হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প - দিলওয়ার হাসান এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প

2 Ratings | 1 Reviews
TK. 229 TK. 250 -8% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

Title হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প
Author দিলওয়ার হাসান
Publisher মাওলা ব্রাদার্স
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.34 Kg
Editor দিলওয়ার হাসান
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

5.00

2 Ratings and 1 Reviews

★★★★★
2
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

১টি
Khalid Faisal

Khalid Faisal , Jan 4, 2017

★ ★ ★ ★ ★

"১৯৭৯ সালে " Here The Wind Sings " দিয়ে আত্নপ্রকাশ করা জাপানি লেখক হারুকি মুরাকামি এখন সারা বিশ্ব জুড়ে অতি পরিচিত এক নাম । নিজ দেশে তো বটেই, পুরো পৃথিবীর পাঠকদের কাছেই তিনি সমানভাবে জনপ্রিয় । বহু ভাষায় অনুদিত হয়েছে তার সাহিত্য কর্ম, পেয়েছেন অসংখ্য পুরষ্কার, তার একাধিক গ্রন্থের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে চলচ্চিত্র । আমার ধারনা তিনি অচিরেই সাহিত্যে নোবেল পুরষ্কারও পেতে যাচ্ছেন । জাপানি লেখকদের মধ্যে ইউকিও মিশিমা ব্যাতীত অন্য কারও নামই যেখানে শোনা যায় না, সেখানে মুরাকামি কিভাবে এতো সুপরিচিত হয়ে উঠলেন? নিঃসন্দেহে তার রচনার বিষয়বস্তু এবং অতি সাধারণ ঘটনা বা চিন্তাকে বাস্তব ও ফ্যান্টাসির মিশেলে উপস্থাপন করার দুর্দান্ত ক্ষমতার জন্যে । তার লেখার সম্বন্ধে সমালোচকরা বলেন - " Simple yet profoundly complex " . আর নিজের ব্যাপারে তার নিজের মূল্যায়ণ হলো - " I like horror films, Stephen King, Raymond Chandler, detective stories. I don't want to write those things. What I want to do is use those structure, not the content. I like to put my content is this structure. That's my way, my style.... " সেজন্যেই তার প্রতিটা গল্প বাস্তব আর পরাবাস্তবের মিশেলে ধাক্কা খাওয়ার মতো, যেখানে চরিত্ররা মুখোমুখি হয় অদ্ভুত অদ্ভুত সব ঘটনার । " ব্যাঙ বাঁচালো টোকিও " গল্পটার কথাই প্রথমে বলি । টোকিওর ট্রাস্ট ব্যাংকের মাঝবয়সী কর্মকর্তা কাটাগিরি এক রাতে নিজের অপার্টম্যান্টে ঢুকে দেখতে পান তার ঘরে বসে আছে ছয় ফুট লম্বা স্বাস্থ্যবান এক ব্যাঙ । ব্যাঙ ঐ ব্যাংক কর্মকর্তাকে গম্ভীর গলায় জানায় টোকিও শহর বিশাল এক প্রাকৃতিক দূর্যোগে ধ্বংস হয়ে যাবে কয়েকদিন পর । ধ্বংস ঠেকানোর একমাত্র উপায় হলো সেই ব্যাঙের জীবন বাজি রেখে পাতালে নেমে ভয়াবহ এক লড়াইয়ে নামা । সে লড়াইয়ে নামতে রাজি, কিন্তু তার ব্যাংক কর্মকর্তা কাটাগিরির সাহায্য দরকার । " কিডনি আকৃতির এক পাথর যেটি রোজই চলাফেরা করে " গল্পের কাহিনী কোন এক হাসপাতালে পেপারওয়েট হিসেবে ব্যবহৃত হওয়া এক পাথরকে নিয়ে, যে পাথর চলাফেরা করতে পারে । আবার কোন গল্প সুন্দরী এক তরুনীর সাথে হোটেলের লবিতে দেখা হয়ে যায় তুষার মানবের। তুষারমানব সেখানে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিলেন। তার আঙুলগুলো সাদা তুষারে ঘেরা, মাথার চুলে ছোপ ছোপ সাদা দাগ - যেন গলে না যাওয়া বরফ । তরুনী তুষার মানবের প্রেমে পড়ে যায় এবং তাদের বিয়ে হয় । সামনে গ্রীষ্ম । তরুনী ভয় পায় সূর্যের উত্তাপে তুষার মানব গলে যাবে না তো আবার? তাদের সন্তানেরা কি হবে? সাধারণ মানুষ, নাকি তুষার মানব? তারা বেড়াতে যায় দক্ষিন মেরুতে কি ঘটে তারপর?? আবার " বেকারিতে হামলা " গল্পে একদল ক্ষুধার্ত মানুষ সিদ্ধান্ত নেয় পেটের ক্ষুধা মেটাতে বেকারিতে হামলা করে বেকারির মালিককে খুন করে ইচ্ছামতো রুটি লুট করে নিজেদের জীবন বাঁচানো । বাম্তবে দেখা গেলো খুনের হুমকির কথা শোনার আগেই বেকারির মালিক তাদের এমনিতেই যতো খুশী রুটি নিয়ে যেতে দিতে রাজি আছেন এক শর্তে । সে শর্ত অদ্ভুত এক শর্ত, হামলাকারীদের তার পছন্দের একটা গান শুনতে হবে । হামলাকারীরা ঐ গান শোনে এবং অভিশপ্ত হয়ে যায়, চিরতরে বদলে যায় তাদের জীবন । কিভাবে? ..... সে অদ্ভুত অভিশাপ কাটাতে বহু বছর পর হামলাকারীদের একজন আবার সিদ্ধান্ত নেয় বেকারিতে হামলা করার, তা নিয়ে আরেক গল্প । মুরাকামি মূলত উপন্যাসিক হলেও বেশ কিছু গল্পও লিখেছেন । তার রচিত দুই গল্প গ্রন্থ থেকে বাছাই করে ভিন্ন ভিন্ন স্বাদের ১৫ টি গল্প নিয়ে দেশের প্রবীন ও সুপরিচিত সাংবাদিক দিলওয়ার হাসানের প্রাঞ্জল অনুবাদে এ বই । প্রতিটা গল্পের ভেতরেই যেন লুকিয়ে আছে পাঠককে ভাবানোর মতো আরেকটা গল্প, যার অর্থ বুঝতে হলে আপনাকে পূর্ন মনোযোগ দিয়ে এবং সময় নিয়ে অনুধাবন করে করে পড়ার মানসিকতা সহ মুরাকামি সাহেবকে নিয়ে বসতে হবে । হারুকি মুরাকামির রচনার বিষয়বস্তু আধুনিক যুগের বিচ্ছিন্ন, লক্ষ্যহীন মানুষের জীবন, চিন্তা । একটু খটমটে মনে হচ্ছে কি? নিশ্চিন্ত থাকুন মোটেও তা নয় । মুরাকামির লেখার ধরনের সাথে নিঃসন্দেহে ফ্রানৎস কাফকার ছায়া বিদ্যমান । তবে পার্থক্য এখানেই যে, মুরাকামির রচনা সাধারণ পাঠকের কাছে কাফকার রচনার মতো দুর্বোধ্য ঠেকবে না ।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
জাপানের রূপকথা
একটু পড়ে দেখুন
জাপানের রূপকথা দিলওয়ার হাসান
কোনো রেটিং নেই
TK. 300 -10% OFF
TK. 269
ইতালির রূপকথা
একটু পড়ে দেখুন
ইতালির রূপকথা দিলওয়ার হাসান
কোনো রেটিং নেই
TK. 250 -12% OFF
TK. 219
ওগো শুনছো
একটু পড়ে দেখুন
ওগো শুনছো মুহাম্মাদ আতীক উল্লাহ
(7)
TK. 260 -50% OFF
TK. 130
মিসির আলির গল্পমালা
একটু পড়ে দেখুন
মিসির আলির গল্পমালা হুমায়ূন আহমেদ
(10)
TK. 300 -20% OFF
TK. 240
শেষ পরিণতি
একটু পড়ে দেখুন
শেষ পরিণতি প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
(2)
TK. 140 -40% OFF
TK. 84
প্রেমের গল্প
একটু পড়ে দেখুন
প্রেমের গল্প হুমায়ূন আহমেদ
(16)
TK. 300 -20% OFF
TK. 240
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
একটু পড়ে দেখুন
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম) মুহাম্মাদ আতীক উল্লাহ
(12)
TK. 240 -50% OFF
TK. 120
অল্প বিদ্যা ভয়ংকর
একটু পড়ে দেখুন
অল্প বিদ্যা ভয়ংকর মাওলানা মুনীরুল ইসলাম
(3)
TK. 280 -47% OFF
TK. 149

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।