১ম প্রকাশ, ২০২৫
ইসলাম ও মুসলমানের পরিচয়
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | ইসলাম ও মুসলমানের পরিচয় |
| Author | হযরত মাওলানা মোহাম্মদ মনযূর নোমানী (রহ.) |
| Publisher | মাকতাবাতুন নূর |
| Edition | ১ম প্রকাশ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 207 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.34 Kg |
| Translator | মাওলানা মাহমুদ হাসান মাসরুর |
| ISBN | 978-984-99725-0-1 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
8 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টি
nom****com , Oct 15, 2025
"নাম—ইসলাম ও মুসলমানের পরিচয় লেখক—হযরত মাওলানা মুহাম্মদ মনযূর নূ‘মানী (রহ.) অনুবাদ —মাওলানা মাহমুদ হাসান মাসরুর প্রকাশনী: Maktabatun Nur - মাকতাবাতুন নূর রিভিউ লিখেছেন : নোমান আল-ফারিস "ইসলাম — শুধু এক ধর্ম নয়, বরং আলোর এমন এক দিশা, যা মানুষকে চিনতে শেখায় তার স্রষ্টা ও নিজের পরিচয়। " ইসলাম ও মুসলমানের পরিচয়" বইটি মূলত ইসলামের প্রকৃত রূপ ও একজন সত্যিকারের মুসলমানের জীবনদর্শন ব্যাখ্যা করে। লেখক কুরআন ও সুন্নাহর আলোকে দেখিয়েছেন, ইসলাম শুধু একটি ধর্ম নয় — এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত, সামাজিক,শিক্ষায়, নৈতিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। বইটা পড়ার পরে আমার অনুভূতি খুব ভালো। বিশেষ করে আমি অনেক জ্ঞানগর্ভ কথা জানতে পারছি। যেমন -মুসলমান হওয়া মানে শুধু নাম বা পরিচয়ে নয়, বরং আচরণ, চিন্তা ও কর্মে আল্লাহর আনুগত্যে জীবন পরিচালনা করা।ইসলাম মানুষকে শেখায় ন্যায়, শান্তি, দয়া, ভ্রাতৃত্ব ও সত্যবাদিতা। এছাড়াও আরো অনেক কিছু শিখতে পারছি যেটা আমাকে সমৃদ্ধ করেছে। এই বইটি প্রতিটি মুসলিম এর জন্য জানা অপরিহার্য বলে মনে করি।আমরা মুসলিম এবং মুসলিম হিসেবে আমাদের ধর্ম ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, কি করতে বলেছে এবং কোনটা করতে বলা হয়নি, এসবকিছু আমাকে সহ সব মুসলমানদের জানা উচিত। একজন মুসলমানের উচিত তার আত্মপরিচয় যে মুসলমান এর সঠিক অর্থ কি বহন করে, সেটা সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে এবং এই বই খুবই গুরুত্বপূর্ণ সহায়ক হবে সবার জন্য। ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য ও যুক্তিসঙ্গত দিক তুলে ধরে লেখক মানুষকে উৎসাহ দিয়েছেন সত্যিকার ঈমান ও আমলের পথে ফিরে আসতে।"
Rashedul islam , Oct 15, 2025
"রিভিউ - ২০ বই: ইসলাম ও মুসলমানের পরিচয় লেখক: মাওলানা মুহাম্মদ মনযূর নূ‘মানী (রহ.) “ইসলাম ও মুসলমানের পরিচয়” বইয়ের মধ্যে ইসলাম কাকে কাকে বৈশিষ্ট্যসমূহসহ তুলে ধরা হয়েছে — ঈমানের ভিত্তি, আকীদা, ইসলামিক আচরণ ও আদর্শ, মুসলমান হিসেবে দায়িত্ব ও নৈতিকতা ইত্যাদি। সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, এই বইয়ে মৌলিক ও সর্বব্যাপী বিষয়বস্তু- ঈমান ও ইসলামের মৌলিক বিষয় — যেমন আল্লাহ বিশ্বাস, নামাজ, রোজা, হুকুম ইত্যাদি — এবং মুসলিম জীবনে প্রযোজ্য দিকগুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )"
ann****com , Oct 15, 2025
"ইসলাম ও মুসলমানের পরিচয় বইটি পড়ার পর আমার নিজের ধর্ম সম্পর্কে উপলব্ধি আরও গভীর হয়েছে।আমরা অনেক সময় নিজেদের মুসলমান বললেও ইসলাম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা সবার মধ্যে থাকে না।এই বইটি খুব সহজ ভাষায় ইসলাম কী, মুসলমান কারা এবং তাদের প্রকৃত পরিচয় কী তা পরিষ্কারভাবে তুলে ধরেছে। বইটির শুরুতে ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যা কেবল ইবাদত নয় বরং ব্যক্তিগত,পারিবারিক,সামাজিক,রাষ্ট্রীয় জীবনের প্রতিটি দিককে আলোকিত করে।এরপর ধাপে ধাপে একজন প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য,ঈমান-আমল, আখলাক ও সমাজে তার ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। লেখক কুরআন ও হাদীসের আলোকে বাস্তব উদাহরণসহ বিষয়গুলো ব্যাখ্যা করেছেন।আমি বইটি পড়ে মুসলমান হিসেবে নিজের অবস্থান ও দায়িত্ব নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছি। আমি মনে করি,এই বইটি প্রত্যেক মুসলমানেরই পড়া উচিত, বিশেষ করে যারা ইসলাম সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তুলতে চান বা নিজের ঈমানকে মজবুত করতে চান। আমার পরামর্শ হলো এই বইটি একা না পড়ে পরিবার,বন্ধু সবাইকেই পড়তে দেওয়া পড়ার প্রতি উৎসাহিত করা উচিৎ যাতে সবার চিন্তা চেতনার পরিবর্তন হয়।ইনশা আল্লাহ,এতে আমাদের মধ্যে সত্যিকারের মুসলমানি চেতনা গড়ে উঠবে। বই:ইসলাম ও মুসলমানের পরিচয় প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর"
880****784 , Oct 11, 2025
"🌿📘বই রিভিউ:১৬🌿 "আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়! আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়! আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়! বলা হলো, কে সে ইয়া রাসুলাল্লাহ ? বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ হতে পারে না।" 📖 বই: ইসলাম ও মুসলমানের পরিচয় লেখক: মাওলানা মুহাম্মদ মনযুর নুমানী রহ. প্রকাশনা: Maktabatun Nur - মাকতাবাতুন নূর 🌸ইসলাম অর্থ আত্মসমর্পণ করা,আর প্রকৃত মুসলমান সেই যে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধানাবলি অনুযায়ী জীবন পরিচালনা করেন। 🌸‘ইসলাম ও মুসলমানের পরিচয়’ বইটি এমন এক দর্পণ, যেখানে একজন মুসলমান নিজের আসল রূপ দেখতে পারে। বইটিতে সুন্দরভাবে বোঝানো হয়েছে, ইসলাম শুধু নামের নয়—এটি এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। লেখক অত্যন্ত সহজ ভাষায় মুসলমানের পরিচয়, দায়িত্ব ও চরিত্রের মূল বৈশিষ্ট্য তুলে ধরেছেন। বর্তমান যুগে অনেক মুসলমান নামমাত্র মুসলমান হয়ে গেছে এই বই তাদের জাগিয়ে তুলবে ইংশাআল্লহ। বইয়ের প্রতিটি অধ্যায় চিন্তা জাগায়, ঈমানকে দৃঢ় করে ও জীবনের লক্ষ্য পরিষ্কার করে। এতে কুরআন-হাদীসের আলোকে বোঝানো হয়েছে প্রকৃত মুসলমান কেমন হওয়া উচিত। তরুণ প্রজন্মের জন্য বইটি দিশারীর মতো। 🌸পাঠক বইটি পড়ে নিজের ভেতরে এক আত্মসমালোচনার আহ্বান অনুভব করবে। ইসলামী চেতনা জাগাতে এটি সত্যিই অনন্য এক গ্রন্থ। সংক্ষিপ্ত হলেও বইটি গভীর চিন্তার দরজা খুলে দেয়। AyeSha"
ays****com , Oct 11, 2025
"📖 বই: ইসলাম ও মুসলমানের পরিচয় ✍️ লেখক : হযরত মাওলানা মোহাম্মদ মনযূর নোমানী (রহ.) 🍂 প্রকাশনী : Maktabatun Nur - মাকতাবাতুন নূর 🍂 রিভিউ : আয়েশা আমার পাঠ অনুভূতি: বইটি পড়ার পর আমি নিজের পরিচয় নিয়ে নতুন করে ভাবতে শিখেছি। ইসলামের প্রতি ভালোবাসা ও আত্মপরিচয়ের অনুভূতি অনেকটা জেগে উঠেছে। মূল বিষয়বস্তু: বইটিতে ইসলামের প্রকৃত রূপ, একজন মুসলমানের দায়িত্ব ও সমাজে তার ভূমিকা সংক্ষিপ্ত অথচ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। কোন পাঠকের জন্য উপযোগী: ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং যারা নিজের ইসলামী চেতনা দৃঢ় করতে চান—তাদের জন্য এটি আদর্শ বই। পরামর্শ ও মন্তব্য: বইটির বার্তা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তবে মুসলমান হিসেবে আমাদের অবস্থান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে বইটি পড়া ও অন্যদের পড়তে উৎসাহ দেওয়ার আহ্বান জানাই।"
Asphiya Khan , Oct 7, 2025
"ইসলাম ও মুসলমানের পরিচয়” — এই বইটির প্রতিটি পৃষ্ঠা যেন হৃদয়ে এক গভীর আলো জ্বেলে দেয়। এটি কেবল ধর্মীয় জ্ঞান নয়, বরং নিজের পরিচয়কে নতুন করে চিনে নেওয়ার আহ্বান। আজকের যুগে আমরা মুসলমান নাম ধারণ করি, কিন্তু ইসলামকে কতটা জানি, কতটা ভালোবাসি? এই প্রশ্নের উত্তরই যেন মেলে বইটির প্রতিটি লাইনে। লেখক সহজ অথচ আবেগময় ভাষায় মনে করিয়ে দিয়েছেন— ইসলাম শুধু কিছু ইবাদতের সমষ্টি নয়; এটি জীবনের প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকা এক পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। লেখক বইটির শুরুতেই তুলে ধরেছেন—ইসলাম কী, এর উদ্দেশ্য কী, আর একজন মুসলমানের প্রকৃত পরিচয় আসলে কী হওয়া উচিত। ইসলামকে তিনি শুধু কিছু আচার-অনুষ্ঠান বা ইবাদতের সীমায় আবদ্ধ রাখেননি; বরং দেখিয়েছেন, এটি এমন এক জীবনধারা যা মানুষের অন্তর, চিন্তা, নৈতিকতা, সমাজ ও রাষ্ট্র—সব ক্ষেত্রেই আল্লাহর নির্দেশ মেনে চলতে শেখায়। বইয়ের প্রতিটি অধ্যায়ে লেখক গভীর জ্ঞান ও সাবলীল ভাষায় পাঠককে নিয়ে গেছেন ইসলামের মূল উৎস—কুরআন ও সুন্নাহর শিক্ষার কাছে। এখানে আলোচনা করা হয়েছে ঈমানের পরিচয়, তাওহিদের গুরুত্ব, ইবাদতের সৌন্দর্য, নৈতিকতা ও আদবের ভূমিকা, মুসলমানদের পারস্পরিক সম্পর্ক এবং সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার উপায় সম্পর্কে। বিশেষভাবে “মুসলমানের পরিচয়” অধ্যায়টি বইটির প্রাণ। লেখক এতে দেখিয়েছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার অন্তর আল্লাহভীতিতে পূর্ণ, যার আচরণে নববী আদর্শের ছাপ স্পষ্ট, আর যার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত হয়। আজকের সময়ে, যখন অনেকেই মুসলমান নামধারী হলেও ইসলামের চেতনা থেকে দূরে সরে যাচ্ছে, তখন এই বইটি পাঠকের আত্মাকে জাগিয়ে তুলতে সক্ষম। বইটির ভাষা সহজ, কিন্তু প্রভাবশালী। তরুণ পাঠক, শিক্ষার্থী কিংবা ইসলামকে নতুন করে জানতে চাওয়া যে কেউ সহজেই এর বক্তব্য বুঝতে পারবেন। একদিকে এটি জ্ঞান দান করে, অন্যদিকে হৃদয়কে নরম করে, আমলে উদ্বুদ্ধ করে।"
umm****com , Oct 5, 2025
"📚 বই রিভিউ১৩: ইসলাম ও মুসলমানের পরিচয় Maktabatun Nur - মাকতাবাতুন নূর ইসলাম অর্থ আত্মসমর্পণ করা,আর প্রকৃত মুসলমান সেই যে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধানাবলি অনুযায়ী জীবন পরিচালনা করেন। ‘ইসলাম ও মুসলমানের পরিচয়’ বইটি এমন এক দর্পণ, যেখানে একজন মুসলমান নিজের আসল রূপ দেখতে পারে। বইটিতে সুন্দরভাবে বোঝানো হয়েছে, ইসলাম শুধু নামের নয়—এটি এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। লেখক অত্যন্ত সহজ ভাষায় মুসলমানের পরিচয়, দায়িত্ব ও চরিত্রের মূল বৈশিষ্ট্য তুলে ধরেছেন। বর্তমান যুগে অনেক মুসলমান নামমাত্র মুসলমান হয়ে গেছে এই বই তাদের জাগিয়ে তুলবে ইংশাআল্লহ। বইয়ের প্রতিটি অধ্যায় চিন্তা জাগায়, ঈমানকে দৃঢ় করে ও জীবনের লক্ষ্য পরিষ্কার করে। এতে কুরআন-হাদীসের আলোকে বোঝানো হয়েছে প্রকৃত মুসলমান কেমন হওয়া উচিত। তরুণ প্রজন্মের জন্য বইটি দিশারীর মতো। পাঠক বইটি পড়ে নিজের ভেতরে এক আত্মসমালোচনার আহ্বান অনুভব করবে। ইসলামী চেতনা জাগাতে এটি সত্যিই অনন্য এক গ্রন্থ। সংক্ষিপ্ত হলেও বইটি গভীর চিন্তার দরজা খুলে দেয়।"
880****026 , Sep 25, 2025
"বইয়ের নাম: ইসলাম ও মুসলমানের পরিচয় লেখক: মাওলানা মুহাম্মদ মনযূর নূ‘মানী (রহ.) প্রকাশনী: মাকতাবাতুন নূর বিষয়বস্তু ও উপস্থাপনা: “ইসলাম ও মুসলমানের পরিচয়” গ্রন্থটি মূলত একটি গাইডবুক ধাঁচের বই, যেখানে ইসলাম কাকে কাকে বৈশিষ্ট্যসমূহসহ তুলে ধরা হয়েছে — ঈমানের ভিত্তি, আকীদা, ইসলামিক আচরণ ও আদর্শ, মুসলমান হিসেবে দায়িত্ব ও নৈতিকতা ইত্যাদি। বইটি এমনভাবে লেখা, যেন একজন সাধারণ পাঠক সহজেই বিষয়গুলো বোধ করতে পারে। লেখক ধর্মীয় বুনিয়াদ থেকে শুরু করে উন্নত স্তরের কিছু বিষয়ও সংক্ষিপ্তভাবে স্পর্শ করেছেন, যাতে পাঠকের ধাপে ধাপে ধরা দেওয়া যায় — অনেক জটিল তত্ত্ব সরলভাবে উপস্থাপন করা হয়েছে। গুণাবলী : সহজ ও সাবলীল ভাষা- জটিল ইসলামী তত্ত্ব ও বিষয়গুলিকে অতি সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। মৌলিক ও সর্বব্যাপী বিষয়বস্তু- ঈমান ও ইসলামের মৌলিক বিষয় — যেমন আল্লাহ বিশ্বাস, নামাজ, রোজা, হুকুম ইত্যাদি — এবং মুসলিম জীবনে প্রযোজ্য দিকগুলি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সন্নিবেশিত দৃষ্টান্ত ও জীবনের চাহিদা অনুসারে প্রসঙ্গ- বইতে এমন উদাহরণ দেওয়া আছে যা পাঠকের দৈনন্দিন জীবন, সামাজিক ও পারিবারিক পরিবেশের সঙ্গে সংযুক্ত হতে পারে। এতে পাঠক ভাবতে পারে, “আমি এটি কিভাবে জীবনে প্রয়োগ করব?” সংক্ষেপ ও গঠন- অত্যধিক বিশদে ছড়িয়ে না গিয়েই বিষয়গুলিকে পুরোপুরি দেখানোর চেষ্টা করা হয়েছে — তাই বইটি খুব গম্ভীর বিশ্লেষণমূলক পাঠকদের জন্য না হলেও সাধারণ পাঠকের জন্য উপযোগী।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ইসলাম ও মুসলমানের পরিচয়" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: