১ম প্রকাশ, ২০২১
ফাগুনের সাঁঝবেলায়
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ফাগুনের সাঁঝবেলায় |
| Author | লায়লা চৌধুরী |
| Publisher | ছাপাখানা প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 88 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.24 Kg |
| ISBN | 9789843502162 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Sakib , Jul 1, 2021
"#ফাগুনের_সাঁঝবেলায় #রিভিউ ♦এক নজরেঃ •উপন্যাসের নামঃ ফাগুনের সাঁঝবেলায় •লেখকঃ লায়লা চৌধুরী •ধরনঃ সামাজিক, রোমান্টিক •প্রকাশনীঃ ছাপাখানা প্রকাশনী •প্রচ্ছদঃ খালেদ সাইফুদ্দিন •মুদ্রিত মূল্যঃ ২১০ •পৃষ্ঠা সংখ্যাঃ ৮৮ •প্রকাশকালঃ মার্চ ২০২১ লেখনীতেঃ রিফায়াত হাসান সাকিব ♦ভূমিকাঃ খুবই অদ্ভুত ভাবে আজকের উপন্যাসটি পড়তে বসেছিলাম । বাইরে বৃষ্টি হচ্ছে । জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা ভিতরে আসছে । অথচ আমি জানালা আটকে না দিয়ে বই পড়তে ছিলাম । এই এত এত মুহূর্তের মাঝখানে উপন্যাসটি পড়া শেষ করে পাঠ প্রতিক্রিয়া লিখতে বসলাম । হয়তোবা পরেও লেখা যেতো, কিন্তু এখনই লিখাটা ঠিক মনে হলো । ♦পারিপার্শ্বিক দিকঃ ফাগুনের সাঁঝবেলায় । এই নামটি শুনলেই প্রথমে মনে পড়ে এই বইটির প্রি অর্ডার চলার সময়ে কত করে চেয়েছিলাম বইটা অর্ডার করতে । কিন্তু হয়নি । পরে নিতে হয়েছিল । যাহোক ৮৮ পৃষ্ঠার বইটি দুপুর ১টা ১০য়ে পড়া শুরু করেছিলাম । শেষ করতে করতে ২টা ৫০ বেজে গিয়েছে । ♦চরিত্র বিশ্লেষণঃ •তাজিনঃ প্রচণ্ড আত্মবিশ্বাসী একজন নারী । যে নিজের কাজ নিজে করতেই খুব পছন্দ করে । নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে নিজের মধ্যেই দৃঢ়তা কাজ করে । নারীরাও যে সমাজে কিছু করতে পারে সেই বিষয়টা নিয়েও ভাবতে পারে । •অমিতঃ প্রচণ্ড কর্মে বিশ্বাসী একজন মানুষ । যে বিশ্বাস করে পৃথিবীতে ভালোবাসা বলেও কিছু আছে । ফোটোগ্রাফি যার প্যাশন । ♦প্রিয় চরিত্রঃ একটা সময়ে উপন্যাসের অনেকখানি অংশ পড়ার সময়েই বুঝতে পেরেছিলাম কে হবে এই উপন্যাসের আমার প্রিয় চরিত্র । একটা সময়ে গিয়ে মনে হয়েছে এই চরিত্রটিই হয়ে উঠুক আমার এই উপন্যাসের প্রিয় চরিত্র । তাজিন আহমেদ, তাই হয়ে উঠলো ফাগুনের সাঁঝবেলায় এর প্রিয় চরিত্র । ♦পাঠপ্রতিক্রিয়াঃ √লেখক লায়লা চৌধুরীর লেখা উপন্যাস আমার এর আগে কখনও পড়া হয়নি । এটিই ছিল সেক্ষেত্রে পড়া প্রথম উপন্যাস । হয়তোবা উপন্যাসটি আমার রাতে পড়া হতো । কিন্তু সেটা হয়নি । √লেখকের গল্প সংকলনে একটা গল্প পড়া হয়েছে বলে এখন হয়তোবা একটু বুঝতে পারি । সন্নিকর্ষ গল্প সংকলনে থাকা গল্পটি আমার ভালোই লেগেছিল । সামাজিক জীবনধারায় গঠিত ছোট গল্পটি যদিও মনে হয়েছিল গল্প সংকলন হিসেবে আরো একটু ব্যাপ্তি নিয়ে শেষ করা যেত যেনো । √যাহোক ফাগুনের সাঁঝবেলায় নিয়ে প্রথমে বলতে গেলেই যা আসে তা হলো লেখকের লেখার ধরনে একটা ক্ল্যাসিকাল জনরার ভাব । আমি জানি না কেনো আমার ক্ল্যাসিকাল উপন্যাসগুলো থেকে যে জীবনবোধ বেরিয়ে আসে । সেখান থেকে জীবনের প্রতি পরতে পরতে উদাসীনতা দেখানো হয় সেটাই ভালো লেগে যায় । তাই ফাগুনের সাঁঝবেলায় এর মধ্যে আমার সেটা চোখে পড়েছে । একটা সুন্দর ক্ল্যাসিকাল উপন্যাসের মতো এগিয়ে চলেছে । √উপন্যাসের জীবনধারার পাশে প্রকৃতির যে চলমান আভাসগুলো সেগুলো আরো বেশি করে আমাকে ক্ল্যাসিকাল উপন্যাসের অনুভূতি ফিরিয়ে দিয়েছে । আর চরিত্রের কথা বলতে গেলে মনে হয়, উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ছাড়া বাকি চরিত্রগুলোর উপস্থিতি একটু কম মনে হয়েছে আমার কাছে । মনে হয়েছে আরো একটু বাড়ানো যেতো যেনো । √শেষের দিকে গিয়ে মনে হয়েছে উপন্যাসের শেষ অংশটুকু আরো একটু বাড়ানো যেতো । হয়তোবা বাড়ালে আশা করি আরো একটু মুগ্ধতা ছড়াতে পারতো । √ফাগুনের সাঁঝবেলায় এর প্রোডাকশন এর প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো প্রচ্ছদ । ফাগুন শুনলেই যা মনে পড়ে সেই হিসেবে এই প্রচ্ছদটা আমার খুবই পছন্দ হয়েছে । এমনকি যেদিন প্রথম প্রচ্ছদটা দেখেছিলাম । সেদিনই বলেছিলাম এই প্রচ্ছদটা আসলেই সুন্দর করেছে । √ফাগুনের সাঁঝবেলায় উপন্যাসের টাইপিং মিস্টেক সমস্যাটা আসলেই বেশি দেখা গিয়েছে । প্রথম পৃষ্ঠা থেকেই যেন ছোট ছোট কিছু শব্দে বানান ভুল হচ্ছিল । যদিও শব্দগুলো বোঝা যায়, পড়তে সমস্যা হয় না । কিন্তু একটু হলেও পড়তে ব্যাঘাত ঘটে । আশা করি পরবর্তীতে টাইপিং মিস্টেক কম হবে । √সবসময় আমি দেখতে পেয়েছি, যখনই কোনো বুকশপ থেকে আমার বই কেনা হয় তাদের থেকে যখন কোনো অফার আসে । সেই অফারটা আমি নিতে পারি না । কারণ হাতে টাকা থাকে না । কিন্তু এবারই প্রথম যে ঈদের সালামি পাওয়ার সুবাদে এই ধামাকা অফারে বইটা নিতে পেরেছিলাম । তাই তাদের এত সুন্দর অফারটা দেয়ার জন্য ধন্যবাদ । ♦উপসংহারঃ উপসংহারে বলবো, এই ক্ল্যাসিকাল উপন্যাসগুলোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটি হলো, উপন্যাসের মধ্যেকার জীবনধারার গতিপ্রকৃতি । এই উপন্যাসেও সেটি আমার ভালো লেগেছে । মনে হয়েছে খুবই সুন্দর করে ফুটানো হয়েছে । লেখকের আরো দুইটি উপন্যাস আমার কাছে রাখা আছে । যেদিন পড়া শেষ হবে সাথে সাথে পাঠ প্রতিক্রিয়া লিখতে বসে যাবো । তার আগে আপাতত ফাগুনের সাঁঝবেলায় নিয়েই ভাবতে থাকি ।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ফাগুনের সাঁঝবেলায়" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: