হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
গিলগামেশ - জাহিদ হোসেন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২০

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

গিলগামেশ

34 Ratings | 18 Reviews
TK. 546 TK. 700 -22% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

যা চলে গেছে তা কী আর কখনো ফিরে আসে? ছোটবেলায় এক মনোবিকারগ্রস্ত লোকের পাল্লায় পড়েছিল মোবাইল দোকানি বাপ্পা। ওর চোখের সামনে মট করে পরপর তিনটা বিড়ালের ঘাড় ভেঙ্গে ফ...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

যা চলে গেছে তা কী আর কখনো ফিরে আসে? ছোটবেলায় এক মনোবিকারগ্রস্ত লোকের পাল্লায় পড়েছিল মোবাইল দোকানি বাপ্পা। ওর চোখের সামনে মট করে পরপর তিনটা বিড়ালের ঘাড় ভেঙ্গে ফেলেছিল লোকটা। তারপর দ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title গিলগামেশ
Author জাহিদ হোসেন
Publisher বাতিঘর প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২০
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 464
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.65 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.18

34 Ratings and 18 Reviews

★★★★★
16
★★★★☆
13
★★★☆☆
1
★★☆☆☆
3
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

১৮টি
Md Tamim

Md Tamim , Apr 26, 2024

★ ★ ★ ★ ★

"বুঝতেছি না সবাই এতো সুনাম করতেছে কেন,লেখক গল্পকে কে সামনে বাড়ানোর জন্য একদমই কিছু অপ্রাসঙ্গিক জিনিস সামনে এনেছে যার কোন দরকার ছিলো না।একদম বাজে বই"

Shihab

Shihab , Jun 22, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বেশ আগ্রহ নিয়েই পড়া শুরু করেছিলাম৷ বইয়ের শুরু থেকে মূল চরিত্রের জীবনের বেশ বিশদ বিবরণ আর কাহিনী দিয়ে ভরা। ভেবেছিলাম এগুলো হয়তো শেষে যেয়ে কোন একটা জায়গাতে কানেক্ট হবে। কিন্তু না৷ শুরুতে যেভাবে বড়সড় আয়োজন নিয়ে গল্পের কাহিনী শুরু হয়, শেষটা ঠিক সেভাবে লেখক কানেক্ট করতে পারেননি। হুট করেই শেষ হয়ে যাবে এবং পুরো কাহিনীর মধ্যে ঠিক সংযোগ রক্ষ করতে পারেননি লেখক৷ প্রতিটা বই পড়ার পরেই মনের মধ্যে তার রেশ থেকে যায়। কিন্তু এই বইটা পড়ার পরে সেটা হয়নি। শুধু মনে হয়েছে কয়েকজন মানুষের জীবনের বিক্ষিপ্ত কিছু ঘটনা পড়লাম যেগুলোকে লেখক জোর করে জোড়াতালি দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়া বইয়ের বিভিন্ন জায়গায় অহেতুক এডাল্ট সিনের বর্ণনা এবং উপস্থাপনা বেশ বিরক্তিকর লেগেছে কারণ এগুলোর সাথে গল্পের মূল কাহিনীর কানেকশন থাকলেও কোন ইমপ্যাক্ট নেই। সব মিলিয়ে খুব একটা ভালো অভিজ্ঞতা হলোনা বইটা পড়ে।"

Tanvir Hassan Niloy

Tanvir Hassan Niloy , Oct 12, 2022

★ ★ ★ ★ ★

"প্রথম থেকেই খুব টেনে ধরেছিল বইটি। খুব জমজমাট সাসপেন্স ছিলো। কিন্তু তীরে যেয়ে তরী ডুবে গেল। রিয়েলিটি থেকে অমন আলিফ লায়লায় না গেলে বইটিকে আমি ৫ এ ৫ ই দিতাম।"

arup

arup , Aug 7, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ok"

Mehedi Hassan

Mehedi Hassan , Jul 30, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো বই, গল্পটাও ভালোই। টুইস্টটাও ভালোই, পড়ে দেখতে পারেন। ভালো লাগবে।"

Forhad Tanim

Forhad Tanim , Apr 7, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Nice One.."

Rihan Hossain

Rihan Hossain , Mar 5, 2022

★ ★ ★ ★ ★

"সমসাময়িক থ্রিলার উপন্যাসের মধ্যে এই বইখানা অনন্য। সত্যিকার অর্থেই মহাকাব্যিক উপন্যাস লিখেছেন জাহিদ হোসেন।"

রায়হান রিফাত

রায়হান রিফাত , Aug 10, 2021

★ ★ ★ ★ ★

"অসাধারন একটা প্লট!! এরকম গল্প খুব কম পাওয়া যাই!! ফিনিশিং টা আমার মন মত হয়নি। এছাড়া অন্য সবকিছু টপনচ একেবারে🖤"

Fuad Hasan

Fuad Hasan , May 24, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি অনেক আগ্রহ নিয়ে পড়া শুরু করেছিলাম। প্রথম কয়েকপাতা পড়ার পর মাঝে মাঝে মনে হয়েছে বিবরণ অতেরিক্ত দেওয়া হয়েছে, যার জন্য আমার পড়ার আগ্রহ কিছুটা কমে যায়। তবে অর্ধেক পড়ার পর আবার আবার কাহিনিতে কিছুটা গতি পেয়েছি। শেষের টুইস্টটা ভালো লেগেছে। তবে মনে হল হঠাৎ করেই শেষ হয়ে গেল।"

Topu

Topu , May 18, 2021

★ ★ ★ ★ ★

"টাকা দিয়ে বই কিনে এমন ফালতু কাহিনী না পড়া ভাল শেষের কিছু পেজের লেখা ভাল কিন্তু ৪৬৪ পেজের বই তে যদি ৩০০ পেজ হয় বাজে লেখা তাহলে ভাবেন কেমন বই । আর যারা ভাল রিভু দিচ্ছে জানি না তারা কি বুঝে ৫*স্টার ৪.৩* স্টার দিচ্ছে । আসা করি যারা বইটা কিনবেন তারা একটু ভেবে কিনেন তা না হলে ৩৬৪ টাকা জলে যেতে পারে ।"

Samira

Samira , May 3, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"প্রতিটা চরিত্র একদম গোড়া থেকে ব্যাখ্যা করা হয়েছে যেইটা সত্যিকার অর্থেই প্রথমে মনে হয়েছিলো একদম অপ্রয়োজনীয় কিন্তু আসলে সবই দরকারী ছিলো এবং সবকিছু মিলিয়েই শেষ টা ভাল্লাগছে।"

Aynoon Afrosa Upama

Aynoon Afrosa Upama , Apr 12, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইয়ের নাম, অসাধারণ প্রচ্ছদ, এবং ভালো রিভিউ দেখে যা আশা করেছিলাম, বইটি তা পূরণ করতে পারেনি। শুরুটা মোটামুটি ভালোভাবেই হয়েছিল, কিন্তু কাহিনী যত আগাতে থাকে ততই ধীর এবং এলোমেলো হতে থাকে। কোনো চরিত্রই আলাদা লাগেনি, ভালো লাগেনি। ক্লাইম্যাক্স বেশ হযবরল লেগেছে। মনে হয়েছে খুব তাড়াহুড়ো করে কোনমতে শেষ করা হয়েছে। স্পয়লার এলার্ট: অমিতের ছেলে যাকে বলা হয়েছে, সেই বাচ্চার বয়স মাত্র ছয় বছর। এত কম বয়সের একটা বাচ্চা যা যা করেছে তার কোনোটাই ওই বয়সের বাচ্চাদের পক্ষে করা, ভাবা সম্ভব না। যদিও আমি জানি যে এটা একটা গল্প ছাড়া কিছুই না, তবুও সেখানে বিশ্বাসযোগ্য বা বাস্তবসম্মত কিছু তো থাকতে হবে। এই জিনিসটা এখানে পুরো আজগুবি লেগেছে। সব মিলিয়ে, গিলগামেশ আমার কাছে উপভোগ্য মনে হয়নি।"

isrug itul

isrug itul , Apr 6, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"not bad,,,,bt the book was too slow"

Rafsan Sajid Hossain

Rafsan Sajid Hossain , Mar 18, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Valo"

Tahsin Tarannam Rimi

Tahsin Tarannam Rimi , Sep 12, 2020

★ ★ ★ ★ ★

"This book is a rollercoaster! If you are a thriller or fantasy fan, it should a must read for you."

Zahidul Islam Razu

Zahidul Islam Razu , Mar 15, 2020

★ ★ ★ ★ ★

""মানুষ তো মারা যায়, কিন্তু গল্প কী কখনো মরে?" - গিলগামেশ - সৈয়দ শাহ আব্দুল গিল, ডিবির চৌকশ অফিসার। নানা ধরণের চাঞ্চল্যকর কেস সমাধান করে ইতিমধ্যেই পুলিশের ভেতরে-বাইরে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তেমনি এক কেসে রণকেলীতে গিয়ে পড়ে যান এক গভীর রহস্যের মাঝে, যার সাথে মিশে আছে তার অতীত - বর্তমান - ভবিষ্যৎ। - কর্নেল কালাহান, তার সময়ের জনপ্রিয় এক ম্যাজিশিয়ান, এক দু:খজনক ঘটনার পরে ইন্ডিয়ার নানা শহরে জাদু দেখিয়ে আস্তানা গাড়ে বাংলাদেশে। "সামহোয়্যার ওভার দ্য রেইনবো" নামক রহস্যময় বাড়িতে থাকা তার কাজকর্মও বেশ রহস্যময়। - ফিরোজ আহমেদ, ঢাকা শহরের এক পুলিশ সুপার। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে একমাত্র কালো দাগ "হর্স কিলার" নামের এক সিরিয়াল কিলার। এক সময়ে দেশের নানা অঞ্চলে দাপিয়ে বেড়ানো এই সিরিয়াল কিলারের খুনের পদ্ধতি বেশ অদ্ভুত এবং নৃশংস। কিন্তু অনেক চেষ্টা চরিত্র করেও তিনি বের করতে পারছিলেন না যে কে এই হর্স কিলার। - তিশা, বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী। ছুটি কাটাতে আসেন রণকেলীতে, কিন্তু পড়ে যান আরো জটিল ঝামেলার মাঝে।মাটি খুঁড়ে বের হতে থাকে চাপা দেয়া তার অতীতের নানা অংশ। - মোবাইল দোকানি বাপ্পা, ভালোই চলছিল তার দিনকাল। কিন্তু কিন্তু রণকেলীতে অদ্ভুতভাবে খুন হওয়া শুরু করলে তার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যহত হয়।তার ও মনে পড়ে যায় অতীতের কিছু ভয়াবহ স্মৃতি। - গিলগামেশ, ইতিহাসের প্রাচীনতম মহাক্যব্যের ভিতরে একটি। সে মহাকাব্যের মহানায়ক গিলগামেশ, বলা হয়ে থাকে তার দুই ভাগ দেবতা এবং এক ভাগ মানুষ। উরুক রাজ্যের সেই হতভাগ্য রাজার স্বর্গ, মর্ত্য থেকে পাতাল পর্যন্ত নানা মহাকাব্যিক অভিযান নিয়েই রচিত হয়েছে এই বিশাল মহাকাব্য। - এখন রণকেলীতে গিয়ে ডিবির চৌকশ অফিসার সৈয়দ শাহ আব্দুল গিল কি সমস্যায় পড়েন? কর্নেল কালাহানের এই অদ্ভুত রহস্যময় জীবনের কারণ কি? ফিরোজ আহমেদ কি শেষ পর্যন্ত পারবে হর্স কিলারকে ধরতে? রণকেলীর বর্তমান ঘটনায় তিশা এবং বাপ্পার অতীত কিভাবে জড়িত? রণকেলীর এই খুন গুলোর সাথে যে গুজবগুলো ছড়াচ্ছে তার সম্পর্ক কতটুকু? এর সাথে শহরের কাপুত নদী আর এর উপর নির্মীয়মান সেতুর যে মিথ জড়িত তা কতটুক সত্যি? সব থেকে বড়ো প্রশ্ন, ইতিহাসের প্রাচীনতম মহাকাব্য, গিলগামেশ - এর বর্তমান ঘটনাগুলোর সাথে কি ধরণের কানেকশন? এ সকল প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে লেখক জাহিদ হোসেনের ৪৬৪ পৃষ্ঠার সুবিশাল মহাকাব্যিক উপন্যাস "গিলগামেশ"। - "গিলগামেশ" উপন্যাসটি শেষ করার পরে প্রথম কিছুক্ষণ একেবারেই অনুভূতি শূন্য ছিলাম। খুবই ভালোমানের কোন বিদেশী মুভি, টিভি সিরিজ বা বই শেষ করার পরে ঠিক যে অনুভূতি শূন্য অবস্থা হয় ঠিক সেরকম, যা সচরাচর দেশি বইয়ের ক্ষেত্রে হয় না। বইয়ের কথা বিস্তারিত বলতে গেলে প্রথমেই বলতে হয় এর সুবিশাল প্লটের কথা। মহাকাব্যিক লেভেলের এই উপন্যাসে প্লট, সাবপ্লট আর মাঝে মধ্যেই আরব্য রজনীর মতো "গল্পের ভেতরে গল্প" ছিল প্রচুর। তাই পড়ার সময় চিন্তায় ছিলাম এত এত সাবপ্লট কি আসলেই গল্পে দরকার নাকি শুধু শুধুই দেয়া? তবে বইটির ক্লাইম্যাক্সে এ সবকিছুর অসামান্য সুন্দরভাবে একত্রকরণ এ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। - "গিলগামেশ" এর আরেক দুর্দান্ত দিক এর লেখকের সিগনেচার স্টাইলের ডার্ক হিউমার সমৃদ্ধ লেখনী। বইয়ের ভাষায়ই বলতে হয় এ বইয়ের লেখনী ধারালো ক্ষুর দিয়ে মাখন কাটার মতোই মসৃণ। তাই ৪৬৪ পৃষ্ঠার বই হবার পরেও কোথাও পড়তে গিয়ে অতৃপ্তি লাগেনি। কাহিনীর ভিতরে সাসপেন্স, একশন, মিথোলজিক্যাল কনসেপ্ট এবং টুইস্টও পরিমাপমতো দেয়া হয়েছে এবং চমৎকারভাবে এক্সিকিউট করা হয়েছে। - "গিলগামেশ" বইটির পৃষ্ঠাসংখ্যার মতো এর চরিত্রও অনেক। এর ভিতরে সবচেয়ে দারুন ক্যারেক্টার ডেভেলপমেন্ট "সৈয়দ শাহ আব্দুল গিল" এর লেগেছে। ফিরোজ আহমেদ, শায়লা রহমান, হর্স কিলার এ চরিত্রগুলোও দারুণভাবে গেঁথে গেছে গল্পের সাথে। উপন্যাসটি ইনিশিয়ালি চরিত্রগুলোকে ডেভেলপ করতে বেশ পরিমান ভালো সময় নিয়েছে এবং এদের শেষ পরিণতি বেশ সন্তোষজনক। - "গিলগামেশ" এর বর্ণনাভঙ্গির কারণে অনেক সাধারণ মিথোলজি এবং বিলুপ্ত ধর্মাচার এর কাহিনী অসাধারণ লেগেছে। গল্পের শুরুতেই গিলগামেশের অভিযান নিয়ে চমৎকার এক কাব্য বেশ লেগেছে। গল্পের ভেতরে নানা ধরনের পপ কালচার এবং দেশি - বিদেশী সাহিত্যের অজস্র এস্টার এগ দারুন লেগেছে, যার ভিতরে "মহীনের ঘোড়াগুলি" এর "আমার প্রিয়া ক্যাফে" বিশেষভাবে উল্লেখযোগ্য। - "গিলগামেশ" বইটির প্রচ্ছদ আমার দেখা এবারের বই মেলার অন্যতম সেরা প্রচ্ছদ এবং বইয়ের কাহিনীর সাথে অত্যন্ত মানানসই। বইয়ের প্রথমেই করা অঙ্কনটি অপার্থিব সুন্দর। তবে ৪৬৪ পৃষ্ঠার বইতে বাধাঁই কিছুটা নাজুক মনে হয়েছে। কিছু ছোটখাট প্রিন্টিং মিস্টেকও চোখে পড়েছে। ব্যক্তিগত ভাবে মনে হয়েছে এ বইটি আরো ভালো সম্পাদনা ডিজার্ভ করে। সামনে বইটির প্রকাশনী এ ব্যাপারে খেয়াল রাখবে আশা করি। - এক কথায়, সাসপেন্স থ্রিলার থেকে আরবান ফ্যান্টাসির এক ফুল এন্টারটেইনিং প্যাকেজ হচ্ছে "গিলগামেশ"। ব্যক্তিগত ভাবে "গিলগামেশ" আমার পড়া লেখকের এখন অবধি সেরা লেখা এবং ক্ষুদ্র জীবনে পড়া বাংলা মৌলিক থ্রিলারগুলোর ভিতরে অন্যতম সেরা এক উপন্যাস। শেষ কবে এত এপিক লেভেলের দুর্দান্ত, রুদ্ধশ্বাস এবং টানটান থ্রিলার পড়েছি তা আমার আসলেই মনে নেই। লেখকের শতায়ু কামনা করছি যাতে তিনি এ ধরনের উপন্যাস লিখে বাংলা থ্রিলার সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে পারেন। Highly, highly recommended to all kinds of thriller and fantasy lovers! - এক নজরে "গিলগামেশ" - লেখক : জাহিদ হোসেন জনরা : সাসপেন্স থ্রিলার/ আরবান ফ্যান্টাসি/ মিথোলজিক্যাল ফ্যান্টাসি প্রচ্ছদ : সজল চৌধুরী অঙ্কন : ওয়াসিফ নূর প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২০ (বাতিঘর প্রকাশনী) পৃষ্ঠা সংখ্যা : ৪৬৪ মুদ্রিত মূল্য : ৫২০ টাকা"

Arifur Rahman Nayeem

Arifur Rahman Nayeem , Mar 15, 2020

★ ★ ★ ★ ★

"লেখকের আগের পাঁচটি বই আমাকে তাঁর ফ্যান বানিয়েছিলো। তাই 'গিলগামেশ' ছিলো আমার খুবই প্রতীক্ষিত একটি বই এবং স্বাভাবিকভাবেই প্রত্যাশাও অনেক বেশি ছিলো এটি নিয়ে। আর বই পড়া শেষ করে বুঝলাম যে প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশিই পেয়েছি। দুর্দান্ত; এই একটি শব্দই যথেষ্ট বইটা আমার কেমন লেগেছে তা বুঝাতে। রেটিং দেবো ৫/৫। ৪৬৪ পৃষ্টার বিশাল বইটি পড়তে সময় নিয়েছি আড়াই দিন, আমার দ্রুত বই পড়ার নতুন রেকর্ড এটি। লেখকের তো বটেই আমার পড়া বাতিঘরের সেরা এবং সবচেয়ে পছন্দের বইয়ের লিস্টে অবলীলায় জায়গা করে নিয়েছে 'গিলগামেশ'। বইয়ের শুরুতে লেখক বলেছিলেন তিনি মহাকাব্যের মেজাজে একটি উপন্যাস লিখতে চেয়েছেন এবং কতটুকু সফল হয়েছেন সেটার ভার তিনি পাঠকের উপর ছেড়ে দিয়েছিলেন। একজন পাঠক হিসেবে বলবো লেখক এখানে শতভাগ সফল। অনেকগুলো জনরার সংমিশ্রণ 'গিলগামেশ', মিথলজিক্যাল ফ্যান্টাসি, ক্রাইম থ্রিলার, আরবান ফ্যান্টাসি, হরর ইলিমেন্টের সমন্বয়ে এটি সত্যিই এক বিশাল মহাকাব্যিক উপন্যাসে রূপ নিয়েছে। টুইস্টগুলো দারুণ ছিলো, কিছু টুইস্ট ভেবেছি পুরোপুরি ধরতে পেরেছি কিন্তু পরে দেখা যায় অল্পকিছু মিলে গেলেও পুরোটা মিলেনি। লেখকের লেখার একটি শক্তিশালী এবং আমার খুব পছন্দের দিক হচ্ছে উনার হিউমার, 'গিলগামেশ'-এও এর কোনো কমতি ছিলো না। লেখক দীর্ঘ একটি কবিতাও লিখেছেন, যা তাঁর কবিতা লেখার হাতও যে দারুণ তার প্রমাণ বহন করে। বইয়ের প্রধাণ চরিত্রগুলো বেশ শক্তিশালী, বাকিগুলোও ঠিকঠাক বিস্তার লাভ করেছে। বইয়ে নিজ শহর আর শহরের দর্শনীয় স্থানগুলোর নাম দেখা এবং দারুণ একটি গানের সন্ধান পাওয়াটা ছিলো উপরি পাওয়া। বইয়ের বাঁধাই এবং কাগজের মান বিচারে বাতিঘরকে এবার ফুল মার্কস দিতে বাধ্য। প্রচ্ছদটা হয়েছে দারুণ। পেছনের ফ্ল্যাপে লেখকের পাঁচটি বইয়ের নাম জনরাসহ দেয়া, এটার দরকার ছিলো কারণ অনেকেই ভাবেন 'ঈশ্বরের মুখোশ' এবং 'ফিনিক্স'-এর পর 'কাদ্যুসেয়াস' রিভেঞ্জ ট্রিলজির তৃতীয় বই। তো, এই আরকি! যারা থ্রিলার পড়েন, থ্রিলার ভালো লাগে, এই টাইপের বইয়ের খোঁজ-খবর রাখেন তাদের জন্য তো অবশ্যই অবশ্যপাঠ্য। এছাড়া যারা এই জনরার বই পড়েননি কিন্তু পড়তে চান তাদের জন্য 'গিলগামেশ' বেস্ট অপশন, এটি আপনাকে এই জনরার ফ্যান বানিয়ে ছাড়বে আমি মোটামুটি নিশ্চিত!"

M S Khokon

M S Khokon , Mar 7, 2020

★ ★ ★ ★ ★

"যা চলে গেছে তা কী আর কখনো ফিরে আসে? শেষ করলাম এপিক বই গিলগামেশ। কি অসাধারণ একটা বই! আজ রাতে কোনো কাহিনী সংক্ষেপ নেই! সরাসরি কাহিনী বিশ্লেষণে চলে যাবো। দুর্দান্ত একটা বই গিলগামেশ। চারশো পৃষ্টার একটা অ্যাটম বোমা বলা চলে। সত্যিই মহাকাব্যিক বা এপিক একটা উপন্যাস গিলগামেশ। কি নেই বইটাতে? শুরু হয় এক বড়লোক বাপের উচ্ছনে যাওয়া ছেলে শাহ ফতে গিলকে দিয়ে। আস্তে আস্তে গল্প গড়ে ওঠে। মধ্যখানে চরিত্রগুলো হাওয়া। একেবারে নতুন চরিত্র আমদানী হয়। কিন্তু শেষে গিয়ে কি ধাক্কাটা না খেতে হয়। শুরু থেকে শেষ,প্রথম ওয়ার্ড থেকে লাস্ট, সবকিছু একে অপরের সাথে জড়িত। উপন্যাসটা কোন জনরার? গিলগামেশ আসলে হরেক রকমের জনরার মিশ্রণ। প্রথমে স্বভাবসুলভ রসিকতা, এরপর ধীরেসুস্থে হরর, তারপর মিথলজিক্যাল ফ্যান্টাসি, তারপর পাক্কা ক্রাইম থ্রিলার অবশেষে আরবান ফ্যান্টাসি। আর একটা দারুণ কবিতা তো রয়েছেই। এতকিছুর কম্বিনেশন এই এক উপন্যাসে। লেখক মিথলজিক্যাল ফ্যান্টাসির দারুণ প্রয়োগ ঘটিয়েছেন এমনকি ক্রাইম থ্রিলার হিসেবেও দুর্দান্ত। মনে হবে পরিপূর্ণ কোনো রহস্য উপন্যাস। খুনীর পিছে ধাওয়া করে পুলিশ। কিন্তু খুনী! সে ধাওয়া করে অলৌকিক কিছুর পেছনে। রূপ বদলে যায়, কাহিনী বদলে যায়, পাঠককে উঠতে বসতে ধাক্কা খেতে হয় কিন্তু কাহিনীর গতিশীলতা বদলায় নাহ। দারুণ ফাস্ট পেসড। দুদিনে শেষ করেছি। শেষে একের পর এক টুইস্ট। দুই একটা টুইস্ট অবশ্য আগেই ধারণা করেছি। লেখক মাঝখানে ক্লু দিয়েছিলেন উপহার হিসেবে। উপন্যাসের ফাঁকে ফাঁকে কয়েকটা গল্প রয়েছে। অতিপ্রাকৃত ও ফ্যান্টাসি জনরার। গল্পগুলো দারুণ লেগেছে। এই উপন্যাসে কে নায়ক আর কে ভিলেন শেষের আগে ধারণা করা সম্ভব না। বেশি ভালো লেগেছে এসপি ফিরোজ আহমেদ আর শাহ ফতেহ গিলের চরিত্র দুটো। আরেকটা ব্যাপার গিলগামেশেও অনেক ডার্ক কমেডি ও হিউমার রয়েছে। যা প্রত্যেকটা মুহূর্তে পাঠককে বিনোদনের খোরাক যোগাবে। আর কথা বাড়াচ্ছি না। পাঠকরা এখনই পড়তে শুরু করুন এই মহাকাব্যিক উপন্যাসটা। নাহলে চরম মিস।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

এই বইটা কি ১১-১২ বছরের বাচ্চার পড়ার উপযোগী ?

Muhammad Asaduzzaman • 10 Feb, 2021
A
দুঃখিত, বইটি এই বয়সের জন্য উপযোগী নয়।
Md. Mahmud Alam • 10 Feb, 2021

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"গিলগামেশ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
গিলগামেশ পাতা: 1 / 10
পাতা 2
গিলগামেশ পাতা: 2 / 10
পাতা 3
গিলগামেশ পাতা: 3 / 10
পাতা 4
গিলগামেশ পাতা: 4 / 10
পাতা 5
গিলগামেশ পাতা: 5 / 10
পাতা 6
গিলগামেশ পাতা: 6 / 10
পাতা 7
গিলগামেশ পাতা: 7 / 10
পাতা 8
গিলগামেশ পাতা: 8 / 10
পাতা 9
গিলগামেশ পাতা: 9 / 10
পাতা 10
গিলগামেশ পাতা: 10 / 10
পাতা / 10
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।