১ম প্রকাশ, ২০২৪
কাব্যকথায় আত্মশুদ্ধি
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | কাব্যকথায় আত্মশুদ্ধি |
| Author | হাফিজুর রহমান |
| Publisher | মুহাম্মদ পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 96 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.09 Kg |
| ISBN | 9789849825036 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
38 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
880****622 , Mar 9, 2025
"আলহামদুলিল্লাহ"
880****996 , Mar 9, 2025
"আলহামদুলিল্লাহ। অনেক ভালো লেগেছে।"
880****853 , Mar 9, 2025
"আলহামদুলিল্লাহ অসাধারণ একটি বই"
kha****com , Feb 25, 2025
"Ek kothai Oshadharon Ekta book...... Sobai nite paren"
mmd****com , Mar 30, 2024
"কবিতার ভাষায় কোরআনের অনুবাদ ,, আলহামদুলিল্লাহ ভালো লাগলো,, এবং এই বইতে আমাদের জন্য অনেক দরকারী কিছু কথা শিখার আছে , যা আমাদেরকে বর্তমানে চলতে সহযোগিতা করবে,, ধন্যবাদ লেখক কে"
Ab Jilani , Mar 26, 2024
"masa allha"
880****038 , Mar 17, 2024
"Alhamdulillah onk valo lagese"
880****947 , Mar 6, 2024
"আলহামদুলিল্লাহ।"
880****110 , Feb 27, 2024
"আলহামদুলিল্লাহ।"
Md Moinuddin Chowdhury Sakib , Feb 7, 2024
"কবিতা। শব্দটি শুনলেই মনে হয় দারুণ কিছু ছন্দ ও কথামালার সমাহার। আপনি যেটা একশ পাতায় বুঝাতে পারবেন না। সেটা আপনি দশ লাইনে সুন্দর ভাবে ছন্দের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবেন। জীবনের ক্যানভাসে কিছু কবিতা আপনার মনকে ভালো করে দেয়, কিছু কবিতার মধ্যে দার্শনিকত্ত্বও খুঁজে দিবে আবার কিছু কবিতা জাস্ট কিছুক্ষণের জন্য বিনোদন দিবে আর কিছু কবিতা আপনাকে গুনাহ থেকে পরিশুদ্ধ করার জন্য নিজেকে ভাবিয়ে তুলবে। আজকে আপনাদের সামনে এমন একটি কবিতা বই নিয়ে আলোচনা করবে যা আপনাকে পরিশুদ্ধতার পাশাপাশি আপনাকে শিখাবে সেই বইয়ের কুরআনের একটি আয়াত এবং একটি হাদিস। এর আগে অনেক কাব্যগ্রন্থ আমার পড়েছে কিন্তু এমন ব্যতিক্রমী কাব্যগ্রন্থ এর আগে পড়া হয়নি। কথাটি বললাম এর কারণ হলো 'কাব্য কথায় আত্মশুদ্ধি' বইয়ের প্রতিটি কবিতার সাথেই আমাদের প্রিয় হাফিজুর রহমান ভাই জুড়ে দিয়েছেন একটি করে কুরআনের আয়াত ও একটি করে হাদীসের অমূল্যবাণী। 📖 লেখকের পরিচয় 📖 হাফিজুর রহমান। যিনি বর্তমানে পোশাক শিল্প প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডে প্রশাসনিক বিভাগে কর্মরত। কবরে শুয়েও মানুষের দু'আ পাবেন এমন চিন্তা থেকেই বইলেখার সূচনা। শুরুতেই ইসলামের বিপরীত পথে হাঁটলেও আবদুল্লাহ জাহাঙ্গীর রাহি. স্যারের লেকচার, বই এবং আরিফ আজাদ ভাইয়ের লেখায় হাফিজুর রহমান ভাইকে দ্বীনের পথে ফিরতে অনুপ্রাণিত করেছে। 'কাব্যকথায় আত্মশুদ্ধি ' ভাইয়ের প্রথম কাব্যগ্রন্থ। 📙লেখকের দৃষ্টিকোণ 📙 লেখক হাফিজুর রহমান ভাইয়ের বইটি লেখার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে আত্মশুদ্ধি বা অন্তরকে পরিশুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। আত্মসংশোধন ছাড়া কখনও একজন মানুষ ভালো মানুষ হিসেবে বিবেচিত হতে পারে না। 'কাব্যকথায় আত্মশুদ্ধি' এমন একটি কাব্যগ্রন্থ যা পাঠ করতে গিয়ে পরিচয় করিয়ে দিবে দুনিয়ার মোহে ডুবে থাকা গুনাহের জীবন। এরসাথেই সেই রোগের চিকিৎসা আপনি খুঁজে পাবেন। 📚পাঠ-প্রতিক্রিয়া 📚 আমার কাছে কবিতা মানে একটা অনুভূতি। একটা আবেগের জায়গা। কবিতার মধ্যে যেন নিজেকে খুজে পাওয়া যায়। কবিতাগুলো পড়তে গিয়ে নিজের জানা-অজানা গুনাহগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। নিজের আত্মাকে গুনাহ থেকে পরিশুদ্ধ করার জন্য আমাকে রিমান্ড করেছে। সবমিলিয়ে বলবো হাফিজুর রহমান ভাইয়ের কাব্যগ্রন্থ গুলোতে ফুটে ওঠে আত্মশোধন। যা নিজের ভুলগুলো সংশোধন করে খাঁটি মুমিন হওয়ার জন্য আহ্বান করেছে। 📓পাঠ পর্যালোচনা📓 কবি কবিতা লিখে , পাঠক তাঁর অনুভূতি দিয়ে সেই রস উপভোগ করে | কখনো কবির সাথে পাঠকের উপভোগ মিলে যায় , কখনো বা অমিল থেকে যায় | কবি কল্পনায় শব্দের মালা গাঁথে , পাঠক বাস্তবের সাথে মিলিয়ে সে সুধা পান করে | কাব্যগ্রন্থটিতে মোট কবিতা আছে ২৫টি। পাঠককে আঁকড়ে ধরার জন্য একটা ভালো স্টার্টিং থাকা দরকার। যেটা পড়ে পাঠক নড়েচড়ে বসবে। '' কাব্যকথায় আত্মশুদ্ধি'' বইটির স্টার্টিং অনেকটা সেরকমই। কবিতার আগে রয়েছে একটি করে কুরআনের আয়াত এবং একটি করে হাদিস। যা পাঠক কবিতাগুলো আগ্রহ নিয়ে পড়বে বলে আমি আশা করি। লিটারেরি টুলস হচ্ছে সাহিত্যের অলঙ্কার।যা পাঠকের কাছে শৈল্পিকভাবে উপস্থাপন করার জন্য লেখক এখানে তাঁর মুন্সিয়ানা দেখিয়েছেন। ওভারঅল বলতে গেলে— অন্তরকে সর্ব প্রকার চারিত্রিক ও আত্মিক রোগ-ব্যধি থেকে নিজেকে পবিত্র রাখার জন্য এই আত্মশুদ্ধির প্রয়োজন হয়। এই জন্য আমি বলব, কাব্যকথায় আত্মশুদ্ধি বইটি একবার হলেও আপনার পড়া উচিত। 📕 প্রচ্ছদ 📕 বইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো প্রচ্ছদ। প্রচ্ছদ পাঠককে আকৃষ্ট করে, বই সম্পর্কে আগ্রহী করে তোলে। একটি প্রচ্ছদই ধারণা দিয়ে দেয় বইয়ের ভেতরের বিষয়বস্তু সম্পর্কে।প্রচ্ছদশিল্পী সেই কাজটি বেশ পাকাপোক্ত ভাবে করেছেন। 📚 বইয়ের অবয়ব 📚 বইয়ের ছাপা, পৃষ্ঠার মান, পৃষ্ঠাসংখ্যা, বাঁধাই, আমার কাছে খুব ভালো লেগেছে। পৃষ্ঠা সংখ্যা অনুপাতে মুদ্রিত মূল্য নির্ধারণের দিকটি সবার পছন্দ হবে আমি বিশ্বাস করি। বইয়ের কাগজের রঙ হালকা হলুদ হওয়াতে আমার কাছে বই পাঠ করতে বেশ আরাম লেগেছে। 📙সমাপিকা 📙 ক্ষুদে এই কাব্যগ্রন্থটি অভিনব এক চরিত্র গঠনমূলক শ্রুতিকাব্য। যে কবিতাগুলো ঈমানের দেহে ধরা জং সাফ করতে সাহায্য করবে আপনাকে, অন্তরের কুঠুরিতে প্রজ্বলিত করবে ঈমানের নূর। সে নূরের আলোতে চলা-ফেরা ও উঠা-বসা সর্বদায় আল্লাহর জাতের ভয় অন্তরে জাগ্রত করে রাখবে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বইটির লেখক হাফিজুর রহমান ভাইসহ বইয়ের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ভাইকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহ তা'আলা আমাদেরকে আত্মা পরিশুদ্ধ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আ-মি-ন। 📕বই পরিচিতি📕 •বই: কাব্যকথায় আত্মশুদ্ধি •লেখক: Hafejur Rahman •প্রকাশনী: Muhammad Publication •ক্যাটাগরি: কবিতা •মুদ্রিত মূল্য: ১৪০। •পৃষ্ঠা: ৮৬। • পার্সোনাল রেটিং : ৯.৫/১০ • ক্যাটাগরি - বুক রিভিউ"
Aminur Islam Rifat , Feb 7, 2024
"ছোট্ট একটি বই। কিন্তু বিশালতায় অনেক! . আমাদের যাপিত জীবনের পাঠে আমরা যখন দেখতে পাই কুশলতা, কখনো চরিত্রে নীরব ভঙ্গিমায় হানা দেয় অনাড়ম্বর সব ক্রটিবিচ্যুতি আর দুশ্চরিত্রের সব বৈশিষ্ট্য। আচ্ছা! তখন আমরা নিজেদের কীভাবে শুধরানোর কোশিশ করি? থিতু না হয়ে, নিশ্চয়ই সর্বাত্মক চেষ্টা করি নিজেকে শুদ্ধিকরণে। তাই না? হ্যাঁ, কারণ আমরা চাই সবাই আমাকে সৎ চরিত্রের মানুষ ভাবুক। ফলে, আমরা নিজেকে শুদ্ধিকরণে নানাবিধ পথ ও পদ্ধতির মধ্যে গা ভাসাই। কিন্তু বেমালুম ভুলে যাই, প্রকৃত শুদ্ধতা কেবল আল্লাহর কাছে! যেমন বইটি পঠনকালে প্রকাশকের কথায় দেখতে পাই—'শুদ্ধির মাধ্যমে মানবাত্মার মুক্তি অর্জন। আল্লাহর পথই শুদ্ধির পথ। আল্লাহর রঙই শুদ্ধির শিল্পিত রঙ।' . আলোচ্য শ্রদ্ধেয় লেখক বইয়ে সুন্দরভাবে মোটিভেশনাল কিছু কাব্যিক কথামালা গেঁথে পাঠক সমীপে আঞ্জাম দিয়েছেন আত্মশুদ্ধির অভিনব শব্দের বাঁধন। এবং প্রতিটি বিষয় শুরু করার আগে উক্ত বিষয়ের সঙ্গে সামঁজস্যপূর্ণ একটি আয়াত ও হাদিস যুক্ত করেছেন। যা নিজেকে পড়ার সময় অনেক মডিফাইড করেছে। আমি বইটি পড়ার সময় সকল টপিকে দু-চার লাইন কাব্যকথা মার্ক করেছিলাম। তদানুসারে তুলে ধরা হলো— . 🔹ঈমান: যদি দেখো ইবাদাতে তোমার এসেছে অলসতা, মনে রেখো শুরু হয়ে গেছে ঈমানের দুর্বলতা। অশ্লীলতা আর পাপাচারে যখন তুমি ডুবে রও, দেখতে মানুষ হলেও তখন মুমিন নও। . 🔹নামাজ: তুমি দান করছ, সাদাকা করছ, করছ আল্লাহর শোকর, অথচ রাসুল বলেন নামাজ আদায় না করে করছ তুমি কুফর। হে যুবক, তুমি জেনা করে়ছ, নেশা করেছ, করেছ সকল পাপ, আন্তরিক তাওবা করে নামাজ পড়ো হয়ে যাবে মাফ। . 🔹নফস: প্রতিনিয়ত সংগ্রাম করি নফসের বিরুদ্ধে, কখনো হারি কখনো জিতি এই ভয়ানক যুদ্ধে। জয়-পরাজয়ের এই যুদ্ধ আমার চলবে নিরবধি, এভাবে হয়তো পৌঁছে যাব আমি করব অবধি। . 🔹কুদৃষ্টি: পবিত্র আত্মাকে কলুষিত করার জন্য আছে যত উপকরণ, কুদৃষ্টি হলো সর্ব্রাগ্রে–রাখিও তা স্মরণ। যদি দ্বীনের পথে থাকতে চাও তুমি চির অজয়, দৃষ্টি হেফাজত করো তবে আসবেই তোমার বিজয়। . 🔹মৃত্যুচিন্তা: মৃত্যুকে নিয়ে ভীষণ ভাবি বিশ্বাস করো ভাই, ভাবনার আকাশটা ভয়ের কালো মেঘে ছেয়ে গেছে তাই। মৃত্যুচিন্তা তোমার মিটিয়ে দিবে দুনিয়ার যত স্বাদ, দেখবে আঁধার পেরিয়ে আসবেই সোনালি আলোর প্রভাত। . 🔹চুপ থাকা: যদি চাও খাঁটি মুমিন আল্লাহর ভালোবাসায় সিক্ত, তাহলে তুমি থেকো না অনর্থক কথাবার্তায় লিপ্ত। . 🔹গিবত বা পরনিন্দা: কেউ বলতে পারো সত্য বলেছি এটি গিবত কেমনে হয়, মনে রেখো, গিবত কিন্তু সত্য কথাই মিথ্যা গিবত নয়। অকারণেই গিবত করছ, বিবেক তোমার অন্ধ, কেন বোঝো না গিবতকারীর জন্য জান্নাতের দরজা বন্ধ। . 🔹হিংসা: হিংসুক ব্যক্তি নিজেকে বড় বলে করে গণ্য, অথচ তার চেয়ে এই পৃথিবীতে নেই আর কেউ নগণ্য। হিংসা নামক ব্যাধিটি যদি থাকে হৃদয়জুড়ে, নেক আমল যদিও হয় পাহাড় সমান, সবই যাবে পুড়ে। . 🔹ফজর: ফজর পড়লে মসজিদে আল্লাহর জিম্মায় চলে যাবে সারাদিনের জন্য, এর চেয়ে ভালো কী আর হতে পারে বলো দেখি অন্য। মৃত্যুর কথা স্মরণ করে ঘুমোতে যাবে রাতে, ফজর না পড়ার পরিণতি কী—মনে রেখো তার সাথে। . 🔹কবর: প্রতিটি মানুষের কবর হলো পরকালের প্রথম ঘাঁটি, সে ঘাঁটিতে পার হতে চাইলে ঈমান করতে হবে খাঁটি। কবরের আজাব থেকে বাঁচতে সদা করতে হবে দুআ, তাহলে আমরা মৃত্যুর পর পাব জান্নাতের ছোঁয়া। . 🔹ওয়াদা রক্ষা: প্রকৃত মুমিন যদি হতে চাও, ওয়াদা নামক গুণটি তুমি অর্জন করে নাও। ওয়াদার গুণ যতি তোমার মাঝে না থাকে কভু, যতই আমল করো তুমি মুমিন হতে পারবে না তবু। . 🔹সুদ: যুবক তুমি বিলাসিতার জন্য করছ ব্যাংক বীমা এনজিওতে জব, ইহকালে যদিও পাবে চাকচিক্য কিন্তু পরকালে হারাবে সব। যদি আল্লাহর উপর তায়াক্কুল করে ছেড়ে দাও ব্যাংকের জব, উত্তম রিজিকের সন্ধান করে দিবেন তোমার রব। . 🔹ডিপ্রেশন বা হতাশা: রবের স্মরণ থেকে তুমি দূরে সরে যাও যখন, তোমার হৃদাকাশে হতাশার কালো মেঘ বাসা বাঁধে তখন। আমাদের জীবনে যত হতাশা, আছে তার যত কারণ, এর অন্যতম হারাম রিলেশন। . 🔹ধৈর্য বা সবর: নিজেকে ধৈর্যশীল বান্দা হিসেবে যতি পড়ে তুলতে চাও, সর্বপ্রথম বইপড়ার দিকে তুমি মনোযোগ দাও। বইপগা মানসিক চাপ কমায়,মনকে করে স্থির, তাই বই পগে দ্বীনি জ্ঞান হাসিল করো; তাহলে বিপদে হবে না অস্থির। . 🔹অনলাইন আসক্তি: পাঁচ মিনিটের জন্য ফেইসবুকে ঢুকে দুই ঘন্টা করছেন পার, এই সময় একদিন কথা বলবে আপনি পাবেন না ছাড়। ব্যক্তিগত ছবি পোস্ট করেছেন শেয়ার করেছে সবাই, মৃত্যুর পরে কবরে গিয়েও গুনাহ করবেন কামাই। . 🔹বই বৃত্তান্ত: বইয়ের নাম: কাব্যকথায় আত্মশুদ্ধি লেখিক: Hafejur Rahman প্রকাশনায়: Muhammad Publication ধরন: কাব্য প্রকাশকাল: একুশে বইমেলা ২০২৪ বাঁধাই: পেপারব্যাক পৃষ্ঠাসংখ্যা: ৮৮ মুদ্রিত মূল্য: ১৪০৳ . রিভিউ: Aminur Islam Rifat —০৬.০২.২০২৪"
880****463 , Feb 6, 2024
"Alhamdulillah.onk valo legese sobaike porar onurud korch."
rob****com , Feb 6, 2024
"আলহামদুলিল্লাহ বইটা অনেক ভালো লিখেছেন স্যার"
880****863 , Feb 5, 2024
"Alhamdulillha"
880****591 , Feb 5, 2024
"আলহামদুলিল্লাহ। অসাধারণ একটি ইসলামিক জ্ঞানের বই।আমরা যারা চাকরিজীবী, তারা সাধারণত ছোট বই পছন্দ করি। এই বইটি ছোট হলেও, এর মধ্যে দারণ ভাবে তুলে ধরা হয়েছে ইসলামিক তাৎপর্য। ধন্যবাদ প্রিয় লেখককে, এতো সুন্দর একটা বই আমাদের উপহার দেওয়ার জন্য।"
880****540 , Feb 5, 2024
"আলহামদুলিল্লাহ। আমি লেখকের নেক হায়াত কামনা করছি।আল্লাহ তার এই বইটি কবুল করুন।"
Muhammad Sadid Hasan Munshi , Feb 4, 2024
"লেখক থেকে হাদিয়া পেলাম বইটা। হাতে পাওয়ার পর সূচিপত্র দেখলাম, প্রথম অধ্যায়টা পড়লাম। সূচিপত্র দেখেই অবাক। এমন কোনো বিষয় বাদ পড়লো না বইটি থেকে, যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত নয়। ঈমান, আখলাক, সীরাহ সবকিছুর এক ভারসাম্যপূর্ণ মিশেল এই বই। তবে এই বইটির প্রধান আকর্ষণ হচ্ছে — লেখক প্রতিটি অধ্যায়ের শুরুতেই একটি আয়াত, একটি হাদিস যুক্ত করেছেন। লেখক যেন বুঝাতে চাচ্ছেন, আমার লেখা পড়ে অন্তত কেউ উপকৃত না হলেও এগুলোর শিক্ষা থেকে যেন কেউ বঞ্চিত না হয়। আরও একটি ভালোলাগার বিষয়, তিনি বইটি উৎসর্গ করেছেন প্রিয় একজন আলেম ও দ্বাঈ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহি.-কে, যার প্রতিটি কথা তরুণ সমাজকে আলোকিত করেছে ভীষণভাবে। এছাড়াও লেখার মাঝে কাব্যকথায় অনেক গুরুত্বপূর্ণ সব নাসীহাহ দিয়েছেন লেখক হাফিজুর রহমান। মাশাআল্লাহ। উনার এমন বুদ্ধিদীপ্ত লেখার তারিফ করতেই হয়। শুভকামনা লেখক হাফিজুর রহমানের জন্য। স্বাগতম আপনাকে দ্বীন প্রচারের এই সবুজ অঙ্গণে।"
Hafejur Rahman , Feb 4, 2024
"আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি এই বইটি আপনাকে আত্মশুদ্ধির পথে একধাপ এগিয়ে নিয়ে যাবে ইন শা আল্লাহ।"
880****722 , Feb 3, 2024
"Alhamdulliah.Boiti pore valo legese"
880****835 , Jan 31, 2024
"আলহামদুলিল্লাহ। অতি সহজ অল্প কথায় আত্মশুদ্ধির কথা লেখক এতো সুন্দর করে লিখেছেন যে সত্যিই অতুলনীয়।"
880****091 , Jan 30, 2024
"আলহামদুলিল্লাহ বই টি থেকে অনেক কিছু শেখার আছে বর্তমান প্রেক্ষাপটে....."
md.****com , Jan 28, 2024
"This is an expensive one what i haven't seen ever before..which is our sir has written."
md.****com , Jan 28, 2024
"আলহামদুলিল্লাহ।সহজ,সরল ভাষায় একটি কাব্যগন্থ।আত্মশুদ্ধি অর্জনে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইন শা আল্লাহ।"
abu****com , Jan 27, 2024
"Alhamdullha.boi ti pore sobai upokrito hoben in sha allha"
ash****com , Jan 23, 2024
"Alhamdulillah.sohoj sorol sabolil vasai lekha boita onk Valo legese."
mrz****com , Jan 23, 2024
"আলহামদুলিল্লাহ,,,অনেক জ্ঞানের কথা আছে আমি বলবো সবাই বইটা পড়বেন"
Rajib Shak , Jan 23, 2024
"কাব্য কথায় আত্মশুদ্ধি বইটি সত্যিই অসাধারণ আলহামদুলিল্লাহ ভালো লেগেছে"
Orko Adhikari , Jan 23, 2024
"আলহামদুলিল্লাহ।অনেক ভাল লেগেছে।"
hos****com , Jan 23, 2024
"Alhamdulillah. Onk valo legese"
has****com , Jan 23, 2024
"আলহামদুলিল্লাহ।বই টি অনেক ভালো। সবাইকে পড়ার অনুরোধ করছি"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"কাব্যকথায় আত্মশুদ্ধি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: