২য় মুদ্রণ, ২০০৩
জীবনের শিলান্যাস
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
সীরাতে খাতামুল আম্বিয়া (বাংলা)
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযী (আরবি-বাংলা)
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
সহজ বাংলা সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া
হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.)
শামায়েলে তিরমিযি
ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ)
মহিলা সাহাবির আদর্শ জীবনকথা
মাওলানা আবু যার আব্দুল্লাহ
বইটির বিস্তারিত দেখুন
| Title | জীবনের শিলান্যাস |
| Author | সৈয়দ আলী আহসান |
| Publisher | বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স |
| Edition | ২য় মুদ্রণ, ২০০৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 384 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Biographies, Memories & Interviews |
| Weight | 0.57 Kg |
| ISBN | 984839009x |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
9 Ratings and 5 Reviews
পাঠকদের মন্তব্য
৫টি
মাহফুজ আদীব , Mar 28, 2024
"বইটির কিছু অংশ মাসিক আল কলম পুষ্পে পড়া হয়েছিল।"
Mushfique Tarafder , Jan 13, 2024
"সৈয়দ আলী আহসানের বিপুলায়তন গ্রন্থ “জীবনের শিলান্যাস” পড়ে শেষ করা গেল একরকম। চার শত পৃষ্ঠা প্রায়। বেশ ধৈর্যই প্রয়োজন বইটি পড়তে। এত বড় না-হলেও পারত হয়তো; তিন শত পৃষ্ঠার ভেতরেই রাখা যেত। লেখক তাঁর স্মৃতির অধীন কোনো ঘটনাই বর্ণনা করতে বাদ রাখেননি যেন, মনে হয়েছে। তুলনামূলক অকিঞ্চিৎকর-তুচ্ছ ঘটনার বিবরণও চলে এসেছে। আমি ওগুলো বাদ দিয়ে-দিয়ে পড়েও ধৈর্যচ্যুতি ঘটেছে সময়ে-সময়ে। তবে, আমার যা নেওয়া দরকার, তা নিয়ে নিতে পেরেছি বইটি থেকে। সম্পূর্ণ অচেনা লেখককে যেমন আবিষ্কার করেছি, সঙ্গে-সঙ্গে অর্ধচেনাজানা বিভিন্ন লেখককেও আরো ভালোভাবে জানতে পেরেছি—এ-ধরনের বইয়ের পাঠ থেকে যা সবসময়ই আমার অন্বিষ্ট। তিনজন লেখক আমার পঠিতব্য তালিকায় যুক্ত হয়েছেন শুধু এই বইটি পাঠের কারণেই—টলস্টয়, ইভান গল, এবং আমাদের বাঙালি লেখক মোহাম্মদ বরকতুল্লাহ। গুরুত্বপূর্ণ অনেক তথ্য-ঘটনা-মূল্যায়ন জানতে পেরেছি আরো অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব সম্বন্ধে—রবীন্দ্রনাথ, ইকবাল থেকে শুরু করে ড. মুহম্মদ শহীদুল্লাহ, হাসান শহীদ সোহরাওয়ার্দী (হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভ্রাতা), কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, জসীমউদ্দীন, ফররুখ আহমদ, আহসান হাবীব, জয়নুল আবেদীন, যামিনী রায় সহ অনেকজনের ব্যাপারেই। সৈয়দ আলী আহসানের শিল্পচিন্তা, কাব্যভাবনা সম্পর্কেও ধারণা পাওয়া গেল। নিজ কাব্যগ্রন্থসমূহের বিষয়বস্তু, প্রেক্ষাপট নিয়েও বলেছেন বইটিতে। তাঁর কবিতার রসাস্বাদ আরো ভালোভাবে সম্ভব হবে এবার৷ বইটির একটি উল্লেখযোগ্য অংশেরই উপজীব্য ছিল প্রেম ও নারী। এই অংশগুলো স্বভাবতই খুব উপভোগ করেছি! সর্বোপরি একটি বই পড়ে ‘সমৃদ্ধ’ হওয়ার যেই ব্যাপার থাকে, সেইরকম একটা অনুভূতি অনুভব হলো অনেকদিন পরে। আমি রিভিউ লিখি না সচরাচর কোনো বইয়ের। তবে, এই বইটি যেন আমাকে দিয়ে লিখিয়ে নিলো দু-চার কথা বইটি সম্বন্ধে!"
syed zaman , Jul 29, 2022
"Good"
Abdullah Noman , Dec 5, 2019
"সৈয়দ আলী আহসান বাংলাদেশের বুদ্ধিজীবীদের মাঝে অন্যতম।বাংলাদেশের ইতিহাসের সাথে তার জীবন জড়িয়ে আছে।অন্যভাবে বলতে গেলে তার জীবনটাই একটা ইতিহাস।ফলে তার জীবনীটা শুধু জীবনস্মৃতি থাকেনি বরং ইতিহাসের বইও হয়ে উঠেছে।ব্যক্তিজীবনে সৈয়দ আলী আহসান ছিলেন একজন বিশুদ্ধতম কবি ও একজন আদর্শ শিক্ষক ও প্রাবন্ধিক।এছাড়াও তার আরো পরিচয় রয়েছে।তিনি দীর্ঘদিন বাংলা একাডেমির পরিচালক হিসেবে ছিলেন।তিনি তার জীবনীতে অনেক নাবলা ইতিহাস তুলে ধরেছেন।একই সাথে পশ্চিম ও পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাস এবং বিভিন্ন রাজনৈতিক ও কবি সাহিত্যিক ও জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়েও লিখেছেন।আমার পড়া সেরা একটি বই এটি।"
Shadin Pranto , Oct 2, 2019
"বহুজনের সান্নিধ্যে এলে, বিভিন্ন মতের মানুষের সাথে মিশলে অভিজ্ঞতার ঝুলিটি খালি থাকে না। ভালো-মন্দ, ঘটন-অঘটনে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জীবন। এমন সমৃদ্ধ জীবনের অধিকারী হওয়া সোজা নয়। সরল নয় ঋজু,বক্র জীবনপথকে পাঠকের সামনে নিরাসক্তভাবে বলা যাওয়া। অধ্যাপক সৈয়দ আলী আহসান তার আত্মজীবনী 'জীবনের শিলান্যাস'-এ তার ঘটনাবহুল জীবনকথার বেশ খানিকটা স্মৃতি ভাগ করে নিয়েছেন পাঠকের সাথে। সৈয়দ আলী আহসানের আত্মকথা পড়তে গিয়ে বুঝেছি মানব হৃদয়ের দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি কাকে বলে। সৈয়দ আলী আহসান অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন যেগুলোর সাথে যৌনতার সম্পর্ক নিবিড়। তার বিগতজীবনে সংস্পর্শে যেসব রমণীর এসেছেন, তাদের কথা খুবই খোলামন নিয়ে লিখেছেন। তা পড়তে গিয়ে বিব্রত হইনি এমনটি বলব না। আত্মকথায় সাধারণত এতটা অবমুক্ত নিজেকে কেউ করেন না। সৈয়দ আলী আহসানের লেখার মধ্যে এই গুণটি লক্ষ করেছি। তিনি একইসাথে নারীর মন, কাম প্রভৃতি বিষয়কে উদারভাবে উপস্থাপন করেছেন। আবার একই ব্যক্তি বারবার ধর্মকে উপজীব্য করেছেন। ধর্মীয় মানসিকতাকে আঁকড়ে ধরতে চেয়েছেন আপ্রাণভাবে। বুঝতে পারছিলাম না আসলে সৈয়দ আলী আহসানের আদর্শিক দৃষ্টিভঙ্গি কী। এই আত্মজীবনীর সময়কাল লেখকের জন্ম থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগপর্যন্ত। আজীবন ক্ষমতার কাছাকাছি থেকেছেন। পশ্চিম পাকিস্তান কর্মজীবনের একটি বড় সময় কাটিয়েছেন। পশ্চিমা দেশগুলোর টাকায় সাহিত্যসভা করার সুযোগ পেয়েছেন বহুবার। রাজনীতিকে পাশ কাটিয়ে গিয়ে পুরো গ্রন্থকে আবদ্ধ রাখতে চেয়েছেন নির্দিষ্ট গন্ডিতে। মনে প্রশ্ন জেগেছে কেন তার এই লুকোচুরি? আত্মসমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত, আত্মকথা লেখার সময়। নতুবা শুধু পরের ভুল-ত্রুটি চোখে পড়ে। স্মৃতিতে চলে আসে। নিজেকে অপাপবিদ্ধ মনে করবার মতো ভ্রান্তিবিলাস গ্রাস করে। পাঠকের মনে জন্ম নেয় লেখকের লেখার সত্যাসত্য নিয়ে ধোঁয়াশা। সৈয়দ আলী আহসানের লেখায় তার নিজেকে অন্বেষণ করবার চেষ্টা দেখিনি। অনেককিছুই এড়িয়ে গিয়েছেন। তাতে তুষ্ট হইনি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"জীবনের শিলান্যাস" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: