১ম প্রকাশ, ২০২০
এপিটাফ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | এপিটাফ |
| Author | মোহাম্মাদ হবলোস |
| Publisher | বুকমার্ক পাবলিকেশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২০ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 144 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.22 Kg |
| Translator | সাজিদ ইসলাম |
| ISBN | 9789848041376 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
93 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টিsay****com , Jul 8, 2026
"পড়লে কিছুটা হলেও মানসিক ভাবে নিজের পরিবর্তন আসবে,ভালো বই"
rafin , Jun 12, 2026
"Bhalo Tobe dham ekto Beshi"
rub****com , Apr 29, 2026
"Best book. খুবই পছন্দের এই বইটা।"
Abu Nehat , Apr 8, 2026
"good one"
Ahmed Jubayer , Jul 18, 2025
"সুন্দর লেখনী মা শা আল্লাহ"
880****755 , Jan 24, 2025
"আলি বানাত ভাইয়ের জন্য অনেক অনেক দু'আ। আল্লাহ জান্নাত বাসি করুন।"
880****206 , Oct 6, 2024
"আজকে বইটি পেলাম(6/10/2024)। কিছু পৃষ্ঠা পড়া হয়েছে। পড়ে যা বুঝলাম, মাঝে মাঝে আমাদের একটা ঝাঁকুনি দরকার ইসলাম এর পথে ফিরে আসার জন্য। বইটি কিনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন।"
Marufa Akter Swarna , Jul 29, 2024
"Epitaph: A Collection of Heartfelt Islamic Lectures "Epitaph," a collection of Islamic lectures by Mohammed Hoblos, is a powerful and introspective read. As mentioned in the reader's review, the book's presentation is captivating, and the lectures themselves are deeply moving. They pierce through the veil of our worldly preoccupations and urge us to contemplate the true purpose of our existence. The book compels us to ask ourselves fundamental questions: Where are we headed? What are we chasing after? In the relentless pursuit of worldly desires, we often lose sight of the bigger picture. "Epitaph" serves as a wake-up call, reminding us of the transient nature of this world and the significance of living a life guided by Islamic principles. Key Takeaways: Heartfelt and Inspiring- The lectures resonate with the reader on a deep emotional level, prompting self-reflection and spiritual growth. Practical Application of Islamic Teachings- The book emphasizes the importance of integrating Islamic values into our daily lives. Social Commentary- The lectures address various social issues and offer guidance for navigating them according to Islamic principles. A Call to Self-Reflection- "Epitaph" encourages readers to critically examine their priorities and life goals. Recommendation: "Epitaph" is a valuable resource for anyone seeking a deeper understanding of Islam and its relevance in our contemporary world. It is particularly recommended for Muslims who wish to strengthen their faith and live a more meaningful life according to their religious values. Additional Notes: My personal experience with the book highlights the impact it can have on readers. It induce them to re-evaluate their priorities and consider the importance of their Islamic duties. This resonates with the core message of the book, which is to guide Muslims towards a more spiritual and fulfilling life."
MD Abdullah al Jaman , Jul 26, 2024
"This book is very important for me becuse Once upon a time i read this book but i don't read all about this book.That's why i order this book and fulfil in mu wish.thaks for everything Progoty❤️😊"
Muhammed Riaj , Jun 28, 2024
""এই ধূলোমাটিই হলো সবচেয়ে ধনীদের শেষ পরিণতি। এই ধূলো হলো সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে সুন্দর শরীরের নারীর শেষ পরিণতি। এই ধূলো হলো ক্ষমতাধরদের শেষ পরিণতি—এই ধূলোই হলো আমাদের সবার শেষ পরিণতি। From dust, to dust..." 'এপিটাফ' বইয়ের কন্টেন্ট নেওয়া হয়েছে মোহাম্মাদ হবলসের লেকচার থেকে। তিনি একজন অস্ট্রেলিয়ান দাঈ। সহজ করে অনুবাদ বা উপস্থাপন করেছেন সাজিদ ইসলাম। বইটি শুরু হয়েছে আলী বানাতের জীবনী নিয়ে। 'মানুষ মরণশীল'— এই চিরন্তন সত্য জানার পরেও আমরা এক অতল আঁধারে নিমজ্জিত থাকি। অস্থায়ী এই জীবনকে নানা রঙে সাজানোর চেষ্টা করি। অথচ সেই সাজানো জীবনটা মরীচিকা ছাড়া কিছুই না। সুটেড বুটেড ডাক্তার যখন বেঁচে থাকার ক্ষণ বলে দেয়, তখনই কেবল আমাদের টনক নড়ে। যেমনটা হয়েছিল আনি বানাতের সাথে। অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করা আলী বানাত যখন ক্যান্সারে আক্রান্ত হলেন, ডাক্তার যখন তাঁর আয়ু বলে দিলেন– সেই জীবনের বাস্তবতা আলী বানাতকে এক ভিন্ন মানুষে বদলে দিলো— 'ক্যান্সার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গিফট'। বইয়ের ৩০টি অধ্যায় যেন আমাদের জীবনের প্রতিচ্ছবি। বেশ কিছু অধ্যায় আমাদেরকে পরকালের কথা ভাবিয়ে দিবে এবং অধ্যায়গুলোর শেষে রয়েছে একগুচ্ছ উপদেশ। এখানে রয়েছে, ঈসা আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীদের কথা; যা আমাদেরকে অস্থায়ী জীবন নিয়ে একটি শিক্ষা দিবে। রয়েছে মূসা আলাইহিস সালাম ও এক গুনাহগারের ঘটনা; যা পড়লে আল্লাহর ক্ষমা সম্পর্কে জানা যাবে। রয়েছে জান্নাতের বর্ণনা, কিছু হৃদয়বিদারক ঘটনা এবং আমাদের উম্মাহর আজকের এই অবনতির কারণ এবং প্রতিকারের পথ। জানতে পারবো পুরুষত্ব সম্পর্কে– রিজাল এবং যাকার সম্পর্কে। জানতে পারবো, শয়তানের সামান্য ওয়াসওয়াসায় বনি ইসরাইলের এক বড় আবিদ কীভাবে মুশরিক হয়ে মারা গেল। সব থেকে গুরুত্বপূর্ণ এবং পছন্দের অধ্যায়গুলো হলো— ১. MAN VS MALE, ২. পুরুষেরা যেদিন 'পৌরুষ' হারিয়েছে, নারীরা সেদিন 'হায়া' হারিয়েছে, ৩. আমিই দায়ী—চাই এমন স্বীকারোক্তি, ৪. একদিন তারা একত্রিত হবে। —এই চারটা অধ্যায় বিশেষ করে প্রতিটা পুরুষের পড়া উচিত বলে মনে করি। এছাড়া বইয়ের প্রতিটা অধ্যায়ই গুরুত্বপূর্ণ। আমাদের ইহকাল-পরকাল, উপদেশ, রিমাইন্ডার, অনুপ্রেরণা– সকল কিছুর এক জ্ঞানভাণ্ডার হলো— এপিটাফ।"
Rabiul islam , Jun 12, 2024
"normal er vetor gorgeous"
Md. Juwel Rana , Jun 8, 2024
"◻️ রিভিউ বইয়ের একটি পার্ট Man Vs Male থেকে তুলে ধরলাম। যা আমাদের বাস্তবিক চিন্তা থেকে লেখক বুঝিয়েছেন৷ ▪️ফ্ল্যাপ থেকে: অনিশ্চয়তাপূর্ণ এ জীবনে আমাদের একমাত্র নিশ্চিত বিষয় হলো মৃত্যু। আমাদের অর্থ,সম্পদ, স্ট্যাটাস কোন কিছুর গ্যারান্টি নেই। কাল সকালে উঠে আপনার পরিবারের সদস্যদের দেখতে পাবেন_ এমন কোনো গ্যারান্টি নেই। এক মুহূর্তে জীবন পাল্টে যেতে পারে। যা কিছুর পেছনে আমরা সব সময় শ্রম, চিন্তা, ঢেলে দেই তার সবকিছুই নশ্বর। এক্সপায়ারি ডেট লাগানো এক স্বপ্নের পেছনে আমরা জীবনটা বিক্রি করে দেই। অথচ, আমাদের উচিৎ আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের সমাজে 'রিজাল'_Man নির্ধারণের আরেকটি ভুল পদ্ধতি দুর্ভাগ্যজনকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সিক্স প্যাক, বডি বিল্ডার, স্টেরয়েড খেয়ে যারা বডি বানায়, আমরা মনে করছি তারাই সত্যিকারের পুরুষ। কারণ 'small man syndrome' নামের ব্যাধি আমাদের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছে। এটা হলো এমন এক ব্যাধি যেখানে গায়ে-গরতে যারা একটু ছোট তারা মনে করে বাকিরা তাদেরকে খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না। তাই তারা এমন সব কাজ করে নিজেকে জাহির করার চেষ্টা করে, যা তাদের চরিত্র বা ব্যাক্তিত্বের সাথে যায় না। আজ যারা কৃত্রিমভাবে স্টেরয়েড দিয়ে নিজেদের বডি বিল্ডার বানাতে প্রতিযোগিতা করছে, তারা প্রায় সবাই-ই এই small man syndrome এ আক্রান্ত। এরা প্রতিনিয়ত মানসিক হীনমন্যতায় ভুগতে থাকে। অনেক ভাইয়েরা অসাধারণ বেঞ্চ প্রেস করতে পারে। অনেকে তো রেকর্ড করে ফেলে। সুযোগ পেলেই তারা কয়েকজন মিলে প্রতিযোগিতা শুরু করে দেয়, কে কয়টা দিতে পারে। মোবাইল এপে এসবের হিসাব রাখে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার দেয়! কিন্তু সেই একই ভাইয়েরা ফজরের সময় সামান্য কম্বলটা গায়ের উপর থেকে সরাতে পারে না। তাই 'রিজাল'_Man সত্যিকারে পুরুষ হওয়ার মানদন্ড গায়ের জোর নয়। প্রোটিন শেক,স্টেরয়েড খেয়ে সিক্স প্যাক, মাসেল বানিয়ে রিজাল'_মান হওয়া যায় না। অন্যদের দিকে দুটা তর্জন গর্জন করতে পারলে সেটার ভিত্তিতে রিজাল'_মান নির্ধারিত হয় না। 'রিজাল'_Man এর মানদণ্ড হলো_ "তাকওয়া,ঈমান।" ধনসম্পদে বড় হতে পারলেই সে পুরুষ, টাকা-পয়সা থাকা মানেই সফলতা_এই ধারণা তৈরি হয় অন্তরের রোগ থেকে। সত্যিকারের পুরুষ হলো যার চিন্তা বাস্তবিক এবন্দ যে মাটির সাথে জুড়ে থাকে৷ আর বোঝে_এই দুনিয়ায় আপনি সবকিছু পাবেন না। সবকিছু পাওয়ার জন্য, সবকিছু ভোগ করার জন্য এই দুনিয়া না, আমরা সেজন্য এখানে আসিওনি। অথচ,আমাদের অবস্থা হয়েছে সম্পূর্ণ বিপরীত। আমরা দুনিয়াতেই সবকিছু চাই, এখানেই সবকিছু ভোগ করতে চাই। সত্যিকার রিজাল--Man, সে বোঝে জান্নাতের একটি মূল্য আছে, এবং সেই মূল্য চুকিয়ে তবেই জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করা সম্ভব। আর সেই মূল্য হলো_ সেই স্যাকরিফাইস হলো_ ইসলামকে 'লাইফস্টাইল' হিসেবে নেওয়া৷ সত্যিকারের 'পুরুষ' মানে হলো এই বোধটুকু থাকা যে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার আছে। এই দায়িত্ব আমাকে নিতে হবে। কিন্তু আমরা এরকম একটা সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে আমরা কেউ বিয়ে করতে রাজি নই। আমরা গার্লফ্রেন্ড বানাবো, হাঁটে--মাঠে-ঘাটে ঘুরে বেরাবো, কিন্তু বিয়ে!? নো ওয়ে! বিয়ে, সংসার, স্ত্রীর প্রতি দায়বদ্ধতা, স্যাকরিফাইস, জীবনের চ্যালেঞ্জ, এবং অন্যান্য নানা দুঃখকষ্টের এই যে পথ- সেটা কেবল একজন 'রিজাল'-Man বা সত্যিকারের পুরুষই পাড়ি দিতে পারে৷ এরাই হলো রিয়েল ম্যান। ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর (রাঃ)। একদিন উমর ইবনুল খাত্তাব (রাঃ) এবং আব্দুর রহমান ইবনে আউফ (রাঃ) মদিনা বাজারে গিয়ে দেখেন, মদীনার বাজারে গিয়ে দেখেন, খলিফাতুল মুসলিমীন আবু বকর রাঃ বাজারের কাপড় বিক্রি করছে। তারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমীরুল মু'মিনীন আপনি কি করলেন, আপনি সারা মুসলিম জাহানের খলিফা আর আপনি কিনা এখানে বসে বেচা বিক্রি করছেন? আপনি সারা মুসলিম জাহানের খলিফা, আর আপনি কিনা এখানে বসে বেচাবিক্রি করছেন? জবাবে আবু বকর (রাঃ) বললেন, কারন আমার পরিবার আছে। আর আমাকেই তাঁদের ভরণপোষণের ব্যাবস্থা করতে হয়৷ এরাই ছিলেন সত্যিকারের 'পুরুষ।' আর আজকে তো কেউ মসনদের বসতে পারা মানি কাড়ি কাড়ি টাকা চেটেপুটে খাওয়া, আয়েশী করে জনগণের টাকা উড়ানো। ▪️বই: এপিটাফ ▫️লেখক: সাজিদ ইসলাম"
Ramim Ahmed , May 10, 2024
"সত্যি বলতে, অনেক দিন থেকে এই ধরনের বই খোজতে ছিলাম। সচরাচর ইসলামিক আত্মউন্নয় মূলক বই পড়া হয় না। বেশির ভাগ টেকনোলজি রলেটেড বই পড়া হয়। মোহাম্মদ হোবলেস এর ভিডিও ইউটিউবে দেখা হয়, ইউটিউবে সেরা ইসলামিক বই রিভিউ এর একটা ভিডিও তে এই বইটা পাই। কোন কিছু না ভেবেই অর্ডার দিয়ে দেই। মাশাল্লাহ !! অনেক ভালো একটা বই, আমার মতো মানুষদের জন্য একটা বেস্ট অপশন, নিজের মধ্যে এখন এপিটাফের প্রতিটা স্টোরি ঘুরপাক খাচ্ছে, আর মোহাম্মদ হোবলেসের ভিডিও গুলোও ভালোই ইফেক্ট করছে আমার উপর। ইনশাল্লাহ !! নিজেকে আরো ভালো করার প্রয়াশ, চেষ্টা চালিয়ে যাবো। পরিশেষে সাজিদ ইসলামের ফ্যান হয়ে গেছি👌 এপিটাফ পড়া শেষ এখন সাজিদ ইসলামের আরো বই আছে সেগুলো পড়ার পালা।"
Raju Mia , May 7, 2024
"বই:এপিটাফ লেখক: সাজিদ ইসলাম প্রকাশনী: বুকমার্ক পাবলিকেশন বিষয়: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, দাওয়াহ, দ্বীনের পথে আহ্বান। কোয়ালিটিঃ পেপারব্যাক,যথেষ্টমানসমত। মুদ্রিত মূল্যঃ২২৮টাকা শুরুতেই বলতে চাই কখনও বই পড়তে পড়তে কেঁদেছেন বা খুব লজ্জিত হয়েছেন? যদি না হয়ে থাকেন বইটি পড়লে কিছু কিছু অংশে লেখকের উপস্থাপনা এতোটাই অসাধারণ যে আপনি হয়তো কেঁদে ফেলবেন বা খুবই লজ্জিত অনুভব করবেন।আর হ্যা বলে রাখি কাদের সাথে এমনটা হবে?যাদের ইমান আমার মতো ইমান দূর্বল দ্বীনকে আকড়ে না ধরে দুনিয়াকে বেশি প্রাধাণ্য দেওয়া।দুনিয়ার চাকচিক্যময় জগৎকে ছুড়ে দিয়ে আল্লাহর দ্বীনে ফিরে আসতে অসাধারণভাবে আপনাকে সাহায্য করবে বইটি।আর হ্যা দুনিয়াবী হৃদয়ের মানুষকেগুলোকে দ্বীনের গুরুত্ব ও মহত্ত্ব সম্পর্কে সঠিক ধারনা পেতে বইটি সংগ্রহ করতে পারেন। দূর্বল ইমানকে মজবুত করতে এবং দ্বীনের পথে ফিরে আসতে মাস্ট রিড একটি বই। বিঃদ্রঃ যা লিখেছি সবই নিজের থেকে লিখেছি কোন স্পন্সর বা টাকা পাওয়ার জন্য নয়। ©Raju Ahamed"
880****317 , Sep 16, 2023
"আলহামদুলিল্লাহ।শায়খ মোহাম্মদ হবলস আমার খুবই পছন্দের একজন মানুষ।"Allah doesn’t need us,we need him"অন্তর নাড়া দেওয়ার মতো লেকচার। প্রথম ওনার এই লেকচার শুনে আমার চোখ ভিজে যায় এবং তারপর থেকেই ওনাকে আল্লাহর জন্যই খুব ভালোবাসি।যখন জানতে পারলাম ওনার লেখা বই সম্পর্কে।তখন আর থাকতে না পেরে বই কিনে ফেলেছি।আল্লাহ ওনাকে এবং এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকল ব্যাক্তিদের উত্তম প্রতিদান দান করুন।"
Ishika Jahan , Aug 27, 2023
"সুন্দর একটি বই। আমার দুজন আপুকে গিফট করেছিলাম।"
Masud Rahman Shohag , Jan 16, 2023
"Such a masterpiece that is!Jajakallahu khair Bookmark publication. Every person who wants to be a practicing Muslim should read this book. It may help them a lot. May Allah bless all of them"
Shamim 0635 , Aug 25, 2022
"বই টি অনেক সুন্দর। আমি বলবো আপনারা এই বইটি পড়তে পারেন।"
Quraish Ahmad Tamim , Jun 6, 2022
"অসাধারণ বই"
Saiful Islam , Mar 4, 2022
"Good one"
Awe Imaginations , Mar 3, 2022
"good"
Mazharul Hossain , Mar 2, 2022
"it was a nice book."
Humaira Hasnat , Feb 7, 2022
"অসাধারণ"
Robiul Islam , Jan 19, 2022
"Great Book for Muslim"
md mozahidul , Dec 23, 2021
"ভাল লেগেছে মা শা আল্লাহ"
Tawfiqul Alam , Nov 7, 2021
"Good"
Mohammad Salmanms , Oct 10, 2021
"অনেক ভালো একটা বই, প্রতি কথাই হৃদয় ছুয়ে যায়! অসাধারন ছিলো বইটা পড়ার অভিজ্ঞতা!"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"এপিটাফ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: