১ম সংস্করণ, ২০২৫
ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগেই
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
How Psychology Works
ডিকে পাবলিশিং
খুব পড়ি বুঝে পড়ি
মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
পরীক্ষার সাতসতেরো
মাসুম আবদুল্লাহ
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা
আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
এসো খত্বে রুক‘আ শিখি
মাওলানা মাসুদুর রহমান
বইটির বিস্তারিত দেখুন
| Title | ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগেই |
| Author | তাওসীফ উল আলম |
| Publisher | মাকতাবাতুন নূর |
| Edition | ১ম সংস্করণ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 128 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | আত্মউন্নয়ন ও মোটিভেশন |
| Weight | 0.34 Kg |
| ISBN | 9789849972518 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
7 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টি
ays****com , Oct 11, 2025
"📖 বই: ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগেই ✍️ লেখক : তাওসীফ উল আলম 🌿 প্রকাশনী : Maktabatun Nur - মাকতাবাতুন নূর 🌿 রিভিউ : আয়েশা 🍂 আমার পাঠ অনুভূতি: এই বইটিতে পড়তে পড়তে মনে হয়, ঈমান যে কোনো মুহূর্তে নিস্তব্ধ হয়ে যেতে পারে — এবং সময় থাকতে ফিরে আসা কত জরুরি। অনেক দৃষ্টান্ত ও হৃদয়স্পর্শী ভাষায় লেখা হয়েছে, যা মুহূর্তে সজাগ করে দেয়। বারবার থামব, ভাবব—“আমি কি পথ থেকে দুরে চলে যাচ্ছি?” 🍂 মূল বিষয়বস্তু: বইটি মূলত মনীষা, দুনিয়া আকর্ষণ ও সময়ের ফাঁদে মানুষ ঈমান থেকে ধীরে ধীরে দুরে সরে যায়—এ বিষয়টি উদ্ভাসিত করে। আরও বলা হয়েছে, যে কোনো সময়ে ঈমানকে পুনরুদ্ধার করার উপায় ও নির্দেশনা। মনকে সজাগ রাখা, স্মৃতিচারণ, দুআ ও সচেতনতা—এসব বিষয় এতে আলোচিত হয়েছে। 🍂 কোন পাঠকের জন্য উপযোগী: যারা মনে করেন, ঈমান ধীরে ধীরে কমে যাচ্ছে; যারা আত্মপর্যালোচনা করতে চান; তরুণ-তরুণী ও মধ্যবয়স্ক—কারোই জীবনে প্রবল প্রভাব ফেলতে পারে এই বই। যারা চায় সত্যিকারের ইসলামী জীবন ফিরে পেতে—তাদের জন্য এটি অত্যন্ত দরকারী। 🍂 পরামর্শ ও মন্তব্য: বইয়ের প্রতি পৃষ্ঠায় থেমে ভাবুন, আত্মপর্যালোচনা করুন। প্রতিদিন কিছু অংশ নিয়ে চিন্তা করবেন; ঈমানকে ফিরিয়ে আনতে ছোট ছোট দৃষ্টান্ত ও আমল শুরু করুন। আমি সবাইকে পরামর্শ দিচ্ছি—বইটি শুধু পড়বেন না, ভালোভাবে হৃদয় দিয়ে মেনে নিন ও প্রয়োগ করুন।"
880****492 , Oct 6, 2025
"বই:ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগেই লেখক:তাওসীফ উল আলম প্রকাশনা:মাকতাবাতুন নূর ফটোগ্রাফি :সংগৃহীত ইসলাম আমাকে কি দিয়েছে? এই কথার উত্তরে বললো আমাকে নতুন জীবন দিয়েছে। ইসলাম আমাকে আমার হারানো অধিকার দিয়েছে। সেই সম্মান দিয়েছে যেই সম্মান আমার আগে ছিলো না(জাহেলি যুগ)যেই সম্মান আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতো।ইসলাম আমাকে জীবন্ত কবরের নির্মম পরিনতি থেকে রক্ষা করেছে।ইসলাম আমাকে মর্যাদা দিয়েছে একজন পুরুষের চেয়ে ও বেশি। একজন মা,একজন বোন,একজন মেয়ে হিসেবে দিয়েছে সম্মান যা জাহিলি যুগে মেয়েদের দেওয়া হতো না বরং কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো।ইসলাম একমাত্র ধর্ম যা মেয়েদের এতটা মর্যাদা দেওয়া হয়েছে। ছেলে মেয়ে কোনো প্রকার পার্থক্য করা হয়নি। 🌺একজন সাহাবী রাসূল (সা.)কে জিজ্ঞেস করলো ইয়া রাসূল (সা.)আমার উপরে সবচেয়ে কার অধিকার বেশি?? রাসূল(সা.)উত্তর দিলেন.....তোমার মা সাহাবী পুনরায় জিজ্ঞেস করলো অতঃপর কে? জবাবে রাসূল (সা.)আবার বললেন তোমার মা অতঃপর আবার জিজ্ঞেস করা হলে তৃতীয়বারও রাসূল (সা) মায়ের কথা বলে। চতুর্থ বারে বাবার কথা বলেন। ইসলাম আমাকে কি দিয়েছে? এই কথার উত্তরে বললো আমাকে নতুন জীবন দিয়েছে। ইসলাম আমাকে আমার হারানো অধিকার দিয়েছে। সেই সম্মান দিয়েছে যেই সম্মান আমার আগে ছিলো না(জাহেলি যুগ)যেই সম্মান আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হতো।ইসলাম আমাকে জীবন্ত কবরের নির্মম পরিনতি থেকে রক্ষা করেছে।ইসলাম আমাকে মর্যাদা দিয়েছে একজন পুরুষের চেয়ে ও বেশি। একজন মা,একজন বোন,একজন মেয়ে হিসেবে দিয়েছে সম্মান যা জাহিলি যুগে মেয়েদের দেওয়া হতো না বরং কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো।ইসলাম একমাত্র ধর্ম যা মেয়েদের এতটা মর্যাদা দেওয়া হয়েছে। ছেলে মেয়ে কোনো প্রকার পার্থক্য করা হয়নি। 🌺একজন সাহাবী রাসূল (সা.)কে জিজ্ঞেস করলো ইয়া রাসূল (সা.)আমার উপরে সবচেয়ে কার অধিকার বেশি?? রাসূল(সা.)উত্তর দিলেন.....তোমার মা সাহাবী পুনরায় জিজ্ঞেস করলো অতঃপর কে? জবাবে রাসূল (সা.)আবার বললেন তোমার মা অতঃপর আবার জিজ্ঞেস করা হলে তৃতীয়বারও রাসূল (সা) মায়ের কথা বলে। চতুর্থ বারে বাবার কথা বলেন। হে বোন আমার..... তাহলে কেন তুমি বিশৃঙ্খল ভাবে চলাফেরা করো।কেন নিজেকে সস্তা ভাবে উপস্থাপন করো। 📖আল্লাহ তাআ'লা কুরআনে বলেছেন.. হে মানুষ! তোমার সম্মানিত রব সম্পর্কে কোন জিনিসটা তোমাকে বিভ্রান্ত করেছে। (সূরা ইনফিতার আয়াত:০৬) 📖পরিশেষে বলবো মৃত্যু আসার আগেই আমাদের তওবা করে রবের কাছে ফিরে আসতে হবে তা না হলে ইহকাল পরকাল দুটোই আমাদের ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ তাআ'লা যেন আমাদের দীনের পথে চলার তাওফিক দেন আমিন"
umm****com , Oct 2, 2025
"📖 বই রিভিউ ৩ : ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগেই। MMaktabatun Nur - মাকতাবাতুন নূর ঈমান ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে প্রথম বিষয়,তাই পরিপূর্ণ ঈমান নিয়েই রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। “ফিরে আসুন” বইটি মূলত একজন মুসলিমকে ঈমান ও আমলের পথে ফিরিয়ে আনার অনুপ্রেরণামূলক লেখা। বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সহজ সরল ভাষায় হৃদয়কে নাড়া দেওয়ার মতো উপদেশ দেওয়া হয়েছে। এতে গুনাহের ভয়াবহতা, দুনিয়ার প্রতারণা, মৃত্যুর প্রস্তুতি এবং আখিরাতের সঠিক ধারণা তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়ে কুরআন ও হাদিসের আলোকে মানুষের গাফেলতিকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। লেখক তরুণদের জন্য বিশেষভাবে কিছু বিষয় উল্লেখ করেছেন যা জীবনের দিকনির্দেশনা হিসেবে কাজ করতে পারে। বইটিতে শুধু ভয় দেখানো হয়নি, বরং আল্লাহর রহমত ও তাওবার দরজা উন্মুক্ত থাকার কথাও অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে বর্ণনা করা হয়েছে। বইটি পড়ে অন্তরে ঈমান জাগ্রত হয় এবং দ্বীনের পথে ফিরে আসার দৃঢ় সংকল্প তৈরি হয়।"
bin****com , Sep 23, 2025
"'ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগেই' বইটা ঈমানের নিভুনিভু প্রদীপকে নতুন উদ্যমে প্রজ্জ্বলিত করার মতো বই। ঈমানের জ্যোতি ম্লান হয়ে একেবারে নিভে যাওয়ার মতো নিস্তব্ধতা থেকে বাঁচিয়ে নেওয়ার মতো বই। ঈমান আনয়ন বলতে কালেমা পাঠ করা বুঝালেও পরিপূর্ণভাবে ইসলামে আত্মসমর্পন করতে হলে ইসলামের প্রতিটি বিধিনিষেধ পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। কেননা, ইসলাম শুধু একটি ধর্মই নয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। কিন্তু আমরা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিই ঠিকই, জানি না ইসলামে কোন কাজটা কীভাবে করতে বলেছে, কোন জিনিসটার ব্যাপারে ইসলামের বিধান কেমন। জানলেও অনেক সময় অবহেলায় এড়িয়ে যাই। বইটার শর্ট পিডিএফ পড়ে মনে হয়েছে—লেখক হিতাকাঙ্ক্ষীর উপদেশ প্রদানের ভাষায়, চারটি প্রবন্ধে, বর্তমান প্রেক্ষাপটে কিছু উপদেশ দিয়েছেন। সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন এমন কিছু—যেগুলো মুসলিম হিসেবে আমাদের মেনে চলা উচিত, বুঝা উচিত। চারটা প্রবন্ধের শিরোনাম দিলে বুঝা কিছুটা সহজ হবে। ১. হে প্রিয় বোন আমার ২. হে প্রিয় ভাই আমার ৩. হে আমার শুভাকাঙ্ক্ষী ৪. ঘুমন্ত ঈমান যেকোনো বয়সের নারী-পুরুষ পড়তে পারেন বইটা। পড়তে পড়তে হয়তো নিজের ভুলগুলো ধরতে পারবেন, শুধরে নেওয়ার তাগিদ অনুভব করবেন, কখনো এমন কিছু জানবেন যা আগে ভাবনাতে আসেনি বা জানতেন না। আমার বারবার মনে হয়—বইটা নিজের সংগ্রহে রেখে একটু একটু করে পড়ার মতো একটা বই, নোট করে করে পড়ার মতো বই। একবার পড়ে শেষ করে রেখে দেওয়ার মতো বই না একদমই।"
880****026 , Sep 22, 2025
"বই: ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগে। লেখক: তাওসীফ উল আলম প্রকাশনী: মাকতাবাতুন নূর মূল উদ্দেশ্য: বর্তমানে ধর্ম ও ঈমান সম্পর্কে নারীদের সংবেদনশীলতা বাড়িয়ে তোলা, তাদের মনে বিশ্বাস ও আত্মচিন্তার পুনরুজ্জীবন ঘটানো। বইটি মূলত ঈমানের অবস্থা, নারীর মর্যাদা ও ইবাদাত‑জিবন‑আচরণকে কেন্দ্র করে লেখা। ১. ইসলাম ও নারীর মর্যাদা- বইতে দেখানো হয়েছে ইসলাম নারীর জীবনে কিভাবে মর্যাদা, অধিকার ও নিরাপত্তা প্রদান করেছে — সন্তান, মা, বোন ও স্ত্রী হিসেবে। পুরাতন কুসংস্কার, অপমান বা সামাজিক অবমাননার যেখানে জায়গা পাওয়া যেত, সেখানে ধর্ম কি শুধু পার্থক্যই করে দিয়েছে না, একটি নতুন পরিচয় ও সম্মান এনে দিয়েছে। ২. বক্তার কথা ও উদাহরণ- যদিও ঘটনাগুলি হয়ত পুরোপুরি বাস্তব নয়, অনেক চরিত্র ও পরিস্থিতি পাঠকেরই পরিচিত মনে হবে — সামাজিক প্রত্যাশা, দৈনন্দিন চ্যালেঞ্জ, আধুনিক ও পারিবারিক জীবন, ধর্ম ও ঈমানের দিক থেকে সংঘর্ষ। এতে বইটি শুধুমাত্র তত্ত্ব বা নির্দেশনা নয়; অনুভব যোগ্যও হয়েছে। “ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগেই” একটি ভালো উদ্দেশ্যসম্পন্ন, অনুপ্রেরণাদায়ী ধর্মীয় লেখা, বিশেষ করে নারীদের জন্য যারা হয়ত ঈমানের তারা‑তার অবস্থা অনুভব করছেন, সময়ের পরিবর্তন ও সামাজিক বাস্তবতায় কোথাও কোথাও বিচ্ছিন্ন বোধ করছেন। বইটি এমনভাবে লেখা হয়েছে যাতে পাঠক নিজেকে চিন্তা করতে পারে, আত্মপরীক্ষার দিকে যেতে পারে, এবং ঈমানকে শুধু রীতি নয়, জীবনের একটি সক্রিয় অংশ হিসেবে গ্রহণ করতে পারে।"
Asphiya Khan , Sep 18, 2025
"মানুষের জীবনে এমন এক সময় আসে যখন নিজের ভেতরেই লড়াই শুরু হয়। মন বলে—আজ থেকে নামাজ ঠিকমতো পড়বো, গুনাহ ছেড়ে দেবো, আল্লাহর পথে ফিরে আসবো। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় আবারও পুরনো গাফেলিতে ডুবে যাচ্ছি। নামাজে অলসতা, পড়াশোনায় অবহেলা, ভালো কাজে অমনোযোগ—সবকিছু যেন আবার আগের জায়গায় ফিরে আসে। এই হতাশা আমাদের অনেকেরই চেনা সমস্যা। মনে হয় আমি একাই বারবার ব্যর্থ হচ্ছি। অথচ সমাধান আছে, পথ আছে, দরজা খোলা আছে—শুধু দরকার সঠিক দিকনির্দেশনা। এমন বাস্তব সমস্যার সমাধান নিয়েই লেখা হয়েছে “ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগে”। বইটির প্রতিটি অধ্যায়ে জীবনের গাফেলি, উদাসীনতা ও ভুলগুলোকে লেখক এমনভাবে তুলে ধরেছেন, যেন মনে হয় আমাদেরই গল্প বলা হচ্ছে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ফিরে আসুন ঈমান নিস্তব্ধ হওয়ার আগেই" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: