হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
হরতন ইশকাপন - হুমায়ূন আহমেদ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৬ষ্ঠ মুদ্রণ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

হরতন ইশকাপন

57 Ratings | 26 Reviews
TK. 160 TK. 200 -20% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ফ্ল্যাপে লিখা কথা মিসির আলিকে চেনেনা এমন পাঠক খুব কমই আছেন। চাক্ষুস দেখিনি, পরিচয় নেই, কিন্তু কত জানাচেনা এই লোকটি। দীর্ঘদিনের জানা। ‍ওর হাসি-খুশিতে আনন্দ পাই,...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ফ্ল্যাপে লিখা কথা মিসির আলিকে চেনেনা এমন পাঠক খুব কমই আছেন। চাক্ষুস দেখিনি, পরিচয় নেই, কিন্তু কত জানাচেনা এই লোকটি। দীর্ঘদিনের জানা। ‍ওর হাসি-খুশিতে আনন্দ পাই, ব্যাথায় হই ব্যাথিত ।
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title হরতন ইশকাপন
Author হুমায়ূন আহমেদ
Publisher অনন্যা
Edition ৬ষ্ঠ মুদ্রণ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 78
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.22 Kg
ISBN 9847010500691
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.63

57 Ratings and 26 Reviews

★★★★★
38
★★★★☆
17
★★★☆☆
2
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২৬টি
arifpavel Pavel

arifpavel Pavel , Jul 9, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Looked like unfinished book. Still was kinda good"

Labib Khan

Labib Khan , Nov 24, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"great"

Rai Na

Rai Na , Nov 18, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেক সুন্দর বই shobar পড়া উচিত"

Ocean Mallik

Ocean Mallik , Jan 17, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো একটি বই আপনারা নিতে পারেন"

Abu Nayem Chowdhury

Abu Nayem Chowdhury , Jan 12, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ একটা বই। মিসির আলী চরিত্রটা নিশ্চয়ই বাস্তব জীবনে রয়েছে।"

Rejoy

Rejoy , Jul 27, 2022

★ ★ ★ ★ ★

"ভালো লেগেছে।"

Mushfika Tabassum

Mushfika Tabassum , Jul 20, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Amn stry hoy na ,,,, amazing stry,,,,onk agei pdf a pora sesh kintu akta iccha chilo r kono boi kini na kini ei boi must!!"

HaFsa IsLam

HaFsa IsLam , Mar 30, 2022

★ ★ ★ ★ ★

"মিসির আলি একটি নতুন বাসায় উঠেছে যে বাসার বাড়িওয়ালা আজমল সাহেব। এই আজমল সাহেবের একটি ভাগ্নি আছে যার ডাকনাম রাবু। তো একদিন একজন ম্যাজিশিয়ান পরিচয় দেওয়া ব্যাক্তি মিসির আলির বাসায় আসে যে নিজের নাম বলে মনসুর। এই মনসুর মিসির আলিকে নানাভাবে বুঝাতে চাচ্ছে বাড়িওয়ালার ভাগ্নি রাবু মিসির আলিকে খুন করবে। এবং মিসির আলিকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে যায় যাতে মিসির আলি এই বাসা ছেড়ে দেয় এবং ক্ষতির হাত থেকে বেঁচে যায়। কিন্তু কেন মনসুর মিসির আলিকে বাঁচানোর জন্য এতো উঠেপড়ে লেগেছে? এর পিছনে তার স্বার্থ কি? এই রহস্যই এই বইয়ে মিসির আলি উদঘাটন করেছে। এই বইয়েও বরাবরের মত প্রিয় চরিত্র মিসির আলি। যার চিন্তাভাবনা আমাকে ভীষণ প্রভাবিত করে। একটি সিনেমায় নায়কের আগের দৃশ্যে বোতাম ছিলনা কিন্তু পরের দৃশ্যে বোতাম আছে এটাও যার চোখে ধরা পড়ে সেই মিসির আলি। আজমল সাহেব চরিত্রটাও ভালো লেগেছে তার সত্যিকার সহজ সরলতার জন্য। তারপর মনসুর চরিত্রটা মানুষ ভালোবাসার জন্য কতকিছুই না করে। সবমিলিয়ে সুন্দর একটা বই হরতন ইশকাপন।"

Md. Humaion Kabir

Md. Humaion Kabir , Feb 12, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অভিজ্ঞতা খুবই ভালো, প্রগতি সবসময় টাইমলি ডেলিভারি দেয়"

Tahmid Turzo

Tahmid Turzo , Oct 18, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Amazing..."

Mostafizur Rahman

Mostafizur Rahman , Nov 16, 2020

★ ★ ★ ★ ★

"চমৎকার একটা বই।"

Md.Istiak Jaman Akanda

Md.Istiak Jaman Akanda , Oct 15, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"onek valo uponnas"

Yeasir Arafat Sohan

Yeasir Arafat Sohan , Aug 18, 2020

★ ★ ★ ★ ★

"মোটামুটি ভালোই। 4 ★ রেটিং দেওয়া যায়।"

md rakibul islam chowdhury (Ripon)

md rakibul islam chowdhury (Ripon) , Jul 16, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মনসুরের মানসিক ক্ষমতা বনাম মিসির আলী=হরতন ইসকাপ।"

Faisal Mahmud

Faisal Mahmud , Jun 3, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"মিসির আলী সিরিজের এক চমৎকার সংযোজন এই বইটি। বরাবরের মতই শুরু করার পরপরই ডুবে গিয়েছিলাম চরিত্রগুলির মাঝে। আর অসাধারণ সমাপ্তি। সবমিলিয়ে অসাধারণ বইটি।"

hossen ali

hossen ali , Apr 3, 2020

★ ★ ★ ★ ★

"চমৎকার একটি বই। আমি যতবার পড়ি তত ভালো লাগে"

Mahima Hoque

Mahima Hoque , Feb 6, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"valo legeche. misir ali ke niye lekha uponnash kharap hpy kivabe.."

Hridita Tabassum

Hridita Tabassum , Jan 17, 2020

★ ★ ★ ★ ★

"মিসির আলি একজন মনোবিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একজন। তিনি অবিবাহিত, নাস্তিক একজন মানুষ। তার কাছে জগতের সকল কিছুর যুক্তি আছে, কিন্তু কিছু আছে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ঠিক তেমনি এখানে একটা চরিত্র মনসুর যে নিজেকে একজন আলৌকিক ক্ষমতাধর মনে করে"

TOBIBUR RAHMAN TUSAR

TOBIBUR RAHMAN TUSAR , Jan 9, 2020

★ ★ ★ ★ ★

"হরতন ইশকাপন বইটি হুমায়ূন আহমেদ এর লেখা । মিসির আলি চরিত্রটি তার মহা সৃষ্টি । মানব জীবনের রূপ-রস-রহস্য ও হাসি-কান্না-বেদনার অপূর্ব এক প্রকাশ । হুমায়ূন আহমেদ মিসির আলি চরিত্রটিকে এমন ভাবে সৃষ্টি করেছেন যা আসলেই অনেক রহস্যময় । মিসির আলি সব কিছুই যুক্তি দিয়ে কাজ করেন ।আমার খুব ভালো লাগে এই মিসির আলি চরিত্রটি ।"

Dr. Asif Shufian Arnab

Dr. Asif Shufian Arnab , Dec 20, 2019

★ ★ ★ ★ ★

"বাঙালি পাঠক ঘরে মিসির আলীকে চিনেন না এমন মনে হয় খুব কম লোকই আছেন। গম্ভীর এবং বিজ্ঞ একজন লোক, যিনি রহস্যের আঁচ ধরতে গিয়ে আরো রহস্যে জড়িয়ে ফেলেন নিজেকে। হরতন ইশকাপন বইটা সেই রহস্যে ঘেরাই। মিসির আলী মানেই যেমন রহস্য, তেমনই টানটান একটা উত্তেজনা গজগজ করতে থাকে। তাই আর দেরী কেন তাড়াতাড়ি পড়ে ফেলুন!"

Raihan Mustafiz

Raihan Mustafiz , Nov 15, 2019

★ ★ ★ ★ ★

"khub sundor boi"

Rakib ul Hafiz

Rakib ul Hafiz , Nov 13, 2019

★ ★ ★ ★ ★

"আজমল সাহেবের বসার ঘরে টেলিফোন। সেখানে বাড়ির মেয়েরা ভিসিআর এ ছবি দেখছে । ইলেক্ট্রিসিটি নেই । এদের জেনারেটর ও নেই । তারপরেও টিভি ভিসিআর চলছে কী করে ।"

Nilufa Akhter

Nilufa Akhter , Nov 1, 2019

★ ★ ★ ★ ★

"হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের একটি সুন্দর গল্প এটি।এখানে রেবু নামের এক মেয়ে ও মনসুর নামক এক যুবককে নিয়ে ঘটনা।মনসুর মিসির আলিকে তার ম্যাজিক দিয়ে অবাক করে দেয় এবং একইসাথে তাঁকে নতুন এক রহস্যের মধ্যে নিয়ে যায়।ধীরে ধীরে মিসির আলি নানা ঘটনার মধ্য দিয়ে ও তাঁর স্বভাবসুলভ আচরণের মধ্যে দিয়ে সেই রহস্যের সমাধান করে।এটি আমার পড়া মিসির আলি সিরিজের সেরা বইগুলোর একটি।"

Tasnim Ara Mim

Tasnim Ara Mim , Oct 31, 2019

★ ★ ★ ★ ★

"বাংলা সাহিত্যে ফেলুদা, কাকাবাবু,তিন গোয়েন্দা এই চরিত্র গুলো বাদেও যে গোয়েন্দা চরিত্র টি আছে সেটা হলো "মিসির আলী" এনার সাথে সাধারণত বুদ্ধির খেলাটাই বেশী। মিসির আলীর বাড়িতে এক ম্যাজিশিয়ানের আবির্ভাব ঘটে। সে একের পর এক ম্যাজিক দেখিয়ে মিসির আলীকে ভ্যাবাচ্যাকার মধ্যে ফেলে দেয়। এরমধ্যে ম্যাজিশিয়ান মিসির আলীর কাজের বুয়া নিয়ে এবং বুয়ার অতীত নিয়ে একটি মন্তব্য করে ফেলেন। তিনি এটিও বলে ফেলেন, যে মিসির আলী খুন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি হবে শেষ পর্যন্ত?"

অবনী সিমরান

অবনী সিমরান , Feb 20, 2017

★ ★ ★ ★ ★

"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নামঃহরতন ইশকাপন লেখকঃহুমায়ূন আহমেদ ধরনঃসমকালীন উপন্যাস প্রকাশনীঃঅনন্যা প্রকাশনী মূল্যঃ১১৩ টাকা(প্রগতি মূল্যঃ১৫০ টাকা) . মিসির আলি বর্তমানে যে বাড়িতে ভাড়া থাকেন তার বাড়িওয়ালা আজমল হোসেনের ভাগ্নি রেবুর মাথায় সামান্য সমস্যা আছে। রেবু এমন একটা ভাব করে যাতে সহজেই মনে হয় যে সে মিসির আলিকে ভালোবাসে বা মিসির আলির প্রতি তার আলাদা আকর্ষণ আছে। রেবু প্রতিদিন সন্ধ্যায় মিসির আলীর বারান্দার সামনে আসে কিন্তু মিসির আলীর সাথে সব সময় দেখা করেনা, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। . মিসির আলীর সাথে দেখা করতে আসলেন এক ম্যাজিসিয়ান।যার নাম মনসুর,তার বয়স ২৫/২৬বছর হবে।হতদরিদ্র এক যুবক।তার দাবী ম্যাজিক দেখাতে সে কোন প্রতারনার আশ্রয় নেয় না। একে একে বিভিন্ন ম্যাজিক যেমন মস্তিষ্কের সাহায্যে বইয়ের পাতা একের পর এক উল্টিয়ে অভিভূত করলেন মিসির আলীকে। এমনকি সে শূন্যে ভাসতে পারে। তবে মিসির আলীর কাছে এসে শুধু ম্যাজিক দেখানোটাই তার একমাত্র উদ্দেশ্যে নয় বরং এই বাসার একটি মেয়ে রেবা থেকে সাবধান করে দেয়া মূল উদ্দেশ্যে। . মনসুর মিসির আলিকে জানায় যে রেবু আসলে এক ভয়ংকর খুনি। রেবু তার স্বামী ও মেয়েকে খুন করেছে। তার মাকেও খুন করেছে, কিন্তু কেউ বুঝতে পারে নি। এখন এই বাড়ির একজনকে খুন করবে। . মিসির আলি একা একা থাকেন বলে তার কাজে সাহায্য করার জন্য আজমল সাহেব মিসির আলির বাড়িওয়ালা আঁখিতারা নামের ৯/১০ বছরের একটি মেয়েকে নিয়ে এসেছে মিসির আলীর কাজ করার জন্য। . বাড়িওয়ালা আজমল সাহেবের একজন পীর ভাই আছেন।তিনি মিসির আলি সম্পর্কে ভবিষৎবাণী করলেন যে মিসির আলি কয়েকদিন এর মধ্যে ভয়ংকর বিপদে পড়বেন কি সেই বিপদ? . মিসির আলির কাজের মেয়ে আঁখিতারা হঠাৎ করেই প্রচণ্ড জ্বর আসে।মিসির আলি বুঝতে পারেন না তিনি আঁখিতারাকে নিয়ে কি করবেন। এমন সময় মনসুর এসে হাজির হয়, এবং সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। অনেকক্ষণ মেয়েটির মাথায় পানি ঢালার পর মনসুর এসে বলে মেয়েটির জ্বর কমে নি, মনসুর নাকি মৃত্যুর গন্ধ পায়, মেয়েটি আর বাঁচবে না। মনসুর আর মিসির আলি মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে দেন। . কিন্তু আঁখিতারা বেঁচে যায়,মিসির আলি খুব ভাল ভাবেই বুঝতে পারেন যে তার জন্য নতুন কোন রহস্য এসে হাজির হয়েছে।এভাবে চলতে থাকে কাহিনী,মিসির আলি কি পারবেন এই রহস্যের সমাধান করতে? জানতে চাইলে পড়ে নিন সুন্দর এই বইটি। . #পাঠ_প্রতিক্রিয়াঃমানব জীবনের রূপ-রস-রহস্য ও হাসি-কান্না-বেদনার অপূর্ব এক প্রকাশ এই মিসির আলি ও তার পার্শ্ব চরিত্র। জননন্দিত লেখক হুমায়ূন আহমেদ-এর অপূর্ব সৃষ্টি এই মিসির আলি। হরতন ইশকাপন মিসির আলি সিরিজের বইগুলোর মধ্যে অত্যুজ্জ্বল সৃষ্টি। হরতন ইশকাপন-এ মিসির আলির সঙ্গে যোগ দিয়েছে যাদুবিদ্যায় পারদর্শী মনসুর, মানসিক রোগী রেবু, বাড়িওয়ালা আজমল সাহেব ও কাজের মেয়ে আঁখিতারা।সব চরিত্র মিলায়ে  অসম্ভব অসম্ভব সুন্দর একখানা বই।আমি অনেক বার পড়েছি বইটি।যতবারই পড়েছি ততবারই ভাল লেগেছে। আপনারা ও পড়ে দেখতে পারেন আশা করি ভাল লাগবে। হাপি রিডিং...."

mostafizur rahman

mostafizur rahman , Nov 15, 2016

★ ★ ★ ★ ★

"বেশ কিছুদিন আগে মিসির আলী নতুন একটা বাসায় উঠেছেন। আর নতুন বাসায় উঠার পরপরই শুরু হল অদ্ভুত সব ঘটনা। প্রথমতঃ মিসির আলীর সাথে দেখা করতে আসলেন এক ম্যাজিসিয়ান। তার দাবী ম্যাজিক দেখাতে সে কোন প্রতারনার আশ্রয় নেয় না। একে একে বিভিন্ন ম্যাজিক যেমন মস্তিষ্কের সাহায্যে বইয়ের পাতা একের পর এক উল্টিয়ে অভিভূত করলেন মিসির আলীকে। এমনকি সে শূন্যে ভাসতে পারে। তবে মিসির আলীর কাছে এসে শুধু ম্যাজিক দেখানোটাই তার একমাত্র উদ্দেশ্যে নয় বরং এই বাসার একটি মেয়ে রেবা থেকে সাবধান করে দেয়া মূল উদ্দেশ্যে। মিসির আলী ভেবে পেলেন না, রেবা নামে অল্পবয়েসী সুন্দরী মেয়ের থেকে সাবধান হওয়ার কি আছে। তখন লোকটি বললো রেবা মিসির আলীকে খুন করতে চায়, এর আগে নিজের কোলের শিশু আর স্বামীকে খুন করেছে। মিসির আলী বুঝতে পারেন লোকটি তাকে বিভ্রান্ত করছে, কারন রেবাকে চেনার এবং তার বিষয়ে জানার কোন কারন লোকটির নেই। তবে তার দাবী সে গোপন কথা জানতে পারে। তার এই ক্ষমতার কিছু নমুনা বইটাতে দেয়া আছে যেমন কাজের মেয়ের নাম জানা, তার অসুস্থতার কথা না জানা সত্বেও ওষুধ নিয়ে আসা, দু মিনিটেই থার্মোমিটার নিয়ে আসা ইত্যাদি। এভাবে চলতে থাকে কাহিনী,মিসির আলী বুঝতে পারছেন না এ কোন রহস্য তার সামনে আসলো কারন তিনি রেবার সম্পর্কে খোঁজখবর করেছেন। লোকটির কথার সতত্যা আছে। তাহলে কি রেবার হাতেই মৃত্যু হবে মিসির আলীর?????"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"হরতন ইশকাপন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
হরতন ইশকাপন পাতা: 1 / 12
পাতা 2
হরতন ইশকাপন পাতা: 2 / 12
পাতা 3
হরতন ইশকাপন পাতা: 3 / 12
পাতা 4
হরতন ইশকাপন পাতা: 4 / 12
পাতা 5
হরতন ইশকাপন পাতা: 5 / 12
পাতা 6
হরতন ইশকাপন পাতা: 6 / 12
পাতা 7
হরতন ইশকাপন পাতা: 7 / 12
পাতা 8
হরতন ইশকাপন পাতা: 8 / 12
পাতা 9
হরতন ইশকাপন পাতা: 9 / 12
পাতা 10
হরতন ইশকাপন পাতা: 10 / 12
পাতা 11
হরতন ইশকাপন পাতা: 11 / 12
পাতা 12
হরতন ইশকাপন পাতা: 12 / 12
পাতা / 12
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।