১ম প্রকাশ, ২০২১
জীবনের সরস মুহূর্ত
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযি
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
মাওলানা আবু যার আব্দুল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | জীবনের সরস মুহূর্ত |
| Author | ইয়াসমীন হক |
| Publisher | তাম্রলিপি |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 136 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Biographies, Memories & Interviews |
| Weight | 0.4 Kg |
| Translator | test |
| ISBN | 9789849483120 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
19 Ratings and 7 Reviews
পাঠকদের মন্তব্য
৭টি
Sheikh Maliha Tasnim , Apr 19, 2022
"good"
Maksudur rahman , Feb 15, 2022
"not that good"
Techno GT , Oct 24, 2021
"Nice book"
Muntaka Ibnath , Aug 20, 2021
"God"
SHANIN HOQUE , Jun 15, 2021
"#Progoty_Book_Club_Review_Competition #প্রগতি_বুক_রিভিউ_প্রতিযোগিতা_২০২১ [ রিভিউ : ৭ ] বই : জীবনের সরস মুহূর্ত রিভিউ লেখক : শানিন হক •কাহিনী সংক্ষেপ : জীবনের সরস মুহূর্ত গ্রন্থটির রচয়িতা ড.ইয়াসমিন হক।এটি তাঁর দ্বিতীয় মৌলিক গ্রন্থ।পেশাগত পরিচয়ে তিনি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। তবে এই পরিচয় ছাপিয়ে তাঁর যে পরিচয়টি সর্বজনবিদিত তা হলো তিনি খ্যাতনামা বাংলাদেশি সাহিত্যিক এবং বুদ্ধিজীবী ড.মুহম্মদ জাফর ইকবাল স্যারের জায়া। এই বইটিতে ড.ইয়াসমিন হক নিজের জীবনের কিছু উল্লেখযোগ্য এবং সরস মুহূর্তের বর্ণনা দিয়েছেন হাস্য-রস্যাত্মকভাবে।বলেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণীর ধীরে ধীরে বড় হয়ে ওঠার গল্প,বলেছেন প্রিয় বন্ধু জাফর ইকবালের সাথে কাটানো অমূল্য কিছু মুহূর্তের গল্প,জীবনের প্রণয়-পরিণয়ের গল্প,প্রথম মা হবার চমৎকার অনুভূতির গল্প, কিছু দুঃখময় স্মৃতিকেও সহাস্যে উড়িয়ে দিয়ে জীবনে ভলার পথকে করে নিয়েছেন অনেক খানি সহজ। ব্যক্ত করেছেন চাকরিজীবনের বিশেষ স্মৃতির কথা।সেইসাথে,শিক্ষকতা জীবনের একরাশ সুখস্মৃতিকে জড়ো করেছেন বইটির পাতায় পাতায় । সর্বোপরি, এই বইটিতে প্রাঞ্জল ভাষায় লেখিকার জীবনদর্শনের কিছুটা অংশ উঠে এসেছে। লেখিকা তাঁর লিখনশৈলী দিয়ে প্রমাণ করেছেন - "আটপৌরে জীবনকেও শৈল্পিক নিরিখে দেখা যায়!" তবে জনান্তিকে বলে রাখি, গ্রন্থটির মূল লেখিকা ইয়াসমিন হক এটি ইংরেজি ভাষায় রচনা করেছিলেন এবং এটির ভাষান্তর করেন ড.মুহম্মদ জাফর ইকবাল। জাফর ইকবাল স্যারের ভাষান্তর-ই এই গ্রন্থাকারে প্রকাশ পেয়েছে। •পর্যালোচনা : এই বইটাতে যে লেখিকা কিংবা ভাষান্তরকারী খুব বেশি মুন্সিয়ানা দেখিয়েছেন তা কিন্তু নয়! নিত্যদিনের আটপৌরে জীবনের গল্প আর যাপিত জীবনে ধরা দেওয়া কিছু মুহূর্তের গল্প বলেছেন নিতান্ত সহজ-সরল-সাবলীল ভাষায়। এই সহজাত সাবলীলতা কোথাও গিয়ে শৈল্পিক ছোঁয়া পেয়েছে যা পাঠককে আকৃষ্ট করার সক্ষমতা রাখে। ঠিক এখানেই, লেখিকা এবং ভাষান্তরকারীর সার্থকতা। এ কারণেই, একজন পাঠক হিসেবে আমি বইখানা হাতে নিয়ে আনন্দ পেয়েছি। লেখিকার জীবনে ঘটে যাওয়া সরস মুহূর্তগুলো পড়বার সময় মনে হচ্ছিলো আমি সেইস্থানে - সেই সময়ে উপস্থিত ছিলাম ; আমার কল্পনায় লেখিকার বর্ণনা বাস্তবে রূপান্তরিত হচ্ছিলো। এভাবে রিলেট করতে পারছিলাম বলে বইটা পড়তেও বেশ ভালো লেগেছে। •প্রচ্ছদ-অলংকরণ-ভাষাশৈলী বানান-সম্পাদনা ও বাঁধাই : এই বইয়ের প্রচ্ছদটাও আমার বেশ লেগেছে!অলংকরণ, বাঁধাই ও সম্পাদনা নিয়েও কোনো অভিযোগ নেই। আর বাকি রইলো, ভাষাশৈলীর কথা! ড.মুহম্মদ জাফর ইকবাল স্যার যেহেতু ভাষান্তর করেছেন সেক্ষেত্রে ভাষাশৈলী অতিশয় মন্দ হবার কথা নয়।আমি শুরুতেই কতকবার ভাষাশৈলীর প্রশংসা যদিও করে ফেলেছি তবুও বলি ইয়াসমিন হক বেশ চমৎকারভাবে তো রচনা করেছেনই সেই সঙ্গে জাফর ইকবাল স্যার-ও বেশ যত্ন নিয়ে দারুণ ভাষাশৈলীতে ভাষান্তর করেছেন । •বই সংক্রান্ত তথ্য : বই : জীবনের সরস মুহূর্ত লেখক : ড.ইয়াসমিন হক ঘরানা : স্মৃতিচারণমূলক গ্রন্থ প্রকাশনা সংস্থা : তাম্রলিপি প্রচ্ছদ : নাসরিন সুলতানা মিতু প্রথম প্রকাশ : ২০২১ পৃষ্ঠা সংখ্যা : ১৩৬ পরিশেষে, খুব মন খারাপের দিনে মন থেকে বিষণ্ণতার মেঘ কাটানোর জন্যে এই বইটি একটা চমৎকার টোটকা হতে পারে!"
Anika Nawar , Apr 20, 2021
"Loved the book. Enjoyed reading so much."
Pritha Parmita Nag , Apr 18, 2021
"করোনার এই দুঃসময়ে যখন ঘরে বসে অনেকটা বিরক্ত হচ্ছিলাম, তখন প্রগতি থেকে কিনা বইগুলো থেকে বের করে পড়তে শুরু করলাম বইটি। বইয়ের নাম থেকেই ধারণা করছিলাম এটি একটি মজার বই হবে। বইতে ইয়াসমিন হক তাঁর জীবনের নানা ঘটনা খুব মজা করে বর্ণনা করেছেন। তার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সময় থেকে বইয়ের কাহিনী শুরু হয়েছে। তার বিশ্ববিদ্যালয় জীবনের নানা ঘটনার বেশির ভাগ অবশ্য বন্ধু জাফর ইকবালকে নিয়েই। তাই নতুন করে নানান ঘটনা জানতে পারছিলাম জাফর ইকবাল সম্পর্কে। তারপর আমেরিয়ার তাদের পিএইচডি করতে যাওয়া, জাফর ইকবালের গোঁফ, থিওরি অব রিলেটিভিটি তত্ত্ব পড়ে খুব মজা পেলাম। তাদের প্রথম সন্তানের জন্ম, বর্ণজ্ঞান, এমনকি মেয়ের জন্মের পর যখন তিনি মৃত্যুর সাথে লড়ছিলেন তাও বর্ণনা করেছেন হাস্যরসাত্বক ভাবে। তাছাড়া ট্রেনের জানালা, বাস ড্রাইভার এই গল্পগুলো ঘটার সময় যারা সামনে ছিলেন তাদেরকে হিংসে হচ্ছিল পড়তে গিয়ে। একই অনুভূতি হয়েছে যখন প্রভোস্ট হিসেবে তার সামাল দেয়া ঘটনাগুলো পড়ছিলাম। তবে নানান অনুষ্ঠানে জাফর ইকবালকে আমন্ত্রণ জানিয়ে সেই আমন্ত্রণ আবার ফিরিয়ে নেয়ার ঘটনায় হাসির সাথে সাথে দুঃখও লাগছিল। বইয়ের প্রচ্ছদের সুন্দর ছবির মত প্রায় প্রত্যেক গল্পের সাথে শিল্পী নাসরিন সুলতানা মিতু এক একটা ছবি এঁকে জুড়ে দিয়েছেন। তাই বইটি পড়ার সাথে সাথে যেন চোখের সামনে এ ঘটনাগুলো দেখতে পাচ্ছিলাম। সবকিছু মিলিয়ে বইটি পড়তে বেশ ভালো লাগল। সুন্দর একটা সময় কাটল। তাই শেষ করার পর মনে হচ্ছিল কলেবরে আরেকটু বড় হলে আরো ভালো লাগত। এই বইয়ের দ্বিতীয় পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"জীবনের সরস মুহূর্ত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: