১ম প্রকাশ, ২০১৫
ইউনিভার্সিটির ক্যান্টিনে
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | ইউনিভার্সিটির ক্যান্টিনে |
| Author | মাওলানা মাহমুদুল হাসান |
| Publisher | হুদহুদ প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০১৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.36 Kg |
| Translator | মাওলানা মাহমুদুল হাসান |
| ISBN | 9789849001149 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
40 Ratings and 23 Reviews
পাঠকদের মন্তব্য
২৩টিRashed Mahmud Murad , Feb 5, 2026
"If you’re a student and want practical Islamic guidance in a modern context, this book is definitely worth reading. gifting বা personal collection-এর জন্য nice।"
rub****com , Sep 21, 2025
"পর্দার বিষয়টি অনেক লজিকাল ভাবে উপস্থাপন করা হয়েছে, মাশাআল্লহ।"
Maruf Billah Saad , Sep 1, 2023
"খুবই দুর্দান্ত"
Ashraful Alam , Mar 27, 2022
"আল্লাহ ড. আরিফীকে উত্তম প্রতিদান দান করুন। বড় বড় রিভিউ দেয়ার মানুষ হয়তো আমি নই তবে এককথায় বললে বলা যায় 'যথার্থ'।"
Liakat Ali , Feb 27, 2022
"ভালো"
md.sohan sarker , Feb 15, 2022
"excellent"
Mohammad Abdullah , Sep 22, 2021
"excellent book for Lady"
Ratri Rafia , Aug 1, 2021
"**বুক রিভিউ** **বইয়ের নাম -- ইউনিভার্সিটির ক্যান্টিনে** **লেখক -- মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফী(মূল)** **ভাষান্তর -- মাওলানা মাহমুদুল হাসান** **বইয়ের ধরণ -- ইসলামি সাহিত্য** প্রকাশনা--হুদহুদ প্রকাশন পৃষ্ঠা সংখ্যা-- ১২৮ টি মুদ্রিত মূল্য ২৪০-- টাকা ব্যাক্তিগত রেটিং ৮/১০ ♦️পূর্ব কথা মানুষ সৃষ্টির সেরা জীব;পরম দয়ালু আল্লাহ তালার অপূর্ব সৃষ্টি।আল্লাহতালা তার সৃষ্টির অন্তর্ভুক্ত সকল কিছুকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ার একটি সৃষ্টি অপরটির পরিপূরক।ঠিক যেমনভাবে ;আলো-আঁধারের, সাদা-কালোর, নারী-পুরুষের। নারী-পুরুষের পরিপূরক; পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক।স্রষ্টা তাদের শারীরিক ভাবে করেছেন ফুলের মতো আকর্ষনীয়, তাদের চরিত্রে তিনি দিয়েছেন অপার মাধুর্য, হৃদয়কে করেছেন ফুলের মতোই কমনীয়। কিন্তু স্রষ্টা প্রদত্ত এই সৌন্দর্য কি সবার সামনে প্রদর্শন করার জন্য? নাকি পর্দার আবরণে থেকে সেই রূপ-লাবণ্যকে হাজারো মানুষের লোলুপ দৃষ্টি থেকে রক্ষা করার জন্য??? পৃথিবীর সবকিছুই তো পর্দা করে। তাজা ফল-ফলাদি বাকলের আবরণে আবৃত, খাপের আচ্ছাদনে থাকে তরবারি,অমূল্য চোখের সুরক্ষায় আছে পাপড়ির ছাউনি। তাহলে আমরা কেনো পর্দা করবো না? আবরণ মুক্ত কলা যেমন কালো হয়ে স্বীয় সৌন্দর্য হারিয়ে ফেলে, ঠিক তেমনি পর্দাহীনা নারী হয়ে পড়ে কলুষিত। ♦️কাহিনী সংক্ষেপণ কানয দ্বীপে বসবাসকারী যেই মেয়েটিকে নিয়ে আমাদের এই গল্প, নাম তার সারা। শৈশব থেকেই সে ছিল চিন্তা-চেতনার দিক থেকে আর সবার চেয়ে একটু ভিন্ন প্রকৃতির। বড় হয়ে সে ইসলামি শরিয়তের অন্য সব অবশ্য পালনীয় বিধানের মতো পর্দাকেও গ্রহণ করেছে বিনা দ্বিধায়।কিন্তু তার আশপাশের সবাই যেন পর্দার ব্যাপারে উদাসীন। ঘটনাক্রমে সারার সাথে পরিচয় ঘটে উরাইয ও তার বোন মিহার। সারা লক্ষ করে,তারা দুই বোনই নামাজ-রোজার ব্যাপারে পূর্ণ মনোযোগী হলেও,নারীদের পর্দার বিধান সম্পর্কে অজ্ঞ এবং ভ্রান্ত ধারনার অধিকারিনী। সারা তাদেরকে,অতি বিনয়ের সাথে ইসলামে নারীদের অবস্থান,তাদের মহিমা,বিপুল মর্যাদা, জীবনের সব ক্ষেত্রেই নারী পুরুষের সমান অধিকার সহ এ সংশ্লিষ্ট অন্য বিষয়গুলো কুরআন ও হাদীসের আলোকে বুঝিয়ে বলে। এর পর সে আমাদের ধর্মে পর্দার আবশ্যকতা,এর প্রয়োজনীয়তা,কোথায় কাদের সামনে পর্দা করতে হবে,পর্দার অন্তর্ভুক্ত বিষয় গুলো কি কি,পর্দার ফযীলত --- এ সকল গুরুত্বপূর্ণ বিধানের খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে দুই বোনের মধ্যকার প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করে দেয়। সারার গল্প ,এগিয়ে চলে।কখনো হাসপাতালে,কখনো বা ইউনিভার্সিটির ক্যান্টিনে.... ♦️ পাঠ প্রতিক্রিয়া পর্দাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করার জন্য বইটি ওষুধ স্বরূপ।যারা হাল ফ্যাশনের টাইট ফিটিং বোরকা পরে,তাদের জন্যও বইটিতে আছে হাজারো শিক্ষা।কিভাবে ইসলামের শত্রুরা পর্দাকে উপড়ে ফেলতে চায়,কিছু কিছু সমাজে সফল ও হয়,তার চমৎকার বিশ্লষণও রয়েছে বইটি তে। বইটি পড়ে অনেক নতুন ইসলামিক শব্দের সাথে পরিচিত হতে পেরেছি(যেমন - ওলিমা, জালবাব, তাহমদ,ইরশাদ, কাতেব, বাইয়াত ইত্যাদি) ♦️ প্রিয় উক্তি ১. নদীর উত্তাল তরঙ্গে ভাসমান নৌকোতে ফুটো হয়ে গেলে তা নিমজ্জন সুনিশ্চিত। ২. মুসলিম নারীদের চরিত্র খাটি সোনার মত। পরিচ্ছন্নতার হালকা প্রলেপ পেলেই ধুলাবালি দূর হয়ে পূর্বের ন্যায় চমকাতে থাকে। ♦️প্রিয় হাদিস ১. যে স্বীয় সম্মান রক্ষায় নিহত হলো সে শহীদ।(মুসনাদে আহমদ ,৩/১৯০) ♦️বইয়ের কোয়ালিটি বইটির সব থেকে তৃপ্তি দায়ক অংশ হচ্ছে এর বাঁধাই, মোড়ক,কাগজের মান এবং সুখ পাঠ্য অনুবাদ।অনুবাদক কে ধন্যবাদ, এতো সুন্দর সাবলীল শব্দ বিন্যাসে বইটির ভাষান্তর করার জন্যে। হ্যাপি রিডিং"
Sheikh Fatema Ashfaq , Jul 21, 2021
"ভালো"
Md Saifullah Mansur , Jul 12, 2021
"GOOD"
Shahin ahmed nayan , Nov 2, 2020
"best for every woman"
Humayoun , Oct 28, 2020
"বইটি অসাধারণ"
Najmul Islam , Jan 13, 2020
"পর্দা সম্পর্কিত অসাধারণ একটি বই। কোথা থেকে পর্দা বিরোধিতা শুরু এবং নারী সমতা নিয়ে নারীবাদীরা যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার জবাব দেওয়া হয়েছে। তুলে ধরা হয়েছে নারীর মর্যাদা এবং দায়িত্বসমুহ। নারীরা কিভাবে পর্দা করবে , কেন করবে, এতে উপকারীতা কি এসব বিষয়ে সুন্দর আলোচনা করেছেন। পর্দা কি নারীদের মর্যাদা বৃদ্ধি করে নাকি হ্রাস করা সে বিষয়েও ধারণা পাওয়া যাবে"
Sohanur Rahaman Sagor , Jan 7, 2020
"বেপর্দা বোনদের জন্য ওষুধ হিসাবে কাজ করবে বইটি। যদি কোন বোন পর্দার ব্যাপারে উদাশীন হয়, অথবা আধুনিক পর্দার নামে সঠিক পর্দা করে না তাদের প্রত্যাক কে বই টা পড়া খুব জরুরি। বইটা পড়লে ইন শা আল্লাহ কোন বোন বেপর্দা বা পর্দার ব্যাপারে উদাশীন থাকবে না। বইটিতে সারা নামে চরিত্রকে মূল ধরে গল্পের মাধ্যমে পর্দার গুরুত্ব পর্দার বিধান, কিভাবে পর্দা কিরতে হবে তার বিস্তারিত রেফারেন্স সহ আলোচনা করা হয়েছে। এই বই পড়লে মনে হয় না এই বই পড়ার পরেও কোন বোন পর্দার ব্যাপারে উদাশীন থাকবে। পর্দার জন্য উত্তম একটা বই"
Parvaz haque , Oct 19, 2019
"ড. মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফী এর লেখা বইটিকে অনেক সুন্দর ভাবেই ভাষান্তর করেছেন মাওলানা মাহমুদুল হাসান। বইটিতে পর্দা সম্পর্কে অনেক ভাল ভাবেই বুঝানো হয়েছে। বলতে গেলে মনের মতোই উত্তর দেওয়া আছে বইটিতে। বইটির সবচেয়ে ভাল লাগার যে জিনিসটি, সেটি হলো এক একটি ঘটনার বিভিন্ন দলিল দিয়ে ব্যাখ্যা করাটা। আমাদের মাঝে সব সময় বিভিন্ন মাজহাব নিয়ে নানা রকম বাকবিতন্ডার সৃষ্টি হয়। এই বই বইটাতে হানাফী, মালেকী, হাম্বলী, শাফেয়ী সব মাজহাব দিয়েই ব্যাখ্যা করা হয়েছে। সর্বোপরি, পর্দা বিষয়ক এই বইটি পড়লে মনে কোন প্রকার প্রশ্ন থাকবে না।"
Mahafuj Shakib , Oct 11, 2019
"মেয়েরা দুনিয়ার সকল সম্পদের মধ্যে উত্তম ও মূল্যবান সম্পদ। আর সম্পদের রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিজের। আপনার সৌন্দর্য্য ও সত্বীত একমাত্র বিবাহিত স্বামীর জন্যে সংরক্ষন করুন।বর্তমান সময়ে নারীদের জন্যে এক যুগান্তকারী বই। সত্যিকার অর্থে পর্দার হুকুম কি? গুরুত্বপূর্ণ কুরআনের আয়াত, হাদিস, মাসলা- মাসায়েল সহ সব কিছু এক মলাটে গল্পাকারে সাবলীল ভাষায় উল্লেখ রয়েছে।"
2.0 , Oct 7, 2019
"Maşaallah"
Md. Istiak Ahmed , Oct 7, 2019
"বইটিতে পর্দা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করা হয়েছে। পর্দা যে শুধুমাত্র নারীর জন্য নয় এবং পুরুষের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সেটা উপস্থাপন করা হয়েছে। যারা বলেন পর্দার ক্ষেত্রে মুখ ঢেকে রাখার বাধ্যবাধকতা নেই তাদের জন্য বইটি উত্তম জবাব। তবে যারা পর্দা করে না তাদের পর্দার জন্য আগ্রহী করে তোলার বিষয় বইটিতে অনুপস্থিত বলে আমার মনে হয়েছে। পর্দা ব্যতীত আরও কিছু বিষয়ে অল্প কিছু যুক্তি উপস্থাপন করা হয়েছে যেটা খুব ই ভালো লেগেছে। সর্বোপরি বই আসলেই সুন্দর একটি বই, বিষয় এবং সজ্জা উভয়দিক দিয়ে।"
Ruhul Amin , Jun 17, 2019
"this is a great book. I think every woman should read this book."
Tasnim Rime , Mar 31, 2019
"পৃথিবীর যা কিছু সুন্দর সব কিছুই থাকে আবৃত অবস্থায় অর্থাৎ পর্দা দিয়ে ঢাকা সংরক্ষিত। এই সুন্দর পৃথিবীরূপ আকাশ নামক পর্দা দ্বারা আবৃত। অতি মূল্যবান চোখের সুরক্ষায় আছে চোখের পাপড়ির ছাউনি। আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানবকুলের মধ্য নারী হলো সুবাসিত ফুল।সবাই চায় তার পরশ নিতে। তাই নিজেদের সুরক্ষার জন্যই নারীদের প্রয়োজন পূর্ণরূপে পর্দা করা। অনাবৃত পাকা কলার তুলনায় খোসা বা পর্দা যুক্ত কলা যেমন আমাদের কাছে গ্রহণযোগ্যতা পায় তেমনি শরীয়হ্ মোতাবেক পূর্ণ পর্দানশীল নারী সকলের কাছে সম্মানীয়, আকর্ষণীয়। এ বই পড়ে খুব সহজে জানতে পারলাম কুরআন- হাদিসে কি কি নির্দেশ আছে পর্দার ব্যাপারে? চেহারা ঢাকার ব্যাপারে বিভিন্ন দেশের আলিমগণের মতামত কি? ইসলামের শত্রু বিজাতীরা মুসলিম জাতীকে ধ্বংস করার জন্য নারীদের'কে তাদের কালচারে আকৃষ্ট করে তাদের মতো উশৃঙ্খল জীবন ধারায় নিয়ে আসতে চায়। এজন্য তারা নানা অপকৌশল অবলম্বন করছে। 'নারী- পুরুষ সমান অধিকার' তারাই একটা অপকৌশলের রূপ। নারীদের বিভ্রান্ত করে পর্দার বাইরে এনে অনাবৃত করে ইসলামকে খাটো করাই যার আসল উদ্দেশ্য। পুরো বই জুড়ে পর্দার বিষয়টি অত্যন্ত সুন্দর ভাবে লেখক আমাদের সামনে তুলে ধরেছেন। অনুবাদকের কৃতিত্বও অনস্বীকার্য। নিঁখুত শৈল্পতার পরিচয় দিয়েছেন তিনি অনুবাদের ক্ষেত্রে যা পড়ার সময় পাঠক হিসেবে আমার জন্য বেশ উপভোগ্য ছিল। আমাদের সমাজে বর্তমানে অসংখ্য মানুষ এখনও শরীয়হ্ পর্দা সম্পর্কে সঠিকভাগে অবগত না। তারা শরীরের কিছু অংশ ঢাকে আর কিছু অংশ উন্মুক্ত রাখে। এ বই পাঠের মাধ্যমে তারা শরীয়হ্ বিধান, পর্দা নিয়ে নানাবিধ প্রশ্নের উত্তর আর পর্দাহীনতার শুরুর ঘটনা গল্পে গল্পেই জানতে পারবেন। সতর্ক হতে পারবে আমাদের মা বোন। তবে পর্দা বিষয়ক বই ভেবে কেবল এ বই মেয়েদের জন্য নয়। পুরুষ পাঠকগণও জানতে পারবে কোরআনুল কারীমে কী নির্দেশ আছে নারী পুরুষের পর্দা বিষয়ক শরীয়হ্ নিয়ে। অন্যদের যে কারণে পড়া উচিত : আমাদের মনে প্রায়শই প্রশ্ন আসে, ★ পর্দা কেন ফরজ? কতটুকু ফরজ? ★পর্দা কি শুধুই মেয়েদের জন্য? নাকি পুরুষদের জন্যও? মনের কোনে উকি দেওয়া এমন সব প্রশ্নের উত্তরেই সাজানো বই ভার্সিটির ক্যান্টিনে। তিন নারীর কথোপকথনের মাধ্যমে সহজ সরল প্রাঞ্জল ভাষায় আঁটসাঁট বোরকা আর পর্দার সম্পর্কে কুরআন - হাদিসের সতর্কবানী সম্পর্কে জানতে পারবে। নারীদের মাহরাম কারা? আরও জানতে পারবে কিভাবে পর্দাহীনতার শুরু, এর ফলাফলি বা কেমন? গল্পের মাধ্যমে কিছু ঘটনা বর্ণনায় জানা যায় ইসলামের শত্রুদের কথা। বইটা পড়ে পাঠক বুঝতে পারবে পর্দা মুসলিম নারীর জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং মুখ ঢাকা কেন জরুরী। সর্বোপরি পর্দার সুফল বিস্তার হবা মানব জীবনে।"
Hafizah Fatimah Saadiah , Aug 12, 2017
"বই : ইউনিভার্সিটির ক্যান্টিনে লেখক : ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফী অনুবাদক : মাওলানা মাহমুদুল হাসান প্রকাশক : হুদহুদ প্রকাশ প্রকাশকাল : নভেম্বর, ২০১৫ ঘরানা : ইসলামিক বই পৃষ্ঠা : ১২৮ মুদ্রিত মূল্য : ২৪০ টাকা বইয়ের নাম দেখে মনে হচ্ছে কোন সাধারন গল্প বা উপন্যাসের বই। কিন্তু মোটেও তা নয়। সম্মানিত লেখক ইসলামে পর্দার যথাযথ বিধানকে কাহিনীর মোড়কে অত্যন্ত সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। কুরআন ও হাদিসের আলোকে নারীর পর্দা সম্পর্কে বিধানগুলো ব্যখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। মুখ খোলা পর্দা বিষয়ে যে মতবিরোধ রয়েছে আলেম-ওলামাগণের মধ্যে, সে বিষয়েও সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। প্রত্যেক মুসলিম ভাই-বোনদের অবশ্যই পঠনীয় একটা বই। অন্যদেরও যাদের ইসলামে নারীর অধিকার এবং পর্দার বিষয়ে ভ্রান্ত ধারণা রয়েছে, তারা এই বই পড়লে সেসব ধারণা সম্পর্কে পরিস্কার হতে পারবেন, আশা করা যায়। পাঠ প্রতিক্রিয়া : অনেক সুন্দর একটা বই। তবে যেহেতু কাহিনী দিয়ে বিষয়গুলো আলোকপাত করা হয়েছে, সেহেতু কথোপকথন এর পরিমাণ আরো বেশি হলে ভাল হত। কিছু জিনিস পরিস্কার হয়নি, তবে সেটা অনুবাদের জন্যেও হতে পারে। রেটিং : ৯/১০"
Muhammad Tanjim Farhat , Jul 13, 2017
"বুক রিভিউ : ইউনিভার্সিটির ক্যান্টিনে"
Sabiha Sultana , Apr 17, 2017
"অসাধারণ বই।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ইউনিভার্সিটির ক্যান্টিনে" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: