১ম প্রকাশ, ২০১৯
গুরাবা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | গুরাবা |
| Author | আবূ বকর আল-আজুররী রহ. |
| Publisher | মাকতাবাতুল আসলাফ |
| Edition | ১ম প্রকাশ, ২০১৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 100 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.14 Kg |
| Translator | সাইফুল্লাহ আল মামুন |
| Editor | আবদুল্লাহ আল মাসউদ |
| ISBN | 9789849406570 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
21 Ratings and 13 Reviews
পাঠকদের মন্তব্য
১৩টি
Sheikh Saadi Hossain , Sep 15, 2025
"ভালো বই।"
Forhad Rana , Nov 26, 2024
"গুরাবার একবচন গরীব বলে অনেকে জেনে থাকলেও এর ভেতরগত কিছু গুণাবলী এবং বৈশিষ্ট্যের কারণে এর অর্থের পরিবর্তন লক্ষ্য করা যায় খুবই সুনিপুনভাবে। নিজেকে গুরাবার পর্যায়ে নিয়ে চিন্তা করা টা বর্তমানে খুবই কঠিন হয়ে পরেছে। আর জীবনকে এভাবে কঠিন করে ফেলার মূল নায়কের চরিত্রে আছি মূলত আমরা সবাই ই। নিজেরা কিভাবে গুরাবার ন্যায় চলতে পারি, কি করণীয় এবং বর্জনীয়, তার সবই খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এই পুস্তকে। কোমলমতি পাঠকদের জন্য বইটি অধ্যয়ন করা অত্যাবশ্যক।"
আজিজুল হক হৃদয় , Nov 18, 2021
"Good"
Kamrul Islam Shanto , Apr 3, 2021
"মাশাল্লাহ"
Md.rofiqul Islam , Dec 21, 2019
"বইয়ের নাম: গুরাবা লেখক: আবু বকর আল অজুররী রহঃ প্রচ্ছদ মূল্য : ১৪৭ টাকা ছাড়কৃত মূল্য: ১২৯ টাকা যদি আমার ক্ষমতা থাকতো তবে বর্তমান সময়ের সকল ছেলে মেয়ে সবার জন্য বইটি পড়া বাধ্যতামূলক করে দিতাম। যেকোনো হতাশ মুসলমান ব্যক্তিদের এই বইটি অবশ্যই পড়া উচিত। যারা ইবাদাত বন্দিগী করেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না একজন ভালো মানুষ হওয়ার পরেও কেউ আপনার সাথে মিশতে চাচ্ছে না এগুলোর কারণ বইটিতে খুব সুন্দর ভাবে হাদিস এবং কোরানের আয়াত দিয়ে বুঝিয়ে দেয়া হয়েছে। বইটি যেকোনো মুসলমানের ঈমানকে মজবুত করবে ইনশাআল্লাহ। গুরাবা অর্থ গরিব। গুরাবা আরবি শব্দ। যারা ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরার কারণে পরিবার,সমাজ রাষ্ট্রসহ সবার কাছে অপছন্দের হয়ে যায় সেই ব্যক্তিকে ইসলামী পরিভাষায় গুরাবা বলে।শুধুমাত্র ইসলামের জন্য যিনি সমাজের লোকদের থেকে বিভিন্ন বিড়ম্বনার শিকার হন এবং বাধ্য হয়ে তিনি তাদের থেকে দূরে সরে যান অথবা তারা দূরে সরে যান। বইটিতে বর্তমান যুগে মানুষকে একা থাকার প্রতি উৎসাহিত করা হয়েছে। বইটি সবার অবশ্যই পড়া উচিত। গুরাবা ব্যাপারে বিস্তারিত জানতে বইটি সংগ্রহ করে পড়তে শুরু করুন। সর্বশেষ লেখককে জানাই অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি বই আমাদের উপহার দেয়ার জন্য।"
Easin Mozumder , Dec 11, 2019
"গুরাবা সম্পর্কে একক বইগুলোর মধ্যে প্রাচীন একটি বই আল্লামা আবু বকর আল-আজুররী রহ. এর 'গুরাবা' বইটি। -গুরাবাদের পরিচয় -গুরাবাদের বৈশিষ্ট্য -তাদের অবস্থা -গুরাবাদের সম্মান-মর্যাদা -তাদের প্রতি রাসূলের বানী -গুরাবা সম্পর্কিত কিছু ঘটনা ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারবে বইটি পড়ে। বইটির ৮০ পৃষ্ঠায় ইয়াহইয়া ইবনু মুয়াজ আর রাযি রহ. ও ইয়াহইয়া ইবনু আদম রহ. এর উক্তিদুটো পড়ে আমার চোখ পানিতে ভিজে যায়।দুনিয়ার তিক্ত বাস্তবতা ও অধিক সংখ্যক মানুষের আখিরাত বিমুখতার মাঝেও কিছু লোক কিভাবে দুনিয়া বিমুখ থেকে কেবল আখিরাতের জন্য নিজেকে উৎসর্গ করে! ▶আর মাকতাবাতুল আসলাফের বইয়ের প্রচ্ছদ,পৃষ্ঠা,পৃষ্ঠা সজ্জা বরাবরই উত্তম।সাইফুল্লাহ আল-মাহমুদ হাফি. এর অনুবাদও প্রাঞ্জল ও সহজ বোধ্য।সব মিলিয়ে বইটি ৮/১০।"
Salman Mahadi , Dec 8, 2019
"বইটিতে কি কি আছে ? গুরাবা কি ? গুরাবা কারা ? তাদের বৈশিষ্ট্য কি কি ? তাদের দুনিয়ার প্রতি আকর্ষন, তাদের চলন, তাদের ইবাদত, তাদের দুনিয়াবিমুখিতা, তাদের কসম, তাদের দু'আর আকর্ষন ইত্যাদি । 📖মজার কয়েকটি হল গুরাবাদের জান্নাতে স্থান কি ? তাদের হিসাব কিভাবে নেওয়া হবে ? কিয়ামত দিবসে তাদের কিভাবে সম্মান করা হবে ? তাদের দু;আর বিশেষত্ব ? কোন সমাজে তাদের উপস্থিতির ফলাফল ? এই বিষয়গুলো জানার পর নিজেকে গুরাবা হিসেবে সম্মানিত অনুভুত হয় । ✒️মাকতাবাতুল আসলাফের "গুরাবা" বইয়ে আরও বিশেষ কিছু আছে । আপনি একই বইয়ে সুন্দর ও সুমিষ্ট বাক্যের ইমাম ইবন্যুল কায়্যিম রহ. এর গুরাবা নিয়ে লিখিত চমৎকার প্রবন্ধের অনুবাদ পাবেন । 🔍আর যারা কাব্য প্রেমি তাদের জন্য রয়েছে কবিতার ছন্দের সালাফের চিন্তায় গুরাবাদের পরিচয় । 🔍আপনার মনে যদি প্রশ্ন থাকে এগুলো কি সহিহ সুত্রে বর্ণিত তাহলে এর সমাধান এই বইয়ে আছে । প্রতি ফুট নোটে রেফারেন্স সুন্দর করে দেওয়া আছে । 🔖কাদের জন্য এই বই ? যারা সমাজের চাপে অতিষ্ঠ তাদের জন্য , যে পরিবার গুরাবাদের তুচ্ছজ্ঞাব করছে নিজের অজান্তে তাদের জন্য, আপনার বন্ধুর জন্য, বখে যাওয়া সন্তান এর জন্য । আপনার পরিচয় কি ? তা জানানোর জন্য নিন্দুককে এই বইটি উপহার দিন । 📚কেন পড়বেন ? সালাফদের বই মানে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অধিক কাছাকাছির বই । 🖇️কাদের নিয়ে ? সম্মানিত প্রজন্মদের নিয়ে ।"
Md Sanaul , Nov 8, 2019
"বলা হয়ে থাকে গুরাবা বিষয়ে সর্ব প্রাচীন সংকলন এই বইটি। লেখক আবু বকর আল আজুররি রহ সালফে সালেহিনদের আমলের আলেম, ৩০০ হিজরি সনের মানুষ। এধরনের অসামান্য এক ইসলামি বই বাংলায়ন করার জন্যে প্রকাশনীকে ধন্যবাদ দিতেই হয়। বইয়ের শুরুতে লেখক আর শারঈ সম্পাদকের কলামে খুবই উপকারী লেখা যুক্ত হয়েছে। সালাফদের বইগুলোতে এক ধরনের স্বতন্ত্র স্টাইল আছে। এ বইও সেই প্রক্রিয়া অনুসরণ করেছে। শুরুতেই গুরাবা সংক্রান্ত চমৎকার সকল হাদীসগুলো একের পর এক বিবৃত হয়েছে। অনুবাদক পড়ার সুবিধার জন্য বইকে বেশ কিছু অধ্যায়ে সুবিন্যস্ত করেছেন। অনুবাদ বেশ প্রাঞ্জল হয়েছে, মুদ্রণপ্রমাদও যৎসামান্য। আরেকটি ভাল দিক হল বইয়ে থাকা ছোট ছোট কবিতার অনুবাদগুলো যথেস্ট যত্নসহকারে করা হয়েছে।"
Hasan , Oct 31, 2019
"বইটির ভালো লাগায় দু—একটা অনুভূতি লিখলাম৷ " গুরাবা" যেদিন বইয়ের প্রুফ দেখেছিলাম অনুবাদকের হাতে তখন থেকেই অপেক্ষার প্রহরে সাদা আলো জালিয়ে হাটঁতে ছিলাম। কবে বইটি তার সুন্দর অবয়ব নিয়ে আসবে আমার হৃদয়ের আঙিনায়। তাঁর পরশ পেয়ে আমার এ হৃদয় কুটিরে আলোর মিছিল হবে। কোন এক বিকেল বেলা সম্পাদকের হাতে বইটি দেখে লোভ সামলাতে পারলাম না, অসহায়ের মতো চেয়েই বসলাম। কবে থেকে অপেক্ষা করতে থাকা বইটি হাতে পেয়ে ঠোঁটের কোণ থেকে ভালবাসার এক চিলতে হাসি পেল। আনন্দ খুশিতে ভরে ওঠে আমার গল্পের আঙিনা। সেদিন রাতের শুরু ভাগে বইটি হাতে নিয়েছিলাম। দৃষ্টিনন্দন প্রচ্ছদ দেখে আমার আখিঁ যুগল শীতল হয়ে ওঠে। মনের জানালা থেকে মায়ার দৃষ্টি টা বেরিয়ে আসে ঐ যে গুরাবা ব্যাক্তি টার জন্যে। যে ধুসর মরুভূমিতে দুনিয়ার সর্বস্য ছেড়ে সঙ্গীহিন একলা পায়ে নিঃশব্দে হাটছে। পিছনে অস্থায়ী পৃথিবীর হাক - ডাক বিলিন করে চলছে এক চিরস্থায়ী পৃথিবীর দিকে। আল্লাহ কবুল করুন। পুরো গুরাবা বইয়ের গল্প কাহিনী এই প্রচ্ছদই তার প্রতিচ্ছবি।"
Sabbir , Oct 11, 2019
"গুরাবা কী? গুরাবা কারা? তাদের পরিচয় কি? গুরাবা হচ্ছে অপরিচিত, দ্বীন পালনের কারনে যারা অপরিচিত হয়ে গেছে। আর বাংলাতে বললে বুঝি গরীব, মিসকিন, অসহায়। গুরাবা আমাদের সমাজেরই মানুষ, সমাজে থেকেও যেন তারা আজ সমাজের কেউ নয়৷ ১. অফিসে ৫০০ জনের মধ্যে দুইজনের দাড়ি। এই দুই জন যেন অসহায় গরীব। ২. ভার্সিটিতে, পথে-ঘাটে মেয়েরা সৌন্দর্য্য প্রকাশ করতে ব্যস্ত, এর মধ্যে আপনি কালো কাপড়ে নিজেকে আবৃত করে নিলেন আপনি হচ্ছেন গুরাবা। ৩. যেখানে ভার্সিটিতে ছেলেরা মেয়েদের নিয়ে ব্যস্ত। দুই তিনটা গার্লফ্রেন্ড ছাড়া যাদের চলেনা, সে জায়গায় আপনি চোখের হেফাজত করছেন। এর জন্য আপনাকে আপনার ফ্রেন্ড সারকেলে অনেক কটুকথা শুনতে হয়েছে। এরপরেও আপনি ফ্রি মিক্সিং করেননি, আপনি হচ্ছেন গুরাবা। ৪. যেখানে অন্যান্যরা সুদ ঘুষের টাকায় লাখ লাখ টাকা ইনকাম করছে। মার্সিডিস বেঞ্জ গাড়ি, দামি বাড়ি। সে জায়গায় আপনি সুদী ব্যাংকের লাখ টাকার চাকরি ছেড়ে দিলেন, ঘুষের টাকা না নেওয়ায় অসহায় জীবন-যাপন করছেন। আপনি হচ্ছেন গুরাবা। ৫. অন্যান্যরা যেখানে বিয়ে করছে অপচয় করে। মানুষকে কষ্ট দিয়ে গান-বাজনা করে। সেখানে আপনি সুন্নতি নিয়মে অল্প খরচে বিয়ে করছেন। আপনি হচ্ছেন গুরাবা। ৬. অন্যান্যরা যেখানে চারদিন, চল্লিশ দিন, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, পালন করছে। আপনি সে সময় এইসব অনুষ্ঠান বর্জন করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি হচ্ছেন গুরাবা। ৭. সবাই যখন হারামের অনুষ্ঠানে শরীক হচ্ছে, নাচ-গান, কনসার্ট, সুন্দরী প্রতিযোগীতা। সে সময় আপনি এইসব পাপের অনুষ্ঠান বর্জন করছেন আপনি হচ্ছেন গুরাবা। ৮. সবাই যখন গভীর ঘুমে ব্যস্ত রাতের অন্ধকারে আপনি সালাহ আদায়ের জন্য উঠে দাড়ালেন, অন্ধকারে চলে গেলেন ফজরের সালাহ পড়তে, আপনি হচ্ছেন গুরাবা। ৯. সবাই যখন দুনিয়ার স্বপ্নে বিভোর আপনি তখন শাহাদাতের তামান্নায় বিভোর, আপনি হচ্ছেন গুরাবা। ১০. সুন্নত (দাড়ি, টুপি, জুব্বা, হিজাব) পালনের জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে ধিক্কার দিচ্ছে। বিভিন্ন উপাধিতে ভূষিতে করছে সে জায়গায় আপনি মরতে রাজি সুন্নত ছাড়তে রাজি না৷ আপনি হচ্ছেন গুরাবা। এভাবে গুরাবাদের বৈশিষ্ট্য তুলে ধরলে শেষ করা যাবেনা। তারা আমাদের সমাজেরই মানুষ। ভিনগ্রহের কোন প্রানী নয়। দুনিয়ায় তারা অপরিচিত থাকলেও আখিরাতে তারাই হবে পরিচিত। দুনিয়ায় কিছুদিন অপরিচিত থাকনা, ক্ষতি কি? যেদিন জান্নাতে প্রথম পা রাখবেন সেদিন সব ক্ষতি গুলো ভুলে যাবেন। এই বিষয়ে চতুর্থ শতকের বিখ্যাত আলেম আবূ বকর আল-আজুররী রাহ. 'গুরাবা' নামক একটি কিতাব রচনা করেছেন। এই বইতে গুরাবার পরিচয়, প্রকার ও বৈশিষ্ট্যাবলি বিশদভাবে পাঠকগণ জানতে পারবেন, ইনশাআল্লাহ। বই - গুরাবা লেখক - আবূ বকর আল-আজুররী রহ. ©হাসান বিন আমিন"
Abdullah Al Kawser , Oct 4, 2019
"কিছু বই হৃদয়ে জায়গা করে নেয়। মনের দর্পনে কিছু বইয়ের লেখাগুলো থাকে অম্লান। কিছু বই ফুল হয়ে পাপড়ি মেলে সুগন্ধি ছড়ায় সারাক্ষণ। এই বইটিও এর ব্যতিক্রম নয়। গুরাবা বইটি হাতে পেয়েছি কোন এক রাতে প্রেস থেকে প্রকাশনায় অাসার পরপরিই। রাতের নীরবতায়। নীরব রাতে বইটির প্রচ্ছদ দেখে _অামি পুলকিত হয়েছি। দীর্ঘ প্রতিক্ষার পর এক ক্লান্তিকর নিঃশ্বাস ছেড়েছি। মুগ্ধ হয়েছি অামি। প্রচ্ছদটা বেশ সুন্দর লেগেছে। মনে হচ্ছিলো যেন সেটা অামারিই প্রতিচ্ছবি! মনের অাবেগে খুঁশির ঢেউয়ে অান্দোলিত হয়ে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছিলাম। শুরুতে বইয়ের অর্পণটা দেখে অামি নিরবে কেঁদেছি_ কারণ যে মানুষটির নামে বইটি অর্পণ করা হয়েছে _ তিনি একজন দুঃখী, নিসংঙ্গ, একা, গুরাবা। তিনি অার কেউ নন_ অাপনার অামার সেই দুঃখিনী, কোরঅানের পাখি 'অাফিয়া সিদ্দীকা' অাপু! জুলুমের কারাগারে যিনি নির্যাতিত হয়েছেন।জুলুমের অাগ্রাসনে যার শরীরের প্রতিটি পশম কেঁদেছে। এই অাপুর জন্য অামি অাগে অনেক কেঁদেছি। এই নীরব রাতে তার কথা মনে পরে গেল বইটির অর্পন দেখে। ধীরে ধীরে বইটির ভেতরে প্রবেশ করি। অনুবাদক ভাইয়ার কিছু কথা হৃদয়কে প্রশান্তি দিয়েছে। শান্তনার এক ঝাপটা বাতাস বয়য়ে যাচ্ছিলো হৃদদয়ের দরজা - জানালাগুলোতে। সম্পাদক সাহেবের দীর্ঘ ভূমিকা থেকে জেনেছি অনেক কিছু। গুরাবার টুকটাক পরিচয় সালাফদের বই-পত্রে কবিতা অানার কারণ সহ বেশ কিছু। বই পরিচিতি: গুরাবা সম্পর্কে বাংলাদেশে স্বতন্ত্র কোন বই ছিলো না। এটাই প্রথম বই। গুরাবার ব্যাখ্যা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে থাকেন_ যেমন, সেদিন অনুবাদক মহোদয়ের কমেন্টে একজন ভাই লিখলেন_ 'ভাই! পুলিশে ধরবো' তার উদ্দিশ্য ছিলো 'গুরাবা' কেবল জিহাদ কারীকেই বলা হয়। সে হিসেবে বাংলাদেশে এ নামটা কেবল ঝুঁকিপূর্ণ। গুরাবা বইটা পড়ে জানতে পেরেছি_ প্রকৃত গুরাবা কারা? বা কী তাদের বৈশিষ্ট্য। এ যুগের গুরাবাদের বৈশিষ্ট্য কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু অালাইহি ওয়াসাল্লাম কোন গুরাবাদের সু-সংবাদ দিয়েছেন। বইটির ভেতরে যতই প্রবেশ করছিলাম যেন ততই হারিয়ে যাচ্ছিলাম। কবিতার তালে তালে নিজেকে কবিও ভাবছিলাম। কিছু ঘটনা হৃদয়কে ছুয়েছে। _ হৃদয়ে অাখিতে জ্বল জমা করে দিয়েছে। বাদশাহ হারুণের পুত্রের ঘটনা মনের অাঁখি মেলে পড়েছি। ভেবেছি, বুঝেছি। কিছু ঘটনাতে নীরবে কেঁদেছি_ নিজেকে একাকী ভেবেছি। 42 নং পৃষ্ঠাতে একজন বন্দী নিজের দুঃখ কষ্টকে লালন করে রবের কাছে জীবনের গুরাবা হালতে দুটি কবিতা অাবৃতি করেছেন_কবিতা দুটি অামার হৃদয়কে শীতল করে দিয়েছে। 'নিঃস্ব অামি অসহায়_ভূমে কষ্ট বহন করি, ওহে রব ভাসাও অামার ছোট্ট সুখের তরী' 64 নং পৃষ্ঠাতে অাল্লাহ তায়ালা গরিবের বন্ধু টপিকে মহিলার চৌকান্যতা বেশ লেগেছে। অাবার তার সাহসিকতা দেখেছি অনেক। সব মিলিয়ে সুন্দর একটি বই পড়েছি। শান্তনাও পেয়েছি। দ্বীনের এ পথে অামাকে একাই চলতে হবে। রবকে পেতে হলে তাকে খুশি করতে হবে। এতে দুনিয়ার সবাই অসন্তুষ্টি হলেও_অামার কিছু অাসে যায় না। সমালোচনা: লেখক ও অনুবাদ এবং সম্পাদক সাহেবকে নিয়ে অামার কোন মন্তব্য নেই। তবে বইয়ে কিছু জায়গাতে টাইপগত ও শব্দে বানানগত কিছু ভুল রয়েছে। যাক, তা সমস্যা না। অাশা করি_সামনের এডিশনে ঠিক করে দেওয়া হবে। উপসংহার: গুরাবা একটি বকুল ফুল। সত্যিই এ ফুলের ঘ্রাণ অনেক মায়াকাড়া। এ ফুলের ঘ্রাণ মোহিত করুক প্রতিটি হৃদয়কে। পরিশেষে লেখক ও অনুবাদক ও সম্পাদককে"
Maktabatul Azhar - মাকতাবাতুল আযহার , Sep 9, 2019
"ক্ষুদ্র জনগোষ্ঠি। মুষ্টিমেয় কয়েকজন লোক। অথবা লোকালয় থেকে বহুদূরে বাস করা গুটিকয়েক বনি আদম যখন সততা ও আদর্শ রক্ষার্থে দুনিয়ার ফিৎনা থেকে নিজেদের নিরাপদ দুরত্বে নিয়ে যায় তখন এদেরকেই গুরাবা হিসেবে চিহ্নিত করা হয়। ইসলামের পরিভাষায় গুরাবা তাদেরকেই বলা হয় যারা দ্বীনের রজ্জুকে শক্তভাবে আকঁড়ে ধরার দরুন নিজের পরিবার-পরিজন, সমাজ-রাষ্ট্রসহ সবার কাছে অপাংক্তেয় হয়ে যায়। "গুরাবা' একটি আরবী শব্দ। এটি বহুবচনের রূপ। একবচন হলো "গরিব'। গরিব অর্থ হলো- অপরিচিত। পারিভাষিক অর্থের মাঝে এর পুরোটাই পাওয়া যায়। কারণ দ্বীনের জন্য যিনি সমাজের লোকদের থেকে বিভিন্ন বিড়ম্বনার শিকার হন, তিনি তাদের থেকে দূরে সরে যান বা তারাই তার থেকে দূরে সরে যায়। ফলে ঐ দ্বীনদার ব্যক্তি তাদের কাছে কোন অপরিচিতের মত হয়ে যান। বক্ষমান গ্রন্থটি শিরোনাম সংশ্লিষ্ট বিষয়ে রচিত প্রথম স্বতন্ত্র গ্রন্থ। হিজরী চতুর্থ শতকের প্রখ্যাত আলেম আবু বকর আল-আজুররী রহ. গ্রন্থটি সংকলন করেছিলেন। গুরাবাদের পরিচয় কি? প্রকারভেদ কি হতে পারে বা তাদের বৈশিষ্ট্য কি? বিস্তারিত জানতে হলে বইটি পড়তে হবে অত্যান্ত মনযোগের সাথে। তবে সংক্ষিপ্ত একটি আলোচনায় এর একটি পরিচয় তুলে ধরলে এই ব্যাপারে জানতে আগ্রহী পাঠকের উপকার হবে বলে আশা করছি। লেখক বইয়ের একটা জায়গায় গিয়ে গুরাবাদের বৈশিষ্ট্যের চিত্রায়ণ করতে গিয়ে বলেছেন, -যখন একজন জ্ঞাণী মুমিন- যাকে আল্লাহ তায়ালা দ্বীনের বুঝ দিয়েছেন এবং স্বীয় দোষ-ত্রুটি চিহ্নিত করার সুযোহ দিয়েছেন ও তার সামনে মানুষের সার্বিক অবস্থা তুলে ধরেছেন, হক-বাতিল ও সুন্দর-অসুন্দরের পার্থক্য নিরুপনের শক্তি দিয়েছেন, সে সত্য সম্পর্কে অজ্ঞ ও প্রবৃত্তি পূজারী এবং দুনিয়ার স্বার্থে পরকালের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী ব্যক্তিদের সামনে সঠিক বিষয়ে আমল করাকে সে নিজের জন্য আবশ্যক করে নেবে; দুনিয়ার লোকেরা যখন দেখবে, কেউ তাদের কাজকর্মের বিপরীতে হাটছে, তখন তা তাদের জন্য কষ্টের কারণ হবে- ফলে তারা তাদের বিরোধিতায় উঠে পড়ে লাগবে, তার ছিদ্রান্বেষণে মত্ত হবে; সে লোকের তার নিজের পরিবারের লোকেরাও তাকে নিয়ে চেচামেচি শুরু করবে, তার বন্ধু-বান্ধব তাকে নিয়ে উৎকন্ঠা প্রকাশ করবে; মানুষজন তার সাথে লেনদেন করতে আগ্রহবোধ করবেনা; প্রবৃত্তি পুজারী ও অসৎ লোকজন তার বিরোধিতায় নিমগ্ন হবে। যেহেতু সে সময় অধিকাংশ মানুষজনই ফিৎনাগ্রস্ত ও গোমরাহিতে নিমজ্জিত হয়ে থাকবে ফলে দ্বীন পালন করার স্বার্থে তাকে নিঃসঙ্গ হয়ে যেতে হবে। মোটামুটিভাবে এটুকুই হলো একজন গুরাবার চিত্র। এছাড়াও আরো কঠিন কিছু অবস্থার বর্ণনা লেখক বক্ষমান গ্রন্থে তুলে ধরেছেন। আমাদের বর্তমান যূগের সাথে যার অনেকাংশই মিলে যায়। বইটি সবার জন্য পড়া উচিত। কেননা, বর্ণিত অনেক হালাত আমাদের সমাজ, রাষ্ট্র বা পরিবারের সৎ লোকদের মাঝে বিরাজমান, তাই করণীয়গুলো নির্ধারণ করে নিতে গ্রন্থটি পাঠের বিকল্প নেই। মহান আল্লাহ বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম বিনিময় দান করুন। গুরাবা মূলঃ আবু বকর আল-আজুররী রহ. অনুবাদকঃ সাইফুল্লাহ আল মাহমুদ প্রকাশনায়ঃ মাকতাবাতুল আসলাফ প্রথম প্রকাশঃ মে ২০১৯ ঈঃ লিখিত মূল্যঃ ১৪৭৳ পৃষ্টা সংখ্যাঃ ১০০. পেপারব্যাক বাইন্ডিং."
Muhammad , Jun 23, 2019
"বইঃ গুরাবা লেখকঃ আবু বকর আল আজুররি রহ প্রকাশনীঃ মাকতাবাতুল আসলাফ প্রথম প্রকাশঃ ২০১৯ বলা হয়ে থাকে গুরাবা বিষয়ে সর্ব প্রাচীন সংকলন এই বইটি। লেখক আবু বকর আল আজুররি রহ সালফে সালেহিনদের আমলের আলেম, ৩০০ হিজরি সনের মানুষ। এধরনের অসামান্য এক ইসলামি বই বাংলায়ন করার জন্যে প্রকাশনীকে ধন্যবাদ দিতেই হয়। বইয়ের শুরুতে লেখক আর শারঈ সম্পাদকের কলামে খুবই উপকারী লেখা যুক্ত হয়েছে। সালাফদের বইগুলোতে এক ধরনের স্বতন্ত্র স্টাইল আছে। এ বইও সেই প্রক্রিয়া অনুসরণ করেছে। শুরুতেই গুরাবা সংক্রান্ত চমৎকার সকল হাদীসগুলো একের পর এক বিবৃত হয়েছে। অনুবাদক পড়ার সুবিধার জন্য বইকে বেশ কিছু অধ্যায়ে সুবিন্যস্ত করেছেন। অনুবাদ বেশ প্রাঞ্জল হয়েছে, মুদ্রণপ্রমাদও যৎসামান্য। আরেকটি ভাল দিক হল বইয়ে থাকা ছোট ছোট কবিতার অনুবাদগুলো যথেস্ট যত্নসহকারে করা হয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে বইয়ের পরিশিষ্ট অংশটুকু। কারণ, এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লিখিত মাদারিজুস সালেকীন থেকে গুরাবা সংক্রান্ত প্রবন্ধটি অনুবাদ করে সংযুক্ত হয়েছে। এই পরিশিষ্ট যেন এই বইয়ের প্রাণ, সমগ্র বইয়ের সারাংশ। সম্পূর্ণ বই পড়ে যদি আপনার মনে কোন প্রশ্নের উদয় হয় তবে এই অংশে তার জবাব পেয়ে যাবেন। প্রশ্ন জাগতে পারে, গুরাবা বলতে আসলে কাদেরকে বুঝানো হয়েছে? তাদের পরিচয় কী? গুরাবা হচ্ছে তারা, যারা – ১। গুমরাহি থেকে মানুষদের সংশোধন করে ২। বাকি সবার ইমান আমলে ত্রুটি আসলে তারা ভাল কাজ বাড়িয়ে দেয়, ইমান তাকওয়া বেড়ে যায়। ৩। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যায়। ৪। সংখ্যায় অল্প, অনেক বিরোধিতাকারী থাকবে। ৫। দ্বীন নিয়ে পলায়ন করবে। ৬। সুন্নাহকে পুনরুজ্জীবিত করে তার প্রসার করবে। ৭। প্রয়োজন থাকা সত্ত্বেও দিনের খাতিরে সমাজ থেকে আলাদা হয়ে যায়। ৮। মানুষের অবজ্ঞা তাদের দুঃখিত বা বিচলিত করে না। ৯। সুন্নাহকে আঁকড়ে থাকবে। ১০। মানুষের থেকে সম্মান প্রত্যাশী হবে না। ১১। তাওহিদকে শিরকমুক্ত রাখবে, এজন্যে অধিকাংশ মানুষ তাদের অপছন্দ করবে। ১২। ফিত্নার সময় অবিচল থাকবে। ১৩। অধিকাংশ মানুষ তাদের তিরস্কার করবে। ১৪। জনবিচ্ছিন্ন হওয়ায় মানুষেরা তাদেরকে বিচ্ছিন্নতাবাদি সহ নানা ট্যাগ দিবে। ১৫। আকিদাগত ভ্রান্তি থেকে নিরাপদ থাকবে। ১৬। নিঃসঙ্গ হবে। বইতে এছাড়াও জানতে পারবেন গুরাবাদের সংখ্যা কেমন হবে, কারা প্রসংসার লায়েক গুরাবা আর কারা নিন্দনীয় গুরাবা, এদের দ্বারা ইসলামের কী উপকার হয়ে থাকে, গুরাবা হওয়ার ফযিলত কী ইত্যাদি। সবদিক বিবেচনায় বইটিকে আমি ৫ এ ৪ দিব। প্রচ্ছদ এবং পেজ সেটআপ অনেক সুন্দর হয়েছে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটা কত পৃষ্ঠার?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"গুরাবা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: