১ম প্রকাশ, ২০২২
জ্যাকডজ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | জ্যাকডজ |
| Author | কেন ফলেট |
| Publisher | নয়া উদ্যোগ |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 448 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.59 Kg |
| Translator | ইমতিয়াজ আজাদ |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
49 Ratings and 4 Reviews
পাঠকদের মন্তব্য
৪টি
Ishtiaque Azad , Aug 2, 2023
"দারুন, একটানে পড়ার মতন থ্রিলার"
Rj Shuvo , Feb 26, 2023
"সুন্দর অনুবাদ 🔥❤️"
Mim akter , Feb 25, 2023
"অসাধারণ বই 🥰 খুব সুন্দর অনুবাদ"
আল মাকসুদ , Jan 22, 2023
"#নয়া_উদ্যোগ_পাঠকের_ক্যাফে_বুক_রিভিউ পোস্ট -২ যুদ্ধভিত্তিক সব ধরনের কন্টেন্টই বরাবর আগ্রহ সৃষ্টি করে। বই, মুভি, সিরিজ, ডকুমেন্টারি কোনোটাতেই বিতৃষ্ণা নেই। সেটা যে-দেশেরই হোক, যে যুদ্ধেরই হোক না কেন৷ সেটা যদি সত্য ঘটনা অবলম্বনে হয়, তাহলে ত সোনায় সোহাগা। পড়ে শেষ করলাম ২য় বিশ্বযুদ্ধে অসীম সাহসীকতার পরিচয় দেওয়া পার্ল উইদারিংটনের ওপর ভিত্তি করে কেন ফলেটের লেখা আর ইমতিয়াজ আজাদ ভাইয়ের অনুবাদে জ্যাকডজ বইটি৷ ------------------------------------ জ্যাকডজ জনরাঃ স্পাই, অ্যাকশন, হিস্ট্রিক্যাল,থ্রিলার লেখকঃ কেন ফলেট অনুবাদঃ ইমতিয়াজ আজাদ প্রচ্ছদঃ রওনাকুর রহমান। মুল্যেঃ ৬৫০৳ পেইজঃ৪৪৮ ফ্ল্যাপ থেকে---- ঘনিয়ে এসেছে ইনভেশন। আর কয়েক দিনের মধ্যেই আঘাত হানবে মিত্রবাহিনী। তাদেরকে ঠেকানোর চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে ফিল্ড মার্শাল রোমেলের। কারণ, যুদ্ধে শেষ হাসি কে হাসবে, তা নির্ভর করছে এই ইনভেশনের উপরেই। কিন্তু তার সাথে সেইন্ট সেসিলের শ্যাতো ধ্বংসের সম্পর্ক কী? সম্পর্ক আছে তো! এই শ্যাতোতেই অবস্থিত জার্মান টেলিফোন এক্সচেঞ্জ, ফ্রান্স থেকে জার্মানিতে সকল ফোনকল ও মেসেজ যাচ্ছে এই এক্সচেঞ্জ হয়েই। এই এক্সচেঞ্জের ধ্বংস মানে জার্মানবাহিনীর যোগাযোগ ব্যবস্থার পতন। যার মানে, মিত্রবাহিনীর এই ইনভেশন সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বহুগুণে। হামলা চালানো হলো শ্যাতোতে। কিন্তু ব্যর্থ হলো ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স, ব্যর্থ হলো ফেলিসিটি ক্ল্যারিয়েট ওরফে ফ্লিক। ইংল্যান্ডে ফিরে এলো ও, ছয়জন নারীকে খুঁজে বের করে গড়লো এক কমান্ডো দল । শ্যাতো উড়িয়ে দেয়ার জন্য তাদেরকে নিয়ে আরেকবার রওনা দিলো ফ্রান্সের উদ্দেশ্যে। জ্যাকডজ নামের এই দলটা কি পারবে তাদের মিশন সফল করতে? ------------------------------------ বইয়ের রিভিউয়ে যাওয়ার আগে পার্ল উইদারিংটনের একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। ২য় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সে যুক্তরাজ্যের স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ (এসওই) এর চোরাগোপ্তা এজেন্ট ছিলেন উইদারিংটন। এসওই এর কাজ হল শত্রুদেশে/ভূমিতে বিভিন্ন ধরনের সাবোটেজ, এসপিওনাজ কর্মকাণ্ড পরিচালনা করা। এসওই এজেন্টরা ফ্রেঞ্চ রেজিস্টেন্সের সাথে সম্মিলিভাবে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে অস্ত্রশস্ত্র, রসদ সরবরাহ করতো। যাইহোক উইদারিংটন ছিলেন এসওই এর একজন অতিদক্ষ এজেন্ট। তিনি একমাত্র নারী হিসেবে ফ্রান্সে এসওই নেটওয়ার্ক পরিচালনা করেন, যেটার নাম ছিল মাকুইস। প্রায় হাজার দুয়েক গেরিলা যোদ্ধা নিয়ে থাকা উইদারিংটনের নেটওয়ার্ক নর্মান্ডিতে ইনভেশনের আগে-পর বেশকিছু অপারেশন চালায়, বিশেষ করে রেললাইন আর রেডিও স্টেশনগুলোয়। উইদারিংটনকে বদলে ফেলিসিটি ক্ল্যারিয়েট ওরফে ফ্লিক চরিত্রের আবির্ভাব ঘটিয়েছেন কেন ফলেট জ্যাকডজে। জার্মানির সাথে ফ্রান্সের যোগাযোগ ব্যবস্থার মধ্যে সংযোগ স্থাপন হয় জার্মান টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে, যেটা অবস্থিত সেইন্ট সেসিলে। ইনভেশনের আগে যদি এক্সচেঞ্জটা ধ্বংস করে দেওয়া যায় তবে মিত্রবাহিনী পাবে বেশি সুবিধা, যুদ্ধটার ফলাফলও নির্ভর করছে এটার উপরেও। হামলা চালানো হয় শ্যাতোতে। কিন্তু প্রথমবারের চেষ্টায় এমঅাই সিক্সের দেওয়া ভুল ইনফরমেশনের জন্য ব্যর্থ হয় ফেলিসিটি ক্ল্যারিয়েটের নেতৃত্বাধীন ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স। ইংল্যান্ডে ফিরে আসে ও, কিন্তু সাথে করে আবার সুযোগ পেলে মিশনটা সফল করার মত একটা প্ল্যানও ছকে নিয়ে আসে। পরিচ্ছন্নতাকর্মীর বেশে ছয়জন নারীর একটা দলকে শ্যাতোতে ঢোকাতে পারলে মিশনটা সফল করা সম্ভব। ইংল্যান্ডে ফিরে দলটা গোছানো শুরু করে ফ্লিক। একদমই আনপ্রফেশনাল ছয়জনের এই দলটারই নাম জ্যাকডজ। জ্যাকডজ দলটার মেম্বারদের প্রশিক্ষণ, ফ্রান্সে গমন আর মিশনটা পরিচালনা করা নিয়েই এগিয়েছে বইয়ের কাহিনী। বইটা তড়িৎগতিতে শুরু হয়, একদম প্রথম সিকুয়েন্সই শ্যাতোতে আক্রমণের। যদিও সেটা ব্যার্থ হয়, আটক হয় রেজিস্টেন্সের ৩জন মেম্বার। পরবর্তীতে ফ্লিকের ইংল্যান্ডে ফেরার পর জ্যাকডজ দল গঠন, ওদের প্রশিক্ষণের পার্টটা কিছুটা মন্থর লেগেছে। বিশেষ করে তাদের আবেগ-অনুভূতি-ভালোবাসার কাহিনী অতটা জায়গা না পেলেও হত, তবে পরবর্তীতে মিশনের সময় ঘনিয়ে আসা মাত্র আবার গতি পায় কাহিনী। প্রধান এন্টাগোনিস্ট ডিটার ফ্রাংক আর ফ্লিকের মনস্তাত্ত্বিক বেশ ভালোই খেলা চলে, কে কার থেকে কয় পদক্ষেপ এগিয়ে থাকবে তা নিয়ে। বিশেষ করে ডিটারের চালগুলো দারুণ ছিল রেজিস্টেন্সের সদস্যের আটক করার ক্ষেত্রে। বাদবাকি অনেক চরিত্রেরই আগমন ঘটে, সবাই অতটা স্পেস না পেলেও প্রধান চরিত্রগুলোর ডেভেলপমেন্ট ঠিকঠাক। ইমতিয়াজ আজাদ ভাইয়ের অনুবাদ করা কমপক্ষে আরো দুটো বই আছে কাছে। কিন্তু পড়া হয় নি। উনার অনুবাদ দারুণ। বইয়ের সিলেকশনও চমৎকার। সামনে উনার অনুবাদে আরও স্পাই একশন থ্রিলার পড়তে ইচ্ছুক। নয়া উদ্যোগের প্রডাকশন দারুণ। ফ্ল্যাট বাইন্ডিয়ের বই খুলে পড়তে কোনো সমস্যাই হয় না। প্রচ্ছদটা ভালো লেগেছে, কালার কম্বিনেশন ঠিকঠাক। প্রুফ ভালো হয়েছে, অল্পকিছু বানান ভুল আছে, অদেখা করা যায়। তবে পুরো বইতে ৃ কার জায়গায় জায়গায় পরে গেছে, কিসের ভুলে বুঝতে পারিনি। স্পাই থ্রিলার নিয়ে আগ্রহ থাকলে এই বইটা একদমই মিস দেওয়া ঠিক হবে না। সংগ্রহ করে সময় নিয়ে আপনিও সঙ্গী হয়ে যান ফেলিসিটি ক্ল্যারিয়েটের জ্যাকডজের সাথে। ধন্যবাদ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"জ্যাকডজ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: