১ম প্রকাশ, ২০২০
গল্পে গল্পে চিকিৎসাবিজ্ঞান
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
My First Padded Board Books of Nursery Rhymes
ওয়ান্ডার হাউজ বুকস
My First Padded Board Books of Times Table
ওয়ান্ডার হাউজ বুকস
বর্ণপাঠ -প্রথম ভাগ (প্লে-নার্সারি)
হাসান রাউফুন
গণিতপাঠ -২য় ভাগ (কেজি-জুনিয়র ওয়ান)
হাসান রাউফুন
মজায় মজায় লিখি-ও-পড়ি (কোড -১১৭)
সিসিমপুর
আদর্শ গণিত প্রথম শ্রেণী
মোঃ আঃ জব্বার
বইটির বিস্তারিত দেখুন
| Title | গল্পে গল্পে চিকিৎসাবিজ্ঞান |
| Author | ডা. সিকদার নাজমুল হক |
| Publisher | সূচীপত্র |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 72 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | শিশু কিশোর বই |
| Weight | 0.23 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Trisha Talukder , Dec 23, 2020
"চিকিৎসা বিজ্ঞান বেশ জটিল এবং খুব কঠিন একটা বিষয়। তবে এই চিকিৎসাবিজ্ঞানের জটিলতার ভেতরেও আছে নানান রকমের সব রসালো এবং মজাদার ও রোমাঞ্চকর কাহিনী। এমনই আটটি অদ্ভুত ঘটনা নিয়ে ৭২ পৃষ্ঠার বই "গল্পে গল্পে চিকিৎসাবিজ্ঞান"। বইটি লিখেছেন দন্ত চিকিৎসক ডাঃ সিকদার নাজমুল হক। পেশায় চিকিৎসক হলেও তিনি লেখালেখির অভ্যাসের দাস। বর্তমানে তিনি সৌদি আরবের তায়েফে একটি হাসপাতালে কর্মরত আছেন। সূচিপত্রের শুরুতেই যে অধ্যায়টি আছে তার নাম হচ্ছে "স্বপ্নদেবতা মরফিউস"। প্রশ্ন আসতেই পারে গ্রীক পুরাণের এই স্বপ্নের দেবতা চিকিৎসা বিজ্ঞানে কি করছেন। বস্তুত চিকিৎসা বিজ্ঞানে এই পৌরাণিক চরিত্রকে অমর করে রেখেছেন জার্মান ওষুধ বিজ্ঞানী ফ্রিডরিশ সার্টারনার। পপি ফুলের বীজাধার থেকে কিভাবে তৈরি হলো মরফিন, তার ব্যবহার আর কেনইবা এই ওষুধের নাম মরফিন রাখা হলো সেই ইতিহাস গল্পচ্ছলে আলোচনা করেছেন লেখক এই অধ্যায়ে। পরবর্তী অধ্যায়ে আমরা জানবো একজন অদ্ভুত মানুষের গল্প যার নাম ছিল জোসেফ কেরি মেরিক। স্বাভাবিক ভাবেই জন্ম নেওয়া মেরিক হঠাৎ করে পরিচয় পেলো দ্যা এলিফ্যান্ট ম্যান নামে। কোন রোগের কারণে এভাবে মেরিকের জীবন বদলে গেলো তার বিশদ আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। সর্দি কাশি এমন একটা অসুখ যে অসুখে ভোগেনি এমন কাউকে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। মনে প্রশ্ন জাগতেই পারে কত বছর ধরে এই অসুখের শিকার হয়েছে মানুষ। পিরামিডের যুগেও কি তার অস্তিত্ব ছিল? এই সর্দি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে "পিরামিডের মমিও কি সর্দিতে ভুগেছিল?" নামক অধ্যায়টিতে। বইয়ের পরবর্তী অধ্যায়ের নাম "পাকস্থলী চায়ের পেয়ালার মতো"। ভীষন অসুস্থ এক চাষীকে পরীক্ষা করে দেখা গেলো তার পাকস্থলী চায়ের পেয়ালার মত রূপ নিয়েছে। এমন অদ্ভুত সমস্যা কেনো হলো তার ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে। সাথে আলোচনা করা হয়েছে পাকস্থলী ও পাকস্থলী সংক্রান্ত বিভিন্ন অসুখ এবং তার প্রতিকারের কথা। এর পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হয়েছে এমন এক পরজীবীর কথা যার নামকরণ করা হয়েছে গ্রিকদেবতা প্রোটিয়াস এর নামানুসারে। খুব অল্প কথায় চমৎকার করে লেখক ব্যাখ্যা করেছেন এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কথা। ম্যালেরিয়া জ্বর আর ম্যালেরিয়াবাহি মশার কথা আমরা সবাই জানলেও কিভাবে এই "প্লাসমোডিয়াম ভিভাক্স" নামক পরজীবিটি কাজ করে এটা আমাদের অনেকেরই অজানা। জীব বিজ্ঞানের বইতে অবশ্য এর একটা ব্যাখ্যা খুঁজে পাওয়া গেলেও সেটা অতি নিরস প্রকৃতির। তবে এই বইতে তার একটা চমৎকার বর্ণনা পাওয়া যাবে। সাথে জানা যাবে কুইনাইন এর গল্প আর নতুন একটা ওষুধের কথাও। আর এই অধ্যায়ের নাম হচ্ছে "মশার পেটে কিছুদিন"। এর পরের দুইটি অধ্যায়ের নাম যথাক্রমে "মেষপালকের চৌম্বক পাথর" আর "হিপোক্রেটিসের শপথ" যেখানে চুম্বকের চিকিৎসা গুণাবলী আর নবীন ডাক্তারদের নেওয়া শপথের কথা জানানো হয়েছে খুব অল্প কথায়। "গল্পে গল্পে চিকিৎসাবিজ্ঞান" বইটি নামের মতই বেশ মজাদার এবং একই সাথে তথ্যবহুল। লেখক গল্পের ছলে এখানে চিকিৎসা বিজ্ঞানে ঘটে যাওয়া চমৎকার সব ঘটনার বর্ণনা দিয়েছেন। বইটির একটা বিশেষ দিক হচ্ছে প্রতিটা অধ্যায়ে পর্যাপ্ত সংখ্যক ছবি সংযুক্ত করা হয়েছে যাতে যে কোনো ব্যাপার চট করে বুঝে ফেলা যায়। আর বর্ণনা এমনভাবে দেওয়া যাতে যে কেউই এই ব্যাপারগুলো সহজে বুঝতে পারে। যারা একটু বিজ্ঞান মনস্ক পাঠক কিংবা চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী তাদের চমৎকার লাগবে এই বইটি।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"গল্পে গল্পে চিকিৎসাবিজ্ঞান" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: