হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কফিন রোড - পিটার মে এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

২য় প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কফিন রোড

61 Ratings | 9 Reviews
TK. 300 TK. 400 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

কাহিনি সংক্ষেপ : আইল অব হ্যারিসের নির্জন সাগরের তীরে ভেসে আসে এক ব্যক্তি। জ্ঞান ফেরার পর পরই সে বুঝতে পারে কোনো স্মৃতিই মনে নেই তার। নিজের বাড়ি, নিজের জিনিসপত্...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

কাহিনি সংক্ষেপ : আইল অব হ্যারিসের নির্জন সাগরের তীরে ভেসে আসে এক ব্যক্তি। জ্ঞান ফেরার পর পরই সে বুঝতে পারে কোনো স্মৃতিই মনে নেই তার। নিজের বাড়ি, নিজের জিনিসপত্র- সবকিছুই যেন অপরিচ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কফিন রোড
Author পিটার মে
Publisher নয়া উদ্যোগ
Edition ২য় প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 240
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.37 Kg
Translator এম এস আই সোহান,মাহীনূর মীম
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.74

61 Ratings and 9 Reviews

★★★★★
45
★★★★☆
16
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৯টি
Manna Chakraborty

Manna Chakraborty , Jul 20, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ggod"

Farabi Islam

Farabi Islam , Mar 2, 2023

★ ★ ★ ★ ★

"অসাধারণ 💔"

Rj Shuvo

Rj Shuvo , Feb 26, 2023

★ ★ ★ ★ ★

"বেস্ট থ্রিলার বই 🥰🥰"

Mim akter

Mim akter , Feb 25, 2023

★ ★ ★ ★ ★

"খুব বিখ্যাত একটা বইয়ের ডায়ালগ প্রায়ই মনে পড়ে, `You have to know, how to say `no.' তবে নির্মম বাস্তবতা হল , অনেক বছর চেষ্টা করেও উপদেশটা আয়ত্ত্ব করতে পারিনি। আর এজন্যই টুকটাক বই পড়লেও প্রতিক্রিয়া ব্যক্ত করা সম্ভব হয় না সব সময়। সম্প্রতি একটা বই পড়লাম, ‘কফিন রোড।’ দারুণ একটা বই। গতানুগতিক কাহিনির চেয়ে ভিন্ন অথচ অথচ বইয়ের শেষ পযন্ত টেনে নিয়ে যাবে আপনাকে। আগেও টিম ট্রান্সলেটরের বই পড়েছি। এই বইটার অনুবাদ প্রশংসার দাবীদার।। যারা ধুন্ধুমার অ্যাকশনে ক্লান্ত, তাদের জন্য চমৎকার প্রশান্তির কাজ করবে বইটা। দুর্দান্ত প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী। আর ছাপা, বাধাই তথা প্রোডাকশন কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। ব্যাক্তিগতভাবে বইটা আমার খুবই ভালো লেগেছে। চাইলে পড়ে দেখতে পারেন। বই : কফিন রোড জনরাঃ থ্রিলার,মিস্ট্রি। লেখক : পিটার মে। অনুবাদ : মাহীনূর মীম, এম এস আই সোহান প্রচ্ছদ : সজল চৌধুরী পৃষ্ঠা : ২৪০ মুদ্রিত মূল্য : ৩৬০ টাকা"

Ratul Uddin

Ratul Uddin , May 29, 2022

★ ★ ★ ★ ★

"ভাল লেগেছে।"

Moniruzzaman

Moniruzzaman , May 16, 2022

★ ★ ★ ★ ★

"হঠাৎ করে নিজেকে সমুদ্র সৈকতে পরে থাকতে আবিস্কার করে অজানা এক মানুষ। নিজের কাছেও তার পরিচয় অজানা। পূর্বের কোন কিছুই তার মনে নেই, এমনকি মনে নেই তার নিজের নামও। স্মৃতিভ্রষ্ট লোকটি একসময় জানতে পারে তার নাম নিল ম্যাকলেইন। সৈকতের পাশেই এক বাসা ভাড়া নিয়ে একা থাকে সে। তার সঙ্গি একটা কুকুর। নিজের পরিচয় উদ্ধারে তোলপার করে ফেলে একসময় জানতে পারে যে পরিচয়ে তার আশে পাশের মানুষ তাকে চেনে সেই লোকটা দুই বছর আগে মারা গিয়েছে। তাহলে আসলে কে সে? ওদিকে সাগরের মাঝখানে এক জনশূন্য দ্বীপের নির্জন লাইট হাউজে পাওয়া যায় মাথা থেতলানো এক লাশ। ডিটেকটিভ গোন সহ ম্যাকলেইনের নিজেরও ধারনা খুনটা হয়ত সেইই করেছে। কিন্তু কোন প্রমান নেই কোথাও। নিজের আসল পরিচয় জানতে মরিয়া ছদ্ববেশি ম্যাকলেইন। আশ্চর্যজনক ভাবে নিহত ব্যাক্তি ও ম্যাকলেইন দুজনের হাতেই মৌমাছির হুল ফুটানোর দাগ দেখতে পায় ডিটেকটিভ গোন। ম্যাকলেইন এর বাসার আউট হাউসে আবিস্কৃত হয় মৌমাছি গবেষনার এক ল্যাব। এডিনবার্গের কিশোরি ক্যারন এতদিন জানতো তার বাবা মারা গেছেন। কিন্তু হঠাৎই একটা চিঠির সুত্র ধরে সে জানতে পারে তার বাবা বেচে আছে। নিরুদ্দেশ হবার আগে তিনি মৌমাছি নিয়ে একটি গবেষনা করছিলেন যার ফলাফলের উপর নির্ভর করছে পুরো পৃথিবীর মানুষের অস্থিত্ব। কিন্তু প্রভাবশালি এক সংস্থা চায়না সেই গবেষনা আলোর মুখ দেখুক। বাবার খোজে ক্যারন বেরিয়ে পরে এক অজানার উদ্দেশ্যে। সেই চিঠির ক্লু ধরে খুজে বের করার চেষ্টা করে ২ বছর আগে সুইসাইড নোট লিখে নিরুদ্দেশ হয়ে যাওয়া তার বাবা কে। কে ক্যারনের বাবা? কি সেই গবেষনা যার উপর নির্ভর করেছে মানবজাতির ভবিষ্যত? লাইট হাউজে পরে থাকা লাশটাই বা কার? নিল ম্যাকলেইন নামের লোকটা আসলে কে? সেই কি সেই নিরুদ্দেশ হয়ে যাওয়া ক্যারনের বাবা নাকি তার বাবার খুনি? গল্পটা পড়ার সময় পাঠকের মনে এমন সব প্রশ্ন ভিড় করবে যার উত্তর পাওয়া যাবে গল্পের শেষে। শেষটায় এমন কিছু ঘটনা সামনে আসে যে পাঠকের মাথা ঘুরে যেতে বাধ্য। পেজ টার্নিং গল্পটির প্রত্যেক অধ্যায় শেষে মনে জাগবে কিছু প্রশ্ন যার যা শেষ অধ্যায় পর্যন্ত মনোযোগ ধরে রাখবে পাঠকের।"

Samma Irtifa

Samma Irtifa , Mar 17, 2022

★ ★ ★ ★ ★

"....কফিন রোড.... 🔸লেখক- পিটার মে 🔸অনুবাদক- মাহীনূর মীম/ এম এস আই সোহান 🔸প্রকাশনী- নয়া উদ্যোগ 🔸প্রচ্ছদ- সজল চৌধুরী 🔸পৃষ্ঠা- ২৪০ 🔸মুদ্রিত মূল্য- ৩৬০ টাকা 🔸প্লট- যদি হঠাৎ করেই আপনি আবিস্কার করেন যে, আপনি কে তা আপনি জানেন না তাহলে কেমন লাগবে? অাশপাশের সবকিছু চেনা, অথচ নিজের কাছে নিজেই অচেনা..!? ঠিক এমন একটা ঘটনা ঘটেছে স্কটল্যান্ডের নির্জন সাগর পাড়ে ভেসে উঠা এক ব্যক্তির সাথে। জ্ঞান ফেরার পর লোকটি বুঝতে পারলো তার কোন স্মৃতি মনে নেই। সে কে, কোথা থেকে এসেছে- কোন কিছুই জানা নেই তার। এদিকে ডিটেক্টিভ গোন ব্যস্ত দ্বীপের লাইট হাউসে পাওয়া এক লাশের পরিচয় খুঁজে বের করতে। লাশের হাতে পাওয়া গেছে মৌমাছির হুল ফোটানোর দাগ। এখান থেকে বহুদূরে এডিনবার্গে এক কিশোরী খুঁজে ফিরছে তার মৃত বাবাকে, যে নাকি আত্মহত্যা করেও তা করেনি! তিনজন মানুষ, তিনটা রহস্য, গন্তব্য একটাই, কফিন রোড! 🔸পাঠ প্রতিক্রিয়া- সাসপেন্স থ্রিলার ঘরানার বই কফিন রোড। শুরুতেই স্মৃতি হারানো ব্যক্তির চরিত্র আর তার কার্যকলাপ চুম্বকের মত আকর্ষণ করছিলো। যে নিজেকে ভুলে গেছে, সে এরপর কি করবে- জানার একটা তীব্র ইচ্ছা জাগে। কিশোরী ক্যারন চরিত্রটির দুঃসাহসিক অভিযান খুবই উপভোগ্য ছিলো। সেই সাথে আভিমানী কন্যা তার বাবাকে খোঁজার প্রয়াস পাঠকের আবেগকে ছুঁয়ে যাবে। অতিরঞ্জিত কোন বর্ণনা ছিলোনা। প্রতি পৃষ্ঠা উল্টে যেতে হয়েছে "কি হয়! কি হয়!" এই আকর্ষণে। "কফিন রোড" পড়া শুরু করলে ফেলে রেখে আর শান্তি পাবেন না! যারা কুকুর পছন্দ করেন, তারা এখানে মজার একটা কুকুর পাবেন। আর আছে গুনগুন করা মৌমাছিও! 🔸অনুবাদ- পড়তে ভালোই লেগেছে। কোন জটিল বাক্য ছিলো না। সাবলীল অনুবাদ। কিছু ইংরেজি বর্ণের বাংলা উল্টাপাল্টা হয়ে গেছে। যেমন "A4 কাগজ" হয়ে গেছে "অ৪ কাগজ"। "ঝ আকৃতির হুক" লেখা, সম্ভবত "J আকৃতির হুক" হওয়ার কথা। এমন আরো কিছু টুকটাক ভুল ছিলো। তবে সেগুলো পড়ায় তেমন বিঘ্ন ঘটায় নি। 🔸প্রচ্ছদ- এবারও প্রচ্ছদে সজল চৌধুরী ছক্কা হাকিয়েছেন। আমার মনে হয় যে কেউ একবাক্য স্বীকার করবে প্রচ্ছদটা কতটা আকর্ষণীয়। 🔸প্রোডাকশন- নতুন প্রকাশনী হিসাবে নয়া উদ্যোগ শুরুতেই এতো ভালো প্রোডাকশনে বই প্রকাশ করেছে যা সত্যিই প্রশংসনীয়। বইয়ের জ্যাকেট খবই ভালো মানের পুরু কাগজে করা। ফ্ল্যাট বাইন্ডিং এ খুবই মজবুত বই। রেকমেন্ডেশন- চমৎকার একটা সাসপেন্স থ্রিলার। পড়ে ভালো একটা অবসর কাটবে বলা যায়।"

Rafia Rahman

Rafia Rahman , Mar 10, 2022

★ ★ ★ ★ ★

"#নয়া_উদ্যোগ_বুক_রিভিউ ◑নাম: কফিন রোড ◑লেখক: পিটার মে ◑অনুবাদক: মাহীনূর মীম, এম এস আই সোহান ◑জনরা: মিস্ট্রি থ্রিলার ◑প্রচ্ছদ: সজল চৌধুরী ◑প্রকাশনী: নয়া উদ্যোগ ◑প্রথম প্রকাশ: জুন, ২০২১ ◑পৃষ্ঠা সংখ্যা: ২৪০ ◑মুদ্রিত মূল্য: ৩৬০/- 𝓘 𝓪𝓶 𝔀𝓱𝓸 𝓘 𝓪𝓶. 𝓝𝓸𝓽 𝔀𝓱𝓸 𝔂𝓸𝓾 𝓽𝓱𝓲𝓷𝓴 𝓘 𝓪𝓶. 𝓘 𝓪𝓶 𝓶𝓮. - 𝐵𝓇𝒾𝑔𝒾𝓉𝓉𝑒 𝒩𝒾𝒸𝑜𝓁𝑒 আমি... একজন "আমি" গড়ে উঠে কীভাবে? অভিজ্ঞতা, স্মৃতি, ব্যক্তিত্বের সমন্বয়ে। কিন্তু যদি কারো মানসপট থেকে "আমি"- কেই সযত্নে আলাদা করে ফেলা হয় তখন? স্মৃতিও তখন প্রতারণা করে বসে! আগের " আমি" আর এখনকার "আমি" যখন মুখামুখি হবে একে অপরের, কী হবে ফলাফল... ● আখ্যান — চারিদিকে নিঃছিদ্র অন্ধকার। অন্ধকার সয়ে আসতেই যখন আলোর মুখামুখি হতে হলো মনে হলো অন্ধকারই ভালো ছিল! নির্জন সাগর তীরে পড়ে থাকা ব্যক্তিটির মনোভাব এমনই ছিল। "আমি কে?"- এই প্রশ্নের জবাবে যখন সে মরিয়া, সন্ধান মেলে " কফিন রোড"- এর। কী সম্পর্ক তার কফিন রোডের সাথে? তার ব্যবহার্য সামগ্রী থেকে কেন তার পরিচয় মেলে না! এত গোপনীয়তা কেন... রহস্যময় লাইটহাউজ থেকে হারিয়ে যাওয়া নাবিকদের ফেলে যাওয়া জিনিসপত্রের সাথে মেলে বিভৎস লাশ! লাশের শরীরে অসংখ্য মৌমাছির হুল ফোটানোর দাগ। ডিটেকটিভ গোন ব্যস্ত যখন লাশের পরিচয় উদ্ধারে, জানতে পারে এক আজব তথ্য! বাবার মৃত্যুতে নিজেকে দোষী ভাবে ক্যারেন। গত দু'বছর ধরে এইজন্য নিজেকে তিলে তিলে শেষ করে চলেছে। কিন্তু বাবার রেখে যাওয়া শেষ চিঠি তার কল্পনাকেও ছাড়িয়ে যায়! বিছিন্ন তিনটি ঘটনা কিন্তু আদোও কি বিছিন্ন? ঘটনাগুলোর সাথে মানবজাতির অস্তিত্ব জড়িয়ে যায় কীভাবে... ● পর্যালোচনা ও প্রতিক্রিয়া — সাধারণত দেখা যায় মোটামুটি বড় কলেবরে বইয়ের কাহিনী প্রথম দিকে কিছুটা স্লো হয়ে থাকে কিন্তু এইক্ষেত্রে "কফিন রোড" ব্যতিক্রম। শুরু থেকেই টেনে পড়ে যাওয়ার মতো একটি বই। মনস্তত্ব বড়ই আজব বিষয়। যার রহস্য আদোও কোনোদিন ভেদ হবে কিনা সন্দেহ। নিলের চরিত্র সেদিকেই ইঙ্গিত দেয়। পড়তে যেয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলাম অতীত থেকে বাঁচতেই কি স্মৃতি মুছে গেছে নাকি অন্য কোনো কারণ আছে। শেষ অবধি না যাওয়া পর্যন্ত খুনির পরিচয় অস্পস্ট ছিল। টুইস্ট আর রহস্যের পরিমাণ ভালোই ছিল। যখনই মনে হচ্ছে বুঝে গেছি, গল্পের মোড় ঘুরে যাচ্ছে। বইয়ের অন্যতম আলোচ্য বিষয় হলো কল্পপটের বর্ণনা। যেন চোখের সামনেই ঘটছে। বইয়ে অন্যমাত্রা যোগ করেছে মেডিক্যাল ও সায়েন্টিফিক টার্মগুলার আলোচনা। প্রতিটি বিষয় সুন্দরভাবে ব্যাখা করা হয়েছে। বইয়ে বিভিন্ন স্থানগুলোর নাম দাঁত ভাঙার মতো ছিল। অন্যরকম মিস্ট্রি থ্রিলার। মৌমাছিকে কেন্দ্র করে যে এমন গল্পও হতে পারে...! ● লেখনশৈলী — লেখনী এককথায় মারাত্মক। পোস্টমর্টেম ও মেডিক্যাল রিলেটেড বিষয়গুলো লেখক পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। মৌমাছির জীবনব্যবস্থা, কলোনি ও সায়েন্টিফিক দিকগুলোও ভালোভাবে আলোকপাত করা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে লেখকের গল্প বলার স্টাইল। কল্পপটের পর্যাপ্ত বর্ণনা করা হয়েছে আবার অতিরিক্ত কোনো আলোচনাও নেই। ● অনুবাদ — অনুবাদ বেশ সাবলীল। বই টেনে পড়ে যাওয়ার অনেকাংশে ক্রেডিট অনুবাদে দিতেই হয়। তবে কিছু জায়গায় অনুবাদ খটমটে লেগেছে। আবার দু-এক জায়গায় একই শব্দের বাংলা-ইংলিশ ব্যবহার রয়েছে। এছাড়া আর তেমন কোনো অসামঞ্জস্যতা পাইনি। ● চরিত্রায়ন — বেশ কিছু চরিত্রের আলোচনা রয়েছে বইয়ে। নিল, আদোও কি তার নাম নিল কিনা সন্দিহান। আগের "আমি"- কে সে প্রতারণা, মিথ্যাবাদী হিসেবে দেখে। ক্যারেন, নিজের খারাপ ব্যবহারের জন্য বাবার মৃত্যুর কারণ হিসেবে নিজেকে দেখে। ডিটেকটিভ গোন, সমস্যা এড়িয়ে চলার বারবার চেষ্টা সত্ত্বেও জড়িয়ে যায় বিভিন্ন ঝামেলার সাথে। কনর, ক্যারেনের গডফাদার। ক্যারেনের গার্ডিয়ান হওয়ার দায়িত্ব তার নেওয়ার কথা হলেও রহস্যজনকভাবে নিজেকে আড়াল করে ফেলে। এছাড়া আছে বিলি, জন, স্যালি, অ্যালেক্স আরও অনেকে। ● প্রোডাকশন — বইয়ের প্রোডাকশন দারুণ হয়েছে। হার্ডকাভারের মান যথেষ্ট ভালো, সহজে কোণা ভেঙে যাওয়ার ভয় নেই। পেজের মান, বাঁধাই, জ্যাকেটের মানও ভালো। আমার জন্য সুবিধা হয়েছে জ্যাকেট বইয়ের সাথে আঠা লাগানো না থাকায়। আরামসে খুলে পড়া গেছে। ● বানান ও সম্পাদনা — বানানে অল্পবিস্তর ত্রুটি আছে। 'র', 'ড়', 'ই'- এর ব্যবহারে কিছু ভুল আছে। কিছু জায়গায় 'া' হবে কিন্তু অনুপস্থিত আবার যেখানে হবে না সেখানে দেওয়া। ২৩৩ পেজ- যদি আপনি একটা আপনার লাইসেন্সটা দেখাতে পারেন। এখানে " একটা" এর ব্যবহার কি দরকার বুঝলাম না। না হলেই তো মানানসই লাগে। এমন কিছু লাইন আছে কিছু। ● প্রচ্ছদ ও নামলিপি — প্রচ্ছদটা বইয়ের সাথে অর্থবহ। বেশ কিছু কল্পপট একসাথে ফুটে উঠেছে, সুন্দর। নামলিপিতে পানির ঢেউয়ের স্টাইলটা ভালো লেগেছে। কিছু বই থাকে, পড়ার পর রেশ থেকে যায়; "কফিন রোড" আমার কাছে এমনই একটা বই। মিস্ট্রি থ্রিলার পছন্দ করে এমন পাঠকের কাছে সুখপাঠ্য হবে বলে আশা করাই যায়।"

Md Rakib Hasan

Md Rakib Hasan , Feb 9, 2022

★ ★ ★ ★ ★

"রহস্য আর থ্রিলার ঘরনার উপন্যাস এই কফিন রোড। গল্পের প্লটের শুরু স্মৃতি হারানো এক ব্যক্তির নিজেকে অনেকটা আহত অবস্থায় সমুদ্রতটের বালিতে আবিষ্কারের মাধ্যমে। আশপাশের সবকিছুই যেন চেনা চেনা লাগলেও, শুধু নিজের নাম ও নিজের কাছে নিজেই অচেনা..! কেথা থেকে এখানে আসলো বা কোথায় যাবে, কি কাজ কাজ করে কিছুই তার মনে পড়ে না। বইয়ের শুরু থেকেই স্মৃতি হারানো এরকম এক ব্যক্তির সবকিছুর মাঝে নিজের হারানো স্মৃতিকে খুঁজে বেড়ানোর চেষ্টা পাঠককে আকৃষ্ট করবেই নিঃসন্দেহে। অন্যদিকে স্কটল্যান্ডের এডিনবার্গে এক কিশোরী যার নাম ক্যারন, সেও কোন এক অজানা কারণে এখনো খুঁজে ফিরে তার আত্মহত্যাকারী বাবাকে! বাবার প্রতি অনেক অভিমান থাকলেও বাবার অভাবে সে বুঝতে পারে সে নিজেও মনের অজান্তেই বাবাকে অনেক বেশি ভালোবাসতো। বাবাকে খোঁজার চেষ্টার জন্য দুঃসাহসিক অভিযান ও তার আবেগকে অবশ্যই পাঠকের মন ছুঁয়ে যাবে নিশ্চিত। আবার লাইট হাউজে খুঁজে পাওয়া অজানা এক লাশের বিষয়ে ডিটেক্টিভের কিছুই কূল-কিনারা করতে না পারা বইয়ের কাহিনীর রহস্যকে দিয়েছে এক অন্য মাত্রা। তিনটি ভিন্ন ভিন্ন ঘটনা যখন একসূত্রে গেঁথে একটি সুন্দর সমাপ্তিতে যাবে তখন বইটি পড়ে আসলেই পাঠক অনেক আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস। আর অনুবাদের মান আমার কাছে সাবলীল মনে হয়েছে। অনুবাদক এক্ষেত্রে সফল বলে মনে করি। প্রোডাকশনঃ কভার ডিজাইন, পেপার কোয়ালিটি, ফন্ট সাইজ এবং বুক বাইন্ডিং আমার কাছে ভালো লেগেছে। কিছু কিছু বানান ভুলের বিষয়টি আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। পরবর্তী সংস্করনে সেটা সংশোধনের জন্য অনুরোধ করছি।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কফিন রোড" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কফিন রোড পাতা: 1 / 8
পাতা 2
কফিন রোড পাতা: 2 / 8
পাতা 3
কফিন রোড পাতা: 3 / 8
পাতা 4
কফিন রোড পাতা: 4 / 8
পাতা 5
কফিন রোড পাতা: 5 / 8
পাতা 6
কফিন রোড পাতা: 6 / 8
পাতা 7
কফিন রোড পাতা: 7 / 8
পাতা 8
কফিন রোড পাতা: 8 / 8
পাতা / 8
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।