৩য় মুদ্রণ, ২০১৪
ঘাতক
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ঘাতক |
| Author | রকিব হাসান |
| Publisher | কাকলী প্রকাশনী |
| Edition | ৩য় মুদ্রণ, ২০১৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 109 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.21 Kg |
| ISBN | 984701330297x |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টিMoakhir Ibn Shiraj , Nov 13, 2019
"খুব ভালো একটি বই। বইটি সব বয়সের পাঠকদের ভালো লাগবে আশা করি।"
Rashel , Jan 17, 2017
"#প্রগতি_বইপোকা_রিভিউ_প্রতিযোগীতা। বই- ঘাতক। লেখক- রকিব হাসান। ধরন- থ্রিলার। পৃষ্ঠা- ১১০। প্রধান চরিত্র- তারেক, কাদের, খোকাগুন্ডা, মিলি, সবুর আলী, তাহমিনা বেগম, ফিরোজ, টিপু মোল্লা ওরফে আশেক। সবুর আলি রাঙামাটির কমলানগরের পুলিশ অফিসার। স্ত্রীকে নিয়ে সাধারনভাবেই দিন যাচ্ছিলো তার। কিন্তু এক রাতে জেলখানা থেকে পালিয়ে খোকাগুন্ডা নামের এক খুনী তাদের এলাকায় আশ্রয় নিয়েছে। সাথে সাথে ওসির নির্দেশে রাতের খাবার খেয়ে বিশ্রামের বদলে ডিউটিতে বেরোতে হয় সবুর আলিকে। ভয়ানক খুনীটির নাম খোকাগুন্ডা যে ইতিমধ্যে অনেকগুলো খুন করেছে যারমধ্যে ডিউটিরত পুলিশও রয়েছে। খোকা গুন্ডা লম্বায় ছয়ফিট, শরীর দৈত্যের মতো। বেশ শক্তিশালী। ওসির পরামর্শে সবুর আলি প্রথমে এলাকার মান্যগন্য ব্যাক্তিদের ফোন করে সর্তক করে দেওয়া শুরু করেন। কিন্তু হারুন সাহেবের বাসায় ফোন করার কেউ ফোন ধরছেনা দেখে তিনি বেশ চিন্তায় পড়ে যান। অগত্যা বৃষ্টির মধ্যে এসআই ফিরোজকে পাঠানো হয় কি হয়েছে জানার জন্য। অনেকক্ষন পর ফিরোজও ফিরে না এলে অগত্যা আরেকটি টীম সেখানে যায় এবং ফিরোজ, হারুন সাহেব, তার স্ত্রী ও তার একমাত্র মেয়ের লাশ উদ্ধার করে। সবাইকে মাথায় জোরালো ভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। ফিরোজকে মেরে ওর রিভালবার ও রেডিও নিয়ে গেছে খোকাগুন্ডা। বৃষ্টির রাতে অগত্যা পুলিশ নেমে যায় ম্যানহান্টে। স্ক্রীপ্ট রাইটার তারেক হায়দার স্ত্রী মিলির সাথে ঝগড়া করে রওনা দেয় রাঙামাটিতে তার বাংলো বাড়িতে। আসার পথে রাস্তায় তারেকের গাড়িতে লিফট নেয় এক অপরিচিত লোক। নিজেকে সে পুলিশ বলে পরিচয় দেয়। তারেকের কটেজেই সে আশ্রয় নেয়। তারেক বুদ্ধিমান। সে খবরে জানতে পারে খোকাগুন্ডা নামের একজন খুনীকে খোজা হচ্ছে যে বিশালদেহী এবং যার একহাতে বাঘের ট্যাটু আকানো। খোকাও তার পরিচয় তারেকের কাছে প্রকাশ করে। পাশাপাশি তারেককে সে বন্দীই বানিয়ে রাখে। তারেক বুদ্ধি খাটিয়ে খোকার সাথে তাল দিয়ে চলে। ফলে খোকা তারেকের কোনো ক্ষতিই করেনা বরং তার প্রতি বেশ উদার মনোভাব দেখায়। তারেকের সাথে শেয়ার করে নিজের করুণ অতীত। তারেক বুঝতে পারে এই লোক এখন একধরনের সাইকোতে পরিণত হয়েছে। তারেকের অবর্তমানে ক্লাবে আশেক নামক কলেজের এক ক্লাশমেটের সাথে দেখা হয় মিলির। মদ্যপান করে মাতাল হয়ে একটা ভুল করে মিলি। আশেককে নিয়ে চলে যায় শয়নকক্ষে। কিন্তু এরপরই একইসাথে দুটো পক্ষ থেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে হয় তাকে। অতিষ্ট মিলি সব দোষ ধরে নেয় তারেকের। এবং ওর সাথে একটা বোঝাপড়া করতে বেরিয়ে যায় রাঙামাটির উদ্দেশ্যে। সাথে নেয় রিভালবার। মিলির আগমন জটিল করে দেয় পরিস্থিতি। মিলিকে আটকে রেখে ব্যাংক থেকে কিছু টাকা আনতে পাঠায় খোকা তারেককে। সেখানে তারেকের সাথে সবুর আলীর কথা হয়। তারা সরাসরি কাউকে কিছু বলেনা বটে কিন্তু রুপকভাবে পরিস্থিতি ব্যাখা করে। ওদিকেও সাইকো খুনী খোকাও বুদ্ধিমান। সেও বুঝতে পারে একজন পুলিশ তাকে মারার জন্য জঙ্গলে লুকিয়ে আছে। সেও বেরিয়ে পড়ে ম্যানহান্টে। এ অবস্থায় জটিল হয়ে যায় পরিস্থিতি। কে বাচবে? কাদের না খোকা? কেনো খোকা তারেককে মিলির কাছ থেকে আলাদা হয়ে যাবার পরামর্শ দিলো? মিলির কোনো দুশ্চরিত্র কি তার চোখে ধরা পড়েছে? কাদের কি পারবে তার শিকার সম্পন্ন করতে? সর্বোপরী সিনেমার জন্য চমৎকার এক কাহিনী পেয়েছে তারেক। কিন্তু এই কাহিনী কি আতিক সাহেব পর্যন্ত পৌছে দিতে পারবে সে? দ্রুত গতির সাসপেন্স। পড়তে ভালোই লাগে। কিছুটা সাদামাটা হলেও এগিয়েছে সুন্দর ভাবে। খোকা গুন্ডার মাধ্যমে তুলে ধরা হয়েছে কেনো একজন মানুষ খারাপ পথ বেছে নেয়। অনেক সময় হাজার চেষ্টা করেও তার পক্ষে ভালো থাকা সম্ভব হয়ে উঠে না। যারফলে নিজের অস্তিত্বের তাগিদে তাকে যেতে হয় খারাপ পথে। একটু সাহায্য তাকে ভালো মানুষ বানাতে পারতো যা তার কপালে জুটে না। খোকা গুন্ডা খারাপ চরিত্র হলেও এই খারাপ চরিত্রের আড়ালে সমাজের খারাপ দিকটাও এসেছে রুপক অর্থে। সুন্দর একটি বই। সবার পড়তে ভালো লাগবে আশা করি। রেটিং- ৪.৮০/৫.০০"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ঘাতক" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: