৪র্থ সংস্করণ, ২০২৪
দ্য প্যান্থার (সুলতান রুকনুদ্দিন বাইবার্স)
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | দ্য প্যান্থার (সুলতান রুকনুদ্দিন বাইবার্স) |
| Author | ইমরান আহমাদ |
| Publisher | কালান্তর প্রকাশনী (সিলেট) |
| Edition | ৪র্থ সংস্করণ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 208 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.36 Kg |
| ISBN | 978-984-96140-2-9 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
62 Ratings and 30 Reviews
পাঠকদের মন্তব্য
৩০টি
Tanweer Fahim , Aug 12, 2025
"অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। একজন সচেতন মুসলিম হিসেবে বইটা সবার পড়া জরুরি মনে করি"
880****987 , Mar 14, 2025
"Excellent"
S M Niaz Arifin , Dec 8, 2024
"A very well-written book. Kudos for the writer!"
880****860 , Aug 30, 2024
"আলহামদুলিল্লাহ,আল্লাহর ইহসানে অনেক ইতিহাস পড়া হয়েছে।কিন্ত ভাই এটার মতো কিচ্ছুই পাই নি।অধিকাংশ ইতিহাসে অনেক অহেতুক গাল-গল্প,গাইরে মাহরামের অবাধ মেলা-মেশার জঘন্য বিষয়টি ফুটে উঠেছে।যা অনেকটা বিব্রতকর।কিন্ত এই বইটি উজ্জ্বল ব্যাতিক্রম।অফুরন্ত জাযাকাল্লাহ লেখক এবং কালান্তর প্রকাশনী কে।💝।"
Shihab Uddin , Nov 27, 2023
"সুলতান বাইবার্সের কালজয়ী উপাখ্যান, বর্ণাঢ্য বীরত্বগাঁথা, মােঙ্গল ও ক্রসেডের যবনিকাপাত এবং গৌরবদীপ্ত সুলতান রুকনুদ্দিন বাইবার্সের বীরত্বপূর্ণ জীবনী জানতে পড়ুন ইমরান আহমাদ রচিত 'দ্য প্যান্থার'"
Md. Juwel Rana , Nov 20, 2023
"সুলতান রুকনুদ্দিন বাইবার্স বা চিতারাজ যিনি ছিলেন আইয়ুবি সাম্রাজ্যের একজন সেনাপতি এবং ক্রুসেডারদের ত্রাসের কারণ । বাইতুল আকসা রক্ষার্থে যার অবদান ছিলো পরোক্ষভাবে। বইটি এমন এক বীর, নিষ্টাবান, লড়াকু সৈনিককে নিয়ে রচিত যিনি ইতিহাসে বাইবার্স উপাধি নামে খ্যাত।"
Md. Mahfuj Alam , Nov 20, 2023
"দ্য প্যান্থার~ ক্রুসেডারদের বিরুদ্ধে যিনি কোনো যুদ্ধেই পরাজিত হন নাই তিনি হলেন বীরযোদ্ধা বাইবার্স। প্যান্থার নামেই যিনি হয়েছেন বহুল প্রসিদ্ধ। সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রাহ. এর মৃত্যুর পর আবার যখন ক্রুসেডাররা মাথা চাড়া দিতে শুরু করেছে, আবার যখন তারা মুসলিমবিশ্বে একের পর এক আঘাত হানা শুরু করেছে ঠিক সেই সময়ে বীরযোদ্ধা বাইবার্স এর আগমন ঘটে। তার জীবন যুদ্ধ সব কিছুই এক রহস্যময় ইতিহাস। এই ইতিহাসকে জানতে পড়তে হবে দ্য প্যান্থার।"
Siraajam Binte Kamal , Nov 20, 2023
"দ্য প্যান্থার— সুলতান রুকনুদ্দিন বাইবার্স। মোঙ্গলদের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন এবং তিনিই ছিলেন প্রথম বিজয়ী। ক্রুসেডারদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন তিনি। বইটিতে একজন বীর পুরুষের চিত্র ফুটে উঠেছে। পাঠক দেখবে প্রকৃত মুসলিম, উম্মাহ দরদী পুরুষ কেমন হয়! অকুতোভয়। অন্যায়ের কাছে মাথা নত করে না। বইটি পড়তে গেলে টান টান উত্তেজনা কাজ করে। এরপর কী হলো, এরপর কী হয়েছে জানার জন্য। রুকনুদ্দিন বাইবার্সের পরিচয়, সংগ্রামী জীবন, তাঁর রাজনৈতিক জীবন, শত্রুর বিপক্ষে লড়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলো বইয়ে রয়েছে। রয়েছে তাঁর মৃত্যু ও দাফন। এক বৈঠকে পড়ে ফেলার মতো বইটি। যেকোনো থ্রিলারকেও হার মানাবে। কিছুটা হলেও ঈমানকে জাগ্রত করবে। মুসলিম যুবকদের জন্য বইটি পড়তে সাজেস্ট করব আমি। তাছাড়া প্রতিটি মুসলিমেরই তার নিজের ইতিহাস জানা উচিত। তাই এই বইটা সকলেই পড়তে পারেন।"
ফায়যান মিসবাহ , Nov 13, 2023
"ইসলামের ইতিহাসে সবচেয়ে ভীতিকর শত্রুদের কথা উঠলে নিশ্চিতভাবে 'ক্রুসেড- মঙ্গোল-হাশাসিন' ত্রয়ী প্রথমেই থাকবে। লাখের পর লাখ মানুষকে হত্যা, শহরের পর শহর ধ্বংস, আর হাজারো মুসলিম মনীষা যাদের গুপ্তহত্যার শিকার। ক্রুসেডার এবং হাশাসিনদের বিপক্ষে মহাবীর সুলতান সালাহুদ্দিন আইউবি সহ অনেক মুসলিম শাসকেরা যুদ্ধ করেছেন, কখনো কখনো জয় পেলেও চূড়ান্তভাবে তাদের নির্মূল করতে পারেননি তারা। থেমে থেমে শক্তি সঞ্চয় করে মুসলিম দেশগুলোতে নির্মমতা চালিয়ে যাচ্ছিলো এরা। সালাহুদ্দিন আইউবি বিশাল সফলতা এনে দিলেও চূড়ান্তভাবে তাদের বিহিত করতে দ্বিতীয় একজন আইউবি'র দরকার ছিলো সেসময়। দ্য প্যান্থার খ্যাত সুলতান রুকুনুদ্দিন বাইবার্স সেই চূড়ান্ত সফলতার নেতৃত্ব দিয়েছিলেন প্রচন্ড সৎসাহসের সাথে। তার তীব্রগতির আক্রমণ আর বজ্রথাবার পর দ্বিতীয়বার আর উঠে দাঁড়াতে পারেনি ক্রুসেড-হাশাসিনরা। মুসলিম বিশ্বে তাতারিদের ধ্বংসযজ্ঞের বন্ধ হয়ে ছিলো তার বীরত্বেই। কিন্তু আফসোসের ব্যাপার হলো মহান এই মুজাহিদের জীবন নিয়ে খুব একটা সপ্রশংস আলোচনা দেখা যায় না। ইতিহাসের ধূসর খাতায় বন্দি যেন.. তবে ইমরান আহমাদের কলম এবং কালান্তর প্রকাশনীর প্রকাশনায় বাংলা ভাষায় শেষতক কিছু আলো দেখা দিয়েছে দ্য প্যান্থার নামে। ২০১৭ তে প্রকাশের পর আলোড়ন তুলেছে এই গ্রন্থ। চমৎকার গদ্য টানটান ভাষায় শিহরিত অনুভবে পড়তে পারেন এই বাইবার্সনামা।"
Ruponti Shahrin , Nov 13, 2023
"রুকনুদ্দিন বাইবার্স এর উপাধি "দ্য প্যান্থার"। কারো কাছে তিনি "দ্বিতীয় সালাউদ্দিন", সেরা রণকৌশলী, সমরনায়ক। যিনি ৩৩ বছরের যুদ্ধজীবনে তিনি একটা যুদ্ধও হারেননি! ৫৪ বছরের দাপটে জীবনে যে উত্থান ও পৃথিবীর মানচিত্র বদলে দেওয়ার আখ্যান সেটাই বড় কথা। আধুনিক মিসর, ইসরাইল, ফিলিস্তিন, জর্দান, লেবানন, সিরিয়া, তুরস্ক ছিল তাঁর অবাধ বিচরণক্ষেত্র। তিন মহাদেশ ছিল কুরুক্ষেত্র। তাঁকে একসঙ্গে লড়তে হয়েছে তিন-তিনটি দুর্ধর্ষ পরাশক্তির বিরুদ্ধে। তাঁর দুর্দান্ত থাবায়ই মোঙ্গলদের পিলে চমকে উঠেছিল। ক্রুসেডমানসে ভীতি ছড়িয়েছিল। গুপ্তঘাতকরা পথ হারিয়েছিল। লড়াকু এই মহাবীরের জীবনাখ্যান হৃদয় ছুয়ে যাবে।"
alamgir manik , Nov 2, 2023
"অসাধারণ দুর্দান্ত একটা বই। রুকনুদ্দিন বাইবার্সকে জানার জন্য এই বইয়ের বিকল্প কিছু হতেই পারে না।"
নোমান মোহাম্মাদ আবদুল্লাহ , Nov 1, 2023
"খুব সম্ভব এটি কালান্তরের প্রথম বই। বইটি পড়ার আগে জানতাম ও না যে আমাদের আরো একজন সালাহউদ্দিন ছিলেন, যিনি মুসলিমবিশ্বকে তাতারিদের ইয়াজুজ-মাজুজ ও অপরাজেয় জ্ঞান করা থেকে বাঁচিয়েছেন। এবং তৎকালীন নিজেদের অপরাজেয় ভাবা এই তাতারিদের পরাজয়ের স্বাদ চাখিয়েছেন। রহিমাহুমাল্লাহু রহমাতান ওয়াসিআহ।"
আবু লাবীব , Oct 31, 2023
"টানটান উত্তেজনাপূর্ণ এক অসম্ভব সুন্দর বই"
Md Maruf Miah , Oct 29, 2023
"সুলতান রুকনুদ্দিন বাইবার্স ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এক বীর।তার নাম আগে কখনো শোনা হয়নি। এই বইয়ের মাধ্যমেই তার সম্পর্কে জেনেছে।তিনি ছিলেন এক অপারেজয় বীর।তিনি মোঙ্গলীয়,ক্রুসেড,গুপ্তঘাতক তিন পরাশক্তির বিরুদ্ধে লড়েছেন।তিনি চারটি ক্রুসেড লড়েছেন প্রত্যেকটির ফল তার পক্ষেই ছিল।বইটিতে তার বিভিন্ন বীরত্বপূর্ণ অভিযান ফুটে উঠেছে।তার ৫৪ বছরের জীবনে বেশিরভাগ সময়ই যেন যুদ্ধের পিছনে কাটিয়েছেন।"
Manajir Ahsan Jamil , Oct 26, 2023
"সেরা একটি বই। সেরা। পড়ে মুগ্ধ হলাম।"
Monjurul Hoque , Oct 23, 2023
"বইটি অনাদরে পড়ে ছিল দু'বছর। মাস দুয়েক আগে বইটি হাতে নিই। যখন পড়া শেষ হয়, আমি স্তব্ধ হয়ে যাই! কি রত্ন অবহেলায় ফেলে রেখেছিলাম আমি। অনেক থ্রিলার পড়েছি কল্পনা -ফ্যান্টাসির সংমিশ্রণে, কিন্তু বাস্তব যে আরো বেশি থ্রিলিং হয় সেটা এই বই না পড়লে বুঝতে পারতাম না। তাছাড়া প্রকাশকের প্রতি অন্য রকম বিশ্বাস আছে, বইয়ে তিনি কোনো ভুল তথ্য রাখবেন না। তাই তো কেউ যখন বলে একটা হার্ড থ্রিলারের নাম বলেন কিংবা ইতিহাস পড়তে আগ্রহ পাবো এরকম একটা বইয়ের নাম বলেন, তখন বলি দ্য প্যান্থার পড়েন।"
Md. Sakibul Hasan , Sep 2, 2023
"রুকনুদ্দিন বাইবার্স শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। রুকনুদ্দিন বাইবার্স ১৯ জুলাই ১২২৩ সালে কিপচাক উপত্যকার (বর্তমান কাজাখস্তান) কুমান গোত্রে জন্মগ্রহণ করেন। কিপচাক উপত্যকায় যাযাবর সম্প্রদায়ের লোকজন বসবাস করতো। মংগোলরা প্রথম পরাজয় বরণ করে ঐতিহাসিক আইন জালুত যুদ্ধ দিয়ে। আইন জালুত ছিল পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া এক লড়াই। এই লড়াই ছিল মোঙ্গলদের কাছ থেকে মুসলিমদের প্রথম বিজয় এবং ইতিহাসের বাঁকবিন্দু৷ অন্যদিকে ক্রুসেডাররা যখন পুরো আরবকে আস্তে আস্তে দখল করতে চক্রান্ত করছে, তখন উত্থান হয় বাইবার্সের। সাধারণভাবে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কনস্টান্টিনোপলের অধিকার নেওয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলিমদের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করে সেগুলোকে বোঝায়। ১২৬০ সালের পর চারদিকে মোঙ্গল-ক্রুসেডারদের কাছে বাইবার্স হয়ে যায় অপ্রতিরোধ্য।"
Nur Media Tune , May 16, 2023
"বাকওয়াজ"
Jahid Mohammad al Ayeni , Apr 22, 2023
"#কালান্তর_অনুভূতি২০২৩ বইটি পড়তে একটুও ক্লান্তি আসে নি। এমন সুখপাঠ্য বই ইতিপূর্বে পড়ি নাই। দৃঢ় বিশ্বাস আছে আপনি বইটি পড়তে গিয়ে ক্লান্ত হবেন না। সবচেয়ে বড় বিষয় হলো বইটি এমন এক বীরকে নিয়ে লিখা যার নামটাও ইতিপূর্বে অনেকে হয়তো শুনেন নাই। দুর্দান্ত সব কীর্তি গাঁথা পড়ে আপনি অবাক হবেন। তখন একরাশ বিস্ময় নিয়ে বলবেন, আমাদের মাঝে এমন সেনানায়ক ও ছিলেন!! বইঃ সুলতান রুকনউদ্দিন বাইবার্স দ্যা প্যান্থার লেখকঃ ইমরান আহমদ কালান্তর প্রকাশনী"
Sayem Bin Karim , Apr 22, 2023
"কালান্তর প্রেম শুরু যে বইয়ের হাত ধরে সে বই সম্পর্কে অনুভূতি না লিখে কি পারা যায়! নাহলে স্মৃতি নামক "ইমোশনাল" জিনিস আমারে ছেড়ে কথা কইবে না। এই বই সম্পর্কে কোনো রিভিউ না লিখলেও একটুকুন বলতে পারি, এটা আমার পড়া দুর্দান্ত থ্রিল(ইতিহাস) টাইপের একটি বই। সুলতান রুকুনুদ্দিন বাইবার্স সম্পর্কে বাংলা ভাষাভাষী মানুষের অধিকাংশ প্রশ্নের উত্তর আমার মতে এই বইতে আছে। তবে আসল কথা হলো বই বিমুখ এই সমাজের কতজনই বা এই উম্মাহের এই মহান সেনাপতি/সুলতান সম্পর্কে জানেন!? তাই সবার প্রতি অনুরোধ থাকবে ইতিহাসের কালিতে সূক্ষ্ম ভাবে ঢেকে দেওয়া এই মহান মামলুক শাসক সম্পর্কে জানার চেষ্টা করবেন। শুরু হোক আইনে জালুতের অন্যতম বীর সম্পর্কে জানার এক নতুন অধ্যায়।🥰🥰 #কালান্তর_অনুভূতি -২০২৩ ছবি :© কালান্তর প্রকাশনী"
মুসাব্বির আহমদ তাওসিফ , Apr 21, 2023
"বইটি পড়তে একটুও ক্লান্তি আসে নি। এমন সুখপাঠ্য বই ইতিপূর্বে পড়ি নাই। দৃঢ় বিশ্বাস আছে আপনি বইটি পড়তে গিয়ে ক্লান্ত হবেন না। সবচেয়ে বড় বিষয় হলো বইটি এমন এক বীরকে নিয়ে লিখা যার নামটাও ইতিপূর্বে অনেকে হয়তো শুনেন নাই। দুর্দান্ত সব কীর্তি গাঁথা পড়ে আপনি অবাক হবেন। তখন একরাশ বিস্ময় নিয়ে বলবেন, আমাদের মাঝে এমন সেনানায়ক ও ছিলেন!!"
Sami Afif , Apr 18, 2023
"উম্মাহর ক্রান্তিলগ্নে এক অবিস্মরণীয় বীর। যার নামে পুরো ইউরোপ কাপত। ছিলেন কায়রোর বজ্র, ক্রুসেডারদের উন্মত্ত ত্রাস, যার বিষ্ময়ে অভিভূত হয়ে খোদ ইউরোপ ই তাকে বলত দ্যা প্যান্থার। নিজের নামের প্রমাণ অজস্র বার দিয়েছেন ময়দানে। ৫৪ বছরের ছোট জীবনে যার বেশিরভাগ সময়ই কেটেছে অশ্বপৃষ্ঠে। সারা বিশ্ব যখন মোঙ্গল আতংকে দিনাতিপাত করছে, মোঙ্গলসহ পুরো ইউরোপ তখন একনামে ই কাপছে ‘দ্যা প্যান্থার’।যিনি কি না একাই সামলেছেন চার চারটি ক্রুসেড। দিয়েছেম চারটিতেই ক্রুসেডারদের দাত ভাঙ্গা জবাব। এই মহান বীরাজ না থাকলে হয়তো ইতিহাস ভিন্ন আঙ্গিকেই লেখা হতো কাফিরদের প্রতি যেমন ছিলেন বজ্রকঠিন, নিজের মুসলিম ভাইদের জন্য তেমন ই ছিলেন কোমল।যুগের আলেকজান্ডার বলা হতো তাকে। কিন্ত আজ এই বীরের বীরত্বগাথা সুকৌশলে চাপা দেওয়া হয়েছে। এই দুঃসময়ে সৎ সাহস নিয়ে বীরের এই মহান বীরত্বগাথা প্রকাশ করেছে ভালোবাসার প্রিয় প্রকাশনী কালান্তর। বাংলা ভাষায় ইতিহাস পাঠকদের জন্য বর্তমানে সবচেয়ে নির্ভরযোগ্য প্রকাশনী এটিকেই ধরা যায়। আল্লাহ তায়ালা তাদের চলার পথকে সহজ করে দিন। বইটির সাথে জড়িত সকলের খেদমতকে কবুল করুন, তাদেরকে জাযায়ে খায়ের দান করুন।"
MD. Lokman Mahmud , Jul 16, 2022
"very nice"
SAIHUM SHAHRIAR SAMI , Jun 17, 2022
"it was so good."
Sheikh Mohammed Taz , May 1, 2022
"দ্যা প্যানথার! হার না মানা এক মুসলিম সেনানায়কের উপখ্যান। অত্যাচারীদের জন্য যিনি ছিলেন অগ্নিমূর্তি। এমনকি জালেমদের সামান্য ভুলও তার কাছে ছিলো অপরাধের সামিল। এজন্যই তো জীবনের প্রায় সবটুকু সময়ই এদিক থেকে ওদিক তাড়া করে বেড়িয়েছেন তৎকালীন পরাশক্তি মোঙ্গল-ক্রুসেডারদের। এমনকি তার কাছেই বলতে গেলে আনুষ্ঠানিক পরাজয় বরণ করেছে হার না মানা মোঙ্গল সম্রাজ্য। পাঠক বইটি পড়া শুরু করলে পড়তেই থাকতে ইচ্ছে করবে, আর যখন শেষ করবে, মনোকষ্টে হয়তো অবসাদে ভুগতে পারে। এমনই একজন মুসলিম সেনানায়কের নাম সুলতান রুকুনুদ্দিন বাইবার্স। যার জীবন জুড়ে আছে নানা কাহিনী, কিভাবে দাস থেকে ক্ষমতাধর মামলুক সুলতান হলেন বইটিতে অল্প কথায় সেইসব ইতিহাসের কথায় লিখেছেন ইমরান আহমদ।"
Zobaid Haq , Feb 19, 2022
"Excellent"
Mainul 123 , Feb 15, 2022
"ইতিহাসের বই হিসেবে এরকম পক্ষপাতিত্বপূর্ন লেখা খুবই দুঃখজনক। লেখকের মনে সুলতান বাইবার্স এর প্রতি এত বেশি ভালোবাসা যে, তিনি সমসাময়িক এমন কাউকে তিরষ্কার বা গালিগালাজ করতে ছাড়েন নি যারা বাইবার্স এর সামান্যতম বিরোধিতা করে। আর বাইবার্স এর মিত্রদের সাফাই গাওয়ার সময়ও তিনি ছিলেন "নির্ভীক"। কথাটা একটু কঠিন শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি যে লেখকের ইতিহাস লেখার যোগ্যতা ছিল না।"
Ahtasham Nabil , Nov 3, 2021
"আলহামদুলিল্লাহ, বইটি মুসলিম ইতিহাসের এক অজানা বীরের কৃতিত্বকে খুব ভালোভাবে উপস্থাপন করেছে।এর নতুন ইডিশনে আগের ভুলত্রুটি গুলোও শুধরে দেয়া হয়েছে।বইটি অবশ্যই সংগ্রহে রাখার মতো বলেই আমি মনে করি। তবে কিছু ভাষাগত পরিমার্জন করা হলে এটি আরো দুর্দান্ত হয়ে উঠবে।"
md siam ali , Oct 10, 2021
"ভাল একটি বই। কিন্তু ইতিহাসে রুকনউদ্দিন বাইবার্স নামটি কেন খ্যাতি পায়নি সেটাই রহস্য। তার সম্পর্কে আরও অনেক বিস্তারিত জানতে ইচ্ছে হয় - যেমনটি সুলতান সালাহউদ্দিন আইয়ুবী এর অনেক বই আছে # বাইবার্স সম্পর্কে আরও ইতিহাসের বই থাকলে আমরা অনেক জানতে পারতাম"
Kazi Miftah Ahmed Arnob , Aug 30, 2021
"good"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দ্য প্যান্থার (সুলতান রুকনুদ্দিন বাইবার্স)" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: