২য় মুদ্রণ, ২০১৫
কায়সার ও কিসরা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
বইটির বিস্তারিত দেখুন
| Title | কায়সার ও কিসরা |
| Author | নসীম হিজাযী |
| Publisher | বইঘর |
| Edition | ২য় মুদ্রণ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 480 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.61 Kg |
| Translator | মাওলানা বজলুর রহমান |
| Editor | এম এ মোতালিব |
| ISBN | 9847016800795 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
36 Ratings and 23 Reviews
পাঠকদের মন্তব্য
২৩টিMD Merajul Islam Rifat , Aug 12, 2026
"বইটি খুবই ভালো"
Md. Nazmus Sakib , Jun 25, 2026
"Good!"
Enayet hossain , Apr 18, 2026
"onk bhalo ekta boi...kahini tao onl shundor..."
rohanrony95@gmail.com , Jan 29, 2026
"আরবের আইয়ামে জাহিলিয়াত যুগটা কেমন ছিল,কেমন ছিল গোত্রের সাথে গোত্রের সম্পর্ক, কিভাবে রাজনীতি চলত বুঝার জন্য অন্যতম একটা উপন্যাস। তবে একটু তাড়াতাড়িই শেষ হয়েছে। যদি শেষ না হত"
solaimanasdfghjkl@gmail.com , Oct 28, 2025
"এই বইটা ছিল আমার পড়া সেরা একটি উপন্যাস। বই পড়ার সময় অনবরত চোখের জল পড়তেছে। আমি অনেক উপন্যাস পড়েছি। কিন্তু এটার মত এত সুন্দর এত আবেগময়ী, ইতিহাস, ঐতিহ্য খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে"
Mir Zubayer Rahman , Jul 17, 2025
"অসাধারণ একটি বই 📖"
মিজানুর রহমান , May 20, 2025
"সুন্দর উপন্যাস।"
Md Jonaed Siddiki , Apr 2, 2024
"এক অসাধারণ লেখনী! প্রিয় লেখক নসীম হিজাযীর সাহিত্যে মুন্সিয়ানা কতটুকু তা বুঝা যায় তাঁর বই পড়লেই। আমার মনে হয়, উনি উপমহাদেশের ঐতিহাসিক শ্রেষ্ঠ ঔপন্যাসিক। ... গল্পের শুরু হয় আউস গোত্রের "আসেম" নামক এক যুবককে নিয়ে। এটা সেই সময়ের কথা যখন আরবে কোনো কেন্দ্রীয় সরকার ছিলো না। ছিলো না কোনো নীতি-নৈতিকতা, ছিলো না কোনো মানবিকতা। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন। তন্মধ্যে ছিলো ইয়াসরিবের (মদিনার) দুই প্রধান প্রতিদ্বন্দি গোত্র আউস ও খাজরাজ। কোনো গোত্রের একজনকে হত্যা করলেই তার বদলা নেওয়ার জন্য খুন হতো অন্য গোত্রের আরেকজন। সামান্য গবাদিপশু নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতো। ..... নিজের প্রিয় মানুষকে হত্যার জন্য আসেম তরবারি তোলে নিজের গোত্রের বিরুদ্ধে। অতঃপর রওনা করে গন্তব্যহীন মুসাফিরের মতো। শেষ পর্যন্ত যোগ দেয় কিসরার (ইরানের) সৈন্যবাহিনীতে। কিন্তু তার বিবেক তাকে বাধা দেয় ইরানিদের কর্তৃক নৃশংস হত্যা-কান্ডের বিরুদ্ধে। এভাবে চলতে থাকে কাহিনী....... .... শেষ পর্যন্ত আসেম খুজে পায় সত্য দ্বীন। যার মধ্যে নেই কোনো ধনী-গরিব বেধা বেধ। যে দ্বীন শেখায় শত্রুর প্রতি দয়া দেখাতে। যার মধ্যে খুজে পেত সবাই পরম শান্তি। ...... সবমিলিয়ে অসাধারণ এক কাহিনী। যার মোড়ক ঘুরে প্রতি পলকে পলকে ব্যক্তিগত বেটিং: ১০/১০★"
Harunur Rashid , Sep 24, 2023
"নসীম হিজাযীর উপন্যাস এর ক্ষেত্রে রিভিউর প্রয়োজন হয়না আর আমার মত অধমকেও তার মত মহৎ ব্যাক্তিত্যের ব্যাপারে কথা বলার যোগ্য মনে করিনা।শুধু এতুটুই বলতে পারি যে এটি স্বয়ং লেখকের মতে উনার শ্রেষ্ঠ উপন্যাস।"
Muhammad abdullah , Feb 14, 2022
"অসাধারন উপন্যাস, খুব ভাল লেগেছে।"
Md Saikat Jahan , Dec 30, 2021
"Good Book s and Great Services from Rokomary"
Mohammad Arif , Dec 26, 2021
"বইটি এই মাত্র পড়া শেষ করলাম। আমার অনুভূতি হয়তো বুঝাতে পারবো না। রোম ও ইরান সালতানাত কে একত্রে বলা হয় কায়সার ও কিসরা। সেই কায়সার ও কিসরা অর্থাৎ রোম ও ইরান যখন নিজেদের সুপার পাওয়ার দাবি করত। তখন আরবের বুকে কিছু দুর্বল মানুষের ধর্ম ছিল ইসলাম। আর তার নবী ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।তখন রোমান সালতানাত ইরান দখল করেছিল । সবদিকে ছিল শুধু কিসরা অর্থাৎ রোমের জয়ধ্বনি।ঠিক সেই মুহূর্তে আরবের মরুভূমির মাঝে জন্ম নেওয়া সেই নবী কিসরা কে বললেন ইসলামের আনুগত্য করতে । যার ভয়ে পূর্ব পশ্চিম সবাই ভীত। তাকে জানালেন ইসলামের সামনে মাথা নত করতে। ইসলামের সেই বীরত্ব পূর্ণ বিজয় উঠে এসেছে এই বইটিতে।আর আমার এখন আফসোস হচ্ছে বইটা কেন শেষ হলো। যদি আরো পড়তে পারতাম।"
Abdullah Al Galib , Jun 8, 2021
"Great"
Tariq Nasrullah , Jun 2, 2021
"অসাধারণ বই ।কাহিনী খুব মনোমুগ্ধকর।"
Abdullah , Mar 13, 2021
"nic"
Laxmi Akter , Oct 25, 2020
"কুরআনে উল্লেখিত সূরা রোমের একটি বিস্তারিত রুপ এই উপন্যাসে পাওয়া যাবে। তার সাথে পাওয়া যাবে আসেম নামের এক যুবকের করুন কাহিনী। এই উপন্যাসটি সত্য ঘটনা অবলম্বনে। এটি ঐ সময়ের ঘটনা যখন নবীজি আরবে ইসলাম প্রচার শুরু করেন। যে সময়ে রোম-ইরানের ভবিষ্যদ্বানী নিয়ে সবাই বিচলিত যে কে জয়ী হবে তখন সূরা রোমে স্পষ্টভাবেই এর ভবিষ্যদ্বানী নির্ধারণ করা হয়ে যায়। প্রথমে নবীজিকে কেউ বিশ্বাস না করলেও এবং তাকে নিয়ে উপহাস করলেও একটা সময় স্বল্প কিছু মানুষ নিয়ে নবীজি যেভাবে যুদ্ধ জয় করেছেন এবং ইসলামের নূর যেভাবে ছড়িয়ে দিয়েছিলেন আরবের জাহিলিয়াতকে রুদ্ধ করতে এবং মানুষের মাঝে ভেদাভেদ ভুলে সকল মুসলমান ভাই ভাই প্রচারের মাধ্যমে এবং নবীজির আদর্শ আর ব্যবহারের মাধ্যমে মানুষ সেই নবীজিকে সম্মান করতে বাধ্য হয় এবং নবীজির ইসলামের ডাকে সকল মানুষ সারা দিতে ছুটে আসে। সব মিলিয়ে অপূর্ব লাগলো বইটি। এমন একটি বই পাঠককে উপহার দেয়ার জন্য নসীম হিজাযীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।"
Hasibur Rahaman , Sep 5, 2020
"আসাধারন সবার পড়া উচিত।"
Ahmed , Jan 3, 2020
"the best writer. every people can know the Islam by reading this book"
Abdullah Nayeem , Dec 1, 2019
"উর্দু 'কায়সার আওর কিসরা' বইটি নসীম হিজাযীর অমর কাজগুলোর একটি। সত্য দ্বীনের সন্ধানে ঘুরে বেড়ানো এক নিষ্ঠাবান যুবকের অভিযাত্রার মধ্য দিয়ে হিজাযী তৎকালীন দুই পরাশক্তির সমাজব্যবস্থার ভেতরের ঘুণে ধরার চিত্র তুলে ধরে এক সাম্যবাদী, মানবতাবাদী জীবন ব্যবস্থার আগমনের যৌক্তিকতা তুলে ধরেছেন। আরবের উষর মরুর রক্তপিপাসী এক যুবক প্রেমের কাছে গোত্রপ্রেমকে তুচ্ছ করে তলোয়ার ধরে ন্যায়ের পক্ষে। এ ধরণের ব্যক্তিত্বকে বুঝে উঠা সেই সমাজে ছিল কঠিন। একই সাথে দুই সাম্রাজ্যের অনাচারের সাক্ষী আসেম যখন বুঝতে পারে সত্য দ্বীনকে তখন ছুটে চলে তার আকাঙ্ক্ষিত মরুঝর্ণার কাছে। মানব হৃদয়ের সহজাত সত্তার এক প্রকাশ খুঁজে পাবেন উপন্যাসের পাতায় পাতায়!"
Md. Sabbir Hossain , Oct 28, 2019
"নসীম হিযাজীর বই আমার খুবই ভালো লাগে। এই বই গুলো পড়লে একদিকে যেমন ইতিহাস জানা যায় অন্যদিকে অনেক মজাও পাওয়া যায়।"
Mohiuddin , Oct 13, 2019
"আমার মতো যারা উপন্যাস পড়তে ভালোবাসেন তাদের জন্য নসীম হিজাযীর বই অনেক আনন্দ দেবে। সাথে সাথে ইতিহাসও জানা হবে । মুসলিমদের ঐতিয্য অবদান জানা যাবে। মুসলিমদের চিন্তা চেতনা বুঝা যাবে । নসীম হিজাযীর বইয়ে ইসলামী ইতিহাস খুব সুন্দরভাবে ফুটে উঠেছে । “কায়সার ও কিসরা” বইটি পড়ে দেখুন আপনার অবসর সময় খুব ভালোভাবে কেটে যাবে ।"
Zakariyya Bin Ahmed , Jan 25, 2017
"Just love this one!"
Aam somik , Nov 17, 2016
"কায়সার ও কিসরা হলো আজ হতে পনেরো শতক পূর্বে আরবে দ্বীন ইসলামের আবির্ভাবের সময়কার রোম ও পারস্যের প্রেক্ষাপটের এক অবিষ্মরনীয় ঐতিহাসিক উপন্যাস । কায়সার ও কিসরা যারা পড়েনি, তারা ওই সময়টার পৃথিবীকে চেনে কেবল মক্কা-মদীনা দিয়ে । মুহাম্মাদ সা: এর জন্ম থেকে শুরু করে নবুওয়্যাত - দাওয়াত - নির্যাতনের শিকার হওয়া - হিজরত - যুদ্ধবিজয় - বদর ওহুদ খন্দক - আলী- ওমর - আবুবকর - আব্বাস - হামজা -সালমান ফারসী .. মুসলিম ঘরে ঘরে এই তো গৎবাঁধা পরিচিত ঘটনাপণ্জী । কায়সার ও কিসরা যারা পড়বে তারা সম্পূর্ণ ভিন্ন এঙ্গেল থেকে রুদ্ধশ্বাস আনন্দে জানতে পারবে সেই সময়টাকে ! কসম করে বলছি, এই বইটার প্রথম পাতা থেকে শুরু করে চারশত পনেরো পাতায় পৌছানোর আগে পর্যন্ত কোন পাঠক বই ছেড়ে উঠতে পারবেনা । ইয়াসরিব (মদীনা) এর বনু আওস গোত্রের এক যুবক আসেমকে নিয়ে শুরু হয় গল্পটা । এও এক নতুনত্ব । আজ পর্যন্ত সীরাতুন্নবী কিম্বা আরবের ইতিহাসের অন্য কোন গল্প এভাবে শুরু হতে দেখিনি । অস্ত্র কেনার জন্য ঋণ দিয়ে, কখনো রাতের আধারে একগোত্রের বাগানে আগুন জ্বালিয়ে দিয়ে, কখনো গুপ্ত হত্যা করে বনু আওস ও বনু খাজরাজের রক্তাক্ত শত্রুতায় ইন্ধন যুগিয়ে ইয়াসরিবের প্রভাবশালী বিচারক গোষ্ঠীতে পরিনত হয় চিড়দিনের ষড়যন্ত্রকারী ইয়াহুদীরা । আরবে কণ্যাশিশুর পিতা হবার অপমানের জ্বালা জুড়াতে জীবন্ত কবর দেয়ার কথা তো এতদিন কেবল বর্ণনা পড়ে এসেছি । কায়সার ও কিসরায় পেলাম তার মর্মস্পর্শী গল্পগাঁথা । যারা ভাবছেন, আমরা নবীর জীবনী জানি, আরবের ইতিহাস জানি, নতুন করে সেগুলো পড়তে বিরক্ত লাগবে, তাদের বলছি, এ উপন্যাসে আরবের অংশটা বড় সামান্য । খুব অল্প সময় এটা আরবে থাকে । চলে যায় রোমে - চলে যায় পারস্যে ! সিরিয়া - হেজাজের শহরগুলোতে সরাইখানায় বা যুদ্ধক্ষেত্রগুলোতে - সমুদ্রবন্দরগুলোতে - রাজপথ থেকে রাজপ্রসাদগুলোতে - বস্তিগুলোতে , পাহারে, উপত্যকার সংকীর্ণ রাস্তাগুলোতে- কখনো উষর মরুর উটের চামড়ায় গড়া তাবুগুলোতে। রোম আর পারস্যের যুদ্ধক্ষেত্রগুলোতে চিরদিন পিষ্ট হয় সাধারন অসহায় মানুষগুলি । রোম বা পারস্য কারো বিজয় বা পরাজয়ই তাদের ভাগ্যকে একচুল পরিবর্তন করতে পারেনা গল্পের পরতে পরতে পাঠকের মনে শান দিয়ে যাবে আইয়্যামে জাহেলিয়ার বিভৎস অন্ধকার । মানবতার ডুকরে ডুকরে কান্নার ফোপানি । সারা দুনিয়া জুড়ে... অসংখ্য অসংখ্য নাটকীয় বাস্তব ঘটনাপঞ্জী! উপন্যাসটা পড়তে পড়তে চরমতম কট্টর মানুষও বুঝতে পারবে, পৃথিবীর ওই কঠিনতম সময়ে নবী মুহাম্মাদ সা: এর ইসলাম ই ছিলো মুক্তির একমাত্র উপায় ! অযুত নিযুত মানুষ জ্ঞাতসারে কিম্বা অজ্ঞাতসারে অপেক্ষা করছিলো মুক্তির সূর্য ইসলামের । চরম বিশৃংখল লন্ডভন্ড একটা পৃথিবী শুরু হয় বইয়ের শুরু থেকে । সেই বিশৃংখলা থেকে মুক্তি পেতে অথবা সেই বিশৃঙ্খলার স্রোতে গা ভাসিয়ে অসহায়ভাবে সাতরে চলতে চলতে গল্পের শেষটায় গিয়ে আবিষ্কার হয়, অলৌকিক এক বাস্তবতার । গল্পের নায়ক আসেম, যার উক্তি ছিলো, কখনো সম্ভব নয় এই ভূখন্ডে শান্তি আনবার, সে যখন জীবন নিয়ে ভেসে বেড়াচ্ছে আরব থেকে বহু বহু দূরে, তখন আরবে ঘটে চলে অসংখ্য অভূতপূর্ব ঘটনা যা পাঠেরা আগেই জানে বলে এ উপন্যাসে একেবারেই আসেনি । আসেনি বলেই বড় আফসোস হয় আসেমের জন্য ! সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে - রোম পারস্যের অসংখ্য ঝড়ঝাপ্টার অভিজ্ঞতা নিয়ে একসময়ে ফিরে আসে জন্মভূমিতে, এসে খুজে পায়না পুরোনো দিনের দেখে আসা আওস খাজরাজের কুটিল শত্রুতার লেশমাত্র! সবাই বইটা পড়লে আমার বড় ভালো লাগবে । আমি যে আনন্দ পেয়েছি বইটা পড়ে, যে নতুনত্ব পেয়েছি, যে অদ্ভুত স্বাদ পেয়েছি, কেউ তা থেকে বঞ্চিত হোক, তা চাইনা ।তাই মিস করবেন না পড়ে ফেলেন শীগ্রই।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
2 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
এই বইটির পৃষ্ঠা সংখ্যা কত...?
এই বইটির পৃষ্ঠা সংখ্যা কত... :
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কায়সার ও কিসরা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: