১ম প্রকাশ, ২০২১
গভীর জলে যাই
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | গভীর জলে যাই |
| Author | সালাহ উদ্দিন শুভ্র |
| Publisher | বৈভব |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 48 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.32 Kg |
| ISBN | 9789849441069 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Monif Shah Chowdhury , Mar 31, 2021
"রিভিউ- গভীর জলে যাই ছোটবেলাতে প্রচুর বই পড়তাম। খেতে খেতে, ক্লাসের মাঝে কীংবা সবাই ঘুমিয়ে গেলে ছোট টর্চ জ্বালিয়ে হারিয়ে যেতাম দু’মলাটের মাঝের জগতে। প্রিয় জগতগুলো ছিল বিজ্ঞান কল্পগল্পের যেখানে হয়তো পৃথিবীর ক্ষমতা চলে গেছে কোনো দশম মাত্রার রোবট দলের হাতে, অথবা উন্মোচন হতে দেখতাম কোনো গোপন অশুভ ল্যাবেরটরিতে চলা লোমহর্ষক এক্সপেরিমেন্ট কীংবা ১০০ কিলোমিটার ব্যাসার্ধের বিশাল স্পেসশিপে করে পাড়ি জমাতাম অনন্ত অজানার পানে! সেই সোনালী দিনগুলো পেছনে ফেলে এসেছি অনেক আগেই। প্রিয় লেখকদের অনেকেই মারা গেছেন, অনেকে এখনও লিখে যাচ্ছেন কিন্তু হারিয়ে ফেলেছেন তাদের মুগ্ধতা। কিশোর সায়েন্স ফিকশন পাঠ চুকিয়ে ফেলেছি ভাবতেই পড়ে ফেললাম গভীর জলে যাই । আবুর মামার অদ্ভুত স্বভাবের মাঝে একটি হল হঠাৎ করে নাম পরিবর্তন করে ফেলা। কিছুদিন আগেও ওনার নাম ছিল জঙ্গল কারণ তিনি সম্প্রতি জঙ্গল বেড়িয়ে এসেছিলেন, কিন্তু পাহাড় পর্বত ঘুরে এসে ওনার নাম এখন পর্বত। বইয়ের শুরুতেই এমন চরিত্রায়ন আমার মনে হয় শিশু-কিশোররা বেশ পছন্দ করবে। মূল আকর্ষণ পর্বত মামা আর আবু মিলে যখন একটা বিশাল মাছের স্যুট পরে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়ে মাছের মত সাঁতরে নদীপথে চাঁদপুরে যাওয়ার পরিকল্পনা করে। বিশেষ এই স্যুট পড়লে শুধু মাছের মত সাঁতার কাটা যায় না বরং মাছের মত দেখা, শোনা ও শ্বাস নেয়াও যায়। নদীপথে তাদের যাত্রা বেশ ভালোই চলছিল যখন হঠাৎই পানির নিচে তারা দেখতে পায় ধাতব বিশাল একটা অক্টোপাস যার ভাবভঙ্গি মোটেও সুবিধের লাগছিল না। আবু আর তার মামা পর্বত কী পারবে ভয়ানক অক্টোপাসের মুঠো থেকে বেরিয়ে এর রহস্য উদ্ঘাটন করতে? গল্পটা আমার বেশ ভাল লেগেছে। আরো ভাল লেগেছে গল্পের ফাকে ফাকে নানান বৈজ্ঞানিক বিষয়, যেমন মাছ কীভাবে শ্বাস নেয় বা তারা কেমন দেখে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে যা শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে। সায়েন্স ফিকশন বলতে আমরা স্রেফ মহাকাশ ভ্রমণ কীংবা টাইম ট্রাভেল বুঝি কিন্তু খুবই সাধারণ প্লটেও যে সায়েন্স ফিকশন ফুটিয়ে তোলা সম্ভব সে বিষয়টা মনে করিয়ে দেয়ার জন্য লেখককে ধন্যবাদ। বইয়ের টার্গেট অডিয়েন্স যারা, শিশু কিশোর, তাদের জন্য সাধারণ প্লটে লেখা গল্পগুলো খুব প্রয়োজন সায়েন্স ফিকশনের বিস্তর জগতে ধীরে ধীরে আগ্রহী করে টেনে আনার জন্য, নতুন পাঠক তৈরী করার জন্য। বইটি সংগ্রহ করতে পারেন প্রগতি কীংবা বইমেলার বৈভব প্রকাশনী থেকে। বইঃ গভীর জলে যাই লেখকঃ সালাহ উদ্দিন শুভ্র প্রচ্ছদঃ ধ্রুব এষ প্রকাশনীঃ বৈভব পৃষ্ঠাঃ ৪৮ গায়ের মূল্যঃ ২০০"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"গভীর জলে যাই" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: