হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
গল্পগুলো ভালোলাগার - আয়ান আরবিন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৫ম প্রকাশ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

গল্পগুলো ভালোলাগার

41 Ratings | 30 Reviews
TK. 125 TK. 260 -52% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

।। গল্পগুলো ভালোলাগার ।। গল্প পড়তে কে না ভালবাসে! ছোট হোক বা বড়; গল্পের প্রতি সবারই একটা অন্য রকম অনুভূতি থাকে কারণ গল্পই মানুষের জীবনের কথা তোলে ধরে। গল্পই মা...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

।। গল্পগুলো ভালোলাগার ।। গল্প পড়তে কে না ভালবাসে! ছোট হোক বা বড়; গল্পের প্রতি সবারই একটা অন্য রকম অনুভূতি থাকে কারণ গল্পই মানুষের জীবনের কথা তোলে ধরে। গল্পই মানুষের মোড়কে পাল্টে দেও
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title গল্পগুলো ভালোলাগার
Author আয়ান আরবিন
Publisher আয়ান প্রকাশন
Edition ৫ম প্রকাশ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 144
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.25 Kg
Editor ছানা উল্লাহ সিরাজী
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.76

41 Ratings and 30 Reviews

★★★★★
31
★★★★☆
10
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩০টি
MD.RIFAT HOSSAIN

MD.RIFAT HOSSAIN , Jan 13, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ, বইটির প্রতিটি গল্প ভাল লাগলো এবং প্রতিটি গল্পে শিক্ষা রয়েছে"

Abdul Hamid

Abdul Hamid , Aug 2, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"গল্প পড়তে কে ভালোবাসে। প্রতিটি গল্পের মাঝে যদি একটা করে শিক্ষা থাকে তাহলে কেমন হয়? এই বইটিতে অনেকগুলো গল্প অাছে প্রতিটি গল্পের মাঝে রয়েছে একটি করে শিক্ষা।"

Abdul Kadir Siam

Abdul Kadir Siam , Jun 12, 2021

★ ★ ★ ★ ★

"very beautiful book"

imran Hossain

imran Hossain , Feb 26, 2021

★ ★ ★ ★ ★

"গল্পের মধ্যে ছোট ছোট যে শিক্ষা থাকে সেটা উপলব্ধি করে নিজের জীবনে টার্নিং পয়েন্ট নিয়ে আসাই হলো এ বইটির অন্যতম উদ্দেশ্য। বইটির প্রতিটি চরিত্র নিজের মধ্যে ধারণ করতে ইচ্ছে করে।"

Laiba Alam

Laiba Alam , Jan 27, 2021

★ ★ ★ ★ ★

"গল্প পড়তে তো আমরা সবাই ভালোবাসি। কিন্তু মুসলিম উম্মাহ হিসেবে সে গল্প যদি হয় ইসলামের ইতিহাসের, ঈমান বৃদ্ধির সহায়ক, অন্তরে তৃপ্তি দানকারী তাহলে সেই গল্প পড়ার আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। বইটিতে আপনি পাবেন সেরকম কিছু গল্পই যা আপনাকে জানাবে এমন কিছু মানুষের গল্প যারা স্বয়ং সৃষ্টিকর্তার প্রিয়। তাদের গল্পগুলো কেবল আপনার জ্ঞান অর্জনের তৃষ্ণা মেটাবে তাই নয় বরং আপনাকে শেখাবে নৈকট্য অর্জনের উপায়। তাই বইটি আপনার অবশ্যই পড়া উচিত। বরকতময় হোক আপনার জ্ঞান অর্জনের পথ।"

Kamrunnahar Mim

Kamrunnahar Mim , Jan 27, 2021

★ ★ ★ ★ ★

"গল্প তো বেশিরভাগ মানুষই পছন্দ করে। গল্পের রহস্যে কখনো কখনো মন হারিয়ে যায় অতলে।মাঝেমধ্যে যেন সেই গল্প শুনতে ইচ্ছে করতেই থাকে। আর শেষ অব্দি জানার ইচ্ছায় মন ব্যাকুল হয়ে পড়ে। আর ঠিক এমন একটি বই ই পড়ছিলাম আয়ান আরবিনের গল্পগুলো ভালোলাগার। নামের সাথে এর যথার্থতা বেমানান নয়। আমি কেবল পড়ছিলাম আর ভালোলাগায় ডুবে ছিলাম। চক্ষুশীতলকারী জীবনসঙ্গী আজ ক'জনের তকদিরে মেলে কিংবা ক'জনই বা একজন চক্ষুশীতলকারীর সঙ্গ পেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পায়? আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবাসা আজকাল এই দুনিয়ায় ক্রমাগত হ্রাস পাচ্ছে আর পারিবারিক সম্পর্কের ভাঙনের এই যুগে পারিবারিক একটুকরো জান্নাতের ছোঁয়া তো বেশ সহজলভ্য নয়। বইটিতে এক দম্পতির পবিত্র ভালবাসায় গড়ে তোলা এক সংসারের খানিক চিত্র তুলে ধরেছেন লেখক। আর আজকালকার বিদ'আত পরিপূর্ণ এক ফিতনার মাঝে থাকা এক লোকের সাথে এক যুবকের কথোপকথন তুলে ধরা হয়েছে। এছাড়াও আরও অনেক ভাললাগার গল্প নিয়ে থাকছে এই বইটি। সব যদি আমিই বলে দেই, তবে আপনি কী পড়বেন? বাকি ভালোলাগার অনুভূতি টুকু বইটি পড়া অব্দি যত্ন করে তুলে রাখুন। গল্পকে ভালবাসা পাঠকের তালিকায় বইটি রাখতে পারেন। বই: গল্পগুলো ভালোলাগার লেখক: আয়ান আরবিন সম্পাদক: ছানা উল্লাহ সিরাজী প্রকাশক: আয়ান প্রকাশন"

সাওদা সিদ্দিকা

সাওদা সিদ্দিকা , Jan 25, 2021

★ ★ ★ ★ ★

"#বুক_রিভিউ ◾প্রারম্ভিকা: গল্প কথাটা শুনলেই মনে পড়ে মান্ধাতার আমলে দাদা-দাদির আঁচলের নিচে শুয়ে থেকে রুপ কথা আর অচিন পুরের রসালো সব রাজকুমার ও রাজকুমারীর কাহিনী। কিন্তু এ গুলো শুধু ঠাকুর মায়ের ঝুলিতেই মানায়। গল্প বলতে এখন আমরা বুঝি জীবন বোধের রসকে। যার মাঝে আমরা আমাদের কল্পনা বা বাস্তবতাকে দেখতে পাই। গল্পকে মানব জীবনের দর্পন বলা যেতে পারে। যার মাঝে হাসি, কান্না উভয়ই থাকে। আমরা গল্প থেকে জীবনের সারমর্ম খুজে বের করতে পারি। গল্পগুলো ভালোলাগার বইটি ও তেমন। যাকে জীবনের দর্পন বলা যায়। ◾লেখক পরিচিতি: লেখক সম্পর্কে তেমন কিছু জানি না। তবে তরুণ লেখক হিসেবে তার হাতকে বেশ পাকা মনে হলো। তার জন্য শুভ কামনা। আশা করি ভবিষ্যতে তার কাছ থেকে আরো সুন্দর কিছু বই পাঠকরা উপহার পাবে। ◾শুভ সূচি কথন: ২৯টি গল্প নিয়ে সাজানো এই বইটি আমাদেরকে ধর্মের মানদন্ডে জীবনকে উপস্থাপন করা শেখাবে ইনশাআল্লাহ্। যদি ৩০টি গল্প হতো তবে সংখ্যার দিক থেকে একটা দারুন মিল হতো। সব গুলো গল্পের নাম উপস্থাপন করে সময় ক্ষেপন করার প্রযোজন নেই। কয়েকটি গল্পের নাম দেখলেই পাঠক বুঝতে সক্ষম হবে গল্প গুলো কতটা বাস্তবসম্মত। ভালো লাগা কয়েকটি গল্পের নাম হচ্ছে:- ✳খাইরু মাতা-গুনাইবিবি!!! ✳তাবিজের নামে অলংকারটি। ✳ফিরে তাকালো না। ✳পুরুস্কার। ✳আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। ✳নওমুসলিমাহ। ✳বাবা আমার প্রমোশন হয়েছে। ✳জীবনটা তো আর জান্নাত না। ✳জুতোটা কেউ কিনবেন? ✳আত্মমূল্যায়ন। ✳বাস্তব অভিজ্ঞতা। ◾ব‌ই-আলাপন ও আমার শিক্ষা: আষাঢ়ে গল্প পড়ে কি লাভ যদি কোন কাজেই না লাগে? যে গল্পে শিক্ষনীয় কিছু নেই সেই বই পড়লে প্রথমত জীবনের মহা মূল্যবান সময় নষ্ট হবে। সাথে হবে বই কেনার টাকার অপচয়। কিন্তু কেমন হয় যদি প্রতিটি গল্প আমাদের জীবনের জন্য একেকটা এক্সক্লুসিভ হয়? . . বিয়ে, স্ত্রী, সংসার নিয়ে আমাদের মনে কত স্বপ্ন থাকে। যদি স্বামী-স্ত্রী উভয়ের জন্য চক্ষু শীতলকারী হয় তবে তো কথাই নেই। ঠিক এমন এক দম্পত্তির জীবনের প্রতিচ্ছবি হচ্ছে খাইরু মাতা- গুনাইবিবি। স্বামী-স্ত্রীর মধ্যকার সুসম্পর্ককে খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই গল্পে। . . গ্রামের ৯৯ ভাগ মানুষ আল্লাহকে মানে সেই সাথে শিরক ও করে। এর মূল কারন হচ্ছে তথাকথিত ভন্ড হুজুরদের মানা এবং ধর্ম সম্পর্কে নূন্যতম জ্ঞান না রাখা। আর এই শিরকের সব থেকে বড় অলংকার হচ্ছে তাবিজ। তাবিজ নামের অলংকারটি গল্পে এমন এক রিক্সা ওয়ালার কাহিনী রয়েছে যে নামাজ পড়ে, দাড়ি রাখে আবার শিরক ও করে। ◾পাঠ্যানুভূতি: বইটি বেশ সাবলিল ভাষায় লেখা। যার কারনে যে কেউ বইটি বুঝতে পারবে। শুধু গল্প বোঝা নয়, গল্প থেকে শিক্ষা নেবার মত অনেক কিছু আছে। ◾বইটি কেন পড়বেন? আপনি যদি গল্পের ভেতর জীবনবোধ খোজেন তবে এই বইটি আপনাকে পড়তে হবে। ◾পরিশেষে: আমি আশা করব বইটি থেকে পড়া প্রতিটি গল্প এক একজন মানুষের জীবনে নতুন একটি ধারার সৃষ্টি করবে। আমাদের দৈনন্দিন জীবনের করা ভুল-ত্রুটি গুলো সুধরে নিতে পারবে। আবার গল্পের ভেতর খুজে পাবে তার কল্পনা, ভালো লাগা, মন্দ লাগা। আবার কখনো কোন কোন চরিত্রের ভেতর আবিষ্কার করবে নিজেকে। ◾এক নজরে ব‌ইটি: ------------------------------------------------------------------------ বই: গল্পগুলো ভালোলাগার। লেখক: আয়ান আরবিন। সম্পাদক: ছানা উল্লাহ সিরাজী। প্রকাশনালয়: আয়ান প্রকাশন। বইয়ের মুদ্রিত মূল্য: ২০০টাকা মাত্র। পৃষ্ঠা সংখ্যা:১২৯। ---------------------------------------------------------------------------"

Mst Rabia Khatun

Mst Rabia Khatun , Jan 25, 2021

★ ★ ★ ★ ★

"🍁 শুরুর কথা : ____________ গল্প মানুষের জীবনের কথা বলে । গল্প আপনাদের সোনালী অতীতকে মনে করিয়ে দেয়। মানুষের জীবনে অতীতের গল্প গুলো তাকে স্মরণ করিয়ে দেয় জীবনে ঘটে যাওয়া সেইসব দিনগুলোকে । গল্প মানুষকে হাসায় , আবার গল্পই মানুষকে কাঁদায় । " গল্প গুলো ভালো লাগার " বইটি রচিত হয়েছে মানুষের সেইসব দিনের স্মৃতি বিজড়িত কিছু ভালো লাগার গল্প নিয়ে । 🍁 বই কথন : ____________ বছরের শেষ দিকে মাদ্রাসার ভীষণ টানাটানি পরে যায় । হুজুরদের বেতন তো দূরের কথা , তালিবে ইলম দের দৈনিক খাবারের চাল কেনার টাকা ও থাকে না । তখন উনি কোথেকে যেন এক থোকা টাকা বের করে আমার হাতে দিতেন । বলতেন : ----- এগুলা খরচ করুন । ইন শা আল্লাহ, আল্লাহ বরকত দিবেন । এরকম নানা গল্পে সজ্জিত হয়েছে " গল্প গুলো ভালোলাগার " বইটিতে । এই সামান্য অংশ বই থেকে তুলে ধরলাম । সম্পূর্ণ বই পড়তে হলে আপনাকে অবশ্যই বইটি নিজের সংগ্রহে নিয়ে আসতে হবে । 🍁 পাঠক বইটিতে যেসব গল্প পাবেন তার কিছু অংশ : ______________________________ 🔷খাইরু মাতা গুনাই বিবি , 🔷তাবিজ নামের অলংকার টি , 🔷ফিরে তাকালে না , 🔷পুরস্কার , 🔷 নও মুসলিমাহ , 🔷তালহার রোজা রাখা ........ .................................. ............................... 🍁 প্রিভিউ কথন : ______________ " গল্প গুলো ভালোলাগার " বইটিতে লেখক খুব সুন্দরভাবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন গল্প গুলোকে চমৎকারভাবে তুলে ধরেছেন । যা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমাদের চারপাশে । প্রত্যেকটা গল্প লেখক আল্লাহর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দ্বীন মোতাবেক কিভাবে চলা উচিত তা বর্ণনা করেছেন অত্যন্ত সাবলীল ভাষায় । গল্প গুলো পাঠকের ভালো লাগবে ইন শা আল্লাহ । ২৯ টি মনোমুগ্ধকর গল্পে লেখক বইটি পাঠকের সামনে পেশ করেছেন । 🍁 বই পড়ে আমার অনুভূতি : ______________________ মাত্র ১৬ পৃষ্ঠার পিডিএফ পরে এতো সুন্দর বইয়ের প্রতি অনুভূতি কিভাবে প্রকাশ করবো বুঝতে পারছি না । শর্ট পিডিএফ পড়ে সম্পূর্ণ বইটি কখন পড়তে পারবো তার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছি । আলহামদুলিল্লাহ লেখক এত সুন্দর করে গল্প গুলো সাজিয়েছেন মাত্র কয়েক পৃষ্ঠা পড়েই এর প্রতি ভালো লাগা শুরু হয়ে গেছে । শুরুর গল্প গুলো পড়তে গিয়ে অনেকটাই আবেগী হয়ে গেছি যে পুরো বইটি না পড়া অবধি শান্তি পাচ্ছি না । তাই আর বিলম্ব না করে বইটি আপনার সংগ্রহে নিয়ে আসতে পারেন । ইন শা আল্লাহ বইটি পাঠকের মনে জায়গা করে নিবে। 🍁 বইটি কেনো পড়া উচিত ? কাদের পড়া উচিত ? _____________________________ "গল্প গুলো ভালোলাগার " বইটি সকলের পড়া উচিত । কেননা , লেখক বইটিকে এমন ভাবে উপস্থাপন করেছেন যে , বইটি সকল পাঠক আনন্দের সাথে আগ্রহ নিয়ে পড়তে পারবে । একজন পাঠক বইটিতে আমাদের জীবনের সাথে ঘটে যাওয়া বিভিন্ন গল্প গুলো পাবেন যা পাঠকের মনের খোরাক জুগাবে । 🍁 প্রিয় লাইন : ____________ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন , " যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো । " ( মুসনাদ আহমদ ৪/১৫৬ ) 📖 এক নজরে বইটি : ________________ 📕 বই : গল্প গুলো ভালোলাগার 🖊️ লেখক : আয়ান আরবিন সম্পাদনা : ছানা উল্লাহ সিরাজি পৃষ্ঠা : ১৩৬ মুদ্রিত মূল্য : ২০০ টাকা মাত্র । প্রকাশনী : আয়ান প্রকাশন ।"

Sumaiya Yasmin

Sumaiya Yasmin , Jan 25, 2021

★ ★ ★ ★ ★

"ব‌ই: গল্পগুলো ভালোলাগার লেখক: আয়ান আরবিন সম্পাদক : ছানা উল্লাহ সিরাজী প্রকাশক:আয়ান প্রকাশনী মুদ্রিত মূল্য :200 টাকা মাত্র প্রি অর্ডার :120 টাকা মাত্র গল্প পড়তে কে না ভালোবাসি!! ছোট থেকে বড়, যুবক থেকে বৃদ্ধ সকলেই, এই গল্পটি যখন হয় মানুষের জীবনকে কেন্দ্র করে, ইতিহাস বিষয়ে, বিভিন্ন বাস্তব, অবাস্তব বিষয় নিয়ে, তখন আরো বেশি ভালো লাগা কাজ করে। অবসর সময়ে আরো বেশি আনন্দদায়ক হয়। "গল্পগুলো ভালোলাগার" ব‌ইটিতে বাস্তব, অবাস্তব গল্পসহ, ইতিহাসের বিভিন্ন বিষয় পার্ট আকারে তুলে ধরা হয়েছে , যেমন- পুরষ্কার, আল্লাহ যা করেন মঙ্গলের জন্য, ইত্যাদি। এবং অত্যন্ত সাবলিল ও চমৎকার ভাবে উপস্থাপন করা হয়েছে। ব‌ইটি আপনাদেরকে অবসর সময়ে আনন্দ দিতে এবং প্রফুল্ল হতে সাহায্য করবে এবং যেকোনো গল্পপ্রেমীর কাছে ভালো লাগবে বলে আশা করি।"

Saima Binte Kalam

Saima Binte Kalam , Jan 25, 2021

★ ★ ★ ★ ★

"#বুক_প্রিভিউ গল্প শুনতে কার না ভাল লাগে! কিন্তু গল্প যদি হয় নৈতিক শিক্ষা বিবর্জিত, তখনই সমাজের মানুষেরা সেসব গল্পের মতই লাগামহীন নীতিবিরোধী জীবনযাপন করতে থাকে। অতঃপর সমাজে শুরু হয় বিশৃঙ্খলা। আর গল্পের রসে যদি থাকে সমাজ বিনির্মানের নৈতিকতার শিক্ষা, তাহলে সব পাঠকেরাই এর দ্বারা প্রভাবিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখে। এজন্যই আমাদের এ চাহিদার কথা মাথায় রেখে আয়ান প্রকাশন এবার নিয়ে এল ইসলামি নৈতিক শিক্ষার গল্পের বই "গল্পগুলো ভালোলাগার"। যার লেখক হলেন প্রাঞ্জলভাষী লেখক স্বয়ং আয়ান আরবিন। বইটির শর্ট পিডিএফ পড়ার সুবাদে এ বই সম্পর্কে কিছু জানার সুযোগ হয়েছে। অসম্ভব সুন্দর এবং ইসলামি শিক্ষা সম্বলিত দুটি গল্প স্থান পেয়েছে এখানে। একটি হচ্ছে " খাইরু মাতা-গুণাইবিবি", আর অপরটি হচ্ছে "তাবিজ নামের অলংকারটি"। এ দুটি গল্পই আমার হৃদয় ছুঁয়ে গেছে। সহজ ভাষায় কোনো গল্প যে এতো মাধুর্যমণ্ডিত হতে পারে, তা এ বই না পড়লে বুঝা যাবে না। প্রথম গল্পটিতে উঠে এসেছে একজন স্ত্রীর তার স্বামীর প্রতি ভালোবাসা, সেবা ও আন্তরিকতা। সেই মহিলাটির মৃত্যুর পর তার হুজুর স্বামী এক ওয়াজে স্ত্রীর ভালোবাসার স্মৃতিচারণ করেন। এ গল্পতে ফুটে উঠেছে একটি হাদীসের ভাবার্থ- দুনিয়ার সেরা সম্পদ হলো উত্তম স্ত্রী। অপরদিকে পরের গল্পটিতে বর্ণিত হয়েছে তাবিজের আশ্রয়ে শিরকের ব্যধির কথা যা সমাজের মানুষের মনে জেঁকে বসেছে। এ দুটি ইসলামি শিক্ষা সত্যিই সবার মাঝে ছড়িয়ে পড়া প্রয়োজন। যা অন্ধকার এই সমাজে আলোর মশাল হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আশা করা যায় প্রথম দুটি গল্পের মতো এ বইয়ের বাকি গল্পগুলোও সকল পাঠককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এছাড়া বইয়ের প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা ও নামকরণের কথা না বললেই নয়। অত্যন্ত চমৎকার এবং নয়নাভিরাম করে বইয়ের প্রচ্ছদ ও পৃষ্ঠাসজ্জা করা হয়েছে। মুহূর্তেই সব পাঠককে মুগ্ধ করতে বাধ্য ইনশাআল্লাহ। অন্যদিকে বইয়ের নামকরণও যথার্থ হয়েছে। তাই পরিশেষে এটাই বলব যে, বইটি সবদিক দিয়েই নান্দনিক এবং সুখপাঠ্য হবে বলে আমি আশাবাদী। ছোট থেকে বড় সব বয়সের মানুষেরাই গল্পগুলো পড়ে মজা পাবে। শিখতে পারবে অনেক কিছু। মহান আল্লাহ এ বইকে আলোর দিশা হিসেবে সকলের হাতে পৌঁছে দিন, আমিন। ★একনজরে বইটি: বই : গল্পগুলো ভালোলাগার লেখক : আয়ান আরবিন সম্পাদক : ছানা উল্লাহ সিরাজী প্রকাশনায় : আয়ান প্রকাশন মুদ্রিত মূল্য : ২০০ টাকা"

Mukrima Sultana

Mukrima Sultana , Jan 24, 2021

★ ★ ★ ★ ★

"গল্প উপন্যাসের বই এখন অহোরহোই দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে এসব বইয়ে আষাড়ে গল্প, বা বানোয়াট কিছু গল্প লেখা থাকে যেগুলো একাধারে আমাদের সময় এবং শ্রম দুই'ই নষ্ট করে। কিন্তু তাই বলে কি আমরা গল্প পড়া বাদ দিয়ে দেব? না মোটেই এমনটা নয়। যে গল্পগুলো পড়ব সেগুলো অবশ্যই শিক্ষনীয় গল্প হতে হবে।গল্প পড়তে আমরা সকলেই ভালোবাসি। আর সেই গল্পগুলো যদি হয় বাস্তব-ধর্মী কিছু শিক্ষনীয় গল্প; যেগুলো আমাদের জীবনধারা পালটে দিয়ে মহান রবের সান্নিধ্যে নিয়ে যেতে সক্ষম হয়। 'আয়ান আরবিন' কর্তৃক রচিত অসাধারণ বই "গল্পগুলো ভালোলাগার" বইটিতেও এমন ছোট ছোট মোট ২৯ টি গল্প ফুটিয়ে তুলেছেন; যেগুলো আমাদের অনেক কিছু শিক্ষা দেবে। পালটে দেবে আমাদের জীবনযাত্রা, চিন্তাধারাও! অসাধারন বাচনভঙ্গিতে সহয সাবলীল ভাষায় বর্নিত এই বইটি পাঠক মনে জায়গা করে নিবে অনায়াসেই। বইঃ গল্পগুলো ভালোলাগার লেখকঃ আয়ান আরবিন"

Suraiya Sharmin Sifa

Suraiya Sharmin Sifa , Jan 24, 2021

★ ★ ★ ★ ★

"প্রিয়জনকে হাদিয়া দেওয়ার মতো সুন্দর একটি বই❤️❤️❤️ #রিভিউ গল্প পড়তে কে না ভালবাসে! ছোট হোক বা বড়; গল্পের প্রতি সবারই একটা অন্য রকম অনুভূতি থাকে কারণ গল্পই মানুষের জীবনের কথা তোলে ধরে। গল্পই মানুষের মোড়কে পাল্টে দেওয়ার সুযোগ করে দেয়। মানুষ জীবনে কত স্বপ্নই না দেখে, হৃদয়ে কত স্বপ্নই না আঁকে। জীবন বদলানোর স্বপ্ন, রঙিন দিনের স্বপ্ন, অনন্ত পথ পাড়ি দেওয়ার স্বপ্ন। মানুষের এই লালিত স্বপ্নগুলো কখনো বাস্তবায়িত হয় আবার কখনো কাঁচের মত ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ জীবনকে কল্পনার মত করে সাজাতে চায়। কেউ জীবনকে কাল্পনিকভাবে সাজাতে সক্ষম হয় আবার কেউ হয় না। এমন কিছু বাস্তব ও অবাস্তব গল্প এবং ইতিহাসের পাতা থেকে কুড়িয়ে এনে জীবন কে সুন্দর করে সাজানো যায় এমন কিছু গল্প এনে সমৃদ্ধ করা হয়েছে "গল্পগুলো ভালোলাগার" বইটিতে আশা করি বইটি পড়ে পাঠকের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ..!!! লেখক- আয়ান আরবিন সম্পাদনা- ছানা উল্লাহ সিরাজী মুদ্রিত মূল্য- ৳২০০ পৃষ্ঠা সংখ্যা- ১৩৬ পরিবেশনায়- মাকতাবাতুন নূর (বাংলাবাজার, ইসলামি টাওয়ার ২য় তলা)"

Robin

Robin , Jan 24, 2021

★ ★ ★ ★ ★

"বই- গল্পগুলো ভালোলাগার। লেখক- আয়ান আরবিন। গল্প পড়তে তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি। আর যদি গল্প গুলোর মাধ্যমে উঠে আসে সত্য পথ তাহলে তো ভালোই হবে। আয়ান ভাইরের লেখা গল্প গুলো ভালোলাগার বইটি কিছু সুন্দর,সুন্দর গল্প এক সাথে মিশ্রিত করে তৈরি করা হয়েছে। যা ইনশা আল্লাহ সকল পাঠকের মন ছুয়ে যাবে। ২৯ টি গল্পগুচ্ছ এক সাথে করে খুব সুন্দর করে সাজানো হয়েছে বইটি। আষাঢ়ে গল্পগুচ্ছ পড়ে হয় সময়ের ক্ষতি হয় অপচয়। কিন্তু যেই গল্প জীবনের সাথে মিলিত জীবন কে আনন্দ প্রখর এবং কিছু শিক্ষা নিতে সাহায্য করে সেই গল্প সত্যিই তো সুন্দর তাই নয় কী? গল্পগুলো ভালোলাগার নামের সাথে গল্প গুলোর মিল রয়েছে যার কারন, সহজেই ইনশা আল্লাহ আপনার ভালো লেগে যাবে।গল্প গুলোর মাধ্যমে জীবনের অনেক ভূল সুদরাতে পারবেন ইনশা আল্লাহ।"

Nafisha Yasmin

Nafisha Yasmin , Jan 18, 2021

★ ★ ★ ★ ★

"প্রাক কথন গল্প মানে একমুঠো সাহিত্য, আর সাহিত্য মানেই জীবন দর্পণ। বাস্তব জীবনের টুকরো টুকরো ঘটনার প্রতিচ্ছবি ফুটে ওঠে লেখকের কল্পনার তুলিতে। জীবনের অলিগলি থেকে উঠে আসা গল্প যখন ব‌ইয়ের পাতায় ছন্দবদ্ধ হতে দেখলে নতুন করে জীবনবোধ তৈরি হয়। ছোট হোক বা বড়; গল্পের প্রতি সবারই একটা অন্য রকম অনুভূতি থাকে কারণ গল্পই মানুষের জীবনের কথা তুলে ধরে। আর সেই গল্পগুলো যদি হয় ইসলামিক গল্প, তবে তা নিঃসন্দেহে আত্মার খোরাক। রবের কাছে প্রত্যাবর্তনের গল্প, অন্ধকার থেকে আলোতে ফেরার গল্প, অথবা দুআ কবুলের গল্প কখনো কাঁদায় কখনো অন্তরে রবের প্রতি ভালোবাসার জোয়ার নিয়ে আসে। এরকমই জীবনঘনিষ্ঠ কিছু গল্পের সমাহার নিয়ে মলাট- আবদ্ধ হয়েছে "গল্পগুলো ভালোলাগার" নামক ব‌ইটি। এই সুন্দর সুপাঠ্য ব‌ইটি প্রকাশ করেছে সুপরিচিত আয়ান প্রকাশনী। লিখেছেন অন্যতম প্রিয় লেখক আয়ান আরবিন। ব‌ই আলাপন -------------------- ‘গল্পগুলো ভালোলাগার’ ব‌ইয়ে পাতার ভাঁজে ভাঁজে গল্পাকারে ফুটে উঠেছে কুরআন ও হাদীসের নির্যাস‌। অসাধারণ শিরোনামে ঊনত্রিশটি হৃদয়স্পর্শী গল্প সংকলিত হয়েছে এই ব‌ইয়ে। "খাইরু মাতা- গুনাই বিবি‌" নামক গল্পে স্বামীর প্রতি স্ত্রীর অফুরন্ত ভালোবাসা এবং বৃদ্ধ স্বামীর প্রিয়তমাকে হারানোর স্মৃতি হৃদয়কে বিগলিত করে। "তাবিজ নামের অলংকারটি" নামক দ্বিতীয় গল্পে ছোট্ট পরিসরে শির্ক সম্পর্কে সচেতন করে মুমিন হৃদয়কে। আমাদের চলার পথের ছোটোখাটো অজস্র ভুল এবং শির্ক বিদ‌আত সম্পর্কে যথাযথ ধারণা কুরআন ও হাদীসের আলোকে সহজ সাবলীল ভাষায় ব্যক্ত করেছেন প্রিয় লেখক। দৈনন্দিন জীবনের এক একটি ক্ষুদ্র অংশের বহিঃপ্রকাশ ঘটে গল্পগুলোর মাধ্যমে যা সুপ্ত হৃদয়কে জাগিয়ে তোলে। কেন পড়বেন -------------------- গল্প পড়তে কে না ভালবাসে! গল্প পড়তে ভালোবাসেনা এরকম মানুষ পাওয়া দুষ্কর। ছোট হোক বা বড়; গল্পের প্রতি সবারই একটা অন্য রকম টান কাজ করে । ইসলামিক পরিসরে সৃষ্টি গল্প জীবনকে নতুন ভাবে উপলব্ধি করতে শেখায়। অনেকসময় গল্পের মোড়কে মানুষ নিজের জীবনকে পাল্টে নেওয়ার সুযোগ পায়। আল্লাহর রঙে জীবন সাজতে কখনো শুধুমাত্র একটা লাইন‌ই যথেষ্ট যা অন্তরকে নাড়িয়ে দেয়। নতুন করে আর একবার দ্বীনকে ভালোবাসতে আত্মস্থ করলেন কিছু ভালোলাগার গল্প। পাঠ্য অনুভূতি --------------------- অসাধারণ শব্দ বিন্যাস এবং রচনাশৈলি পাঠককে মুগ্ধ করে। সহজ সাবলীল ভাষায় গল্পগুলো প্রাঞ্জল বর্ণনা আত্মস্থ হয় খুব তাড়াতাড়ি। এক কথায় লেখকের শৈল্পিক নিপুণতা ভালোলাগার পরশ বুলিয়ে দেয় পাঠক হৃদয়ে। শেষ কথা -------------- শেষ করি লেখকের কথা দিয়ে ---------- মানুষ জীবনে কত স্বপ্নই না দেখে, হৃদয়ে কত স্বপ্নই না আঁকে। জীবন বদলানোর স্বপ্ন, রঙিন দিনের স্বপ্ন, অনন্ত পথ পাড়ি দেওয়ার স্বপ্ন। মানুষের এই লালিত স্বপ্নগুলো কখনো বাস্তবায়িত হয় আবার কখনো কাঁচের মত ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ জীবনকে কল্পনার মত করে সাজাতে চাই। কেউ জীবনকে কাল্পনিকভাবে সাজাতে সক্ষম হয় আবার কেউ হয় না। এমন কিছু বাস্তব ও অবাস্তব গল্প এবং ইতিহাসের পাতা থেকে কুড়িয়ে এনে জীবন কে সুন্দর করে সাজানো যায় এমন কিছু গল্প এনে সমৃদ্ধ করা হয়েছে "গল্পগুলো ভালোলাগার" বইটিতে আশা করি বইটি পড়ে পাঠকের মন ছুঁয়ে যাবে ইন শা আল্লাহ। লেখক- আয়ান আরবিন সম্পাদনা- ছানা উল্লাহ সিরাজী পৃষ্ঠা সংখ্যা- ১৩৬ মুদ্রিত মূল্য- ৳২০০ প্রকাশনা- আয়ান প্রকাশনী"

Habibun Nahar Mimi

Habibun Nahar Mimi , Jan 18, 2021

★ ★ ★ ★ ★

"রিভিউ: বই: গল্পগুলো ভালোলাগার লেখক: আয়ান আরবিন প্রকাশন: আয়ান প্রকাশন ধরণ: ইসলামী গল্প মূদ্রিত মূল্য: ২০০৳ মোট ২৯ টি গল্পের সমন্বয় এই বইটি এমন একটি বই, কারো মন খারাপ থাকলে বইটা পড়া শুরু করলে মন অজান্তেই ভালো হয়ে যাবে। কোনো কোনো গল্পে চোখ ভিজে যায়, অশ্রু গড়িয়ে পড়ে টুপটাপ। আর কিছু গল্পে ঈমানবোধ হয় আরেকটু শক্ত। সুখপাঠ্য বইটা সকলেরই পড়া উচিত।"

Jahan

Jahan , Jan 18, 2021

★ ★ ★ ★ ★

"বই: গল্পগুলো ভালোলাগার লেখক : আয়ান আরবিন প্রকাশনী : আয়ান প্রকাশন _________ মাত্র কয়েকটি বর্ণ মিলিয়ে একটি শব্দ। শব্দটা হলো "গল্প"। কিন্তু এই গল্পের পরিধি অনেক বড়। অনেক বিশাল এর শিক্ষা। গল্প থেকে যদি কোনো শিক্ষা না পাওয়া যায় অথবা কুশিক্ষা পাওয়া যায় তাহলে সে গল্প পড়াটা তো ভালো কোনো কাজেই আসে না বরং যে সময়টা তার পিছনে ব্যয় করা হয় সেটা অপচয় হয়। আর কোনো গল্প থেকে সুশিক্ষা পাওয়া গেলে তা আমাদের জীবনের অনেক উপকারী একটা বন্ধুর মতো হয়ে থাকে। জীবন চলার পথে সৃষ্ট অনেক সমস্যার সমাধান হিসেবে কাজ করে। কিন্তু কোনো গল্প যদি কুশিক্ষার বাহক হয়, তাহলে সে গল্প আমাদের উপকারের বদলে ক্ষতি করে বেশি। বর্তমান সময়ে যে গল্পগুলো অনেক বেশি প্রচলিত এবং অনেক বেশি জনপ্রিয় সে গল্পগুলোর অনেকগুলোই কুশিক্ষার সূঁচের মতো। যা সূক্ষ্মভাবে প্রবেশ করে, অনেক বড় ক্ষতি করে। _____ কিন্তু লেখক আয়ান আরবিন তাঁর গল্পগুলো ভালোলাগার বইটিতে অত্যন্ত সুন্দর কিছু জীবন ঘনিষ্ঠ গল্প সংকলন করেছেন। যে গল্পগুলো থেকে অনেক মূল্যবান শিক্ষা পাওয়া যায়। যেমন- প্রথম গল্পের গুনাই বিবি ও তার স্বামী এর মাধ্যমে আমরা আদর্শ স্বামী স্ত্রীর অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পাই এবং তাদের পারস্পরিক ভালোবাসা ও একে অপরকে বেশি প্রাধান্য দিয়ে সাহায্য সহযোগিতা করার বিষয়টি এখানে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। আবার তাবিজের গল্পটিতে দেখা যায় কিছু মানুষ (সমাজে যারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র তারাও) মানুষকে ভুলের দিকে এগিয়ে দিচ্ছে। তাও কোনো ছোটখাটো ভুল নয়। শিরকের মত ভুল/পাপ। _______ জীবন ঘনিষ্ঠ এরকম সুন্দর সুন্দর 29 টি শিক্ষণীয় গল্পে সাজানো হয়েছে বইটি। যে গল্পগুলো শুধু গল্পই নয়। অমূল্য শিক্ষার বার্তাবাহক। প্রতিটি গল্পের মাধ্যমে আমাদের কাছে মূল্যবান বার্তা পৌঁছে দেয়া হয়েছে। "গল্পগুলো ভালোলাগার" নামক বইটিতে যে গল্পগুলো সংকলন করা হয়েছে, সে গল্পগুলো সত্যিই ভালোলাগার মতো। বইটির প্রচ্ছদও চমৎকার।"

Jannatul Ferdousi

Jannatul Ferdousi , Jan 18, 2021

★ ★ ★ ★ ★

"বইঃ গল্পগুলো ভালোলাগার লেখকঃ আয়ান আরবিন প্রকাশনঃ আয়ান প্রকাশন সম্পাদনায়ঃ ছানা উল্লাহ সিরাজী কিছু বাস্তব ও অবাস্তব গল্প এবং ইতিহাসের পাতা থেকে কুড়িয়ে কিছু জীবন সাজানোর গল্প দিয়ে সমৃদ্ধ করেছেন লেখক আয়ান আরবিন তার "গল্পগুলো ভালোলাগার" বইটিতে।বইটিতে লেখক ২৯টি অধ্যায় এর মাধ্যমে তার গল্পগুলো তুলে ধরেছেন। বর্তমানে প্রচলিত গল্পের বই রয়েছে অনেক।কিন্তু গল্প আকারে ইসলামিক দিকগুলো তুলে ধরা হয় খুব কম বইয়েই।শিক্ষনীয় বিষয়গুলো আয়ও করা এবং জীবনে চলার পথে প্রয়োগ করার মতো গল্পগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলা হয়েছে "গল্পগুলো ভালোলাগার" বইটিতে।গল্পগুলো সম্পূর্ণভাবে ইসলামকে কেন্দ্র করে লেখা।লেখক গল্পের মাধ্যমে আমাদের করনীয় বর্জনীয় ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করেছেন।স্ত্রী হিসেবে স্বামীর প্রতি দায়িত্ব, সমাজে প্রচলিত কিছু শিরক,আত্মাশুদ্বি এছাড়াও ইসলামের আরো নানান দিক বইটিতে ফুটে উঠেছে।"

Ak Afsana Akter

Ak Afsana Akter , Jan 18, 2021

★ ★ ★ ★ ★

"গল্প শুনতে পড়তে কে না ভালোবাসে।কিন্তু সেই গল্প যদি জীবনের মোড়কে পাল্টে দেওয়ার মত সুযোগ করে দেই– ঠিক সেরকমই কতগুলো মানসম্মত বাছাইকৃত গল্পের সংকলন “গল্পগুলো ভালোলাগার” গন্থটি। ★এক নজরে বইটিঃ_____ * গল্পগুলো ভালোলাগার *লেখকঃ আয়ান আরবিন *সম্পাদনাঃ ছানা উল্লাহ সিরাজী *পৃষ্ঠা সংখ্যাঃ ১২৮ * মুদ্রিত মূল্যঃ ২০০৳ *বাইন্ডিংঃ হার্ডকাভার ♠_______________________♠ *গল্প সংখ্যাঃ ২৯টি। নিম্নে শিরোনামগুলো উল্লেখ করা হলো👇 ১. খাইরু মাতা- গুনাই বিবি!! ২. তাবিজ নামের অলংকারটি ৩. ফিরে তাকালো না ৪. পুরষ্কার ৫. আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন ৬. নওমুসলিম ৭. তালহা’র রোজা রাখা ৮. এমন হাসি কখনো দেখিনি ৯. বাবা আমার প্রমোশন হয়েছেন ১০. জীবনটা তো আর জান্নাত না ১১. অপ্রত্যাশিত ১২. গুড কোয়েস্চিন নাকি লেইম ১৩. মুসলিম, তোমরা যারা হোলি খেলো ১৪. জুতাটা কেউ কিনবেন? ১৫. বিনয়ের বিরল দৃষ্টান্ত ১৬. আবু বকর রাযি. ১৭. মুশরিকদের যেখানেই পাও, হত্যা করো ১৮. প্রশান্তি ১৯. খুনির তাওবা ও জান্নাত ২০. হৃদয়বিদারক কান্না ২১. ইমাম গাযালী রহ. ২২. আত্মমূল্যায়ণ ২৩. বাস্তব অভিজ্ঞতা ২৪. পাখি ও মৌমাছি ২৫. সবার উপরে আল্লাহর আইন ২৬. বাগদাদের একটি মেয়ের গল্প ২৭. সাহসের এক অন্যান্য কাহিনী ২৮. ইসলাম গ্রহণের পূর্বে ২৯. নিজেকে শুধরে নিন ♠_____________________♠ ★বইটি যেজন্য পড়া উচিতঃ “গল্পগুলো ভালোলাগার” বইটিতে এমন কিছু বাস্তব ও অবাস্তব গল্প রয়েছে যেগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। গল্পই মানুষের জীবনের মোড়কে পাল্টে দেওয়ার সুযোগ করে দেয়। মানুষ জীবনে কত স্বপ্নই না দেখে, হৃদয়ের ক্যানভাসে কত স্বপ্নই না আঁকে। জীবন বদলানোর স্বপ্ন, রঙিন দিনের স্বপ্ন, অনন্ত পথ পাড়ি দেওয়ার স্বপ্ন। মানুষের এই লালিত স্বপ্নগুলো কখনো বাস্তবায়িত হয় আবার কখনো কাঁচের মত ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ জীবনকে কল্পনার মত করে সাজাতে চায়। কেউ জীবনকে কাল্পনিকভাবে সাজাতে সফল হয় আবার কেউ হয় না। বইটিতে সামাজিক কিছু বাস্তব গল্পের প্রতিচ্ছবিও লেখক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা প্রতিটি গল্পের মাঝেই পাঠকের উদ্দেশ্যে ম্যাসেজ দেওয়া আছে।আলহামদুলিল্লাহ ❣️ ★পছন্দের উক্তিঃ @দুনিয়ার সেরা সম্পদ হলো উত্তম স্ত্রী @আমাদের মন কখনো অলস থাকে না। মন যখন আল্লাহর স্মরণ থেকে সরে আসে,তখন তা অন্য কারো স্মরণে নিয়োজিত হয়ে যায়। তখনই সে মন প্রেমে পড়ে। ♠___________________♠ ★বইটিতে ভালোলাগার দিকঃ এককথায় বইটির কাভার দেখেই আলহামদুলিল্লাহ আমি মুগ্ধ। তার সাথে ভিতরের পেজের মনোমুগ্ধকর ডিজাইন মা শা আল্লাহ অনেক সুন্দর এবং লেখকের সহজ ও সাবলীল ভাষায় গল্পের নতুন এই আয়োজন হলফ করে বলছি— প্রতিটি পাঠকের ভালো লাগবে এবং মনের খোরাক মিটবে। ইনশাআল্লাহ❣️ ★মন্তব্যঃ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ভালোলাগার একটি বই। হাজারো ক্লান্তি দূর করার মত গল্পগুলো। তাই প্রত্যেক পাঠকের উচিত এমন একটা বইয়ের জন্য সবাইকে সতন্ত্রভাবে উৎসাহিত করা। সর্বোপরি লেখক ও প্রকাশনির জন্য দোয়ার ফরিয়াদ আল্লাহ উত্তম বরকত দান করুক।।দ্বীনি কলমের শক্তি বাড়িয়ে দেক।।আমীন"

ফারহানা আকতার

ফারহানা আকতার , Jan 18, 2021

★ ★ ★ ★ ★

"'গল্পগুলো ভালো লাগার' নাম শুনে নিশ্চয় আপনার কৌতূহল হচ্ছে ভালো লাগার মতো কি এমন গল্প আছে এই বইয়ে? রোজ অনেক গল্পই তো ফেসবুকে পড়ি তার কোনোটি ভালো লাগে কোনোটিতে খারাপ লাগে। মনে হয় যেন নিতান্ত সস্তা কিছু লেখা যা কখনো আমার কাজে আসবে না। সময় কাটানো বলে পড়ে নেওয়া। কিছু গল্প আমাদের মনে গভীর ছাপ ফেলে। বদলে দেয় আমাদের জীবনধারা। ইচ্ছে করে উক্ত গল্পের মানুষগুলোর মতন যেন জীবন পার করতে পারি। তা আমল করি। মাঝে মাঝে এই বোধও জন্মায়, সে কি এটা তো আমার জীবনের সাথে মিলে গেল! এটাকে বলতে পারেন গল্পের মাঝে খুঁজে পাওয়া আপনার সোনালী কিংবা বিবর্ণ অতীত। এমনও হতে পারে এই গল্প থেকে আপনি পেয়ে যাবেন জীবনের কোনো সমস্যা সমাধানের উপায় কিংবা পথ। 'গল্পগুলো ভালোলাগার' ঠিক এমনই একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। কিছু বাস্তব ও অবাস্তব গল্প এবং ইতিহাসের পাতা থেকে কুড়িয়ে এনে জীবনকে সুন্দর করে সাজানো যায় এমন কিছু গল্প এনে সমৃদ্ধ করা হয়েছে 'গল্পগুলো ভালোলাগার' বইটিতে। কিছু গল্প পড়ে মনে পড়ে যাবে আপনার অতীতের কথা। কিছু গল্পের মাঝে হয়তো শরিয়ত অনুযায়ী সমাধান পাবেন আপনার নানা সমস্যার। কিছু গল্প আপনার হৃদয়কে এমনভাবে আকৃষ্ট করবে একসময় দেখবেন আপনার মাঝে ঈমানি পরিবর্তন এসেছে, ইনশাআল্লাহ। এই বইয়ে মোট ২৯ টি হৃদয়স্পর্শী গল্প রয়েছে। যা সুখপাঠ্য হবে। বদলে দিবে আপনার চিন্তাধারা এবং জীবন পদ্ধতি। ইসলামের প্রতি তৈরী হবে সুপ্ত ভালোবাসা যা এতদিন হৃদয় গহীনে লুকায়িত ছিল। বইঃ গল্পগুলো ভালোলাগার লেখকঃ আয়ান আরবিন প্রকাশনি- আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যাঃ ১২৯ রেটিংঃ ৪.৫/৫"

Mita

Mita , Jan 18, 2021

★ ★ ★ ★ ★

"📘বই: গল্পগুলো ভালোলাগার লেখক : আয়ান আরবিন প্রকাশনী : আয়ান প্রকাশন কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2020 সম্পাদনা: ছানা উল্লাহ সিরাজী ______ গল্প বলতে অনেকেই যা বুঝি, চাঁদের বুড়ি, ঠাকুরমার ঝুলি, কখনো রাক্ষসী, আবার কখনো দৈত্যের গল্প। তাই নয় কি!? তবে গল্প শুধু রাক্ষসী, দৈত্য বা ভুতের ই হয় না। এমন অনেক গল্প আছে যেগুলো বাস্তবতাকে তুলে ধরে। এমন অনেক গল্প আছে যেগুলোতে ঈমানী শক্তি বৃদ্ধি পায়। এমনই কিছু গল্প সম্বলিত এই বইটি। সহজ, সাবলীল, সুন্দর ভাষায়, অসাধারণ বর্ণনাশৈলীতে গল্পগুলো লিখেছেন লেখক। বই যতগুলো গল্প গুলো রয়েছে তার প্রথম গল্পটি একজন স্ত্রীকে নিয়ে। অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে একজন স্ত্রীর তার স্বামীর প্রতি যত্ন ও ভালোবাসার অনন্য কিছু নিদর্শন। দ্বিতীয় গল্পে রয়েছে তাবিজ ব্যবহারের কথা। এই গল্পটি তে দেখা যায়, অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে এবং তার সাথে শিরকও করে। এমনই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই রচিত এই বইটি। বইটির চমৎকার প্রচ্ছদ মনে এক অন্যরকম ভালোলাগার অনুভূতি সৃষ্টি করে।"

M Hossain

M Hossain , Jan 18, 2021

★ ★ ★ ★ ★

"বই : গল্পগুলো ভালোলাগার লেখক : আয়ান আরবিন প্রকাশনী : আয়ান প্রকাশন কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2020 সম্পাদনা: ছানা উল্লাহ সিরাজী লেখক সুন্দর বর্ণনা শৈলীতে জীবনঘনিষ্ঠ অনেক গল্প তুলে ধরেছেন। জীবন চলার পথে বইটি থেকে প্রাপ্ত শিক্ষা উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে ইংশাআল্লাহ। ________ অবৈধ প্রেমের গল্পে যখন চারদিক সয়লাব, তখন লেখক তাঁর "গল্পগুলো ভালোলাগার" বইটিতে একজন আদর্শ স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসার প্রমাণস্বরূপ তার দৈনন্দিন কাজকর্মের এক অনন্য সুন্দর নিদর্শন তুলে ধরেছেন। যেসব স্ত্রী নিজেকে দাসীর মত মনে করে অর্থাৎ সংসারের কাজকর্ম করাকে চাকর-বাকরের কাজ মনে করে কিন্তু সেগুলো তাকে করতে হয় এমন স্ত্রীদের জন্য এটি একটি শিক্ষণীয় উপকারী গল্প হবে ইংশাআল্লাহ। ________ তাদের অধিকাংশই আল্লাহকে বিশ্বাস করে; কিন্তু তাঁর অংশী স্থাপন করে। সূরা ইউসুফ, আয়াত-106 মুশরিকরা তো স্বীকার করত, আকাশ ও পৃথিবীর স্রষ্টা, সবকিছুর মালিক, রুযীদাতা এবং পরিচালক শুধু মহান আল্লাহই। কিন্তু তা সত্ত্বেও ইবাদতে আল্লাহর সাথে অন্যকেও শরীক করত। আর এইভাবেই অধিকাংশ মানুষই মুশরিক। অর্থাৎ প্রত্যেক যুগে লোকেরা তাওহীদে রবূবিয়্যাত (প্রতিপালকত্বের তাওহীদ)-কে তো মেনে নেয়; কিন্তু তাওহীদে উলূহিয়্যাত (উপাসত্বের তাওহীদ)-কে মানতে প্রস্তুত হয় না। (আহসানুল বায়ান) গল্পগুলো ভাললাগার বইটিতে তাবিজ সম্পর্কে একটি গল্প রয়েছে। যা উপরে উল্লেখিত আয়াত এর উদাহরণ বহন করে ইংশাআল্লাহ। গল্পে একটি রিক্সাওয়ালার তাবিজ ব্যবহারের কথা বলা হয়েছে। তবে আমাদের সমাজে শুধু রিক্সাওয়ালা বা এ ধরনের পেশার লোকজন ই না, অনেক শিক্ষিত লোকজন এর মধ্যেও তাবিজের ব্যবহার লক্ষ্যনীয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। ________ এমনই অনেকগুলো জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে রচিত লেখক "আয়ান আরবিন" এর "গল্পগুলো ভালোলাগার" বইটি। বইটিতে উল্লিখিত গল্পগুলো থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের জীবন চলার পথে মূল্যবান পাথেয় হবে ইংশাআল্লাহ।"

আজমিন আক্তার ইভা

আজমিন আক্তার ইভা , Jan 17, 2021

★ ★ ★ ★ ★

"বই : গল্পগুলো ভালোলাগার লেখক : আয়ান আরবিন সম্পাদনা : ছানা উল্লাহ সিরাজী পৃষ্ঠা সংখ্যা : ১২৮ মুদ্রিত মূল্য : ২০০ টাকা বাইন্ডিং- :হার্ডকাভার পরিবেশনায় :মাকতাবাতুন নূর ◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉◉ ❀ ||রিভিউ || ❀ পাঠপ্রতিক্রিয়াঃ- ________________ বাছাইকৃত চমৎকার কিছু গল্পের সংকলন; গল্পগুলো ভালোলাগার গ্রন্থটি। এতে এমন কিছু বাস্তব ও অবাস্তব গল্প রয়েছে যেগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। গল্পই মানুষের জীবনের মোড়কে পাল্টে দেওয়ার সুযোগ করে দেয়। মানুষ জীবনে কত স্বপ্নই না দেখে, হৃদয়ের ক্যানভাসে কত স্বপ্নই না আঁকে। জীবন বদলানোর স্বপ্ন, রঙিন দিনের স্বপ্ন, অনন্ত পথ পাড়ি দেওয়ার স্বপ্ন। মানুষের এই লালিত স্বপ্নগুলো কখনো বাস্তবায়িত হয় আবার কখনো কাঁচের মত ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ জীবনকে কল্পনার মত করে সাজাতে চায়। কেউ জীবনকে কাল্পনিকভাবে সাজাতে সক্ষম হয় আবার কেউ হয় না। সামাজিক কিছু গল্পও রয়েছে, যেগুলোতে সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তা ছাড়া প্রতিটি গল্পেই পাঠককে একটা ম্যাসেজ দেয়ার চেষ্টা করা হয়েছে। এক কথায় বলতে গেলে ভিন্ন আঙ্গিকে চমৎকার কিছু গল্প হাতে পাচ্ছেন। আশাকরি গল্পের নতুন এই আয়োজন পাঠকের ভালো লাগবে। ইনশা আল্লাহ্।। বইটি যা আছেঃ- _________________ বইটি ২৯ টি ছোটে গল্পে সাজানো। প্রতিটা গল্প ই মা শা আল্লাহ। নিম্নে শিরোনাম তুলে ধরা হলো৷ ১. খাইরু মাতা- গুনাই বিবি!! ২. তাবিজ নামের অলংকারটি ৩. ফিরে তাকালো না ৪. পুরষ্কার ৫. আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন ৬. নওমুসলিম ৭. তালহা'র রোজা রাখা ৮. এমন হাসি কখনো দেখিনি ৯. বাবা আমার প্রমোশন হয়েছেন ১০. জীবনটা তো আর জান্নাত না ১১. অপ্রত্যাশিত ১২. গুড কোয়েস্চিন নাকি লেইম ১৩. মুসলিম, তোমরা যারা হোলি খেলো ১৪. জুতাটা কেউ কিনবেন? ১৫. বিনয়ের বিরল দৃষ্টান্ত ১৬. আবু বকর রাযি. ১৭. মুশরিকদের যেখানেই পাও, হত্যা করো ১৮. প্রশান্তি ১৯. খুনির তাওবা ও জান্নাত ২০. হৃদয়বিদারক কান্না ২১. ইমাম গাযালী রহ. ২২. আত্মমূল্যায়ণ ২৩. বাস্তব অভিজ্ঞতা ২৪. পাখি ও মৌমাছি ২৫. সবার উপরে আল্লাহর আইন ২৬. বাগদাদের একটি মেয়ের গল্প ২৭. সাহসের এক অন্যান্য কাহিনী ২৮. ইসলাম গ্রহণের পূর্বে ২৯. নিজেকে শুধরে নিন ভালো লাগা- মন্দ লাগাঃ- ______________________ চমৎকার প্রচ্ছদের বইটি সবার ই নজর কারবে ইনশা আল্লাহ্। আমার এ ভিষণ ভালো লেগেছে। বাঁধাই এবং পৃষ্টা সজ্জাও মা শা আল্লাহ। বানান ভুল চোখে পড়েনি তেমন। এক কথায় অসাধারণ। আর বাছাইকৃত চমৎকার কিছু গল্পে ই এখানে সংকলন করা হয়েছে। এমন কিছু গল্প স্থান পেয়েছে, যেগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কেন অন্যকে উৎসাহিত করবেনঃ- __________________________________ গল্প পড়তে কে না ভালবাসে! ছোট হোক বা বড়; গল্পের প্রতি সবারই একটা অন্য রকম অনুভূতি থাকে কারণ গল্পই মানুষের জীবনের কথা তোলে ধরে। বইয়ের প্রতিটি গল্পে মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এক কথায় বলতে গেলে ভিন্ন আঙ্গিকে চমৎকার কিছু গল্প হাতে পাচ্ছেন। আশা করি ভালো লাগবে। তাই নিজে পড়ার পাশাপাশি অন্য কে উৎসাহিত করবেন। মন্তব্যঃ- ____________ 'রাব্বুল-কলম' লেখকের এই মেহনতকে কবুল করে তাঁর কলমকে আরও শাণিত করুন। তাঁর নেক হায়াত বৃদ্ধি করুক৷ যেন এমন আরো গল্প আমাদের উপহার দিতে পারে। যা হতে পারে আমার আপনার মতো অনেকের হেদায়েত পথে।"

Samium

Samium , Jan 14, 2021

★ ★ ★ ★ ★

"পছন্দের একটি বই"

সিরাজুম মুনীরা

সিরাজুম মুনীরা , Jan 12, 2021

★ ★ ★ ★ ★

"আষাঢ়ে গল্প, রুপ কথার গল্পের যেমন কোন বাস্তবতা নেই, ঠিক তেমনি অযথা সময় ক্ষেপন। যার ভিতরে থাকেনা কোন শিক্ষা। যদি সেই স্থলে ভাল মানের কথামালা দিয়ে গল্প দিয়ে সাজানো হয়, যেটা মানুষকে ভাল করতে সাহায্য করবে। মানুষের জীবনের গতিপথ পরিবর্তন করে দিবে। মহান আল্লাহকে পেতে সাহায্য করবে। গল্পের মাধ্যমে ইসলামকে জানতে পারি , বুঝতে পারি। বইটি ২৯টি গল্পের মাধ্যমে সাজানো হয়েছে। যারপ্রতিটি গল্পই শিক্ষণীয়। । যার প্রথম গল্পই মাতা গুনাই বিবি। এই গল্পের মাধ্যমে আদর্শ স্বামী-স্ত্রীর বৈশিষ্ট্য জানতে পারি। সমাজে তাবিজ-কবজ নামক কুসংস্কারের ছড়াছড়ি। যা ইসলামে শিরক বলে পরিচিত। একধরণের লেবাসধারী মানুষ নিজের স্বার্থ সিদ্ধির জন্য এসব অনৈসলামিক কাজ করে। সব নিয়ম-কানূনের উপর মহান সৃষ্টিকর্তার নিয়ম । সৃষ্টিকূল তাঁর নিয়ম মানতে বাধ্য। তাই এসব গল্পের মাধ্যমে আমরা নিজেকে সংশোধনের পাশাপাশি মহান রবকে চিনতে পারি।"

Rahira Rahira

Rahira Rahira , Jan 12, 2021

★ ★ ★ ★ ★

"বইঃ গল্পগুলো ভালোলাগার লেখকঃ আয়ান আরবিন সম্পাদকঃ ছানা উল্লাহ সিরাজী প্রকাশনঃ আয়ান প্রকাশন 🌿বইটির বিষয়বস্তঃ ____________________ কিছু বাস্তব ও অবাস্তব গল্প এবং ইতিহাসের পাতা থেকে কুড়িয়ে এনে জীবনকে সুন্দর করে সাজানো যায় এমন কিছু গল্প স্থান পেয়েছে এই বইটিতে। সর্বমোট ২৯ গল্পের সমন্বয়ে লিখিত হয়েছে এ বই। 🌿পছন্দের কিছু উক্তিঃ ______________________ ১. যে তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকে এবং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, সেই প্রকৃত সুখ অনুভব করতে পারে। ২. আপনি শার্ট-প্যান্ট পরা যুবক বয়সী পোলাপান,আর কই বড় হুজুর। আমি আপনের কথা কেন মানুম? 🌿পাঠকদের যেকারণে এই বইটি পড়া উচিতঃ _________________________________________ হলফ করে বলতে পারি, এই বইয়ের প্রতিটি গল্প পাঠকের হৃদয়কে নাড়া দেবে, জীবনের মোড়কে ঘুরিয়ে দেওয়ার মতো ভূমিকা পালন করবে। 🌿বইটি সম্পর্কে মন্তব্যঃ _______________________ বইটির গল্পগুলো হৃদয়কাড়া। যেন এই গল্পগুলোতে নিজেকে খুঁজে পাচ্ছি। অত্যন্ত সহজ ও সাবলিল ভাষায় প্রতিটি গল্পকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । 🌿 পরিশেষে, গল্পের প্রতি সবারই একটি অন্য রকম অনুভূতি থাকে,কারণ গল্পই মানুষের জীবনের কথা তুলে ধরে। এই বইটি সেরকম কিছু গল্পের এক অনন্য সমাহার।"

মুহাম্মদ রুবেল মিয়া

মুহাম্মদ রুবেল মিয়া , Jan 10, 2021

★ ★ ★ ★ ★

"বইয়ের নাম : গল্পগুলো ভালোলাগার লেখক : আয়ান আরবিন সম্পাদনা : ছানা উল্লাহ সিরাজী মুদ্রিত মূল্য : ২০০ টাকা পৃষ্ঠা সংখ্যা : ১৩৬ গল্পকে বলা হয় জীবনের ফুটন্ত প্রতিচ্ছবি। আসলেই তাই! গল্পের মধ‍্যেই ফুটে উঠে জীবনের ঘাত-প্রতিঘাত, উত্থান-পতন, হাসি-কান্না, ইচ্ছা-অনিচ্ছা, ভালোলাগা-মন্দলাগা। গল্প পড়লে জীবন জাগে। অজানাকে জানতে ইচ্ছা হয়, পুরাতন খারাপকে ভেঙে ফেলে নতুন আলোয় আলোকিত হতে অনুপ্রেরণা জাগায়। এজন্যই গল্প পড়তে ভালো লাগে। সে গল্পগুলো যদি হয় সোনায় রাঙা! তাহলেতো কথা-ই নেই। গল্পগুলো ভালো লাগার বইটি সোনায় রাঙানো গল্প দিয়ে সাজানো একটি বই। এতে উঠে এসেছে ফিরে আসার গল্প, তওবার গল্প, মনীষীদের জীবনের গল্পসহ আরো অনেক ভালো লাগার গল্প। যা পড়ে পাঠক সত‍্যিই অভিভূত হবেন ইনশাআল্লাহ। পাঠ-প্রতিক্রিয়া : আলহামদুলিল্লাহ। বইটি পড়ে অনেক ভালো লাগলো। বইয়ের গল্পগুলো আসলেই ভালো লাগার। একেকটি গল্প যেনো শুধু গল্পই নয়। একেকটা ইতিহাস, একেকটা সাফল‍্য... বইটা পড়লে পাঠক খুবই উপকৃত হবেন ইনশাআল্লাহ।"

Md. Arif Monawar

Md. Arif Monawar , Jan 10, 2021

★ ★ ★ ★ ★

"★বই রিভিউ (শর্ট পিডিএফ পড়ে) *******বইঃগল্পগুলো ভালোলাগার, লেখকঃআয়ান আরবিন,প্রকাশনঃআয়ান প্রকাশন, সম্পাদনায়ঃছানা উল্লাহ সিরাজী,ধরনঃ ইসলামি গল্প,কভারঃ পেপার ব্যাক,পৃষ্ঠাঃ ১৩৬,মূল্যঃ২০০ টাকা(প্রগতিতে ১২০টাকা),১ম প্রকাশঃ ২০২০***********মূল আলোচনাঃ 'গল্পগুলো ভালোলাগার' বইটির গল্প অবশ্যই ভালো লাগার মতো। প্রতিটি মানুষের নিকট গল্পের জন্য আলাদা অনুভূতি বিদ্যমান থাকে। গল্প জীবনের মোড় পাল্টানোর সুযোগ করে দেয়। সেই গল্প যদি হয় ইসলামী গল্প তবে তা আমাদের শিক্ষা ও আনন্দ দেওয়ার পাশাপাশি ইসলামকে জানতে ও বুঝতেও সাহায্য করে। বর্তমানে ইসলামী গল্পের বই লেখার প্রচলন শুরু হয়েছে যা খুবই ইতিবাচক। সেই প্রেক্ষাপটেই এই বইটি রচিত। বইটির গল্পগুলো ইসলাম কে কেন্দ্র করে লেখা, বর্তমানে আমাদের দ্বারা করা ভুলগুলো শুধরানোর জন্য লেখা। বইটির প্রথম কয়েকটি গল্প পড়লেই পাঠকের মন পাঠককে সম্পূর্ণ বইটি পড়ার উৎসাহ দিবে। ১৩৬ পৃষ্ঠার এ বইটিতে মোট ২৯ টি ইসলামিক গল্প দ্বারা সাজানো হয়েছে। প্রথম দিকের গল্পের বিষয়বস্তু সম্পর্কে জানলে মোটামুটি বইটি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। প্রথম গল্পটি 'খাইরু মাতা গুনাইবিবি' যা নেককার স্ত্রী সম্পর্কে, পরের গল্প 'তাবিজ নামের অলংকারটি' যা শরীরে তাবিজ ঝুলানোর ব্যাপারে রচিত। এছাড়া মোটামুটি নানা বিষয়ের গল্প বইটিতে স্থান পেয়েছে। বইটিতে বর্তমান প্রেক্ষাপটে রচিত গল্প , ইসলামি ইতিহাসের পাতা থেকে কুড়িয়ে আনা গল্প সংকলন করা হয়েছে। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে, গল্পের মাধ্যমে ইসলামকে জানতে "গল্পগুলো ভালোলাগার" বইটি একটি অনন্য বই হবে বলে আমি মনে করি।"

আহমাতুল্লা মারিইয়াম

আহমাতুল্লা মারিইয়াম , Jan 9, 2021

★ ★ ★ ★ ★

"বই পরিচিতি :- বইঃগল্পগুলো ভালো লাগার লেখকঃ আয়ান আরবিন প্রকাশনঃ আয়ান প্রকাশন মুদ্রিত মূল্যঃ ২০০৳ শর্ট পিডিএফ পড়ার পর আমি আমার মতামত ব্যক্ত করলাম............ বইয়ের বিষয়বস্তুঃ-ইসলামিক ঊনত্রিশ টি শিক্ষণীয় গল্পের মাধ্যমে বইটি সাজানো হয়েছে। আর বইয়ের প্রথম গল্পটি খাইরু মাতা-গুণাইবিবি কে নিয়ে।যাকে লেখক একজন আদর্শ স্ত্রী, স্বামীর সহযোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই গল্পে উঠে এসেছে একজন নেককার স্ত্রী যে তার স্বামীর সবটুকু জুড়ে।চরম দারিদ্র্যতার সময়ে যে তার স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন।স্বামীর উত্তম সহযোগী, প্রেমময়ী,বিনম্র ছিলেন যিনি।জীবিকার কষ্ট ও তীব্র বঞ্চনার মাঝে ও ধৈর্যধারণ করেছেন।একজন আদর্শ স্ত্রী ভূমিকা একটা সংসার কতটা গুরুত্ববহন করে তা এই গল্পের মাধ্যমে লেখক তুলে ধরেছেন। দ্বিতীয় গল্প"তাবিজ নামের অলংকারটি"নামে যেখানে সমাজের বহুল প্রচলিত শিরকের চিত্র তুলে ধরা হয়েছে।শিরকের মত ভয়ঙ্কর পাপ মানুষ না জেনে দিনের পর দিন করে আসছে।আর একশ্রেনীর লেবাসধারী যারা নিজেদের পকেট ভারি করার জন্য এই শিরকের মতো পাপ করিয়ে নিচ্ছে। আল্লাহ জমিনে ইচ্ছা মত শয়তানি কর যাচ্ছে। নিজের অজান্তে নিজেদের দুনিয়া ও আখিরাত উভয় ধ্বংস করছে। যে কারণে পাঠক বইটি পড়ে উপকৃত হবেনঃ- গল্প গুলো ভালো লাগার বইটিতে লেখক জীবন -ঘনিষ্ঠ এমন সব হল্প তুলে এনেছেন যা পাঠকের বাস্তব জীবনে কাজে লাগিয়ে খুঁজে নিবে তার জীবনের রসদ।রাঙ্গিয়ে নিবে জীবনের অধ্যায়। শুধরে নেবে ভুল, জাগিয়ে তুলবে বিস্মিত অন্তর। নজরকারা প্রচ্ছদ আর সাবলীল ভাষাশৈলি পাঠকের জন্য সুখপাঠ্য হবে.. ইনশাআল্লাহ।"

Moumita Mim

Moumita Mim , Jan 9, 2021

★ ★ ★ ★ ★

"বই: গল্পগুলো ভালোলাগার কিছু কল্পনা মধুর হয়, কিছু বাস্তবতা ছুয়ে যায় মন,কিছু গল্প রয়ে যায় স্মৃতির গভীরে।গ্লপের ছলে বলে যাওয়া কিছু কথা, কিছু শিক্ষা মস্তিস্কে গেথে যায়।তেমনি কিছু ভাললাগার গল্পের ভান্ডার এই বইটি। রাসূল (সা:) বলেন, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করল।(মুসনাদে আহমদ৪/১৫৬) এমন কিছু হাদিসের মাধ্যমে বাস্তব জীবনের অনেক ভুলগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে গল্পের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমার পড়তে ভাল লেগেছে ।"

Anika Hossain Jeem

Anika Hossain Jeem , Jan 8, 2021

★ ★ ★ ★ ★

"বই: গল্পগুলো ভালোলাগাট লেখক: আয়ান আরবিন আমাদের সবার গল্প পড়তে খুবই ভালো লাগে, আমাদের দৈনন্দিন যাপিত জীবনের এক একটি ক্ষুদ্র অংশের বহিঃপ্রকাশ ঘটে গল্পের মাঝে। “গল্পগুলো ভালোলাগার” বইটিতে তেমনই ঊনত্রিশটি গল্পের সংকলন ঘটেছে। এই গল্পগুলো শুধু নিছক কোনো গল্প নয়, সেই গল্পগুলো ইসলামি গল্প….যে গল্পগুলো আমাদের ভালোলাগার….. প্রথম গল্পটি আমাদের একজন স্ত্রীর সম্পর্কে বলছে…আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে তেমন স্ত্রী লাভ করা যায়…. পরবর্তী গল্পে তাবিজের মাধ্যমে শিরকের স্বরূপ তুলে ধরেছেন গল্পকার। তাঁর লিখনির মাধ্যমে লেখক আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছেন..আমাদের গল্পের অবাধ রাজ্যে ভ্রমণ করিয়ে আনে…বারবার ইচ্ছে হয়, নিজেদের জীবনে এই শিক্ষাগুলোর প্রতিফলন ঘটাতে…ইসলামের আলোতে নিজেদের জীবনকে আলোকিত করতে এই বইটি অবদান রাখবে বলে আমার বিশ্বাস ইন শা আল্লাহ। সর্বশেষে আমি এই বইটিতে যারা ভূমিকা রেখেছেন তাদের সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুক। জাযাকুমুল্লাহ খইরান ✨"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"গল্পগুলো ভালোলাগার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
গল্পগুলো ভালোলাগার পাতা: 1 / 14
পাতা 2
গল্পগুলো ভালোলাগার পাতা: 2 / 14
পাতা 3
গল্পগুলো ভালোলাগার পাতা: 3 / 14
পাতা 4
গল্পগুলো ভালোলাগার পাতা: 4 / 14
পাতা 5
গল্পগুলো ভালোলাগার পাতা: 5 / 14
পাতা 6
গল্পগুলো ভালোলাগার পাতা: 6 / 14
পাতা 7
গল্পগুলো ভালোলাগার পাতা: 7 / 14
পাতা 8
গল্পগুলো ভালোলাগার পাতা: 8 / 14
পাতা 9
গল্পগুলো ভালোলাগার পাতা: 9 / 14
পাতা 10
গল্পগুলো ভালোলাগার পাতা: 10 / 14
পাতা 11
গল্পগুলো ভালোলাগার পাতা: 11 / 14
পাতা 12
গল্পগুলো ভালোলাগার পাতা: 12 / 14
পাতা 13
গল্পগুলো ভালোলাগার পাতা: 13 / 14
পাতা 14
গল্পগুলো ভালোলাগার পাতা: 14 / 14
পাতা / 14
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।