১ম সংস্করণ, ২০২৪
কাঁটা ও ফুল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | কাঁটা ও ফুল |
| Author | ইয়াহইয়া সিনওয়ার |
| Publisher | ইলহাম |
| Edition | ১ম সংস্করণ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 456 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.59 Kg |
| Translator | মনযূরুল হক |
| ISBN | 9789849923640 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
42 Ratings and 27 Reviews
পাঠকদের মন্তব্য
২৭টি
Tanvir Anjum Taki , Apr 23, 2026
"আমি এটা অন্য আইডি থেকে অর্ডার করছিলাম, এজন্য এখানে ভেরিফাইড নেই। যাহোক বইয়ের অনুবাদের কোয়ালিটি ভয়ানক, মারাত্মক, বিধ্বংসী। এমনিতে বইটা ভালো।"
Mueenul Islam , Nov 10, 2025
"Must read."
880****623 , Oct 4, 2025
"যারা জীবনে নানান বিষয় নিয়ে ডিপ্রেশনে থাকে তাদের অবশ্যই এই বই পড়া উচিত। ৭ ই অক্টোবরের পর অনেকেই বলছিলো হামাস কেন নিজে থেকে অ্যাটাক করতে গেলো, তাদের সকল প্রশ্নের উত্তর এই বইতে পেয়ে যাবে।"
Ashfak , Jul 17, 2025
"উপন্যাসের সবচেয়ে ট্রাজিক ঘটনাই যদি ভবিষ্যতে লেখকের জীবনে হুবহু সত্য হয়ে দেখা দেয়, তবে এটাকে কি কাকতালীয় ঘটনা বলা যায়? শহীদ ইয়াহিয়া সিনওয়ারের লেখা উপন্যাস "কাঁটা ও ফুল" পড়লাম। অনুবাদ খুব ভাল মানের নয়। আবার লেখার মানও অনেক ভাল লাগছে, তা নয়। কিন্তু ১৯৪৮ এর নাকবা থেকে শিশু হতে বৃদ্ধ ফিলিস্তিনবাসীর দুর্ভোগ, সংগ্রাম, প্রতিরোধের চিত্র দেখতে পাওয়া যায়। উপন্যাস পড়ে আমার একটাই অনুভূতি, এই জীবন কোন মানুষের জীবন নয়৷ নিজের ঘর থেকেই উচ্ছেদ হয়ে রিফিউজি ক্যাম্পে বছরের পর বছর বসবাস আবার সেখানেও দমন নিপীড়নের শিকার হওয়ার চিত্র আর কোন দেশে আছে বলে জানা নাই। যারা দখলদার শক্তির কাছে হার মেনে আপোষ বা দালালির পথ বেছে নেয় তারা মোটামুটি স্বচ্ছল অবস্থায় বাঁচতে পারে। কিন্তু বিদ্রোহীদের জীবন হয়ে ওঠে অভিশপ্ত। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অনেক শিক্ষার্থী, এমনকি ডক্টরেট ডিগ্রীধারীরা আরামের জীবন বিষর্জন দিয়ে প্রতিরোধ যুদ্ধে ঝাপিয়ে পরার মত বড় বড় ত্যাগের গল্প এই উপন্যাসে দেখতে পাই। নিশ্চিত মৃত্যু জেনেও নিজের সন্তানকে যুদ্ধে পাঠানো পিতা মাতা, সন্তান বা স্ত্রীর গল্পও এখানে আছে। এই সংগ্রাম ৮০ বছর টিকে আছে এইসব ত্যাগের জন্যই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখা যায়, সেটা হল যুগপৎভাবে চলা মতাদর্শের সংগ্রামে। মার্ক্সিস্ট, জাতীয়তাবাদী, ইসলামি শক্তির পারষ্পরিক লড়াইয়ে বাংলাদেশের কিছু মিলও খুজে পাওয়া যায়। বিশেষ করে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলাতে একজন প্র্যাক্টিসিং মুসলমান ছাত্র ছাত্রী যেসব সংকটে পরে, সেখানেও একই চিত্র দেখা গেছে। উপন্যাসের আরেকটা গুরত্বপূর্ণ মেসেজ হল এত বছরের সংগ্রামের পেছনে বড় অনুপ্রেরণা ঈমানের শক্তি। ব্যক্তি জীবনে ইসলামের অনুশাসন, এমনকি পর্দার মত বিষয়ের সাথে শাহাদাতের আকাঙ্ক্ষা সবই যেন ইয়াহিয়া সিনওয়ারের জীবন থেকেই নেওয়া হয়েছে। উপন্যাসের সবচেয়ে ট্রাজিক ও আশ্চর্যজনক ঘটনা ছিল নায়ক ইব্রাহিমের শাহাদাত, যিনি হেলিকপ্টার থেকে হামলায় শহীদ হন। উপন্যাসের শেষ পেজের এই ঘটনাটাই বাস্তব হয়ে ধরা দিয়েছে শহীদ ইয়াহিয়ার জীবনে! তিনি শহীদ হন ড্রোন থেকে করা হামলায়। শহীদরা নাকি মৃত্যুর আগে অনেক সত্য উপলব্ধি করতে পারে। শাহাদাত অর্থ সত্যের স্বাক্ষ্য দেওয়া। এটাই হয়ত শহীদ সিনওয়ারের বাস্তব স্বাক্ষ্য। তিনি তার দায়িত্ব পূরণ করে গেলেন। শুধু গাজা নয়, পার্শ্ববর্তী আরাকান বা জিনজিয়াং আমাদের দায়িত্বের বাইরে না। আল্লাহ আমাদের দায়িত্বহীনতার শাস্তি থেকে রক্ষা করুন।"
rez****com , Jul 12, 2025
"Every muslim should possess his ideology"
Wafee Rose , Jul 9, 2025
"আশ-শাওক ওয়াল কারানফুল,,, ইয়াহইয়া সিনওয়ার লিখেছেন, এটা আমার নিজের গল্প না। বা অন্য কারও বলা কাহিনিও না। বরং এই গল্প সবার - ফিলিস্তিনি জনমানুষের। এর প্রতিটি ঘটনা সত্য।"
Arafat Hossain , Jun 22, 2025
"এত সুন্দর বই মাশাল্লাহ ইয়াহইয়া সিনওয়ার চেয়েছিলেন এই বইটা ছড়িয়ে দিতে তিনি হয়তো চেয়েছিলেন আমরা এটা পড়ি বা বৃহৎ কোন ভূমিকা রাখুন মানুষ পূর্ণভূমি ফিলিস্তিন এবং গাজা সম্পর্কে জানুক আরোও বেশি বেশি জানুক মানুষ জানুক পূর্ণভূমিক প্রকৃত বাসিন্দা মালিকরা কত মহান কত সুন্দর কত উত্তম। আল্লাহ আপনার (ইয়াহইয়া সিনওয়ার) জীবনের সকল কাজকে সহ এই বইকে সফল করুক সম্মানিত করুক। পরিশেষে যিনি অনুবাদ করেছে অনুবাদ মোটামুটি ভালো হয়েছে আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা।"
Gazi Mohmmed Hussain , Jun 12, 2025
"ফিলিস্তিনের আর্থসামাজিক বাস্তবতা, দুঃখ-দুর্দশা, দীর্ঘদিনের সংগ্রাম বুঝতে এক ভুক্তভোগী সংগ্রামী নেতার নিরেপক্ষ বয়ান ! যা পশ্চিমা বয়ান এবং আরবদের প্রতারণার বিরুদ্ধে এক সত্যের তলোয়ার। খায়বার এবং মুহাম্মদের (সঃ) সেনাবাহিনী আবারও ফিরবে ইনশাআল্লাহ- ফিলিস্তিনিদের এই স্লোগান আর আশা সত্যি হয়ে ফিরুক উম্মাহর জীবনে আরও একবার। ইনশাআল্লাহ!!!"
Ariyan , Apr 23, 2025
"বই রিভিউ :কাঁটা ও ফুল ফিলিস্তিনি সংকট, তাদের সংগ্রাম ও জীবনযুদ্ধ নিয়ে লেখা এই অসাধারণ বইটি পাঠকের হৃদয়কে নাড়া দেবে। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে যেন আমরা নিজের চোখে ফিলিস্তিনের প্রতিটি অন্ধকার গলি, প্রতিরোধের দৃশ্য ও নির্যাতিত মানুষের ব্যথা অনুভব করছি। ভাষার সাবলীলতা, শব্দচয়ন ও ভাবের স্পষ্টতা অনুবাদকে প্রাণবন্ত করে তুলেছে।এই ধরনের অনুবাদকর্ম আমাদের ভাষা ও সাহিত্যে এক অনন্য সংযোজন। এটি শুধু ফিলিস্তিনি জনগণের কষ্টকেই তুলে ধরে না, বরং আমাদের বিবেককেও নাড়া দেয়। প্রত্যেক সচেতন পাঠকের উচিত বইটি পড়া এবং ফিলিস্তিনের বাস্তবতা সম্পর্কে আরও গভীরভাবে বোঝা। এটি একটি আবেগঘন, হৃদয়স্পর্শী এবং তথ্যসমৃদ্ধ বই, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।"
Md. Faruk Al-Faisal , Apr 22, 2025
"MASTERPIECE."
Md.Anowar Uddin , Apr 12, 2025
"ভালোবাসা, নাকি জন্মভূমি🤍🖤"
Sowrav , Apr 9, 2025
"8/10"
Showib Ahmmed , Apr 8, 2025
"ফিকশন আকারে ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস নিয়ে জানতে হলে মাস্টরিড একটা বই। অনুবাদও অনেক প্রাঞ্জল হয়েছে।"
G.M. TALHA , Apr 7, 2025
"বইটা দারুণ। প্রিন্টিং কোয়ালিটি ভালোই।মাত্র হাতে পেলাম।"
Abdullah Omar , Mar 23, 2025
"বেশ ভালো বই।"
880****989 , Mar 17, 2025
"অসাধারণ একটি বই।"
MO FARABI , Mar 3, 2025
"এক কথায় অসাধারণ বই। আমার বেশ ভালো লেগেছে।"
Mohammed Esmail , Feb 6, 2025
"বই পর্যালোচনা: কাটা ও ফুল ফিলিস্তিনি সংকট, তাদের সংগ্রাম ও জীবনযুদ্ধ নিয়ে লেখা এই অসাধারণ বইটি পাঠকের হৃদয়কে নাড়া দেবে। মূল বইয়ের গভীরতা ও আবেগ অনুবাদের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। অনুবাদক শুধুমাত্র ভাষান্তর করেননি, বরং লেখার সৌন্দর্য ও বক্তব্যের স্বকীয়তাও অটুট রেখেছেন। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে যেন আমরা নিজের চোখে ফিলিস্তিনের প্রতিটি অন্ধকার গলি, প্রতিরোধের দৃশ্য ও নির্যাতিত মানুষের ব্যথা অনুভব করছি। ভাষার সাবলীলতা, শব্দচয়ন ও ভাবের স্পষ্টতা অনুবাদকে প্রাণবন্ত করে তুলেছে। এই ধরনের অনুবাদকর্ম আমাদের ভাষা ও সাহিত্যে এক অনন্য সংযোজন। এটি শুধু ফিলিস্তিনি জনগণের কষ্টকেই তুলে ধরে না, বরং আমাদের বিবেককেও নাড়া দেয়। প্রত্যেক সচেতন পাঠকের উচিত বইটি পড়া এবং ফিলিস্তিনের বাস্তবতা সম্পর্কে আরও গভীরভাবে বোঝা। এক কথায়, এটি একটি আবেগঘন, হৃদয়স্পর্শী এবং তথ্যসমৃদ্ধ বই, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। অনুবাদককে অসংখ্য ধন্যবাদ এমন একটি মূল্যবান বই আমাদের উপহার দেওয়ার জন্য। --- আপনার অনূদিত বইটির জন্য একটি প্রশংসামূলক রিভিউ লিখছি— --- বই পর্যালোচনা: [বইয়ের নাম] ফিলিস্তিনি সংকট, তাদের সংগ্রাম ও জীবনযুদ্ধ নিয়ে লেখা এই অসাধারণ বইটি পাঠকের হৃদয়কে নাড়া দেবে। মূল বইয়ের গভীরতা ও আবেগ অনুবাদের মাধ্যমে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। অনুবাদক শুধুমাত্র ভাষান্তর করেননি, বরং লেখার সৌন্দর্য ও বক্তব্যের স্বকীয়তাও অটুট রেখেছেন। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে যেন আমরা নিজের চোখে ফিলিস্তিনের প্রতিটি অন্ধকার গলি, প্রতিরোধের দৃশ্য ও নির্যাতিত মানুষের ব্যথা অনুভব করছি। ভাষার সাবলীলতা, শব্দচয়ন ও ভাবের স্পষ্টতা অনুবাদকে প্রাণবন্ত করে তুলেছে। এই ধরনের অনুবাদকর্ম আমাদের ভাষা ও সাহিত্যে এক অনন্য সংযোজন। এটি শুধু ফিলিস্তিনি জনগণের কষ্টকেই তুলে ধরে না, বরং আমাদের বিবেককেও নাড়া দেয়। প্রত্যেক সচেতন পাঠকের উচিত বইটি পড়া এবং ফিলিস্তিনের বাস্তবতা সম্পর্কে আরও গভীরভাবে বোঝা। এক কথায়, এটি একটি আবেগঘন, হৃদয়স্পর্শী এবং তথ্যসমৃদ্ধ বই, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে। অনুবাদককে অসংখ্য ধন্যবাদ এমন একটি মূল্যবান বই আমাদের উপহার দেওয়ার জন্য। --- বইটির নাম বললে সেটিও রিভিউতে যুক্ত করে দিতে পারি! --- বই পর্যালোচনা: [বইয়ের নাম] ফিলিস্তিনি সংকট, তাদের সংগ্রাম ও জীবনযুদ্ধ নিয়ে লেখা এই অসাধারণ বইটি পাঠকের হৃদয়কে দেবে। মূল বইয়ের গভীরতা ও আবেগ অনুবাদের মাধ"
Saifuddin Shovon , Feb 6, 2025
"বইটি পড়ে মনে হল আমরা গতানুগতিক ভালবাসায় পড়ি । বইতে যে ভালবাসার দৃষ্টান্ত আছে ,তা বাস্তবতা আর একজন পুরুষের আকাঙ্খার বিষয় । উপরুন্তু ভালবাসা যে কিভাবে আগলে রাখতে হয় তারও দৃষ্টান্ত অন্য রকম লাগলো ।"
Samrin Ahmed , Feb 2, 2025
"Khub valo boi Palestine er jibonjatra tader shomporke kache theke January boi"
Shadman Sheikh , Jan 22, 2025
"A masterpiece of a legend."
ash****om , Dec 21, 2024
"#প্রগতি_রিভিউ বইয়ের নাম:কাঁটা ও ফুল। লেখক: ইয়াহইয়া সিনওয়ার। অনুবাদ:মঞ্জুরুল হক। প্রকাশক:ইলহাম। গল্পটা ফিলিস্তিনের,গল্পটা সংগ্রামের,গল্পটা পুরো জীবনের।অবশ্য সংগ্রামী একজনের লেখা গল্প তো এমন হওয়াই স্বাভাবিক।যে গল্পে উঠে এসেছে প্রতিরোধ,যুদ্ধ,কলহ,অন্তর্দ্বন্দ্ব,দখলদারিত্ব,সংগ্রাম এবং মুক্তির অদম্য স্পৃহা। গল্পটা শুরু হয় ১৯৬৭ এর আরব ইজরাইল যুদ্ধ দিয়ে।যেখান থেকেই আপনি বুঝতে শুরু করবেন ফিলিস্তিনি জীবন কেমন হয়।আর পুরো উপন্যাস জুড়েই আপনি অনুধাবন করবেন,ফিলিস্তিনি জীবন,বিশেষ করে শরণার্থী শিবিরের জীবন আসলে কেমন।উপন্যাসে যদিও ১৯৬৭ থেকে ২০০১ পর্যন্ত ফিলিস্তিনের ভেতর ঘটা ঘটনাগুলোকেই প্রাধান্য দেওয়া হয়েছে তবে আমার মনেহয় গল্পতে আসলে দৈনন্দিন জীবনটাই বেশি উঠে এসেছে। উপন্যাসে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের জন্য প্রতিরোধ যোদ্ধাদের একত্রিত হওয়া,তাদের কর্মপদ্ধতি, ত্যাগ এসব উঠে এসেছে।আবার এসেছে ভিতরে থাকা বিশ্বাসঘাতকদের কথাও।কিভাবে শেখ আহমেদ ইয়াসিন তাঁর কর্মতৎপরতা দ্বারা যুবকদের ইসলামের পথে,এবং তারপর সংগ্রামের পথে নিয়ে এসেছেন সেটারও কিছু ঝলক আমরা দেখতে পাই। ইন্তিফাদার মত বড় ঘটনা যেমন এই গল্পের উপজীব্য ছিল ঠিক তেমনি একেবারে ছোট পর্যায়ের প্রতিরোধ সংগ্রাম,আল কাসসাম ব্রিগেডের গঠন,তাদের অপারেশন ,তাদের সদস্যদের শাহাদাত এসবও উঠে এসেছে।আর উঠে এসেছে দখলদার বাহিনীর গড়ে তোলা জেলগুলোর ভিতরের অবস্থা,সেখানকার নির্যাতনের চিত্র। মোটকথায় ফিলিস্তিনকে জানতে হলে আপনাকে পড়তে হবে বইটি। বইটির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো বইয়ের চরিত্রগুলো।এগুলোকে লেখক খুব ধীরে ধীরে যত্ন নিয়ে তৈরি করেছেন।এবং চরিত্রায়ন এতটা গভীর ছিলো যে লেখক যে একজন পেশাজীবী লেখক না সেটা বুঝতে কষ্ট হয়।গল্পটি আহমেদ এর দ্বারা বর্ণিত হলেও ধীরে ধীরে তার ভাইদের দিকে ফোকাস যেতে থাকে।এবং বেশ কিছু অধ্যায় পরে ইব্রাহিম হয়ে ওঠে উপন্যাসটির প্রধান চরিত্র।যে কিনা প্রতিরোধ সংগ্রামের খুব বড় দায়িত্ব পালন করে।এরপর তার প্রতিরোধ সংগ্রামের ধাপগুলো খুবই আকর্ষণীয় ভাবে তুলে ধরা হয়েছে। এখন আসি লেখনীতে।লেখক কোনো প্রোফেশনাল রাইটার নন।তিনি শুধুমাত্র ফ্যাক্টগুলোকে একত্রিত করতে এটাকে উপন্যাসে রূপ দিয়েছেন।তাই লেখার ধরন মাস্টারক্লাস কিছু হবেনা এটাই স্বাভাবিক।বরঞ্চ বলা যায় লেখার ধরন কিংবা গল্প বলার ধরন একেবারেই সাধারণ মানের।তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রতিটা চরিত্রকে তিনি এতটা গভীরভাবে চিত্রায়ন করেছেন যেটা ওনার জন্য আশ্চর্যের ই বটে।তবে গল্পের ফিনিশিং টা অসাধারণ।পুরো বইয়ের গল্প বলার ধরনে আপনার বিরক্তি এসেও যায় তবুও গল্পের শেষটা আপনার সেই বিরক্তি দূর করে দিতে বাধ্য। অনুবাদের কথা বললে এটাকে মাঝামাঝি রেটিং দেওয়া উচিত।অনুবাদ খুব একটা খারাপ হয়েছে এটা বললে অন্যায় হবে।বরঞ্চ ভালোর দিকেই থাকবে।কিন্তু কিছু জায়গায় অনুবাদ খুব কাঠখোট্টা হয়ে গিয়েছিল।সেইসব বাদ দিলে অনুবাদ সাবলীল ই ছিল। সব মিলিয়ে আপনি যদি ফিলিস্তিনকে জানতে চান,যদি জানতে চান সাধারণ ফিলিস্তিনিদের জীবন সম্পর্কে,কিংবা তাদের প্রতিরোধকে শুরু থেকে বুঝতে চান তাহলে এই বইটি হবে আপনার জন্য পারফেক্ট।"
mohammad Amin , Dec 4, 2024
"খুউব খুউব প্রিয় একটি বই। মনজুর ভাইকে ধন্যবাদ সাথে ইলহামকেও বইটিকে বাজারে আনার জন্য"
rashadul munna , Dec 3, 2024
"হামাসের উত্থান আমাকে বিস্মিত করেছে। কিভাবে একজন মসজিদের বয়স্ক ইমাম ও সাধারণ তরুণরা কোন অস্ত্র ও বিদেশী সাহায্য ছাড়াই জায়োনিস্ট দানবের সামনে দাঁড়িয়ে গেছে ঈমান নিয়ে। আল্লাহু আকবার। তাদের সামান্য ছুড়ি,পাথ্র দিয়ে কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছে,পরবর্তীতে তাদের অস্ত্র সংগ্রহের গল্পগুলো শুনলে শরীরে লোমগুলো দাঁড়িয়ে যায়। ৯০দশকের হামাসের মুজাহিদ ইমাদের সাহসিকতার গল্পগুলো শিহরিত করে তুলে। এদেশের প্রত্যেক তরুণদের বইটি পড়ার অনুরোধ রইল।"
Saifuddin , Nov 12, 2024
"অর্ডার দেয়ার ৩ ঘণ্টার মধ্যে পেয়েছি। শহীদ ইয়াহইয়া সিনওয়ারের উপন্যাসটা পড়ার জন্য তর সইছে না। কয়েক পেজ পড়েছি। মানযূর ভাইয়ের একেবারে ঝরঝরে অনুবাদ বইটাকে আরও সুখপাঠ্য করবে পাঠকের জন্য।"
Md Mizan , Nov 9, 2024
"beautiful"
Al Mahmud , Nov 7, 2024
"A great Book of a great person."
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
page kemon??? white?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কাঁটা ও ফুল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: