হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ইসলাম আসলে কী? - আবিদ এইচ রাহাত এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৫

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ইসলাম আসলে কী?

14 Ratings | 14 Reviews
TK. 360 TK. 480 -25% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

এটি কোনো আমলের নির্দেশিকা বা জটিল ধর্মতাত্ত্বিক গ্রন্থ নয়; বরং ইসলামের মৌলিক বিষয়গুলোর পেছনে লুকিয়ে থাকা গভীর দর্শনের একটি সহজ আলোকপাত। অনেক সাধারণ পাঠক, ভাই...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

এটি কোনো আমলের নির্দেশিকা বা জটিল ধর্মতাত্ত্বিক গ্রন্থ নয়; বরং ইসলামের মৌলিক বিষয়গুলোর পেছনে লুকিয়ে থাকা গভীর দর্শনের একটি সহজ আলোকপাত। অনেক সাধারণ পাঠক, ভাই-বোনেরা জীবনের কোনো
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ইসলাম আসলে কী?
Author আবিদ এইচ রাহাত
Publisher অনুজ প্রকাশন
Edition ১ম প্রকাশ, ২০২৫
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 240
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.41 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.86

14 Ratings and 14 Reviews

★★★★★
12
★★★★☆
2
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১৪টি
Md Rakib Hossen

Md Rakib Hossen , Apr 4, 2026

★ ★ ★ ★ ★

"অসাধারণ একটি বই 💗"

880****764

880****764 , Aug 8, 2025

★ ★ ★ ★ ★

"Dolly Akter 📚 বই রিভিউ বই: ইসলাম আসলে কী? লেখক: আবিদ এইচ রাহাত রেটিং: ০৮/১০ প্রকাশক: এশিয়া পাবলিকেশন ক্যাটাগরি: ইসলামিক --- মূলকথা: ✨ “ইসলাম আসলে কী?” — নামেই বোঝা যায়, এই বইটি ইসলাম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করেছে। এখানে কোনো জটিল ধর্মীয় তত্ত্ব বা কঠিন আমলনামা নেই। বরং সহজ, স্পষ্ট ও সবার জন্য বোধগম্য ভাষায় ইসলামকে তুলে ধরা হয়েছে। 📌 লেখক দেখিয়েছেন— “ইসলাম শুধু কিছু নিয়ম বা ইবাদতের নাম নয়—এটি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।” এর মানে ইসলাম জীবনের প্রতিটি দিকেই দিকনির্দেশনা দেয়—যা শুধু মসজিদে বা নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের পুরো জীবনকে আচ্ছাদিত করে। বইয়ের ভেতরে ইসলামের মূল দর্শন, উদ্দেশ্য ও জীবনধারার বাস্তব প্রয়োগ নিয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, যা পাঠকের মনে একটি গভীর ছাপ ফেলে। --- পাঠ-অনুভূতি: 💬 “প্রথম অংশ পড়েই মনে হলো, আলহামদুলিল্লাহ! বইটি শেষ পর্যন্ত পড়তে চাই এবং শেখা জ্ঞান জীবনে কাজে লাগাতে চাই।” বই পড়ার সময় মনে হয়েছে, লেখক যেন পাঠকের সাথে সরাসরি কথা বলছেন। কোনো কঠিন আরবি টার্ম ব্যবহার না করে সহজ বাংলায় সব কিছু ব্যাখ্যা করেছেন। ফলে নতুন পাঠকরাও সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। --- ব্যক্তিগত মতামত: ✅ লেখার ধরণ খুব সহজ, সাবলীল ও আকর্ষণীয়। ✅ প্রতিটি অধ্যায়ে বাস্তব উদাহরণ ব্যবহার করায় বিষয়গুলো আরও প্রাণবন্ত হয়েছে। ✅ নবীন পাঠকদের জন্য যেমন উপযোগী, তেমনি যারা ইসলাম সম্পর্কে কিছুটা জানেন কিন্তু গভীরে যেতে চান, তাদের জন্যও বইটি সহায়ক। --- কার জন্য উপযুক্ত: ⭐ “যারা ইসলাম সম্পর্কে মৌলিক ও সঠিক ধারণা পেতে চান, ইসলাম নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতে চান এবং ইসলামের দৃষ্টিভঙ্গি গভীরভাবে বুঝতে আগ্রহী।” এই বই বিশেষভাবে উপযোগী— নতুন পাঠকদের জন্য, যারা ইসলাম সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে চান যাদের কাছে ইসলাম হয়তো কেবল কিছু নিয়মের সমষ্টি মনে হয় যারা নিজের জীবনে ইসলামের শিক্ষা প্রয়োগ করতে আগ্রহী --- শেষকথা: 🌟 “এটি এমন একটি বই, যা সহজ ভাষায় ইসলামের মূল ধারণা তুলে ধরে। পাঠকের চিন্তায় নতুন দিক উন্মোচন করে এবং জীবন পরিচালনায় সহায়ক হয়।” আমার মতে, বইটি শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, বরং একজন মুসলিমের জন্য জীবন পরিবর্তনের অনুপ্রেরণাও হতে পারে। যে কেউ এটি পড়লে ইসলামের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন, ইনশা আল্লাহ। ---"

Afra Ubaid Shanta

Afra Ubaid Shanta , Jul 30, 2025

★ ★ ★ ★ ★

"🗓️ ৩০-০৭-২০২৫ 📘 রিভিউ রেটিং: ৮/১০ 📖 বইটির প্রিভিউ পড়ে ভালো লেগেছে। বইটির শুরুতেই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। ইসলাম শুধু কিছু ধর্মীয় রীতি-নীতির নাম নয় বরং এটি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবভাবে কিভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। 📌 মূল বিষয়বস্তু: এই বইটি কোনো নির্দিষ্ট আমলভিত্তিক গাইড নয় এবং জটিল ধর্মীয় তত্ত্বেও ভারাক্রান্ত নয়। বরং সহজ ও সাবলীল ভাষায় ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কেমন হওয়া উচিত, তা ব্যাখ্যা করেছে। এতে করে ইসলামকে বোঝা এবং বাস্তব জীবনে তা প্রয়োগ করার একটি বাস্তবিক ও গ্রহণযোগ্য রূপরেখা পাওয়া যায়। 💬 পাঠ্য অভিজ্ঞতা: শুধু প্রিভিউ অংশই এতটা চিন্তা জাগিয়ে তোলে যে পুরো বইটি পড়ার তীব্র ইচ্ছা জন্মায়। পড়তে পড়তে ইমান ও আমল নিয়ে ভাবতে হয়, এবং সেই ভাবনা বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর তাগিদ সৃষ্টি করে। এটি পাঠকের শুধু চিন্তাধারাই বদলায় না, বরং পুরো জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। 🔍 ব্যক্তিগত মূল্যায়ন: লেখার ভঙ্গি খুবই সহজবোধ্য, যা নতুন পাঠকদের জন্য অত্যন্ত উপযোগী ও মনোগ্রাহী। যারা ইসলামের গভীরতা বুঝতে আগ্রহী, কিন্তু কঠিন ভাষা ও তত্ত্বে ভীত–তাদের জন্য এটি আদর্শ একটি বই। 🌿 শেষ কথা: “ইসলাম আসলে কী?”—এই প্রশ্নের সহজ, পরিষ্কার ও প্রাঞ্জল উত্তর খুঁজছেন যারা, এবং প্রচলিত ভুল ধারা থেকে মুক্ত হয়ে ইসলামের মূল দর্শন জানতে চান, তাঁদের জন্য এই বইটি একটি চমৎকার পথপ্রদর্শক হতে পারে"

md shoriful

md shoriful , Jul 23, 2025

★ ★ ★ ★ ★

"আমাদের মতো জেনারেল ছাত্রদের জন্যে একদম পার্ফেক্ট একটা বই। এমন একটা বই দরকার ছিলো।"

Angel rumi

Angel rumi , Jul 23, 2025

★ ★ ★ ★ ★

"ji topic tar jonne kine silam. amar moner ekta prosno silo onek din dhore, setar ekdom sothik utto peyese. ar pashapashi arO onek topic, it was a good work."

Afrina Awal Saima

Afrina Awal Saima , Jul 21, 2025

★ ★ ★ ★ ★

"জেনারেল স্টুডেন্টদের জন্য অনেক উপকারি একটি বই। আমার অনেক ভালো লেগেছে বইটি পড়ে।ইসলাম সম্পর্কে আমার মনে জেগে ওঠা অনেক প্রশ্নের উত্তরই আলহামদুলিল্লাহ্‌ এই বই-এ পেয়েছি।বইটিতে বানান ও গ্রামারগত কিছু ভুল আছে, আশাকরি পরবর্তী প্রকাশে ভুল গুলো ঠিক হবে ।বইটিকে আমি ১০০ তে ৯৮ নাম্বার দেবো।"

Mohammed Shafiur Sabbir

Mohammed Shafiur Sabbir , Jul 14, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ্, বইটা ইসলামকে জানার জন্য আমাদের সবার হাতে হাতে থাকা উচিত।"

Book Finder

Book Finder , Jul 1, 2025

★ ★ ★ ★ ★

"অল্প কিছু বানান ও গ্রামার ইসু আছে। বাদবাকি মাশাআল্লাহ, অনেকটা জার্নির মত। শুরু থেকে শেষ পর্যন্ত এক একটা টপিকে এক এক রকম অনুভূতি। শুধু মাত্র ইসলাম এই বই পড়ছি মনে হলেও, সাহিত্য পরার ক্ষেত্রে যেমন নানা রকম অনুভূতি তৈরি হয়। এখানেও অনেকটা তেমন মনে হয়েছে। শুরুতে একদম সহজ, পান্তা ভাতের মত...... যেতে যেতে সাদা ভাত, এর পরে পোলাই, এর পরে বিরিয়ানাই, রেজালা, কাচ্ছি থেকে শেষ করে আবার ডিজার্ট সার্ভ করতেছে। অনেকটা এই রকম। আসলেই ভালো ছিলো বইটা। একদম ইউনিক কাজ মনে হয়েছে। বেশ কিছু স্থানে অনেক গভীর চিন্তা করার মনমানষিকতা তৈরি করে দেয়। মাশাআল্লাহ। ফলোয়ার হয়ে গেলাম।"

True Science Lover

True Science Lover , Jul 1, 2025

★ ★ ★ ★ ★

"সিরিয়াস রিভিউ, বইটা এক কথায় খুবই চমৎকার। তবে লেখনী আরও মজবুত হতে হবে। বেশ কিছু স্থানে বানানের ভুল আছে ও গ্রামার সমস্যা। বইটার কাভার পৃষ্ঠা সব মিলিয়ে টাকা উসুল বলা যায়। তবে বইয়ের content, মানে মূল বিষয় আসলেই খুব দরকারি। এই রকম কাজ আমি বাংলায় বা অন্য ভাষায় পাইনি এখনো। ইংরেজিতে একটা আছে ৫ খণ্ডের। সেটাও খুব চমৎকার একটা বই কিন্তু বাংলাদেশিদের জন্যে যা দরকার তা সেই বইটা serve করে না আমার মতে। এই বইটা একই সাথে প্রায় সব কিছু যেন touch করার পাশাপাশি একটা narrative serve করছে। বইটার কিছু স্থানে flat মনে হয়েছে, কিছু স্থানে একদম সাধারণ text book, কোনো স্থানে একদম নতুন কিছু দর্শন, কিছু স্থানে অনেক অনুভূতি ও ঈমানে জোর থাকলে চোখে পানিও আসতে পারে, কিছু স্থানে প্রচণ্ড ভাবতে বাধ্য করবে, কিছু স্থানে গিয়ে ইসলামের জন্যে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করবে, কিছু স্থানে গেলে মনে হবে দায়ি হয়ে যাই, কিছু স্থানে গেলে মনে হয় পড়াশোনা শুরু করা উচিত। শেষের দিকে নিজের নিজের আয়নায় দেখার জন্যে shelf ঈমান test এর topicটা বেশ কাজের ছিল। উদাহরণগুলো যা দিয়েছে সেটাতে ১০০ তে ১০০ দিব আমি, এতো সহজ ও সুন্দর উদাহরণ আগে পাইনি কোনো বইতে, উদাহরণের কারণে অনেক topic একদম পানির মতো সহজ মনে হয়েছে। তবে একটা star কম দিলাম শুধুমাত্র বানান ও গ্রামারের কারণে। বানানে বেশি ভুল থাকায় বারবার বিরক্ত লেগেছে। আরেকটা বিষয়, বইটাতে মাযহাব, মানহায ও আকিদার প্যাচে পড়ার কোনো সম্ভাবনা দেখি না। অনেক বই আছে আল্লাহর সিফাত ও আকিদা related issue নিয়ে কথা বললে কোনো একটা দিকে ঝুঁকে যায়। এই বইটা সেই দিক বেশ ভালোভাবে tackle করেছে মনে হচ্ছে। তাই বলা যায় সব শ্রেণির, এমনকি শিয়া সুন্নিদের মতো বড় difference এ লোকেরাও এই বই পড়তে পারবে। বইটা কাউকে gift দিলে চোখ বন্ধ করে দেওয়া যায়।"

Shahabuddin shikder

Shahabuddin shikder , Jun 30, 2025

★ ★ ★ ★ ★

"📚বই রিভিউ: 💥ইসলাম আসলে কি? - আবিদ এহচ রাহাত: 💥 ✅ বর্তমানে ধর্ম নিয়ে চারপাশে নানা প্রশ্ন আর ভুল বোঝাবুঝি যখন বাড়ছে, তখন আবিদ এহচ রাহাতের "ইসলাম আসলে কি?" বইটি যেন এক ঝলক তাজা বাতাস। এটি শুধু একটি বই নয়, বরং ইসলামের মূল শিক্ষায় ফিরে যাওয়ার একটি বাস্তবসম্মত পথনির্দেশিকা। লেখক কোনো কঠিন পরিভাষা ব্যবহার না করে, অত্যন্ত সাবলীল ও যুক্তিপূর্ণ ভঙ্গিতে ইসলামের মৌলিক ধারণাগুলো উপস্থাপন করেছেন। আল্লাহর অস্তিত্ব থেকে শুরু করে কোরআন-হাদীসের গুরুত্ব পর্যন্ত সবকিছু এমনভাবে ব্যাখ্যা করেছেন যা সব পাঠকের কাছেই বোধগম্য।"

sha****com

sha****com , Jun 28, 2025

★ ★ ★ ★ ★

"আপনার মনের অন্তরালে যদি সত্য মিথ্যার ঝড় উঠে, আকুলতা আর ব্যাকুলতার পাহাড় জমে, ইসলামকে নতুন করে জানার ইচ্ছা জাগে কিংবা আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে চান, তাহলে "ইসলাম আসলে কি" বইটি আপনার জন্য। ✅কেন পড়বেন? ১.ইসলাম সম্পর্কে সম্যক ধারণা অর্জন করার লক্ষ্যে । ২.ইসলাম নিয়ে খুঁটি নাটি সব কিছু একত্রে বিশ্লেষণ করার জন্য। ৩. আপনার ঈমান শক্তপোক্ত করার জন্য। ৪.আপনার প্রশ্ল গুলোর সমাধান করতে। ✅কাদের পড়া জরুরী? ১.যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান কম। ২. যাদের ইসলাম সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করার কৌতূহল। ৩. ছোট বড় সবাইকে আমি বইটি পড়তে পরামর্শ দিব। ✅বই নিয়ে আমার মতামত: ইসলামিক বইগুলো আমাদের জীবনের নিয়ামক স্বরূপ। আমাদের ভূল ত্রুটি গুলো সংশোধন করার এক বিশেষ নিয়ামক।"ইসলাম আসলে কি"বইটিতে লেখক সুন্দর মতো সকল সমাধান দিয়েছেন।এই বইটি পড়ে আপনার যাবতীয় ভূল ত্রুটি সংশোধিত হবে এবং আপনি পাবেন আলোর দিশারী। ব্যক্তিগত মূল্যায়ন:১০/১০"

Ishtiaque Khan

Ishtiaque Khan , Jun 2, 2025

★ ★ ★ ★ ★

"ইসলাম কোন দর্শন নয়, দর্শন হচ্ছে মানুষের মস্তিষ্ক থেকে সৃষ্ট চিন্তা। ইসলাম আল্লাহর প্রদত্ত দ্বীন।"

880****711

880****711 , Jun 1, 2025

★ ★ ★ ★ ★

"মুসলিম হয়েও আমাদের মাঝে মাঝে প্রশ্ন জাগে যে ইসলাম আসলে কী? হয়তো আল্লাহর প্রজ্ঞা বুঝতে অথবা এমনিতেই উৎসুক হয়ে। অপারগতা ও অনুশোচনা নিয়ে বলছি, আমিও খুঁটিনাটি অনেক বিষয়ে এমন ভাবতে গিয়ে জ্ঞানের সংকীর্ণতা ও বিচক্ষণ না হওয়ার দরুন নিজেকে সঠিক উত্তর দিতে পারিনি। "ইসলাম আসলে কী?"বইটি সে চাহিদা তথ্য ও যুক্তির সাথে যথাযথভাবে পূরণ করে। 🌸 যেমন আল্লাহর ক্ষমতা এবং অবস্থান নিয়ে সঠিক ধারণা, আমাদেরকে তিনি কেন সৃষ্টি করেছেন,আবার আমাদেরকে তিনি জান্নাতে বা জাহান্নামেই বা কেন নিবেন, জীবন ব্যবস্থা ইসলাম কি তাঁরই প্রদত্ত? এবং আমরা কি সঠিকভাবে তা পেয়েছি অথবা যেভাবে পেয়েছি তা কি ঠিক ছিল? ইসলাম যদি সত্যি না হয় তাহলে কেন নিজের জিন্দেগি ইসলাম অনুযায়ী চালাবো! কুরআন সম্পর্কে প্রশ্ন জাগে-এটি যে আল্লাহর কিতাব তা কিভাবে বুঝব বা কুরআন আমাদের নিকট অবিকৃত অবস্থায় এসেছে কিনা আবার কুরআনের ব্যাখ্যা হাদিস কি আমরা সঠিকভাবে পেয়েছি? ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা তো 'كن 'বললে হয়ে যায়,তাহলে তিনি ফেরেশতা সৃষ্টি করেছেন কেন! আবার পৃথিবীতে যে জিন আছে তারা কিভাবে জীবন- যাপন করে, কালো জাদুর মত একটা জঘন্য কাজ তারা কোন কোন শক্তিতে করে! আবার প্রশ্ন জাগে, তিনিই তো এই দ্বীন দিয়েছেন, তবে কেন তিনি দ্বীনের জন্য আমাদেরকে জিহাদ করতে বলেছেন! আচ্ছা যাহোক! সবই করব, তবে কি আল্লাহর কথামতো সব করলেই বা আমল করলেই আমরা জান্নাতে চলে যাব? আর একটু অবাধ্য হলেই জাহান্নামী? এমন সব 'কেন' এবং 'কিভাবে' এর উত্তর দেওয়ার প্রয়াসেই লেখা হয়েছে " ইসলাম আসলে কী" বইটি। 🌸 যাদের অন্তর জগতে এইসব প্রশ্ন বারবার ঘুরপাক খায় কিন্তু সঠিক উত্তর দিতে পারেন না, অথবা বিধর্মীদের কাছে নিজের ধর্মের সঠিক ব্যাখ্যা সহ সৌন্দর্য উপস্থাপন করতে পারেন না, তারা ইনশাআল্লাহ করে নিতে পারে "ইসলাম আসলে কী?" বইটি। 🌸 লেখক সব বিষয়ে সুন্দর- সাবলীল চলিত ভাষায় তথ্য ও যুক্তি উপস্থাপন করাতে যে কেউই বুঝতে পারবে। বিষয় অনুসারে রচনায় ভাষার মাধুর্যতা থাকলে সহজেই সেই বই থেকে জ্ঞান অর্জিত হয়। লেখার সৌন্দর, রেফারেন্স, যুক্তি প্রমাণসহ সব দিক বিবেচনায় আমার মতে এই রচনাটি সার্থক। রেটিং দিতে গেলে 10 এ 9 পাওয়ার যোগ্য।🙂 🌸 আল্লাহ তাআলা এবং তাঁর সৃষ্টির নিপুণতা এবং তাঁর আদেশ-নিষেধের হিকমত যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, তবে আমরা সত্যিকারার্থেই নিজের মাঝে একাগ্রতা পাব। যা আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের দিকে টেনে নিবে এবং তার আদেশ-নিষেধ পালনে সহায়ক হবে। তাই আমাদের এসব ব্যাপারে সঠিক জ্ঞান নেওয়া উচিত। ✒️ Jahida Binte Johir"

Syeda Tania Akther

Syeda Tania Akther , May 31, 2025

★ ★ ★ ★ ★

"#_বুক_প্রিভিউ ∞বইঃ ইসলাম আসলে কী? ∞লেখকঃ আবিদ এইচ রাহাত ∞মুদ্রিত মূল্যঃ ৪৮০৳ ∞ব্যক্তিগত রেটিংঃ ০৮/১০ ∞প্রকাশনীঃ এশিয়া পাবলিকেশন ∞ক্যাটাগরিঃ ইসলামিক ⇨বইটির মূলকথাঃ "ইসলাম আসলে কী?" বইটি ইসলামের মৌলিক বিষয়গুলোর পেছনে লুকিয়ে থাকা গভীর দর্শনের একটি সহজ আলোকপাত। এটি কোনো আমলের নির্দেশিকা বা জটিল ধর্মতাত্ত্বিক গ্রন্থ নয়। বরং সাধারণ পাঠকদের জন্য ইসলাম সম্পর্কে একটি স্পষ্ট ও সহজবোধ্য ধারণা প্রদান করে। বইটি মূলত ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপস্থাপন করে। যা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক। ⇨পাঠ্যানুভূতিঃ বইটির প্রিভিউ পড়ে মন্দ লাগেনি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতে পুরো বইটি পড়তে চাই ও সেই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করতে চাই। ⇨ব্যক্তিগত মতামতঃ বইটি সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা, যা নবীন পাঠকদের জন্য উপযোগী। ⇨নিজস্ব অনুভূতি বিশ্লেষণঃ যারা ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা পেতে চান। যারা সহজ ভাষায় ইসলামের দর্শন ও দৃষ্টিভঙ্গি জানতে আগ্রহী। যারা ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করতে চান। ⇨শেষকথাঃ "ইসলাম আসলে কী?" বইটি ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা পেতে আগ্রহী পাঠকদের জন্য একটি উপযোগী গ্রন্থ। এটি সহজ ভাষায় ইসলামের দর্শন ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, যা পাঠকদের চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক। ✍️Syeda Tania Akther."

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ইসলাম আসলে কী?" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ইসলাম আসলে কী? পাতা: 1 / 15
পাতা 2
ইসলাম আসলে কী? পাতা: 2 / 15
পাতা 3
ইসলাম আসলে কী? পাতা: 3 / 15
পাতা 4
ইসলাম আসলে কী? পাতা: 4 / 15
পাতা 5
ইসলাম আসলে কী? পাতা: 5 / 15
পাতা 6
ইসলাম আসলে কী? পাতা: 6 / 15
পাতা 7
ইসলাম আসলে কী? পাতা: 7 / 15
পাতা 8
ইসলাম আসলে কী? পাতা: 8 / 15
পাতা 9
ইসলাম আসলে কী? পাতা: 9 / 15
পাতা 10
ইসলাম আসলে কী? পাতা: 10 / 15
পাতা 11
ইসলাম আসলে কী? পাতা: 11 / 15
পাতা 12
ইসলাম আসলে কী? পাতা: 12 / 15
পাতা 13
ইসলাম আসলে কী? পাতা: 13 / 15
পাতা 14
ইসলাম আসলে কী? পাতা: 14 / 15
পাতা 15
ইসলাম আসলে কী? পাতা: 15 / 15
পাতা / 15
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।