প্রগতি - PROGOTY
জু - অৎসুইশি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০১৯

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

জু

11 Ratings | 10 Reviews
TK. 312 TK. 400 -22% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"জু" বইটির সূচিপত্র: ১. সেভেন রুমস ২. ইন আ ফলিং এয়ারপ্লেন ৩. দ্য হােয়াইট হাউজ ইন দ্যা কোল্ড ফরেস্ট ৪. ফাইন্ড দ্যা ব্লাড! ৫. ইন আ পার্ক অ্যাট টোয়ালাইট, আ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"জু" বইটির সূচিপত্র: ১. সেভেন রুমস ২. ইন আ ফলিং এয়ারপ্লেন ৩. দ্য হােয়াইট হাউজ ইন দ্যা কোল্ড ফরেস্ট ৪. ফাইন্ড দ্যা ব্লাড! ৫. ইন আ পার্ক অ্যাট টোয়ালাইট, আ লং টাইম এগাে ৬. ওয়
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title জু
Author অৎসুইশি
Publisher বাতিঘর প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০১৯
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 271
Country বাংলাদেশ
Language বাংলা
Category Mystery, Detective, Horror, Thriller and Adventure
Weight 0.41 Kg
Translator কৌশিক জামান
ISBN 9781556156786
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.09

11 Ratings and 10 Reviews

★★★★★
6
★★★★☆
3
★★★☆☆
0
★★☆☆☆
1
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

১০টি
Ahsan Hriday Ahmed

Ahsan Hriday Ahmed , Jun 30, 2026

★ ★ ★ ★ ★

"গথ ব‌ইটার চেয়ে তুলনামূলক ভালো অনুবাদ হয়েছে, কিন্তু পর্যাপ্তের চেয়ে কম এখানেও মনে হলো।"

Pushpita

Pushpita , May 15, 2022

★ ★ ★ ★ ★

"এমন থ্রিলার আগে কোনদিন পড়ছি কিনা মনে হয় না।শুরুর দুই কাহিনী পড়ার পর অনেকক্ষণ মাথা ব্যাথা ছিল। মানে এত উত্তেজনা কোনো বই পড়ে পাব আগে ভাবিনি।তবে এটি একটি ফাটাফাটি বই তা নিশ্চিত।"

Jimam

Jimam , Jan 2, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Here goes another masterpiece of Otsuichi! গল্পগুলা মারাত্মক। একেকটার থেকে একেকটা বেশি! যেহেতু এটা ডার্ক ফ্যান্টাসি, ব্রুটালিটি আছে। যদি এতে সমস্যা না হয় তাহলে অবশ্যই কিনে ফেলুন। মারাত্মক গল্প একেকটা!"

Md Asib gazi

Md Asib gazi , Jun 23, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"এক অসাধারন হরর ফ্যান্টাসি থ্রিলার❣️"

Avian X Tyrant

Avian X Tyrant , May 15, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Eta valo chilo😂🤎"

Sultana Razia Ratna

Sultana Razia Ratna , Apr 27, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ গল্প।"

nakib

nakib , Aug 23, 2020

★ ★ ★ ★ ★

"অসাধারণ"

Khandaker Maidur Rahman

Khandaker Maidur Rahman , Jan 26, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"গথ এর পর আমার পড়া দ্বিতীয় বই । সবগুলোই অৎসুইশির আগের গল্পগুলোর মত সাসপেন্স থ্রিলার সাইকোলজিকাল ক্রাইম ইত্যাদি দিয়ে সাজানো।"

মনিফ শাহ চৌধুরী

মনিফ শাহ চৌধুরী , Dec 5, 2019

★ ★ ★ ★ ★

"অৎসুইশির পড়া প্রথম বই, প্রথম গল্প সমগ্র। জনরা দেয়া ডার্ক ফ্যান্টাসি। সন্দেহ নেই গল্পগুলো ডার্ক, তবে এটাই একমাত্র জনরা নয়। ব্যক্তিগতভাবে আমার কাছে গল্পগুলো মনস্তাত্ত্বিক বা সাইকোলজিকাল লেগেছে। সাবজনরা হিসেবে সায়েন্স ফিকশন, সমকালীন, সাইকো, ক্রাইম প্রভৃতি নানা ধরণের গল্প আছে। জাপানিজ লেখক হওয়ার কারণেই কীনা জানিনা, গল্পগুলোয় শিশুদের প্রতি পারিবারিক নির্যাতনের বিষয়টি অনেক গল্পেই উঠে এসেছে। প্রতিটা গল্পই ফার্স্ট পারসন ন্যারেটিভ। প্রতিটা গল্পের শেষে চারপাশে একরাশ হতাশা ঘিরে থাকে। যাই হোক, গল্পগুলো নিয়ে কথা বলা যাক। সবচে অপছন্দের গল্প দিয়ে শুরু করা যাক। টাইটেল স্টোরি, "জু", এক ব্যক্তিকে নিয়ে যার ঠিকানায় প্রতিদিন একটা ছবি আসে৷ ছবিটা তার গার্লফ্রেন্ডের, মৃত। খুনটা সেই করেছে। পুরো দুনিয়ার কাছে তার গার্লফ্রেন্ড নিখোঁজ, তবে সত্য শুধু সেই জানে। তাই যদি হবে তাহলে প্রতিদিন তার গার্লফ্রেন্ডের লাশের ছবি এক এক করে কে পাঠায়? গল্পটা অপছন্দ লাগার কারণ হতে পারে লেখকের অন্য গল্পগুলোর সাথে এই গল্পের তুলনা। প্লটটা দারুন তবে এক্সিকিউশন দুর্বল লেগেছে। টাইটেল গল্প হিসেবে হতাশাজনক। প্রথম গল্প "সেভেন রুমস" আমার কাছে দারুণ লেগেছে। গল্পটা শুরু হয় দুই অল্পবয়সী ভাই বোন অপহরণের পর যখন নিজেদের একটা কংক্রিটের ঘরে আবিষ্কার করে। কেন আটকে রাখা হয়েছে তাদের? কেন ঘরের মধ্য দিয়ে আড়াআড়ি ভাবে একটা নালা বা ড্রেন চলে গিয়েছে? এখান থেকে বের হওয়ার জন্য তারা কী করবে? সাইকো গল্প হলেও গল্পটা ছোট ছেলেটার দৃষ্টিকোণ থেকে বলা। ভালোবাসা, ভয়, হতাশা, বিমূঢ়তা সবকিছু মিলিয়ে গল্পটায় আবেগের ককটেলটা মজাদার। "ইন আ ফলিং এয়ারপ্লেন" গল্পে হাইজ্যাক করা বিমান যা ঘন্টাখানেক পর কোথাও ক্র‍্যাশ করবে, তার দুই প্যাসেঞ্জার অথবা হস্টেজ ব্যস্ত একটা ইউথ্যানাশিয়া সিরিঞ্জ কেনা বেচা নিয়ে দামাদামি করতে। ক্র‍্যাশ করে কষ্ট পেয়ে মরার চেয়ে ভাল ইঞ্জেকশন পুশ করে আরামে মারা যাওয়া। তবে জীবনে কোন কিছু বিক্রি না করতে পারা সেলসম্যান দাম চাইছেন তিন মিলিয়ন তিরিশ হাজার ইয়েন! গল্পটা সরল। টুইস্ট কীংবা মারপ্যাচ নেই। এরপরেও হাইজ্যাকার, প্রধান চরিত্র আর সেলসম্যানের কথোপকথন ভাল লেগেছে। ভাল লেগেছে গল্পের শেষে প্রধান চরিত্রের উপলব্ধি। সবচে ভাল লাগা গল্প কোনটা? সঠিক বলতে পারছি না। "ওয়ার্ডস অফ গড" গল্পটা অন্যরকম। একটা ইন্ট্রোভার্ট ছেলে যার আছে অদ্ভুত এক ক্ষমতা। সে কাউকে কিছু আদেশ দিলে তারা সেটা পালন করতে বাধ্য। পাগল কুকুরকে শান্ত করা, ঝগড়া করলে কাউকে দিয়ে ক্ষমা চাওয়ানো থেকে শুরু করে তার বাবার হাতের আঙুল কেটে ফেলা পর্যন্ত অনেক ভয়ানক কাজ সে করেছে, এবং অনুতপ্তও হয়েছে। মানুষের আশেপাশে সে অস্বস্তি অনুভব করে বলেই এই দশা। একদিন রাগের বশে তার শক্তির মারাত্মক অপব্যবহার করে বসল সে। এই অনুতাপ থেকে বাচতে সে কিছু একটা করে বসে। গল্পের শেষাংশ সত্যিই অকল্পনীয়। "ফাইন্ড দ্যা ব্লাড" গল্পটা পারিবারিক। চরিত্রগুলোর মাঝে কথোপকথন উদ্ভট তবে হাসির। ঘুম থেকে উঠে প্রধান চরিত্র তার চারপাশে রক্ত দেখতে পায়। তবে উৎস খুজে পায় না। তার রোগের কারণে সে ব্যাথাও অনুভব করতে পারে না। হাল্কা রহস্য, পারিবারিক ষড়যন্ত্র নিয়ে এই ছোট্ট গল্পটা। "কাজারি এন্ড ইয়োকো" গল্পটা দুই জমজকে নিয়ে। একটাকে তাদের মা অনেক ভালোবাসে, আরেকটাকে ঘৃণা করে, অত্যাচার করে। গল্পটা সুন্দর, বেদনাময়। "সো-ফার" গল্পটাই আসলে আমার প্রিয়। লিখতে যেয়ে বুঝতে পারলাম। জাপানিজে সো অর্থ স্বামী স্ত্রী অথবা কাছের কেউ। ফার অর্থ তো জানেনই ইংরেজিতে। এই অর্থ দুটো খুব গুরুত্বপূর্ণ। গল্পটা পুরোদস্তুর মনস্তাত্ত্বিক। বাচ্চা একটা ছেলে তার বাবা মার সাথে থাকে, সুখী পরিবার। একদিন হটাৎ করেই তার বাবা তার মাকে দেখতে পারছে না, আর তার মা দেখতে পারছে মা তার বাবাকে। উভয়েই মনে করছে অপরজন মৃত। তবে সে তো দুজনকেই দেখতে পারছে। কী হয়েছে আসলে? এছাড়াও অনেক গল্প আছে। একটা সায়েন্স ফিকশন আছে। মোটামুটি সব গল্পগুলোই উপভোগ করেছি। এই লেখকের আরেকটা বই আছে, "গথ", সেটা পড়তে আগ্রহ বোধ বেশ ভালোভাবেই অনুভব করছি। গল্পগুলো পড়ে কী জীবনের কোনো শিক্ষা পাওয়া যায় বা উপলব্ধি তৈরী হয়? কী জানি! কিছু বিষয় তো অবশ্যই আছে যেগুলো ভাবায়। সময়ের প্রয়োজনীয়তা, প্রিয়জনদের সাথে আমাদের ব্যবহার, অপরাধ করার আগে অপরাধবোধের চিন্তা করা এরকম বেশ কিছু বিষয় আছে। তবে সব গল্প শেষ করার পর একটা দীর্ঘশ্বাস বইয়ের পাতার ওপর ফেলবেন ধরেই রাখেন। হ্যাপি রিডিং। বই : জু লেখক : অৎসুইশি অনুবাদ : কৌশিক জামান। (এই যাহ! অনুবাদ নিয়ে লিখতে মনেই নেই। ওয়েল বইটা পড়তে কোনো সমস্যা হয়নি। কোথাও কোনোকিছু বুঝতে সমস্যা হচ্ছে এমন মনে হয়নি। সেক্ষেত্রে অনুবাদক বেশ ভালোই কাজ করেছেন।) পৃষ্ঠা সংখ্যা : ২৭১"

Shadman Shakib

Shadman Shakib , Nov 26, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"First of all, the book is absolutely unhallowed for young people specially school and college going students. Full of violent content,brutality, harmful and effective psychological content which may cause a great damage into people minds. "progoty.com" and the "publisher" must take some steps to ensure the validity of this book is only for adult people."

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
গ্রীষ্ম, আতশবাজি ও আমার মৃতদেহ
একটু পড়ে দেখুন
গ্রীষ্ম, আতশবাজি ও আমার মৃতদেহ অৎসুইশি
(2)
TK. 300 -30% OFF
TK. 210
গথ
একটু পড়ে দেখুন
গথ অৎসুইশি
(31)
TK. 400 -22% OFF
TK. 312
এ ডেথ ইন টোকিও
একটু পড়ে দেখুন
এ ডেথ ইন টোকিও কেইগো হিগাশিনো
(9)
TK. 500 -40% OFF
TK. 300
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
একটু পড়ে দেখুন
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম হিসাশি কাশিওয়াই
(10)
TK. 400 -40% OFF
TK. 240
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ)
একটু পড়ে দেখুন
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ) জোসেফ শেরিডান লি ফানু
(23)
TK. 330 -30% OFF
TK. 231
ভয় ও ভৌতিক সমগ্র
একটু পড়ে দেখুন
ভয় ও ভৌতিক সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(9)
TK. 450 -45% OFF
TK. 248
নূরজাহান
একটু পড়ে দেখুন
নূরজাহান মো: খালিদ হাসান
(5)
TK. 250 -48% OFF
TK. 129
ভয় সমগ্র (গল্প)
একটু পড়ে দেখুন
ভয় সমগ্র (গল্প) হেমেন্দ্রকুমার রায়
(6)
TK. 850 -40% OFF
TK. 510

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"জু" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
জু পাতা: 1 / 9
পাতা 2
জু পাতা: 2 / 9
পাতা 3
জু পাতা: 3 / 9
পাতা 4
জু পাতা: 4 / 9
পাতা 5
জু পাতা: 5 / 9
পাতা 6
জু পাতা: 6 / 9
পাতা 7
জু পাতা: 7 / 9
পাতা 8
জু পাতা: 8 / 9
পাতা 9
জু পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

হোম
0
কার্ট
অফার সাইন ইন