১ম প্রকাশ, ২০২০
হ্যালো মাওলানা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
বইটির বিস্তারিত দেখুন
| Title | হ্যালো মাওলানা |
| Author | মুহাম্মদ ফজলুল হক |
| Publisher | আর-রিহাব পাবলিকেশন্স |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 224 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.59 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
আজীজুল্লাহ মাসুম , Dec 7, 2024
"মাশা আল্লাহ মনে হয় খুব চমৎকার পরিবেশনাই হবে!।।।"
Palash , Aug 18, 2020
"বুক রিভিউ হ্যালো মাওলানা বইটি মাদ্রাসা থেকে মাত্র ফারেগ হওয়া মাওলানা নোমানকে ঘিরে লেখা হয়েছে। মাওলানা নোমান মাত্র ফারেগ হওয়া মাওলানা হলেও কুরআন হাদিসের এলেমের ব্যাপারে সে একজন জ্ঞান-বিশারদ।হকের ব্যাপারে সে আপোষহীন।তবে তার মেজাজ মর্জি ঠান্ডা। বড় হুজুরের আদেশে মাদরাসা থেকে নোমান সাহেবকে পাঠানো হয় মসজিদে ইমামতির জন্য।আর ইমামের জন্য থাকার নির্দিষ্ট জায়গা না থাকার ফলে শেষে সভাপতি তার বাসায় থাকার কথা বলেন।শেষে নোমান সাহেবের থাকার বন্দোবস্ত হয় সভাপতি সাহেবের বাসার ড্রাইভারের রুমে। জানিয়ে রাখা ভালো,সভাপতির বাড়ির সদস্য হচ্ছেন তার বউ,বাবা(আফসার উদ্দিন),ভাতিজি(জোবায়দা),গাড়ি চালক(ইদ্রিস)এবং সভাপতির প্রবাসি ছেলে হুমায়ূন। মাওলানা নোমান সাহেব ইদ্রিসের সাথে থাকা শুরু করেন এবং তার বিভিন্ন অযোক্তিক প্রশ্নের সম্মুখীন হন।নোমান সাহেবের খাবার এ বাড়ি থেকেই দেওয়া হয়।খাবার দিয়ে যায় জোবায়দা।সেই সুবাধেই জোবায়দার সাথে কয়েকবার দেখা হয়েছে নোমান সাহেবের সাথে।আর জোবায়দার সাথে যাতে দেখা না হয় সেজন্য নোমান সাহেব নামাজের পর কিছুক্ষণ মসজিদে অবস্থান করে বাসায় ফিরেন।এভাবেই চলছিল নোমান সাহেবের প্রতিদিন। এদিকে সভাপতি জানতে পারেন প্রবাসে থাকা তার ছেলে খুবই অসুস্থ এবং তার মৃত্যু নিশ্চিত।তবে যে কয়দিন বেঁচে থাকবে তার চিকিৎসার জন্য প্রতি মাসে ৩-৪লক্ষ টাকার প্রয়োজন। এসব শুনে সভাপতি তার ছেলেকে দেশে চলে আসতে বলেন এবং পরিকল্পনা করতে থাকেন বাপ-মা মরা জোবায়দার সাথে ছেলের বিয়ে দেয়ার কথা।এর ফলে জোবায়দার সব সম্পত্তির মালিক হবে তার ছেলে।আর সেখান থেকে তার চিকিৎসার খরচ চালিয়ে নিতে পারবে যতদিন বেঁচে থাকবে।আর এসব কথা জানতে পেরে যায় ড্রাইভার ইদ্রিস।যেখানে হুমায়ূন এর বেঁচে থাকা সন্দেহহীন,সেখানে জোবায়দার বিয়ে হয়ে গেলে তার জীবন নষ্ট হয়ে যাবে সেটা মেনে নিতে পারেনি ইদ্রিস। তাই সে পরিকল্পনা করে জোবায়দার মনে মাওলানার প্রতি ভালোবাসা জন্মানোর চেষ্টা করে।সাথে সাথে সভাপতি যাতে করে তার পরিকল্পনা বাস্তবায়িত নাহ করতে পারে এজন্য জোবায়দার দাদার সাথে পরিকল্পনা করতে থাকে।আর বড় হুজুরের সাথে কথা বলে নোমান সাহেবের বাবা-মাকে নিয়ে আসেন এবং জোবায়দার দাদাজানকে রাজি করান নোমান সাহেবের সাথে জোবায়দার বিয়ে দেবার জন্য।দাদাজান,বড়হুজুর সব ঠিক করে সভাপতিকে সেখানে ডাকেন।তখন মানসম্মানের ভয়ে সবদিক বিবেচনা করে তিনিও রাজি হন।তবে এসব পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন নাহ নোমান সাহেব।পরে তাকে সেখানে উপস্থিত করা হলে সে কী বিয়ে করেছিল জোবায়দাকে?শেষ টা কী হয়েছিল জানতে পড়তে হবে বইটি। এটি একটি ইসলামি উপন্যাস।উপন্যাসটিতে লেখক ইমামের বাস্তবিক জীবন,সমাজের বর্তমানের পরিস্থিতি,মানুষের ভিতরে থাকা ব্যক্তিত্ব খুবই নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। আশা করি পাঠক বইটি পড়ার সময় নতুন ধরনের এক প্লটের উপন্যাসের সাথে পরিচিত হবেন। ধন্যবাদ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"হ্যালো মাওলানা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: