১ম প্রকাশ, ২০১৮
ড্যাফনে দু মরিয়ে রেবেকা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ড্যাফনে দু মরিয়ে রেবেকা |
| Author | আহম্মেদ রাজু |
| Publisher | দি ইউনিভার্সেল একাডেমি |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 320 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.46 Kg |
| Editor | আহম্মেদ রাজু |
| ISBN | 9789893319773 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Wasee Ahmed , Dec 25, 2019
"ক্রাইম ফিকশান, গথিক, সাসপেন্স, সাইকোলজিক্যাল থ্রিলার, রোমান্স, মিস্ট্রি - একাধিক ঘরানার অন্তর্ভুক্ত দুর্দান্ত এক ক্লাসিক। ক্লাসিক পড়তে গিয়ে সাধারণত দেখা যায়, বইগুলো কিছুটা ধীর গতির হয়ে থাকে। সংগত কারণে তাই তুলনামূলকভাবে ক্লাসিক পড়া হয় কম। রেবেকা বইটার অনেক নাম-ডাক শোনায় কিনে রাখা হয়েছিল আগেই। কিন্তু আলসেমি করে প্রায় আশি বছর আগের লেখা বইটা হাতে নেয়া হয়নি কখনো। যাই হোক, একদিন নরওয়েজিয়ান বুক ক্লাব সহ আরো বেশ কিছু তালিকাতে (এমনকি 100 best crime thrillers ever) বইটার উপস্থিতি দেখলাম, নতুন করে খুব আগ্রহ জন্মাল তখন। সংগ্রহের বইটা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখার জন্য আর তর সইল না! "Last night I dreamt I went to Manderley again." - বইয়ের এই প্রথম লাইনটা কিন্তু বেশ বিখ্যাত। আর প্রথম লাইন বিখ্যাত হলে তো শুরুর কয়েকটা পৃষ্ঠা নেশা ধরাতে যথেষ্ট হবেই! সেই যে ঘোর লাগল, তারপর একেবারে শেষ পর্যন্ত কোথাও থামতে হয়নি। এক নিশ্বাসে পড়ে ফেলতে বাধ্যই হয়েছি বলা যায়। সতেরো বছরের এক নিরীহ গোছের অসহায় মেয়ের বিবৃতিতে বইয়ের আদ্যপন্ত রচিত। টাকার অভাবে এক বৃদ্ধার সহচরী (অথবা দাসীরূপী সঙ্গিনীও বলা যায়) হয়ে জীবন কাটাতে হচ্ছিল ওর। ঘটনাচক্রে পরিচয় হয়ে যায় প্রতাপশালী মধ্যবয়স্ক ইংরেজ ম্যাক্স ডি উইন্টার এর সাথে। পরিচয় থেকে ভালো লাগা, আর ভালো লাগা থেকে প্রেম। বিনা মেঘে বজ্রপাতের মতোই বিয়ের প্রস্তাব! কোনোদিন যেটা স্বপ্নেও ভাবতে পারেনি, হঠাৎ তা বাস্তবে রূপ নেয়। ঐতিহ্যবাহী সুপ্রাচীন ম্যানডারলেতে (যা কিনা ম্যাক্সের পৈতৃক সম্পত্তি) ম্যাক্সের স্ত্রী হিসেবে পা রাখে মেয়েটা। আবিস্কার করে, ওয়েস্ট কান্ট্রি এস্টেটের কর্তৃ হতে চলেছে সে। চল্লিশোর্ধ্ব ম্যাক্সের প্রথম স্ত্রী, রেবেকা পানিতে ডুবে মারা গিয়েছিল। সবকিছু জেনেই ম্যাক্স ডি উইন্টারকে বিয়ে করেছিল মেয়েটা। কিন্তু এস্টেটে পা দেয়ার পর সহজ সরল নতুন (দ্বিতীয়!) বউ পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না কিছুতেই। ধীরে ধীরে আবিষ্কার করে, গোটা ম্যানডারলে ঘিরে কুয়াশার মতো ছড়িয়ে আছে রেবেকার ছায়া, স্মৃতিচিহ্ণ। পরিচারিকা মিসেস ডেনভার্সের রহস্যময় আচরণে পরিবেশ আরো থমথমে হয়ে উঠতে থাকে। পদে পদে মিসেস ডেনভার্স তাকে মনে করিয়ে দেয়, এই বাড়ির কর্তৃ হিসেবে রেবেকা কত উপযুক্ত ছিল! এখন পর্যন্ত মৃতা রেবেকাকে'ই মিসেস ডি উইনটার হিসেবে দেখে সবাই। দ্বিতীয়া স্ত্রীর অস্তিত্ব মেনে নিতে কেমন যেন দ্বিধা তাদের ভেতর। সবকিছু মিলিয়ে দুর্বিসহ হয়ে ওঠে নববধূর জীবন। তার স্বামী এখনো রেবেকাকেই ভালোবাসে, এই ভেবে হতাশায় ডুবে যায় সে। হঠাৎ একদিন জানা যায়, ডুবে মরেনি রেবেকা। সমুদ্রের ধার ঘেষে পরিত্যক্ত এক জাহাজে খুঁজে পাওয়া যায় তার লাশ। খুন? প্রতিশোধ? আত্মহত্যা?? কি সেই ভয়াবহ অতীত অন্যের চিন্তাভাবনার ওপর প্রভাব সৃষ্টি করে পুতুল নাচানোর আনন্দ উপভোগ, নাকি নিজের শেষ পরিণতিকে তরান্বিত করার নৃশংস অভিসন্ধি? ............. জানতে হলে পড়তে হবে.............."
Tasnimul Hasan Nashit , Dec 3, 2019
"Even if you are not normally into the Gothic, Rebecca is sure to have you gripped. Its nameless narrator tells the chilling tale of her experiences at Manderley the house at the centre of the story, after marrying Maxim de Winter, its owner. Read the book"
Muaz Ibrahim , Nov 5, 2019
"আমি এই ক্ষুদ্র জীবনে অনেক রহস্য উপন্যাস পড়েছি তবে এটিকে বলতে হবে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী। না, আমি ড্যাফনে দু মরিয়ের বই ’রেবেকা ‘- কে সেরা বলবো না, তবে এই বইয়ে এমন কিছু রয়েছে যা আপনাকে চুম্বকের মতো আকর্ষন করবে, পড়তে বাধ্য করবে একাধিকবার, যেভাবে আমাকে করেছে। একটি দারুণ বই বলতে হবে।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
how many pages?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ড্যাফনে দু মরিয়ে রেবেকা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: