হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ইতিহাসের ধূসরখাতা - মাওলানা ইসমাইল রেহান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২২

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ইতিহাসের ধূসরখাতা

30 Ratings | 27 Reviews
TK. 435 TK. 580 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ইসমাইল রেহান—এই সময়ের বহুল পঠিত ইতিহাসবিদদের একজন তিনি। উম্মাহর দরদ নিয়ে বিভিন্ন সময়ে লেখা তাঁর বিশেষ কিছু প্রবন্ধের সংকলন ইতিহাসের ধূসরখাতা। সাধারণ ঘটনার আড...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ইসমাইল রেহান—এই সময়ের বহুল পঠিত ইতিহাসবিদদের একজন তিনি। উম্মাহর দরদ নিয়ে বিভিন্ন সময়ে লেখা তাঁর বিশেষ কিছু প্রবন্ধের সংকলন ইতিহাসের ধূসরখাতা। সাধারণ ঘটনার আড়ালে যে অসাধারণ বাস্
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ইতিহাসের ধূসরখাতা
Author মাওলানা ইসমাইল রেহান
Publisher কালান্তর প্রকাশনী (সিলেট)
Edition ১ম প্রকাশ, ২০২২
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 312
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.45 Kg
Translator ফাহাদ আব্দুল্লাহ
ISBN 9789849659006
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.73

30 Ratings and 27 Reviews

★★★★★
24
★★★★☆
4
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২৭টি
Sajol khan

Sajol khan , Feb 24, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"special one"

Owasiful Azam Saif

Owasiful Azam Saif , May 28, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ"

Shihab Uddin

Shihab Uddin , Nov 28, 2023

★ ★ ★ ★ ★

"এক কথায় বলতে গেলে যারা ইতিহাস পড়েন বা পড়েন না, জানতে চান বা চান না – এমন সকলের জন্যই অবশ্য পাঠ একটি বই। এর সবিস্তারিত আলোচনায় উপকৃত হবে সকল পাঠকগণ ইনশাআল্লাহ্। বইয়ের উল্লেখযোগ্য কয়েকটি দিকঃ বিস্তারিত দালিলিক ও প্রেক্ষাপট উপযুক্ত উদাহরণ সমৃদ্ধ আলোচনা খুব ভাল লেগেছে।"

Abu Muhammad

Abu Muhammad , Nov 21, 2023

★ ★ ★ ★ ★

"এটি মূলত ইতিহাসের বিভিন্ন দিক ও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে লেখা বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধের একটি সংকলন। ইতিহাস পাঠে ইচ্ছুক এমন প্রত্যেকেরই ইতিহাস পাঠের শুরুর দিকেই এই বইটি পড়ে নেয়া উচিত।"

Md. Mahfuj Alam

Md. Mahfuj Alam , Nov 20, 2023

★ ★ ★ ★ ★

"ইতিহাসের ধূসরখাতা~ বর্তমান সময়ে চারদিকে চলতে বুদ্ধিবৃত্তিক সংগ্রাম। এই সংগ্রামের মাঝে করণীয় ও বারণীয় সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে অতিত ইতিহাস। অতিতে যারা এসবে পড়েছিলেন তারা কেনো এই দাসত্বের জড়িয়ে গিয়েছিলেন এবং কিভাবেই বা তারা সেখান থেকে বের হতে পেরেছিলেন। এসব অতিতের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা এবং সেখান হতে শিক্ষা নিয়েই মূলত রচিত এই ইতিহাসের ধূসরখাতা৷ যা থেকে শেখার আছে অনেক কিছুই।"

Md Abubakar Siddique

Md Abubakar Siddique , Nov 20, 2023

★ ★ ★ ★ ★

"যে জাতি তার পূর্বপুরুষের ইতিহাস জানে না,সে জাতি যেন মৃতপ্রায় গাছের ন্যায়।আমরা মুসলিম। পৃথিবীর ইতিহাসে সোনালী সময়টার প্রতিটা রন্ধে রন্ধে বিচরণ ছিলো আমাদের। কিন্তু আমরা কি এখনকার ইতিহাসের বইগুলোতো তা দেখতে পায়?না পায়না।সত্য ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়না। কালান্তর বরাবরই সত্য ইতিহাস উন্মোচনে প্রতিজ্ঞাবদ্ধতার সাক্ষর রাখে।এবারো তার ব্যতিক্রম না ঘটিয়ে ইতিহাসে চাপা পড়া ধূলোমলিন কিছু নিরেট কথা প্রিয় লেখক , গবেষক ও ইতিহাসবিদ মাওঃ ইসমাইল রেহান হাফিজ: এর লিখনীতে মলাটবন্দি করেছে আলহামদুলিল্লাহ। সন্ধানী ইতিহাস প্রেমিদের জন্য অনবদ্য একটি বই এটি মাশাআল্লাহ। ইতিহাসের শাস্ত্রীয় বয়ান ,ব্যক্তিত্ব দর্শন, কিছু মুসলিম সম্রাজ্যের না জানা ইতিহাস, বিশ্বযুদ্ধসহ ইতিহাস থেকে নিরেট কিছু কথা লেখক তুলে এনেছেন এই বইতে। ইতাহাস প্রেমী,জানাতে চাওয়ার আগ্রহ আছে এরকম পাঠক মাত্রই বইটা পড়ে পূলকিত হবে ইনশাআল্লাহ"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Nov 4, 2023

★ ★ ★ ★ ★

"আটটি অধ্যায়ে মোট তেরোটি শিরোনামের অধীনে খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে লেখা হয়েছে এমন প্রবন্ধের সন্নিবেশ ঘটানো হয়েছে। যেখানে শাস্ত্রীয় আলাপ, ব্যক্তিদর্শন, খিলাফত ব্যবস্থা, ইলমি কারনামা, ইতিহাসের শিক্ষা, ফেলে আসা বর্ণিল ইসলামি শাসন ও শিক্ষা, সফরনামা, খসে পড়া পলেস্তারার মতো মুসলিমবিশ্বের কথা, আমাদের শত্রুর শহর, আর দগদগে ঘাঁ - যে ক্ষতের দাগ আজও মেটেনি এসব নিয়ে বলতে বলতে একটা এলেবেলে রেখাপাত করা হয়েছে। ইতিহাসের কোনো টাইমলাইনকে একক ধরে নিয়ে পাঠোদ্ধারে বসে গেলে ভুল করবেন। টুকরো স্মৃতি রোমন্থন নয়, ইমানকে জাগ্রত কর‍তে আর ইমান বিদ্ধংসী শত্রুর সীমানা চিনে নিতে গ্রন্থটি মানচিত্রের ভূমিকা পালন করবে বলে আশা রাখি। ইতিহাসের পুরনো আলাপগুলোই নতুন করে প্রবন্ধগুলোতে উঠে এসেছে। শুধু চোখে আঙুল দিয়ে জাতির পরিচয়কে তুলে ধরতে। বলা যায় যে, কালের পরিক্রমায় হক ও বাতিলের হিসাবটা আরেকবার মিলিয়ে নেওয়ার সূত্রটাই এখানে করে দেওয়া আছে।"

Manajir Ahsan Jamil

Manajir Ahsan Jamil , Oct 31, 2023

★ ★ ★ ★ ★

"দারুণ একটা বই।"

বইপড়ুয়া

বইপড়ুয়া , Oct 30, 2023

★ ★ ★ ★ ★

"দারুণ একটা বই।"

Athar tanim

Athar tanim , Apr 22, 2023

★ ★ ★ ★ ★

"* উত্থানের গল্প, পতনের বর্ণনা,কিছু ভুল চিন্তাসহ আটটি বিষয়ে ত্রিশটি প্রবন্ধ। একই সাথে আলেম ও জেনারেল শিক্ষিত এই ব্যাক্তিত্ব আমাদের হাতে তুলে দিয়েছেন অমূল্য এক জ্ঞান ও চিন্তার ভাণ্ডার। #কালান্তর_অনুভূতি_"

Saimon Islam

Saimon Islam , Apr 20, 2023

★ ★ ★ ★ ★

"প্রিয় ভাইয়েরা, শত্রুরা আমাদের জাতির স্মৃতিশক্তি মুছে ফেলার জন্য সদা তৎপর। যাতে তারা আমাদেরকে আমাদের অতীত গৌরব ও ঐতিহ্য থেকে বিছিন্ন করে ফেলতে পারে। ইতিহাসের ওপর মাটিচাপা দিয়ে আমাদের এমন জাতিতে পরিণত করতে পারে, যাদের আদৌ কোনো ইতিহাস নেই। ভুল তথ্য পরিবেশন, তথ্য পরিবর্তন, তথ্য জালকরণ ইত্যাদির মাধ্যমে তারা আমাদের ইতিহাস, ঐতিহাসিক চরিত্র ও ঘটনাপ্রবাহকে শিকড় থেকে উপড়ে ফেলে। এরপর ঘোষণা করে- মুসলমান হলো এমন জাতি,যাদের কোনো মূল নেই।শিকড় নেই। আমাদের ইতিহাস ও ইতিহাসকে পরিশুদ্ধ করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আবশ্যক। ঘুমিয়ে পড়া ইসলামি চেতনাকে জাগিয়ে তুলতে বর্তমান সেকুলারিজম পাঠ্যবই থেকে আমাদের বের হয়ে আসতে হবে৷ এক্ষেত্রে কালান্তর প্রকাশনীর মাওলানা ইসমাইল রোহান এর বইগুলো সহায়ক ভুমিকা পালন করবে। ইন শা আল্লাহ।"

Mohammad Anas

Mohammad Anas , Mar 22, 2022

★ ★ ★ ★ ★

"باسم الله الرحمان الرحيم. الحمد لله رب العالمين. و الصلاة و السلام علي رسوله الامين. ভবিষ্যৎ নিয়ে আশা, আশংকা কম-বেশি সবারই থাকে। ভবিষ্যতের ব্যাপারে অগ্রিম ধারণা পেতে অনেকে আবার গনক কিংবা ভবিষ্যতদ্রষ্টার স্মরণাপন্ন হন। বস্তুত আল্লাহ ছাড়া তো কেউই ভবিষ্যতের ব্যাপারে জানেন না। 'আলিমুল গাইব' বিশেষণটির অধিকারী তো কেবলই তিনি। তবে আমরা কিছুটা হলেও ধারণা ও শিক্ষা পেতে পারি অনাগত ভবিষ্যতের ব্যাপারে। সে ক্ষেত্রে আমাদের সহায়ক হয় গত হয়ে যাওয়া দিনগুলো। যা সংরক্ষিত আছে ইতিহাসের পাতায়; হয়তো সোনালী হরফে নয়তো কলংকের কালিতে। সোনালী হরফ আর কলংকের কালিতে লিখা এমনই কিছু প্রবন্ধ সংকলন শ্রদ্ধেয় ফাহাদ আব্দুল্লাহ কর্তৃক অনূদিত 'ইতিহাসের ধূসরখাতা'। বইটি মাওলানা ইসমাঈল রেহান সাহেব রচিত স্বতন্ত্র কোনো গ্রন্থ নয়। বরং প্রায় এক যুগ ধরে বিভিন্ন সাময়িকীতে প্রচারিত তাঁর প্রবন্ধগুলোর সমন্বিত একটি রূপ এই বইটি। প্রবন্ধগুলো বাছাইকৃত হওয়ায় এ শাস্ত্রের সাধারণ যেকোনো বইয়ের চেয়ে এই বইটি অনন্য। বইটির শর্ট পিডিএফ পড়েছি আলহামদুলিল্লাহ। সত্যিই মুগ্ধ হবার মতো। তবে কেন জানি আমার মনে হয়েছে বইয়ের নামটা অন্যরকম হলে আরও ভালো লাগতো। বাকি সব বিষয় খুবই ভালো লেগেছে, মাশা-আল্লাহ! সর্বমোট আটটি অধ্যায়ে বইটিকে বিন্যাস করা হয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে ইতিহাস শাস্ত্রীয় কিছু আলাপনা। যা একজন ইতিহাস পাঠকের জন্য ইতিহাসকে সঠিকভাবে অনুধাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অধ্যায়ের অধীনে রয়েছে তিনটি শিরোনাম। -ইতিহাস কি ইসলামবিবর্জিত শাস্ত্র -খলিফা উমর ইবনু আবদুল আজিজ : খুলফায়ে রাশিদিন এবং ফাদাকপ্রসঙ্গ -খিলাফতের গঠনপ্রকৃতি, ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ কিছু আলাপ দ্বিতীয় অধ্যায়ের প্রবন্ধগুলো ব্যক্তি, ব্যক্তিত্ব ও ব্যক্তি-দর্শন নিয়ে। এতে রয়েছে অতীত হয়ে যাওয়া কিছু সফল মানুষদের কীর্তি। যা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আরো রয়েছে ইতিহাসে কলংকিতদের মন্দকর্মের কথাও। যা আমাদেরকে উদ্ভুদ্ধ করে সচেতন হতে। এর অধীনে রয়েছে - -সমুদ্র ইগল: খাইরুদ্দিন বারবারুসা -বার্তার সিংহ: আমির ইউসুফ ইবনু তাশফিন -সম্রাট আকবর ও দীনে ইলাহি -আবুল ফজল, মির্জা আজিজুদ্দিন ও মুজাদ্দিদে আলফে সানি -নির্মাণ ও ধ্বংসের দুই রূপকার তৃতীয় অধ্যায় উসমানি খিলাফত, তুরস্ক ও তুর্কি জনতার কথা নিয়ে। প্রায় ছয়শত বছর ইসলামি শাসনরীতির ধারক এই তেজদীপ্ত উম্মাহর আলোচনা আমাদের মনে আশার সঞ্চার করে। পাশাপাশি তাদের উত্থান পতন সংক্রান্ত কথাগুলোতেও রয়েছে শিক্ষার খোরাক। এর অধীনে রয়েছে:- -প্রথম বিশ্বযুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ -খিলাফত বিলুপ্তির বেদনাবিধুর স্মৃতি -একশ আট বছরের পথচলা -মুসতাফা কামাল থেকে রজব তাইয়িব এরদোগান -ইতিহাস বদলে দেওয়া তুর্কি জনতা চতুর্থ অধ্যায় কিছু বিষয়ের ঐতিহাসিক মূল্যায়ন ও পর্যালোচনা। গভীরতার সাথে ইতিহাস বুঝতে এই আলোচনাটি গুরুত্বপূর্ণ। এতে রিয়েছে:- -মুহাম্মাদ ইবনু ইসহাক : তাঁর বিখ্যাত সিরাত ও সমালোচকবৃন্দ -সহিহ ইবনু হিব্বান : এক অনন্য ইলমি কারনামা -তাতহিরুল জিনান : এক মহৎ কীর্তি পঞ্চম অধ্যায় ইতিহাস থেকে প্রাপ্ত কিছু শিক্ষা :- -দশে মুহাররামের শিক্ষা -ডিসেম্বর থেকে ডিসেম্বর ইতিহাস কথা বলে। -ইবরত ও নসিহত : ইতিহাসের শিক্ষা -খেরোখাতার ছেঁড়া তিন পাতা -কবিদের রাজত্ব -আন্দালুসের ইতিহাসের শেষ অধ্যায় ষষ্ঠ অধ্যায় ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে। ইতিহাস বিশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। এতে রয়েছে :- -দোনমে ইয়াহুদি : একটি ভয়ংকর গুপ্ত সংগঠন -বিশ্বযুদ্ধ এবং জায়নবাদীদের যড়যন্ত্র সপ্তম অধ্যায় একটি সফরনামা তথা ভ্রমণবৃত্তান্ত নিয়ে। একমাত্র অনুচ্ছেদ:- - রুহতাস-স্থপতি শেরশাহ সুরির স্মৃতির সন্ধানে। সবশেষে অষ্টম অধ্যায় ইতিহাসের পলেস্তারা। এই অধ্যায়ের অধীনে আছে আরও পাঁচটি অনুচ্ছেদ। যথা:- -দীনের সুরক্ষায় যাঁদের অবদান -পশ্চিমাদের বীভৎস চেহরা -জার্মানি ও মুসলিমবিশ্ব -আকবরের ধর্মদ্রোহিতা এবং সেই যুগের ইসলামি প্রতিরোধ -সিকিল্লিয়া দগদগে এক ক্ষতের নাম। অতীত হয়ে যাওয়া সফল মানুষদের কীর্তিগুলো থেকে আমরা যেমনপাই এগিয়ে যাওয়ার প্রেরণা। সফলতার শীর্ষে আহরণের গল্পগুলো আমাদেরদেকে দেখায় সফল হবার স্বপ্ন। তেমনি ইতিহাসের নিন্দিত ব্যক্তিদের মন্দকর্মেও আমাদের জন্য রয়েছে শিক্ষার উপকরণ। মীর জাফরদের মতো বিশ্বাসঘাতকদের শেষ পরিণতির গল্পগুলো প্রবৃত্তি দমনে সহায় হয়, মন্দকাজগুলোর প্রতি ঘৃণার সঞ্চার করে। ইতিহাসে থাকা সংগ্রামের পথে মানুষের জয়যাত্রা ও পরাজয়ের কথনগুলো আমাদের জন্য হয়ে থাকে সফলতার পথনির্দেশক। রাব্বুল আলামীন যেন এই বইটিকে আমাদের জন্য উপকৃত হবার মাধ্যমরূপে কবুল করেন। এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে যেন তিনি দান করেন উত্তম বিনিময়। এই আমার কামনা! و ما توفيقي الا بالله."

Sabbir Ahammed

Sabbir Ahammed , Mar 22, 2022

★ ★ ★ ★ ★

"◾বই সম্পর্কে: ———————— রোম, পারস্য নিয়ে লেখাগুলোই শুধু ইতিহাস? প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসই কি ইতিহাসের জনক? মুসলমানদের ইতিহাস কি ইতিহাসের পাতায় খুবই অল্প জায়গা দখল করে আছে নাকি তাঁদের মহান নেতা নবী (সাঃ) চলে যাওয়ার সাথে সাথে আর কোন ইতিহাস গড়ে ওঠেনি? খোলাফায়ে রাশেদার খিলাফত গঠন কেমন ছিল? ইয়াহুদীদের ভয়ংকর গুপ্ত সংগঠন কি কি কাজ করে? পশ্চিমাদের আসল চেহারা কেমন? জার্মানি ও মুসলিম বিশ্বের সম্পর্ক কী? আন্দালুসিয়ার ইতিহাস কি কথা বলে? সমুদ্র ইগল খাইরুদ্দিন বারবারোস থেকে আমরা কি পাই?—— এসব অসংখ্য প্রশ্নগুলো কি কখনো আমাদের মনে তৈরি হয়েছে? যদি আগ্রহ জন্মায় এসব প্রশ্নের উত্তর জানার তাহলে আশা করি কালান্তর প্রকাশনীর 'ফাহাদ আব্দুল্লাহ' অনূদিত 'ইসমাইল রেহান' এর "ইতিহাসের ধূসরখাতা আপনার মন জয় করবে। কেননা এ বইয়ে এসব নিয়েই আলোচনা করা হয়েছে। আরও আলোচনা করা হয়েছে ডিসেম্বর থেকে ডিসেম্বরের ইতিহাস আমাদের কি বলে দেয়, দ্বীনের সুরক্ষার যাদের অবদান ভুলবার নয়। তাই আমি মনে করি ইতিহাস প্রেমী পাঠকের 'ইতিহাসের ধূসরখাতা' ক'পাতা হলেও পড়া উচিত। ◾শর্ট পিডিএফ থেকে অনুভূতি: ———————— ২২ পৃষ্ঠার শর্ট পিডিএফ এ চোখ বুলিয়ে দেখলাম, এখানে মোট আট'টি অধ্যায়ে কয়েকটি টপিক ভাগ ভাগ করে আলোচনা করা হয়েছে। সাথে প্রকাশক, অনুবাদকের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে।সেখানে বইটি সম্পর্কে পাঠকদের ভেতরের ঘটনাবলি বা কি সম্পর্কিত আলোচনা, তা আগেই ধারণা দেওয়া হয়েছে। আর শর্ট পিডিএফ এর আলোচনার শুরু- শেষ পর্যন্ত কয়েক পৃষ্ঠায়, ইতিহাস আসলে কী? নবীজীর ইতিহাস কাদের যুগে এসে পরিপূর্ণতা লাভ করে, এভাবে পর্যায়ক্রমে বলা হয়েছে। আবার ততাকথিত বুদ্ধিজীবীদের উক্তি— " ইসলামপন্থিদের মধ্যে তো নিয়মতান্ত্রিকভাবে ইতিহাসের গ্রন্থের প্রচলনই ঘটেনি" এর সমুচিত জবাব দিয়েছেন কয়েক স্টেপে। এটি পড়ে এটা বুঝতে পারলাম,বেশকিছু ইতিহাস সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারনা পাওয়া যাবে যদি বইটি সম্পূর্ণ পড়া যায়।"

মুহাম্মাদ সা'দ সাকী

মুহাম্মাদ সা'দ সাকী , Mar 22, 2022

★ ★ ★ ★ ★

"ভবিষ্যৎ সুন্দর করার অন্যতম একটি পদ্ধতি হলো অতীত থেকে শিক্ষা নেওয়া। অতীতে কী হয়েছে বা কী ঘটেছে, তা থেকে অভিজ্ঞতা অর্জন করা। যাকে সহজে বলা যায় “ইতিহাস থেকে শিক্ষা”। ইতিহাস মানুষের অমূল্য সম্পদ। বিশেষত ইমানদারের জন্য জীবনকে সাজানোর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ তায়ালা কুরআনে বারবার বিভিন্ন নবির ঘটনা, অতীতের জালিমদের আচরণ ইত্যাদি উল্লেখ করে ইমানদারদের শিক্ষা গ্রহণের উপদেশ দিয়েছেন। সতর্ক করেছেন। যদিও আল্লাহর উদ্দেশ্য এটা নয় যে, ইতিহাস বর্ণনা করবেন। তবে তিনি ইতিহাস থেকেই উদাহরণ টেনেছেন এবং শিক্ষার সবক দিয়েছেন। সুতরাং এটা স্পষ্ট যে, ইতিহাস হলো শিক্ষার অমূল্য সোপান। তাছাড়া নবিজি ﷺ এর সিরাত আমাদের প্রতিটি পদক্ষেপেই প্রয়োজন। মুমিনের জিন্দেগি পরিচালিত হবে নবিজি, সাহাবি এবং আসলাফের জীবন অনুসরণ করে। এগুলোই তো ইতিহাস, আমাদের সম্পদ। মুমিনের জন্য অত্যাবশ্যক হলো ইতিহাসচর্চা করা এবং নিজেদের গৌরবময় অতীতকে জানা। তাহলেই তো জীবন সমৃদ্ধ হবে। একইসাথে জানতে হবে ইসলাম ও মুসলিমদের কারা ক্ষতি করেছে, কারা ইসলামকে ডোবানোর চেষ্টা করেছে। তারা দীনে ইসলামের দিকে কীভাবে আক্রমণ করেছে এবং তখন প্রতিরোধ কীভাবে গড়ে উঠেছিল। তাহলেই আমাদের জন্য শিক্ষা নেওয়া সহজ হবে। আমরা বুঝতে পারব, কারা শত্রু-মিত্র, কার বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নিতে হবে। সালাফের অনেকেই বলেছেন, “মান লা তারিখা লাহু, লা হাজিরা লাহু”—যাদের অতীত/ইতিহাস নেই, তাদের বর্তমান বলতেও কিছু নেই। সুতরাং বর্তমান ও ভবিষ্যৎ গড়ার জন্যই আমাদের ইতিহাস থাকতে হবে। জানতে হবে অতীতকে। আমাদের গৌরবময় ইতিহাস প্রত্যেক যুগেই বিকৃত হয়েছে, হচ্ছে। সেই বিকৃত ইতিহাস থেকে সত্য-মিথ্যা যাচাই-বাছাই পূর্বক গবেষণা করে সত্যকে টিকিয়ে রাখাও মুমিনেরই দায়িত্ব। এ দায়িত্বটি অত্যন্ত গুরুত্বের সাথে এবং পাঠকের হৃদয় জয় করে যাঁরা আঞ্জাম দিচ্ছেন, মাওলানা ইসমাইল রেহান তাঁদের অন্যতম। খুবই অল্প সময়ে তিনি পাঠকের হৃদয় জয় করে নিয়েছেন। এত বেশি গবেষণা করেন, এত এত তথ্যসূত্র উল্লেখ করেন, আশ্চর্য হতে হয়। যাঁর প্রশংসা স্বয়ং আল্লামা তাকি উসমানি সাহেবও করেছেন! এমনি এমনিই তো এই মহান ব্যক্তি থেকে প্রশংসার সম্মান লাভ করেননি তিনি! মাওলানা ইসমাইল রেহান প্রচুর গবেষণা করেন এবং তার লেখার তথ্যসূত্র দেখে পাঠক তার মনের সকল সন্দেহ-সংশয় ঝেড়ে ফেলতে বাধ্য হয়। ‘মুশাজারাতে সাহাবা’-এর অংশটুকু নিয়ে আমার অনেক সন্দেহ-সংশয় ছিল। মাওলানার লেখা পড়ে আমার কাছে বিষয়গুলো এখন স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার। এটি তাঁর লেখার জাদুকরি প্রভাব; স্বীকার করতেই হবে। তিনি বর্ণনা করেন যেমন সুন্দরভাবে, তেমনি একে একে সকল সংশয়েরও জবাব দিয়ে দেন। ইতিহাস পাঠকদের জন্য তাঁর লেখা খুবই উপকারী এবং আরও অধ্যয়ন বা তথ্যগ্রহণে সহায়ক। ইতোমধ্যে কালান্তর থেকে তাঁর আরও একটি বই প্রকাশ হয়েছে সুলতান খাওয়ারিজম শাহের জীবনী সম্পর্কিত। এটি কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিতব্য (অলরেডি প্রকাশ হয়ে গেছে) লেখকের দ্বিতীয় গ্রন্থ। তবে কথা হলো, “ইতিহাসের ধূসরখাতা” লেখকের রচিত স্বতন্ত্র কোনো গ্রন্থ নয়। বরং ইতিহাস বিষয়ক বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবন্ধ তিনি লিখেছেন, তা-ই অনুবাদ করে সংকলন প্রকাশ করছে কালান্তর। কাজটি করেছেন ফাহাদ আবদুল্লাহ। সবগুলো প্রবন্ধই গুরুত্বপূর্ণ এবং ইতিহাস পাঠকদের জন্য অত্যন্ত জরুরি। প্রসঙ্গত বলে রাখা ভালো, লেখক প্রবন্ধ আকারে প্রকাশ করার কারণে প্রচুর তথ্যসূত্রের ভারে লেখাকে পাঠকের কাছে আরও ক্লান্তিকর করতে চাননি। তাই যুক্তিসঙ্গত কারণেই রেফারেন্সের বাহুল্য তিনি এড়িয়ে গিয়েছেন। কিন্তু এখন বই আকারে প্রকাশ হওয়ার কারণে অনুবাদক সেই রেফারেন্সগুলো যুক্ত করে ইতিহাস পাঠকের জন্য তাকে আরও সমৃদ্ধ ও সুন্দর করে তুলেছেন। একইসাথে আরও দুটো কাজ করেছেন। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও স্থাপনাগুলো পাঠকের কাছে পরিচিত করণে সহজ করার লক্ষ্যে ব্র্যাকেটে ইংরেজিটাও যুক্ত করে দিয়েছেন। আর প্রয়োজনীয় টীকাটিপ্পনী যুক্ত করে সেগুলোকে আরও সমৃদ্ধ করেছেন। তাছাড়া এটিও প্রশংনীয় যে, অনুবাদকে সুখপাঠ্য করার জন্য কিছু কিছু ক্ষেত্রে ভাবানুবাদ করেছেন। তবে মূলভাব ক্ষুণ্ণ করেননি। এমনিতেও ফাহাদ আবদুল্লাহর অনুবাদের খ্যাতি রয়েছে। ইতিহাস লেখক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। খ্যাতিমান লেখক, দক্ষ অনুবাদক, অভিজ্ঞ সম্পাদক এবং বিশুদ্ধ ইতিহাসের কারখানা কালান্তর, এতগুলো গুণীর মিলনে বইটি পাঠকমহলে সমাদৃত হবে, এই আশা আমি নির্দ্বিধায় করতে পারি। বইটির সূচীপত্র দেখলে বোঝা যায়, তা ইতিহাস পাঠকের জন্য কতটা গুরুত্বপূর্ণ। একটু বর্ণনা দিই। সূচীপত্রের মাধ্যমে জানতে পেরেছি, বইটি মোট আটটি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে আলোচনা হয়েছে শাস্ত্রীয় আলাপ নিয়ে। ইতিহাস কাকে বলে, ধর্মের (বিশেষত ইসলামের) সাথে ইতিহাসের সম্পর্ক কতটুকু, ইতিহাসের উদ্ভাবক কে, খিলাফাতের গঠন প্রকৃতি এবং খিলাফাত বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইত্যাদি। এতে খণ্ডন করা হয়েছে তথাকথিত বুদ্ধিজীবীদের বিকৃত ইতিহাসচর্চার এবং ইতিহাস নিয়ে ইসলামকে আক্রমণ করার অভিযোগকে। শর্ট পিডিএফে এ বিষয়টা উন্মুক্ত করা হয়েছে। পড়ে উপলব্ধি করতে পেরেছি, মাওলানা সাহেব কতটা শক্ত হাতে তাদের চপেটাঘাত করেছেন! এতটুকু শর্টপিডিএফ পড়ে পুরো বইটুকু পড়ার জন্য আমার আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। দ্বিতীয় অধ্যায়টি আলোচিত হয়েছে ব্যক্তি, ব্যক্তিত্ব ও ব্যক্তিদর্শন নিয়ে। এ অধ্যায়ে এসেছে সমুদ্র ঈগল খ্যাত খাইরুদ্দিন বারবারুসা, বার্বার-সিংহ আমির ইউসুফ বিন তাশফিন, মুজাদ্দিদে আলফে সানি রহিমাহুমুল্লাহ, বাদশাহ আকবর ও তার দীনে এলাহি, আবুল ফজল, মির্জা আজিজুদ্দিন, ব্যক্তিবর্গের আলোচনা। সেইসাথে “নির্মাণ ও ধ্বংসের দুই রূপকার” শিরোনামে একটি আলোচনা। তৃতীয় অধ্যায়ে রয়েছে উসমানি খিলাফাত, তুরস্ক ও তুর্কিদের নিয়ে। এখানে আলোচিত হয়েছে বিশ্বযুদ্ধ, খিলাফাত বিলুপ্তির বেদনাবিধুর স্মৃতি, মুসতফা কামাল আতাতুর্ক থেকে এরদোয়ান, লড়াকু তুর্কি জনতার ইতিহাস, একশো আট বছরের পথচলা, ইত্যাদি। চতুর্থ অধ্যায়টি রচিত হয়েছে তিনটি বিখ্যাত রচনা ও তার রচয়িতা সম্পর্কে মূল্যায়ন ও পর্যালোচনা দিয়ে। পঞ্চম অধ্যায়টি হলো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের ছয়টি অনুচ্ছেদ। অধ্যায়টির নামই “ইতিহাস থেকে শিক্ষা”। ষষ্ঠ অধ্যায়টি হলো “ষড়যন্ত্রতত্ত্ব”। এ অধ্যায়ে জায়নবাদীদের ষড়যন্ত্র এবং দোনমে ইয়াহুদি নামে একটা ভয়ঙ্কর গুপ্ত সংগঠনের আলোচনা করা হয়েছে। সপ্তম অধ্যায়টি শেরশাহ সুরির স্মৃতির সন্ধানে একটি সফরনামা। অষ্টম অধ্যায়টির নাম ”ইতিহাসের পলেস্তারা”। এ অধ্যায়ে আলোচনা করেছেন—দীনের সুরক্ষায় যাঁদের অবদান, পশ্চিমাদের বিভৎস চেহারা, জার্মানি ও মুসলিম বিশ্ব, আকবরের ধর্মদ্রোহিতা এবং সেই যুগের ইসলামি প্রতিরোধ, সিকিল্লিয়া: দগদগে এক ক্ষতের নাম, ইত্যাদি শিরোনামে। সব মিলিয়ে চমৎকার একটি গ্রন্থ হতে যাচ্ছে “ইতিহাসের ধূসরখাতা”। বইটি পড়ার জন্য উদগ্রীব হয়ে আছি। এমন একটি বই প্রকাশ করার জন্য বই সংশ্লিষ্ট সকলের জন্য দুআ ও ভালোবাসা রইল। আল্লাহ তায়ালা সকলকে কবুল করুন!"

Saroar Jahan Hasan

Saroar Jahan Hasan , Mar 22, 2022

★ ★ ★ ★ ★

"ইতিহাসের ধূসরখাতা বইটির শর্ট পিডিএফ আর সূচিপত্র পড়ে বইটির প্রতি আগ্রহ জমে আছে প্রচুর।বলতে গেলে নিজেদের ইতিহাস না জানা কেউ কখনো সঠিক ভাবে পদক্ষেপ নিতে পারে না।এই বইটি এমনি এক সুন্দর আঙ্গিকে সাজানো হয়েছে, ইতিহাসের কেন প্রয়োজন,ইসলাম বিদ্বেষীদেরকে দাঁত ভাঙা জবাব,সহ প্রতিটা বিষয়কে গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করেছেন।এক কথায় অসাধারণ।"

Mohammad Rakibul Islam

Mohammad Rakibul Islam , Mar 22, 2022

★ ★ ★ ★ ★

"আত্মপরিচয়হীন জাতি কখনো আলোর দেখা পায় না।অন্ধকার হয়ে উঠে তাদের স্থায়ী আবাস্থল।কেননা আত্মপরিচয়হীনতা একটি জাতির মধ্যে নিজেদের অতীত নিয়ে তৈরি করে সংশয়।যা সেই জাতিকে করে দেই মানসিকভাবে বিকলাঙ্গ।আর এই বিকলাঙ্গতার সুযোগ নিয়ে তাদের ইতিহাস ও ঐতিহ্যের উপর অপবাদের তীর ছুঁড়ে মারে জ্ঞানপাপীরা।ইনিয়েবিনিয়ে তাদের বুঝায় তারা কতটা খারাপ জাতি।আর আত্মপরিচয়হীন জাতি জ্ঞানপাপীদের এসব কথা মেনেও নেই বিনাবাক্যে।কেননা তাদের যখন নিজের ব্যাপারে,নিজেদের পূর্বসূরিদের,নিজেদের ইতিহাস ও ঐতিহ্যের ব্যাপারে কোনো ধরনের জ্ঞান থাকে না তখন তাদের কাছে সেটাই সত্য মনে যেটা তাদেরকে তাদের শত্রু,এসব জ্ঞানপাপীরা বোঝায়। আমরা মুসলিমরাও এখন নিজেদের আত্মপরিচয় খোয়াতে বসেছি।যার ফলস্বরূপ প্রাচ্যবিদদের গার্বেজ মার্কা লেখাগুলো গিলে নিচ্ছি গোগ্রাসে।তাদের কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে প্রশ্নবিদ্ধ করছি নিজেদের ইতিহাস, নিজেদের পূর্বসূরীদের উপর।আর এসব কিছুর কারন একটাই,আমরা নিজেদের ইতিহাস ভুলে বসেছি।এটা অত্যন্ত দুঃখের বিষয়।তবে আশার কথা হচ্ছে এই দুঃসময়ে আলোর মশাল নিয়ে হাজির হয়েছেন জাতির দুর্দশা ও তা থেকে উত্তরণের ভাবনায় ডুবে থাকা কিছু লোক।দুইহাতে লিখে যাচ্ছেন নিজেদের সোনালী অতীত।আত্মপরিচয়ের সন্ধান দিচ্ছেন লোকদের। আর এসব লোকদের মধ্যে অন্যতম একজন শ্রদ্ধেয় মাওলানা ইসমাইল রেহান হাফি।জাতীয় দৈনিক থেকে শুরুু করে বইয়ের পাতায় ইতিহাস ও সমসাময়িক নানা বিষয় নিয়ে লিখে যাচ্ছেন অনবরত।পত্র-পত্রিকায় তার নানা সময় প্রকাশিত ইতিহাস বিষয়ক প্রবন্ধের একটি সংকলন তৈরি করে তা অনুবাদ করেছেন ফাহাদ আবদুল্লাহ হাফি.। বইটির শর্ট পিডিএফ পড়লাম।বইটিকে সাজানো হয়েছে শাস্ত্রীয় আলাপ থেকে নিয়ে ইতিহাসের পলেস্তারা পর্যন্ত মোট আটটি অধ্যায়ে।প্রতিটি অধ্যায়ে স্থান পেয়েছে তৎসংশ্লিষ্ট প্রবন্ধ।সূচিপত্র বৈচিত্রতা দেখে ইতিহাসের অলি-গলিতে মাওলানার বিচরণ নিয়ে ঈর্ষান্বিত হলাম।আল্লাহ সুবহানা ওয়া তায়ালা মাওলানাকে দীর্ঘ নেক হায়াত দিক আর উম্মাহর খেদমতে লেগে থাকার তৌফিক দিক। বইটির শর্ট পিডিএফ থেকে শাস্ত্রীয় আলাপ অধ্যায়ের 'ইতিহাস কি ইসলামবিবর্জিত শাস্ত্র' অধ্যায়ে প্রায় পুরোটা পড়লাম।এককথায় মাওলানা অসাধারণ লেখেন আর সেই অসাধারণ লেখনী থেকে বাদ যায় নি প্রবন্ধটিও।এমনিতেই মাওলানার লেখায় বাংলা ভাষাভাষী ইতিহাস পাঠকেরা মুগ্ধ আর সেই মুগ্ধ লোকেদেরই অন্তর্ভুক্ত একজন আমি।আর প্রবন্ধটি পড়ে মাওলানার প্রতি মুগ্ধতা আরো বেড়ে গেলো। বইটির ঘোষণা আসার অনুবাদকের নাম দেখে আমার অনুবাদের মান নিয়ে কোনো ধরনের সংশয় ছিল না।আওরঙ্গজেবের পর ফাহাদ আবদুল্লাহ ভাইয়ের লেখা আমি নির্ধিদ্বায় পড়তে পারবো এমন নিশ্চয়তা পেয়েছি।আর তাই অনুবাদ নিয়েও আমি নিশ্চিন্ত।আর পিডিএফ পড়ার পর বুঝলাম ভাইজান আমার সেই সংশয়হীনতা বজায় রেখেছেন।লেখাগুলো সংকলন নিশ্চয় তার জন্য ছিল কষ্টসাধ্য।আল্লাহ সুবহানা ওয়া তায়ালা তার এই কষ্ঠের উত্তম প্রতিদান দিক। আর প্রকাশনী নিয়ে কিছু বলার নেই।আমার ইতিহাস পড়ার সূচনা তাদের হাত হাত ধরেই।সম্ভবত 'প্যান্থার' কিংবা 'জালালুদ্দিন' দিয়ে।কালান্তর শুরু থেকে ইতিহাস নিয়ে কাজ করে যাচ্ছেন।আল্লাহ সুবহানা ওয়া তায়ালা তাদের এই নিরলসভাবে কাজের জন্য প্রকাশনী সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিক।"

Mohammad Hanif

Mohammad Hanif , Mar 21, 2022

★ ★ ★ ★ ★

"বই- ইতিহাসের ধূসরখাতা মূল লেখক- মাওলানা ইসমাইল রেহান (পাকিস্তান) অনুবাদক- ফাহাদ আবদুল্লাহ (ফেনী; বাংলাদেশ) সম্পাদক: আবুল কালাম আজাদ (সিলেট, বাংলাদেশ) কোয়ালিটি: হার্ডকভার পৃষ্ঠা সংখ্যা- ৩১২ মুদ্রিত মূল্য- ৩৮০ প্রকাশনা: কালান্তর প্রকাশনী ============================================= ★লেখক এবং অনুবাদক সম্পর্কে কিছু আলোচনা: "মাওলানা ইসমাইল রেহান" পাকিস্তানের দৈনিক ও মাসিক বিভিন্ন পত্রিকায় তিনি লিখে থাকেন। তাছাড়া মুফতি আবু লুবাবা শাহ মানসুর সম্পাদিত বিখ্যাত পত্রিকা "জরবে মুমিন" এর নিয়মিত প্রবন্ধকার তিনি। মাওলানা ইসমাইল রেহানের সুলতান জালালুদ্দিন খাওয়ারিজমশাহ নামের একটি অসাধারণ পুস্তিকা রচিত হয়েছে কালান্তর প্রকাশনীর মাধ্যমে। এবারে ভিন্ন মাত্রা নিয়ে হাজির হয়েছে ইসমাইল রেহানের "ইতিহাসের ধূসরখাতা"। অনন্য সাধারণ এই বইটি কালান্তরের হাত ধরে পাঠক মহলে ইতোমধ্যে পৌঁছে গেছে। বইয়ের অনুবাদ করেছেন এই সময়ের একজন গুরুত্বপূর্ণ লেখক ফাহাদ আবদুল্লাহ। তাঁর হাত ধরে বিভিন্ন গ্রন্থ রচনার পাশাপাশি অনুবাদগ্রন্থও রচিত হয়েছে। ★বই প্রসঙ্গে কিছু কথা: ক্ষুদ্র এই পিডিএফ পুস্তকের সর্বপ্রথম যে দিকটা আমাকে আকর্ষণ করেছে সেটা হলো "ইতিহাস কি ইসলাম বিবর্জিত শাস্ত্র?" আসলেই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হায় আফসোস! তাদের জন্য, যারা নূন্যতম জ্ঞান রাখে না ইতিহাসের প্রতি। যার ফলে তারা বলে বেড়ায় ইতিহাসের জনক হেরোডেটাস, অমুক, তমুক ইত্যাদি ইত্যাদি। আচ্ছা দুনিয়াটাকে ইসলাম ছাড়া এক মুহুর্ত ভাবা যায়? নাহ্! কখনোই তা সম্ভব নয়। ইতিহাসের জনক হচ্ছেন রাসূলে আরাবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিশ্বাস হচ্ছেনা পাঠক আপনাদের? একটু ডুব দিয়ে দেখুন ইতিহাসের ধূসরখাতায়। আশাকরি সুস্পষ্টভাবে বুঝে আসবে, ইনশাআল্লাহ্। লেখক তার যথেষ্ট ইলমি জ্ঞান প্রয়োগ করে ফুটিয়ে তুলেছেন ইতিহাস সমৃদ্ধ পুস্তিকা। অনুবাদকও তার বিচক্ষণতা প্রয়োগ করে পাঠকের হাতে পৌঁছে দিতে সচেষ্ট ভূমিকা রেখেছেন। পাঠকদের সুবিধার্থে সংযুক্ত করেছেন টীকা ও তথ্যসূত্র। ইতিহাসের রঙ মেখেছেন প্রতিটি পাতায় পাতায়। ★বইয়ের অভ্যন্তরে যা পাচ্ছেন: সূচিপত্রকে লক্ষ করলাম সাজানো গোছানো হয়েছে খুব। শাস্ত্রীয় আলাপ থেকে শুরু করে ইতিহাসের পলেস্তারা পর্যন্ত দারুণ কাজ হয়েছে। * প্রথম অধ্যায়ে যা থাকছে: ইতিহাস কোন ধরণের শাস্ত্র তা বুঝতে পারবে পাঠক বৃন্দ। এছাড়াও জানতে পারবে খিলাফাহর গঠনপ্রকৃতি ও অন্যান্য কিছু আলোচনা। * দ্বিতীয় অধ্যায়ে পাবেন খাইরুদ্দিন বারবারুসা সম্পর্কে কিছু আলাপন। যিনি ইতিহাসের পাতায় সমুদ্র ঈগল নামে পরিচিত। তাছাড়াও আরো কয়েকজন বীর সন্তানদের খুঁজে পাবেন সেথায়। *তৃতীয় অধ্যায়ে সাজানো হয়েছে ১ম বিশ্বযুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কিছু আলোচনা দিয়ে। সেই সাথে রয়েছে কলঙ্কিত ইতিহাস অর্থাৎ হারানো খিলাফা নিয়ে কিছু কথা। রয়েছে তুরস্কের মুস্তফা কামাল থেকে এরদোগান পর্যন্ত পর্যালোচনা। ইতিহাস বদলে দেওয়া তুর্কি জনতাকে নিয়েও কিছু আলোচনা হয়েছে। * চতুর্থ অধ্যায় থেকে জানতে পারবেন "মূল্যায়ন ও পর্যবেক্ষণ" সম্পর্কে। মুহাম্মাদ ইবনু ইসহাক: তাঁর বিখ্যাত সিরাত ও সমালোচকবৃন্দ। সহিহ ইবনু হিব্বান: এক অনন্য ইলমি কারনামা। তাতহিরুল জিনান: এক মহৎ কীর্তি। * পঞ্চমে রয়েছে "ইতিহাস থেকে শিক্ষা"। এ অধ্যায়ে পাবেন দশে মুহাররামের শিক্ষা। ডিসেম্বর থেকে ডিসেম্বর: ইতিহাস কিভাবে কথা বলে। এছাড়াও থাকছে আন্দালুসের শেষ অধ্যায়ের কিছু অংশ বিশেষ। * ষষ্ঠ অধ্যায়ে যা পাচ্ছেন তা হলো ষড়যন্ত্রতত্ত্ব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে দেখবেন ইহুদীদের একটি ভয়ঙ্কর গুপ্ত সংগঠনের আলোচনা এবং বিশ্বযুদ্ধ ও জায়নবাদীদের ষড়যন্ত্র। * এখানে থাকছে রুহতাস-স্থপতি শেরশাহ সুরার স্মৃতিবিজড়িত কথামালা। এটি একটি ভ্রমণকাহিনীও হতে পারে। * এখানে আপনি দেখতে পাবেন দ্বীনের সুরক্ষায় যাদের অবদান তাদেরকে। হবেন পরিতৃপ্ত ইনশাআল্লাহ্। পশ্চিমাদের বীভৎস চেহারাও দেখতে পাবেন, আর পরবর্তী জাতিকে দিতে পারবেন উপদেশ ও শিক্ষা। সারকথা: ইতিহাস কখনো মরে যায় না। তা ফিরে ফিরে আসে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। যে জাতি ইতিহাস ভুলেছেন অথবা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে আগায়নি, সে জাতিই কলঙ্কিত ইতিহাস তৈরি করেছে। ★আমার মন্তব্য: পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই, ইতিহাসের ধূসরখাতা বইটি আপনাকে ইতিহাসের সোনালী পাতায় হাতছানি দিয়ে ডাকছে। নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানতে হলে বইটি আপনার, আমার এবং আমাদের সকলের পড়া উচিত আমি মনে করি। জাতিকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হলে আমাদের উচিত পূর্বসূরিদের অনুসরণ করা। তাদের ইতিহাস থেকে শিক্ষা নেয়া। এরপর তা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া। ★ পরিশেষে কাবার রবের নিকট এই দোআ, "আল্লাহ্ তা'আলা লেখক, অনুবাদক, সম্পাদক সহ এই পুস্তিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে দ্বীনের তরে কবুল করে নিন"।____আমীন সুম্মা আমীন ইয়া রব্বাল আ'লামিন।"

fatima fhsra54

fatima fhsra54 , Mar 20, 2022

★ ★ ★ ★ ★

"বাজল কিরে ভোরের সানাই নিঁদ মহলের আঁধার পুরে। শুনছি আযান গগনতলে অতীত রাতের মিনার চূড়ে।। [কাজী নজরুল ইসলাম] ইতিহাস!!! গভীরতম সমুদ্রের তলদেশে আলোড়ন সৃষ্টিকারী মহা প্রবাহের মতো ইতিহাসও হৃদয়ের গভীরতম প্রদেশকে আন্দোলিত করে তোলে রাখার ক্ষমতা রাখে। বরঞ্চ,ইতিহাস কোনো ঊর্নাজাল নয় যে প্রবাহিত বাতাসের তীব্রতায় হেলতে দুলতে থাকবে। তমসাচ্ছন্ন ঘন আঁধারের মধ্যে তা সূর্যোদয়ের কোরাস হয়ে উঠতে পারে, আর জাতি হিসেবে কেবলমাত্র মুসলিম জাতির ইতিহাসই বিশুদ্ধরূপে সংকলিত করা হয়েছে। এজন্য এটি আমাদের অত্যন্ত গর্বের বিষয়। তারই ছোট্ট প্রয়াস হিসেবে শ্রদ্ধেয় ইসমাইল রেহানের বিভিন্ন সময়ে লেখা বেশকিছু তথ্যবহুল প্রবন্ধের সংকলিত রূপ-ইতিহাসের ধূসরখাতা। গ্রন্থটি সংকলন ও অনুবাদ করেছেন প্রতিশ্রতিশীল লেখক ও অনুবাদক ফাহাদ আব্দুল্লাহ। অসাধারণ প্রবন্ধের সংকলন পাঠকের জন্য হাতের নাগালে আনতে কালান্তর প্রকাশনী নিরন্তর কাজ করে চলেছে;যার প্রকাশ্যরূপ হচ্ছে "ইতিহাসের ধূসরখাতা"। এর জন্য বিশেষ কৃতজ্ঞতা,কেননা অস্ত্রের ঝনঝনানি থেকে ক্ষুরধার বাক্যের তরবারি অতীব শক্তিশালী বলেই আমি মনে করি যা ইতিহাস পাঠের মাধ্যমে জানা যায়। শর্ট পিডিএফ এর অভ্যন্তরের পাঠ্যসূচির দিকে রেখাপাত করলে আটটি অধ্যায়ের মিশেলে শাস্ত্রীয় আলাপ থেকে, ২য় অধ্যায়ে~ব্যাক্তি, ব্যাক্তিত্ব ও ব্যাক্তি-দর্শন এ সমুদ্র ঈগল, বার্বার সিংহ থেকে শুরু করে আবুল ফজল,মির্জা আজিজুদ্দিন ও মুজাদ্দিদে আলফে সানির কথা উঠে এসেছে এবং সেই সাথে নির্মাণ ও ধ্বংসের দুই রূপকারের বিষয়েও আলোচনা করা হয়েছে। ৩য় ও ৪র্থ অধ্যায়ে~খিলাফত সংক্রান্ত ও মুস্তাফা কামাল থেকে বর্তমান যুগের থ্যান্ডার পারসন এরদোগান এবং মুহাম্মদ ইবনু ইসহাক এর সিরাত ও সমালোচক বৃন্দের কথাও বর্ণিত হয়েছে। ৫ম অধ্যায়ে~দশে মুহররামের শিক্ষা অর্থাৎ আল্লাহর নবী মূসা (আ.)-এর জয় এবং অন্যটি কারবালার প্রান্তরে বিরহে গাঁথা এক বিষাদসিন্ধু থেকে শিক্ষার দিক আলোচনার পাশাপাশি আরো বেশকিছু ইতিহাস তুলে ধরা হয়েছে। ৬ষ্ঠ,৭ম ও ৮ম~অধ্যায়ে ষড়যন্ত্রতত্ত্ব,সফরনামা ও ইতিহাসের পলেস্তারার মাধ্যমে বইয়ের সমাপনী রেখা টানা হয়েছে। ২২পৃষ্ঠার শর্ট পিডিএফ পড়ে গোটা বই নিয়ে অনুমান করা আমার মতো ক্ষুদে পাঠকের জন্য ব্যর্থ চেষ্টা বৈকি। তথাপি শর্ট পিডিএফ পাঠের মাধ্যমে এটা সহজেই অনুমেয় যে,বর্তমানের ধূসর ইতিহাসের বিপরীতে এক শক্তিশালী অস্ত্র হিসেবে " ইতিহাসের ধূসরখাতা"র আবির্ভাব ঘটেছে। . . অবসরে ছুঁড়ে দাও দাসখত তাজ ধূসর জীবনে মাখো রূপ কারুকাজ। মাহফুজুর রহমান আখন্দ সাহেবের লেখা কবিতার দুটো লাইন থেকে,আকাশের কালো মেঘ টুটে সূর্যের ঝলমলে হাসির ফোয়ারার জন্য হলেও আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেয়া প্রয়োজন। অতীত না জেনে বর্তমান গড়া বৈঠাবিহীন নৌকার মতোই। ইতিহাস কোনো ধূনিত পশমের মতো না যে চাইলে ফুঁ দিয়ে উড়িয়ে দেয়া যাবে। আর তা-ই ইতিহাসের সামষ্টিক পাঠ থেকে এক টুকরো প্রাণ সঞ্জীবনী হিসেবে "ইতিহাসের ধূসরখাতা" আমাদের পড়ার তালিকায় রাখা প্রয়োজন। বই: ইতিহাসের ধূসরখাতা লেখক: ইসমাইল রেহান সংকলন ও অনুবাদ: ফাহাদ আব্দুল্লাহ প্রকাশনী: কালান্তর প্রকাশনী মূল্য: ৩৮০৳"

আজমিন আক্তার ইভা

আজমিন আক্তার ইভা , Mar 20, 2022

★ ★ ★ ★ ★

"ইতিহাস একটা জাতির প্রেরনার পাওয়ার হাউজ। পাওয়ার হাউজের সাথে কানেকশন বন্ধ হয়ে গেলে যেমন ঘর অন্ধকার হয়ে যায়, ইতিহাসের সাথে সম্পর্কহীনতার ফলে তেমনি জাতীয় জীবনে নেমে আসে ধূসর অন্ধকার। তাই জাতিগত উন্নতি ও সমৃদ্ধি অর্জনের পথে ইতিহাস-পাঠ ও ইতিহাস-সম্পৃক্ততার গুরুত্ব নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। উল্লেখ্য যে, ইসমাইল রেহান একজন বিদেশী লেখক হয়েও বাংলাদেশের ইতিহাস পাঠকদের মনে জায়গা করে নিয়েছে বেশ আগেই। নিঃসন্দেহে লেখক হিসেবে এটি তার শক্তিশালী অবস্থানের প্রমাণ বহন করে। ইতিহাসের ধূসরখাতা কালান্তর থেকে প্রকাশিত লেখকের দ্বিতীয় গ্রন্থ। ‘ইতিহাসের ধূসরখাতা’, একইসঙ্গে একটি প্রবল কৌতূহল-উদ্দিপক এবং নস্টালজিক নাম। যেমন হাজার বছর পেছনে ইতিহাসের সোনালী কোনো অধ্যায়ে টেনে নেয় চিত্তকে, আমাদের অজ্ঞতার ধূলোবালিতে যে সোনালী বিকেল ধূসর সন্ধ্যায় পরিণত হয়েছে। কতো উত্থান-পতন, বীরত্ব-ভিরুতা, জয়-পরাজয় আর আনন্দ-বেদনার গল্প লুকিয়ে আছে ইতিহাসের ধূলিমলিন খেরোখাতায়, তার খবর কয়জনেই-বা রাখে। ইতিহাসের ধূসরখাতা-য় মূলত ইতিহাসের পুরনো আলাপগুলোই নতুন করে উঠে এসেছে। বিক্ষিপ্ত গল্পগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইতিহাসের কানাগলিতে লুকিয়ে থাকা নানান অজানা সত্য। বলতে গেলে শর্ট-পিডিএফের মাত্র ২২ পৃষ্টা পড়ে পুরো বইটি পড়ার জন্য মুখিয়ে আছি। বলাবাহুল্য যে, এটি মাওলানা ইসমাইল রেহানের কোনো স্বতন্ত্র গ্রন্থ নয়। বরং তাঁর ইতিহাসবিষয়ক তথ্যবহুল কিছু প্রবন্ধের সংকলন। পাকিস্তানের বহু প্রসিদ্ধ দৈনিক ও মাসিকে নিয়মিত লেখা প্রবন্ধ সম্ভার থেকে বাছাইকৃত। অনুবাদক ফাহাদ আবদুল্লাহ বইটির মূলভাব ও ভাষ্যে পরিবর্তন না এনে ভাবানুবাদ করেছেন চমৎকার ভাবে। মজার ব্যাপার হলো, ঐতিহাসিক স্থাপনা ও ব্যক্তিত্বের সাথে পরিচয়ের ক্ষেত্রে বর্তমানের আদলে ইংরেজি নাম ব্যবহারের সাথে সাথে উপযুক্ত টীকার সংযোজন করেছেন। সাধারণত ইতিহাসের বইয়ে একটি নির্দিষ্ট টপিকের ওপর আলোচনা থাকে। কিন্তু এটি ব্যতিক্রম। এখানে আটটি অধ্যায়ে মোট ১৩টি শিরোনাম রয়েছে। যেখানে শাস্ত্রীয় আলাপ, ব্যক্তি-দর্শন, খিলাফত ব্যবস্থা, তুরস্ক ও তুর্কি জনতা, মুহাম্মাদ ইবনু ইসহাক : তাঁর বিখ্যাত সিরাত ও সমালোচকবৃন্দ, মূল্যায়ন ও পর্যালোচনা, ইতিহাসের শিক্ষা, ষড়যন্ত্রতত্ত্ব, সফরনামা (ভ্রমণবৃত্তান্ত) এবং সর্বশেষ ইতিহাসের পলেস্তারা— (দীনের সুরক্ষায় যাঁদের অবদান, পশ্চিমাদের বীভৎস চেহারা জার্মানি ও মুসলিমবিশ্ব, আকবরের ধর্মদ্রোহিতা এবং সেই যুগের ইসলামি প্রতিরোধ সিকিল্লিয়া : দগদগে এক ক্ষতের নাম) যারা ইতিহাসের পাঠক তাদের জন্য বইটি এক কথায় অসাধারণ। এবং সূচির বিন্যাশ দেখে মনে হয়েছে যারা ইতিহাস পাঠে বোরিং হন তারাও উপভোগ করবেন, কারণ পুরো বইটি অনবদ্য তথ্যে ভরপুর। যার মাধ্যমে অতীত থেকে বর্তমানের বহু ইতিহাস জানা যাবে, ইনশা আল্লাহ্। সর্বোপরি যারা দীর্ঘ সময় নিয়ে বইয়ের পেছনে শ্রম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁদের প্রচেষ্টা কবুল করুন এবং বারাকাহ দান করুন। আমীন। বই : ইতিহাসের ধূসরখাতা লেখক : ইসমাইল রেহান অনুবাদক : ফাহাদ আবদুল্লাহ প্রকাশক : কালান্তর প্রকাশনী পৃষ্ঠাসংখ্যা : ৩১২ প্রকাশকাল : মার্চ, ২০২২ কোয়ালিটি : হার্ডকভার মুদ্রিত মূল্য : ৩৮০ টাকা"

Ruponti Shahrin

Ruponti Shahrin , Mar 20, 2022

★ ★ ★ ★ ★

"বই : ইতিহাসের ধূসরখাতা লেখক : ইসমাইল রেহান অনুবাদক : ফাহাদ আবদুল্লাহ প্রকাশক : কালান্তর প্রকাশনী পৃষ্ঠাসংখ্যা : ৩১২ প্রকাশকাল : মার্চ, ২০২২ কোয়ালিটি : হার্ডকভার মুদ্রিত মূল্য : ৩৮০ টাকা ইতিহাসের ধারা ও ধারাবাহিকতা বুঝতে হলে সংক্ষেপে বলা যায় না। ইতিহাসেরও রয়েছে ইতিহাস। তথ্যের সাথে সময়ের মিশেলে অনেকটা পথ হেটে গেলে তবেই মানসপটে সঠিক চিত্রটি উদ্ভাসিত হয়। ইতিহাস যেন বর্তমানের সাথে অতীতের মিলন। পিতা- পুত্রের পরিচয় উন্মোচন পর্ব। সালাফের ভাষায়, "মাল্লা তারিখা লাহু, লা হাজিরা লাহু"। অর্থ দাঁড়ায় যাদের ইতিহাস বা অতীত নেই, তাদের বর্তমান বলতেও কিছু নেই। পূর্বসূরিদের আমানতে রয়েছে পরাজয়ের গ্লানি আর বিজয়ের গৌরব। প্রিয়জনের মাঝে শত্রু আর শত্রুর মাঝে প্রিয়জন খুঁজে নেওয়ার জটিল সূত্র। সেই সূত্র ধরে এগোলে স্বর্ণযুগের সাথে সাথে কিছু মলিন ধূসর ছেড়া পাতায় যোগ করতে হয়। যে কথা না বলা রয়ে গেছে। এ গ্রন্থ লেখক মাওলানা ইসমাইল রেহানের কোনো স্বতন্ত্র গ্রন্থ নয়। এটি তাঁর ইতিহাসবিষয়ক তথ্যবহুল অসাধারণ কিছু প্রবন্ধের সংকলন। পাকিস্তানের বহু প্রসিদ্ধ দৈনিক ও মাসিকে নিয়মিত লেখা প্রবন্ধ সম্ভার থেকে বাছাইকৃত আলোচনা সংকলিত হয়েছে। আমার সামনে বিশ্ব যেন এক উন্মুক্ত বই। শুধু ইতিহাসের ধূসর অধ্যায়গুলো জানা নেই বলে আমার চোখগুলোও আজ ধূসর বর্ণ ধারণ করেছে। কেশগুলোতেও শুভ্রতা এলেও আমি আজ অজ্ঞ। কারণ বিবেকের মরিচা গলানোর রেত এই ইতিহাস, আমার চোখ, কালের সাক্ষী আমার অজানা। নৃবিজ্ঞানীর মতো প্রত্নতত্ত্ব আবিষ্কার করে যে ইতিবৃত্তের বয়ান দেওয়া গেল না, ইতিহাসের ধূসরখাতা কি পারবে সেলুলয়েডের ফিতার মত সাদাকালো বিশ্বের ঘটনাচক্রে আপনাকে সত্যের সন্ধান দিতে? মতামতঃ দেশ ও মিল্লাতের মুক্তি এবং অগ্রগতির জন্য ইতিহাসের যে সুপ্ত জ্ঞান জানা আবশ্যক ছিল তা অধরাই রয়ে গেছে। জাতিসত্তার পরিচয় ধরে রাখতে কোন আগাছা তুলে ফেলতে হবে আর কোন গাছ শিকড়সহ উপড়ে ফেলা প্রয়োজন সে কথা নিয়েই চায়ের টেবিলে ঝড় উঠুক। জাতির উত্থান-পতনের সাক্ষী হিসেবে দন্ডায়মান বিশুদ্ধ ইতিহাস আমাদের সেই কথাই বলে। প্রকাশিতব্য বইটি লেখকের মূলভাব ও ভাষ্যে পরিবর্তন না এনে ভাবানুবাদ করা হয়েছে এটাই অনুবাদক ফাহাদ আবদুল্লাহর মত। ঐতিহাসিক স্থাপনা ও ব্যক্তিত্বের সাথে পরিচয় পর্বের ক্ষেত্রে বর্তমানের আদলে ইংরেজি নাম ব্যবহারের সাথে সাথে উপযুক্ত টীকার সংযোজন অনন্য ও উত্তম সিদ্ধান্ত বলে মনে হয়েছে। যেহেতু গ্রন্থটি প্রবন্ধের সংকলন তাই লেখক রেফারেন্স পরিহার করেছেন এমন সকল ক্ষেত্রে প্রকাশনীমহল গ্রন্থপুঞ্জ যোগ করেছেন। তা নিঃসন্দেহে অধ্যয়নে সহায়ক ভূমিকা রাখবে। আটটি অধ্যায়ে মোট তেরোটি শিরোনামের অধীনে খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে লেখা হয়েছে এমন প্রবন্ধের সন্নিবেশ ঘটানো হয়েছে। যেখানে শাস্ত্রীয় আলাপ, ব্যক্তিদর্শন, খিলাফত ব্যবস্থা, ইলমি কারনামা, ইতিহাসের শিক্ষা, ফেলে আসা বর্ণিল ইসলামি শাসন ও শিক্ষা, সফরনামা, খসে পড়া পলেস্তারার মতো মুসলিমবিশ্বের কথা, আমাদের শত্রুর শহর, আর দগদগে ঘাঁ - যে ক্ষতের দাগ আজও মেটেনি এসব নিয়ে বলতে বলতে একটা এলেবেলে রেখাপাত করা হয়েছে। ইতিহাসের কোনো টাইমলাইনকে একক ধরে নিয়ে পাঠোদ্ধারে বসে গেলে ভুল করবেন। টুকরো স্মৃতি রোমন্থন নয়, ইমানকে জাগ্রত কর‍তে আর ইমান বিদ্ধংসী শত্রুর সীমানা চিনে নিতে গ্রন্থটি মানচিত্রের ভূমিকা পালন করবে বলে আশা রাখি। ইতিহাসের পুরনো আলাপগুলোই নতুন করে প্রবন্ধগুলোতে উঠে এসেছে। শুধু চোখে আঙুল দিয়ে জাতির পরিচয়কে তুলে ধরতে। বলা যায় যে, কালের পরিক্রমায় হক ও বাতিলের হিসাবটা আরেকবার মিলিয়ে নেওয়ার সূত্রটাই এখানে করে দেওয়া আছে। আমাদের শুধু হিসাবে ভুল হলে চলবে না। সুখপাঠ্য কয়েক পাতা পড়ে এখন প্রকাশের অপেক্ষায় দিন গুনি....... #কালান্তর_প্রকাশনী_প্রিভিউ_প্রতিযোগিতা"

Habiba Sultana

Habiba Sultana , Mar 20, 2022

★ ★ ★ ★ ★

"প্রারম্ভিক কথন: ইতিহাস হলো কালের প্রতিচ্ছবি, যুগ-যুগান্তরের সাক্ষী ও মানবসভ্যতার আলেখ্য।ইতিহাসের দর্পণেই আমরা অতীতকে প্রত্যক্ষ করি,বর্তমানকে গড়ি এবং ভবিষ্যতের চিন্তা করি।পৃথিবীতে যত শাস্ত্রের উদ্ভব ঘটেছে তার মধ্যে ইতিহাস একমাত্র ব্যতিক্রম শাস্ত্র।যার গুরুত্ব গুণে শেষ করা যাবে না।আল্লাহ বলেন, অবশ্যই তাদের এ কাহিনীগুলোতে বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা (সূরা ইউসুফ:১১১)। গ্রন্থটির বিষয়বস্তু: ইতিহাসের ধূসরখাতা গ্রন্থটি কোনো স্বতন্ত্র গ্রন্থ নয়।এটি ইতিহাসবিষয়ক তথ্যবহুল অসাধারণ কিছু প্রবন্ধের সংকলন। পিডিএফ পর্যালোচনা: গ্রন্থটিকে মোট ৮টি অধ্যায়ে ৩০টি শিরোনামে সাজানো হয়েছে।গ্রন্থটিকে এতো সুবিন্যাস্তভাবে সাজানো হয়েছে যে,পাঠকের মনে নূন্যতম বিরক্তির উদ্রেক হবে না বলে আশাবাদী।গ্রন্থটি পাঠ করতে গিয়ে পাঠক কখনো পরিচিত হবেন কিছু শাস্ত্রীয় আলাপের,কখনো খলিফা উমর ইবনে আবদুল আজীজের মতো বিখ্যাত ব্যক্তিবর্গের সান্নিধ্য পাবেন।কখনো মুখোমুখি হবেন কিছু বেদনাবিধুর ইতিহাসের।যা পাঠক হৃদয়ে শিহরণ সৃষ্টি করবে।গ্রন্থটির প্রথমদিকে তথাকথিত বুদ্ধিজীবীদের ইসলামপন্থিদের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ইতিহাসগ্রন্থের প্রচলন নিয়ে অজ্ঞতা বা ভুল ধারণার যথোপযুক্ত জবাব দেওয়া হয়েছে।যা পাঠককে গ্রন্থটির প্রতি বেশ আগ্রহী করে তুলবে বলে আশা করছি।গ্রন্থটি অনূবাদিত হলেও অনুবাদকের প্রাঞ্জল অনুবাদ পাঠকের হৃদয় সহজেই জয় করে নেবে ইনশাআল্লাহ। একনজরে বই পরিচিতি: বই: ইতিহাসের ধূসরখাতা লেখক: ইসমাইল রেহান সংকলক ও অনুবাদক: ফাহাদ আব্দুল্লাহ প্রকাশনী: কালান্তর প্রকাশনী প্রকাশকাল: একুশে বইমেলা ২০২২ পৃষ্ঠা: ৩১২ প্রচ্ছদ মূল্য: ৩৮০ টাকা"

Sanjida Meher Sanju

Sanjida Meher Sanju , Mar 20, 2022

★ ★ ★ ★ ★

"“ইতিহাস” এই শব্দটিতেই আতঙ্কিত হতাম একটা সময়। অবাক হয়ে ভাবতাম, মানুষ ইতিহাসের মতো রসকষহীন একটা বিষয়কে কীভাবে পাঠ করে? আমি সবসময় উপন্যাস প্রেমী ছিলাম। গল্প কাহিনী পড়ার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতাম মুগ্ধ হয়ে। আমার এখনো মনে আছে সাতকাহন উপন্যাসটা প্রায় ৬+ঘণ্টায় শেষ করেছিলাম। বিভিন্ন ব্যক্তিবর্গের ঘটনাবলী আমাকে বিমোহিত করে। অদ্ভুত এক অনুভূতি অনুভূত হয় মনের মাঝে। আর সেসব কাহিনী যদি হয় সত্য সে সাথে নিজ জাতির তাহলে তা পড়ার মাত্রাকে দ্বিগুণ বেগবান করে তোলে। যখন থেকে বুঝতে শিখলাম ইতিহাস তথা ইসলামি ইতিহাস নিজ জাতিরই গুরুত্বপূর্ণ অংশ তখন থেকেই ইতিহাস বিষয়টাকে আপন করে নিলাম।  ইতিহাস না জানা জাতি অনেকটা ওই ব্যক্তির মতো যে তার জন্মদাতা পিতাকে চিনে না। ওই ব্যক্তি যেমন পিতাকে না চেনার কারণে বংশমর্যাদা পায় না তেমনি জাতি ইতিহাস না জানায় তার নিজস্বতা বজায় রাখতে সক্ষম হয় না। ইতিহাস দু’ধরণের হতে পারে, বিজয়ের ইতিহাস কিংবা পরাজয়ের ইতিহাস। তবে দু'টোতে রয়েছে গভীরতম শিক্ষা। মুসলিমের ইতিহাস ঠুনকো কোনো ইতিহাস নয়। এতে রয়েছে বর্তমান প্রজন্মের জন্য অমূল্য রত্ন, দিকনির্দেশনা, শিক্ষা, স্বকীয়তা ইত্যাদি। আমাদের চলার পথে আমরা কোন বিষয়গুলোকে গ্রহণ করবো এবং কোনগুলোকে বর্জন করবো তার স্পষ্ট নিদর্শন পাওয়া যায় ইতিহাসের আয়নাতে। ইসলামের শুরু থেকে এই অব্ধি প্রতিটা ঘটনাই ইতিহাসের অন্তর্ভুক্ত। অনেক বোদ্ধা ব্যক্তিরা মনে করেন ইতিহাস সংরক্ষণের প্রয়োজন নেই। আবার ইতিহাস পাঠেরও প্রয়োজন নেই। অথচ তারা ভুলে গেছে ইতিহাস না জানলে একটা জাতি অতীতে ঠিক কী ছিল তা জানবে কোথা থেকে? কিংবা একটা জাতির উৎপত্তি হলো কীভাবে তা-ই বুঝবে কীভাবে? এই প্রসঙ্গে সূরা ইউসুফের ১১১ নং আয়াতে আল্লাহ তা'আলা বলেন,- "তাদের এ কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা” এ থেকেই তো প্রতীয়মান হয় যে ইতিহাস পাঠ যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ সঠিক ইতিহাস সংরক্ষণ। তারই ধারাবাহিতায় রচিত হয়েছে আজকের আলোচিত বইটি। একটি কথা না বললেই নয়, বইটির নাম আমাকে বেশ প্রভাবিত করেছে। কেবলি মনে হচ্ছে, ছোটবেলায় পড়া “সংকল্প” কবিতার বালকের সিন্ধু সেঁচে মুক্তো আনার মতো লেখকও হারিয়ে যাওয়া স্মৃতিরখাতা থেকে মূল্যবান ইতিহাসকে কুড়িয়ে এনেছেন আমাদের জন্য। আর যখনি এমনটা ভাবছি তখনি মনের মাঝে আবেগের সৃষ্টি হচ্ছে। নিজেকে চেনার মাঝে, নিজের ইতিহাস জানার মধ্যে প্রতিটা ব্যক্তিরই বোধহয় এমন আবেগ কিংবা রোমাঞ্চকর অনুভূতি অনুভব হয়। যাইহোক, এই বইটিতে রয়েছে মোট ৮টি ভিন্ন ভিন্ন অধ্যায়। প্রতিটা অধ্যায়ের রয়েছে চমকপ্রদ শিরোনাম। যা একজন পাঠককে বইটি পড়ার প্রতি আকর্ষিত করতে বাধ্য। আশাকরি বইটি সকলের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে ইনশাআল্লাহ। বই : ইতিহাসের ধূসরখাতা লেখক : ইসমাইল রেহান অনুবাদক : ফাহাদ আবদুল্লাহ প্রকাশক :  কালান্তর প্রকাশনী পৃষ্ঠাসংখ্যা : ৩১২ প্রকাশকাল : মার্চ, ২০২২ কোয়ালিটি : হার্ডকভার মুদ্রিত মূল্য : ৩৮০ টাকা"

Siraajam Binte Kamal

Siraajam Binte Kamal , Mar 20, 2022

★ ★ ★ ★ ★

"◾প্রারম্ভিকা: ________________ “তাদের ঘটনায় বোধশক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা।” [সূরা ইউসুফ, আয়াত: ১১১] পবিত্র কুরআনে বিভিন্ন নবী ও আগের অনেক জাতির ইতিহাস বর্ণিত হয়েছে। এগুলোর উদ্দেশ্য হলো মানুষকে ইতিহাসের সত্য ও শিক্ষার দিকে ধাবিত করা। ইতিহাস চির মুখর। যুগ-যুগান্তর ধরে মানব সভ্যতার চলমান জীবনধারাই ইতিহাস। ইতিহাসে রয়েছে নানা রক্ত-রঞ্জিত দৃশ্যপট, রয়েছে নির্ঘুম রজনীর গল্প, রয়েছে দুঃস্বপ্নের কাহিনী, রয়েছে উত্থান পতন, চেষ্টার তরঙ্গ, রয়েছে সামাজিক পরিবর্তন। আজ যা অতীত, আগামীকাল তা ইতিহাস। ইতিহাস অতীতের অভিজ্ঞতা, বর্তমানের সাধনা, ভবিষ্যতের ইঙ্গিত। ইতিহাসকে বলা হয় মানবজাতির দপর্ণ। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আমাদের মুসলিমদের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ইবনে ইসহাক, ইবনে হিশাম, তাবারি, ইবনে সাদ প্রমুখ ঐতিহাসিক এবং তাঁদের উত্তরসূরীগণ ইসলামের ইতিহাস সংরক্ষণ করে বিশ্বস্ততার সাথে পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করেছেন। দেখা যায়, অন্যান্য জাতির ইতিহাসচর্চার প্রাথমিক ভিত পৌরণিক নানান মিথের উপর। কিন্তু মুসলিমদের ইতিহাস অন্যান্যদের ইতিহাস থেকে অনেক বেশিই বিশুদ্ধ এবং সমৃদ্ধ। কিন্তু ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ইসলামের শত্রুরা বারবারই আমাদের ইতিহাস নানাভাবে মুছে দেওয়ার পাঁয়তারা করে আসছে। মুসলিমদের ইতিহাসবিমুখতা তাদের কাজকে যেনো আরও সহজ করে দিচ্ছে। . ◾বই সম্পর্কে: _________________ ইতিহাস যখন ধূলিমলিন, ইতিহাসে যখন ইসলামের শত্রুদের জয়জয়কার- ঠিক এমনই একটি সময়ে কালান্তর প্রকাশনী নিয়ে আসছে পাকিস্তানের জনপ্রিয় লেখক ও গবেষক “ইসমাইল রেহান” এর নানা প্রবন্ধের সংকলন বই “ইতিহাসের ধূসরখাতা”। অনুবাদ করেছেন এ সময়ের প্রতিশ্রুতিশীল অনুবাদক ফাহাদ আবদুল্লাহ। অনুবাদ হলেও অনুবাদকের বেশ খাটতে হয়েছে যেহেতু প্রবন্ধগুলো বেছে বেছে সংগ্রহ করা হয়েছে। যতটুকু দেখেছি বইয়ের অনুবাদ সহজবোধ্য হয়েছে। কোনো বানান বিভ্রাট চোখে পড়েনি। আবার অনুবাদকের ভাষ্যমতে পাঠকের সুবিধার্থে কিছু কিছু জায়গায় ভাবানুবাদ করা হয়েছে। যুক্ত করে দেওয়া হয়েছে বর্তমানের আলোকে ঐতিহাসিক ব্যক্তি, স্থান, স্থাপনার পরিচয়। আরও যুক্ত করে দেওয়া হয়েছে প্রয়োজনীয় টীকা এবং রেফারেন্স। যা বইটির গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেয়। . ◾বই অভ্যন্তরে: _________________ মোট আটটি অধ্যায়ে বইটি সজ্জিত হয়েছে। বইটিতে ইতিহাস বর্ণনার ধারাবাহিকতা ধরে রাখা হয়েছে। যেমন প্রথমেই রয়েছে- ইসলামেই ইতিহাসের উৎপত্তি, খুলাফায়ে রাশেদিনের যুগ এবং খিলাফত গঠনপ্রকৃতি। রয়েছে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পরিচয় ও তাঁদের দর্শন। থাকবে উসমানি খিলাফতের সময়কাল থেকে শুরু করে বর্তমান তাইয়িব এরদোগান ও তুর্কি জনতার অবদান। বইটিতে রয়েছে ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যসমূহের মূল্যায়ন ও পর্যালোচনা, রয়েছে ইতিহাস থেকে আমাদের জন্য শিক্ষা, আমাদের সমৃদ্ধ ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র, শেরশাহ সুরির স্মৃতিতে তাঁর সময়ে সফর, অবশেষে কিছু অজানা সত্য যা আমাদের কেউ জানাবে না অর্থাৎ পশ্চিমাদের বীভৎস চেহারা, জার্মানি ও মুসলিমবিশ্ব, আকবরের ধর্মদ্রোহিতা ইত্যাদি। . ◾শর্ট পিডিএফ পড়ে অনুভূতি: ___________________________ শর্ট পিডিএফ পড়ে আর সূচিপত্র থেকে বইটি সম্পর্কে অল্পই ধারণা পাওয়া গেছে যদিও আশা করি বইটি আমাদের জন্য অনেক অজানা সত্য জানাতে সহায়ক হবে। বইটি আমাদের ঘুমন্ত বিবেককে নাড়িয়ে তোলবে। আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সচেষ্ট হবো। ইতিহাসের প্রতিও উৎসাহিত হবো। পরবর্তীতে আমরা ঘুরে বেড়াবো ইতিহাসের অলি-গলি। আমরা দেখবো নিজেদের ইতিহাস সম্পর্কে আমরা কত বেখবর! ইতিহাস সম্পর্কিত বই আমার খুব কমই পড়া হয়েছে। গতবছর “ইসলামি সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াড” এর উছিলায় প্রথম ইতিহাস পাঠে মনোযোগী হই। তখন “লস্ট ইসলামিক হিস্ট্রি” পড়ে মনে হয়েছে ইতিহাস পাঠ শুরু করতে একটু বেশি দেরি করে ফেলেছি। আরও আগেই আমাদের মুসলিমদের ইতিহাস জানা উচিত ছিলো। ঘটনার নিরন্তর সত্যানুসন্ধানই হচ্ছে ইতিহাস। আশা করি, এই বইটিও আমাদের সত্যের সন্ধান দিবে। একদমই নতুন এবং ভিন্ন কিছু ঘটনা জানাবে, ইন শা আল্লাহ! তো পাঠক আর দেরি কেনো, নিজেদের ইতিহাস জানার এই যাত্রায় শামিল হতে পারেন আপনিও।"

Md. R. Hossain Khan

Md. R. Hossain Khan , Mar 20, 2022

★ ★ ★ ★ ★

"◾প্রারম্ভিক কথন- ------------------------------------- ইতিহাস হচ্ছে একই মূদ্রার এপিঠ আর ওপিঠ। অর্থাৎ ইতিহাসের যেমন ভালো দিক রয়েছে, ঠিক তেমনি মন্দ দিকও রয়েছে। ভালো-মন্দ উভয়ের সংমিশ্রণই হলো ইতিহাস। যে জাতি ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ও পূর্ণাঙ্গ ধারণা রাখে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে সে জাতি তত বেশি উন্নত। আর যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সে জাতি কখনোই সফলতার শীর্ষে পৌছাতে পারেনা। উপমহাদেশ দীর্ঘদিন ধরে উপনিবেশবাদের যাঁতাকলে আবদ্ধ থাকার কারণে শিক্ষাব্যবস্থা পাশ্চাত্যমুখী হয়ে পড়ে। যার ফলে এমন অনেক ইতিহাস আছে যেগুলো চাপা পড়ে গেছে। আর সেই চাপা পড়া ইতিহাসকে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সামনে এনে নবপ্রজন্মকে জানার ও জ্ঞান আহরণের সুযোগ করে দিচ্ছেন কিছু দীনি লেখক। যাদের মধ্যে অন্যতম মাওলানা ইসমাইল রেহান। তার একটি অনবদ্য গ্রন্থ "ইতিহাসের ধূসরখাতা" সদ্য প্রকাশ করেছে "কালান্তর প্রকাশনী" এবং তা বাংলায় ভাষান্তর করেছেন আরেকজন দীনি লেখক ফাহাদ আবদুল্লাহ। ◾বইকথন- ----------------------------- যেকোন সদ্য প্রকাশিত বইয়ের প্রতি বিশেষকরে সূচিপত্রের দিকে পাঠকের আলাদা একটা নজর থাকে। কেননা সূচিপত্র দেখলেই পুরো বইয়ের বিষয়বস্তু সম্বন্ধে যথেষ্ট ধারণা পাওয়া যায়। আর সেজন্যই বইটিকে পাঠকের সুবিধার্থে ও সহজতর করার লক্ষ্যে মোট ৮টি অধ্যায়ে সুসজ্জিত করা হয়েছে। প্রতিটি অধ্যায় আবার কতকগুলো শিরোনামের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অধ্যায়গুলো নিম্নরূপ- ১) শাস্ত্রীয় আলাপ ২) ব্যক্তি, ব্যক্তিত্ব ও ব্যক্তি-দর্শন ৩) উসমানি খিলাফত, তুরষ্ক ও তুর্কি জনতা ৪) মূল্যায়ন ও পর্যালোচনা ৫) ইতিহাস থেকে শিক্ষা ৬) ষড়যন্ত্রতত্ত্ব ৭) সফরনামা (ভ্রমনবৃত্তান্ত) ৮) ইতিহাসের পলেস্তারা ◾বইটিতে যা থাকছে- ----------------------------------------- মাওলানা ইসমাইল রেহানের বই মানেই গোছানো ও ব্যতিক্রমধর্মী ইতিহাসের স্বাদ পাওয়া। যা পাঠকের জ্ঞান আহরণের ক্ষেত্রেও আলাদা মাত্রা যোগ করবে। যেখানে তথ্যের ধারাবাহিকতার ছোঁয়া তো রয়েছেই। শর্ট পিডিএফের আলোকে বইটি কেমন হতে পারে আর যে যে বিষয় থাকছে তা নিম্নরূপ - ▪️ইতিহাস কি ইসলাম বিবর্জিত বিষয়? শরিয়তবিরোধী বিষয়? এমন প্রশ্ন পাঠকের মাথায় সবসময় ঘুরপাক খেতেই থাকে। যার একপর্যায়ে এসে পাঠক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। আর এজন্য শুরুতেই দলিলভিত্তিক রেফারেন্সের মাধ্যমে এসবের যথোপযুক্ত আলোচনা করা হয়েছে। ▪️পাঠককে আরেকবার নতুন করে প্রবন্ধের মাধ্যমে অন্যধাঁচে পরিচয় করিয়ে দিবে ইসলামের ইতিহাসে সমুদ্র ঈগল খাইরুদ্দিন বারবারুসা ও বার্বার সিংহের সঙ্গে এছাড়াও পরিচয় করাবে আবুল ফজল, মুজাদ্দিদে আলফে সানির মতো বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে। অন্যদিকে মুঘল সম্রাট আকবরের ধর্মদ্রোহিতা ও এর কারণ এবং সেযুগের ইসলামি প্রতিরোধ বিষয়ক আলোচনাও করা হয়েছে। যা সূচিপত্রের শিরোনাম দেখলেই অনুধাবন করা যায়। ▪️উসমানি খিলাফত ও তার পরবর্তী সময়ে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তৃতীয় বিশ্বযুদ্ধ নামক স্নায়ুযুদ্ধ, মুস্তফা কামাল থেকে এরদোগান অর্থাৎ তুরষ্ককে কেন্দ্র করে অতীত ও বর্তমান সময়ের পর্দার আড়ালে থাকা অনেক অজানা ইতিহাস জানা যাবে প্রবন্ধের মাধ্যমে। ▪️পাঠক বইটি অধ্যয়নের মাধ্যমে একদিকে যেমন ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত গ্রন্থ গুলো সম্পর্কে পরিচিতি লাভ করতে পারবে আবার অন্যদিকে সমালোচকদের সমালোচনা সম্পর্কেও অবগত হতে পারবে। যার ফলে জ্ঞানের পরিধিও বাড়বে আবার নিজ থেকেই মূল্যায়ন করার যোগ্যতাও তৈরী হবে। ▪️ইতিহাস থেকে শিক্ষা নেয়া আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বিশেষকরে, দশ মহররমের শিক্ষা, হারানো আন্দালুস (স্পেন) অর্থাৎ আন্দালুসের শেষ অধ্যায় থেকেও অনেক কিছু শিক্ষা নেয়ার আছে। ▪️সাধারণ সেনাকর্মচারী হয়েও কিভাবে একজন দক্ষ প্রশাসক, যোগ্য সেনানায়ক ও এর পরবর্তীতে যোগ্য শাসক হয়ে ওঠার পাশাপাশি কিছু স্থাপত্য নির্মাণের জন্য অমর হয়ে আছেন। তা সম্রাট শের শাহ সুরি সম্পর্কিত ইতিহাস অধ্যয়ন করলেই বোঝা যায়। লেখক সফরনামা নামক আলাদা একটি স্বতন্ত্র অধ্যায়েই তা সুবিস্তর আলোচনা করেছেন। যা সূচিপত্রের শিরোনাম থেকে অনুমেয়। ▪️গুপ্ত সংগঠন গুলোর ব্যাপারে মুসলিম সমাজে কেন জানিনা একধরনের অন্যমনস্কতা, বেখেয়ালিপনা কাজ করে। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে কিছু সিক্রেট বিষয় আছে। যা এখনো পর্যন্ত অপ্রকাশিত। কেননা প্রথম বিশ্বযুদ্ধের আগে যেই ইউরোপ থেকে ইহুদীদেরকে বের করে দেয়া হয়, তার পরবর্তী সময়ে সেই ইহুদীরাই আবার ইউরোপে স্থায়ী বসবাসের জন্য জায়গা করে নেয়। সঙ্গে এই মর্মে আইন পাস করায় যে, যারা ইহুদীদের বিরুদ্ধে টুঁশব্দ করবে তাদের শাস্তি পেতে হবে। বিষয়টি যে লেখক ধরতে পেরেছেন তা সূচিপত্রের শিরোনাম দেখলেই অনুধাবন করা যায়। পাশাপাশি জায়নবাদী নীল নকশা সম্পর্কেও বিস্তর আলোচনা করেছেন। ▪️পরিশেষে, লেখক তার লেখনীতে পশ্চিমাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি অর্থাৎ পর্দার আড়ালে লুকিয়ে থাকা কুৎসিত চেহারা ও ইসলাম বিদ্বেষ প্রকাশ করেছেন। আবার, অন্যদিকে ইসলাম প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে তার সারনির্যাস নিয়েও তুলনামূলক আলোচনা করেছেন। ◾শর্ট পিডিএফ পড়ার পর পাঠ্যানুভূতি-- --------------------------------------------------------- বইটির শর্ট পিডিএফের কিছু অংশ পড়ে ভীষণ ভালো লেগেছে। যদিও শর্ট পিডিএফের কিছু পৃষ্ঠা পড়ে পুরো বই সম্পর্কে মন্তব্য করা অনেক কঠিন একটা ব্যাপার। তারপরেও বলবো শর্ট পিডিএফের প্রতিটি পৃষ্ঠা আমার কাছে এককথায় অসাধারণ লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে তথ্যের ধারাবাহিকতার বিষয়টি। প্রবন্ধের মাধ্যমেও এত বিস্তর ইতিহাস জানা যায় তা এই বইয়ের শর্ট পিডিএফের কিছু অংশ না পড়লে কখনোই অনুধাবন করতে পারতাম না। এতে করে পাঠকের জ্ঞানের ভান্ডারও অনেক সমৃদ্ধ হবে। তাছাড়া, বক্ষ্যমাণ গ্রন্থটি মূল গ্রন্থের সঙ্গে সামঞ্জস্য করে অনুবাদ করায় অনুবাদের মান আরো ঝরঝরে, সাবলীল আর প্রাণবন্ত মনে হয়েছে। যা সূচিপত্র ও শুরুর দিকের পৃষ্ঠাগুলো মনোযোগ সহকারে পড়লেই অনুধাবন করা যায়। অনুবাদ করার ক্ষেত্রেও বেশ দক্ষতার পরিচয় পেয়েছি। রচনাশৈলী, বাক্যবিন্যাস, শব্দচয়ন খুবই চমৎকার লেগেছে। রেফারেন্স হিসেবে প্রবন্ধগুলোর শেষে গ্রন্থপুঞ্জ উল্লেখ করে দিয়েছেন। যেটা মূল লেখকের বইতে নেই কিন্তু "কালান্তর প্রকাশনী" নিজ উদ্যোগ নিয়ে তা করেছেন। যা সত্যিই অনন্য। এছাড়াও শুরুর দিকের আলোচনার অংশে কুরআনের আয়াতের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে সহীহ হাদীস উদ্ধৃত করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় ক্ষেত্রে টীকা যুক্ত করা হয়েছে। পৃষ্ঠা গুলো পড়ার সময় কোন মূদ্রণজনিত ভুল বা বানান ভুল চোখে পড়নি। যা পাঠকের মনোযোগ ধরে রাখতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ◾অভিমত- ---------------------------- লেখক তার বইতে উপমহাদেশের 'মুঘল সাম্রাজ্য'থেকে শুরু করে 'উসমানি খিলাফত' আবার বিশ্বযুদ্ধ থেকে শুরু করে পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী মনোভাব অর্থাৎ অন্তরালে থাকা ইতিহাসের প্রতিটি বিষয় অত্যন্ত সুক্ষ্ম ও নিখুঁতভাবে পর্যালোচনা করেছেন। তাই, সবমিলিয়ে বলা যায় পাঠক ইতিহাসের অতীত-বর্তমান মিশ্রিত একটি অনবদ্য গ্রন্থ পেতে যাচ্ছে। ◾একনজরে বই- ------------------------------------- ▪️বই : ইতিহাসের ধূসরখাতা ▪️মূল লেখক : মাওলানা ইসমাইল রেহান ▪️অনুবাদক : ফাহাদ আবদুল্লাহ ▪️পৃষ্ঠা সংখ্যা : ৩১২ ▪️বাইন্ডিং : হার্ড কভার ▪️প্রকাশনী : "কালান্তর প্রকাশনী" ▪️প্রচ্ছদ মূল্য : ৩৮০ টাকা"

Sazzad Hossain

Sazzad Hossain , Mar 19, 2022

★ ★ ★ ★ ★

"ইতিহাসের ধূসরখাতা ইতিহাস জানা ছাড়া কোন জাতি সামনে এগিয়ে যেতে পারে না। কারণ, সে তার মিত্র ও শত্রু কে তা জানতে পারে না। তার শত্রুকেই মিত্ররূপে গ্রহণ করে পুরো সভ্যতার বিনাশ পর্যন্ত ঘটিয়ে ফেলতে পারে। তাছাড়া, ইতিহাসের মহান পুরুষদের জীবনী ও ঘটনা থেকে সামনের পাথেয় সংগ্রহ করতে পারে দুর্দিনের সময় যখন পাশে কাউকেই পাওয়া যায় না। ইতিহাস পাঠ বা সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ যার উপমা আল্লাহ সুরা ইব্রাহীমের ৫ নং আয়াতে দিয়েছেনঃ وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ “আর আপনি তাদের স্মরণ করিয়ে দিন আল্লাহর দিনগুলো সম্পর্কে” এতে করে ইতিহাস জানার ও সংরক্ষণের প্রতি জোড় দেয়া হয়েছে। এছাড়াও সুরা ইউসুফের ১১১ আয়াতে আল্লাহ বলেনঃ لَقَدۡ کَانَ فِیۡ قَصَصِهِمۡ عِبۡرَۃٌ لِّاُولِی الۡاَلۡبَابِ “তাদের এ কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা” ফলে, এভাবে তাত্ত্বিক আলোচনায় ইতিহাসের গুরুত্ব চলে এসেছে ৮ টি অধ্যায়ের ১ম অধ্যায়ে। আমাদের ইতিহাস জানার মূল মাধ্যম রাসূল (সাঃ) ও তাঁর সাহাবীগণ। আল্লাহ তাঁর রাসূল (সাঃ) কে বিভিন্ন কওমের ঘটনা জানিয়েছেন আমাদেরকে শিক্ষা দেবার জন্য। সূচিপত্র দেখে এটা বোঝা যাচ্ছে যে, ইতিহাস বিষয়ক বেশ একটি গোছানো আলোচনা এখানে স্থান পেয়েছে। তবে শুধু সূচিপত্রে মূল আগ্রহের কিনারা করা যায় না শর্টপিডিএফ এর ২২ টি পৃষ্ঠা থেকে। অনবদ্য অনুবাদ পড়ার আগ্রহকে সাবলীল পর্যায়ে নিয়ে গেছে। বইটি কাদের জন্যঃ এক কথায় বলতে গেলে যারা ইতিহাস পড়েন বা পড়েন না, জানতে চান বা চান না – এমন সকলের জন্যই অবশ্য পাঠ একটি বই। এর সবিস্তারিত আলোচনায় উপকৃত হবে সকল পাঠকগণ ইনশাআল্লাহ্। বইয়ের উল্লেখযোগ্য কয়েকটি দিকঃ বিস্তারিত দালিলিক ও প্রেক্ষাপট উপযুক্ত উদাহরণ সমৃদ্ধ আলোচনা খুব ভাল লেগেছে। বই সম্পর্কেঃ বই- ইতিহাসের ধূসরখাতা লেখক- মাওলানা ইসমাইল রেহান অনুবাদক- ফাহাদ আব্দুল্লাহ পৃষ্ঠা- ৩১২ কভার- হার্ড কভার প্রচ্ছদ মূল্য- ৩৮০৳ প্রি অর্ডারে মূল্য- ২৪৭ ৳ (৩৫% ছাড়ে) প্রকাশনী- কালান্তর প্রকাশনী"

Amit Hasan

Amit Hasan , Mar 13, 2022

★ ★ ★ ★ ★

"কোন ঘটনাই পৃথিবী থেকে বিলীন হয়ে যায় না। কেবল বর্তমান থেকে অতীতে রূপান্তরিত হয়ে তৈরি করে ইতিহাস। আর এই ইতিহাস কাজ করে অনেকটা দর্পণের ন্যায়। দর্পণকে যেমন আমরা বানিয়েছি আমাদের বাহ্যিকতা দেখার বস্তু। ঠিক তেমনি ইতিহাসের প্রতিটি পাতা প্রদর্শন করে অতীতের বিজয়গাঁথা কিংবা পরাজয়ের গ্লানি। উভয় থেকেই আমরা লাভ করতে পারি মননশীল চেতনা যাকে লাগিয়ে আমরা আমাদের জাতীয়তাবোধকে জাগ্রত করে নিজ জাতির পরিচয়কে বিস্তৃত করতে পারি। ইসলামের ইতিহাস ও সেই একই মূল্যবোধ ধারণ করে। প্রকাশিতব্য বইয়ের শর্ট পিডিএফ হতে যতটুকু অনুধাবন করা যায় তা হলো এটি গতানুগতিক ইতিহাসের লেখ্য নয়। বরং এটি ব্যতিক্রমধর্মী ইতিহাসের উপাখ্যান। সচরাচর ইতিহাস গ্রন্থের চেয়ে ব্যতিক্রম গ্রন্থটির ৮টি অধ্যায়ের পৃথক ৩০ টি শিরোনামে উঠে এসেছে লেখকের বিভিন্ন সময়ে লেখা তথ্যবহুল অসাধারণ কিছু প্রবন্ধের সংকলায়ন। তাই বইটি পাঠে কারো একঘেয়েমিতা কাজ করবে বলে মনে হয় না। টাইম মেশিনের ন্যায় পাঠক কখনও পরিচিত হবেন কিছু শাস্ত্রীয় আলাপের আবার কখনও মুখোমুখি হবেন কিছু বিখ্যাত ব্যক্তি ও তাঁদের দর্শনের, তাঁদের মূল্যায়ন ও পর্যালোচনার। আবার কখনও মিশে যাবেন উসমানি খিলাফত, তুরস্ক ও তুর্কি জনতার সাথে। কখন ও বেরিয়ে পড়বেন সফরনামায়। আবার উপলব্ধি করবেন কিছু ক্ষত ও ষড়যন্ত্রের; যেগুলো তাদের হৃদয়ে দাগ কাটবে বলে আশা করা যায়। পরিশেষে ইতিহাস মানেই ফিরে দেখা। পাঠক প্রত্যক্ষ করবেন এমন কিছু স্বর্ণালি ইতিহাসের যার বেদনা বিধুর শেষ অধ্যায় গুলো এখনো শিক্ষার উপকরণ হিসেবে কাজে লাগানো যায়। সর্বোপরি শর্ট পিডিএফের আলোকে যেটুকু পড়েছি সেটুকুর অনুবাদ ঝরঝরে সাবলীল মনে হয়েছে। আশা করছি পুরো বইটিতে তা অব্যাহত থাকবে। বইটি পাঠের মাধ্যমে অজানা কিছু ইতিহাসের নতুন দ্বার উন্মোচিত হবে। যা ইতিহাসপ্রেমী পাঠকের ইতিহাস পাঠের তৃষ্ণাকে আরো বর্ধিত করবে ইনশাআল্লাহ।"

Arafat Shaheen

Arafat Shaheen , Mar 11, 2022

★ ★ ★ ★ ★

"ইতিহাস এমন একটি বিষয়—যা পঠনপাঠনের ক্ষেত্রে কারও কাছে একেবারেই বিরক্তিকর; আবার কেউ কেউ অতি আগ্রহভরে এই কঠিন বিষয়টি নিয়েই মেতে থাকেন। এক কঠিন বাস্তবতা হলো, দ্বিতীয় দলের মানুষই তুলনামূলক কম। তবে একেবারে নগন্য নয়। একাডেমিকভাবে ইতিহাস পড়ে আসার কারণে এই বিষয়টিকে খুব একটা জটিল বলে মনে হয় না। বরং আমি সব সময় ইতিহাসের নানান গলি-ঘুপচিতে পদচারণা করে নতুন নতুন বিষয় জেনে সীমাহীন আনন্দবোধ করি। আর ইতিহাসের জটিল বিষয়গুলো যদি ইসমাইল রেহানের মতো লেখকের জাদুময় কলমের লেখা হয়—তাহলে তো কোনো কথাই নেই! সাম্প্রতিক সময়ে যে ক'জন বিদেশি লেখক ইতিহাসের ক্ষেত্রে এই বাংলার পাঠকদের হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হয়েছেন, ইসমাইল রেহান তাদের মধ্যে অন্যতম। আমি তার গুণমুগ্ধ পাঠক। বিশেষ করে তিনি যখন জটিল কোনো বিষয়কে একেবারে সহজ করে উপস্থাপন করেন, তখন ইতিহাসকে 'ছেলের হাতের মোয়া'র মতোই মনে হয়। এর মানে কিন্তু এই নয় যে, তার লেখায় তথ্যের কমতি থাকে! বরং সহজ ভাষায় বলতে গেলে ইসমাইল রেহানের লেখা তথ্যের ভারে জর্জরিত নয়—যাতে একজন পাঠক অল্পতেই বিরক্তবোধ করবে। • কালান্তর প্রকাশনী ইতোপূর্বে সুলতান জালালুদ্দিন খাওয়ারিজম শাহের জীবনী প্রকাশ করেছিল। সেটি পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে। এবার তাদের নতুন আয়োজন 'ইতিহাসের ধূসরখাতা'। মাত্র বাইশ পৃষ্ঠার একটা সংক্ষিপ্ত পিডিএফ পড়ার জন্য দেওয়া হয়েছে। বইয়ের নাম দেখেই আমি কৌতূহলী হয়ে উঠেছিলাম। শর্ট পিডিএফ-এ চোখ বুলিয়ে সেটা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ, বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়েছে আমার; যা নিজেকে সমৃদ্ধ করার জন্য জানা জরুরি বলে মনে হয়েছে। 'ইতিহাসের ধূসরখাতা' লেখকের বেশ কয়েকটি লেখার সংকলন। বলা বাহুল্য, সবগুলো লেখার বিষয়বস্তুই ইতিহাস। তিনি ইতিহাসের আকরগ্রন্থগুলো ঘেটে এমন কতগুলো টপিক তুলে এনেছেন—যা যেকোনো সচেতন পাঠকের মনোযোগ আকর্ষণের জন্যই যথেষ্ট। • মোট আটটি অধ্যায়ে বিভক্ত 'ইতিহাসের ধূসরখাতা'। প্রথম অধ্যায়ে 'শাস্ত্রীয় আলাপ' তুলে ধরা হয়েছে। আমাদের তথাকথিত সেক্যুলার লেখকগণ পারলে তো বলে দেন—ইতিহাসের সঙ্গে ধর্মের (বিশেষ করে ইসলাম) কোনো সম্পর্ক নেই। কিন্তু লেখক এর সমুচিত জবাব দিয়েছেন। সেক্যুলার শিক্ষাব্যবস্থায় পড়াশোনা করার সুবাদে দেখেছি—কীভাবে ইসলামের ইতিহাস পড়াতে গিয়ে শিক্ষার্থীদের মহান সাহাবিদের গালি দেওয়া শেখানো হয়! ফলে এই বিষয়টি যে অতি গুরুত্বপূর্ণ তা সহজেই বোঝা যাচ্ছে। এই অধ্যায়ে আরও দুটি বিষয় নিয়ে লেখা হয়েছে। মহান খলিফা উমর ইবনু আবদুল আজিজ এবং খিলাফতের গঠনপ্রকৃতি ও ব্যবস্থাপনা নিয়ে আলাপ করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে পাঁচটি শিরোনামে বেশ কয়েকজনের জীবনী আলোচিত হয়েছে। তারা হলেন—সমুদ্র ঈগল হিসেবে পরিচিত খাইরুদ্দিন বারবারোসা, বার্বার সিংহ হিসেবে পরিচিত ইউসুফ বিন আশফিন, সম্রাট বাবর ও দীনে ইলাহি, আবুল ফজল, মুজাদ্দিদে আলফে সানি। এছাড়া 'নির্মাণ ও ধ্বংসের দুই রূপকার' শিরোনামে আলোচনা এসেছে। • তৃতীয় অধ্যায়ে উসমানি খিলাফত ও আধুনিক তুরস্ক নিয়ে আলোচনা উপস্থাপন করা হয়েছে। এই অধ্যায়ের 'মুসতফা কামাল থেকে রজব তাইয়িব এরদোগান' শিরোনামের লেখাটি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে। চতুর্থ অধ্যায়ে বেশ কয়েকটি বিখ্যাত গ্রন্থ—ইবনু ইসহাকের সিরাত-গ্রন্থ, সহিহ ইবনু হিব্বান ও তাতহিরুল জিনান গ্রন্থের পর্যালোচনা স্থান পেয়েছে। ইতিহাস শুধুমাত্র পড়ার বিষয়ই নয়; বরং এর থেকে গ্রহণ করার মতো বহু শিক্ষাও রয়েছে। ইসলামের ইতিহাসের দুটি মর্মান্তিক ঘটনা—কারবালার হৃদয়বিদারক ঘটনা এবং আন্দালুসের পতনের ঘটনায় যে শিক্ষা রয়েছে, তা উপস্থাপন করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে গোপন সংগঠন 'দোনমে ই*য়া* হুদি' ও বিশ্বব্যাপী জা*য়*ন বাদী ষড়যন্ত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে। • ইতিহাস জানার জন্য ভ্রমণকাহিনী অতি গুরুত্বপূর্ণ। 'ইতিহাসের ধূসরখাতা' থেকে তাই ভ্রমণকাহিনীও বাদ যায়নি। ভারতের পরাক্রমশালী শাসক শেরশাহ সুরিকে খুঁজে ফিরেছেন লেখক এবং আমাদের জন্যও তা উপস্থাপন করেছেন। একেবারে শেষ অধ্যায়েও বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। দীনের সুরক্ষায় যাঁদের অবদান, পশ্চিমাদের বিভৎস চেহারা, জার্মানি ও মুসলিমবিশ্ব, আকবরের ধর্মদ্রোহিতা এবং সেই যুগের ইসলামি প্রতিরোধ শিরোনামের লেখাগুলো পাঠকের জ্ঞানতৃষ্ণা মেটাতে সক্ষম হবে বলেই বিশ্বাস করি। • সবমিলিয়ে 'ইতিহাসের ধূসরখাতা' বইটিকে আমার কাছে ইতিহাসের ওপর একটি ভিন্নধর্মী প্যাকেজ বলে মনে হয়েছে। কারণ, এখানে ইতিহাসের ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সাধারণত ইতিহাসের বইয়ে একটি নির্দিষ্ট টপিকের ওপর আলোচনা থাকে। কিন্তু এই বইটি ব্যতিক্রম। তাছাড়া, পত্রিকার পাতা ঘেটে প্রয়োজনীয় বিষয়গুলো খুঁজে বের করে অনুবাদকর্ম সম্পাদন করা বেশ দুরূহ কাজ। এই বিষয়টি হয়ত অনেকের মাথাতেই আসবে না। কালান্তর প্রকাশনী এজন্য একটা ধন্যবাদ পেতেই পারে। মূল লেখার বাইরে আলাদাভাবে কিছু টীকাটিপ্পনীও সংযুক্ত করা হয়েছে। ফলে, সংশয়পূর্ণ কোনো বিষয় পাঠকের কাছে স্বচ্ছ হয়ে উঠেছে। এককথায় বলতে গেলে—'ইতিহাসের ধূসরখাতা' পাঠ করার জন্য ইতিহাসের একজন পাঠক হিসেবে আমি একেবারে মুখিয়ে আছি। __________________________________________ বই: ইতিহাসের ধূসরখাতা লেখক: ইসমাইল রেহান সংকলন ও অনুবাদ: ফাহাদ আবদুল্লাহ প্রকাশক: কালান্তর প্রকাশনী প্রচ্ছদ: মুহারেব মুহাম্মাদ পৃষ্ঠাসংখ্যা: ৩১২ মুদ্রিত মূল্য: ৩৮০/-"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ইতিহাসের ধূসরখাতা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ইতিহাসের ধূসরখাতা পাতা: 1 / 18
পাতা 2
ইতিহাসের ধূসরখাতা পাতা: 2 / 18
পাতা 3
ইতিহাসের ধূসরখাতা পাতা: 3 / 18
পাতা 4
ইতিহাসের ধূসরখাতা পাতা: 4 / 18
পাতা 5
ইতিহাসের ধূসরখাতা পাতা: 5 / 18
পাতা 6
ইতিহাসের ধূসরখাতা পাতা: 6 / 18
পাতা 7
ইতিহাসের ধূসরখাতা পাতা: 7 / 18
পাতা 8
ইতিহাসের ধূসরখাতা পাতা: 8 / 18
পাতা 9
ইতিহাসের ধূসরখাতা পাতা: 9 / 18
পাতা 10
ইতিহাসের ধূসরখাতা পাতা: 10 / 18
পাতা 11
ইতিহাসের ধূসরখাতা পাতা: 11 / 18
পাতা 12
ইতিহাসের ধূসরখাতা পাতা: 12 / 18
পাতা 13
ইতিহাসের ধূসরখাতা পাতা: 13 / 18
পাতা 14
ইতিহাসের ধূসরখাতা পাতা: 14 / 18
পাতা 15
ইতিহাসের ধূসরখাতা পাতা: 15 / 18
পাতা 16
ইতিহাসের ধূসরখাতা পাতা: 16 / 18
পাতা 17
ইতিহাসের ধূসরখাতা পাতা: 17 / 18
পাতা 18
ইতিহাসের ধূসরখাতা পাতা: 18 / 18
পাতা / 18
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।