হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কে উনি? - মোহাম্মদ তোয়াহা আকবর এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কে উনি?

49 Ratings | 26 Reviews
TK. 129 TK. 172 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই একের পর এক প্রমাণ করা হবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন নবি ছিলেন। সত্য নবি। সত্যের দিকে আহ্বানকারী আল...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই একের পর এক প্রমাণ করা হবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন নবি ছিলেন। সত্য নবি। সত্যের দিকে আহ্বানকারী আল্লাহর সত্যিকারের একজ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কে উনি?
Author মোহাম্মদ তোয়াহা আকবর
Publisher সমকালীন প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 128
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.18 Kg
ISBN 9789849548966
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.76

49 Ratings and 26 Reviews

★★★★★
40
★★★★☆
8
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

২৬টি
Ainul Kabir Opi

Ainul Kabir Opi , Aug 26, 2026

★ ★ ★ ★ ★

"অল্প কথায় প্রিয় মানুষের জীবনের সত্য ও শেষদিকের এক অপ্রত্যাশিত টুইস্টে ভরা অসম্ভব সুন্দর এই বইটি পাঠকদের চোখের কোণে জল এনে দেয়, যা এক কথায় অসাধারণ এবং প্রত্যেকের জন্য অবশ্যই শিক্ষণীয় ও পঠনীয়।"

Md. Nazmus Sakib

Md. Nazmus Sakib , Jun 25, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good!"

Mueenul Islam

Mueenul Islam , Nov 10, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good."

Abida Sultana

Abida Sultana , Sep 10, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এককথায় অসাধারণ একটা বই।নন প্রাকটিসিং কাওকে হাদীয়া দেয়া যেতে পারে।এখানে নবীজি যে সত্য নবী ছিলেন তার যথোপযুক্ত প্রমান পেশ করা হয়েছে।"

নাঈম

নাঈম , Aug 1, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মাস্ট রিড বুক, আমি সবাইকেই সাজেস্ট করবো"

moh****com

moh****com , Feb 25, 2025

★ ★ ★ ★ ★

"অসাধারণ ছিলো বইটা।"

Wal****com

Wal****com , Feb 23, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি আপনার চিন্তার জগতে নাড়া দেবে। সত্যকে হৃদয়ে ধারণ করতে সাহস যোগাবে। সেইসাথে নবিজীকে(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো ভালোবেসে ফেলবেন। আপনি বুঝতে পারবেন তাঁর জীবনের প্রতিটি ঘটনা প্রমাণ করে তিনি সত্যবাদী ছিলেন। যারা তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিরুদ্ধে কথা বলে,তাদেরকে আপনি যুক্তি দিয়ে বুঝাতে পারবেন যে তিনি একজন সত্য নবি ও রাসুল ছিলেন। বইটি খুব মনোযোগ দিয়ে পড়বেন, ভাববেন। শেষ করার পর হয়তো দুই ফোঁটা অশ্রু টপ করে জমিনে পড়ে যাবে আর হৃদয়ের গহীন থেকে উচ্চারিত হবে "আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু""

Md. Hannan Ali

Md. Hannan Ali , Jan 13, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Very nice book... All people must read to search trusted person forever"

Tanisha Tanha Meheta

Tanisha Tanha Meheta , Dec 30, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মাশা-আল্লাহ অনেক সুন্দর সংক্ষিপ্ত সীরাত🌷"

Abdullah Al mamun~(rupom)

Abdullah Al mamun~(rupom) , Apr 8, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"উপকারী বই"

Anisur Rahaman

Anisur Rahaman , Aug 21, 2022

★ ★ ★ ★ ★

"এক কথায় Masterpiece এবং must read book. এরকম টাইপের বই আর কেউ লিখেছি কিনা জানিনা তবে এই টাইপের বই খুবই দরকার ছিল। যারা নবীজির সত্যি কারের নবী হওয়া নিয়ে প্রশ্ন তুলে বা সন্দেহ করে তাদের জন্য এই বইটি একটি দারুণ জবাব। বইটি প্রথম দিকে পড়তে একটু বোরিং ফিল হলেও মাঝখান থেকে বইটি আপনার ছাড়তে ইচ্ছে করবেনা।"

Md. Ashraful Islam

Md. Ashraful Islam , Jul 14, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসম্ভব সুন্দর একটা বই ।"

Nafsul S-9

Nafsul S-9 , Jul 14, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমতকার! বইটার প্রতি লাইন যেন নবিজির নিয়ে আসাবাণীর শ্বাশত গুরুত্ব কেই তুলে ধরছিল"

মুহাম্মাদ রিয়াজুল করিম

মুহাম্মাদ রিয়াজুল করিম , Nov 15, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এককথায় অসাধারণ"

Sayed Ahmed Faysal

Sayed Ahmed Faysal , Aug 6, 2021

★ ★ ★ ★ ★

"এখনও পর্যন্ত পড়া অন্তর কাঁপানো বইয়ের মধ্যে অন্যতম হয়ে উঠলো এই বইটি। আমি আমার প্রতিটা মুসলিম, অমুসলিম ভাই-বোনদের প্রতি অনুরোধ করবো, এই বইটি অন্তত একবার হলেও পড়বেন। সত্য তালাশ করার মতো একটা মন নিয়ে পড়বেন। ➤ বইটির নাম "কে উনি?" অবশ্য ওখানে প্রশ্নবোধক চিহ্নের মাঝে আরবি "م(মীম)" অক্ষর টি ব্যবহার করা হয়েছে। আর "মীম" দিয়ে সায়্যিদিনা মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামকে ইঙ্গিত করা হয়েছে। মানে পুরো বইটি ওনার পরিচয়, কে উনি সেই সম্পর্কেই লেখা। লেখক Mohammed Touaha Akbar ভাইয়ের দ্বিতীয় মৌলিক বই এটি। প্রথম বই "উল্টো নির্ণয়", নিজের স্রষ্টাকে চেনার, স্রষ্টার বিষয়ে সংশয় দূর করার মতো চমৎকার একটি গ্রন্থ লেখার পর স্রষ্টার সর্বশেষ সত্য বার্তাবাহক-কে চেনার কথা এবং তিনি নবী হওয়ার সত্যতা প্রমাণের বিষয় নিয়ে লিখেছেন দ্বিতীয় বই "কে উনি?" স্রষ্টার অস্তিত্বের সত্যতা আর একত্বের অকাট্যতা বুঝে ফেলার পর তাঁর পথকে সঠিক পদ্ধতিতে গ্রহণ করার ভাবনায় সবার আগে প্রশ্ন আসে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিয়ে। ওনি স্রষ্টাকে পাওয়ার যেই পথ দেখিয়েছেন, সেটা আসলেই সঠিক পথ কিনা, উনি আসলে সত্য নবী ছিলেন কিনা, নাকি উনি মিথ্যা নবী ছিলেন! বইটি গল্পের মতো করে লেখা হয়েছে। তবে, বইটিতে ইতিহাস থেকে উল্লেখিত প্রতিটি ঘটনাই সম্পূর্ণ বাস্তব ও সত্য। তবে মূল গল্পে বর্ণিত নাম এবং চরিত্রগুলো পুরোপুরি বাস্তব নয়, আবার সম্পূর্ণ অবাস্তবও নয়। হৃদয় কুমার নামের এক অনুসন্ধিৎসু অমুসলিম ছেলে সত্যকে খুঁজে বেড়াচ্ছে, সত্যকে জানার চেষ্টা করছে। আর নিজের মধ্যেই নিজের মনের দুই প্রান্তকে মুখোমুখি দাঁড় করিয়ে যুক্তি পাল্টা যুক্তি দিয়ে নিজের সাথে এক তর্কযুদ্ধে লড়াই করছে। নিজের সাথে নিজের সেই যুদ্ধের বিষয়গুলো আবার বিস্তারিত নোট করে রাখছে৷ আর তাকে সাহায্য করছে একজন ভাই। হৃদয় কুমার ইতোমধ্যে স্রষ্টার অস্তিত্বের এবং একত্বের বিষয়ে পড়াশোনা করে সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে। এখন তার মাথায় স্রষ্টার দেখানো পথ কোনটা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত। এবং এই উত্তর খুঁজতে গিয়ে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ সম্পর্কে জানতে চেষ্টা করছে। তার আগে মুহাম্মদ লোকটিকে নিয়ে পড়াশোনা করছে, এবং ওনার পরিচয়, ওনি আসলেই সত্য নবী ছিলেন কিনা, সেটার উত্তর খুজতেছে। এবং শেষ পর্যন্ত উত্তর পেয়েও যায়, খুব ভালো করেই শক্ত প্রমাণাদি সহ উত্তর পেয়ে সত্যের সিদ্ধান্তে পৌঁছায়। বইটিতে আমরা হৃদয় কুমারের সেই উত্তর খোঁজার বিষয়গুলো নিজেদের জীবনঘনিষ্ঠ ভাবে দেখতে পাবো। প্রাচ্যের-পশ্চিমের ইতিহাসবিদরা যেহেতু সাক্ষী দিচ্ছেন আর মুসলিম স্কলারদের রেকর্ড করে রাখা খুঁটিয়ে খুঁটিয়ে লেখা বায়োগ্রাফিগুলো সেই ইতিহাসকে আরও মজবুত ভিত্তি দিচ্ছে, সেহেতু পরিষ্কারভাবেই বুঝতে এবং মানতে বাধ্য হতে হয় যে, মুহাম্মদ নামে একজন এসেছিলেন, যার জীবনের কাজ, ঘটনা আর কথামালাকে অদ্ভুত কিন্তু কার্যকরী উপায়ে সংরক্ষণ করে রাখা হয়েছে প্রায় দেড় হাজার বছর ধরে। এর পর মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে যত প্রশ্ন জাগে, ওনার সত্যতা নিয়ে যত রকম প্রশ্ন হতে পারে, সবগুলো প্রশ্নের সারাংশ হিসেবে লেখক হৃদয় কুমারের মাধ্যমে ৪টি স্টেটমেন্ট দাঁড় করিয়েছেন। ১. হয়তো তিনি মিথ্যাবাদী ছিলেন। ২. নতুবা তিনি মানসিকভাবে বিভ্রান্ত ছিলেন। ৩. অথবা তিনি একইসাথে মিথ্যাবাদী এবং মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছিলেন। ৪. অন্যথায় তিনি সঠিক ছিলেন। অর্থাৎ, যদি প্রমাণ পাওয়া যায় তিনি মিথ্যাবাদী ছিলেন না, মানসিকভাবে বিভ্রান্তও ছিলেন না, তবে ৩নং পয়েন্টের বিষয়টিও ক্লিয়ার হয়ে যায়, মানে একই সাথে মিথ্যাবাদী এবং মানসিকভাবে সমস্যাগ্রস্তও ছিলেন না। তাহলেই কিন্তু প্রমাণিত হয়ে যায় যে, তিনি যা বলেছেন বুঝেশুনে নিষ্ঠার সাথে সত্য বলেছেন। আর লেখক বইটিতে ক্রমান্বয়ে এই বিষয়গুলোই শক্তভাবে প্রমাণ করেছেন যে, তিনি মিথ্যাবাদী ছিলেন না, মানসিকভাবে বিভ্রান্ত ছিলেন না, বরং তিনি সত্য নবী ছিলেন। এই ৩ টি বিষয়েই পয়েন্ট ধরে ধরে অনেকগুলো করে প্রমাণ তুলে ধরেছেন। ওনি যে মিথ্যাবাদী ছিলেন না, সেটা অনেকগুলো পয়েন্টে অনেকগুলো প্রমাণ তুলে ধরেছেন। তারপর ওনার মানসিক কোনো সমস্যা ছিলো না, সেটারও অনেকগুলো প্রমাণ তুলে ধরেছেন। এবং কেউ নিরপেক্ষ মন নিয়ে পড়লে শুধু একটি পয়েন্ট ই তাদের মস্তিষ্ককে বুঝিয়ে দিবে, যে আসলেই তিনি মিথ্যাবাদীও ছিলেন না, মানসিকভাবে বিভ্রান্তও ছিলেন না। আর তাহলে... তাহলে নিরপেক্ষ নিউরন অবশ্যই মানতে বাধ্য যে উনি যা বলেছেন, সঠিক বলেছেন। কিন্তু মস্তিষ্ক মানতে চাইলেও তখনও যাদের মন মানতে চায় না, অন্তর দিয়ে অনুভব করতে পারেনা ওনার সত্যতা, তাদের জন্য বইয়ে পরবর্তী ধাপ হচ্ছে ওনি যে সত্য নবী ছিলেন, সেই বিষয়ের প্রমাণ উপস্থাপন। লেখক ২০ টিরও বেশী প্রমাণ তুলে ধরেছেন পয়েন্ট আকারে, ওনার নবুওয়াতের সত্যতার বিষয়ে। চিন্তার ক্ষুধা তৈরি করতে ওনার করা হাজারো ভবিষ্যতবাণীর মধ্য থেকে ২০ টিরও বেশী বাছাইকরা ভবিষ্যতবাণী, যা ইতোমধ্যে হুবহু সত্য পরিণত হয়েছে, একে একে তুলে ধরা হয়েছে ওনার সত্যতা প্রমাণের জন্য। সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই একের পর এক প্রমাণ তুলে ধরা হয়েছে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী ছিলেন। সত্য নবী। সত্যের দিকে আহ্বানকারী আল্লাহর সত্যিকারের একজন বার্তাবাহক, মেসেঞ্জার। একজন ট্রু প্রফেট। বইটি পড়ে পড়ে পাঠক-পাঠিকা গালে হাত দিয়ে ভাবনার অতলে তলিয়ে যাবে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনির পাতায় পাতায়, কুরআনের পরতে পরতে তাঁর নবুওয়াতের সত্যতা দেখে নিতে, ভেবে বের করে শেখার চেষ্টা করবে নিজে নিজে। উনাকে অস্বীকার করার আর কোনো ভিত্তিই খুঁজে পাবে না নিজের ভিতরে। মুখে অস্বীকার করলেও, ভেতর থেকে ঠিকই জেনে যাবে, উনি নবী, সত্য নবী৷ ➤ বইটি সহজ ভঙ্গিমায়, সহজ আবেদন এর মাধ্যমে লেখা হয়েছে। বইটি পড়ার সময় মনে হবে নিজের খুব আপন কেউ, বিশাল এক আগুনের কুন্ডলী থেকে বাঁচানোর জন্য আপ্রাণ আবেদন জানাচ্ছে, হৃদয়কে নিংড়ে আমাকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করছে। দাওয়াহ এর উদ্দেশ্যে লেখা বইয়ে এমন আবেদন খুব প্রয়োজন, যেহেতু অমুসলিম ভাইদেরও জন্যও বইটি। বইটির আরেকটি চমৎকার দিক হলো এর লেখার ধরণ। বাংলা রচনার মতো নিরস শব্দেও লেখা নয়, আবার গম্ভীর, কঠিন শব্দেও লেখা নয়। চমৎকার হৃদয়গ্রাহী শব্দ চয়ন করে সাঁজানো পুরো বইটি। যেকোনো পর্যায়ের পাঠক সহজেই বইটি পড়তে পারবে এবং যেকোনো স্তরের পাঠকের হৃদয়কে স্পর্শ করে যাবে। এবং বইটিতে সামান্য রহস্যের স্বাদও পাবেন। বইটির শুরু হয়েছে একটি খুন হওয়া ব্যক্তির ঘটনার মাধ্যমে, যার রহস্য রয়ে গেছে শেষ অবধি। এবং বইটির একদম শেষ দিকে, মাত্র আড়াই লাইনে সেই রহস্যের সামান্য খোলাসা করে বাকীটুকু রহস্য ই রেখে দিয়েছেন বইটির লেখক। তবে ব্যক্তিগত ভাবে আমি রিকমেন্ড করবো মুসলিম অমুসলিম যেকেউ নিরপেক্ষ হৃদয় নিয়ে বইটি পড়ার আগে রাসূলে আরাবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে একটু পড়াশোনা করে নিবেন। তাহলে এই বইটি আপনার জন্য হবে "নুরুন আলা নূর"। অর্থাৎ আপনার জন্য একদম বেস্ট হবে তাহলে। যেহেতু বইটিতে নবীজির জীবনী থেকে বহু ঘটনা তুলে ধরা হয়েছে, তাই সীরাহ (রাসূলের জীবনী) পড়ে নিলে আপনার ইতোমধ্যে পড়া প্রতিট ঘটনাতেই যে ওনার নবুওয়াতের সত্যতা ছিলো, সেটা ভাবতে শেখাবে আপনাকে। তাই হাজার পৃষ্ঠার সীরাতকোষ না হোক, অন্তত সীরাতের ছোট্ট কোনো গ্রন্থ পড়ে নেয়ার অনুরোধ জানাই। একজন অমুসলিম, শিখ ধর্মের অনুসারী গুরুদত্ত সিং এর লেখা মাত্র প্রায় ১০০ পৃষ্ঠার "তোমাকে ভালোবাসি হে নবী" বইটি অন্তত পড়ে নিতে পারেন। তাহলে এক ঢিলে দুই পাখি। "কে উনি" বইটির প্রকৃত স্বাদ যেমন আস্বাদন করতে পারবেন, আবার একজন অমুসলিম মানুষের রাসূলে আরাবির প্রতি এতোটা ভালোবাসা, মুগ্ধতা সম্পর্কে জানতে পেরেও বিস্মিত হবেন। কতোটা হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে লিখেছেন, তাও একজন অমুসলিম লেখক! আর সেই বইটি পড়ার পরে "কে উনি" বইয়ের হৃদয় কুমারের সত্য খোঁজার যুদ্ধ সম্পর্কে পড়ুন। জানুন। আমি আমার সকল মুসলিম, অমুসলিম ভাই-বোনদের অনুরোধ করবো, বইটি অন্তত একবার হলেও পড়ুন। আমার সামর্থ্য থাকলে বইটি আমার পরিচিত সকল মুসলিম, অমুসলিম ভাইদের হাদিয়া দিতাম। হাতে ধরিয়ে দিয়ে অন্তত একবার হলেও পড়ার জন্য অনুরোধ করতাম। আপনারাও নিজেরা পড়ুন, আর ঐসব লোকদের পড়তে দিন, যাদেরকে আপনি আগুনের কুন্ডলি থেকে বাঁচাতে চান। যারা মিথ্যার সাগরে ডুবে আছে, শিরকের মধ্যে নিমজ্জিত! যদি এই অবস্থাতেই তারা মৃত্যুবরণ করে, তাহলে তো.... তাই তাদেরকে নিয়ে একটু ভাবুন, নিজেও বাঁচুন তাদেরকেও বাঁচানোর চেষ্টা করুন। বইটির আন্তরিকতা নিয়ে লেখা, আবেদন কাউকে প্রত্যাবর্তন না করাতে পারলেও, অন্তত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে জানার আগ্রহের বীজ বপন করে দিবে, ইন-শা-আল্লাহ। বইটির লেখক, সম্পাদক, প্রকাশক সহ সংশ্লিষ্ট সকলের খিদমত আল্লাহ তা'আলা কবুল করুক এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুক, ইলম এর মধ্যে বারাকাহ দান করুক, সেই কামনা করি। =================== ☞ বই : কে উনি ☞ লেখক : মোহাম্মদ তোয়াহা আকবর ☞ প্রকাশনী : সমকালীন ☞ পৃষ্ঠা সংখ্যা : ১২৮ ☞ মুদ্রিত মূল্য : ১৭২ ৳"

Rahat Murad

Rahat Murad , Jun 18, 2021

★ ★ ★ ★ ★

"Masterpiece"

Hacker

Hacker , Jun 12, 2021

★ ★ ★ ★ ★

"#Progoty_Book_Club_Review_Competition পাঠকের নাম: নাঈম উদ্দিন বইয়ের নাম: “কে উনি?” বন্ধুমহলে অনেকেই রয়েছে ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাদর্শের। প্রায়ই তাদের সাথে প্রাসঙ্গিক বহু বিষয়ে আলাপচারিতার সুযোগ হয়। মাঝে মাঝে আলাপ আলোচনার বিষয় থাকে ইসলামি ইতিহাস, নবির সীরাহ ইত্যাদি। ‘নবি কেন সত্য নবি?’— তার সত্যতা সত্যায়নের সাথে সম্পৃক্ত জ্ঞানের পরিধি বাড়ানোর লক্ষেই বইটি সংগ্রহ করা। বিশ্বাসীদের জন্য ইসলামের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জন করা অত্যাবশ্যক। কারণ ‘চৌদ্দশত বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এক সত্য নবির আগমন ঘটেছিল’ — এই ব্যাপারটি ইসলামের মৌলিক বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এসকল বিষয়ে জ্ঞানের ঘাটতি অথবা জ্ঞানার্জনে অনীহা থাকলে প্রকৃত বিশ্বাসী হয়ে উঠা যায় না। কেউ কেউ প্রশ্ন উত্থাপন করে থাকে নবির সত্যতার ব্যাপারে, হয়ে থাকে সন্দিহান কিংবা জেনেশুনেই সত্যকে অস্বীকার করে। সকল প্রশ্নের যথোপযুক্ত উত্তর দেয়া, সকল সন্দেহ দূরীকরণ এবং যারা সত্যকে জেনেবুঝে গ্রহণ করতে আগ্রহী তাদের জন্যই মূলত ‘কে উনি?’ বইটি। বিশ্বাসী কিংবা অবিশ্বাসী নয় বরঞ্চ একেবারে নিরপেক্ষ অবস্থান হতে নবিকে সত্য নবি হিসেবে উপলব্ধি করতে হলে ইতিহাস অধ্যয়ন হলো পূর্বশর্ত। আর তার জন্য প্রয়োজন নির্ভরযোগ্য ইতিহাসবেত্তা কর্তৃক নথিবদ্ধ বা বিশ্লেষিত ইতিহাসের শরণাপন্ন হওয়া। আর ইতিহাস সাক্ষ্য দিয়েছে, দিচ্ছে এবং দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্-র প্রেরিত সত্য নবি ছিলেন এবং তার প্রচারকৃত সকল বাণী সত্য। উত্থাপিত কিছু প্রশ্ন যেগুলোর উত্তর খুঁজে পাওয়া খুবই জরুরি। যেমন– সত্যিই কি তার দাবি অনুযায়ী তিনি একজন নবি ছিলেন? একমাত্র স্রষ্টার নির্বাচিত বার্তাবাহক ছিলেন? কিভাবে এই দেড় হাজার বছর পরেও আমি নির্দ্বিধায় বুঝে নিতে পারব যে, তিনি মিথ্যে বলেননি? অথবা মস্তিষ্কের কোনো সমস্যার কারণে তিনি নিজেই বিভ্রান্ত ছিলেন না? এখন মুখ্য হচ্ছে ইতিহাস কি বলে। বইটিতে ইতিহাস থেকে বিভিন্ন ঘটনা ও প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে এবং প্রমাণ করা হয়েছে, তিনি মিথ্যাবাদী ছিলেন না কারণ একজন মিথ্যাবাদী কখনও বিশ্বস্ত হতে পারে না, কিন্তু তৎকালে আরবে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে বিশ্বস্ত আর কেউ ছিল না। আবার তিনি মানসিকভাবে বিভ্রান্তও ছিলেন না কারণ মানসিকভাবে বিভ্রান্ত কোনো ব্যক্তির পক্ষে পুরো একটা জাতিকে সুনিপুণভাবে নেতৃত্ব দেয়া এবং সকল প্রতিকূলতার বিপরীতে বিজয়ী করা কখনো সম্ভব নয়। তাহলে ইতিহাস তো আঙুল তুলে সাক্ষ্য দেয়, তিনি মিথ্যাবাদী ছিলেন না এবং তিনি মানসিকভাবে বিভ্রান্তও ছিলেন না। তাহলে তিনি কি ছিলেন? অবশ্যই সত্যবাদী ছিলেন, সঠিক ছিলেন। এতদসত্বেও সত্য নবির সত্যতার ব্যাপারে সন্দিহান থাকা সমীচীন নয়। সম্পূর্ণ বইটি হৃদয় কুমার নামক এক সত্যানুসন্ধানী যুবক এবং তার শিক্ষক সমতুল্য এক সিনিয়র ভাই এর মধ্যকার কথোপকথন নিয়েই রচিত। সত্যকে জেনেবুঝে স্বীকার করে যে ‘হৃদয় কুমার’ থেকে ‘আব্দুল্লাহ’ হয়ে উঠেছিল। আর তার এ যাত্রায় তার ভিতরে সংশয় জিঁয়ে রাখা সকল প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর মেলে ধরে সত্যকে উপলব্ধি করতে সবচেয়ে বেশি সাহায্য করেছিল তার এই সিনিয়র ভাই। হৃদয় সত্যকে খোঁজার এই পবিত্র যাত্রায় সুলভ সবকিছুই পড়ে ফেলেছে। বিভিন্ন ধর্ম আর ধর্মগ্রন্থ নিয়ে পড়াশুনা শেষে সে এক ঈশ্বরে বিশ্বাসী হয়েছে। সেই সনাতন যুগ থেকেই ইসলাম যে অবিকৃত বার্তা বহন করে আসছে তা দেখে সে বিস্মিত হয়েছে। এখন পালা ইসলামের সত্য নবি সম্পর্কে সকল সন্দেহ দূর করার। এ যাত্রায় ও সে সফল। নবি সত্য বলেই তার কাছে প্রমাণিত হয়েছে। সে সত্যকে জেনেবুঝে স্বীকার করেছে আর হয়ে উঠেছে ‘আব্দুল্লাহ’। উপযুক্ত সময় দেখে যখনই সে এই সুসংবাদ তার সিনিয়র ভাইকে জানাতে যাবে তার প্রাক্কালে কোনো কারণে তার সে ভাই খুন হয়ে যায়। কিন্তু মৃত্যুর পর লাশের ঠোঁটে লেগে থাকা মুচকি হাসি এক রহস্যের সৃষ্টি করে। ঘটনাস্থল পরিদর্শন করতে আসা রমনা থানার ওসি সেই হাসি দেখে গোলকধাঁধায় পড়ে যান। কি হতে পারে সেই হাসির পিছনের রহস্য? সত্যকে জানতে আর বুঝতে কাউকে সাহায্য করার পেছনে যে আত্মতৃপ্তি, কাউকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসে যে সুখপ্রাপ্ত হয়, দায়িত্ব পূরণ করতে পারলে যে আর অনুশোচনা থাকে না, এই হাসি কি তবে এসবেরই বহিঃপ্রকাশ? ইতিহাস ও সীরাহগ্রন্থ থেকে বইটিতে উল্লেখিত ঘটনাবলীর আদ্যোপান্ত বিশ্লেষণ করা হয়েছে। সহজ ভাষায় সবকিছু তুলে ধরা হয়েছে। যারা নবিজীর সত্যতা নিয়ে পড়াশুনা করতে চায় তাদের জন্য লেখক মোহাম্মদ তোয়াহা আকবর রচিত বইটি রেফারেন্স বুক হিসেবে কাজ করবে। একনজরে: বই: “কে উনি?” লেখক: মোহাম্মদ তোয়াহা আকবর প্রকাশকাল: একুশে বইমেলা, ২০২১ প্রকাশনী: সমকালীন প্রকাশন"

Golam Sarwar

Golam Sarwar , Apr 8, 2021

★ ★ ★ ★ ★

"🌴🌴🌴"

আলাইসা আনআম

আলাইসা আনআম , Apr 8, 2021

★ ★ ★ ★ ★

"রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা এই সিরাতটা অসাধারণ। সবার পড়া উচিত বইটা। 🍁"

Sifat Saimon

Sifat Saimon , Mar 24, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"What a Book"

Rahat Anjum

Rahat Anjum , Mar 20, 2021

★ ★ ★ ★ ★

"দুইটা স্তর আছে বইটার।একটা প্রকাশ্য! আরেকটা লুকানো!!এই স্তরটা হয়তো কেউই ধরতে পারবে না। কারণ, এই স্তরটা শব্দ আর চিন্তার ধারক মস্তিষ্কে ধরা যাবে না। ধরতে হবে হৃদয়ে। যদি কেউ এই স্তরটা ধরে ফেলতে পারে, তাহলে সে এই বইটা পড়ার পর ভিন্ন একজন মানুষে পরিণত হবে --- সুন্দর মানুষ। তোয়াহা ভাইয়ের এই কথাটি শুনে বইটা পড়ার আগ্রহ অনেক অনেক বেড়ে গেছে।অপেক্ষার প্রহর গুনছি।আবেগ আর সত্যের এক অনন্য মিশ্রণ বইটিতে পাওয়া যাবে বলে আমার হয়।"

Mehrab Hossen Opi

Mehrab Hossen Opi , Mar 19, 2021

★ ★ ★ ★ ★

"অপেক্ষায় আছি।"

রিফাহ

রিফাহ , Mar 10, 2021

★ ★ ★ ★ ★

"Waiting :)"

Washim Bond

Washim Bond , Mar 5, 2021

★ ★ ★ ★ ★

"ar akhon ai boi ta khujte pre order kora lagbe tai na Progoty"

এডওয়ার্ড এলরিক

এডওয়ার্ড এলরিক , Mar 5, 2021

★ ★ ★ ★ ★

"Maa Sha Allah!😍"

Md Yeahia Siddik

Md Yeahia Siddik , Mar 4, 2021

★ ★ ★ ★ ★

"ইনশা আল্লাহ্,বইটা অসাধারণ মানের হবে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

2 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

এটার ই-বুক পাওয়া যাবে?

Anisa Akter Sneha • 29 Apr, 2026
A
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ইবুক ভার্সন পাওয়া যাবে না। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 29 Apr, 2026
Q

এটা মোট পেজ কত?

Shaharia • 10 Jul, 2024
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১২৮। ধন্যবাদ।
Rafid Ahmed • 10 Jul, 2024

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কে উনি?" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কে উনি? পাতা: 1 / 11
পাতা 2
কে উনি? পাতা: 2 / 11
পাতা 3
কে উনি? পাতা: 3 / 11
পাতা 4
কে উনি? পাতা: 4 / 11
পাতা 5
কে উনি? পাতা: 5 / 11
পাতা 6
কে উনি? পাতা: 6 / 11
পাতা 7
কে উনি? পাতা: 7 / 11
পাতা 8
কে উনি? পাতা: 8 / 11
পাতা 9
কে উনি? পাতা: 9 / 11
পাতা 10
কে উনি? পাতা: 10 / 11
পাতা 11
কে উনি? পাতা: 11 / 11
পাতা / 11
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।