হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ - মাহদী আবদুল হালিম এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ

10 Ratings | 10 Reviews
TK. 126 TK. 168 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

আমরা কি জানি কোথায় মাশাআল্লাহ বলতে হবে আর কোথায় ইনশাআল্লাহ? আমরা নিজ সন্তানের মুখে সঠিক জায়গায় মাশাআল্লাহ ও ইনশাআল্লাহ শুনতে পছন্দ করব? আপনার সন্তান যখন বলবে,...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

আমরা কি জানি কোথায় মাশাআল্লাহ বলতে হবে আর কোথায় ইনশাআল্লাহ? আমরা নিজ সন্তানের মুখে সঠিক জায়গায় মাশাআল্লাহ ও ইনশাআল্লাহ শুনতে পছন্দ করব? আপনার সন্তান যখন বলবে, আব্বু বা আম্মু আম
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ
Author মাহদী আবদুল হালিম
Publisher মাকতাবাতুন নূর
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 88
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.21 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

10 Ratings and 10 Reviews

★★★★★
10
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১০টি
ann****com

ann****com , Oct 15, 2025

★ ★ ★ ★ ★

"আমরা অনেক সময়ই অজান্তে অনেক ইসলামি শব্দগুলো ব্যবহার করি বা বাদ দিই, কিন্তু কখন কোথায় কোন শব্দ বলা উচিত এই বইটি সে ব্যাপারে স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।বইটির শুরুতে মাশা আল্লাহ ও ইনশা আল্লাহ শব্দ দুটির অর্থ উৎস ও গুরুত্ব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। এরপর ধাপে ধাপে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে কোন পরিস্থিতিতে মাশা আল্লাহ বলা উচিত এবং কোথায় ইনশা আল্লাহ বলা উচিত। সাধারণত অনেকেই এই দুই শব্দ গুলিয়ে ফেলে কিন্তু লেখক খুব সহজ ও প্রাঞ্জল ভাষায় বিষয়টি পরিষ্কার করেছেন।এতে কেবল জ্ঞান বৃদ্ধি হয় না বরং আমল সংশোধনের অনুপ্রেরণাও জন্মায়।আমি বইটি পড়ে নিজের দৈনন্দিন কথাবার্তায় ইসলামিক শব্দ ব্যবহারে আরও সচেতন হতে পেরেছি। আমি মনে করি,এই বইটি শুধু ছাত্রছাত্রী বা ইসলামিক লাইনের শিক্ষার্থী নয় বরং সাধারণ মুসলমানদের জন্যও খুবই উপকারী।কারণ এই ছোট ছোট শব্দগুলোর সঠিক ব্যবহার আমাদের ঈমান ও আখলাকের পরিচায়ক। আমার পরামর্শ হলো এই বইটি ঘরে সবার পড়া উচিত এবং পরিবারের ছোট-বড় সবাইকে এর শিক্ষা বুঝিয়ে দেওয়া উচিত। ইনশাআল্লাহ,সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে আমরা ইসলামিক আদব ও ভাষার সৌন্দর্য বজায় রাখতে পারব। বই:কোথায় মাশা আল্লাহ,কোথায় ইনশা আল্লাহ প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর"

Rashedul islam

Rashedul islam , Oct 15, 2025

★ ★ ★ ★ ★

"রিভিউ - ১৭ বই : কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ লেখক: মাহদী আবদুল হালিম বইটি পর্যায়ক্রমে সাজানো হয়েছে, যাতে মাশাআল্লাহ এবং ইন-শা-আল্লাহ কখন, কোথায় ও কেন বলা উচিত এসব বিষয় পরিষ্কার হয়। সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, এই বইটি একটি প্রয়োজনীয় উদ্যোগ। আজকের যুগে, যখন শিশুদের সামনে প্রচুর তথ্য ও শব্দ আসে — অনেক সময় তারা ভুলভাবে কথোপকথন গ্রহণ করে। এই ধরনের বই শিশুদের শিক্ষাদান কর্মে দারুণ ভূমিকা রাখতে পারে। প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )"

nom****com

nom****com , Oct 14, 2025

★ ★ ★ ★ ★

"বই রিভিউ —১৪ বইয়ের নাম— কোথায় মাশাল্লাহ কোথায় ইনশাআল্লাহ লেখক: মাহদী আবদুল হালিম প্রকাশনী: Maktabatun Nur - মাকতাবাতুন নূর রিভিউ লিখেছেন — নোমান আল-ফারিস বইটি পড়ার পর অনুভূতি হচ্ছে — ছোটদের ইসলামী শিষ্টাচার শেখানোর জন্য এর মতো সুন্দর বই খুব কম আছে। “মাশাল্লাহ” ও “ইনশাআল্লাহ” শব্দ দুটি আমরা প্রতিদিন বললেও, আসলে কোথায় কোনটি বলা উচিত তা অনেকেই জানিনা। লেখক সহজ গল্পের মাধ্যমে সেই বিষয়টা এত চমৎকার করে বুঝিয়েছেন যে, ছোটরাও অনায়াসে শিখে ফেলবে। বইটি শুধু শিক্ষণীয় নয়, বরং হৃদয় ছুঁয়ে যাওয়া একটি ইসলামি পাঠ। মূল বিষয়বস্তু হচ্ছে —বইটির প্রতিটি গল্পে একটি করে শিক্ষা লুকানো — কোথায় “মাশাল্লাহ” বলতে হয়, কোথায় “ইনশাআল্লাহ” বলা জরুরি, বদনজর ও নিয়তের সঠিক ব্যবহার, কথাবার্তায় আল্লাহর নামকে কিভাবে অন্তর্ভুক্ত করতে হয়।সব মিলিয়ে এটি মূলত শিশু-কিশোরদের ইসলামি শিষ্টাচার, দোয়া ও সঠিক শব্দ ব্যবহারের পাঠ্যবই বলা যায়। এই বইটি সবচেয়ে উপযোগী—শিশু ও কিশোরদের জন্য,ইসলামি শিক্ষায় আগ্রহী অভিভাবকদের জন্য, মাদরাসা বা ইসলামিক স্কুলের শিক্ষকদের জন্য। তবে বড়রাও পড়লে উপকৃত হবেন, কারণ অনেক সময় আমরাও ভুল জায়গায় এই শব্দগুলো ব্যবহার করি। এগুলো পড়ে অনুশীলন করলে অনেক উপকার হবে। আমার মন্তব্য ও পরামর্শ হচ্ছে — লেখক সহজ ভাষায় কঠিন বিষয়গুলো উপস্থাপন করেছেন—মানুষ গল্প পড়তে পছন্দ করে, এরকম গল্পের মাধ্যমে কোনো বিষয় উপস্থাপন করলে সেটা পাঠকের মনে থাকে বেশি। আমি চাই, এই ধরনের আরও বই প্রকাশ হোক যাতে ছোটরা ইসলামী আদব শেখে গল্পের মাধুর্যে।"

880****026

880****026 , Oct 11, 2025

★ ★ ★ ★ ★

"বইয়ের নাম*: কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ লেখক: মাহদী আবদুল হালিম প্রকাশনী: মাকতাবাতুন নূর বইয়ের ধরন: শিশু-কিশোরদের জন্য ইসলামিক শিষ্টাচার ও আচার-আচরণ বিষয়ক গাইডবুক। “কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ” একটি অমূল্য মুসলিম পারিবারের শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা চান তাদের শিশুরা শুরু থেকেই সুন্দর শিষ্টাচার ও ভাষাবলীতে ইসলামিক ধারায় পরিচিত হবে। সহজ ও সাবলীল ভাষা — লেখক শিশুসুলভভাবে লেখা উপস্থাপন করেছেন, যেন শিশু ও অভিভাবক উভয়েই সহজে বুঝতে পারে। গঠনমূলক বিন্যাস — বইটি পর্যায়ক্রমে সাজানো হয়েছে, যাতে “মাশাআল্লাহ” এবং “ইনশাআল্লাহ” কখন, কোথায় ও কেন বলা উচিত এসব বিষয় পরিষ্কার হয়। আচার-আচরণ ও নৈতিক শিক্ষা — শুধু শব্দের ব্যাবহারই নয়, সেটি ব্যক্তির চরিত্র ও ভাবধারার সঙ্গে সম্পর্কিত যে দিকগুলোর দিকে পাঠককে উদ্বুদ্ধ করে — তা উল্লেখযোগ্য। উপযোগী লক্ষ্যবস্তু — ৪ থেকে ৮ বছরের শিশুদের জন্য উপযুক্ত বিষয়বস্তুর সমন্বয় — এমন একটি সময়, যখন এই বয়সেই ভাষা ও আচরণ গঠন হয়। 📝 ব্যক্তিগত মূল্যায়ন: আমি মনে করি, এই বইটি একটি প্রয়োজনীয় উদ্যোগ। আজকের যুগে, যখন শিশুদের সামনে প্রচুর তথ্য ও শব্দ আসে — অনেক সময় তারা ভুলভাবে কথোপকথন গ্রহণ করে। এই ধরনের বই শিশুদের শিক্ষাদান কর্মে দারুণ ভূমিকা রাখতে পারে।"

Siraajam Binte Kamal

Siraajam Binte Kamal , Oct 11, 2025

★ ★ ★ ★ ★

"একটা সময় পর্যন্ত আমি নিজেও কোথায় মা শা আল্লাহ, কোথায় ইন শা আল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ, ইন্না-লিল্লাহ বলা লাগে জানতাম না। তখন আমাদের জন্য এমন কোনো বইও ছিলো না। আমাদের শৈশব কেটেছে মিনা-রাজু, ঈশপের গল্প, সাত ভাই চম্পা, এক ভয়ংকর দৈত্য এসব বই পড়ে। সেই তুলনায় বর্তমানে শিশুদের জন্য অনেক ভালো ভালো বই আছে৷ শিশুদের জন্য এই টপিকে বই দেখে খুবই ভালো লাগছে। বইটি পাঠের মাধ্যমে গল্পে গল্পে শিশুরা ইসলামের আদব শিখবে, অনেকগুলো হাদীস সম্পর্কে জানবে, নিজেদেরকে আখলাকে হামিদার অধিকারী হিসাবে গড়ে তুলতে পারবে ইন শা আল্লাহ। বইয়ে মোট ১৬ টি গল্প রয়েছে। গল্পের শিরোনামগুলো বেশ ইন্টারেস্টিং। কাকতাড়ুয়া রহস্য, যে কারণে পকেট লোপাট, যেন নজর না লাগে, উম্মতে মুহাম্মাদি কেন সবার সেরা, ভুলে গেলেও যখনি স্মরণ হবে, গুহাবাসী যুবকেরা কেন ঘুমিয়েছে তিনশ নয় বছর ইত্যাদি। প্রচ্ছদ দেখে মনে হয় এটি শিশুতোষ বই। প্রচ্ছদটা এক দৃষ্টিতে ভালো লাগলেও মনে হয় আরও উন্নত করা যেত। বইটি শিশু-কিশোর উপযোগী বলা হয়েছে, ভেতরের অংশ দেখে কেন জানি আমার মনে হয়েছে এটা যথাযথ শিশুতোষ বই হয়নি। আরও সহজ উপস্থাপন, সহজ শব্দ, ছোট বাক্য হলে ভালো হতো। গল্পগুলোর ভারী উপস্থাপন দেখে মনে হয়েছে এটা শিশুদের চেয়ে বড়দের জন্য বলাই ভালো। তবে হ্যাঁ, কন্টেন্ট অবশ্যই ভালো। এ ধরনের কাজ আরও হওয়া উচিত৷ পরবর্তীতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না-লিল্লাহ এই ধরনের শব্দের ব্যবহারবিধি নিয়েও শিশুদের উপযোগী করে বই আসুক এটাই চাই।"

880****784

880****784 , Oct 11, 2025

★ ★ ★ ★ ★

"🌿📘বই রিভিউ :২০🌿 অসুস্থ্য ব্যক্তির জন্য রাসুলুল্লাহ ( সা.) বলেন __ "হে আল্লাহ! তার থেকে (অতিরিক্ত) উষ্ণতা দূর করে দিন, তার শীতলতা দূর করুন এবং তার অসুস্থতা কাটিয়ে দিন " 📖বই: কোথায় মাশা-আল্লাহ কোথায় ইনশাআল্লাহ ✍️লেখক: মাহদী আব্দুল হালিম প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর ☺️আমার পাঠ-অনুভূতি: বইটি পড়তে গিয়ে বুঝেছি, আমরা দৈনন্দিন জীবনে “মাশা-আল্লাহ” ও “ইনশাআল্লাহ” কতটা সঠিকভাবে ব্যবহার করি না। লেখক খুব সহজ ভাষায় বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, যাতে প্রতিটি মুসলিম বুঝতে পারে কখন কোন শব্দ বলা উচিত। পড়ার পর মনে হলো, ছোট এই অভ্যাস আমাদের নৈতিকতা ও ইমানকে শক্তিশালী করতে পারে। 📖 মূল বিষয়বস্তু: বইটিতে ইসলামের দৃষ্টিকোণ থেকে “মাশা-আল্লাহ” ও “ইনশাআল্লাহ” ব্যবহার, এর গুরুত্ব, ফজিলত এবং ভুল ব্যবহারের ক্ষতি তুলে ধরা হয়েছে। বাস্তব উদাহরণ ও প্রাসঙ্গিক কুরআন-হাদিস দিয়ে পাঠককে সচেতন করার চেষ্টা করা হয়েছে। 🌸যে পাঠকের জন্য উপযোগী: যারা দৈনন্দিন জীবনে ইসলামী শব্দ ও অভিব্যক্তি সঠিকভাবে ব্যবহার করতে চান, শিক্ষার্থী, তরুণ-তরুণী, শিক্ষক বা অভিভাবক—সবাই বইটি পড়ে উপকৃত হবেন। 🌸আমার মন্তব্য ও পরামর্শ: আমার মতে, "কোথায় মাশা-আল্লাহ কোথায় ইনশাআল্লাহ" বইটি প্রতিটি মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়া ও শেখা আমাদের আল্লাহর স্মরণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করবে। আমি বলব, বইটি পড়ুন এবং জীবনে প্রয়োগ করুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন। ✍️ AyeSha ছবি : সংগ্রহিত"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Oct 9, 2025

★ ★ ★ ★ ★

"'কোথায় মা শা আল্লাহ কোথায় ইন শা আল্লাহ' - একটি ইসলামিক শিশুতোষ বই। বইয়ের নামকরণেই অনুমেয় যে, বক্ষ্যমাণ গ্রন্থটি পাঠ করলে শিশুরা সহজেই বুঝে নেবে কোন কাজের পূর্বে বা পরে তারা মা শা আল্লাহ এবং ইন শা আল্লাহ ব্যবহার করবে। খুব মনযোগ দিয়ে পুরো বইটি পড়লাম। আশানুরূপ লেখা পাইনি। বেশ কয়েকটি কারণ রয়েছে। যদিও ভালো মন্দ দুইই পাঠনুভূতি রয়েছে। চলুন তবে সুন্দর এই বইটির সামগ্রিক ব্যব'চ্ছেদ করা যাক। প্রথমত, আমার কাছে মনে হয়েছে যে, এই গ্রন্থ কোন লেভেলের বা বয়সের শিশুকে কেন্দ্র করে রচিত তা নির্দিষ্ট করা উচিত ছিল। বইটির কোথাও না কোথাও উল্লেখ করে দিলে পাঠকের বুঝে নিতে সুবিধা হতো। দ্বিতীয়ত, আমার কাছে এও মনে হয়েছে যে, দশ বছরের নিচে কোনো শিশু এ ধরনের গল্পের সারমর্ম এবং শিক্ষাগ্রহণে অপারগ। অনেক ক্ষেত্রে বড়দের সাহায্য প্রয়োজন। তৃতীয়ত, শিশুদের জন্য মজায় মজায় শিক্ষা ব্যাপারটি অনুপস্থিত। কিন্তু কিছু গল্প আছে যেগুলো পড়ে বড়রা অনেক অজানা ও বাস্তবিক শিক্ষা গ্রহণ করতে পারবেন। যেগুলো নিয়ে পরে আলোচনা করছি। চতুর্থত, কিছু তথ্য বিভ্রাট চোখে পড়লো। বুঝতে পারছি না, সম্পাদনার অভাব নাকি লেখকের রেফারেন্সের ঘাটতি। সে নিয়েও আলোকপাত করবো আমার জানার পরিধি থেকে। পঞ্চমত, সত্যিই তো কোথায় মা শা আল্লাহ? আর কোথায় ইন শা আল্লাহ? বড়রা যাও ঘটনার পরিপ্রেক্ষিতে আলাদা করতে পারবেন, শিশুরা অনেকাংশে বিশ্বাসই করতে পারবে না। এবার মূলকথায় আসি। সবচেয়ে ভালো লেগেছে যেদিকটি তাই দিয়ে শুরু করি। আরবি দুয়াগুলোর বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়াতে অনেক সাধারণ পাঠক পড়ে আরাম পাবেন। যদিও উচ্চারণ সহিহ শুদ্ধ করার বিকল্প নেই। আর ১৬টি শিরোনামের মধ্যে ১৩ নং গল্পটি 'গুহাবাসী যুবকরা কেন ঘুমিয়েছে তিনশ নয় বছর' সবচেয়ে সুন্দর করে লিখেছেন। অনেক গুছিয়ে লিখেছেন। ৪, ৫, ৬নং গল্প তিনটি একই বিষয়বস্তু নিয়ে লেখা ও খুব উপযোগী। এমনকি ১৬ নং -এর প্রতিপাদ্য বিষয়: উম্মতে মুহাম্মদি কেন সবার সেরা; এ বিষয়টি অত্যন্ত পরিষ্কার করে বুঝিয়ে রচনা করতে লেখক সক্ষম। পাঠক হিসেবে আমার বারবার একথাই মনে হয়েছে যে, এই বইটি পুরোপুরি শিশুতোষ নয়। এ যুগের ছেলেমেয়েদের যতই এডভান্স মনে হোক না কেন, গল্পের পেছনের ইতিহাস বা কুরআনের আয়াত ও তাফসির সম্পর্কে প্রচ্ছন্ন জ্ঞান না থাকলে গল্পের মূলভাব ধরতে পারবে না তারা। এছাড়া মা শা আল্লাহ, ইন শা আল্লাহ- শব্দের প্রায়োগিক বিধান বিস্তারিত নয়। পয়েন্ট আকারেও তুলে ধরা হয়নি। পুরো বইয়ের জিস্ট বা সারমর্ম খুব সংক্ষেপে যা গ্রন্থের শেষে গল্পের অংশবিশেষ আকারে বয়ান করা হয়েছে, তা খুবই সীমিতকরণ। আমি আশা করেছিলাম, আমাদের চারপাশে কত শত কাজে এই শব্দের প্রায়োগিক আমল রয়েছে তার সিংহভাগ নিয়ে হয়তো বইটিতে কাজ করা হয়েছে। সে আশায় গুড়েবালি। পৃষ্ঠা ৬৯ এ এসে বড় মাপের ভুল দৃষ্টিগোচর হলো। তা ছিল, ঈসা ইবনে মারইয়াম ইন্তেকাল করেছেন, তাই লেখা হয়েছে। অসচেতনভাবে হলেও মস্ত বড় ভুল। শিশুরা বই দেখে হয়তো বুঝে নেবে না যে, মা শা আল্লাহ এবং ইন শা আল্লাহ কীভাবে উচ্চারিত হয়, তবুও আরবি বানানে ও ভেঙে উচ্চারণ রীতি লেখা বাঞ্চনীয় ছিল। সেই সাথে শিশুদের তা শিখে নিতে বলার পরামর্শও লেখক দিতে পারতেন। 'কলম শুকিয়ে গেছে, যা প্রাপ্য তাই পাবে'- শিরোনামে তাকদিরে বিশ্বাস সম্পর্কিত যা কিছু লেখা হয়েছে তা শিশু কেন, অনেক শিক্ষিত লোকের মনমগজে ঢুকবে না। আর এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস এতটাই স্পর্শকাতর যে, বর্ণনা করলেও সেইভাবে বর্ণনা করা উচিত যেন, পাঠক পড়ে ক্লিয়ার কনসেপ্ট ধারণ করতে পারেন। আরেকটি বিষয় জানার ইচ্ছা ছিল। হাদিস মোতাবেক আমি জানতাম, উপরে ওঠার সময় আল্লাহু আক'বার, নিচে নামার সময় সুবহানআল্লাহ, কিন্তু এখানে ৮৪ নং পৃষ্ঠায় নিচে নামার আমল হিসেবে আলহামদুলিল্লাহর কথা বলা হয়েছে। কোনটি সঠিক? যাইহোক, বইটি যে কারণে রচিত, তার খুব কমই লেখকের কলমের কালিতে সিঞ্চিত হয়েছে। পাঠকমন বারবার খুঁজে ফিরেছে কোথায় মা শা আল্লাহ, কোথায় ইন শা আল্লাহ......"

880****492

880****492 , Oct 7, 2025

★ ★ ★ ★ ★

"রিভিউ নং :১৪ বই:কোথায় মাশাল্লাহ কোথায় ইনশাআল্লাহ লেখক : মাহদী আব্দুল হালিম প্রকাশনা:মাকতাবাতুন নূর ফটোগ্রাফি :সংগৃহীত 📖বই পড়ে বুজতে পারবেন কোথায় মাশাল্লাহ এবং কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে এবং কেন এগুলো বলা জরুরি। এখনকার বেশির ভাগ মানুষ মাশাল্লাহ, ইনশাআল্লাহ বলতে ভুলে যান বা ততোটাও বলা জরুরি মনে করেন না।এভাবে বললে যে চোখের নজর লেগে যায় সেটা তারা খেয়াল এ করেন না।চোখের নজর এমন একটি জিনিস একজন নেককার মানুষের চোখ থেকে ও হতে পারে। কিভাবে চোখের ক্ষতি থেকে মুক্ত থাকা যায় এসব কিছু বইটি আলোচনা করা হয়েছে যা পাঠকদের বুজতে সুবিধা হয় এবং সহজে আয়ত্বে আনতে পারেন চোখের অনেক প্রভাব আছে এক হাদিসে এসেছে √রাসূল(সা.)মানুষের চোখের নজর এড়ানোর জন্য তাওয়াবুজ করতেন তাওয়াবুজ হলো আল্লাহর সাহায্য ও আশ্রয় চাওয়া) এছাড়া কুদৃষ্টি থেকে বাঁচার জন্য সকাল সন্ধার জিকির গুলো করা আবশ্যক। হযরত আয়েশা সিদ্দিকী (রা.)বলেন যদি কারো উপর কারো দৃষ্টির প্রভাব পড়তে দেখা যায় তাহলে যার উপর দৃষ্টি পড়েছে তাকে ওজু করতে বলতেন।তারপর তার ওজুর পানি অসুস্থ বা প্রভাবিত ব্যক্তির উপর ঢেলে দিতে বলতেন। এভাবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে চোখের নজর থেকে বাঁচা সম্ভব যা ইসলাম আমাদের শিখিয়েছেন। মন্তব্য : বিশেষ করে আমাদের মনে রাখতে হবে কোথায় মাশাল্লাহ এবং কোথায় ইনশাআল্লাহ বলতে হবে তাহলে সহজে কারো নজর লাগবে না ইনশাআল্লাহ"

মুতা’সাদ্দিকা রহমান

মুতা’সাদ্দিকা রহমান , Oct 6, 2025

★ ★ ★ ★ ★

"বইটি পড়তে গিয়ে বুঝেছি, আমরা দৈনন্দিন জীবনে “মাশা-আল্লাহ” ও “ইনশাআল্লাহ” কতটা সঠিকভাবে ব্যবহার করি না। লেখক খুব সহজ ভাষায় বিষয়গুলো ব্যাখ্যা করেছেন, যাতে প্রতিটি মুসলিম বুঝতে পারে কখন কোন শব্দ বলা উচিত। পড়ার পর মনে হলো, ছোট এই অভ্যাস আমাদের নৈতিকতা ও ইমানকে শক্তিশালী করতে পারে। মূল বিষয়বস্তু: বইটিতে ইসলামের দৃষ্টিকোণ থেকে “মাশা-আল্লাহ” ও “ইনশাআল্লাহ” ব্যবহার, এর গুরুত্ব, ফজিলত এবং ভুল ব্যবহারের ক্ষতি তুলে ধরা হয়েছে। বাস্তব উদাহরণ ও প্রাসঙ্গিক কুরআন-হাদিস দিয়ে পাঠককে সচেতন করার চেষ্টা করা হয়েছে। যে পাঠকের জন্য উপযোগী: যারা দৈনন্দিন জীবনে ইসলামী শব্দ ও অভিব্যক্তি সঠিকভাবে ব্যবহার করতে চান, শিক্ষার্থী, তরুণ-তরুণী, শিক্ষক বা অভিভাবক—সবাই বইটি পড়ে উপকৃত হবেন। আমার মন্তব্য ও পরামর্শ: আমার মতে, "কোথায় মাশা-আল্লাহ কোথায় ইনশাআল্লাহ" বইটি প্রতিটি মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়া ও শেখা আমাদের আল্লাহর স্মরণ ও সঠিক ব্যবহার নিশ্চিত করবে। আমি বলব, বইটি পড়ুন এবং জীবনে প্রয়োগ করুন ইনশাআল্লাহ।"

Asphiya Khan

Asphiya Khan , Sep 24, 2025

★ ★ ★ ★ ★

"আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই অনেক কিছু শিখে নেয়—কথা বলা, হাঁটা, খেলা। কিন্তু তারা কি শিখছে কখন “মাশাআল্লাহ” বলতে হয় আর কখন “ইনশাআল্লাহ” ব্যবহার করতে হয়? এই দুটি পবিত্র শব্দ শুধু মুখের কথা নয়, বরং ইসলামের সুন্দর আদব, যা একজন মুসলিমকে করে তোলে মার্জিত ও আলোকিত।আমাদের ছোটরা যদি শৈশব থেকেই এগুলো সঠিকভাবে ব্যবহার করতে শিখে, তবে তাদের হৃদয়ে গড়ে উঠবে ঈমানের মিষ্টি সৌন্দর্য। এই বইয়ে আছে ১৬টি ছোট ছোট গল্প, যেখানে শিশুরা আনন্দের ছলে শিখতে পারবে সঠিক সময়ে কীভাবে “মাশাআল্লাহ” আর “ইনশাআল্লাহ” বলতে হয়। প্রতিটি গল্প সহজ ভাষায় লেখা, মজার মতো পড়তে ভালো লাগবে, আবার অজান্তেই শিক্ষা তাদের মনে গেঁথে যাবে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 1 / 15
পাতা 2
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 2 / 15
পাতা 3
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 3 / 15
পাতা 4
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 4 / 15
পাতা 5
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 5 / 15
পাতা 6
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 6 / 15
পাতা 7
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 7 / 15
পাতা 8
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 8 / 15
পাতা 9
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 9 / 15
পাতা 10
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 10 / 15
পাতা 11
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 11 / 15
পাতা 12
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 12 / 15
পাতা 13
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 13 / 15
পাতা 14
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 14 / 15
পাতা 15
কোথায় মাশাআল্লাহ কোথায় ইনশাআল্লাহ পাতা: 15 / 15
পাতা / 15
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।