১ম প্রকাশ, ২০২০
কবিতাকলা ভবন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন- ১
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ২য় খণ্ড
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
কিতাব পরিচিতি প্রয়োজনীয়তা ও পদ্ধতি
মাওলানা আবদুল্লাহ নাজীব
প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন - ৩য় খণ্ড (ইলমের দাওয়াত)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
গবেষণা ৩৬০°
হাসিবুল হাসান
আদর্শ প্রতিষ্ঠান পরিচালনা গাইড (১ম, ২য় ও ৩য় খণ্ড একত্রে)
হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান
বইটির বিস্তারিত দেখুন
| Title | কবিতাকলা ভবন |
| Author | মৃদুল মাহবুব |
| Publisher | বৈভব |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | প্রবন্ধ |
| ISBN | 9789849440871 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টিআহমেদ আতিফ আবরার , May 14, 2020
"খুব বিস্মিত হয়েছি, গুডরিডসে কেন এ বই প্রকাশের সঙ্গে সঙ্গেই অন্তর্ভুক্ত হলো না। প্রচ্ছদে কবিতাকলা ভবন লেখার নিচের উপশিরোনামটা থেকে এ বইয়ের বিস্তৃতি অনুমেয়। তবে কিনেছিলাম আদতে বইমেলা থেকে কেনা কবিতার বইগুলো দেখে হাঁসফাঁসের কারণে। আমি জানি কবিতার অক্ষরগুলোতে চিন্তা লুকিয়ে আছে, সেসব পাঠোদ্ধার করার মতন সহায়পুস্তক হিসেবে এলো এ বই। বরাবরের মতোই শিল্পের কোনো নির্দিষ্ট অর্থ হয় না, এটাই আর্টস। মৃদুলের কাজে আভাসই খুঁজেছি। অনেক আভাস মিলেছে, অনেক মেলে নি। আনকোরা চিন্তার উদ্রেক হয়েছে। মুদ্রণ প্রমাদ আর অনাবশ্যক ইংরেজি শব্দ দিয়ে বাক্যের নির্মাপণ বিরক্তিকর লেগেছে। বাংলা ভাষার যে দ্যোতনা, সেটা বিনষ্ট হয়েছে। সেই সঙ্গে কিছু স্ববিরোধিতা রয়েছে। এক জায়গায় লিখেছেন, সাহিত্যিককে চেকলিস্ট পাঠানো যায় না–কী সে লিখবে আর কী লিখবে না–আরেক স্থলে লিখেছে রবীন্দ্রনাথ গজল লেখেন নি কেন, শুধু পূজা পর্যায়ের গান লিখেছেন কেন। গজল তো শেষমেশ প্রেমেরই গান, সেটায় কেউ প্রেমিকাকে জড়ায়, কেউ পরমেশ্বরকে জড়ায়। তেমন দ্ব্যর্থতা তো রবি ঠাকুরের অনেক গানেই। আবার মোস্তফা সরোয়ার ফারুকীর চলচ্চিত্রে ঢাকার নাগরিক কথ্য ভাষা ব্যবহারকে তিনি গোনায় না ধরে লিখেছেন ফারুকী আনন্দবাজার পত্রিকার পর্যালোচনার মুখাপেক্ষী। এক জায়গায় লিখেছেন, শিল্প সর্বদা যৌগিক। শিল্প চিন্তার সঙ্গে যুক্ত। সলিমুল্লাহ খানের মূল্যায়ন করতে গিয়ে লিখেছেন, তিনি শুধু বিভিন্ন জনের চিন্তার সংকলন করেন। অর্থাৎ সলিমুল্লাহর চিন্তা মৌলিক না। আমার এটা ভালোভাবেই মনে হয়। একের পর একজনকে উদ্ধৃত করে যাওয়ার মধ্যে স্বকীয় চিন্তনদক্ষতা ম্লানিমায় ঢেকে যায়। সংরুদ্ধ সময়ের বয়ান নিয়ে রচিত পরমানন্দের মন্ত্রণালয়ের (অরুন্ধতী রায়) ভূয়সী প্রশংসা করেছেন। এটা নিয়ে আমি কিছুটা দ্বিরুক্তি করি। তাছাড়া আরো চমৎকার কিছু টুকরোটাকরা চিন্তার গোলা নিয়ে বসে আছেন মৃদুল মাহবুব। সব মিলিয়েই পাঁচে চার। শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে ভারতবর্ষ হয়ে এলিয়ট ও ফরাসি কবিতা। মাত্র ১১২ পৃষ্ঠার বই পড়তে বহুবার সিপিইউ গরম হয়ে যাবে আপনার। উচ্ছ্বসিতভাবে সুপারিশ করছি। এমন বইয়ের জন্য মুদ্রিত মূল্য ৫০০ রাখা যায়।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কবিতাকলা ভবন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: