হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ঘুম The Sleep - নাঈম হোসেন ফারুকী এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম সংস্করণ ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ঘুম The Sleep

36 Ratings | 30 Reviews
TK. 172 TK. 200 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ফোনটা বের করে তাড়াতাড়ি সময় দেখলেন তিনি। ভাগ্য ভালো মাত্র পনেরো মিনিট পার হয়েছে। পরীক্ষা শেষের আরও আধঘণ্টা বাকি। ছাত্ররা লিখতে ব্যস্ত, কেউ হয়তো খুব একটা খেয়াল কর...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ফোনটা বের করে তাড়াতাড়ি সময় দেখলেন তিনি। ভাগ্য ভালো মাত্র পনেরো মিনিট পার হয়েছে। পরীক্ষা শেষের আরও আধঘণ্টা বাকি। ছাত্ররা লিখতে ব্যস্ত, কেউ হয়তো খুব একটা খেয়াল করেনি তিনি ঘুমাচ্ছেন।
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ঘুম The Sleep
Author নাঈম হোসেন ফারুকী
Publisher বইবাজার প্রকাশনী
Edition ১ম সংস্করণ ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 64
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.14 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.22

36 Ratings and 30 Reviews

★★★★★
22
★★★★☆
6
★★★☆☆
3
★★☆☆☆
4
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৩০টি
Shahanara Akter

Shahanara Akter , Apr 24, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"''ঘুম'',,,এই নামের বইটি চোখে পড়ায় খুবই কৌতুহলী হয়ে পড়ি। Review গুলো দেখে আগ্রহ আরো বাড়ে আর কোনো কিছু না ভেবেই অর্ডার করে ফেলি।এটা আমার পড়া এই লেখকের প্রথম বই।বইটি পড়েই আমি উনার ফ্যান হয়ে যাই।বইটি চিন্তাভাবনা কে বইয়ের টপিকের দিকে আকৃষ্ট করে।আর সবগুলো প্লট কম্বাইন করে সমাধান করার বিষয়টি সত্যিই খুবই ইউনিক।Writer,seller and publisher সকলকে ধন্যবাদ এমন একটি বই উপহার দেয়ার জন্য।"

Shahriar Nafiz

Shahriar Nafiz , Sep 22, 2024

★ ★ ★ ★ ★

""নাঈম ভাইয়ের বই, সো কেনাই যায়, অত ভাবনা চিন্তার কোনো কারন নাই" (কেউ প্লিজ ফ্যালাসি ধরে বইসেন না) হাতে পাওয়ার পর খানিকটা হতাশই হয়েছিলাম বলা যায়। গায়ের দাম দুশো টাকা অথচ বই দেখি পিচ্চি। পেইজ মোটে ৬৪ টা, আর সাইজ রেগুলার বইগুলোর চেয়ে বেশ ছোটো। মিনি বুক আরকি। রেখে দিলাম শেলফে অন্য বইগুলোর উপর। সারাদিন ইংরেজি গ্রামার পড়ে খুব বিরক্ত লাগছে। এমন সময় আমার ছোট্ট লাইব্রেরির দিকে নজর গেলো। ঘুম The Sleep ছোটো বই, শেষ করতে বেশিক্ষণ লাগবে না। ধরলাম, খানিকক্ষণ পরে বাবা ঝাড়ি মারলো। এতো রাত জাগলে শরীর শেষ হবে। লাইট অফ করে বিছানায় ফোনের হালকা হলুদ আলোয় পড়া জমলো ভালো। অপার্থিব জিনিসপত্রের ভয় আমার প্রায় কেটে গেছে বহুদিন। যদিও এটা কোনো ভুতের বই না, বাট কিছুক্ষণ পর ওদিকে একবার যখন যেতে হলো, ফোনে আলো, রুমে আলো, জানালা দিয়ে বাইরে তাকানো, বারবার পাশে ঘোরা সবকিছুই বলে দিচ্ছিলো, আমি চরম ভয় পাচ্ছি। ঠিক কীসের? জানিনা। এই বই কাদের জন্য? এমন প্রশ্নের উত্তর একটাই- এলিট পাঠকদের জন্য। আমি অনেক গর্বিত(!) যে এই বই কিনে পড়ার যোগ্যতা অন্তত রাখি। মিনি মন্সটার্স বইটার মতো এটার ব্যাপারেও তেমন কিছু ইনফো দিলাম না। ভেতরের একটা ওয়ার্ড বলে দিলেও স্পয়লার খেয়ে যাবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন কী মারাত্মক লেভেলের থ্রিল, সেটা অবশ্য লেখক যতটা সরাসরি দেবেন, তারচেয়ে বেশি আপনারই মাথা থেকে বেরোবে! যে অল্প কয়েকটা বই আমি দ্বিতীয়বার পড়তে চাই তাদের সাথে এটা যোগ হলো। এবার একটু এক্সটেন্ড করে শুধু বইয়ের জন্য বলি- Don't judge a book by it's size. (কভার অবশ্য ভালোই, জাজ করলে পজিটিভ রিভিউই আসে)"

Sannibesh Nath Athoy

Sannibesh Nath Athoy , Jun 3, 2024

★ ★ ★ ★ ★

"ঘুম: THE SLEEP / নাঈম হোসেন ফারুকী যেন ক্রিস্টোফার নোলানের বাংলা ভাষায় লেখা একটা সাইন্স ফিকশন বই। সলিড এস্ট্রোনমি, জেনারেল রিলেটিভিটি, কোয়ান্টাম মেকানিক্সের নানান টার্ম যেকোন সুস্থ পাঠকের মাথা আউলিয়ে দিতে যথেষ্ঠ। যারা হুমায়ূন আহমেদ, জাফর ইকবালের সাইন্স ফিকশন পড়ে, নিজেদের অনেক বড় কল্পবিজ্ঞান প্রেমী আখ্যা দেন, তাদের চেখে দেখা উচিৎ। (স্পয়লার) রজার প্যানরোসের, সাইকেলস অফ টাইমের উপর খানেকটা বেজ করে লেখা বইটি। সহজ বাংলা কথায় বলতে গেলে, বিগ ব্যাং শুরু হওয়ার পর থেকে মহাবিশ্বের সবকিছুই প্রসারিত হয়েছে এবং হচ্ছে। কিন্তু একসময় গিয়ে আবার সংকুচিত হতে থাকবে। প্রসারন শেষে সংকোচন শুরু হবার ঠিক মধ্যিখানের গল্প "ঘুম: THE SLEEP" খুব ছোটখাটো একটা বই। নিয়মিত রিডারদের দুই/তিন ঘণ্টার বেশি লাগার কথা না। মোট ১১টি চ্যাপ্টার থাকলেও, লেখকের ভাষ্যমতে প্রথম ১০টা চ্যাপ্টারে দেওয়া পাজেল মিলালেই উত্তর পেয়ে যাবে পাঠক। তবে সাতের দিমাগের মানুষ হলে কি হচ্ছে তা এর আগেই বুঝে যাবার কথা। শেষে আবার আধ পৃষ্ঠার দুটি অনুবিজ্ঞানগল্প আছে। এবার বলি ভালো-মন্দ নিয়ে— নাঈম হোসেন ফারুকী স্যারের লেখা মোটেও আর ১০ জন লেখকের মত নয়। সাহিত্য ও সেই ধর্মী লেখনির বড়ই অভাব দেখা দিয়েছে বেশ কিছু জায়গায়। গল্পের কাঠামোসহ, সাসপেন্স, ইমোশন ও থ্রিলারের আরো কড়া করে ব্যবহার হতে পারতো, বিশেষ করে আজমতের বিষয়গুলো পরিস্থিতি বিচারে আরো সুপার থ্রিলিং ফিল দেওয়া উচিত ছিল। কিন্তু ওই সময় অনেকের‌ই হজবরল মনে হতে পারে সবটা। দ্বিতীয় পর্ব, স্বপ্ন: The Dream-এ একটা বিরাট অসঙ্গতি চোখে পড়েছে। মহাঘুম ঘটনার ৭ দিন পর, একটি ইন্টারভিউতে সাংবাদিক নিপা মজুমদারকে ডাকা হলে একপর্যায়ে তিনি বলেন, "সিসিটিভি ফুটেজে কুকুর বেড়াল-সহ বহু প্রাণীকে জাগ্রত থাকতে দেখা গেছে" হে প্রত্যুত্তরে প্রশ্নকর্তা প্রশ্ন করে বসেন "সিসিটিভি গুলো চালু ছিল তাহলে? কম্পিউটার আর অন্য স্বয়ংক্রিয় যন্ত্রপাতি?" এখন বড় প্রশ্ন হলো, ঘটনার ৭ দিন পরেও, একজন টিভি চ্যানেলের ইন্টারভিউয়ার সহ গোটা জগৎবাসী, কিভাবে জানে না যে সিসিটিভি ক্যামেরা চালু ছিল! আরো কিছু কিছু অসঙ্গতি ছিল, তবে সব কিছু ছাপিয়ে সাহিত্যের অভাবটাই বারবার এসে উপস্থিত হচ্ছিল। সর্বোপরি, যারা গতানুগতিক ধারার সাইন্স ফিকশন পড়ে অভ্যস্ত তাদের জন্য বইটি মাস্ট রিড টাইপ হতে পারে। ব‌ইবাজার প্রকাশনী গায়ের মূল্য: ২০০৳"

Arnab Mohajan Shaptarshi

Arnab Mohajan Shaptarshi , Mar 20, 2024

★ ★ ★ ★ ★

"২০০ শব্দে রিভিউঃ যতটা সরলসিধা ভাবে শুরু হয় এই বড় গল্পটির সমাপ্তিটা ঠিক ততটাই জটিল এবং দুর্বোধ্যতায় ভরপুর। প্রথমে বইটি থেকে একটা থ্রিলার থ্রিলার সুবাস ছড়াচ্ছিলো, মনে হচ্ছিল মিসির আলীর মত এই গল্পের নায়ক প্রফেসর এন্ডারসন শুরু থেকে ঘটতে থাকা উদ্ভট ঘটনাগুলোর সলিড প্রুফ নিয়ে সামনে হাজির হবেন, আর আমরা পরিষ্কার একটা ধারণা পাবো আসলে পুরো গল্পটা জুড়ে হচ্ছে টা কী! কিন্তু সেরকম কিছুই ঘটে না। বইটা সত্যিকার অর্থেই যদি কারোর ভালো লাগে তাহলে নিঃসন্দেহে সে কথা না বাড়িয়ে এই বইটি পড়া শেষ করে মাত্রই বইয়ের পাজলটা সলভ করার জন্য নিজে আদাজল খেয়ে মাঠে নামবে। কোথায় আছে এই পাজলের সমাধান সূত্র? উত্তর খুব সিম্পল—বিজ্ঞানে! জেনারেল রিলেটিভিটি, ডারউইনের বিবর্তন তত্ত্ব, তেজস্ক্রিয় পদার্থবিজ্ঞান সহ একটুখানি জ্যোতির্বিজ্ঞান নিয়ে জানার তীব্র একটা কৌতুহল জাগায় এই বই। বইটাকে আমি সায়েন্স ফিকশন ঘরানার একটা বড়গল্প বলব৷ বইটার অধ্যায়গুলোর পিকিউলিয়ার নামকরণ, শেষে অণুকল্পবিজ্ঞান নামে দুটো আপাত অর্থে অপ্রাসঙ্গিক গদ্যাংশ জুড়ে আসলে আমাদের পাঠকদেরই কিছু ভুল পদক্ষেপ আর সিদ্ধান্তের ওপর লেখকের চপেটাঘাত বইটাকে বিশিষ্টতা দান করেছে। বইটা সচেতনা তৈরি করে, বিজ্ঞানের টপিকগুলো নিয়ে জানতে কৌতুহল বাড়ায়, একবসায় শেষ করে উঠতে পাঠককে বাধ্য করে (Unputdownable) এবং সেইকারণেই সবরকম পাঠকদের জন্য বইটি অবশ্যপাঠ্য।"

Achinta Roy

Achinta Roy , Mar 8, 2024

★ ★ ★ ★ ★

"Unique and exceptional storyline"

Partho Protim

Partho Protim , Mar 5, 2024

★ ★ ★ ★ ★

"ঘুম the sleep বুক রিভিউ লেখক: নাঈম হোসেন ফারুকী সবাই একটা ঘুম দিয়েছে, মহাঘুম। শুধু যে ঘুম তা না, একের পর এক ঘটে চলছে অঘটন। বিবর্তন ভুল প্রমানিত হয়েছে, সোনা লোহা হয়ে গেছে, বুড়িগঙ্গার জল বরফ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ প্রথম বরফ পড়া দেখছে, মাদ্রাসার দেয়ালে আজমল মুরগির রক্ত দিয়ে কবিতা লিখছেই বা কেন? একের পর এক মানুষ নিঁখোজ হচ্ছে, আবদ্ধ দেয়ালের ভেতর কিভাবেই বা ঢুকে যাচ্ছে পোলার বেয়ারেরা? বাস্তবেই কি আমরা কোনো সিমুলেশনে বাস করছি? নাকি বাস্তবে? এসব বিদঘুটে সব ঘটনা কেন ঘটছে, তা জানতে বিশ্বের তাবড়তাবড় বিজ্ঞানীদের সব চুলছেঁড়ার অবস্থা। কি ব্যাখ্যা দাঁড় করাবেন প্রফেসর এডারসন? এগারো টা অধ্যায়, দশটা পাজল। একটা সমাধান। সেই সমাধান না হওয়া পর্যন্ত বই ছেড়ে উঠা সম্ভব না। ছোট্ট বই, এক বসায় শেষ করা যাবে। দুই আড়াই ঘন্টা সময়নিয়ে ভেবে ভেবে নোট করে পড়লাম নিজে কোনো ব্যাখ্যা দাঁড়া করতে পারি কি'না। পারি নাই🙁 মেলায় বইয়ের দাম ১৫০ টাকা, বিকাশ পেমেন্ট আরও ১৫/২০ টাকা ছাড় পাইছিলাম। বইবাজার প্রকাশনী"

Md Moshiur Rahman Rafi

Md Moshiur Rahman Rafi , Mar 5, 2024

★ ★ ★ ★ ★

"বইয়ের নামঃ ঘুম the Sleep লেখকঃ নাঈম হোসেন ফারুকী জনরাঃ সাইন্স ফিকশ রেটিংঃ ৯.৮/১০ ডাক্তার ঘুম থেকে উঠে দেখেন তার পাশে জমাট বাধা রক্তের স্তুপ। রোগী মারা গেছেন অনেক্ষণ আগে।মারা যাওয়ার কারণঃ সার্জারির সময় ডাক্তার কোনো আশ্চর্য কারণে ঘুমিয়ে গেছিলেন! জি,আপনি ঠিকই পড়েছেন। আর শুধু ডাক্তার নয়, কোনো এক কারণে পৃথিবীর প্রত্যেক মানুষ ২০২২ সালের ১১ই মে ২৪ ঘন্টার জন্য ঘুমিয়ে পরে! তারপরই শুরু হয় একে একে সব অঘটন। কিছু কিছু মানুষ নানা আজগুবি স্বপ্ন দেখছে। কিন্তু এরপরে পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্নকে হার মানাবে। হঠাৎ কোনোরকম ওয়ার্নিং ছাড়া হাজার হাজার মানুষ নিখোজ হচ্ছে। এর সাথে কি মহাকাশ রিসার্চ স্টেশনের উল্কার সম্পর্ক রয়েছে? ঢাকার বুরিগঙ্গার নদীর তীরের মানুষের শেষমেষ তুশারপাত দেখার সৌভাগ্য হয়েছে। কিন্তু এর জন্যে কি তেরো লক্ষ মানুষের জীবন বলি দেওয়া টা worth it ছিল? কিভাবেই বা সোনার গুদাম লোহা্র গুদামে পরিণত হল? মাদ্রাসার সেই দারোয়ান ই বা কে যে মুরগির রক্ত দিয়ে দেয়ালে রহস্যজনক ধাধা লেখে? বিজ্ঞানীদের মাথায় হাত, কারণ আইন যে বদলে গেছে! ৬০ পেজের ছোট একটা বই। সাইন্স ফিকশনে সাইন্স পাওয়াটা আমার মতে রেয়ার, হুমায়ূন আহমেদের পড়া সাইফাই গুলোতে আমি বিজ্ঞান পেয়েছি,তিনি এই ব্যাপারটাও উল্যেখ করেছিলেন। তারপর এই লেখকের বই এ সেরকম পেলাম। বইটি ১০টা ছোট পাজেলে ভাগ করা,প্রত্যেক চ্যাপ্টার পড়ে প্রশ্নের সংখ্যা কমার বদলে বাড়তে থাকবে। শেষ চ্যাপ্টার এ মিলবে আপনার প্রশ্নের উত্তর।শেষে আরো দুটি ফানি গল্প আছে। লেখকের স্টোরি টেলিং অসম্ভব রকমের সুন্দর। মিস্টারিয়াস স্টাইলে যেভাবে প্রত্যেকটি চ্যাপ্টার বর্ণনা করা হয়েছে, তার ফলে পুরো বই এক বসায় শেষ না করে উঠা কঠিন। সাইন্স ফিকশন লাভার দের জন্য এই বইটা মাস্ট। ভবিষ্যতেও এরকম সাইফাই উপহার দেওয়ার জন্যে লেখকের কাছে অনুরোধ থাকবে। হ্যাপি রিডিং🖤"

Tasauf Islam Tonoy

Tasauf Islam Tonoy , Jan 2, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ঘুম - দ্যা স্লিপ পড়লাম। ভালো লাগলো। পাজল আঁকারে গল্প হওয়ায় জিনিসটা থ্রিল জাগিয়েছে। পরে গিয়ে যখন ব্যাখ্যা দিয়েছে লেখক তখন সব পাজল সুন্দর ভাবে খাপ খেয়ে গেছে। অনেকদিন পরে সাই ফাই / গল্প পড়লাম ছোট হলেও তৃপ্তি পেলাম এটা পড়ে। রেটিং ৯/১০"

Soykot Hasan

Soykot Hasan , Nov 29, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"একদম বাজে একটা বই।কাহিনি কই থেইককা কই গেল কিছু ই বুঝা গেল না।"

Hridoy Hoque

Hridoy Hoque , Nov 27, 2023

★ ★ ★ ★ ★

"ছোট্ট এ বইটি দুটো ভাগে বিভক্ত। প্রথম ভাগে স্থান পেয়েছে বইয়ের নামগল্প। দ্বিতীয় ভাগে আছে দুটি অণুগল্প। শেষ অণুগল্পটি পড়ে কিছুক্ষণ হেসেছিলাম। পরিচিত চরিত্রের পরিচিত ভণ্ডামি। তবে নামগল্প বা ঘুম The Sleep গল্পটা অসাধারণ ঠেকেছে! গল্পের শুরুটা ড্রামাটিক। একটা মিস্ট্রির আভাস দেয়। পরক্ষণে তা রূপ নেয় থ্রিলারের দিকে। মাঝেমধ্যে জুড়ে যায় অ্যাডভেঞ্চার। আবার সবকিছু মিলিয়েই সাইফাই হয়ে ওঠে। আসলেই যেনো বইয়ের ভাষায়— দশ টুকরো পাজল এবং একটা সমাধান! এই গল্পের বিশেষত্ব হলো সমগ্র গল্পের ছোট ছোট গল্পগুলো প্রথমে সম্পর্কহীন বলে মনে হয়। পড়া চালিয়ে যাবার সাথে সাথে সম্পর্ক কিছুটা আঁচ করা যায়। একই সাথে গল্পটা ধীরে ধীরে কল্পবিজ্ঞান হয়ে ঠেকে পাঠকের মনে। পদার্থবিজ্ঞানের কিছু নিয়মের একদম সীমারেখায় পৌঁছে যায় নানান সময়। গল্পের প্রায় শেষের দিকে পাঠকের মনে আরেকটা গল্পের নানা মাত্রিক শুরু ছেড়ে ইতি টানে কল্পবিজ্ঞানের এই ছোট্ট বইটি।"

Sultana Pervin

Sultana Pervin , Oct 21, 2023

★ ★ ★ ★ ★

"avarage book, was expecting something better"

Joyant Sheikhar Gupta Joy

Joyant Sheikhar Gupta Joy , Jun 15, 2023

★ ★ ★ ★ ★

"বুক রিভিউ: ঘুম The Sleep রিডিং টাইম: 5.4×10¹² ন্যানো সেকেন্ড পার্সোনাল রেটিং: 23.15/24.15 পৃথিবীতে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে কয়েকদিন পর পর। কখনো পৃথিবীর আটশো কোটি মানুষ একসাথে ঘুমিয়ে পড়ছে, কখনো বুড়িগঙ্গার আশেপাশের এলাকার তাপমাত্রা শূন্যের নিচে চলে যাচ্ছে আবার বেড়ে সেটা পঞ্চাশ ডিগ্রির উপরে হয়ে যাচ্ছে। দুইদিনে ঢাকায় তেতাল্লিশ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর কি কারণ? ডক্টর আরফান বিবর্তনকে ভুল প্রমাণ করে বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের চোখের ঘুম উড়িয়ে দিয়েছে। সত্যিই কি তাহলে বিবর্তন ভুল? যা এতোদিন প্রমাণিত সত্য বলে মনে করতাম। মানুষজন মহাশূন্যে উঠে যাচ্ছে কোনো রকেট ছাড়াই, কিছুক্ষণ পরেই আবার মহাকাশ থেকে উল্কাপাত হচ্ছে। হেই ওয়েট, ওগুলো কি সত্যি‌ই উল্কা ছিলো? ঘুমন্ত ইদ্রিস মোল্লার ঘরে ঢুকে তার পায়ের এক টুকরো মাংস নিয়ে কেটে পড়লো শেয়াল। কিভাবে সম্ভব? দরজা জানালা তো বন্ধ ছিলো। এসবের পিছনে কি কোনো মহাজাগতিক অস্তিত্বের হাত আছে নাকি জ্বীন-ভূতের? নাকি এর পিছনে আছে জো বাইডেন বা পুতিন? কন্সপিরেসি থিওরিতে ভরে গেছে পৃথিবী। এরকম আরো কিছু পরস্পর সম্পর্কযুক্ত ঘটনা আছে ব‌ইটিতে। যেগুলো বিগ ব্যাং থেকে শুরু করে এখন পর্যন্ত কখনোই ঘটেনি। ভবিষ্যতে‌ও কখনো হয়তো ঘটবে না অথবা ঘটার সম্ভাবনা খুব‌ই নগণ্য। ঘটনাগুলো একটা পাজেলের দশ টুকরো মতো শেষে সবগুলো জোড়া দিলে পাজেলের উত্তর মিলবে। লেখক প্রতিটা চ্যাপ্টার পড়ে ভাবতে ও সময় নিয়ে পড়তে বলেছিলো। অবাধ্য পাঠক হ‌ওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে এক বসাতেই শেষ করে ফেলেছি ৬৪ পৃষ্ঠার ছোট্ট এই বইটা। যদিও কিছু ঘটনার সমাধান আন্দাজ করতে পেরেছিলাম। লেখক মহাবিশ্বের সেই সকল বিরল ঘটনাগুলোকে কাল্পনিকতার আশ্রয় নিয়ে তুলে ধরেছে। মহাবিশ্বে এমন কিছু ঘটনাও ঘটতে পারে যা আপাত দৃষ্টিতে অলৌকিক মনে হলেও আদৌও সেটা অলৌকিক নয়, এর‌ও ব্যাখ্যা আছে। হয়তো লেখক এই সাইন্স ফিকশন দিয়ে এটাই বুঝাতে চেয়েছেন। ব‌ইটার ব্ল্যাকহোল, হোয়াটহোল আর এন্ট্রপির টপিকটা একটু কঠিন মনে হয়েছে। এছাড়া বাকি সবকিছু খুব‌ই ইন্টারেস্টিং লেগেছে। শেষের টুইস্ট গুলো‌ও ইন্টারেস্টিং ছিলো। সাম্প্রতিক বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক‌ও বইয়ে ঠাই পেয়েছে।‌ বইয়ের বাইন্ডিং, কভার, পেইজ কোয়ালিটি মোটামুটি ভালোই। সবকিছু মিলিয়ে ব‌ইটা অনেক ভালোই লেগেছে। সাই-ফাইয়ের ব‌ই খুব কম পড়েছি, হ্যাঁ খুব কম। এটা সম্ভবত ২য় কোনো সাই-ফাইয়ের ব‌ই পড়লাম। হ্যাপি স্লিপিং হ্যাপি রিডিং"

Ahammed Zihad Khan

Ahammed Zihad Khan , Apr 8, 2023

★ ★ ★ ★ ★

"বই: ঘুম The Sleep লেখক: Nayeem Hossain Faruque রেটিং : ৯/১০ পৃষ্ঠা সংখ্যা : ৬০ ১১ টি ভিন্ন ভিন্ন কাহিনীকে এক সূত্রে গেছে নাঈম হোসেন ফারুকী লিখেছেন ঘুম। পৃথিবীর সমস্ত মানুষ একসঙ্গে ঘুমিয়ে পড়ে কেন ঘুমিয়ে পড়ে কেউ জানে না । বই পড়তে পড়তে আপনি চলে যাবেন ব্ল্যাক হোলের কনসেপ্টে। হঠাৎই বুড়িগঙ্গা পানি বরফ জমে যাচ্ছে আবার বরফ হলে অত্যাধিক তাপমাত্রায় হিটস্ট্রোকে মানুষ মারা যাচ্ছে। বিভিন্ন বন্যপ্রাণী দেয়াল ভেদ করে চলে যাচ্ছে।আবার কোন মাদ্রাসার ছাত্রের উপর জিন ভুতে ভর করছে। এসব অদ্ভুত ঘটনার কারণ জানতে হলে পড়তে হবে আপনাকে আই কল্পবিজ্ঞানের বইটির শেষ পর্যন্ত।"

Abir ferdous

Abir ferdous , Apr 6, 2023

★ ★ ★ ★ ★

"চমৎকার লেখনী ও চমৎকার এলিমেন্ট। সম সাময়িক বিষয়ের সাথে কল্পনা ও বিজ্ঞানের চমৎকার প্রেজেন্টেশন"

Jahirul Islam

Jahirul Islam , Mar 24, 2023

★ ★ ★ ★ ★

"হুমায়ূন আহমেদের লেখা 'আমিই মিসির আলি' উপন্যাসের গল্পটা নায়কের চাইল্ডহুড ট্রমার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। গল্পের নায়কের নাম সুলতান। তার শৈশবে 'ইদ্রিস মাস্টার' নামের এক লজিং শিক্ষক অনেক অত্যাচার করত তার উপরে। রোদের মধ্যে ২ হাতে ২ ইট তুলে দাড় করিয়ে রাখত ঘন্টার পর ঘন্টা। অন্ধকার মন্দিরের মধ্যে খালি গায়ে সুতা দিয়ে মাকড়শা ছেড়ে দিতে তার শরীরে। এইরকম আরো বিভিন্ন অত্যাচার। ফলশ্রুতিতে, সুলতান ছেলেটা এই ধরনের ট্রমার মধ্যে থেকে থেকে একসময় একধরনের মানসিক রোগী হয়ে ওঠে। একপর্যায়ে ইদ্রিস মাস্টার কে খুন করে সে। অন্য আরো কয়েকজনকে খুন করে। এক ধরনের কাল্পনিক বাস্তবতায় ঢুকে যায় এই সুলতান। Nayeem Hossain Faruque ভাইয়ের 'ঘুম The sleep' বইয়ে এইরকম একটা কাহিনী আছে। এখানে ভিক্টিমের নাম আজমত, আর কালপ্রিট ইদ্রিস মোল্লা, একজন মাদ্রাসা শিক্ষক। আবাসিক মাদ্রাসায় দিনের পর দিন এই ইদ্রিস মোল্লা শিশু আজমত কে ধর্ষণ করত। ট্রমা থেকে আজমত এক পর্যায়ে মানসিক রোগী হয়ে যায়। সে নিজের ব্রেইনে আরো কিছু ক্যারেক্টার তৈরি করে। খুন খারাবি সহ অনেক ক্রাইম করতে থাকে একের পর এক। না, এটাই ঘুম The sleep বইয়ের মূল কাহিনী নয়। এটা বইয়ের অন্যতম কাহিনী। এইরকম ১০ টা কাহিনী নিয়ে বইটা সাজানো হয়েছে। সবগুলো কাহিনী একে অপরের সাথে ইন্টারলিংকড। কোন গল্পটা বাস্তব, কোনটা হ্যালুসিনেশন জগতের কাহিনী, কোন গল্পটা ফিজিক্সের সূত্র মানছে, কোনটা মানছে না -- বেশ ধাধার মধ্যে পড়তে পারে পাঠকরা এই বইটা পড়ার সময়ে। বইটা সায়েন্স ফিকশন জনরার, কিন্তু বইয়ের মধ্যে অনেকগুলো সামাজিক সমস্যা স্পর্শ করা হয়েছে। -- বইয়ের নাম - ঘুম The sleep লেখক - নাঈম হোসেন ফারুকী প্রকাশক - প্রান্ত প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা -৬৪ মুদ্রিত মূল্য -২০০ টাকা"

Nafiue Shahid

Nafiue Shahid , Mar 22, 2023

★ ★ ★ ★ ★

"বইয়ের সম্পরকে খুব বেশী কিছু বলব না। এটাই বলার যে আমি জ়ীবদ্দশায় অনেক কল্পবিজ্ঞান পড়েছি, অনেক সাই ফাই সিরিজ আর মুভি দেখেছি। সাই ফাই জনরাটা সব সময়ই আমার ফ্যাসিনেটিং লাগত। এই বই পড়ে আমি আমার মধ্যে যে কিউরিসিটি আর আগ্রহ লক্ষ্য করেছি তা আর কোনো সাই ফাই বইতে পাইনি। আর ব্যাক্ষা গুলোও ছিল দারুন। সবকিছুর সমাধান পুরোপুরি দেয়া হয়নি। একটা রহস্য ভাব রয়ে গেছে যেটা আমার কাছে দারুন লেগেছে। এক কথায় গত ক বছরে পড়া অন্যতম সেরা কাজ। রেটিংঃ ৯/১০"

Tanvir Ahamed

Tanvir Ahamed , Mar 9, 2023

★ ★ ★ ★ ★

"খুব ছোট্ট একটা বই। অনেকগুলো পিচ্চি পিচ্চি স্টোরি। পাজলের টুকরোর মতো ছড়িয়ে ছিটিয়া থাকা স্টোরিগুলো পাঠককে ভাবাবে। বইটা সহজ সাবলীলভাবে লেখা। এক বসাতে শেষ করা যায়। স্টোরিগুলো সব ইউনিক, এবং ইন্টারেস্টিং। মোটা ১১ টা ছোট গল্প। একটা গল্পের সাথে আরেকটা কানেকটেড। শেষ ১১তম স্টোরিতে গিয়ে সব রিভিল হবে। এর আগে পাঠকের মন ব্যকুল হয়ে উঠবে "হচ্ছেটা কী" তা জানার জন্য৷ গল্পগুলো পড়ার সময় ভাবছিলাম সম্ভাব্য সমাধান কী হতে পারে, সত্যি বলতে আগে থেকে অনুমান করা দুষ্কর ঘটনাগুলো সম্ভাব্য ব্যাখ্যা কী হতে পারে। ক্লিফহ্যাংগারে ভরপুর শেষ পর্যায়ে, যা পাঠককে পরের গল্প পড়তে উদ্বুদ্ধ করবে৷ লেখক রহস্যময়, কৌতূহলোদ্দীপক ফিজিক্সের হাইপোথিসিস ও থিউরির মিশেল ঘটিয়েছেন। যেমন-- হোয়াইট হোল, এনট্রপি, এক্টিভেশন, রিভার্স ইউনিভার্স, রোজেন ব্রিজ ওয়ার্মহোল ইত্যাদি। যা সত্যিই প্রশংসার দাবিদার। প্রতিটা পার্টের শিরোনামগুলো অনন্ত জলীল টাইপের। যেটা বেশ মজার। নেগেটিভ দিক নিয়ে যদি বলতে হয় তাহলে কিছু জিনিস না বললেই নয়৷ গল্পগুলো লিনিয়ারভাবে চলে না। র‍্যান্ডমভাবে চলতে থাকে৷ পাঠকের একটু মনে রাখতে হবে বিগত পার্টগুলো। প্রতিটা গল্পের শেষে অমীমাংস ছিল। যখনি লেখক টানটান উত্তেজনাকর পরিস্থিতিতে আমাকে এনেছেন ঠিক তখনিই গল্প চেঞ্জ হয়ে অন্য প্রেক্ষাপটে চলে গেছে। তখন একটু বিরক্ত লেগেছে। চাচ্ছিলাম সবকিছু ধীরে ধীরে জটগুলো খুলবে। কিন্তু তা হয় না, একেবারব শেষে গিয়ে সব রিভিল হয়। যদিও লেখক আগেই এবিষয়ে সতর্ক করেছেন পাঠককে। ♥"

Mahbubur Rahman

Mahbubur Rahman , Mar 1, 2023

★ ★ ★ ★ ★

"📗ঘুম দা স্লিপ 🖊️নাঈম হোসেন ফারুকী ---------- কী হতে পারব যদি মহাবিশ্বের আইন পাল্টে যায়? বইয়ের নাম ঘুম হলেও এটাকে ঘুমের বই ভাববেন না কেউ! এটি রীতিমতো ঘুম কেড়ে নেয়া বই! এগারোটা গল্পে দশটা টুকরো আছে। লেখক পুরো বই এক বসাতে না পড়ে আলাদা আলাদা করে সময় নিয়ে পড়তে বলেছেন। কিন্তু একটা পড়ে মাথায় যে জট লাগে সে জট তো ঘুমাতে দেয় না। সন্ধ্যায় পড়া শুরু করে এক একটা চ্যাপ্টার পড়ে অন্যটা না পড়া পর্যন্ত দেখি চোখ বুজা যায় না। কী মুশকিল! শেষে পরে পড়বো, পরে পড়বো করেও এক রাতেই পুরোটা পড়তে বাধ্য হলাম। এ গল্পগুলো আর সব গল্পের বইয়ের মত শুধু গোঁফে তা দিতে দিতে হেলান দিয়ে বসে পড়ে ফেললেই হবে না। লেখকের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ মস্তিষ্ককে রাখবে চঞ্চল! অনেক বিখ্যাত গোয়েন্দা গল্পের শেষের আগেই মনে মনে রহস্যের সমাধান পেয়েছি। কিন্তু এ গল্পের চূড়ান্ত পরিণতি যে এরকম হবে তা ঘুণাক্ষরেও টের পাইনি। তাই এর ঘোরও সহজে কাটতে চাইছে না। প্রাচীনকালে লোহা, তামা ইত্যাদিকে সোনা বানানোর অনেক অসফল চেষ্টা হয়েছে। কিন্তু এ বইয়ে সোনা কীভাবে লোহা হয়ে গেল তার যৌক্তিক ও কাল্পনিক চিত্র অঙ্কিত হয়েছে। এরকম বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় তুলে ধরেছেন লেখক। বইটির আকার অনেক ছোটো। কিন্তু মাথায় প্যাঁচ লাগিয়েছে সানন্দে। এ-যেন গল্প, কিন্তু গল্প নয়। গল্পের ফাঁক গলে দর্শন ঢুকে পড়েছে। ছোট্ট এই বইটি পাঠককে ভাবাবে এটা শিওর। সায়েন্স ফিকশনের আড়ালে সমাজের বেশ কিছু অসঙ্গতিপূর্ণ দিকের বিরুদ্ধেও আঙুল তুলেছে বইটি। অমর একুশে বইমেলা-২০২৩ থেকে লেখকের অটোগ্রাফ সহ সংগ্রহের সৌভাগ্য হয়েছে বইটি।"

Zuhayer Adit

Zuhayer Adit , Mar 1, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Average"

Aazmaine Alif Abrar

Aazmaine Alif Abrar , Feb 26, 2023

★ ★ ★ ★ ★

"[এটা বইয়ের বিস্তারিত রিভিউ তাই কিছু স্পয়লার থাকতে পারে। নিজ দায়িত্বে পড়বেন] বইয়ের নামঃ ঘুম The Sleep লেখকঃ নাঈম হোসেন ফারুকী জনরাঃ সায়েন্স ফিকশন রেটিংঃ 9.6/10 সাধারণত সায়েন্স ফিকশন খুব বেশি পড়া হয় না আমার। তবে এই "পিচ্চি" বইটা দারুণ ছিল। এক বসায় পড়ে ফেলেছি। বইয়ের একেবারে শেষ পর্যন্ত আগ্রহ ধরে ছিল। যেহেতু ছোট বই তাই রিভিউও ছোট হবে। বইয়ের প্লটটা ইউনিক। শুরুটা ভালো লেগেছে। কয়েকটা ছোট কাহিনীর মাধ্যমে বোঝানো হয় যে 11 থেকে 12 মে এই 24ঘন্টা পৃৃথিবীর সব মানুষ একসাথে ঘুমিয়ে পড়ে। শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে। কিন্তু কারণটা কেউ জানে না। চারিদিক থেকে অনেক কন্সপিরেইসি থিওরি উঠে আসে। কিন্তু মহাঘুমের মূল কারণ সবার অজানা। সাংবাদিকরা মহাঘুম নিয়ে নিউজ রিপোর্ট বানাচ্ছে। বিজ্ঞানীরা এই ঘুমের মধ্যে মানুষের স্বপ্নের অ্যানালাইসিস করছে। কিন্তু কেউ কিছু বুঝে উঠতে পারছে না। এই কাহিনীটা এক কথায় অসাধারণ। খুবই অদ্ভুত একটা রহস্য তৈরি করে এই ঘটনাটা। এরপর দৃৃশ্যপট পাল্টে গিয়ে এন্টার্কটিকার এক মহাকাশ গবেষণা ল্যাবরেটরিতে চলে যায় যার নাম কনকর্ডিয়া রিসার্চ স্টেশন। সেখানেও কিছু অদ্ভুত ঘটনা ঘটে। বলা বাহুল্য, এই নামে বাস্তবেই এন্টার্কটিকায় একটা রিসার্চ স্টেশন আছে! ওদিকে আমেরিকায় জ্যোতির্বিজ্ঞানী প্রফেসর এডারসন (ওরফে বিদেশি গ্রামের চাচাতো ভাই এডারসন) দূরের সানফ্লাওয়ার গ্যালাক্সির কেন্দ্রে অস্বাভাবিক কিছু একটা লক্ষ্য করেন। এর আগে কনটেক্সটে একটা মাদ্রাসা আর সেখানকার এক হুজুর ইদ্রিস মোল্লার কাহিনী চলে আসে। অন্যদিকে আবার ড.আরফান নামের এক বিজ্ঞানী কিছু প্রাচীন ফসিল আবিষ্কার করে বিবর্তনকে ভুল প্রমাণ করে ফেলেন। এইগুলো বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সবগুলোই পরস্পরের সাথে সম্পর্কিত। এই মহাঘুম, প্রফেসর এডারসনের আবিষ্কার, কনকর্ডিয়ার অদ্ভুত ঘটনা, মাদ্রাসায় হুজুর ইদ্রিস মোল্লার কাহিনী, ডক্টর আরফানের আবিষ্কার সবগুলোই একই সুতোয় গাথা। কিন্তু সেটা প্রেডিক্ট করা যায় না। গল্পটা এখানেই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে উঠে। মাঝে আরও কিছু ছোটখাটো ঘটনা ঘটে। কিন্তু সেগুলোর কথা এখানে বলবো না। যাই হোক, সময় এভাবে এগিয়ে চলে। (সময় আসলেই এগিয়ে চলে কিনা সেটা একটা বড় প্রশ্ন)। অইদিকে সিয়েরা নেভাডার একটা হোটেলে পৃৃথিবীর প্রথম সারির বিশজন বিজ্ঞানী গোপন সম্মেলনে বসে। অনেকটা সলভে সম্মেলনের মতো। এখানেই আমরা প্রথম লালুশ ভি ব্রিটানিয়া নামের একজন জ্যোতিঃপদার্থবিজ্ঞানীর কথা জানতে পারি। যদিও ক্যারেক্টারটা অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমার ফেভারিট। তো সেই সম্মেলনে প্রফেসর এডারসন এইসব সমস্যার সমাধান করে ফেলেন। কিন্তু তা আমরা পুরোটা জানতে পারি না তখন। এভাবে আমরা নয় নাম্বার অধ্যায়ে চলে যাই। যেখানে মোটামুটি অনেক কিছু বোঝা যায়। আর 10 নাম্বার পাজেলে সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। সেই সাথে একটা বিশাল বড় টুইস্টও থাকে। প্রতিটা বিচ্ছিন্ন ঘটনা শেষে মিলিত হয়ে একটা বড় ছবি তৈরি করে। সেইটিই মূলত এই 10টা পাজেলের সমাধান। টোটালি আনপ্রেডিক্টেবল ছিল। গল্পের সম্পূর্ণ অংশটাই অনেক বেশি ইন্টারেস্টিং। কাহিনী বেশ সিম্পল। পড়তে গিয়ে মজা পেয়েছি। তবে একেবারে লাস্টের টুইস্টের কোনো তুলনাই হয় না। জিনিসটা এখনো আমাকে ভাবায়। সবগুলো টুকরো ঘটনা একসাথে যখন সেন্স মেক করে পুরো জিনিসটা তখন আপনাকে বিশাল বড় একটা ধাক্কা দিবে। ওভারঅল বইটা দারুণ। পড়ে দেখতে পারেন।"

partha Banik

partha Banik , Feb 21, 2023

★ ★ ★ ★ ★

"হঠাৎ একদিন দেখা গেল পুরো পৃথিবীর মানুষ অজান্তে ২৪ঘন্টার জন্য ঘুমে তলিয়ে গেছে। জেগে ছিল পশুপাখিরা; ছিল ভীত-সন্ত্রস্ত, বিচলিত। কি হয়েছিল সেইদিন? হঠাৎ ঢাকার আবহাওয়া পৌঁছাল হিমাঙ্কের নিচে, পরক্ষণেই ৮০ডিগ্রী সেলসিয়াস। মৃত্যুপুরী হলো যান্ত্রিক শহর ঢাকা। লেখকের অনুরোধ প্রতিটি অধ্যায় শেষে পাজলগুলো নিয়ে যেন পাঠক চিন্তা করে। কিন্তু আমি বেচারা একটানাই পড়ে শেষ করলাম। “ঘুম The Sleep" নামটা অনন্ত জলিলের ফিল্ম “দিন The Day"কে ট্রল করে লেখা। “দিন The Day” ফ্লপ হলেও প্রিয় নাঈম হোসেন ফারুকী ভাইয়ার এই সাইন্স ফিকশন বইটা খুব ভালো লেগেছে আমার। বইয়ের নাম হিসেবে “ঘুম The Sleep" অন্যরকম। প্রচ্ছদ'টা মেবি মিডজার্নি এআই দিয়ে করা।"

Md Ar Mubin

Md Ar Mubin , Feb 18, 2023

★ ★ ★ ★ ★

"গ্রন্থ পর্যালোচনা; ঘুম The Sleep আসমান থেকে গায়েবি আওয়াজ এলো... আইন পরিবর্তন করা হয়েছে! জায়গায় জায়গায় ঘটে চলেছে উদ্ভট ঘটনা, কিছু ঘটনার বর্ণনা পড়ে রীতিমতো শিউরে উঠতে হয়! যার পুরো কৃতিত্ব লেখকের লিখনশৈলীর। ১১টা অধ্যায়জুড়ে রয়েছে এইসব ঘটনার টুকরো টুকরো গল্প। প্রতিটা গল্প আলাদা মনে হলেও, শেষে সব রসুনের কোয়া গিয়ে মিলেছে এক জায়গায়! লেখকের ভাষায়– এগারোটা অধ্যায়। দশ টুকরো পাজেল। একটা সমাধান! ৬৪ পৃষ্ঠার বইটি এক বসায় শেষ করা যায়, কিন্তু লেখক মানা করেছেন, প্রতি অধ্যায়ে হিন্টস আছে, ধাঁধা আছে, গেইস করে করে পড়তে পারলে মজা বাড়বে। গেইস করতে না পারলেও, শেষে গিয়ে বিস্ময়ে থ হয়ে যেতে হবে। এত সুন্দর সুন্দর চরিত্র আর তাদের নাম, কিছু চরিত্র তো বাস্তব থেকে তুলে আনা! লেখক এই ছোট্ট জায়গাটাতেই প্রতিটা চরিত্রকে খুবই যত্নের সাথে উপস্থাপন করেছেন, কোনো চরিত্রকেই অহেতুক মনে হয়নি। পাওয়া যাচ্ছে: একুশে বইমেলা, স্টল: ৪৯২ বইবাজার প্রকাশনী।"

Md. Asif Sinha

Md. Asif Sinha , Feb 14, 2023

★ ★ ★ ★ ★

"দশটি ছোট ছোট ঘটনা বা দুর্ঘটনা নিয়ে একটি সাইন্স ফিকশন। প্রতিটি ঘটনা পরস্পরের সাথে সম্পর্কীত, তবে অন্য কোন বইয়ের মত ঠিক ধারাবাহিক নয়। লেখকের ভাষা ধার করে বললে - “এই বইয়ের প্রথম দশটা চ্যাপ্টার একটা জিগস পাজেলের দশ টুকরো। সবগুলো টুকরো জোড়া দিলে শেষে মিলবে উত্তর।“ যদিও লেখক বইয়ের শুরুতেই অনুরোধ করেছিলেন বইটা বিরতি দিয়ে দিয়ে পড়ায় জন্য, কিন্তু প্রতিটা ঘটনাই এতটাই চমকপ্রদ যে আমার পক্ষে তা আর সম্ভব হয়নি। আমি এক বসাতেই রুদ্ধশ্বাসে পড়ে শেষ করেছি। ছোট্ট বই, মাত্র ৬৪ পাতার। একটানা পড়লে এক ঘন্টার ভিতরই শেষ হয়ে যাবে, তবে ঘটনাগুলো আপনাকে বার বার ভাবাবে আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রেক্ষাপটে, গল্পের ভিতর এবং বাইরে থেকে, বিভিন্ন দৃষ্টিকোন থেকে, অনেক ক্ষেত্রেই চিন্তার খোরাক জোগাবে। ব্যাক্তিগত ভাবে আমার বেশ ভালো লেগেছে। যদিও এটা একটি সাইন্স ফিকশন এরপরেও যে কোন রহস্য-রোমাঞ্চপ্রেমীরই এই বই ভালো লাগবে বলে আমার ধারনা। এই বইটিকে একদম এককথায় বর্ণনা করতে বললে আমি বলবো – চমকপ্রদ, আকর্ষনীয় এবং চুম্বকীয়।"

Javed Ikbal

Javed Ikbal , Feb 11, 2023

★ ★ ★ ★ ★

"ঢাকায় বরফ। বুড়িগঙ্গা জমে বরফ হয়ে গেল। শূন্যের নিচে ৩৩ ডিগ্রি তাপমাত্রায় জমে মারা গেল ১৩ লক্ষ মানুষ। তারপর তাপমাত্রা বাড়তেই থাকল। রাত দুইটার সময় একই এলাকাতে তাপমাত্রা হলো ৮০ ডিগ্রি। এবার মারা গেল আরো ৩০ লক্ষ মানুষ, কোটিখানেক মানুষ মৃত্যুর কাছাকাছি। গুদাম ভর্তি সোনা লোহা হয়ে গেল। শুধু তাই না, বিশ্ব জুড়ে ঘটছে আজব সব ঘটনা। প্রাচীন পাথর বা ফসিলের বয়স সম্পর্কে বিজ্ঞান এতদিন যা জানতো, সেই হিসাব হটাত করে উলটে গেল। আর এগুলির শুরু হলো সারা বিশ্বের সব মানুষের ২৪ ঘন্টা ১৫ মিনিট ঘুমের মধ্যে দিয়ে। ছোট সায়েন্স ফিকশন, চাইলে এক বসায় পড়ে ফেলা যায়। কিন্তু লেখকের মানা আছে, একবারে পড়ার ব্যপারে। আমি সময়ের অভাবে তিন বারে পড়েছি। পড়ার পরে মনে হয়েছে, শেষ পাতা থেকে এবার উল্টোদিকে আবার পড়ি বইটা। কারন বিভিন্ন আলাদা আলাদা ঘটনা, প্রথমে সম্পর্কবিহীন, বিচ্ছিন্ন ঘটনা মনে হয়েছে। কিন্তু আসলে এগুলি বিচ্ছিন্ন না, লেখকের ভাসায় জিগ স পাজল, যেগুলির টুকরোগুলো জোড়া দিলেই কেবল সম্পুর্ন ছবিটা দেখা যায়। এবং যখন সেই সম্পূর্ন চিত্রটা দেখতে পেলাম, আমি চমকে গেলাম। এই চমক দেয়ার ক্রেডিট লেখকের; তার মুনশিয়ানাতেই পাঠকের জন্য এই অপ্রত্যাশিত উন্মোচন ঘটে। কিন্তু এটা কি শুধুই সায়েন্স ফিকশন? সমাজ ছাড়া বিজ্ঞান হয় না, আর তাই টুকরো টুকরো ছবি দিয়ে লেখা বইটার একটা ছবি একটা কুৎসিত অপরাধকে নিয়ে। আজমত নামের একটি চরিত্র কোন এক অজানা কারনে কী ঘটছে তা বুঝতে পারে বা ভবিষ্যতবাণী করতে পারে। এই আজমত শিশুকালে মাদ্রাসায় বারবার ধর্ষনের শিকার হয়েছিল। বইয়ের চমক নষ্ট না করে আজমতের জীবনে, আপনার, আমার, এই মহাবিশ্বে কী ঘটতে যাচ্ছে তা বলা যাবে না, তাই সেটা পাঠকের নিজের আবিষ্কারের জন্যই তোলা থাকুক। পদার্থবিজ্ঞানের একদম সীমারেখার কিছু বিষয়ের ওপর ভিত্তি করে লেখা এই সায়েন্স ফিকশন, এবং ঘটনার তাত্বিক ব্যখ্যাও চমৎকারভাবে দেয়া হয়েছ। আশা করি, সেই তত্বগুলির সাথে পরিচয় না থাকলেও বইটা পড়তে ও উপভোগ করতে কোন অসুবিধা হবে না। মূল বইয়ের সাথে আছে দুটো অনুগল্প। তার মধ্যে শেষটা পড়ে অনেক হেসেছি। শুধু একটা ব্যাপারে ব্যখ্যা পেলাম না--আজমতের অতীন্দ্রিয় ক্ষমতা রহস্যই থেকে গেল। ব্যাক্তিগত রেটিং: ৯.৫/১০"

Muhummad Goni

Muhummad Goni , Feb 10, 2023

★ ★ ★ ★ ★

"বইটা পড়ে কেমন লাগলো? পৃষ্ঠা- ১৩, কী হয়েছিল? ১১, ১২ তারিখের বিশেষত্বটা কী? অথবা হঠাৎ এমন হওয়ার কারণটাই বা কী? কেন ঘুমালো সবাই? পৃষ্ঠা, ১৮ মৎস মানব? কী হচ্ছে বুঝতে আরো একটু আগাতে হবে৷ এখনো ঠিক ব্যাখ্যাটা বুঝতে সময় লাগবে। পৃষ্ঠা - ২০ Coming behind something? পৃষ্ঠা- ২১ তারপর? পৃষ্ঠা-২২ এটা কী বুঝানো হলো? পরেরগুলো পড়ে দেখলে বুঝবো? পৃষ্ঠা - ২৬ এই বিদঘুটে করে লেখা কারণটাই কি এসবের পিছনে কারণ? প্রফেসরের অনুমান কি ঠিক? পৃষ্ঠা - ৩০ আজমত আসলে কে? সে এতসব কীভাবে করছে? বিবর্তনবাদ পাল্টে যাওয়ার পর কী ঘটলো? আসলেই কী বিবর্তনবাদ পাল্টেছে? পৃষ্ঠা- ৩৩ এখানে ঠিক কী ঘটলো? নাকি এটা রূপক ছিল? পৃষ্ঠা - ৪০ রহস্য খুললো নাকি আরো জট পাকালো? কী করার? আরেকটু বাকি.... পৃষ্ঠা -৪৬ And i'm still curious to know what just happening! And why? কীভাবে? কেন? এবং কী? পৃষ্ঠা -৫২ রহস্য আরো বাড়ছে বয় কমছে না। ধাঁধাটা ধাঁধাতেই রয়ে গেল। ছড়ার শেষ লাইনটার অর্থ তবে কী? পৃষ্ঠা- ৫৭ ভাবছি.......!!! পৃষ্ঠা - ৫৯ Booooooom! And here is the whole answer শেষ পাতায় খালি অংশে লেখা পাঠ প্রতিক্রিয়া - বইটা সত্যিই একটা সমাধানের ১০টি টুকরো। পৃথিবীর বুক থেকে ২৪ টা ঘন্টা হারিয়ে গেল। অকল্পনীয় এ কাজ কীভাবে হলো? আর তারপরের অদ্ভুত ঘটনাগুলোর মূলত কী কারণ? কেন এভাবে নিয়মের বিপরীতে চলছে সব? কেন আজমতের এমন আচরণ? এসব ঘটনা কেন কানেক্টেড? কী হয়েছিল পৃথিবীর? এসব কিছুই মাথায় কিলবিল করছিল পাতায় পাতায়। আর শান্তি পেয়েছি শেষে এসে। সব শেষে থাকা দুটো অনুগল্প ভালো লেগেছে৷"

Rony chandra Nath

Rony chandra Nath , Feb 9, 2023

★ ★ ★ ★ ★

"২০২২ সালের ১১-১২'ই মে'র ভেতর সময়টা হঠাৎ উধাও সকলের জীবন থেকে। কি ঘটে গেল হঠাৎ...? মহাঘুমে নিমগ্ন হয়েছিল -তাও একজন দুজন না সারা পৃথিবীর মানুষ। অপারেশন থিয়েটারে ডাক্তার ঘুমিয়ে, কর্তব্যরত ট্রাফিক পুলিশ ঘুমিয়ে, এক্সাম হলে গার্ড ঘুমিয়ে। অলৌকিকতা নয় কি? শুধুমাত্র এই ঘুমের কারণেই বাংলাদেশে ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলার। মৃত্যুর সংখ্যা লাখছুঁই। পৃথিবীব্যাপিতো বিপুল পরিমাণে মৃত্যু এবং ক্ষয়ক্ষতি । কিভাবে ঘটে গেল এসব? এলিয়েন বা জ্বীন-ভূত নয়তো? বিজ্ঞানজগতে প্রমাণিত 'বিবর্তন তত্ত্ব' ভুল প্রমাণিত হয়ে গেল। মাদ্রাসার সমকামী মোল্লার পা গভীর রাতে অদ্ভূত সাদা শেয়াল ছিঁড়ে ফেললো। সোনা লোহায় রুপান্তরিত হয়ে গেল। কি ঘটলো পৃথিবীতে এসব? নিশ্চিত কেয়ামতের আলামত.~ না....! এসব কেয়ামতের আলামত বা এলিয়েন, জ্বীন-ভূতের কর্ম নয়। এসব নাঈম হোসেন ফারুকী'র লেখা 'ঘুম the sleep' বইয়ের বিচ্ছিন্ন কতিপয় ঘটনা। সায়েন্স ফিকশন এই বইটির এগারোটা অধ্যায়ে দশটি জিগ্স পাজেল বর্তমান। প্রতি অধ্যায় যেন একেকটা টুইষ্ট -যেটির সমাধান শেষদিকে। ৬৪ পেইজের এই ছোট্ট বইটিতে লেখক কিছু ঘটনার উল্লেখ করেছেন যেগুলো আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও এদের সমাধানসূত্র এক। বইটির শুরুটা মহাঘুমের মাধ্যমে হয়। যেখানে দেখানো হয়েছে ১১-১২'ই মে'র সময়টা পৃথিবীর সকল মানুষ একত্রে ঘুমিয়ে পড়ে। কারো কোনোকিছু মনে নেই অর্থাৎ সময়টা তাদের জীবন থেকে হারিয়ে গেল। কিন্তু অন্য প্রাণীদের ওপর এই মহাঘুম আরোপ হয়নি। এরপর হোয়াইট হোল, বিবর্তন তত্ত্ব ভূয়া প্রমাণ, সোনা লোহা হয়ে যাওয়ায় স্মাগলার অর্পণের হার্ট অ্যাটাকের ঘটনা। যেসব ঘটনা বিজ্ঞানীদের বাকরুদ্ধ করে তোলে। সমাধান স্বরুপ অনেক কন্সপিরেসি থিওরি আসে সামনে। বইটির নবম অধ্যায়ে তুলে ধরা হলো বর্তমান সময়ের 'মোল্লাদের বলাৎকার' সমস্যাটির কথা। অতঃপর বলাৎকারের স্বীকার হওয়া ছেলেটিই হুজুরকে হত্যা করে। sp থেকে ringএবং দুটো মিলিয়ে spring হওয়ার ছড়াটি বইয়ের অন্যতম একটি পাজেল। শেষ পর্বে এসে দেখতে পাই এন্ট্রপি কমায় বিগব্যাং থেকে বিগক্রাঞ্চের দিকে ধাবিত হলো। সব আইন পাল্টে গেল, আম্রা অতীতের দিকে চলতে শুরু করলাম। প্রথমদিকের বিচ্ছিন্ন কতক ঘটনাকে একবিন্দুতে এনে সমাধান করার দিকটি অবশ্যই লেখকের শাণিত হাতের প্রমাণ। সায়েন্স ফিকশনটি অসম্ভব ভালো লাগলো। লেখকের মতে অন্যসব সায়েন্স ফিকশন বইগুলোর মতো একটানা পড়লে বিরক্তবোধ হবে। প্রতিচ্যাপ্টার পড়ার পর টুকরোগুলো মেলানোর চেষ্টা করলে মন্দ হবে না। সবশেষে লেখক অনুকল্পবিজ্ঞানও যোগ করলেন।সবমিলিয়ে অসম্ভব সুন্দর বইটি.!সায়েন্স ফিকশন প্রেমীদের জন্য খুব ভালে একটি বই। প্রগতিতে অফারও চলছে.... কিনে নিলে মন্দ নয়। বইয়ের নাম:- ঘুম the sleep লেখকের নাম :- নাঈম হোসেন ফারুকী মূল্য :- ২০০৳ মাত্র রেটিং: ১০/১০ ♪ধন্যবাদ♪"

Shahriyer Dewan Ruhan

Shahriyer Dewan Ruhan , Feb 9, 2023

★ ★ ★ ★ ★

"পৃথিবীর নিয়মকানুন পাল্টে যাচ্ছে, ঘটছে অস্বাভাবিক ঘটনা। এমন সব ঘটনার সম্মুখীন হচ্ছে পৃথিবীবাসী, যেসব ঘটনা আগে কখনো ঘটেনি, মানুষ কখনো চিন্তা করেনি। যেমন ধরুন, ২৪ ঘন্টার জন্য সব মানুষের একসাথে ঘুমিয়ে যাওয়া! বিশ্বাস হচ্ছে? নিতান্তই রূপকথার গল্প বলে মনে হবে, কিন্তু আসলেই কি তাই? না। "ঘুম the sleep" একটা সায়েন্স ফিকশান। পাতায় পাতায় ফুটে উঠেছে বিজ্ঞান। সেইসাথে জুড়ে দেওয়া হয়েছে সাহিত্যের রস। যদি রূপকথা না-ই হয়ে থাকে, তবে এসব কেন ঘটছে? কার কাজ? এলিয়েন কিংবা মহাজাগতিক কিছুর? কোনো তীক্ষ্মবুদ্ধিসম্পন্ন দুষ্টু বিজ্ঞানীর? "নাঈম হোসেন ফারুকী"র লেখা বই "ঘুম দ্যা স্লিপ"। মূলত সায়েন্স ফিকশান জনরার বই। তবে, গল্প বা উপন্যাসের বইয়ের মতো না। প্রতিটি অধ্যায়ের কাহিনী ভিন্ন আর ইউনিক। সায়েন্সের বিষয়গুলো কাহিনীর মাধ্যমে পাঠক বুঝতে পারবে। একজন লেখকের মূল হাতিয়ার "লেখনী" এই বইয়ে ব্যাপকভাবে ফুটে উঠেছে। পাঠককে ধরে রাখার অদ্ভুত এক ক্ষমতা লক্ষ্যনীয় বইয়ের পাতায়। প্রত্যেক অধ্যায় শেষ করার পর পাঠকের মস্তিষ্কের নিউরনগুলো উত্তেজিত হয়ে উঠবে। মরিয়া হয়ে খুঁজতে চেষ্টা করবে ১০ টি পাজলের ১টি মাত্র সমাধান!"

Vampire

Vampire , Feb 8, 2023

★ ★ ★ ★ ★

"ঘুম The sleep নাঈম হোসেন ফারুকী বই বাজার প্রকাশনী মুদ্রিত মূল্য:২০০ পৃষ্ঠা সংখ্যা:৬২ এগারোটা অধ্যায় দশ টুকরো পাজেল একটা সমাধান লেখকের মহীষমতি সমীকরণ পড়ার ফলে লেখকের লেখার ধরনের সাথে পরিচিত ছিলাম।ওনার সাইন্সফিকশনগুলো খুব ইউনিক হয় ।সাইন্স ফিকশনের সেই একঘেয়ে টপিকের থেকেসবসময় আলাদা হয়।ঘুম দ্য স্লিপ ছোট ১১ টা অধ্যায়ে সাজানো।প্রথম ১০ টা অধ্যায় ছোট ছোট আলাদা আলাদা গল্প দিয়ে সাজানো । শেষ অধ্যায়ে সবগুলো অধ্যায়ের সংযোগ ঘটে এবং সবগুলো প্রশ্নের উত্তর মিলে। গল্প শুরু হয় পুরো পৃথিবীর ২৪ ঘন্টা ১৫ মিনিট ঘুমিয়ে জেগে উঠার পর ।"

Uchsash Tousif

Uchsash Tousif , Feb 3, 2023

★ ★ ★ ★ ★

"সেদিন মেলায় গিয়ে পৌঁছেছি রাত ৮টার দিকে, ৯টায় বের হয়েছি বেশ কয়েকটি বই নিয়ে। এর মধ্যে এ বইটা বাসে আসতে আসতে পড়ে মোটামুটি শেষ করে ফেলেছি। বাসায় ঢুকেই বাকিটা পড়ে নিলাম। ঘুম The Sleep এক বসায় শেষ করার মতো ইন্টারেস্টিং সায়েন্স ফিকশন। যদিও লেখক পই পই করে বলে দিয়েছেন, এক বসায় না পড়তে। ভাবতে বলেছেন, পাজল মেলাতে বলেছেন। প্রচ্ছদের পেছনে, অর্থাৎ ব্লার্বে লেখা আছে- এগারোটা অধ্যায়। দশ টুকরো পাজল। একটা সমাধান! কথা খুবই সত্যি। সমাধানটার ২০-২৫ শতাংশ আন্দাজ করেছি, বাকিটা শেষে এসে পড়ে ভালো লেগেছে। ভাষা নিয়ে আমার কিছুটা আপত্তি আছে, আমি এখনো বইতে প্রমিত ভাষায় লেখার পক্ষপাতী (সংলাপ অবশ্যই ভিন্ন বিষয়)। এ ছাড়া গল্প টপনচ, হার্ডকোর সায়েন্স, কল্পনা সুন্দর- শুধু ব্যাখ্যায় একটা জিনিস ঠিক যুতসই লাগেনি, তবে সেটা হয়তো বাকিদের অমনটা মনে হবে না (স্পয়লার হয়ে যাবে, তা-ই সেটা আর না লিখি)। সব মিলে চমৎকার এক কল্পবিজ্ঞান। না, যেকোনো বইকে চট করে চমৎকার বলার মতো চমৎকার না, আসলেই ভালো। আমি যে ধরনের কল্পবিজ্ঞান পছন্দ করি, সেরকম। আগ্রহীরা পড়তে পারেন। *প্রচ্ছদটা মিডজার্নি দিয়ে করা, এ আই আর্ট; সায়েন্স ফিকশন হিসেবে যুতসই বৈকি!"

Emdadul Hoque Afnan

Emdadul Hoque Afnan , Feb 3, 2023

★ ★ ★ ★ ★

"ঘুম The Sleep লেখকঃ নাঈম হোসেন ফারুকী পৃষ্টাসংখ্যাঃ ৬৪ মূল্যঃ ২০০ টাকা (২৫% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে) প্রকাশনীঃ বইবাজার প্রকাশনী (মেলায় স্টল নাম্বার ৪৯২) ব্যক্তিগত রেটিংঃ ৯.৬/১০ অনেকগুলো অঘটন ঘটছে পৃথিবীতে। একটার সাথে আরেকটার সম্পর্ক নেই। বিবর্তন ভুল প্রমাণিত হচ্ছে, স্বপ্ন বাস্তব হচ্ছে, বাস্তব স্বপ্ন হয়ে উড়ে যাচ্ছে, কেয়ামত আসছে। বিজ্ঞানিদের মাথায় হাত। কন্সপিরেসি থিওরিতে ছেয়ে আছে আকাশ, বাতাস। শেষে এক সূত্রে এসে সব মিলিত হচ্ছে। কী সেই সমাধান? বারা-বারী'রা কি পারবে মানবজাতিকে এর উত্তর পাইয়ে দিতে? ছোট্ট একটা বই। একটানা ঘন্টাখানেকে শেষ করা যাবে। ইন্ট্রেস্টিং জিনিস ঘটছে প্রতি অধ্যায়ে। শেষ না করে রাখতে ইচ্ছা করবে না। প্রত্যেকটা অধ্যায়ে নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে মনে। নতুন পাজেল তৈরি হচ্ছে। গল্প আগাচ্ছে এবং আরো জটিল হচ্ছে। প্রচলিত বেশকিছু ভুল ধারণার খন্ডনও আছে বইতে। এটা সাইন্স-ফিকশন লাভারদের জন্য একটা 'must read' বই।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ঘুম The Sleep" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ঘুম The Sleep পাতা: 1 / 15
পাতা 2
ঘুম The Sleep পাতা: 2 / 15
পাতা 3
ঘুম The Sleep পাতা: 3 / 15
পাতা 4
ঘুম The Sleep পাতা: 4 / 15
পাতা 5
ঘুম The Sleep পাতা: 5 / 15
পাতা 6
ঘুম The Sleep পাতা: 6 / 15
পাতা 7
ঘুম The Sleep পাতা: 7 / 15
পাতা 8
ঘুম The Sleep পাতা: 8 / 15
পাতা 9
ঘুম The Sleep পাতা: 9 / 15
পাতা 10
ঘুম The Sleep পাতা: 10 / 15
পাতা 11
ঘুম The Sleep পাতা: 11 / 15
পাতা 12
ঘুম The Sleep পাতা: 12 / 15
পাতা 13
ঘুম The Sleep পাতা: 13 / 15
পাতা 14
ঘুম The Sleep পাতা: 14 / 15
পাতা 15
ঘুম The Sleep পাতা: 15 / 15
পাতা / 15
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।