১ম প্রকাশ, ২০২২
হিজাব (নিজেকে আবৃত করুন)
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | হিজাব (নিজেকে আবৃত করুন) |
| Author | যাইনাব বিনতে মুহাম্মাদ আলী |
| Publisher | মাকতাবাতুল ক্বলব |
| Edition | ১ম প্রকাশ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 152 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.2 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
19 Ratings and 16 Reviews
পাঠকদের মন্তব্য
১৬টিchaidachameli , Sep 20, 2026
"ভালো"
Md Ismail Hossen , Jun 22, 2026
"Good ❤️"
Arafat Al Mahe , Oct 13, 2025
"valo lagce motamuti tobe kmn jani ekoi likha bar bar mone hoice aro sundor kori likha jito"
aya****com , Sep 24, 2023
"❝হিজাব❞ পৃথিবীর সবচেয়ে অবহেলিত ফরজ বিধান! অথচ, নারীদের জান্নাতে যাওয়ার অন্যতম পূর্বশর্ত হচ্ছে হিজাব। এই অকাট্য বিধানকে পাশ কাটিয়ে সালাত, সাওম, যাকাত, হজ্জ ইত্যাদি সব পরিপূর্ণভাবে করলেও জান্নাতে যাওয়ার পথে অসম্ভাব্যতা রয়েই যায়। কারণ "হিজাব" কোনো নফল ইবাদাত না, এটি আবশ্যক! নারীদের জান্নাতে যাওয়ার চারটি শর্তের মধ্যে একটি হলো এই "হিজাব"। 🔸বইয়ের বিষয়বস্তুঃ হিজাব আরবি শব্দ আর এর ফারসি প্রতিশব্দ হচ্ছে পর্দা। হিজাব বা পর্দার বিধানের প্রতি মানুষের এত অবহেলার কারণ হলো এ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। হিজাব নিয়ে অনেক বই লিখিত হয়েছে। তবে এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এটি সমসাময়িক পরিস্থিতিকে কেন্দ্র করে লেখা। কোন কোন পরিস্থিতিতে, কার সাথে কীভাবে পর্দা করতে হবে এই নিয়ে আছে পৃথক পৃথক অধ্যায়। এছাড়াও এই বইয়ে আলোচিত হয়েছে, ফেমিনিজম, হিজাবের নামে ফ্যাশন, সহশিক্ষা, যিনা, পাশ্চাত্যের ফাঁদ সহ নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। সবশেষে নারীর রূপচর্চার সীমারেখা নিয়ে এসেছে গোছানো উপাখ্যান। বোরকার প্রকৃতি, ওয়েডিং ফটোগ্রাফি, ভ্রু ঢাকা, বোরকা পরে ফেসবুকে ছবি আপ্লোড ইত্যাদি সুক্ষ্ম বিষয়গুলোও বাদ যায় নি এই বই থেকে। 🔸বইটি কাদের জন্যঃ সদ্য হিজাব শুরু করা, হিজাবের প্রকৃত অর্থ বুঝতে না পারা, এখনো হিজাব শুরু করে নি এমন বোন সবার জন্যই বইটা উপযোগী। সবাই তো আর নিজে কিনে পড়বে না, আমাদেরকেই হাদিয়া দেয়ার নিয়ত রাখতে হবে। বইটা পড়ে কেউ যে শুধু হিজাব নিয়ে জানবে তা না, ফেমিনিজম ও পাশ্চাত্য সভ্যতার বিষবাষ্প সম্পর্কেও ধারণা পাবে। সেই সাথে খাস পর্দাশীল বোনদেরও বলবো, সুযোগ পেলেই একবার পড়ে নিতে। হয়তো নতুন কোনো টিপ্স পেয়ে যেতে পারেন! "মনের পর্দাই বড় পর্দা", " পর্দা করে সব করা যায়" কিংবা "একদিন পর্দা না করলে কিছু হয় না" এমন কদর্য বাক্যের ওয়াসওয়াসায় গা ভাসানো সমাজে এমন বইয়ের প্রয়োজনীয়তা সহজেই অনুমেয়। 🟣 বই পরিচিতিঃ হিজাব : নিজেকে আবৃত করুন লেখিকা : যাইনাব বিনতে মুহাম্মাদ আলী প্রকাশনী : মাকতাবাতুল ক্বলব সম্পাদক : মুফতি আরিফ মাহমুদ পৃষ্ঠা : ১৫২ মুদ্রিত মূল্য : ২৩০৳ রিভিউ কার্টেসীঃ আমাতুর রহমান #প্রগতি_ইসলামি_বই_বুক_রিভিউ_প্রতিযোগিতা"
MD Sazol , Dec 20, 2022
"আধুনিকতার ছোঁয়ায় পর্দার বিধানের কাঁটছাঁট রূপ হিসেবে মাথা প্যাঁচানো এক টুকরো কাপড় হিসেবে আমরা সবাই "হিজাব" শব্দটির সাথে পরিচিত। কিন্তু সত্যি কি হিজাবের রূপ এমন? একটু ভেবে দেখলে স্পষ্ট 'হিজাব' সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত। যেমন, হাদিসে বলা হয়েছে ঈমানের সত্তরটি স্তর আছে। তৎমধ্যে শেষতম হচ্ছে লজ্জা। এই যে লজ্জা, যার সাথে হিজাবের ইয়া বড় লম্বা সম্পর্ক। এটিকে কুরআনের ভাষায় বলা যায় নিরাপত্তার চাদর। মা শা আল্লাহ। হিজাব নিয়ে গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে মাকতাবাতুল ক্বলব প্রকাশনের সদ্য প্রকাশিত বই "হিজাব নিজেকে আবৃত করুন" বইটিতে। সূচিপত্রের শিরোনামগুলোতেও যে কোনো লেখক তাঁর মুন্সিয়ানা ফুটিয়ে তুলতে পারেন কিন্তু এই বইয়ে লেখক অসাধারণ শব্দচয়নে ছোট ছোট শিরোনামে সূচিপত্রকে উপস্থাপন করেছেন, যা বইটিকে পাঠকের কাছে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে ইনশাআল্লাহ। এছাড়াও অনিন্দ্য সুন্দর প্রচ্ছদ এবং স্বার্থক নামকরণে বইটি অন্যান্য বইয়ের তুলনায় এগিয়ে গিয়েছে অনেকখানি। সেই সাথে পৃষ্ঠাসজ্জার চমকপ্রদ নকশায় এই বইয়ের জুড়ি মেলা ভার। ১৪ পৃষ্ঠার শর্ট পিডিএফ পড়ে বইটিতে হিজাবের গুরুত্বের প্রতি নজর পড়েছে। মনে হচ্ছে মা-বোনদের হিজাবের প্রতি মোটিভেশন করতে বইটি বেশ কার্যকরি ভূমিকা রাখবে। তাছাড়া প্রতিটি অধ্যায়ে কুরআন-হাদিসের দলিলগুলো বেশ যুতসই। যা হিজাবের প্রতি আকৃষ্ট করে তোলবে এবং হিজাবের প্রয়োজনীয়তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। বক্ষ্যমান বইটি মা ও বোনদের জন্য। বিশেষ করে যারা মুসলিম মা-বোন, কিন্তু হিজাব নিয়ে হিনমন্যতায় ভোগে বা পশ্চিমী সংস্কৃতির ক্যারিকেচারে পড়ে হিজাব নিয়ে রিথিংক করতে চায় তাদের জন্য। তাছাড়া বাকিরা পড়লে কোনো ক্ষতি হবে না। বরং নিজের পরিবারের নারী সদস্যদের হিজাবের প্রতি আকৃষ্ট করে তুলতে বইটি কাজে আসবে। সবাই পড়তে পারবেন। বইয়ের নাম: হিজাব (নিজেকে আবৃত করুন) লেখক: যাইনাব বিনতে মুহাম্মদ আলী সম্পাদনা: মুফতি আরিফ মাহমুদ প্রকাশন: মাকতাবাতুল ক্বলব প্রকাশন পৃষ্ঠা: ১৫২"
Ruponti Shahrin , Dec 20, 2022
"বিষয়টি বর্তমানের হট টপিক হলেও কিছুদিন আগেও এভাবে চর্চিত হতো না। সমাজ বদলেছে। মানুষের চিন্তাভাবনার সাথে সাথে নিজেদের মতো করে বদলে নিয়েছেন বিধিবিধান। কিন্তু যে আলোচনা দরকার ছিল ঘরে ঘরে, নারী-পুরুষের, সকলের তা নিয়ে নতুন নতুন প্রশ্ন ও ফতোয়া তৈরি হচ্ছে। বইমহলে প্রচুর বই আছে। কিন্তু আলোচ্য বিষয় সম্পর্কিত জ্ঞান মানুষের মস্তিষ্কে নেই। বিষয়টি নিয়ে আলোচনা করা যতখানি সহজ, আমল করা তারচেয়ে ঢের গুণ কঠিন। শুধু পোশাক ও দেহসজ্জাই নয়, বরং নজর, নফস ও মনের আয়নায় ঝুলিয়ে দেওয়া সাবধানতার অপর নাম। পালন করা কর্তব্য হলেও সহযোগিতা করা ও পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য হলেও নারী-পুরুষকে জানতে হবে বাস্তবসম্মত আলোচনা থেকে। যখন নারীর কলমে উঠে আসে নারীর পরিচয় ও সম্মানের ইতিকথা, তখন তা প্রাণ খুঁজে পায়। আর যখন নারীর কলমে পুরুষের দায়িত্বের কথাগুলো রচিত হয়, তখন সমাজের নিগুঢ় সত্য, আহ্বান ও আবদার রচিত হয়। যারপরনাই আশাব্যঞ্জক প্রশ্নের সমাহার পেয়েছি বইটির সূচীপত্রে। এখন অপেক্ষা উত্তর জানার। মনে হচ্ছে একটিমাত্র বই থেকে একসাথে অনেক অজানা কিছু শিখতে পারবো। একজন নারীর জন্য তো সম্মানিত হওয়ার সৌভাগ্য অর্জন করার মতো আর কিছু নাই। কিন্তু পুরুষ, পরিবার ও সমাজের দায়িত্ব, সহযোগিতা ছাড়া এ এক কঠিন আমল। তাই সকলকে জানতে হবে। আশাকরি বইটি সকল সমাধানে আগুয়ান ভূমিকা পালন করবে।"
Maksuda Mustari , Dec 20, 2022
"একজন মুমিন নারীর জীবনে সবচেয়ে সুন্দরতম দিক হলো শরীয়ত সম্মত ভাবে পর্দা বা হিজাব করা।হিজাবের সঠিক নিয়ম যারা মেনে চলেন জীবনের প্রতিটি পদক্ষেপে শুধু মাত্র তারাই অনুধাবন করতে পারেন এর গুরুত্ব।নারীদের প্রতি মহান আল্লাহর এই নির্দেশ হল এই হিজাব।কিন্তু বর্তমান সময়ে আমার হিজাবের সঠিক মর্ম বুঝি না।নিজেদের সুবিধা মত পর্দা বা হিজাব করে হিজাবের সঠিক বিধান থেকে আমরা সরে আসছি।সম্প্রতি মাকতাবাতুল ক্বলব থেকে প্রকাশিত হয়েছে 'হিজাব নিজেকে আবৃত করুন' বইটি। যার লেখক একজন নারী। পর্দা সম্পর্কে আরও বই পড়া হলেও এই বইটির সুন্দর প্রচ্ছদ ও শর্ট পিডিএফ সত্যিই বেশ আকর্ষণীয় লেগেছে।লেখিকা হিজাব বলতে শুধু মাত্র পোশাকে সীমাবদ্ধ না থেকে ব্যাপক পরিসরে নারীদের জীবনে সকল ক্ষেত্রে পর্দার যে বিধান আছে তার সব কিছু তুলে ধরার চেষ্টা করেছেন যা শর্ট পিডিএফ দেখে অনুমেয়। বইটি তে হিজাবের বিধান ছাড়াও হিজাব সঠিক ভাবে না করার দরুণ যে ভয়াবহ ফিতনা হচ্ছে তার সম্পর্কে ও আলোচনা রয়েছে।একজন নারীর সাজ সজ্জা নিয়েও লেখিকার আলোচনা হিজাবের বিধানকে পরিপূর্ণতা দিয়েছে। সর্বোপরি প্রাঞ্জল ভাষায় লেখা এই বইটি হিজাব সম্পর্কিত বিস্তারিত জানতে সাহায্য করবে। হিজাব এক টুকরো কাপড় নয়,নয় ফ্যাশনের অংশ। হিজাব একজন মুমিন নারীর শ্রেষ্ঠ অলংকার। বইঃ হিজাব (নিজেকে আবৃত করুন) লেখকঃ যাইনাব বিনতে মুহাম্মাদ আলি সম্পাদকঃ মুফতি আরিফ মাহমুদ প্রকাশনাঃ মাকতাবাতুল ক্বলব পৃষ্ঠাঃ ১৫২ মুদ্রিত মূল্যঃ ২৩০টাকা"
আজমিন আক্তার ইভা , Dec 20, 2022
"জাহেলিয়াতের অন্ধকার সবচেয়ে বেশি গ্রাস করেছিল নারীকে। নিপীড়ন ও নিষ্পেষণের ভয়াল থাবায় কুঁকড়ে উঠেছিল তাবৎ দুনিয়ার নারী সমাজ। ইসলামের আগমন তাই নারীর জন্য ছিল রহমতের নির্মল নির্ঝরনীরর মতো। ইসলামে নারীর মর্যাদা ঝিনুকে মোড়ানো মুক্তোর মতো। এই মহামূল্যবান মুক্তোকে সংরক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা নাজিল করেছেন পর্দার বিধান। হিজাব বা পর্দা করার মূল উদ্দেশ্যই হলো আল্লাহ'র ফরজ বিধান পালনের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করা এবং পরকালের মুক্তি। হিজাব নারীকে দিয়েছে মহামূল্যবান মুক্তো ও হিরে-জহরতের মতো অমিত সন্মান। হিজাব বিষয়ে সম্প্রতি একটি বই লিখেছেন প্রিয় বোন যাইনাব বিনতে মুহাম্মাদ আলী। মাকতাবাতুল ক্বলব থেকে প্রকাশিতব্য বইটির নাম "হিজাব :নিজেকে আবৃত করুন"। বইটিতে কুরআন হাদিসের রেফারেন্সের আলোকে বর্তমানে হিজাবের গুরুত্ব ও অবস্থান তুলে ধরা হয়েছে। বইটি বিশেষত নারীদের জন্য হলেও পুরুষসহ সকল মুসলমানের জন্য বইটি পড়া প্রয়োজন। যেন তারা হিজাবের প্রয়োজনীয়তা বুঝে এবং নিজের পরিবারকে ইসলামি আদর্শের আলোকে একটি সফল পরিবার হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়। বইটিতে হিজাবের পরিচয়, ধরণ, তাৎপর্য, গুরুত্ব সহ কিভাবে হিজাব করতে হবে, কখন তা ফরজ হয়, মাহরাম পুরুষ সহ নারীদের সামনে কতটুকু পর্দা করতে হবে, স্বামী পর্দা করতে বাঁধা দিলে করনীয় কি, দাইয়ুস, ফেমিনিস্ট, ধর্ষণ, যিনা, রূপচর্চার সীমাবদ্ধতা, ইদ্দত পালন, পাশ্চাত্য সভ্যতার বেড়াজালে নারী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা এসেছে। বইটির সূচিপত্র এবং শর্ট পিডিএফে উল্লেখিত ১৪ পৃষ্টা পড়ে মনে হলো হিজাব সম্পর্কে একটা সম্পূর্ণ কোর্স পেতে চলেছি ইনশাআল্লাহ। পড়তে গিয়ে মনে হবে কোনো ‘বড়পু’ তার বোনকে আদুরে ভাষায় নসীহা করছেন। যার কারণে, হিজাব নিয়ে অন্য বইগুলোর তুলনায় এটি আমার কাছে অনন্য মনে হয়েছে। তাই বই থেকে সরাসরি দুকথা উল্লেখ করছি, "প্রিয় বোন! জীবনের প্রথম হিজাব হিশেবে সাদা কাফনে আবৃত হওয়ার আগে শরিয়া-সম্মত হিজাবে নিজেকে আবৃত করুন। প্রত্যেকে নিজের জায়গা থেকে নসিহাহ, তালিম, লিখনী ও দাওয়াতি কাজের মাধ্যমে পুরো সমাজের নারীদেরকে হিজাবে আবৃত করার মন-মানসিকতা নিয়ে আজই কাজে লেগে পড়ুন। তবেই সমাজে বিপ্লব সৃষ্টি হবে।" আল্লাহ তাআ'লা লেখিকা সহ বইটির সাথে জড়িত সকলকে কবুল করুক এবং বইটিকে সমস্ত মুসলিম নারীর হিদায়াতের উৎস বানিয়ে দিক। আমিন।"
Siraajam Binte Kamal , Dec 20, 2022
"“আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।” (সূরা আহযাব: ৩৩) সেরাটা তো সেরাই হয়। সাধারণ জিনিসের মতো হয় না। সূরা আহযাবের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে সেরা হিসেবে দেখতে চাওয়ার কথাই বলেছেন। তিনি আমাদের পবিত্র করতে চান। আর পবিত্র হওয়ার বিভিন্ন পন্থাও তিনি আমাদের জানিয়ে দিয়েছেন। নারীরা নিজেদেরকে পবিত্র রাখার জন্য অন্যতম একটি পন্থা হলো হিজাব করা বা পর্দা করা। যদিও বর্তমানে হিজাবকে বন্দীত্ব মনে করা হয়। মূলত ‘হিজাব বা পর্দা’ নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। নারীর সতীত্ব ও ইজ্জত-আবরুর রক্ষাকবচ। নারী-পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা রক্ষার অতি সহজ ও কার্যকর উপায়। যে হিজাব করে না বা করতে চায় না তার কাছে হিজাব করাটা বন্দীত্ব মনে হলেও, যারা নিজেদের আবৃত করে রাখে তাদের কাছে হিজাবেই শান্তি, হিজাবেই মুক্তি। তারা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার একটি ফরজ বিধান পালন করছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পবিত্র একটি কালামকে নিজের জীবনে ধারণ করে নিয়েছে। তারা হাঁটছে আল্লাহর সন্তুষ্টির পথে। তবে আজকাল পর্দা করেও বেপর্দা নারীর সংখ্যা কম নয়৷ আবার পর্দা বলতেই মনে করা হয় নারীর পর্দা। পুরুষেরও যে পর্দা রয়েছে সেটা কেউ মনে রাখে না। . “হিজাব” নিয়ে অনেক বই রয়েছে বাজারে। অনেক প্রকাশনী থেকেই অনেক রকমের বই রয়েছে। তবে প্রত্যেক বইয়েরই কিছু না কিছু আলাদা বিশেষত্ব থাকে। প্রত্যেক লেখকের আলাদা বৈশিষ্ট্য থাকে। আর তাই একই টপিকের বই হলেও বইগুলো পাঠকসমাজে গ্রহণযোগ্যতা পায়। হিজাব একটি ফরজ বিধান। যদিও বর্তমান প্রজন্ম হিজাব থেকে দূরে থাকতেই ভালোবাসে। আর তাইতো এই টপিকগুলোতে বেশি বেশি কাজ হওয়াটাই জরুরি। যাতে আমাদের হাতের নাগালে বইগুলো পেয়ে যায়। আজকের আলোচিত বইটি হিজাব — নিজেকে আবৃত করুন। বইয়ের মাত্র ১৪ পৃষ্ঠা পিডিএফে সংযুক্ত করা হয়েছে। বইয়ের সূচিপত্র দেখে ভালো লেগেছে। কারণ ছোট ছোট অনেক গুরুত্বপূর্ণ আলোচনা বইটিতে থাকবে। যেমন: হিজাব বা পর্দার বিধান দেওয়ার উদ্দেশ্য, পর্দার মর্যাদা, এ সম্পর্কে আল্লাহর নির্দেশ, হিজাবেই নারীর সম্মান— এগুলো প্রথমেই আলোচনা করা থাকবে। সূচিতে নতুন যা দেখলাম— হিজাব পরিধান করে ফেসবুকে ছবি আপ্লোড, পর্দানশিন নারীকে ঠাট্টা বিদ্রুপ করার শাস্তি, পাত্রপক্ষের সামনে পাত্রী নিজেকে যেভাবে উপস্থাপন করবে, বিয়ের এনগেজমেন্ট ও ভিডিও কলে পাত্রী দেখানো, ধর্ষিতার করণীয় ইত্যাদি। এই টপিকগুলো আমার নিজের আগে কোথাও পড়া হয়নি। এটা দেখে ভালো লেগেছে। নারীর রূপচর্চা: বৈধ ও অবৈধতার সীমারেখা নামক পাঠে আরও কিছু টপিক থাকবে। যা সকল নারীর জানা উচিত। ফেইক আইল্যাশ, চুল কাটার বিধান, নেইলপালিশ, নূপুর ব্যবহার করার বিধান ইত্যাদি। এছাড়া দুইটা নতুন টপিকে চোখ আটকেছে ইমানি কসমেটিকস, ফ্যাশন বাজেট। শর্ট পিডিএফ দেখে বইয়ের ভাষা ব্যবহার সহজ মনে হয়েছে। আলোচনাও গোছানো। রেফারেন্স যুক্ত করা ছিলো। লেখিকা, প্রিয় বোন! বলে সম্বোধন করে লিখেছেন। শুধু কুরআন হাদীসের বাণীসম্বলিত লেখা দিয়ে বইটি ভরপুর এমন নয়। বইটিতে জীবনঘনিষ্ঠ আলোচনা থাকবে, থাকবে হয়তো কিছু উত্তম উদাহরণও। . “হে নবী আপনি আপনার স্ত্রী, কন্যা ও মু’মিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা আহযাব: ৫৯) যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের জন্য এই বিধান জারি করেছেন তখন আমরা অমান্য করার কে! কিন্তু আমরা তাঁর বান্দা ভুল তো করবোই। ভুল থেকে নিজেদের বেরিয়ে আসতে হবে। নিজেদের শোধরাতে হবে। আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী নিজের জীবন সাজাতে হবে। আর এইসব কিছু করতে এই বইটি হতে পারে আপনার সহযোগী। ১৫২ পৃষ্ঠার এই বইটি আপনার গাইড হিসাবে কাজ করতে পারে। নারীর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সকল নাসীহাহ বইটিতে পেয়ে যাবেন। আমি তো সূচি থেকে অল্প কিছু টপিকের নাম উল্লেখ করেছি, বইটিতে এছাড়াও আরও অনেক টপিকে আলোচনা রয়েছে। আশা করি, বইটি পাঠকমহলে খ্যাতি অর্জন করবে। আপনার যদি হিজাব বা পর্দা সম্পর্কিত কোনো বই এখনো পড়া না হয়, তো সহজ সাবলীল আলোচনা সমৃদ্ধ এই বইটি পছন্দ করতে পারেন আপনার জন্য। ইন শা আল্লাহ! . সবশেষে বলবো বইয়ের প্রচ্ছদটাও আমার ভালো লেগেছে। সাদা খয়েরি প্রচ্ছদে সোনালি ক্যালিগ্রাফিটা দেখতে ভালো লাগছে। খয়েরি অংশটা দেখতে একটা হিজাবের মতোই মনে হচ্ছে।"
Faisal Adib , Dec 20, 2022
"হিজাব মূলত আরবী শব্দ।এর সমার্থক ফার্সি শব্দ হল পর্দা।অনেকে হিজাব মানে মাথায় এক টুকরো কাপড় পেঁচানোকেই মনে করে থাকে।অথচ তা সত্য নয়।বরং আরবীতে হিজাব বলতে পরিপূর্ণ পর্দাকেই উদ্দেশ্য করা হয়। আবার অনেকের ধারণা পর্দা মানে শুধুই বোরকা আর নিকাব বা স্কার্ফ পরিধান করা।এটাও সত্য নয়।পোশাকের যেমন পর্দা রয়েছে তেমনি দেখা করা,কথা বলা,চালচলন থেকে যাবতীয় সবকিছুর মাঝে পর্দার স্হর রয়েছে।ব্যক্তিভেদেও পর্দার মাঝে পার্থক্য রয়েছে।বর্তমান ফেমিনিস্টদের আধিপত্যের এই যুগে যে যেভাবে পারছে পর্দাকে ব্যাখ্যা করছে,সংযোজন-বিয়োজন করছে,কেউ রহিত করে দিচ্ছে কেউ বা পর্দাকে উপস্হাপন করছে নারীর ওপর জুলুম হিসেবে। লেখিকা এসকল বিষয়কে সামনে রেখে পর্দার বিধান,এর মর্যাদা,গুরুত্ব,মহত্ব,নারীবাদের বাস্তব স্বরপ, যুক্তি পর্যালোচনা ও পর্দার স্হরগুলো ধাপেধাপে সাঁজানোর মাধ্যমে অসাধারণ কাজ আঞ্জাম দিয়েছে।আল্লাহ লেখিকার কলমে ও হায়াতে বারাকাহ দান করুন। বইঃ হিজাব নিজেকে আবৃত করুন লেখিকাঃ যাইনাব বিনতে মুহাম্মদ আলী সম্পাদনাঃ মুফতি আরিফ মাহমুদ প্রকাশকঃ মাকতাবাতুল ক্বলব"
Sazzad Hossain , Dec 20, 2022
"হিজাব (নিজেকে আবৃত করুন) . বইয়ের বিষয়বস্তু ও বইটি কেন পড়া দরকারঃ সাধারণভাবে হিজাবকে এর আক্ষরিক অর্থ – আবরণ, ঢেকে রাখা, গোপন করা – এসব অর্থেই আমরা নিয়ে থাকি। অনেকের কাছে হিজাব একটি হালনাগাদ ফ্যাশনের নাম; বাহারী রকম স্কার্ফ মাথায় জড়ানো বা পেঁচানোর নাম হিজাব। কিন্তু শরীয়া মতে, এটা কেবল এক টুকরো কাপড় নয় – ইবাদাত, এক অনন্য লাইফস্টাইল। এই লাইফস্টাইল বা জীবনযাপনের ধরন ২৪/৭ জুড়ে ব্যাপ্ত। “হিজাব – নিজেকে আবৃত করুন” – বইয়ে হিজাব নিয়ে সমাজে প্রচলিত ধ্যান-ধারণা, বক্তব্যের এক অপূর্ব সন্নিবেশ ঘটেছে। এর সূচিপত্র ঘাটলে দেখা যায় যে, হিজাব নিয়ে যতগুলো বিষয় আলোচনায় আনা দরকার, যেমন - সংজ্ঞা, বিধান, সীমারেখা, স্বামী-স্ত্রীর পর্দার সীমারেখা, তাকওয়ার প্রায়োগিক দিক, মাহরামদের সাথে, গায়রে মাহরামদের সাথে, অন্যান্য নারীদের সাথে পর্দার সীমা ও ব্যবহার, নারীর ফিতনা, সুগন্ধি ব্যবহার বিধি, দাইয়্যুস এর পরিচিতি ও পরিণতি, ড্রাইভার, কাজের লোকদের সাথে পর্দার বিধি, ভ্রু নিয়ে আলোচনা, সামাজিক সাইটে ছবি দেয়া, বিবাহ সংক্রান্ত, ধর্ষণ – এর প্রতিরোধ, শাস্তি, প্রতিকার, যিনা সংক্রান্ত আলোচনা, পর্দা ও নারীর রূপচর্চার সীমারেখা, ভ্রু প্লাক করার বিধি, নারীর সৌন্দর্য, পাশ্চাত্য প্রভাব – ইত্যাদি বিষয়াদি আলোচনায় এসেছে। শুধু হালাল-হারাম, জায়েজ-নাজায়েজ – এসব দিয়ে মুত্তাকি হওয়া যায় না। কেননা, তাকওয়া ক্ষণিকের চর্চা না, ক্ষণিকের পলকে অঘটন ঘটাও অস্বাভাবিক কিছু নয়। ফলে, সদা সর্বদাই এর চিন্তা মাথায় রাখা আবশ্যক। রাসূল (সাঃ) পর্দাহীন নারীকে নিকৃষ্ট নারী বলে আখ্যায়িত করেছেন। একটি পাঁচ-সাত বছরের ছেলে যদি মাদ্রাসার পরিবেশ মানিয়ে নিতে পারে, তবে কেন একজন প্রাপ্ত বয়স্ক নারী পর্দা করতে পারবে না? শর্টপিডিএফ পড়ে মন্তব্যঃ ১৪ পৃষ্ঠার শর্টপিডিএফ এ কিছু কিছু আলোচনার চুম্বক অংশ দেয়া হয়েছে। দালিলিক আলোচনা, আলোচনার গুরুত্বই বাড়িয়ে দেয়। ফলে, সূচিপত্র থেকে দেখা যায়, হিজাব নিয়ে সকল দরকারী আলোচনাই এখানে সযত্নে স্থান পেয়েছে। বাজারে অন্য বই থাকলেও এর ভাষাশৈলী, উপস্থাপনা – সবই প্রশংসনীয়। বইটি কাদের জন্যঃ এক কথায় বলতে গেলে সকলের জন্যই অবশ্য পাঠ একটি বই। সকল ধরনের পাঠক-পাঠিকা, ছাত্র-শিক্ষক – সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ্। বইটি সকলের সংগ্রহে থাকা আবশ্যক। . . বই সম্পর্কেঃ বইয়ের নাম : হিজাব (নিজেকে আবৃত করুন) লেখক : যাইনাব বিনতে মুহাম্মাদ আলী সম্পাদক : মুফতি আরিফ মাহমুদ প্রকাশনায় : মাকতাবাতুল ক্বলব পৃষ্ঠা সংখ্যা : ১৫২ মুদ্রিত মূল্য : ২৩০ টাকা"
Effat Anjum Maisha , Dec 20, 2022
""হিজাব" শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। অকেনেই এটা দাবি করেন যে সে খুব ভালো হিজাব করেন, পর্দা করেন। আবার কেউ কেউ এটাকে বলে নারীর ক্ষমতা হরণ। অনেকেই দুর থেকে জিনিসটাকে সম্মান দিয়ে পাশ কাটিয়ে চলে যান। কিন্তু এই সব কিছুর মধ্যে আসল প্রশ্ন হলো, এই "হিজাব" শব্দের মানে কি ? এর মানে কি শুধুই একটা কাপড় মাথায় জড়ানো, নাকি রঙ-বেরঙের কাপড় মাথায় নিয়ে ঘুরে বেড়ানো? প্রকৃতপক্ষে এর কোনোটিই হিজাবের সত্যিকারের অর্থ বহন করে না। হিজাব হলো একটি নারীর গর্ব, অহংহার। অবশ্য এটা শুধু তারাই উপলব্ধি করতে পারবে যারা এই সম্পর্কে সম্পূর্ণ ও সহীহ জ্ঞান রাখে। কিন্তু এই জ্ঞান আপনি কোথায় পাবেন ? এর জন্যই আপনার পড়তে হবে এই বইটি, যায় নাম "হিজাব - নিজেকে আবৃত করুন" । হয়তো এই বইটিই হবে আপনার জীবনের প্রথম হিজাব করার উসিল্লাহ, বা সঠিক পদ্ধতিতে হিজাব পালনের সহায়ক। বইটির সূচিপত্র দেখে বেশ ভালোই লাগলো। যথেষ্ট গোছানো একটা সূচিপত্র। খুব সহজেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত অধ্যায়। হিজাব বিষয়টি নারীদের আমলের সাথে জড়িত। নারীরা সঠিক ভাবে পালন করতে পারলেই হিসাব সহজ। এই একটি আমল পালন করা তখনই কঠিন হয়ে যায়, যখন তার মাহরাম পুরুষ এই বিষয়ে থাকে অসচেতন। তাই এই বইটিযে শুধু মেয়েদের টা বলা ভুল। বইটি নারী-পুরুষ উভয়েরই পড়া উচিত। ইং শা আল্লাহ্, মুসলিম উম্মাহ্ আরো একটি ভালো বই পেতে চলেছে মাকতাবাতুল ক্বলব থেকে। বই: হিজাব- নিজেকে আবৃত করুন লেখিকা: যাইনাব বিনতে মুহাম্মদ আলী সম্পাদক: মুফতি আরিফ মাহমুদ প্রকাশন: মাকতাবাতুল ক্বলব পৃষ্ঠ সংখ্যা: ১৫২ মুদ্রিত মূল্য: ২৩০৳"
নাসরিন আক্তার , Dec 19, 2022
"প্রারম্ভিকতা : ________________ বর্তমানে সবচেয়ে অবহেলিত একটি ফরজ বিধান হলো হিজাব বা পর্দা। যার অর্থ হচ্ছে গোপন করা, নিজেকে আড়াল করে রাখা, বস্ত্রাদি দ্বারা নিজের সৌন্দর্য ঢেকে রাখা ইত্যাদি। নারীর জন্য এটা এমন এক রক্ষাকবচ যা প্রতিনিয়ত তাকে সুরক্ষা প্রদান করে। এটা আল্লাহ কতৃক এমন এক পবিত্র বিধান যার কোনো কাজাও হয় না। হিজাব নারীর ব্যক্তিত্বকে সুন্দর করে, নারীর মর্যাদা বৃদ্ধি করে। কিন্তু বর্তমানে অধিকাংশ মুসলিম মেয়েরাই হিজাবের মতো পবিত্র একটা ফরজ বিধানকেই বিকৃত করে নিজেদের মনগড়া মতামত দিয়ে ব্যবহার করছে। যা প্রকৃত হিজাব পালন তো হচ্ছেই না বরং তা আরো আকর্ষণীয়ভাবে পুরুষের দৃষ্টিতে নিজেকে প্রদর্শন করার মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে সমাজে পর্যায়ক্রমে বেড়ে চলছে যিনা- ব্যভিচার, নারী- অপহরণ, নারী- নির্যাতন ও ধর্ষণের মতো যত নোংরামি কার্যকলাপ। এমনটা হওয়ার প্রকৃত কারণ হলো হিজাব বা পর্দা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা। এমতাবস্থায় লেখিকা যাইনাব বিনতে মুহাম্মাদ আলীর “হিজাব নিজেকে আবৃত করুন” বইটি হবে বর্তমান প্রজন্মের পাঠক- পাঠিকার জন্য জ্ঞানের খোরাক। শর্টপিডিএপ পড়ে প্রাপ্ত ধারণা : ______________________________ বইটি প্রথমে সূচিপত্র দিয়ে শুরু হলেও শর্টিপিডিএপে মোট সাতটি অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা উল্লেখ করা হয়েছে। উল্লেখিত সাতটি অধ্যায়ের মূল্যবান আলোচনা পড়ে যতটুকু ধারণা পেয়েছি তা নিম্নে তুলে ধরার চেষ্টা করছি। ★হিজাব কী... এই অধ্যায়ে প্রকৃত হিজাবের পরিচয় তুলে ধরা হয়েছে। হিজাব শব্দের অর্থ কী, হিজাব কাকে বলে, হিজাব নিয়ে অন্যদের সমালোচনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। ★নারী- পুরুষ পরস্পর দৃষ্টি না দেওয়া... অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি হাদিস দিয়ে নারী- পুরুষের পরস্পর দৃষ্টি দেওয়ার ভয়ানক পরিণতি উল্লেখ করা হয়েছে এই অধ্যায়ে। ★স্বামী- স্ত্রীর পর্দা... স্বামী- স্ত্রীর মাঝে কোনোরূপ সতর নেই, পর্দা নেই, নেই পোশাকের বিধান। বরং স্বামী- স্ত্রী যে একে অপরের পোশাক তা ব্যাখ্যা করা হয়েছে এই অধ্যায়ে। ★হিজাব সম্পর্কে রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ... পর্দাহীন নারীদের প্রতি রাসূল (সাঃ) লানত করেছেন এবং তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলেছেন। এছাড়াও চমৎকার একটা উদাহরণ দিয়ে পর্দানশীল ও পর্দাহীন নারীর পার্থক্য বুঝানো হয়েছে এই অধ্যায়টিতে। ★মানুষ অভ্যাসের দাস... একটা সুন্দর উদাহরণের মাধ্যমে বোনদের হিজাবে অভ্যস্ত হওয়ার আহ্বান করা হয়েছে। ★দেখে পুরুষ মুগ্ধ হলে... বর্তমানে কিছু আধুনিক মনস্কা মেয়ে এরূপ ভাবে যে, দেখে পুরুষ মুগ্ধ হলে তবে তারা সার্থক। কিন্তু এর প্রকৃত পরিণতি যে কতটা ভয়াবহ তা লেখিকা চমৎকারভাবে তুলে ধরেছেন। ★সমাজে বিপ্লব ঘটাই... এই অধ্যায়ে মূলত অনুপ্রেরণা দেওয়া হয়েছে, যাতে আমরা বোনেরা প্রত্যেকে নিজের জায়গা থেকে নাসিহা, লেখনী, তালিম ও দাওয়াতী কাজের মাধ্যমে পুরো সমাজের নারীদেরকে হিজাবে আবৃত করার মন- মানসিকতা নিয়ে কাজ করতে পারি। যার মাধ্যমে সমাজে বিপ্লব ঘটবে। পুনরায় জন্ম হবে নতুন একটা পৃথিবীর। পাঠ প্রতিক্রিয়া : ___________________ হিজাব বা পর্দা সম্পর্কিত আগে আরো বেশ কয়েকটি বই পড়েছি। সেগুলো থেকেও নিঃসন্দেহে অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ। তবে এই বইয়ের সূচিপত্রে খুঁটিনাটি অনেক বিষয় চোখে পড়েছে, যেগুলো সম্পর্কে আগে কখনো জানা হয়নি। তাই অত্যন্ত সহজ সাবলীল ভাষায় রচিত শর্টপিডিএপের ১৪ পৃষ্ঠা পড়ে সম্পূর্ণ বইটি পড়ার জন্য আমার মনে এক অন্যরকম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। শর্টপিডিএপে উল্লেখিত সাতটি অধ্যায় পড়ে পর্দা সম্পর্কিত বেশ কয়েকটি কুরআন ও হাদিসের আয়াত জানা হয়েছে। বিশেষ করে হাদিসগুলো আমি নতুন জেনেছি, যা আমার জন্য খুব উপকারী ছিলো। ‘মানুষ অভ্যাসের দাস’ এবং ‘সমাজে বিপ্লব ঘটাই’ অধ্যায় দু'টো পড়ে খুবই ভালো লেগেছে এবং অনুপ্রাণিত হয়েছি আলহামদুলিল্লাহ। বইটি কাদের জন্য : _____________________ আলোচ্য বইটিতে যে শুধুমাত্র নারীদের পর্দার ব্যাপারে বলা হয়েছে এমনটা না। কেননা সূচিপত্রে দেখেছি-- পুরুষ ও নারী উভয়ের জন্য পর্দার নির্দেশ, স্বামী- স্ত্রীর পর্দা, ডিভোর্সের পরে স্বামী- স্ত্রীর পর্দা, ড্রাইভার ও চাকরের পর্দা, মাহরাম গাইরে মাহরাম, দাইয়ূস কী ও কারা ইত্যাদি শিরোনাম উল্লেখ করা। উল্লেখিত শিরোনাম পড়েই আশা করা যায়, অধ্যায়গুলোতে আরো গুরুত্বপূর্ণ ও চমৎকার আলোচনা থাকবে। যা নারী- পুরুষ উভয়েরই জানা জরুরি। সুতরাং নারীদের নিজেকে একজন সভ্য, সুশ্রী ও চরিত্রবান নারী হিসেবে গড়ে তোলার জন্য বইটি পড়া তো প্রয়োজনই, পাশাপাশি পুরুষদেরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিজে মেনে চলার জন্য এবং নিজের স্ত্রী, মা ও বোনদের পরিচালনা করার জন্যও বইটি পড়া জরুরি। বর্তমান সময়ে বইটির গুরুত্ব : _____________________________ শারিয়াহ মোতাবেক নারী পুরুষ পরস্পর চোখ, কান, কন্ঠ ও মানসিকতার আদান-প্রদান থেকে নিজেকে বিরত রাখাই হলো পর্দা। এটা কোন ড্রেসের আবরণ নয়, বরং সামগ্রিক একটা সমাজ ব্যবস্থা। যাতে নারী- পুরুষের মধ্যে অপবিত্র ও অবৈধ রিলেশন এবং নারীর প্রতি পুরুষের অত্যাচারী আচরণ রোধের বিভিন্ন সিস্টেম রয়েছে। কিন্তু বর্তমানে মুসলিম নারী- পুরুষেরা এটাকে বিপরীতভাবে উপস্থাপন করছে। নারীরা মনে করে মাথায় এক টুকরো কাপড় প্যাঁচালেই হিজাব তথা পর্দা পালন হয়ে যায়। আর পুরুষেরা মনে করে, পর্দা শুধুমাত্র নারীদের জন্য। তারা ভুলে যায়, আল্লাহ নারী ও পুরুষ উভয়ের জন্যই পর্দার বিধান দিয়েছেন। তাদেরও উচিত নিজের দৃষ্টির হেফাজত করা। এই যে একটা সম্পূর্ণ উল্টো সিস্টেম, সেটাকে পরিবর্তন করার জন্য বইটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি। তাছাড়াও বইটিতে পর্দা সম্বলিত বিস্তারিত আলোচনা মুসলিম সমাজের নারী-পুরুষের জন্য গাইডলাইন হিসেবে কাজ করবে ইন শা আল্লাহ। বই পরিচিতি : _________________ বই : হিজাব নিজেকে আবৃত করুন লেখিকা : যাইনাব বিনতে মুহাম্মাদ আলী সম্পাদনা : মুফতি আরিফ মাহমুদ প্রকাশনী : মাকতাবাতুল ক্বলব পৃষ্ঠা সংখ্যা : ১৫২"
Md. Obaidur Rahman , Dec 18, 2022
"জনপ্রিয় শ্যাম্পু ব্র্যান্ডের বাজারে আনা নতুন প্রোডাক্টে হিজাব নামটা এড করে দিলো। একখণ্ড রঙিন কাপড় মাথায় জড়িয়ে বিজ্ঞাপনের মডেল ম্যাক-আপ করে সমস্ত কাজ করছে আর বার্তা দিচ্ছে 'হিজাব পড়ে সব করা যায়'। বর্তমান সমাজে মিডিয়ার প্রোপাগাণ্ডাতে গা ভাসানো যুবসমাজের কাছে হিজাবের সঙ্গাটা এমনই। অন্যদিকে নারীদের বাইরে বের হওয়ার সময় সুগন্ধির ব্যবহার কিংবা অন্তত বিয়ের সাজের সময় একবার হলেও ভ্রু প্লাক- এগুলো যেন নিত্যনৈমিত্তিক বিষয়। সত্যি বলতে; মুসলিমরা জানে নামাজ-রোজা ফরজ, ভাংলে কাযা আদায় করতে হয় কিন্তু এই সার্বক্ষণিক ফরজ কাজ পর্দার সচেতনতা তেমন নেই বললেই চলে। আবার অনেকে আত্মীয় নন-মাহরাম কিংবা চাকরদের সামনে পর্দার বিষয়টা এড়িয়ে যান। কেউবা এ ফরজ আদায় করতে গিয়ে কটুকথা শোনেন; অন্যকে এ ব্যাপারে নসীহা করতে যেয়ে নানা ট্যাগ খান। গরম লাগা বা অসস্তির দোহাই দিয়ে আরেকদল পাশ কাটাতে চান আল্লাহর এই বিধানকে। সর্বোপরি এইসব কিছুর সমাধান নিয়েই যাইনাব বিনতে মুহাম্মদ আলী সাজিয়েছেন তার ' হিজাব: নিজেকে আবৃত করুন' বইটি। এত বিস্তর আলোচনা; যেন ফিকহুন নিসা থেকে ছেঁকে আনা সমসাময়িক বিষয় গুলো তুলে ধরা! বইটিতে লেখিকা এ প্রজন্মের মুখের ভাষা ব্যবহার করেছেন। পড়তে যেয়ে মনে হবে কোনো বড় আপু যেন তার বোনকে নসীহা করছেন। নারীদের বিষয় হলেও পুরুষদের এ ব্যাপারে বেশি সচেতনতা প্রয়োজন; কেননা দিনশেষে তাদেরকেও অধিনস্তদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সূচিপত্রে প্রথমেই লেখিকা এনেছেন হিজাব, গুরুত্ব, কার-কার সাথে কেমন পর্দা, হিজাব নিয়ে আল্লাহ আর তাঁর রাসুলের বার্তা, একাকী সফর কিংবা সুগন্ধি মেখে নারীর মসজিদ গমন। তারপর ফেমিনিস্ট, দাইয়্যুস, মুখ-ভ্রু ঢাকার বির্তক, পর্দায় বাধা আসার বিষয়গুলোর সাথে কিছু উৎসাহমূলক ঘটনাও উল্লেখ করেছেন। এরপর কাউকে এবিষয়ে নসীহা করার উপায় শিখিয়েছেন। পর্দা কি আসলেই আমাদের নিজেদের ইচ্ছার ব্যাপার! নাকি আল্লাহর দেয়া বিধান এবং ইবাদত! আসলেই এ ব্যাপারে নিয়ত ঠিক করে নেয়া জরুরী। সহশিক্ষা, বিয়েকে ঘিরে পর্দার বিধান, ফেছবুকে হিজাবী ছবি আর পর্দনশীলদের কটাক্ষ করার শাস্তি সম্পর্কে সচেতন করেছেন। যিনা-ধর্ষনের ওপর বিশাল আলোচনা শেষে নারীদের সাজ-সজ্জার সীমারেখা বিষয়ে সমসাময়িক গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেছেন। এখানে চুল-কাটা, নখ রাখা, টিপ, নুপুর, নেইল পালিশের ব্যবহার সহ স্বাভাবিক সৃস্টির বিকৃতি নিয়ে ইসলামিক দৃস্টিভঙ্গি জানিয়েছেন। সর্বোপরি, অল্প কথায় হিজাব-আওরাহর কিছুই বাদ পড়েনি বইটিতে। পরিশেষে; এসময়ের তরুণ-তরুণীদের হিজাব সম্পর্কে সচেতন করার সবচেয়ে উপযোগী বই হবে এটা।"
মুহাম্মদ রুবেল মিয়া , Dec 16, 2022
"হিজাব মহান আল্লাহ তাআ'লার অনেক বড়ো একটি হুকুম। আল্লাহ তাআ'লা নারীদের আদেশ দিয়েছেন তারা যেনো তাদের আব্রুকে হিজাব দ্বারা আবৃত করে রাখে। আর নারী-পুরুষ উভয়কে আদেশ দিয়েছেন তারা যেনো একে অপরের থেকে নিজ নিজ দৃষ্টিকে হিফাজত করেন। এর কারণ হলো নারী এবং পুরুষের চারিত্রিক পবিত্রতা রক্ষা এবং সমাজকে কলুষতা হতে মুক্ত রাখা। কিন্তু বর্তমান পৃথিবীতে তাকালে আমরা দেখতে পাই হিজাবকে মানুষ অবজ্ঞার চোখে দেখছে। নাস্তিক, কাফির এবং নারীবাদীরাতো অবশ্যই, কিছু কিছু মডার্ন মুসলিম নারীরাও হিজাবকে ভালো দৃষ্টিতে দেখে না। অনেকে এটাকে নারীদের জন্য শিকল বলে অবিহিত করে। নাউজুবিল্লাহি মিন যালিক। হিজাব নিয়ে যে এতো এতো চুলকানি, এতো এতো প্রশ্ন, তারপরও সত্যিকার মুসলিম নারীরা-যারা তাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষনে ইসলামকে মেনে চলেন বা মেনে চলার চেষ্টা করেন-তারা হিজাবকে নিজেদের অলঙ্কার মনে করেন। তারা নিজেরাও হিজাব করেন এবং তাদের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদেরও হিজাবের দাওয়াত দেন। এ ধরনের নারী এবং হিজাব বিরুধী নারী, সকল নারীদের দিকে লক্ষ্য করে হিজাবের পরিচয়, হিজাবের বিধান, হিজাবের ফজিলত, হিজাব সম্পর্কিত প্রশ্নোত্তর এবং হিজাব না করার পরিণতি ইত্যাদি সংবলিত একটি বই নিয়ে আসছে মাকতাবাতুল ক্বলব। বইটির নাম "হিজাব :নিজেকে আবৃত করুন"। বইটি লিখেছেন একজন বাঙালি ইসলামপ্রিয় মুসলিম নারী যাইনাব বিনতে মুহাম্মাদ আলী। বইটিতে তিনি হিজাবের পরিচয় দিয়েছেন, হিজাবের সংঙ্গা, হিজাবের ধরণ, হিজাবের তাৎপর্য ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। এরপর কাদের সাথে কিভাবে হিজাব করতে হবে, হিজাব কখন ফরজ হয়, মাহরাম পুরুষ কারা-যাদের সাথে হিজাব ফরজ নয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন। উনার পরবর্তী আলোচ্য বিষয় হিজাব বিরোধীদের যুক্তি খন্ডন ও হিজাব না করার পরিণতি অর্থাৎ জিনা-ব্যভিচার ও ধর্ষণ বিষয়ে। সবশেষে লেখিকা নারীদের স্বভাবসুলভ বিষয় সাজসজ্জা নিয়ে আলোচনা করেছেন। সাজসজ্জার ইসলামি বিধান, কোন কোন প্রসাধনী দিয়ে সাজ গ্রহণ করা যাবে এবং কোন কোন প্রসাধনী দিয়ে সাজ গ্রহণ করা যাবে না ও কেনো যাবে না ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন লেখিকা৷ বইটির সূচিপত্র এবং পিডিএফে দেওয়া অংশটুকু পড়ে মনে হলো হিজাব সম্পর্কে একটা সম্পূর্ণ কোর্স পেতে চলেছি আমরা। নারীদের প্রতি নাসিহাহ এর নিয়তে হৃদয়স্পর্শী ভাষায় বইটি লিখেছেন যাইনাব বিনতে মুহাম্মাদ আলী। বইটি পড়লে নারীরা হিজাব সম্পর্কে, এর প্রয়োজনীয়তা সম্পর্কে, হিজাবের উপকারিতা এবং হিজাব না করার পরিণতি সম্পর্কে বিস্তরভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআ'লা লেখিকাকে কবুল করুন এবং বইটিকে সমস্ত মুসলিম নারীর হিদায়াতের উৎস বানান। আমিন। বইটির সংক্ষিপ্ত পরিচিতি : বইয়ের নাম : হিজাব (নিজেকে আবৃত করুন) লেখক : যাইনাব বিনতে মুহাম্মাদ আলী সম্পাদক : মুফতি আরিফ মাহমুদ প্রকাশনায় : মাকতাবাতুল ক্বলব পৃষ্ঠা সংখ্যা : ১৫২ মুদ্রিত মূল্য : ২৩০ টাকা"
Md. Arif Monawar , Dec 14, 2022
"◾প্রিভিউ: হিজাব◾ পুরুষের যেমন দাড়ি, পাঞ্জাবি তার গুনাহের রক্ষাকবচ হিসেবে কাজ করে। ঠিক তেমনি নারীদের ক্ষেত্রে সেই ভূমিকা পালন করে হিজাব। হিজাব নারীদের জন্য মহান আল্লাহর তরফ থেকে পাঠানো এক বিশেষ নেয়ামত, এক বিশেষ প্রাপ্তি। হিজাব নারীদের করে সম্মানিত,রক্ষা করে পুরুষদের লোলুপ দৃষ্টি থেকে, বাঁচায় গুনাহ থেকে। কিন্তু বর্তমানে কি হচ্ছে! নারীরা এমনকি পুরুষরাও তাদের স্বার্থ চরিতার্থ করতে হিজাবকে পায়ে পিশে ফেলছে। এ অধপতনের কারণটা কি বলতে পারেন? অবশ্যই তা হিজাব সম্পর্কে জ্ঞানের স্বল্পতা। এ দৃশ্যপটের পরিবর্তন ঘটাতে লেখিকা যাইনাব বিনতে মুহাম্মাদ আলীর লেখা হিজাব সম্পর্কিত অন্যতম সেরা একটি বই হতে চলেছে "হিজাব : নিজেকে আবৃত করুন" বইটি। বইটির শর্ট পিডিএফ পড়ে বই সম্পর্কে যা যা ধারণা হলো তা নিচে তুলে ধরছি, হিজাবকে অবজ্ঞা অবহেলা করার প্রধান একটি কারণ এর গুরুত্ব সম্পর্কে না জানা। তাই বইটি শুরুই হয়েছে হিজাবের গুরুত্ব, এ বিধানের কারণ ও হিজাবের মর্যাদা দিয়ে। কারণ আপনি যতই নারীদের হিজাব করতে বলেন, যদি এর গুরুত্ব তুলে ধরতে না পারেন তবে তারা কখনোই তা শুনবে না। যেহেতু যুগটাই চলছে হিজাব বিরোধী এক যুগ। তাই লেখিকা এ বিষয়টি প্রথমে তুলে ধরেছেন। এরপর ধাপে ধাপে কুরআন ও হাদিস থেকে তুলে এনেছেন হিজাবের নানা বিধিবিধান-নিয়মকানুন ও পর্দা বিষয়ক নানা আলোচনা। আরো রয়েছে জিনা ও ধর্ষন বিষয়ক আলোচনা। এরপর বিস্তর পরিসরে নারীর রূপচর্চা নিয়ে কথা বলা হয়েছে। সাথে নারীর ইদ্দতের বিষয়েও আলোচনা এসেছে। মোটাদাগে বইটিকে ভাগ করলে বইটির বিষয়বস্তুকে চারভাগে ভাগ করা যায়। প্রথমভাগে হিজাবের গুরুত্ব-তাৎপর্য বিষয়ক আলোচনা, এরপর কুরআন-হাদিস অনুযায়ী হিজাবের বিধিবিধান, এরপর জিনা ধর্ষণ বিষয়ক আলোচনা এবং সবশেষে নারীর রূপচর্চা বিষয়ক আলোচনার দ্বারা বইটি সাজানো। সূচিপত্র দেখলেই বিষয়গুলো পরিষ্কার হয়। বইটির অন্যতম এক দিক বর্তমানের আলোকে হিজাবের আলোচনা। ফেমিনিজম, নারী সমধিকার,সহশিক্ষা, জিনা-ধর্ষণ উঠে এসেছে বইতে। নারীর রূপচর্চা বিষয়ক বিষয় - কৃত্রিমভাবে সৌন্দর্য বৃদ্ধি, নখ লম্বা রাখা, নেইলপলিশ ব্যাবহার সহ নারীদের সাথে ঘনিষ্ঠ নানা বিষয় বর্তমানকে মাথায় রেখে লেখিকা তুলে ধরেছেন। বিশেষ বৈশিষ্ট্যসমূহ:- ▪️ বইটির প্রধান বৈশিষ্ট্য বলা যায় কুরআন হাদিসের আলোচনার সাথে সাথে বর্তমানের আলোকে হিজাবকে তুলে ধরা হয়েছে। যা অন্য বই থেকে একে পৃথক করবে। ▪️কুরআন হাদিসের আলোকে রেফারেন্সসহ বইটি লেখা হয়েছে। ▪️বইটির সূচিপত্র খুবই গোছালো মনে হয়েছে, ফলে অধ্যায় ও বিষয়সমূহ খুঁজতে সুবিধা হবে। ▪️ এছাড়া আরো একটি চমৎকার বিষয় বইটি কোন বইয়ের অনুবাদ না, মূল বাংলা লেখা। একইসাথে লেখক একজন মহিলা এবং বাংলাভাষী হওয়ায় হিজাব বিষয়ক আধুনিক বিষয়সমূহ তুলে ধরাও তার পক্ষে সম্ভব হয়েছে। বইটি সম্পূর্ণ পড়লে বিষয়টা আরো বোঝা যায়ে আশা করি। একনজরে বই প্রিভিউ:- ▪️বইটিতে কি আছে: বর্তমানের আলোকে কুরআন সুন্নাহের হিজাব বিষয়ক আলোচনা তুলে ধরা হয়েছে। ▪️বইটি কেন প্রয়োজন: হিজাবের প্রকৃত মর্ম ও সরূপ জেনে এ বিধান পালনে বইটি প্রয়োজনীয় হবে। ▪️বইটি কাদের প্রয়োজন: বিশেষত নারীদের জন্য হলেও পুরুষসহ নির্বিশেষ সকল মুসলমানের জন্য বইটি পড়া প্রয়োজন। আশা করি বইটি হিজাব বিষয়ক বইয়ের একটি উজ্জ্বল নক্ষত্র হবে, শর্ট পিডিএফ পড়ে এ কথা বলাই যায়। তাই আমরা যারা এক বইয়ে হিজাবের আদ্যোপান্ত জানতে চাই এবং সমাজকে হিজাবের আলোয় আলোকিত করতে চাই, তারা সকলেই বইটি পড়তে পারেন।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"হিজাব (নিজেকে আবৃত করুন)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: