১ম সংস্করণ, ২০২২
এল ডোরাডো
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | এল ডোরাডো |
| Author | আমিনুল ইসলাম (ফিকশন) |
| Publisher | নয়া উদ্যোগ |
| Edition | ১ম সংস্করণ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 240 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.37 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
56 Ratings and 6 Reviews
পাঠকদের মন্তব্য
৬টি
Md Rakib Hasan , Feb 23, 2024
"========= কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ========== ❝মানুষের ভাবনা বড় আজব। বিপদে পড়লে একসাথে পড়তে চায়; কিন্তু সফলতার বেলায় যাতে একা সফল হতে পারে সেই চেষ্টায় সর্বদা মগ্ন থাকে।❞ অজানাকে জানার অদম্য আগ্রহ ও অ্যাডভেঞ্চারের নেশায় উন্মত্ত মানুষ এল ডোরাডো নামক এক সোনায় মোড়ানো শহরের কথা লালন করে এসেছে যুগ যুগ ধরে। শত শত বছর ধরে মানুষ হন্যে হয়ে খুঁজছে তার অস্তিত্ত্ব। সেই কল্পিত শহরের খোঁজে কত শত নাবিক, স্বপ্নবাজ ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ যে তার প্রাণ হারিয়েছে তার কোন ইয়ত্তা নেই। বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্র আয়ান। যদিও তার জন্ম বিদেশের মাটিতে, তবুও আয়ানের জন্মের পরপরই অজানা আশংকায় মায়ের এক প্রকার জেদের জন্যই তাকে দেশের মাটিতে এনে বড় করতে থাকে তার পরিবার। আয়ান মেডিকেলে পড়লেও কেন জানি মনের মধ্যে তার অন্যকিছু খেলা করে। সে অনুভব করতে পারে তার রক্তে রয়েছে অ্যাডভেঞ্চারের এক অদম্য নেশা! আকস্মিকভাবে মায়ের মৃত্যুর পর মায়ামির উদ্দ্যেশ্যে পাড়ি জমায় আয়ান। কিন্তু পথিমধ্যে তার প্লেন ক্রাশ করার কারণে সে প্রাণ নিয়ে অলৌকিকভাবে উপস্থিত হয় অচেনা-অজানা এক দ্বীপে। এরপরই কল্পনাতীতভাবে চিরতরে বদলে যায় তার সাধারণ জীবন। কারণ ঘটনাচক্রে সে সেই দ্বীপ থেকে চলে আসে আঠারো শতকের সূদুর অতীতে; ক্রমশঃ বুঝতে পারে সে কোন সাধারণ কেউ নয়! তার সাথে জড়িয়ে আছে এল ডোরাডোর খোঁজ অথবা তার রহস্যের জট খোলার চাবি-কাঠি। কামারখানার ছাপোষা একজন কর্মী হ্যামিল্টন; যে আবার বিখ্যাত এক নাবিকের নাতি। হ্যামিল্টনের দাদা নাকি বেড়িয়ে পড়েছিলেন এল ডোরাডোর খোঁজে। এডওয়ার্ড টিচ, যে কিনা এক বিখ্যাত নাবিক হওয়া সত্ত্বেও ভাগ্য বিড়ম্বনায় সে হয়ে পড়লো এক দুর্ধর্ষ জলদস্যু! অন্যদিকে ক্যাপ্টেন স্যান্ডার আবার কে? কেন তাকে সবাই খুঁজছে? সবারই গন্তব্য কি তাহলে এক? মায়া ধরানো সেই সোনায় মোড়ানো এল ডোরাডো শহর নাকি আবার সবই মরীচিকা? ========= পাঠ প্রতিক্রিয়া ========== আ্যাডভেঞ্চার আমার বরাবরই প্রিয়। আর সেটা যদি যদি হয় মানবসভ্যতার অন্যতম কাল্পনিক এক শহর এল ডোরাডোকে কেন্দ্র করে তবে তো আর কোন কথাই নাই। লেখক আমিনুল ইসলামের পড়া এটাই আমার প্রথম বই। খুব দুর্দান্ত এক অ্যাডভেঞ্চার না হলেও যতক্ষণ বইটি পড়েছি ততক্ষণই ভালো লেগেছে। কোন বিরক্তি আসেনি এটুকু অন্তত বলতেই হবে। লেখা খুব ফাস্টও না আবার স্লো বার্নিংও না। আমার কাছে পারফেক্ট লেগেছে। তবে লেখার মধ্যে আরোও পরিপক্কতা আসা প্রয়োজন আছে বলে মনে করি। অনেকদিন পর সাম্ভালা ট্রিলজির মতো একটা ছোঁয়া পেলাম। ভালোই লেগেছে। অ্যাডভেঞ্চার প্রিয় পাঠকদের জন্য দারুণ একটা বই। এরপর ২য় খন্ড শুরু করবো। দেখা যাক এল ডোরাডো নগরীর খোঁজ পাওয়া যায় কিনা!? প্রোডাকশনঃ বইটির কভার ডিজাইন, বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটি ভালো ছিলো। অল্পকিছু জায়গায় বানান ভুল চোখে পড়েছে। ব্যক্তিগত রেটিংঃ ৭.৫/১০।"
Shams-E-Tabriz , Mar 10, 2023
"Amateur writing"
Farabi Islam , Mar 2, 2023
"অসাধারণ 💞💔"
Mim akter , Feb 25, 2023
"অসাধারণ 🥰"
MD. Moniruzzaman , Jan 8, 2023
"I haven't read it yet, but I've heard it's a good book."
Kazi Hasan Jamil , Dec 13, 2022
"◑ বই পরিচিতি: ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ➠ বইয়ের নাম: এল ডোরাডো {ট্রিলজির ১ম বই} ➠ লেখক: Aminul IsLam ➠ প্রকাশকাল: ২০২২ ➠ প্রকাশনী: নয়া উদ্যোগ প্রকাশনী ➠ প্রচ্ছদশিল্পী: Riajul Islam Xulian ➠ পৃষ্ঠা সংখ্যা: ২৪০ ➠ মুদ্রিত মূল্য: ৩৫০টাকা ➠ জনরা: হিস্টরিকাল, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি . ◑ ফ্ল্যাপ থেকে: . এল ডোরাডো! কাল্পনিক এক শহর! যে শহর পুরোটা মোড়ানো স্বর্ণের আবরণে। কল্পিত এই শহর কি সত্যি রয়েছে? থাকলে কোথায় সেটা? এই শহরের ইতিহাস কীভাবে প্রসারিত হয়েছে? কেন এই শহর কখনও খুঁজে পাওয়া যায়নি? মুভি তৈরির স্বপ্ন দেখে আয়ান ইকবাল। পাইরেটস নিয়ে কল্পনায় শেষ নেই। মেডিকেলের পড়াতে তার আগ্রহ বিন্দুমাত্র নেই বললেই চলে। মায়ামিতে গিয়ে পড়ার কথা বাবাকে জানালে ঘটে যায় এক অলৌকিক ঘটনা! অন্যদিকে হ্যামিলটন কামারের কাজ করা ছাপোষা সাধারণ ছেলে। বাবার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা আঁটে। কিন্তু পারিবারিক সূত্রে জানতে পারে তার দাদা ছিলেন একজন নাবিক ও অভিযাত্রিক, যিনি খোঁজ পেয়েছিলেন স্বর্ণের শহর এল ডোরাডোর! এরপর? সুদর্শন সৈনিক ব্যালেমি ডুবে আছে মারিয়ার প্রেমে। কে এই মারিয়া? ব্যালেমিও বা কে? পাইরেটসদের সাথে তার কী সম্পর্ক? ওদিকে এডওয়ার্ড টিচের সাথে ঘটে গিয়েছে ভয়ানক ষড়যন্ত্র। স্বয়ং রাণীর আদেশ মান্য করতে গিয়ে তার জীবনে নেমে এসেছে বিভীষিকা! টাইম ট্রাভেল! পাইরেটস! ব্ল্যাকবিয়ার্ড! আমাজন জঙ্গল! কিন্তু এইসবের সাথে এল ডোরাডোর কী সম্পর্ক? লুকিয়ে থাকা একঝাঁক রহস্য ও রোমাঞ্চিত উপন্যাস ‘এল ডোরাডো'-তে আপনাকে স্বাগত জানাচ্ছি। . ◑ পাঠ প্রতিক্রিয়া: . সমুদ্র এবং জলদস্যু নিয়ে এখনো কিশোর, তরুণ এমনকি বয়স্ক মানুষদের মধ্যেও এক ধরনের অবসেশন দেখা যায়। মন চায় আগের দিনকার সেইসব সব জাহাজে করে বেড়িয়ে পড়ি সমুদ্র অভিযানে, অজানাকে জানতে। এই অবসেশন থেকেই মূলত বইটার প্রতি আগ্রহী হয়ে উঠি। তখনও ঠিক জানতাম না এটা ট্রিলজি হবে। পরবর্তীতে যখন লেখকের অন্যান্য বইগুলো পড়ি, সেই সম্পর্কিত আলোচনার সুবাদে লেখকের থেকেই এটা জানতে পারি। এবং বইটা রিপ্রিন্ট হবে নয়া উদ্যোগ থেকে পাশাপাশি একইসাথে প্রকাশিত হবে ট্রিলজির বাকি দুইটা বইও। তারপর থেকেই অপেক্ষার প্রহর শুরু। অবশেষে সেই ট্রিলজি প্রকাশিত হল এবং অনেক ব্যস্তা কাটিয়ে ট্রিলজিটা পড়ার সুযোগ পেলাম। ষোলো ও সতেরো শতকের দিকে তৎকালীন ইউরোপিয়ানরা বিশ্বাস করত দক্ষিণ আমেরিকার কোথাও লুকিয়ে আছে এল ডোরাডো নামক সোনার শহর। আর এই বিশ্বাসের উপর ভিত্তি করেই তখনকার সময়ে অসংখ্য অভিযাত্রী চষে বেড়িয়েছে সমগ্র আমাজন জঙ্গল। সভ্য দুনিয়ার স্বর্নলোভী মানুষ অত্যাচার করেছে দক্ষিণ আমেরিকায় বসবাসরত বিভিন্ন উপজাতিদের, ধ্বংস করে দিয়েছে সমগ্র ইনকা সাম্রাজ্য। এল ডোরাডো নামক সম্পদে পরিপূর্ন এক কল্পিত "সোনার শহর" এর ইতিহাস এবং এ সম্পর্কিত মিথ কে উপজিব্য করে লেখক রচনা করেছেন এল ডোরাডো ট্রিলজি। যার প্রথম বই এই "এল ডোরাডো।" এল ডোরাডো উপন্যাসে লেখক আমাদের নিয়ে গেছেন ৩০০ বছর পূর্বের পৃথিবীতে। যেখানে উঠে এসেছে জীবন যুদ্ধে হেরে যাওয়া কিছু মানুষের গল্প, দেশপ্রেমের জন্য এক অনিশ্চিত ভবিষ্যতকে বেছে নিয়ে সবশেষে নিজের সোনালি স্বপনগুলো বলি দিয়ে আক্ষেপ থেকে সমুদ্রের এক ত্রাস হওয়ার গল্প, নতুন করে স্বপ্ন দেখা, নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টারত কিছু মানুষের গল্প, প্রিয়জনকে ফিরে পাওয়ার জন্য ব্যাকুলতার গল্প। এছাড়াও সমুদ্র আর জলদস্যুদের গল্প। আমাজনের মধ্যে বসবাস করা আদিবাসীদের জীবন চিত্রও দেখা যায় এই বইয়ে। এসবকিছুর পাশাপাশি স্প্যানিশ সাকসেশন, স্প্যানিশ ট্রেজার ফ্লিটের মতো কিছু বিষয়াদিও উঠে এসেছে এই বইয়ে। অর্থাৎ এখানে কয়েকটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক চরিত্রেরও দেখা মিলবে। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে বইটা। যেহেতু ট্রিলজির প্রথম বই, তাই বেশ অনেকটাই ধোঁয়াশা রয়ে গিয়েছে কিছু বিষয়ে। সেই হিসেব এটাকে একটা ইন্ট্রো বলা যায়। অনেক অনেক চরিত্র রয়েছে বইয়ে, যেগুলোকে এখনো পর্যন্ত প্রায় বিচ্ছিন্নই বলা চলে, যার যার জীবনকে ঘিরে কাহিনী এগিয়ে চলছে। এবং পরবর্তীতে প্রায় শেষের দিকে ভিলেনের এন্ট্রি হয়। এর মাধ্যমেই শেষ হয় সিরিজের প্রথম কিস্তি। শেষে ক্লিফ হ্যাঙ্গার রেখে দিয়েছেন লেখক। এরপরে পরবর্তী কাহিনীর দেখা মিলবে সিরিজের ৩য় বই অর্থাৎ এ ফেস্টিভাল অভ ব্লাড এন্ড সি তে। যারা ইতিহাসের মিশেলে তৈরী কল্পনার রাজ্যে হারিয়ে যেতে চান, যাদের মনে রয়েছে জাহাজ নিয়ে সমুদ্রে বেড়িয়ে পড়ার সুপ্ত বাসনা, আমাজনের বুক চিড়ে যারা এক অ্যাডভেঞ্চারাস যাত্রায় যেতে চান, খুঁজে পেতে চান স্বর্নের শহর এল ডোরাডো পাশাপাশি টাইম ট্রাভেল, জলদস্যু নিয়ে যাদের আগ্রহ রয়েছে তুঙ্গে বইটি তাদের জন্য। আশাকরি বইটা নিরাশ করবে না কেউকে। . ◑ চরিত্রায়ন: . লেখক অনেকগুলো চরিত্র নিয়ে এসেছেন এই বইয়ে। যেমন: আয়ান, স্যামুয়েল ব্যালেমি, পলগ্র্যাভস উইলিয়াম, ম্যাসন, হ্যামিলটন, এনা, ক্যাপ্টেন হ্যানসন, ব্যাঞ্জামিন হরনিগল্ড, এডওয়ার্ড টিচ, মারিয়া, টরেস, স্টেবেসটিয়ান ইত্যাদি। এখানে বেশ কিছু চরিত্রের জন্য লেখক আলাদা আলাদা দৃশ্যপট তৈরী করেছেন। যাদের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থেকে কাহিনী এগিয়ে গিয়েছে। এক্ষেত্রে এসব চরিত্রগুলোকে বিচ্ছিন্ন চরিত্র চরিত্র মনে হচ্ছে। মূল গল্পে এদের ভূমিকা পাশাপাশি সম্পৃক্ততা হয়তো ট্রিলজির তৃতীয় বইয়ে জানা যাবে। এই বইয়ে লেখক চরিত্রদের সাথে শুধুমাত্র পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন। পাশাপাশি কিছু চরিত্র নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে, যেমন: গল্পের মোটামুটি শুরুর দিকে আয়ানের সাথে দেখা হওয়া বৃদ্ধকে অন্তত এখন পর্যন্ত রহস্যময় মনে হচ্ছে। আশা করি এসকল প্রশ্নের উওর তৃতীয় বইয়ে পাওয়া যাবে। এছাড়া লেখক প্রতিটা চরিত্রকেই বেশ দক্ষতার সাথে উপস্থাপন করেছেন। চরিত্রায়ণ নিয়ে অভিযোগ করার মতো কিছু পেলাম না। . ◑ লেখনশৈলী: . তরুণ লেখক আমিনুল ইসলামের লেখা ৩ টা বই পড়ার সুযোগ হয়েছে। প্রতিটা বইয়েই লেখনশৈলীর উন্নয়ন চোখে পড়েছে। বেশ সাবলীল ভাবে লেখক কাহিনী বর্ণনা করে গেছেন। শব্দচয়ন থেকে শুরু করে বাক্য গঠন সব কিছু মোটামুটি লেগেছে। চমৎকার বর্ণনাভঙ্গি থাকলেও ইতিহাস বর্ণানার ক্ষেত্রে কিছুটা জড়তা চোখে পড়েছে। যেহেতু এটা প্রথমদিকে লেখা বই তাই এটুকু ত্রুটি থাকতেই পারে। তবে সব মিলিয়ে ভালো ছিল। . ◑ বানান ও সম্পাদনা: . বইটা পূর্বে প্রকাশিত হয়েছিল বায়ান্ন প্রকাশন থেকে। নতুন প্রকাশনী অর্থাৎ নয়া উদ্যোগ থেকে রিপ্রিন্ট হওয়ার সময় নতুন প্রকাশনী সব কিছু নিজস্ব ভাবে করেছে। নতুন করে প্রুফের পরেও বেশ কিছু ভুল চোখে পরেছে। আশা করি পরবর্তী মুদ্রণে এদিকটায় প্রকাশনী পুনরায় নজর দিবে। এছাড়া সম্পাদনা মোটামুটি ভালোই ছিল। . ◑ প্রচ্ছদ, প্রোডাকশন ও অন্যান্য: . বইয়ের এই সুন্দর প্রচ্ছদটি করেছেন লেখক, প্রচ্ছদশিল্পী রিয়াজুল ইসলাম জুলিয়ান। পাশাপাশি নয়া উদ্যোগ প্রকাশনীর প্রোডাকশনও ভালো ছিল। বরবরের মতো ভালো প্রোডাকশন দেওয়ার চেষ্টা করেছে। একদম স্মুদ বাইন্ডিং। বই পড়া যায় আরাম করে। আর সবকিছু বিবেচনায় নিলে দামও হাতের নাগালেই রাখা হয়েছে যতোটা সম্ভব। . ◑ প্রিয় অংশ: . ⊕ মানুষের ভাবনা বড় আজব। বিপদের পড়লে একসাথে পড়তে চায়; কিন্তু সফলতার বেলায় যাতে একা সফল হতে পারে সেই চেষ্টায় সর্বদা মগ্ন থাকে। . ⊕ এই দেশকে অপছন্দ করার অনেক কারণ রয়েছে, বেশিরভাগ মানুষই দেশ ছাড়তে পারলেই খুশি, এমন একটা ভাব করে। কিন্তু ছেড়ে যাবার সময় সবার মনই নিস্তব্ধ এক আশঙ্কায় ভোগে। এটাই হয়তো শিকড়ের টান। . ⊕ মানবজীবনে যদি ভয়ানক কোনো অনুভূতির কথা জিজ্ঞেস করা হয়, তবে নিশ্চিতভাবেই সেটা হচ্ছে কৌতূহল। কৌতূহলের কাছে যুগে যুগে পরাজয় হয়েছে হাজারো বিপদের সম্ভাবনার। ইতিহাসে অসংখ্য মানুষ শুধু অজানাকে জানার জন্য ডুব দিয়েছে মৃত্যুর কুয়ায়। কেউ বা ফিরেছে, কেউ বা ফিরেনি। . ⊕ সভ্য আর এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করে হত্যার মাধ্যমে। . ◑ ব্যক্তিগত রেটিং: ৪.২/৫"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"এল ডোরাডো" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: