হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
কারাকোরাম কা তাজ মেহেল - নিমরাহ্ এহমাদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ ২০২৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

কারাকোরাম কা তাজ মেহেল

6 Ratings | 4 Reviews
TK. 632 TK. 790 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ফ্ল্যাপ: "এক পরী আর পর্বতারোহীর কাহিনী।" পাহাড়ের আকর্ষণ তীব্র। আর সেই তীব্র আকর্ষণের টানে পাহাড় নিজের রাজ্যে আমাদের টেনে নিয়ে যায়। সেখানে আমাদের কিছু কিছু বন...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ফ্ল্যাপ: "এক পরী আর পর্বতারোহীর কাহিনী।" পাহাড়ের আকর্ষণ তীব্র। আর সেই তীব্র আকর্ষণের টানে পাহাড় নিজের রাজ্যে আমাদের টেনে নিয়ে যায়। সেখানে আমাদের কিছু কিছু বন্ধুরা, যাদের আত্মা সবসময
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title কারাকোরাম কা তাজ মেহেল
Author নিমরাহ্ এহমাদ
Publisher ছাপাখানা প্রকাশনী
Edition ১ম সংস্করণ ২০২৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 336
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.57 Kg
Translator আফিফা পারভীন
ISBN 9789842953224
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

6 Ratings and 4 Reviews

★★★★★
6
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৪টি
Baran Al Hoque

Baran Al Hoque , Jun 9, 2026

★ ★ ★ ★ ★

"বই: কারাকোরাম কা তাজ মেহেল লেখিকা: নিমরাহ্ এহ্ মাদ অনুবাদ: আফিফা পারভীন প্রচ্ছদ: ফাইজা ইসলাম প্রকাশক: ছাপাখানা প্রকাশনী পৃষ্ঠা: ৩৩৬ একজন পাহাড়প্রেমী মানুষের কাছে পৃথিবীর যেকোন ছোট বড় পাহাড়ই আন্দোলিত করে। পাহাড়ে চড়া, প্রকৃতি উপভোগ করা সেই মানুষটার নেশা। তাকে আর কোন কিছু দিয়েই সন্তুষ্ট করা সম্ভব না। 'কারাকোরাম কা তাজ মেহেল' নামটা শুনলে প্রথমেই মনে হতে পারে কারাকোরাম তো পাকিস্তান, ভারত, চীন আর আফগানিস্তানের কিছু কিছু জায়গা নিয়ে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সেই পর্বতমালার সাথে তাজমহলের কি সম্পর্ক! আছে, আছে। বিশাল সম্পর্ক আছে। সবকিছু তো আর আক্ষরিক অর্থেই হয় না, তবে পাহাড় প্রেমীদের কাছে কারাকোরাম একটা স্বপ্নের জায়গা। যার চূড়ায় উঠতে জীবনের বাজি লাগাতে হয়। এই পাহাড় সবাইকে মাটিতে ফেরত দেন না। কিছু কিছু মানুষকে তার কাছেই রেখে দেন। ইসলামাবাদে বড় হওয়া পারীশে জাহানজেব এমনই এক পাহাড় প্রেমী। বাবার কাছ থেকে অনুমতি নিয়ে মামাতো বোন নিশার সাথে মারিতে ঘুরতে যাওয়ার টিকিট বুক করে আসতে আসতে পথে দেখা মেলে পর্তবপ্রেমী না শুধু পর্বত পাগল বলা চলে এমনই একজন তুর্কি নাগরিক উফাক আরসালান এর সাথে। কথায় কথায় জানা যায় সেও যাচ্ছে মারিতে ঘুরতে। মারিতে ঘুরতে ঘুরতে পারীশে জানতে পারে উফাক রাকাপোশী যাচ্ছে কারাকোরাম জয় করতে। পারীশের মনে লাড্ডু ফুটলেও সে জানে বাবা কখনোই তাকে রাকাপোশী যেতে অনুমতি দেবে না। কিন্তু মেয়ের দুখী দুখী মুখ দেখে পারীশের বাবা তাকে যাওয়ার অনুমতি দেন। সেখান থেকে শুরু হয় পারীশে, উফাক, ইরসা আর ফারিদের কারাকোরাম জয় করার মিশন। পাহাড়গুলো দেখতে যতোটা সুন্দর সেখানে টিকে থাকা ততোটাই মুশকিল। বইতে একটা কথা আছে, 'রাকাপোশী খুব সুন্দর। আর যা খুব সুন্দর, তার থেকে বেশি জালিমও কিছু হয় না।' 'কারাকোরাম কে তাজমেহেল' একটা ভ্রমণের গল্প। পর্বত জয় করতে পর্বতারোহীদের কি কি জিনিস সাথে নিতে হয়, কিভাবে নিজের শরীরকে তৈরী করতে হয়, কি কি বাধার সম্মুখীন হতে হয়, কিভাবে নিজের উপস্থিত বুদ্ধি ব্যবহার করতে হয় বেঁচে থাকার তাগিদে এই সবটাই খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। গল্পটা কোন ফ্যান্টাসি গল্প না, বাস্তব সব কিছুই উঠে এসেছে গল্পে। কিন্তু মাঝে মাঝে মনে হবে যেন ফ্যান্টাসিকেও হার মানায়। একটা সময় মনে হবে এমনটাও সম্ভব! সত্য হলো, আসলে সম্ভব। লেখিকা কিছু বাস্তব চরিত্র, পাকিস্তানের জন্য তাদের ত্যাগ এবং গল্পটাকে সুন্দর করতে কিছু কাল্পনিক চরিত্র ও যুক্ত করেছেন। বইয়ের শুরুতে ভুমিকায় লেখিকা এবং অনুবাদিকার মাধম্যে সেটা জানা যায়। উফাক আরসালান: একজন তুর্কি নাগরিক যার একমাত্র ভালোবাসা হচ্ছে পাহাড়। দায়িত্বশীল, পরোপকারী একজন মানুষ। কারাকোরাম এর পরীদের দেখতে আসা উফাক, পরীদের সাথে দেখা হওয়ার আগেই জমিনে এক পরীর সাথে তার দেখা হয় যে নিজেও পর্বতপ্রেমী। সুদর্শন উফাকের প্রেমে পরতে আপনি বাধ্য। একটাই নেগেটিভ দিক মারাত্মক একগুঁয়ে, জেদী পুরুষ। পারীশে জাহানজেব: বাবা মায়ের একমাত্র সন্তান। ইসলামাবাদে থাকা পারীশে ও পাহাড় ভালোবাসে। এক পর্বত জয় করতে গিয়ে পারীশে তার জীবনের সবচেয়ে অমুল্য সম্পদ পেয়ে যায়। অর্জন করে নানান অভিজ্ঞতা। নিশা: পারীশের মামাতো বোন ও বন্ধু। স্পষ্টভাষী একজন মানুষ কিন্তু পারীশের কারণে অনেক সময় পারীশের পক্ষে কথা বলতে পারে না। পারীশে কে কখনো একা হতে দেয় না। ইরসা বুখারী: আরেক পাহাড়প্রেমী ইরসা লেখালেখি করতে ভালোবাসে। পাহাড়ের বাঁকে বাঁকে সে গল্প খুঁজে বেড়ায়। মিশুক একজন মানুষ যাকে যে কেউ খুব সহজেই আপন করে নিতে পারে। সাইফ উল মুলক: পারীশের ফুফাতো ভাই। স্বার্থপর মানুষের সুন্দর উদাহরণ। এমন একজন মানুষ যার কাছে মানবিকতার আগে টাকা প্রাধান্য পায়। এরা ছাড়াও গল্পটাকে সুন্দর করেছে আরো অনেক চরিত্র ছিলো যারা নিজেদের উৎসর্গ করেছেন মানবতার সেবায় আবার কিছু চরিত্র এমন ছিলো যারা শুধুই নিজেদের কথা ভেবেছেন। যাদের পাহাড় পছন্দ বা ভ্রমণ বিষয়ক উপন্যাস ভালো লাগে তাদের কাছে উপন্যাসটা অমৃত লাগবে। বুঝতেই পারবেন না কখন এতো দূর এগিয়ে গেলেন। চরিত্রের গাথুনী, প্রকৃতির বর্ণনা, পাহাড়ের আলোড়ন, আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কখনো হাসবেন, কখনো কাঁদবেন, কখনো উত্তেজিত হয়ে যাবেন যে সামনে কি হয়। গল্পটায় পাকিস্তানের কিছু সত্য ঘটনা উঠে এসেছে যা আরো বেশি আবেগী করে তুলবে আপনাকে। বইটা প্রথমে দেখলে আপনার মনে হতে পারে এটা কোন ভ্রমণের বই বা কোন রোম্যান্টিক উপন্যাস। আমার কাছে এই দুইটি বিষয় ছাপিয়েও একটা মানবিক গল্প মনে হয়েছে। মানুষের জীবনে অন্যের জন্য কিছু করতে পারার যে আনন্দ, প্রকৃতি মানুষকে কিভাবে বদলে দিতে পারে সেই দিকগুলো লেখিকা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা আমাকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে। বইটা অনুবাদ করেছে আফিফা পারভীন আপু। এর আগেও আপুর অনুবাদ পড়েছি তাই নিশ্চিত ছিলাম যে এই বইটার অনুবাদ ও খুবই ভালো মানের হবে। আপু পাঠকদের নিরাশ করেন নাই। গল্পটা যখন পড়ছিলাম মনে হয় নি যে অনুবাদ পড়ছি। মনে হচ্ছিলো আফিফা আপুর কোন মৌলিক বই পড়ছি। বিশেষ ধন্যবাদ আফিফা পারভীন আপুকে, আমাদের জন্য বইটা সহজ করে দেয়ার জন্য। আপনার অনুবাদ বলেই গল্পটা আরো সুন্দর হয়ে উঠেছে। বইয়ের প্রচ্ছদ করেছেন ফাইজা ইসলাম আপু। উপন্যাসের মুল আকর্ষণকেই উনি প্রচ্ছদে তুলে ধরেছেন। বইটা হাতে পাওয়ার পরে মনে হলো যেন পাহাড়গুলো আমাকে ডাকছে। উপন্যাসের নামকরণটা ছিলো সবচেয়ে আকর্ষণীয়। কারাকোরামে কোন তাজমহল আছে কিনা জানি না, তবে বই আকারে সুন্দর উপন্যাসের আদলে একটা তাজমহল আমাদের কাছে থেকেই যাবে। হ্যাপি রিডিং 🫶"

Sharmin Afroz

Sharmin Afroz , Jun 8, 2026

★ ★ ★ ★ ★

"একজন পর্বতারোহী এবং পরীকে নিয়ে লেখা গল্পটার সাথে চমৎকার একটা সময় পার করেছি। আমার সমুদ্র প্রিয় হলেও পাহাড় নিয়ে অদ্ভুত আকর্ষণ কাজ করে৷ বইতে লেখক সবগুলো জায়গার বর্ণনাগুলো এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে মনে হচ্ছিল সবকিছু জীবন্ত আমার সামনেই ঘটছে, আমি সবকিছু দেখতে পাচ্ছি,অনুভব কর‍তে পারছি। উফাক, পারীশে রাকাপোশির শীর্ষে ওঠার সময়কার স্ট্রাগলগুলো পড়ার সময় রীতিমতো গুজবাম্পস আসছিল। পাহাড় যেমন সুন্দর তেমন বিধ্বংসীও এটা হারে হারে টের পেয়েছি এই বই পড়ার সময়। এটা মানুষকে যতটা দেয় তারচেয়েও বেশি কেড়ে নেয়। এই পুরো জার্নির মাঝে পারিশে এবং উফাকের দৃঢ় মনোবল এবং ধৈর্যশীলতা আমাকে মুগ্ধ করেছে। ওদের কষ্টে কেঁদেছি আবার ওদের সাহসিকতার সাথে উঠে দাঁড়ানো দেখে স্বস্তি পেয়েছি। বিশেষ করে ভূমিকম্পের পুরো অংশটা ভীষণ হৃদয়বিদারক ছিল। সবশেষে সকল ঝড় ঝাপটা,খারাপ সময়, কষ্ট, যন্ত্রণা পেরিয়ে কারাকোরামের পরী এবং পর্বতারোহীর সুন্দর সমাপ্তিটা আমাকে ভীষণভাবে আনন্দিত করেছে।"

880****702

880****702 , Jun 6, 2026

★ ★ ★ ★ ★

"কারাকোরাম 2, হিমালয়ান রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। রাকাপোশি, কারাকোরাম 2 এর নিকটস্থ আরেকটি পর্বত যাকে স্হানীয়রা ডাকে দুমানী......., The shining wall....... The mother of mist........ পর্বতের দেবী..... কারাকোরামের তাজমহল রাকাপোশি শব্দের অর্থ হুনজা ভাষায় ' উজ্জ্বল দেয়াল ; আর ' দুমানী' হলো 'কুয়াশার মা'।। রাকাপোশি খুব সুন্দর। আর যা খুব সুন্দর তার থেকে জালিম কিছু হয় না। তুষার শুভ্র বরফের আচ্ছাদনে আবৃত চূড়া কুয়াশা এবং মেঘে ঢাকা রাকাপোশিকে তাজমহলের চেয়ে কোন অংশে কম সুন্দর লাগে না।। পর্বতপ্রেমীদের কাছে পর্বতারোহণ একটা নেশা।। এমনই একটা নেশা যার জন্য তারা জীবন বাজি রাখতেও ভয় পায় না। পর্বতারোহীরা পর্বতের প্রতি টান কখনোই কমাতে পারে না। কথিত আছে যে কারাকোরামের পাহাড়ে পরীরা নেমে আসে।। আর পর্বতের চূড়ায় সাদা বরফে ঢাকা রাকাপোশি দেখতে অনন্য সুন্দর।। যেই সৌন্দর্য্যের টানে প্রতি বছরই পর্বতারোহীরা তার কাছে যায়।। কাউকে সে ফিরিয়ে দেয় আবার কাউকে সে কঠিন নিষ্ঠুরতায় নিজের কাছেই রেখে দেয়।। এ গল্পটা মারগালার পাহাড়ি রাস্তায় নেমে আসা কারাকোরামের পরী এবং এক সাহসী, দুরন্ত, অকুতোভয় পর্বতারোহীর। সেই পরী যে স্বপ্ন দেখতো এক সাহসী শেহজাদা সাদা ঘোড়ায় চেপে জালিম দানবের কারাগার থেকে তাকে মুক্ত করে নিয়ে যাবে সুন্দর সেই পাহাড় ঝরনা আর উপত্যকার দেশে।। সেই শেহজাদা এসেছিলো এক পর্বতারোহীর বেশে।। দুজনের ভালোবাসাটা অপ্রকাশিত, অদ্ভুত এবং নীরব। তাদের খুনসুটি গুলো, একে অপরের প্রতি যত্ন, মান অভিমান, দূরে গিয়েও শূণ্যতায় একে অপরকে অনুভবের তীব্রতা বুঝিয়ে দেয় ভালোবাসার গভীরতাকে।।আনুমানিক ৭৪৩৭ মিটার উচ্চতায় দুমানীর রাজত্বে বসে নিজেকে, নিজের পরিবারকে, নিজের জীবনকে আরো বেশি ভালবাসাময় অনুভব করায়। পাহাড় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জীবনের মর্ম বোঝায়, ভালোবাসার জন্য ভালোবাসাকে উপলব্ধি করা শেখায়, আর শেখায় অজেয় পাহাড়কে জয়ের নেশায় নিজের অস্তিত্ব সংগ্রামে নিজেকে টিকিয়ে রাখার সীমাহীন চেষ্টা। "কারাকোরামের তাজমেহেল!!" এটা শুধু একটা উপন্যাসই না। এটা প্রকৃতির সাথে পাহাড়ের সাথে মিশে যাওয়ার গল্প যেখানে আছে যেমন পাওয়ার আনন্দ, জয়ের প্রশান্তি তেমনিই আছে হারানোর বেদনা, অচেনা কেউ থেকে শুরু করে নিজের অতি আপনজনদের। নিমরাহ্ এহমাদের উর্দু ভাষায় প্রকাশিত উপন্যাস "কারাকোরাম কা তাজ মেহেল" বাংলা ভাষায় অনুবাদ করেছেন আফিফা পারভিন আপু। এক কথায় চমৎকার উপভোগ করেছি বইটা। এতে আছে পারিবারিক বর্ণনা, মায়া, টান, ভালোবাসা, আছে প্রকৃতির অনন্য সুন্দর উপস্থাপন আর রাকাপোশির ভয়ংকর সৌন্দর্য্যের বর্ণনা। যেই সৌন্দর্য্য কেড়ে নেয় আপন মানুষগুলোকে নিষ্ঠুরভাবে। আফিফা পারভিন আপু এতোটা দারুণ ভাবে অনুবাদ করেছেন যে বইয়ের প্রতিটি ভাঁজে ভাঁজে পাহাড়, ঝরনা ও উপত্যকাকে অনুভব করেছি।।হোক সেটা মারির রাস্তা নয়তো সোয়াত উপত্যকা অথবা সেই নয়নাভিরাম ঝরনা, মহোদন্ডের ঝিল।।এতোটা জীবন্ত ছিলো সব বর্ণনা যে হারিয়ে গিয়েছি সেই প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি সেই রাকাপোশিতে, সেই কারাকোরামে যার নর্থ -ওয়েস্ট রিজ আজও অজেয়। গল্পের উত্থানে পতনে চরিত্রগুলো সতেজ এবং জীবন্ত হয়ে চোখের সামনে ধরা দিয়েছে। প্রাণবন্ত কিছু চরিত্র গল্পটাকে আরো উচ্ছ্বল করেছে।। জ্ঞানার্জনের কোন সীমা পরিসীমা নেই।। এতোটা তথ্যবহুল একটা উপন্যাস যেটা শুধু বিনোদন নয় জ্ঞানার্জনের জন্যও আদর্শ বলা যায়।। প্রতিটা পরতে পরতে শিখেছি, জেনেছি।। ভ্রমণ পিয়াসী যারা তাদের জন্য শুধু না এটা সবার জন্যই দারুণ সুন্দর একটা বই।।"

Mrittick

Mrittick , Jun 4, 2026

★ ★ ★ ★ ★

"#অনুভূতিকথন বই: কারাকোরাম কা তাজ মেহেল লেখক: নিমরাহ্ এহ্ মাদ অনুবাদক: আফিফা পারভীন প্রকাশক: ছাপাখানা প্রকাশনী রাত ১টা ৫৪ মিনিট। ভেবেছিলাম আজও হয়তো বইটি শেষ করতে পারব না। কয়েক পৃষ্ঠা পড়েই ঘুমিয়ে যাব। কিন্তু প্রতিটি মোড়ে আমি এত এত শক খেয়েছি যেনো বইটি আমাকে বারবার ডেকে বলছিল, “শেষ না করে ঘুমাতে যেও না!” শেষ পর্যন্ত সত্যিই আর বইটি নামিয়ে রাখা সম্ভব হয়নি। এক কথায়, অসাধারণ একটি উপন্যাস। জীবনে বিভিন্ন ধরনের বই পড়া হলেও পর্বতারোহীদের গল্প এত আগ্রহ নিয়ে কখনো পড়ব, তা ভাবিনি। বরং সবসময়ই মনে হতো এ ধরনের গল্প হয়তো বেশ একঘেয়ে হবে। কিন্তু বইটির ভূমিকা পড়ার পর সেই ধারণা সম্পূর্ণ বদলে যায়। পর্বতারোহীদের প্রতি আমার শ্রদ্ধা শতগুণ বেড়ে গেছে। আমরা নিজেদের ছোট ছোট স্বপ্ন পূরণ করতে গিয়েও সামান্য ত্যাগকে বিশাল মনে করি, অথচ তারা নিজেদের জীবনকেও বাজি রাখতে দ্বিধা করেন না। জানি না কোনোদিন কারাকোরামকে নিজের চোখে দেখার সৌভাগ্য হবে কি না। তবে আফিফা পারভীন ম্যামের অনবদ্য অনুবাদের কারণে পাহাড়ের সৌন্দর্যের বর্ণনা পড়তে পড়তে নিজেকে যেন সেই পরিবেশের মাঝেই অনুভব করছিলাম। কিছু অংশে চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল আমি যেন পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি। তখন সত্যিই নিজেকে এই বিশাল পৃথিবীর সামনে খুব ক্ষুদ্র মনে হয়েছে। স্রষ্টার এত মহিমান্বিত সৃষ্টির সামনে দাঁড়িয়ে আমাদের অহংকারেরই বা কী মূল্য! এই বইটি শুধু একটি গল্প নয়, জ্ঞানেরও একটি ভাণ্ডার!! একজন ক্লাইম্বারের শারীরিক প্রস্তুতি, খাদ্যাভ্যাস, সরঞ্জাম, সতর্কতা, সবকিছু সম্পর্কে এমনভাবে ধারণা দেওয়া হয়েছে যে পড়তে পড়তেই অনেক নতুন বিষয় শিখে ফেলেছি। যারা বলেন গল্প-উপন্যাস পড়ে কিছু শেখা যায় না, তাদের হাতে একবার এই বইটি তুলে দিতে পারলে সত্যিই ভালো লাগত। তবে এটিকে শুধুই ভ্রমণকাহিনি ভাবলে ভুল হবে। বইটিতে ভালোবাসার উপস্থিতিও ছিল গভীরভাবে। উফাক আরসালান ও পারীশে জানাহজেবের সম্পর্কের নানা মুহূর্ত আমাকে কখনো খিলখিল করে হাসিয়েছে, আবার পরক্ষণেই অভিমানী করে তুলেছে। এছাড়াও আরও অনেক চরিত্র রয়েছে, যাদের অবদান গল্পটিকে পূর্ণতা দিয়েছে। সত্যি বলতে, কোন দিকটি ছেড়ে কোন দিকটি নিয়ে লিখব বুঝতে পারছি না। এখনও মনে হচ্ছে আমি যেন গল্পটির ভেতরেই কোথাও রয়ে গেছি। বইটি শেষ করার পর সবচেয়ে বেশি যে অনুভূতিটি কাজ করেছে, তা হলো আফসোস। কেন এত দ্রুত পড়ে শেষ করলাম! আরও কিছুদিন যদি গল্পটার ভেতর থাকতে পারতাম! আফিফা পারভীন ম্যামের অনুবাদ করা বই এর আগে আমার পড়া হয়নি, এটাই প্রথম, আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতাটি ছিল অত্যন্ত সন্তোষজনক। আর বইটির প্রচ্ছদের কথা আলাদা করে না বললেই নয়। প্রচ্ছদটি এতটাই শান্ত ও মনোমুগ্ধকর যে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মনে হয়, আমি যেন ছবির সেই দৃশ্যেরই কোনো এক প্রান্তে দাঁড়িয়ে আছি। জানি না আমার অনুভূতিগুলো কতটুকু সঠিকভাবে প্রকাশ করতে পেরেছি। শুধু মন খুলে বইটি পড়ে পাওয়া ভালো লাগা, বিস্ময় আর অনুভূতির কথাগুলো লিখে গেলাম।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"কারাকোরাম কা তাজ মেহেল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
কারাকোরাম কা তাজ মেহেল পাতা: 1 / 6
পাতা 2
কারাকোরাম কা তাজ মেহেল পাতা: 2 / 6
পাতা 3
কারাকোরাম কা তাজ মেহেল পাতা: 3 / 6
পাতা 4
কারাকোরাম কা তাজ মেহেল পাতা: 4 / 6
পাতা 5
কারাকোরাম কা তাজ মেহেল পাতা: 5 / 6
পাতা 6
কারাকোরাম কা তাজ মেহেল পাতা: 6 / 6
পাতা / 6
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।