দ্বিতীয় মুদ্রণ, মার্চ, ২০২৫
এ টাইম টু কিল
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | এ টাইম টু কিল |
| Author | জন গ্রিশাম |
| Publisher | সতীর্থ প্রকাশনা |
| Edition | দ্বিতীয় মুদ্রণ, মার্চ, ২০২৫ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 560 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.64 Kg |
| Translator | খালেদ নকীব |
| ISBN | 9789849622499 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
5 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Mujahidul Islam Mihad , Jul 21, 2025
Md. Junayed Mazumder , Jul 27, 2023
"অ্যামেরিকান জুডিশিয়াল সিস্টেমের আলোচনা। গল্পের চেয়ে ডকুমেন্টারি বলা বেটার। খুবই অতিরঞ্জিত বর্ণনা।"
Indranil Chowdhury , Mar 9, 2023
"#বুক_রিভিউ ব্যাক্তিগত সংগ্রহ নাম্বারঃ ৩৭৮ বইঃ এ টাইম টু কিল লেখকঃ জন গ্রিশাম অনুবাদকঃ খালেদ নকীব প্রকাশনীঃ সতীর্থ প্রকাশনা ধরণঃ হার্ডকভার, স্ট্রেট বাইন্ডিং পৃষ্ঠা সংখ্যাঃ ৫৬০ মুদ্রিত মূল্যঃ ৮০০/- সতীর্থ প্রকাশনার এবারের বইমেলার চমক ছিল, এ টাইম টু কিল বইটি। যদিও বইটি হাতে পেয়েছিলাম আরও আগেই কিন্তু ব্যাক্তিগত কিছু ঝামেলার কারণে পড়া হয়ে উঠছিল না। কিন্তু যখন হাতে নিলাম, বইটি রাখতে পারি নাই। হয়ত অনেকেই একমত হবেন না। আমি কিন্তু আসলেই পারি নাই। বইয়ের প্রোডাকশন বা ফার্স্ট ইম্প্রেশন নিয়ে এই পোস্টে কিছু বলব না। ওটা অলরেডি বলা হয়ে গেছে। এই পোস্ট মূলত ফোকাসড থাকবে বইয়ের বিষয় বস্তুর উপর এবং আমার ভাল/খারাপ লাগা দিকগুলোর উপর। রিভিউর শুরুতে সতীর্থকে ধন্যবাদ জানাই একটা ব্যাপারের জন্য। ৫৬০ পেইজের এই বিশাল কলেবরের বইটির মুদ্রিত ধরা হয়েছে ৮০০/- টাকা। যারা প্রি-অর্ডার করেছিলাম তারা ৫০%+ ছাড় পেয়েছে। আর যারা বইমেলার সময়ে নিয়েছেন তারাও বেশ ভালো ছাড়ই পেয়েছেন। এই অগ্নিমূল্যের বাজারে দাম আমাদের হাতের নাগালের মধ্যে রাখার জন্য সতীর্থকে ধন্যবাদ। একটা জিনিস দেখে ভালো লাগলো এবারের বইমেলায়। বেনজিন, সতীর্থ, নয়া উদ্যোগসহ আরও কিছু প্রকাশনী তাদের প্রফিট মার্জিন কমিয়ে পাঠকবান্ধব দাম রেখেছে। তা না হলে অনেকেই আমরা পছন্দের বই কিনতে পারতাম না। সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ। এবার আসি মূল রিভিউতে। বইটি রগরগে থ্রিলার না। বরং এটা কোর্টরুম ড্রামা আর থ্রিলারের মিশেল বলা চলে। বইটি যখন পড়ছিলাম, কোর্টরুম বা পাশবিকতার অতিরিক্ত বর্ণনা কেন জানিনা ভালো লাগছিল না। ভাবছিলাম এত ডেটা ডাম্প করার কী আদৌ দরকার ছিল? কিন্তু ধীরে ধীরে যখন সামনে আগালাম, বুঝলাম লেখক খুবই কৌশলের সাথে আমাদের নিয়ে খেলেছেন। তিনি আমাদের জাস্ট পাঠক না বানিয়ে এই বইয়ের ক্যারেক্টার বানিয়ে দিয়েছেন। বইয়ের শুরুটা হয় খুব করুণ একটা ঘটনা দিয়ে। দশ বছরের শিশু, বলা ভালো দশ বছরের কৃষ্ণাঙ্গ শিশু টনিয়া হেইলির ধ**ন দিয়ে। ধীরে ধীরে তা গড়ায় টনিয়ার বাবা কার্ল হেইলির সেই দুই শেতাঙ্গ পশুকে ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করে দেওয়ার ঘটনায়। কার্ল হেইলিকে তোলা হয় আদালতে। দৃশ্যপটে আগমন ঘটে হেইলির আইনজীবী জেইক ব্রিগেন্সের, যে কখনো হারেনি খুনের মামলায়। কিন্তু সুপরিকল্পিতভাবে ঘটানো এই ঠান্ডা মাথার হত্যাকান্ডের ঘটনায় সে কি করবে হেইলিকে মুক্ত করতে যেখানে প্রত্যক্ষদর্শী ছিল এই ঘটনার? উপায় একটাই, ইনস্যানিটি প্লি। কিন্তু??? হেইলি তো পাগল না। বরং হেইলি ঠান্ডা মাথার একজন হত্যাকারী...সেই সাথে একজন পিতা। দৃশ্যপটে আরও আসে কুখ্যাত কু ক্ল্যাক্স ক্ল্যান। বর্বরতায় যাদের জুরি মেলা ভার। প্রকাশ্যেই হত্যা করতে প্রস্তুত তারা ব্রিগেন্সকে। আরও আছে হাজার হাজার কৃষ্ণাঙ্গ, যারা যেকোন মূল্যেই মুক্ত করতে চায় হেইলিকে। কি করবে ব্রিগেন্স যেখানে তার নিজের জীবনই একটা সুতোয় ঝুলছে? এই নিয়ে মূল ঘটনা এগোতে থাকে সামনে। আপনি নিজেই বুঝবেন না কখন যে আপনি নিজেই জুরির চেয়ারে বসে গেছেন। বইয়ের লেখনশৈলী চমকপ্রদ। অনুবাদের ক্ষেত্রে আমি সবসময়ই একটা বিষয় খুঁজি তা হল, মূল লেখকের টোনটা ধরে রাখা। খালেদ নকীব ভাই এখানে উনার সর্বোচ্চটা দিয়েছেন। একটাবারের জন্যও ছন্দপতন হয়নি। এত বিশাল কলেবরের বইতে শুরু থেকে শেষ পর্যন্ত এই টোন ধরে রাখা আসলেই কঠিন কাজ ছিল। এতটুকু বলতে পারি, পাঠক এই অনুবাদ উপভোগ করবেন। লেখকের বর্ণনায় আধিক্য মনে হলেও শেষ পর্যন্ত পড়ে মনে হল, উনি আসলে আমাদের নিয়েই খেলেছেন। উনি চেয়েছেন আমরা যাতে ভিজুয়ালাইজ করি কোর্টরুম। হেইলির আবেগ যাতে আমরাও অনুভব করি। ক্ল্যানের বর্বরতায় আমরাও যাতে ঘৃণা বোধ করি। এই জায়গায় আমি আবারও খালেদ নকীব ভাইকে কৃতিত্বটা দেব। উনি মূল টোনটা ধরে না রাখলে এই জিনিস সম্ভব ছিল না। বইয়ে চরিত্রে আধিক্য নেই। প্রায় সবকটা চরিত্রই ফোকাস পেয়েছে। তবে রো আর্ক কে আরেকটু বিল্ডাপ করা যেত। এই জায়গাটায় একটু খারাপ লেগেছে। বইয়ে কিছু স্ল্যাং ব্যাবহার হয়েছে। এমন কিছু নাম ব্যাবহার করা হয়েছে যেগুলো প্রকাশ্যে উচ্চারণ করা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু বইয়ের প্রয়োজনে দরকার ছিল এটা। বইয়ে টুকটাক বানান ভুল বা টাইপো আছে। তবে আমি কখনোই এসব নিয়ে ভাবি না, যদি না সেটা পড়ার ফ্লোতে ব্যাঘাত ঘটায়। টুকটাক যা আছে এই বইতে তা কোন মেজর ইস্যু না, আমার মতে। বই মোটা হলেও পড়তে কোন অসুবিধা হয় নাই। পেইজ ঠিকঠাক ছিল। পরিস্কার ঝকঝকে ছাপা। তো এই আর কি... আমার রিভিউ কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।এই রিভিউ তে আমি অতিরিক্ত বর্ণনা বা বিশ্লেষণ এভয়েড করেছি। একজন পাঠক হিসেবে আমি কি জানতে চাই একটা বই সম্পর্কে সেদিকে আমার ফোকাস ছিল। ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন। বইয়ের সাথে থাকুন। ©️Indranil Chowdhury"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"এ টাইম টু কিল" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: