হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কেউ মরছে না - কবীর রানা এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৪

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কেউ মরছে না

11 Ratings | 9 Reviews
TK. 430 TK. 500 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

নিজকল্পা ইবনে বতুতার গ্রাম। এ গ্রামের কেউ মরছে না, কিছুই মরছে না। দুনিয়ার সকল গ্রাম ঘুরে ইবনে বতুতা ফিরে এসেছে নিজের গ্রাম নিজকল্পায়। সে প্রতিদিন আবিষ্কার করছে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

নিজকল্পা ইবনে বতুতার গ্রাম। এ গ্রামের কেউ মরছে না, কিছুই মরছে না। দুনিয়ার সকল গ্রাম ঘুরে ইবনে বতুতা ফিরে এসেছে নিজের গ্রাম নিজকল্পায়। সে প্রতিদিন আবিষ্কার করছে নিজ গ্রামকে। এ গ্রাম
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কেউ মরছে না
Author কবীর রানা
Publisher দেশ পাবলিকেশনস
Edition ১ম প্রকাশ, ২০২৪
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 192
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.4 Kg
ISBN 9789849842484
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.91

11 Ratings and 9 Reviews

★★★★★
10
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৯টি
Hossain Hanif

Hossain Hanif , Jun 9, 2024

★ ★ ★ ★ ★

"কথাশিল্পী কবীর রানার প্রথম উপন্যাস—‘কেউ মরছে না’ পড়ে শেষ করলাম। ব্যাপক পাঠ ও গ্রহণ বর্জন শেষে দীর্ঘ একটা প্রস্তুতির ভেতর দিয়ে—এর আগে আরও ৬টা গল্পের বই বের করে—৫৫ বছর বয়সে প্রথম উপন্যাস প্রকাশ করলেন ইংরেজির এই অধ্যাপক। তার লেখা ৩টা গল্পের বই আমার সংগ্রহে আছে। সেগুলোর ভেতর থেকে ১০/১২টা গল্প পড়ছি। তো তার লেখা আমার খুব ভালো লাগে। সেই আগ্রহ থেকেই তার উপন্যাস সংগ্রহ করা ও পড়া। ‘কেউ মরছে না’ পড়তে গিয়ে যেসব চিন্তা মাথায় আসছে, সেসব আমি খাতায় নোট নিছি। এর আগে কোনো বই পড়ার আগে যেই কাজটা আমি করি নাই। এমনিতে বইয়ের ভেতরেই হয়তো দাগাইছি অনেক, মন্তব্যও করা হইছে সংক্ষেপে। কিন্তু রীতিমতো খাতায় নোট নেওয়ার ব্যাপারটা এইবারই প্রথম। বইটা পড়া শুরু করে দুই পৃষ্ঠা পড়ার পর মনে হলো আমার ব্রেইন অর্গাজম হচ্ছে। এত তুমুল আনন্দ অন্য কোনো বই পড়ে পাই নাই। পড়ে মনে হলো নিজের এই অনুভূতির কথাটা লিখে রাখা দরকার। এক কথায় যদি নিজের অনুভূতি প্রকাশ করতে বলা হয়, তাহলে বলব, বাংলা ভাষায় লেখা শ্রেষ্ঠ এক উপন্যাস পড়লাম। ‘কেউ মরছে না’-কে আমি জীবন আমার বোন, খোয়াবনামা, সে রাতে পূর্ণিমা ছিল, অলীক মানুষের মতো শ্রেষ্ঠ উপন্যাসগুলির পাশে রাখব। উপন্যাসের বিষয়বস্তু কী? নিজকল্পা নামক কল্পিত এক গ্রামের মানুষ ও তাদের অর্থনীতি, রাজনীতি, সাহিত্যনীতি, জীবননীতি ও যাপনরীতিই এ উপন্যাসের বিষয়বস্তু। ‘কেউ মরছে না’ নামক এই আলেখ্যে ঔপন্যাসিক কবীর রানা মানুষের জীবনের দিকে তাকান প্রেমিকের চোখে, নিজকল্পার লোকজনের যাপনরীতির দিকে তাকান কিছুটা ঠাট্টা কিছুটা হতাশামিশ্রিত আর অধিকাংশই মমতা নিয়ে অভিভাবকের চোখে। নিজকল্পার সার্বিক বিষয়ে যখন তিনি ওপর থেকে আলোকপাত করেন, তখন তাকে এক মহান কারিগর বলে মনে হয়। নিজকল্পার মানুষকে যখন তিনি পাশে বসে পর্যবেক্ষণ করেন, তখন তাকে দার্শনিক মনে হয়। নিজকল্পার মানুষের সৌন্দর্য যখন তিনি বর্ণনা করেন তখন তাকে পৃথিবীর প্রথম কবি বলে মনে হয়। নিজকল্পার গল্প লিখতে সৌন্দর্য বর্ণনা করতে কবীর রানা এমন সব শব্দ ব্যহার করেন যে শব্দে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আছে কেবল মায়া। আছে কেবল প্রেম। আছে কেবল অর্থ। সীমাহীন অর্থ। দুনিয়ার সকল অর্থ নিজের ভেতর ধরে রাখে এমন সব শব্দ দিয়ে লেখা এ উপন্যাস। শব্দের কথার এই সৌন্দর্য তৈরি এই শিল্প তৈরি দেখে, কথার এই আনন্দে পড়ে মনে হচ্ছিল কথাশিল্পী শব্দটার কথা। কবীর রানা নামক এই লেখককে যদি বর্ণনা করতে হয় তবে তাকে কথাশিল্পী বলতে হবে। যিনি সাধারণ একটা কথাকেও শিল্পে পরিণত করতে পারেন। উপন্যাসের শুরুটা চমৎকার। নিজকল্পা গ্রামের যুবক ইবনে বতুতা, যে কিনা পা থেকে বের হতে চায়, কিন্তু বহু ভ্রমণেও পা থেকে বের হতে পারছে না। ইবনে বতুতা ও তার ভ্রমণ বিষয়ক জটিলতা নিয়ে এই উপাখ্যান পড়তে গিয়ে মনে হলো এ ভ্রমণ প্রতিটি সচেতন মানুষের। প্রতিটি জিজ্ঞাসু মানব সন্তানের। সত্য অন্বেষী সকল হৃদয়ের চিন্তার যাত্রা এখানে বর্ণিত। এ বইয়ের গুরুত্বপূর্ণ চরিত্র আছের মণ্ডল, সুলাইমান মণ্ডল, আলিবাবা, দিদার ফকির। সবগুলো চরিত্রই খুব রহস্যময়। কে কী, কেন কী, কিছু বোঝা গেলেও পুরোটা বোঝা যায় না যেন। এখন মনে হলো এক কথা, একটু পর মনে হলো অন্য কথা। একবার মনে হলো এই চরিত্রগুলো আমাদের পরিচিত ফ্যাসিস্ট রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানেরই, বিভিন্ন সময়ের নানান রূপ। আবার মনে হলো না, এগুলো তো একেকটা রাজনৈতিক দলের পরিচয় বহন করছে। আবার মনে হচ্ছে এসব হয়তো বিদেশি পরাশক্তি। কী যে তারা, তা বুঝতে হলে হয়তো আরও পাঠ দরকার, আরও ভ্রমণ দরকার। এই উপন্যাসের গুরুত্বপূর্ণ নারী চরিত্র পাখি খাতুন, মন যমুনা ও মোনা। পাখি খাতুন ও মন যমুনাকে নারী হিসেবে আবিষ্কার করা গেলেও মোনা ঠিক নারী নাকি সুখ, নাকি শান্তি যার খোঁজে ব্যাকুল সবাই কিন্তু কেউ পায় না—বোঝা দায়। কিন্তু না বুঝতে পারলেও এ পাঠ এ ভ্রমণ উপভোগ্য, আনন্দদায়ক। এদিকে বাঘের লেজ দিয়ে সমাজের মাস্তানি সমাজের হুমকি ও ক্ষমতাসীন দলের ছাত্র বাহিনীর দুর্বৃত্তায়ন বোঝানো হলেও হতে পারে। উপন্যাসের শুরু থেকেই বিভিন্ন প্রশ্ন তুলে গেছেন কবীর রানা। কিন্তু সেসব প্রশ্নের শেষে তার প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার অনীহা দেখে ভাবতে হলো। মনে হলো এটা তার ইচ্ছাকৃত। কেন তার এই ইচ্ছা হলো? মনে হলো প্রশ্ন তুলে সেসবের কোনো উত্তর আশা করছেন না পাঠকের কাছে। আবার মনে হলো তার এই চিহ্নহীন প্রশ্ন ছোট ছোট দীর্ঘশ্বাস ফেলে ফেলে চূড়ান্ত একটা পরিণতির দিকে মীমাংসাহীন চূড়ান্ত এক প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। যার উত্তর খুঁজে বের করতে হবে পাঠককে। কী সেই প্রশ্ন তাও খুঁজে বের করতে হবে পাঠকের। উপন্যাস পাঠ শেষে মনে হলো কেউ মরছে না আমাদের অধিকার নিয়ে কথা বলছে। আমাদের নদী দখল নিয়ে কথা বলছে। আমাদের ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে কথা বলছে। কথা বলছে ক্ষমতার লোভে বেচে দেওয়া আদর্শের কথা। কথা বলছে গণমানুষের সঙ্গে প্রতারণার কথা। কথা বলছে দেশের সকল মানুষের চেয়ে একজন মানুষের হাস্যকর একই সাথে ভয়ঙ্করভাবে বড় হয়ে যাওয়ার কথা। বলছে মানুষের থেকে তার বক্তৃতা বড় হয়ে যাওয়ার কথা। বলছে ব্যক্তির ফাঁপা দাবির মুখে মানুষের অধিকার ধূলিস্মাৎ হয়ে যাওয়ার কথা। বলছে ভোট চুরি হয়ে যাওয়ার কথা। কিন্তু এইসব কথা কৌশলে কেবল ইশারা দিয়ে যায়। কেবল এক ঝলক দেখায়া যায়। এইসব ঝলকে পাঠকের মনের গভীর বোধকে অনুন্মোচিত চিন্তাকে আলোকিত করে। আর এত দক্ষতার সঙ্গে এইসব ইশারার আঞ্জাম জায়গায় জায়গায় যে মনে হয় একজন সুদক্ষ খেলোয়াড়ের পক্ষেই কেবল সম্ভব মানুষের চিন্তা উসকে দেওয়ার এমন খেলায় নামা। আবার এত রাখঢাক দেখে মনে হলো শিল্পী নিজের বাকস্বাধীনতা হরণের চরম ভয়ের ছায়ার ভেতরে থেকে কেবল সাংকেতিক ও সংক্ষিপ্ত সান্ধ্য ভাষায় সামান্য চিহ্ন রেখে গেলেন পরের প্রজন্মের জন্য যে কেমন ছিল তার কাল। কীভাবে এখানে বেঁচে থাকতে হতো মরার মতো।"

880****144

880****144 , Mar 2, 2024

★ ★ ★ ★ ★

"বইটি পড়তে চাই"

880****967

880****967 , Feb 25, 2024

★ ★ ★ ★ ★

"অসাধারণ বই। একাধিকবার পড়ার মতো বই এটি।লেখককে ধন্যবাদ।"

Israt Siddika

Israt Siddika , Feb 24, 2024

★ ★ ★ ★ ★

"আমাদের শ্রদ্ধেয় স্যারের অসাধারণ একটি বই.."

Shumogno Shubid

Shumogno Shubid , Feb 22, 2024

★ ★ ★ ★ ★

"A book that conveys a lot of thoughts. Its syntax isn't conventional, and that's what makes it exceptionally pleasant to read."

880****396

880****396 , Feb 20, 2024

★ ★ ★ ★ ★

"বইটি সবার পড়া দরকার বলে মনে করি, কেননা বইটি অনন্য ব্যক্তিত্ব গঠনের জন্য সহায়ক হবে। লেখকের কাছে থেকে আরও নতুন বই পাওয়ার প্রত্যাশায় রইলাম।"

880****070

880****070 , Feb 20, 2024

★ ★ ★ ★ ★

"বইটি পড়ে ভাল লেগেছে। বিষয়বস্তু এবং চরিত্রগুলো অনেক চিন্তার খোরাক জোগাবে।"

mon****com

mon****com , Feb 20, 2024

★ ★ ★ ★ ★

""কেউ মরছে না" বইটির শব্দ চয়ন,সিনটেক্স, চরিত্র এবং বণনা এক কথায় অসাধারণ।"

fah****com

fah****com , Feb 20, 2024

★ ★ ★ ★ ★

"বইটি পড়ে খুব ভাল লেগেছে..স্যারের জন্য অনেক অনেক শুভকামনা.."

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কেউ মরছে না" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কেউ মরছে না পাতা: 1 / 13
পাতা 2
কেউ মরছে না পাতা: 2 / 13
পাতা 3
কেউ মরছে না পাতা: 3 / 13
পাতা 4
কেউ মরছে না পাতা: 4 / 13
পাতা 5
কেউ মরছে না পাতা: 5 / 13
পাতা 6
কেউ মরছে না পাতা: 6 / 13
পাতা 7
কেউ মরছে না পাতা: 7 / 13
পাতা 8
কেউ মরছে না পাতা: 8 / 13
পাতা 9
কেউ মরছে না পাতা: 9 / 13
পাতা 10
কেউ মরছে না পাতা: 10 / 13
পাতা 11
কেউ মরছে না পাতা: 11 / 13
পাতা 12
কেউ মরছে না পাতা: 12 / 13
পাতা 13
কেউ মরছে না পাতা: 13 / 13
পাতা / 13
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।