২য় প্রকাশ, ২০১৯
কবি ও কামিনী
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কবি ও কামিনী |
| Author | জাকির তালুকদার |
| Publisher | প্রকৃতি |
| Edition | ২য় প্রকাশ, ২০১৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.18 Kg |
| ISBN | 9843000006325 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Nazmul Arifeen , Feb 23, 2020
""কবি ও কামিনী" এই আইয়ামে জাহেলিয়ার প্রেমোপাখ্যান পড়ে এক অদ্ভুত ঘোরগ্রস্ত হয়ে গিয়েছিলাম। মরুভুমির দফ যেন কানের পাশ দিয়েই বেজে উঠলো। যাত্রা শুরু হলো, জীবন্ত হয়ে উঠলো মরুভূমি, আরবের আর্থসামাজিক, রাজনৈতিক পরিস্থিতি, শ্রেণিসম্পর্ক, দাস প্রথা। একে একে পরিচিত হলাম, আরব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কবি পুরুষ ইমরুল কায়েস, প্রতিহিংসায় কাতর প্রেমিক আল কামাহ, রহস্যময়ী উম্মুল জুনদেব ও যোদ্ধা কবি আনতারার সংগে। এদের ভেতর দিয়ে এক অলৌকিক ভ্রমণ শুরু করলাম মানব মনের আলো আধারী ঘেরা সরাইখানায়। যেখানে প্রেমের আড়ালে ঘৃণা, কাছে ডাকার আড়ালে প্রত্যাখ্যান, নির্ভরশীলতার আড়ালে বিশ্বাসঘাতকতার আশ্চর্য সমীকরণ। সবচেয়ে অবাক হয়ে লক্ষ্য করলাম, প্রতিটি চরিত্র নিজের কাছে সৎ এবং এই জগতে কেউ পরিপূর্ণভাবে নায়কও না আবার খলনায়কও না । এই উপাখ্যান জীবনের মতোই প্রবাহমান এক অলীক যাত্রা। এমন জীবন্ত উপাখ্যান বাংলাসাহিত্যে বিরল।"
PROSSONO , Aug 1, 2017
"# রকমারী_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা # বই_রিভিউ_৪ কবি!!! সে কে? কবি তো সেই, যার আকাঙ্ক্ষার সীমা নেই, কামনার শেষ নেই, যার জীবন প্রতিদিন নতুন বাঁকবদলের দিকে ছুটে যায়, যে বিপদ নিয়ে খেলতে ভালোবাসে আর সে একাই পা রাখে বিপদের উপত্যকায়। আর কবিতা! এটা কি? কবিতা হল কবির আত্মনুভূতি, তার একান্ত বাসনা- কামনা যা তাহার হ্রদয়ের অন্তস্থঃতল হতে আবেগমত্থিত সুরে অখন্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে। পারস্যের এক মনীষা বলেছিলেন, " আরবদের চামড়ার নিচের শিরা দিয়ে রক্ত নয়, বয়ে চলে কবিতার স্রোত"। কথাটা কি সত্য? আমিও এই বইয়ের শুরুতে উপরের কথাটা পড়ে ভাবতে বসলাম এটা নিয়ে। যতই কাহিনীর মধ্যে ঢুকে যাচ্ছিলাম আমার সন্দেহপূর্ণ মন ততই উপলব্ধি করছিল, আসলে আরবরা কবিতার প্রতি অন্ধ। তাদের কাছে ব্যভিচারে ভরা সমাজে কবিতার মূল্য অনেক বেশী। কিন্তু এই যে কবিতার প্রতি তাদের এত অনুরাগ এর পিছনে নিশ্চয়ই কোন কবির শব্দ আর ছন্দের মায়াজাল নিয়ে খেলা করার অলৌকিক ক্ষমতা রয়েছে। জী হ্যাঁ, ইনার পিছনে ছিলেন আরবের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ কবি ইমরুল কায়েস। ইসলাম-পূর্ব যুগের এই কবির কবিতা আজো আরবী সাহিত্য জগতে জনপ্রিয়। বিশ শতকের জনপ্রিয় সাহিত্যিক জাকির তালুকদারের কলম আমাদের সামনে তুলে এনেছে সেই ব্যক্তি ইমরুল কায়েসকে আমাদের সামনে। এই বই ইমরুলের কোন আত্মজীবনীমূলক বই নয়। বরং ইমরুলের প্রেমিক সত্ত্বা আর ঘটন -অঘটনপূর্ণ কাহিনীকে কেন্দ্র করে রচিত। বইয়ের কাহিনী শুরু হয়েছে কিন্দ-রাজবংশের গোত্রযুবরাজ, মরুভূমির উজ্জ্বল তম যুবাপুরুষ ইমরুল কায়েসের সাথে সুন্দরি শ্রেষ্ঠা উম্মুল জুনদবের বিয়ের কাহিনীকে কেন্দ্র করে। তারপর এর সাথে সাথে জড়িয়ে গেছে তৎকালীন আরবের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, গোত্র দাসপ্রথা, নর-নারীর ব্যভিচারপূর্ণ ভালোবাসা, যুদ্ধ, হিংসা। কবিরা তাদের সৃষ্টি দিয়ে প্রেমিক-প্রেমিকাদের মন জাগালেও তারা নিজেরাই বহু প্রেমের অনুরাগী হয়। কবি ইমরুল কায়েসও তার ব্যতিক্রম নন। তার এই উদ্দামহীন প্রেমই তাঁর জীবনের চরম ট্র্যাজেডি আনার কারণ। আমরা স্বভাবতই জানি, আরবের মেয়েরা হয় জগৎসুন্দরি। রূপ-লাবণ্যে ভরা তাদের মুখশ্রী। লেখক এই বইয়েও তিন আরব সুন্দরিদের কথা বলেছেন। উম্মুল জুনদব, উনায়জা আর ফখরিয়া। তাদের ইন্দ্রজালমদির রূপ, উদ্ধত অহংকারের কথা পড়ছিলাম আর তাদের প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। এই বইয়ের বড় প্রাপ্তি হল, এর নজরকাড়া প্রচ্ছদ আর প্রায় দেড় হাজার বছর আগের ইমরুল কায়েস সহ আরবের তৎকালীন কবিদের কবিতা, যা সর্ম্পূণ বাংলায় অনুবাদিত। প্রতিটা কবিতাই এতই ঐন্দ্রজালিক যা পাঠক পাঠমাত্রই বুঝবেন। আর বাকি থাকল কামিনী মানে নারীদের কথা। পাঠক কল্পনার জগতে এই আরব সুন্দরীদের নিয়ে স্বপ্নের জাল বুনলেও উপন্যাসের শেষে বুঝবেন তাদের সৌন্দর্যের পিছে কি ভয়ংকর বিষ রয়েছে। যদিও সচেতন পাঠক মাত্রই উপলব্ধি করবেন তখনকার নারীরা কি রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেন। শেষে পাঠকদের এই ৯৬ পৃষ্ঠার বইটি পড়ার পরামর্শ দিচ্ছি। কারণ সময়টা আরব কবিতা আর তাদের জীবনধারা জানতে জানতে খারাপ কাটবে না। # বইয়ের_নাম : কবি ও কামিনী লেখক : জাকির তালুকদার প্রকাশক : প্রকৃতি গায়ের দাম : ১৬০ টাকা প্রকাশকাল : ২০১২"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কবি ও কামিনী" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: