হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
এই অবেলায় - আফিফা পারভীন এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৫

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

এই অবেলায়

10 Ratings | 9 Reviews
TK. 323 TK. 375 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

ফ্ল্যাপ : স্বপ্ন ব্যাপারটা খুব গোলমেলে। স্বপ্ন পূরণের জন্য অনেক কিছু অবলীলায় ত্যাগ করা যায়। আবার স্বপ্ন পূরণের পর ত্যাগ করা সমস্ত বিষয়ের জন্য মাঝেমধ্যে বুকে...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

ফ্ল্যাপ : স্বপ্ন ব্যাপারটা খুব গোলমেলে। স্বপ্ন পূরণের জন্য অনেক কিছু অবলীলায় ত্যাগ করা যায়। আবার স্বপ্ন পূরণের পর ত্যাগ করা সমস্ত বিষয়ের জন্য মাঝেমধ্যে বুকের ভেতর একটা অচেনা ব্যথ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title এই অবেলায়
Author আফিফা পারভীন
Publisher ছাপাখানা প্রকাশনী
Edition ১ম প্রকাশ, ২০২৫
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 126
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.31 Kg
ISBN 9789843578334
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.60

10 Ratings and 9 Reviews

★★★★★
9
★★★★☆
0
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
1

পাঠকদের মন্তব্য

৯টি
Baran Al Hoque

Baran Al Hoque , Oct 22, 2025

★ ★ ★ ★ ★

"#অনুভূতি_কথন বই - এই অবেলায় লেখিকা - আফিফা পারভীন প্রচ্ছদ - ফাইজা ইসলাম প্রকাশনী - ছাপাখানা প্রকাশনী যেই চোখ স্বপ্ন দেখতে জানে সেই মানুষকে ঘরে বাঁধা মুশকিল। সমাজের কোন নিয়ম শৃঙ্খলা তাকে আটকাতে পারবে না। তবে সব স্বপ্নবাজ যে এক তাও না। কেউ কেউ পরিবারের খাতিরে স্বপ্ন বিসর্জন দেন। যারা স্বপ্ন বিসর্জন দেন, তাদের আমরা কতোটা মুল্যায়ন করি জানি না তবে যারা স্বপ্নের পিছনে ছোটেন তাদের আমরা বলি 'স্বার্থপর'। কল্লোল ইসলাম তেমনই একজন মানুষ। নিজের স্বপ্ন পুরণে বিভোর হয়ে ১৫ বছর আগে এক বিকেলে অষ্টাদশী ফাতিমাকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। তার ওই এক সিদ্ধান্ত অনেক গুলো মানুষের জীবন বদলে দেয়। মফস্বলে একটা মেয়ের বিয়ে ভেঙ্গে যাওয়া মানে বিরাট কিছু। মানুষ কারণ জানতে চায় না বরং নিজের মতো গল্প বানিয়ে সেই মেয়েটির জীবন অতিষ্ট করে তোলে। 😭 এরপরে দিরাইয়ের হাওরের পানি অনেক বদলালো, সেই সাথে বদলালো অনেকের জীবনও। ফ্রান্সের অতসী'স কর্নারের মালিকের মৃত্যু কল্লোলকে বুঝিয়ে দিলো জীবনে স্বপ্নপূরণ করাটা যেমন দরকার তাতে আত্মীক শান্তি পাওয়া যায় তেমনি একটা সময় পরে আশেপাশে আপনজন থাকাটাও দরকার। "এই অবেলায়" একটা উপলব্ধি করার মতো বই। যেখানে আপনি বুঝবেন সবসময় আপনার নেয়া সিদ্ধান্তটা হয়তো আপনার জন্য ঠিক কিন্তু অনেকের জন্য সেটা বিষফোঁড়ার মতো হয়ে যায়। কিছু কথা না কাউকে বলা যায়, না কাউকে বোঝানো যায়। সেই সাথে এটাও বোঝাবে একটা সময় একা থাকাকে আমরা যতোটা স্বাধীনতা ভাবি আদতে বন্ধনেই মুক্তি। একা থাকাটা একসময় একাকিত্বে রুপ নেয় তখন আর স্বাধীন লাগে না নিজেকে। 🥺 আপুর গল্পের উৎসর্গগুলো আমার সব সময়ই ভালো লাগে। যাদের উৎসর্গ করা হয় সেই সম্পর্কের ভুমিকা সেই গল্পে প্রবল আকারেই থাকে। এই গল্পেও আপনি বন্ধু এবং বন্ধুত্বের খুব সুন্দর উদাহরণ পাবেন। 😍 হ্যাপি রিডিং ❤️"

তিথি রহমান

তিথি রহমান , Aug 4, 2025

★ ★ ★ ★ ★

"#পাঠ_অনুভূতি বই- এই অবেলায় লেখক- আফিফা পারভীন এক বসাই পড়ে শেষ করার মতো বই। বই শেষ তারপরও তার রেশ রয়ে গেছে আমার। এতো ছোট বই অথচ কত কত অনুভূতি যে অনুভব করেছি। বইটা পড়ার সময় আমার মুখে সারাক্ষণ হাসি লেগেই ছিলো। আনন্দে ভেসেছি আমি। পাঠককে মুগ্ধ করার গুণটা লেখিকা আপুর ভালোই জানা আছে। বইটা পড়তে পড়তে ভালো লাগাই আটকে গেছি একদম। কোন খাপছাড়া ভাব নেই। লেখকের লেখনশৈলী এতো চমৎকার। গল্পের প্রেক্ষাপট, দৃশ্যপট অনেক সুন্দর করে সাজিয়েছে। গল্পের পটভূমি খুব সুন্দর করে এগিয়ে নিয়ে গেছে। চরিত্র গঠন, বর্ণনা, সংলাপ সব চমৎকার। কল্লোল ও ফাতিমা এই দুটি চরিত্রের শুরু থেকে এগিয়ে যাওয়ার জার্নিটা পড়ে আমি আবেগে ভাসতেছি। যতই যুগ পাল্টাক তবুও একটা বিয়ে ভাঙার সব দায় এসে পরে মেয়েদের ওপর। তবে ফাতিমাকে ওর পরিবারের যেভাবে সাপোর্ট করছে এটা সত্যি অসাধারণ। সব মেয়েদের ভাগ্য এমন থাকে না এইক্ষেত্রে ফাতিমা ভাগ্যবতী। কল্লোলে এই চন্নছাড়া জীবন কোন পিছুটান নেই। এই সময় এই একলা থাকে নিয়ে আফসোস এটা নিয়ে লেখক চমৎকার একটা মেসেজ দিয়েছেন। শেহজাদ আর তার পরিবারকে পেয়ে তো আনন্দ আরো দ্বিগুণ হয়ে গেছে। শেহজাদ এমন একটা চরিত্র যে কেউ তাকে ভালোবাসবে। বদ্ধুত্বের মতো মিষ্টি সম্পর্ক সেটা শেহজাদ ও কল্লোলকে দেখাই বুঝা যায় তার টান তো কত মধুর৷ শেহজাদ যেভাবে কল্লোলের পাশে এগিয়ে আসছে প্রশংসনীয় একদম।"

Sadia Khan

Sadia Khan , Aug 4, 2025

★ ★ ★ ★ ★

"#পাঠ্যানুভূতি #এই_অবেলায় সাবলীল ভাষায় ঝরঝরে লেখা। শুরু থেকে শেষ পর্যন্ত এতো মসৃণভাবে কাহিনী বিন্যাস হয়েছে যে পুরো টা সময়ই এই অবেলায় আটকে ছিলাম। এক বসায় পড়ে ফেলা যায় বইটা।এমনকি আমি তো একবসায়ই পড়ে শেষ করলাম। স্বপ্ন পূরণের তাগিদে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তারপর সেই স্বপ্ন পূরণ করার পর তৃপ্তি তো পাওয়া যায় কিন্তু একাকিত্ব চেপে বসে আমাদের অস্তিত্বে। এই অবেলায় পরিবারের গুরুত্ব খুব নিপুণতার সাথে তুলে ধরা হয়েছে। ওভার অল পুরো উপন্যাসিক টায় ছিমছাম একটা আবহ স্বচ্ছতায় মুড়ে ছিল। চরিত্রের প্রকাশ ভঙ্গি ও তাদের স্পষ্ট কথা ভালো লাগার ও মন ছুঁয়ে যাওয়া ছিল। বন্ধুত্বের সম্পর্ক সবচেয়ে নির্মল ও বিশ্বাসযোগ্য লেগেছে কাহিনী তে। একজন প্রকৃত বন্ধু ও সবসময় সব পরিস্থিতিতে পাশে পাওয়া আরাধ্য বস্তু মনে হয়। শেহজাদ ও কল্লোল এর বন্ধুত্বের অংশটুকু পড়ে ভীষণ ভালো লাগছিল। দুজনেই দুজনের সুখে, দুঃখে কি সুন্দর নীরবে পাশে দাঁড়ায়। ফাতিমা সে তো শান্ত নম্র ভদ্র একজন। পারিবারিক ঐতিহ্য ও শিক্ষা সে খুব সুন্দর নিজের জীবনে ধারণ করেছে। তাকে নিয়ে কিছু লিখলেই মনে হচ্ছে স্পয়লার হয়ে যাবে। জাহিদ-মিরা দম্পতি কে পড়েও বিশেষ ভালো লেগেছে। তাদের একে অপরের প্রতি ভালোবাসা ও তাদের বাড়ির সৌন্দর্যের বর্ণনা পড়ে মনে হচ্ছিল সেখানে চলে যাই।নিজ চোখে দেখে আসি। সাধারণ আবহে তৈরি চরিত্রগুলো নিয়ে লেখা এই অবেলায় উপন্যাসিক টা অসাধারন হয়েছে লেখকের চমৎকার লেখার মান, শব্দচয়ন ও সুন্দর বাক্যের পরিপ্রেক্ষিতে। অসংখ্য ধন্যবাদ লেখিকা ম্যাম কে। এভাবেই লিখে যেতে থাকুন অজস্র বই আমাদের জন্য।আল্লাহ তায়ালা আপনার লেখায় আরও বারাকাহ দান করুক।আমিন।"

Sathi Islam

Sathi Islam , Jul 31, 2025

★ ★ ★ ★ ★

"পাঠ-প্রতিক্রিয়া উপন্যাসিকা: এই অবেলায় লেখক: আফিফা পারভীন 'এই অবেলায়' আপুর ষোলতম বই এবং এই বইটি একটি উপন্যাসিকা। সমকালীন জনরার এই বইটি কোনো প্রেমের গল্প নয়, এই বইটিতে আছে জীবনের গল্প এবং জীবনবোধের গল্প। এখানে আছে একজন স্বপ্নভিলাসি পুরুষ কল্লোল ইসলামের জীবনের এবং তার সাথে জড়িয়ে থাকা আরো কিছু মানুষের জীবনের গল্পকথা। প্রতিটা মানুষ যেমন একে অপরের চেয়ে ভিন্ন হয় তাদের গল্পগুলোও আলাদা হয়। সবার চাওয়া পাওয়াও আলাদা হয়। আর সেই চাওয়াতে যদি অন্যায় কিছু না থাকে তাতে দোষের কিছু নাই। তবুও কল্লোল ইসলামকে শুরুতে আমার স্বার্থপরই মনে হয়েছে। নিজের স্বপ্ন পূরনের জন্য সে সবকিছু উপেক্ষা করে শুধু মাত্র নিজের ইচ্ছেকেই প্রায়োরিটি দিয়েছিল, শুধুমাত্র তার নিজের ইচ্ছেকে এত প্রায়োরিটি দেওয়ার কারণে অন্য কারণে জীবনে যে ঝড় উঠে তার জন্য তাকে কিছুটা ব্লেইম করা যায়, তবে সেও পুরোপুরি দোষী ছিল না, সবটাই অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে। তবুও তার কিছুটা দায় ছিলই। স্বপ্ন পূরণের জন্য সে যে স্বার্থপর হয়েছিল, দোষ বললে এটাই তার একমাত্র দোষ ছিল। কিন্তু কেউ যখন ভালোবেসে কিছু পেতে চায়, কিছু অর্জন করতে চায় তখন আমরা বলি ভালোবাসায় সব জায়েজ, তাহলে কল্লোলও তার স্বপ্নকে ভালোবেসেছিল এবং সে তার সেই ভালোবাসাকে তীব্রভাবে পেতে চেয়েছিল, এবং স্বপ্নপুরণে জন্য তাকেও কিছু ত্যাগ স্কীকার করতে হয়েছিল। সব দিক দেখে তার উপরেও আর রাগ করে থাকতে পারিনি। সব চাওয়া পাওয়া হয়ে গেলেও কল্লোল যখন উপলব্ধি করল একাকিত্বের বিষাদ, জীবনে আপনজনের গুরুত, সে যখন বুঝল সব পাওয়া হলেও পরিবার আপনজন ছাড়া ভালো থাকা যায় না তার এই উপলব্ধিগুলো ভালো লেগেছে। কল্লোলকে পড়তে পড়তে অতসী নামের একজন চরিত্রের দেখা পাই, খুব অল্প সময়ই পেয়েছি এবং এই অল্পসময়টুকুতে তাকে যতটা জেনেছি অনেক ভালোলাগার মতো একজন সে। তার জীবনের গল্পটা আমাকে ইমোশনাল করেছে। আর কল্লোলের জীবনের যে গভীর উপলব্ধি তার জন্য অতসী চরিত্রের ভূমিকায় ছিল বেশি। এবার আসি আমার সবচেয়ে ভালোলাগার, সবচেয়ে মনে লাগা এবং সবচেয়ে প্রিয় চরিত্র ফাতিমার কথায়। দুই ভাইয়ের একমাত্র আদরের বোন ফাতিমা, বাবা-মায়ের আদরের রাজকন্যা ফাতিমা, দুই ভাবির আদরের একমাত্র ননদিনী ফাতিমা যার জীবনে দু:খের কোনো ছায়া ছিল না, চাওয়ার আগেই সব পাওয়া হয়ে যেত সেই ফাতিমারই যখন জীবনে সবচেয়ে ভালোলাগার জিনিসটা আর পাওয়া হয় না। খারাপ লেগেছিল খুব তার জন্য, খুব অল্প বয়সে ফাতিমা জীবনে বড় একটা ধাক্কা খায়, মন ভাঙে তার, কিন্তু মন ভাঙলেও সে নিজে ভেঙে যায়নি, বরং মন ভাঙার গল্পকে পেছনে ফেলে সে হয়ে উঠেছে একটি অনুপ্রাণিত চরিত্র। আত্মমর্যাদাবোধসম্পন্ন ফাতিমার আত্মপ্রত্যয়ী হয়ে উঠা, ভিতু লাজুক ফাতিমার স্বনির্ভর ব্যক্তিত্বময়ী রূপ, ফাতিমাকে প্রতিষ্ঠিত দেখে মনে হয়েছে জীবনে এভাবেই কাম ব্যাক করা উচিত। এই বইয়ে ফাতিমাকে নিয়ে লেখা এক একটা শব্দও আমার প্রিয়। অনেক ঝড়ঝাপ্টা পার করে দিনশেষে ফাতিমার জীবনের পূর্ণতা আমাকে অনেক তৃপ্ত করেছে। এই বইয়ে আরো আছে কাকলীর গল্প, যে গল্পতে শুধু ভালোলাগাই ছিল। আছে জাহিদ-মিরার গল্প, জাহিদ মিরার গল্প থেকে কিছু শেখারও ছিল। সবার জীবনেই পাওয়া না পাওয়ার গল্প আছে, অনেকে হয়ত জীবনে সবকিছুই পেয়ে যায় আবার অনেকের জীবনে অনেক অপূর্ণতার গল্প থাকে, তাই বলে জীবনে অপূর্ণতা থাকলেও কিন্তু জীবন থেমে থাকে না। জীবন চলে জীবনের মতোই, তাই অপূর্ণতা নিয়েও বেঁচে থাকার তাগিদে ভালো থাকার চেষ্টা করতে হয়। তবেই জীবন সহজ হয়। আরো ভালোলাগার চরিত্র ফাতিমার ভাই-ভাবি, ফাতিমার জীবনে যাদের অবদান ছিল অনেক বেশি। আসলে ভালো মানুষদের মধ্যেই ভালোলাগার ব্যাপার থাকে এই চরিত্রগুলো তেমনি। ভালো লেগেছে এই অবেলায় রংমহলের জমিদার শেহজাদ আলী খানের উপস্থিতি, শেহজাদের উপস্থিতি ছিল তার মতোই গুরুত্বপূর্ণ। পরিশেষে বলব এই অবেলায় ভীষণ ভীষণ উপভোগ্য একটা বই। আপুর ছোট সাইজের বইগুলোও বড় রকমের সুন্দর হয়। আপুর কাছ থেকে এমন সাইজের আরো অনেক সুন্দর সুন্দর বই চাই। আপুর জন্য দোয়া ও শুভকামনা।"

DIDARUL ALAM SHUVO

DIDARUL ALAM SHUVO , Jul 30, 2025

★ ★ ★ ★ ★

"“এই অবেলায়” একটি হৃদয়স্পর্শী ও আবেগঘন প্রেমের উপন্যাস, যা বাঙালি সমাজের ঐতিহ্য, পারিবারিক মূল্যবোধ এবং ব্যক্তিগত স্বপ্নের জটিল সমন্বয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। "এই অবেলায়" এর প্রেক্ষাপট সুনামগঞ্জের বনেদি চৌধুরী পরিবার ও দিরাইয়ের নায়েব পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা বাঙালি সমাজের ঐতিহ্য, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক প্রত্যাশার একটি প্রাণবন্ত চিত্র ফুটিয়ে তুলেছে। সুনামগঞ্জ ও সিলেটের স্থানীয় সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের সরলতার সঙ্গে শহুরে জীবনের জটিলতার মিশ্রণ এই উপন্যাসিকাটিকে একটি বাস্তবসম্মত ও সমৃদ্ধ রূপ দিয়েছে। লেখক শ্রাবণের বর্ষাভেজা পরিবেশ দিয়ে উপন্যাসের সূচনা করেছেন, যা পাঠকের মনে একটি রোমান্টিক ও আবেগময় ছবি এঁকে দেয়। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র দুটি অত্যন্ত সূক্ষ্মভাবে অঙ্কিত। একজন রক্ষণশীল পরিবারের কন্যা, যার স্বপ্ন ও আকাঙ্ক্ষা তাকে একটি স্বাধীনচেতা ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করে। তার জীবনের সংগ্রাম ও দৃঢ়তা পাঠকের মনে গভীর ছাপ ফেলে। অন্যদিকে, অপর চরিত্রটি একজন স্বপ্নবাজ তরুণ, যার সৃজনশীলতা ও জীবনের প্রতি আবেগ তাকে একটি অনন্য মাত্রা দেয়। তাদের জীবনের ঘাত-প্রতিঘাত এবং পারিবারিক ও সামাজিক প্রত্যাশার মধ্যে ভারসাম্য রক্ষার প্রচেষ্টা গল্পের মূল সুর। পার্শ্বচরিত্রগুলো, যেমন—ইকবাল চৌধুরী, সালেহা খাতুন, অতসী ভট্টাচার্য, শেহজাদ, মধুমিতা, জাহিদ ও মিরা গল্পের প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে অতসী ভট্টাচার্যের চরিত্রটি কল্লোলের জীবনে একটি মাতৃতুল্য উপস্থিতি হিসেবে কাজ করে, যিনি তার জীবনের শূন্যতাকে পূর্ণ করেন। শেহজাদ ও মিরার মতো চরিত্রগুলো গল্পে বন্ধুত্ব ও সামাজিক সংযোগের গুরুত্ব তুলে ধরে। উপন্যাসিকাটি ব্যক্তিগত স্বপ্ন ও সামাজিক প্রত্যাশার দ্বন্দ্ব, নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং ভালোবাসা ও ক্ষমার শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে স্পর্শ করে। এই বিষয়গুলো গল্পের মাধ্যমে সূক্ষ্মভাবে উপস্থাপিত, যা পাঠককে ভাবতে বাধ্য করে। লেখকের ভাষা সরল, প্রাঞ্জল এবং আবেগময়। স্থানীয় সংস্কৃতির উপাদান, যেমন গ্রামীণ জীবনের বর্ণনা, খাবারের উল্লেখ ও স্থানীয় ঐতিহ্য, গল্পে একটি বিশেষ স্বাদ যোগ করেছে। সংলাপগুলো স্বাভাবিক এবং চরিত্রদের মানসিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা পাঠকের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে। “এই অবেলায়” শুধু একটি প্রেমকাহিনী নয়, বরং ব্যক্তিগত স্বপ্ন, সামাজিক চাপ এবং মানবিক সম্পর্কের জটিলতার একটি সুন্দর চিত্র। লেখকের হৃদয়স্পর্শী বর্ণনা এবং স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এই উপন্যাসকে একটি বিশেষ স্থান দিয়েছে। যারা আবেগময়, সামাজিকভাবে প্রাসঙ্গিক এবং স্থানীয় স্বাদে সমৃদ্ধ একটি গল্প পড়তে চান, তাদের জন্য এই উপন্যাস একটি অবশ্যপাঠ্য।"

Israt Jahan Kona

Israt Jahan Kona , Jul 30, 2025

★ ★ ★ ★ ★

"আসসালামু আলাইকুম।।। এই অবেলায় বইটা পড়েছি।।। কিন্তু রিভিউটা সাথে সাথে দিতে পারিনি কারণ মন ভালো ছিলো না।। তাই শব্দগুলোকে গুছাতে কিছুটা সময় লাগলো।।স্বপ্ন, আশা,আকাঙ্খা এগুলো নিয়েই মানুষের জীবন।। কেউ সেটা পূরণ করতে সফল হয় বা কেউ বিফল।। তবে অনেক সময় নিজের এই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক কিছু বাজিও রাখতে হয় পরিস্থিতি বিবেচনায় ।।চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়।। রক্তের সম্পর্ককে ডিঙিয়ে কেউ হয়ে যায় আত্মার ও আত্মীয়।। বন্ধুত্ব সে-তো সকল সম্পর্কের উর্ধ্বে।। আর ভালোবাসা কখন যে কাকে বেঁধে ফেলে এক লহমায় কেইবা বলতে পারে।৷ হতে পারে কোন এক পড়ন্ত বিকেলে সোনালী রোদের কনে দেখা আলোয় অথবা অশান্ত কোন ঝড়ের পর আলো আধাঁরে মোমের প্রজ্জ্বলিত শিখায়।। তবে এটা সত্যি জীবনে যেটা উপরওয়ালা আপনার জন্য লিখে রেখেছেন সেটা আপনার জীবনে আসবেই।। এখন সেটা যখনই হোক বা যেভাবেই হোক।। হোক সেটা অবেলায়।। অবেলায় ভালোবাসা এলেও কিন্তু নিজেদের সাজানো যায় এবং গোছানোও যায়।। অনেক চেষ্টার পর এতটুকু।।। তবুও অনেক খাপছাড়া লেখা।। ভালো থাকবেন সবাই।। আফিফা পারভিন আপু আপনাকে আবারও ধন্যবাদ এমন মিষ্টি মধুর গল্প উপহার দেওয়ার জন্য 🥰🥰🥰🥰"

Isr****com

Isr****com , Jul 30, 2025

★ ★ ★ ★ ★

"আসসালামু আলাইকুম।।। এই অবেলায় বইটা পড়েছি।।। কিন্তু রিভিউটা সাথে সাথে দিতে পারিনি কারণ মন ভালো ছিলো না।। তাই শব্দগুলোকে গুছাতে কিছুটা সময় লাগলো।।স্বপ্ন, আশা,আকাঙ্খা এগুলো নিয়েই মানুষের জীবন।। কেউ সেটা পূরণ করতে সফল হয় বা কেউ বিফল।। তবে অনেক সময় নিজের এই স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক কিছু বাজিও রাখতে হয় পরিস্থিতি বিবেচনায় ।।চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়।। রক্তের সম্পর্ককে ডিঙিয়ে কেউ হয়ে যায় আত্মার ও আত্মীয়।। বন্ধুত্ব সে-তো সকল সম্পর্কের উর্ধ্বে।। আর ভালোবাসা কখন যে কাকে বেঁধে ফেলে এক লহমায় কেইবা বলতে পারে।৷ হতে পারে কোন এক পড়ন্ত বিকেলে সোনালী রোদের কনে দেখা আলোয় অথবা অশান্ত কোন ঝড়ের পর আলো আধাঁরে মোমের প্রজ্জ্বলিত শিখায়।। তবে এটা সত্যি জীবনে যেটা উপরওয়ালা আপনার জন্য লিখে রেখেছেন সেটা আপনার জীবনে আসবেই।। এখন সেটা যখনই হোক বা যেভাবেই হোক।। হোক সেটা অবেলায়।। অবেলায় ভালোবাসা এলেও কিন্তু নিজেদের সাজানো যায় এবং গোছানোও যায়।। অনেক চেষ্টার পর এতটুকু।।। তবুও অনেক খাপছাড়া লেখা।। ভালো থাকবেন সবাই।। এমন একটা সংবাদ সবার ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। আল্লাহ যেন আমাদের এই মানসিক টানাপোড়েন থেকে বের হওয়ার শক্তি দেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহ আমাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যান।। আফিফা পারভিন আপু আপনাকে আবারও ধন্যবাদ এমন মিষ্টি মধুর গল্প উপহার দেওয়ার জন্য 🥰🥰🥰🥰"

Mrittick

Mrittick , Jul 29, 2025

★ ★ ★ ★ ★

"📖 #এই_অবেলায়– পাঠ-প্রতিক্রিয়া লিখেছেন: আফীফা পারভীন সময় এখন রাত ১০:৪৭। মাত্রই বইটি পড়ে শেষ করলাম। এইচএসসি পরীক্ষা চলছে, তাই পরীক্ষার এক মাস আগে থেকেই বই পড়া বন্ধ রেখেছিলাম। নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, পরীক্ষা চলাকালীন আর কোনো উপন্যাসে হাত দেবো না। কিন্তু "এই অবেলায়" বইটি নিয়ে এত এত সুন্দর রিভিউ দেখার পর আর নিজেকে আটকে রাখতে পারিনি। অবশেষে আজ তিন ঘণ্টা একটানা বসে বইটি পড়ে ফেললাম। এবং এখন… মনে এক অপূর্ব প্রশান্তি। এই বইটি পড়ে সত্যিই ভাষাহীন হয়ে গেছি। কত শত অনুভূতি একসাথে ভিড় করছে হৃদয়ে, যা অল্প কিছু কথায় প্রকাশ করা সম্ভব নয়, তবুও চেষ্টা করছি কিছুটা শেয়ার করার। আমার টিনএইজ বয়সে কল্লোল চরিত্রটির স্বপ্নপূরণের সেই অদম্য আকাঙ্ক্ষা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। এই উপন্যাসে লেখিকা খুব নিখুঁতভাবে দেখিয়ে দিয়েছেন, স্বপ্নপূরণ মানেই শুধুই সুখ নয়, বরং এর পেছনে থাকে অসংখ্য ত্যাগ, অস্বস্তি, ভুল বোঝাবুঝি আর দীর্ঘ অপেক্ষা। কল্লোল যখন তার স্বপ্ন পূরণ করলো, তখন সে যেন জীবনের এক বড় মূল্যে তা অর্জন করেছিল। ভালোবাসা থেকে ১৫ বছর বঞ্চিত থাকার পরও সে ভেঙে পড়েনি, বরং ধৈর্য নিয়ে এগিয়েছে, আর প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্য ধরে অপেক্ষা করে, তাদের জন্য সবসময় শ্রেষ্ঠ কিছুই রেখে দেন। শেহেজাত চরিত্রটিও আমার মনে গভীর দাগ কেটেছে। এমন একজন বিশ্বস্ত, নির্ভরযোগ্য বন্ধু, যার কাছে যেকোনো দুঃখ, কষ্ট কিংবা আনন্দ নির্দ্বিধায় ভাগ করে নেওয়া যায়, এমন বন্ধু সত্যিই সবার কপালে জোটে না। কল্লোল ভাগ্যবান ছিল যে শেহেজাত তার জীবনে ছিল। যদিও আমি এখনো "রংমহল" পড়িনি, তবুও "এই অবেলায়" বইয়ে শেহেজাত এবং তার পরিবার নিয়ে যেটুকু পেয়েছি, তা আমাকে "রংমহল" পড়ার জন্য তীব্রভাবে আগ্রহী করে তুলেছে। এখন তো আফসোস হচ্ছে, আগে কেন পড়িনি! ইনশাআল্লাহ, খুব শিগগিরই পড়বো। বইটিতে ব্যবহৃত দুটি গান আমার বিশেষভাবে ভালো লেগেছে— 🔹 "এই অবেলায়, তোমারই আকাশে, নীরব আপোষে ভেসে যায়। সেই ভীষণ শীতল ভেজা চোখ, কখনো দেখায়নি তোমায়।" 🔹 "ইয়ে রাতে ইয়ে মওসাম, নদী-কা কিনারা, ইয়ে চঞ্চল হাওয়া… লো আনে লাগি জিন্দেগি-কা মাজা…" এই দুটি গানে প্রাপ্তির তৃষ্ণা এবং পূর্ণতার আনন্দ, দুটো অনুভূতির অপূর্ব সংমিশ্রণ হয়েছে। আর ফাতিমার চরিত্র এবং তার পরিবার যেভাবে তাকে মানসিক সাপোর্ট দিয়েছে, সেটা এক কথায় অসাধারণ। আজকের সমাজে এমন সহযোগিতাপূর্ণ ও ইতিবাচক পরিবারের সংখ্যা খুবই কম, যেখানে মেয়েরা নিজের স্বপ্ন, নিজের ভুল কিংবা নিজের পথ চলার জন্য পরিবারকে পাশে পায়। যদি প্রত্যেকটি মেয়ের পরিবার এরকম হতো, তাহলে বহু জীবন অনেক সহজ ও সুন্দর হতো। সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া অংশ ছিল, সিলেটের জাহিদ-মিরার বাড়ির বর্ণনা। লেখিকার বর্ণনা এতটাই জীবন্ত ছিল, কিছু মুহূর্তের জন্য আমি নিজেকে কল্লোল হিসেবে কল্পনা করছিলাম। মনে হচ্ছিল, এই শান্ত, নির্জন, ভালোবাসায় ভরা স্থানটাই হয়তো আমার চাওয়া। সবশেষে, লেখিকা আফিফা পারভীন ম্যামকে অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। "এই অবেলায়" বইটি শুধু একটি উপন্যাস নয়, এটি বাস্তব জীবনের অনেক তিক্ত সত্য, অনেক স্বপ্নভঙ্গের কষ্ট, অনেক ত্যাগের বেদনা এবং ভালোবাসার প্রতীক্ষার গল্প। এমন একটি সাইজের বই এত অল্প সময়ে এক বসাতেই শেষ হয়ে গেলেও হৃদয়ে রেখে যায় দীর্ঘস্থায়ী প্রভাব। 🌸 আলহামদুলিল্লাহ! এমন একটি লেখা উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা।"

Priya Rahman

Priya Rahman , Jul 24, 2025

★ ★ ★ ★ ★

"#এই_অবেলায় "আনন্দবাজার পত্রিকা। এবারের সংখ্যায় প্রচ্ছদ থেকে শুরু করে গল্প কবিতা ছবি সবকিছুতে বর্ষাকালীন আয়োজন করেছে। আমাদের দেশের বর্ষা এখানে খুব মিস করি। তাই এবারের বর্ষা নিয়ে আয়োজন আমার ভালো লেগেছে। তুমিও নিতে পারো সময় ভালই কাটবে। " কল্লোল ম্যাগাজিন থেকে চোখ না সরিয়ে হাত বাড়িয়ে বলল, "দাও তাহলে। " ✍️ নিঃসঙ্গতা, স্মৃতি আর অসময়ে ফিরে আসা সম্পর্কের আবেশে মোড়া এক আবেগঘন গল্প লেখক আফিফা পারভীনের "এই অবেলায়"। কল্লোল এবং ফাতিমার জীবনের দীর্ঘ পনেরো বছরে বহু না বলা কথার নিবর আখ্যান যেন এই উপন্যাসটি। ★ কাহিনি সংক্ষেপ: জীবনের পথে হেঁটে চলা মানুষ কখনও নিজের ইচ্ছায়, কখনও নিয়তির টানে হারিয়ে ফেলে সময়, সম্পর্ক ও আবেগের ঠিকানা। "এই অবেলায়" উপন্যাসটি এমনই এক মানুষ, কল্লোলকে ঘিরে গড়ে উঠেছে, যার প্রবাস জীবনের নিঃসঙ্গতা, না বলা কথার ভার এবং অতীতের স্মৃতি একসাথে মিলে তৈরি করেছে এক আবেগঘন জার্নি। সেইসাথে আছে সকলের প্রিয় রংমহল উপন্যাসের শেহজাদ ও মধুমিতার মিষ্টি সংসারের মধুর কিছু মুহূর্তের ঝলক। কল্লোলের জীবনে একদিন হঠাৎ নতুন করে ফিরে আসে অতীতের এক পরিচিত ছায়া। পুরনো স্মৃতির সুরধুনিতে ভেসে আসে কিছু অপ্রকাশিত অনুভব, কিছু না বলা কথা। দীর্ঘ সময়ের ব্যবধানে দেখা সেই মুখটি যেন কল্লোলের জীবনের নিঃসঙ্গ প্রকৃতিকে এক অনন্য আবেগে ছুঁয়ে যায়। সিলেটের বর্ষামুখর প্রকৃতির সৌন্দর্য, স্মৃতি, হাহাকার এবং এক অদ্ভুত উষ্ণতার আবহে পুরো উপন্যাস ভিজে থাকে। লেখিকা অসাধারণভাবে উপস্থাপন করেছেন সম্পর্কের স্তর, সময়ের নির্মমতা ও জীবনের চাওয়া-পাওয়ার টানাপোড়েন। "কিছু কিছু স্বপ্ন জীবনের চেয়েও বড় হয়। কিছু স্বপ্ন এমন যে, তাদেরকে মন-মস্তিষ্কে ধারণ করে মানুষ বাঁচে। আর সেই বিশেষ স্বপ্ন পূরণের কিছু সময় থাকে। ওই সময় চলে গেলে আর সেই স্বপ্নটা পূরণ করার সুযোগ পাওয়া যায় না। তাই একটু স্বার্থপর হয়ে যদি সেই স্বপ্নকে হাতের মত সত্যি করে পাওয়া যায়, তবে আমি সেই স্বার্থপর হওয়াতে অপরাধ দেখিনা। " ( কল্লোল - পৃ:২৯) ★ পাঠ প্রতিক্রিয়া: "এই অবেলায়" বইটি শেষ করার পর পাঠকের মনে এক ধরনের শান্ত উষ্ণতা ছড়িয়ে পড়বে। জীবন নিয়ে আমাদের প্রত্যাশা, স্বপ্ন, আর তার বাস্তবায়নের চেষ্টার সঙ্গে কল্লোল চরিত্রের অভিজ্ঞতা গভীরভাবে মিলে যায়। সে একদিকে বাস্তবতাকে মেনে নেয়, আবার অন্যদিকে নিজের আবেগকে অবহেলা করে না। ফাতিমা চরিত্রটি যেন এক নীরব আলো, যাকে সামনে রেখে কল্লোল আবার নিজেকে আবিষ্কার করে। তাদের সম্পর্কের রসায়ন নিঃশব্দ, কিন্তু গভীর। কল্লোলের প্রবাসজীবনের একাকীত্ব, ফাতিমার জীবন যুদ্ধ, দুই পরিবারের দ্বন্দ সবকিছু মিলিয়ে দারুণ টানটান উত্তেজনা। উপন্যাসের ভাষা সহজ, আবেগঘন ও চিত্রময়। গল্পটা সংক্ষিপ্ত হলেও এর গভীরতা অনেক বেশি। বিশেষ করে যাঁরা জীবনের কিছুটা সময় প্রবাসে কাটিয়েছেন, কিংবা অতীতের কোনো সম্পর্ককে মনের কোণে ধরে রেখেছেন, তাঁদের জন্য এই উপন্যাস হবে এক আত্মিক অভিজ্ঞতা। আমি বলব, যারা রংমহল পড়েছেন তাদের জন্য এই উপন্যাসটি একটি ট্রিট অফ জয়। নির্মল আনন্দ আর প্রিয় শেহজাদ-মধুমিতার এক ঝলক পেতে উপন্যাসটির জুড়ি নেই। "জীবনের অসময়ে আসা কোন মানুষের সাথেও সবচাইতে শক্ত বন্ধনে আজীবনের জন্য আবদ্ধ হওয়া যায়। অবলা এসেও কোন সম্পর্ক জীবনের সকল অপূর্ণতাকে সরিয়ে দিতে পূর্ণতা দান করে। " ★ "এই অবেলায়" শুধুমাত্র একটি প্রেম কাহিনি নয়,এটি একটি জীবনের উপন্যাস। সময়, দূরত্ব, স্মৃতি আর নিঃসঙ্গতার মিশেলে এক গভীর উপলব্ধি। কল্লোল এবং ফাতিমা এই দুটি জটিল ও নির্মল চরিত্র পাঠকের মনে দীর্ঘসময় ধরে রয়ে যাবে। এই বই নিঃসন্দেহে সময়টাকে অর্থবহ করে তোলে, পাঠ শেষে মনে হবে_ "এখানেই শেষ হবার ছিল।" "এই অবেলায় তোমারি আকাশে, নিরব আপসে ভেসে যায়। সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখিনি তোমায়। " বই : এই অবেলায় লেখক : আফিফা পারভীন প্রচ্ছদ : ফাইজা ইসলাম প্রকাশনী : ছাপাখানা"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

বইটা কি সম্পর্কে লেখা ?

Babu Madbor • 22 Aug, 2026
A
প্রিয় গ্রাহক, বইটি 'এই অবেলায়' এক স্বাপ্নিক মানুষের জীবনের টানাপোড়েনের উপাখ্যান। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 22 Aug, 2026

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"এই অবেলায়" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
এই অবেলায় পাতা: 1 / 1
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।