হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দ্য এ্যালকেমিস্ট - পাওলো কোয়েলহো এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

৪র্থ প্রকাশ, ২০১৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দ্য এ্যালকেমিস্ট

76 Ratings | 30 Reviews
TK. 129 TK. 150 -14% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

‘দ্য এ্যালকেমিস্ট’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ সর্বকালিন জ্ঞানের এক অনন্য প্রকাশ, আমাদের প্রতিদিনের জীবনে ভালভাবেই কাজে লাগতে পারে ব্যাপারটা। -স্পেন্সার জনসন, এম ডি,...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

‘দ্য এ্যালকেমিস্ট’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ সর্বকালিন জ্ঞানের এক অনন্য প্রকাশ, আমাদের প্রতিদিনের জীবনে ভালভাবেই কাজে লাগতে পারে ব্যাপারটা। -স্পেন্সার জনসন, এম ডি, দ্য ওয়ান মিনিট ম্যা
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দ্য এ্যালকেমিস্ট
Author পাওলো কোয়েলহো
Publisher রোদেলা প্রকাশনী
Edition ৪র্থ প্রকাশ, ২০১৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 111
Country বাংলাদেশ
Language বাংলা
Category উপন্যাস ও সাহিত্য
Weight 0.22 Kg
Translator মাকসুদুজ্জামান খান
ISBN 9843238982
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

3.64

76 Ratings and 30 Reviews

★★★★★
18
★★★★☆
28
★★★☆☆
22
★★☆☆☆
1
★☆☆☆☆
7

পাঠকদের মন্তব্য

৩০টি
Monayem Golap

Monayem Golap , Mar 22, 2025

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

Musafir Alam

Musafir Alam , Jun 26, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আজাইরা অহেতুক বই। বইয়ের নামের সাথে গল্পের সম্পর্ক নেই। বইয়ের নাম দেখে মনে হবে যেন কোনো অপরসায়ন বিদের জীবন কাহিনী বা তার পরীক্ষা-নিরীক্ষা করার কোনো এডভেঞ্চারের বই এটা, আসলে তা একদমই নয়। অনেকে বলবেন এই বইতে অনেক শিক্ষণীয় বিষয় আছে বইয়ের নাম দেখে মনে হবে যেন কোনো অপরসায়ন বিদের জীবন কাহিনী বা তার পরীক্ষা-নিরীক্ষা করার কোনো এডভেঞ্চারের বই এটা, আসলে তা একদমই নয়। অনেকে বলবেন এই বইতে অনেক শিক্ষণীয় বিষয় আছে বইয়ের নাম দেখে মনে হবে, যেন কোনো অপরসায়ন বিদের জীবন কাহিনী বা তার পরীক্ষা-নিরীক্ষা করার কোনো এডভেঞ্চারের বই এটা, আসলে তা একদমই নয়। অনেকে বলবেন এই বইতে অনেক শিক্ষণীয় বিষয় আছে । যেমনঃ ১.কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া ঠিক নয়,কারণ লক্ষ্য থেকে সরে গিয়ে বেশিদিন মানুষ সুখী থাকতে পারে না। ২.জীবনের লক্ষ্য অর্জন করতে গেলে নানান রকম বাঁধা আসবে, কিন্তু সেসব বাঁধা পার করতে হবে অদম্য সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে। ৩.স্বপ্ন দেখলে তা বাস্তবায়নের জন্য কাজে নামতে হবে,শুধুমাত্র বসে বসে স্বপ্ন দেখলেই সেখানে বাস্তবায়ন আসবে না। এইসব শিক্ষা এই বই পইড়া নেওয়া মানে টাকা নষ্ট করা । কারণ এই বিষয় গুলা মানুষের স্বভাবজাত বিষয়। তার জন্য টাকা ব্যায় করে বই কিনার দরকার নাই।"

Md Wahid Sadik

Md Wahid Sadik , Jun 28, 2022

★ ★ ★ ★ ★

"And, when you want something, all the universe conspires in helping you to achieve it. ❤️❤️❤️"

Abdullah AL Mamun

Abdullah AL Mamun , Apr 22, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সব গুলো অসাধারণ"

Azad Uddin Ahmed

Azad Uddin Ahmed , Mar 29, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"thanks"

আকাশ

আকাশ , Mar 17, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"good"

রুমান তাসনিম

রুমান তাসনিম , Mar 13, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ ❤️"

Raiyan Abdullah Noor

Raiyan Abdullah Noor , Feb 27, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"nice"

Nopura Khanam

Nopura Khanam , Feb 25, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"so good"

Rayhan

Rayhan , Nov 11, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনুবাদ নিতান্তই বাজে লেগেছে আমার কাছে। আরও অনেক বেশি আশা করে ছিলাম অনুবাদের কাছ থেকে। কিন্তু বইটির কাহিনী চমকপ্রদ। আমার কাছে অনেক ভালো লেগেছে।"

Jeba Fariha Dolon

Jeba Fariha Dolon , Oct 26, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনেক ভালো লেগেছে!"

Surmila Babli

Surmila Babli , Oct 9, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বই পড়া মানুষের সবচেয়ে ভালো শখ/অভ্যাস গুলোর মধ্যে অন্যতম। চমৎকার ছিলো বই টা"

Sourav Kumar

Sourav Kumar , Aug 9, 2021

★ ★ ★ ★ ★

"খুব বাজে অনুবাদ। মূল ইংরেজি ভার্সন পড়ে ইচ্ছে হয়েছিল বাংলায় আবার পড়ার। কিনে পড়তে গিয়ে পুরোপুরি হতাশ। অন্য অনুবাদের বইটা হয়ত এর চেয়ে ভালো হবে।"

Suchana Omar

Suchana Omar , May 16, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"great"

Ebrahim Hossen

Ebrahim Hossen , Apr 17, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসারাধন লেখনিতে অসম্ভব ভালো লাগার একটি বই"

শোআইব আদনান

শোআইব আদনান , Apr 13, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অনুবাদ অত্যন্ত নিম্নমানের"

Rakib islam

Rakib islam , Apr 7, 2021

★ ★ ★ ★ ★

"এরচেয়ে বাজে অনুবাদ হতেই পারেনা।"

Md.Nasim

Md.Nasim , Mar 21, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুব ভালো বই।"

Koushik Ahmed Niloy

Koushik Ahmed Niloy , Feb 25, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"নিম্নমানের অনুবাদক।"

Ayman Zafar

Ayman Zafar , Feb 14, 2021

★ ★ ★ ★ ★

"জঘন্য অনুবাদ"

আলমগীর মুহাম্মদ সিরাজ

আলমগীর মুহাম্মদ সিরাজ , Feb 4, 2021

★ ★ ★ ★ ★

"||যাপনের স্মৃতিচিহ্ন বিষয়ঃ দ্য এ্যালকেমিস্ট। . ২৩. ০৩. ২০১৯ সন্ধ্যা। গহিরা, আনোয়ারা। ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর শ্রেষ্ঠ রচনা 'দ্য এ্যালকেমিস্ট' (১৯৮৮) পড়া শেষ করলাম আজ। আন্দালুসিয়ার এক বালকের বিশ্বভ্রমণের তৃষ্ণা এবং স্বপ্নে দেখা অজানা গুপ্তধন লাভের নিমিত্তে মিশরের পিরামিডের দিকে যাত্রাকে লেখক দুর্দান্ত ও রোমাঞ্চকরভাবে উপস্থাপন করেছেন। সান্তিয়াগোর লক্ষ্য এবং স্বপ্ন পুরনের পথের নানা চড়াইউতরাই পেরোনোর যে তাৎক্ষণিক উপলব্ধি এবং নিত্য নতুনের সাথে পরিচিত হবার মধ্য দিয়ে যে প্রতীতি তার জন্মেছে লেখক তা সরল এবং চিরায়তরূপে প্রকাশ ঘটিয়েছেন এই উপন্যাসে। আহমদ ছফার 'পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ' আর সৈয়দ মুজতবা আলীর 'শবনম' এর পর এটা আমার পড়া তৃতীয় কোনো বই যা আমার মানসে নিবিড় ছায়া বিস্তার করেছে। 'দ্য এ্যালকেমিস্ট' সম্পর্কে বইটার ফ্ল্যাপে বিভিন্ন মনীষীর উদ্ধৃতি থেকে ধারণা জন্মাবে 'চিরায়ত জ্ঞান এবং লক্ষ্য অর্জনের পথে এ বই দারুণ সহায়ক'। অনুবাদক মাকসুদুজ্জামান খানের পক্ষ থেকে বলা হয়েছে, 'দ্য এ্যালকেমিস্ট ইতোমধ্যে পেয়েছে মডার্ন ক্লাসিকের মর্যদা।' একটা রচনা ক্লাসিকের মর্যদা পেতে কী কী গুণ থাকা জরুরী, সে বিষয়ে আমার যথেষ্ট জ্ঞানের অভাব আছে। প্রথমা থেকে প্রকাশিত বদিউর রহমান স্যারের 'ধ্রুপদী সাহিত্যতত্ত্ব' বইয়ের লঙ্গিনাস অংশের অষ্টম অধ্যায় 'উৎকৃষ্ট রচনার পাঁচটি উৎস' শিরোনামে বলা হয়েছে একটি উতকৃষ্ট রচনার প্রথম এবং প্রধান উৎস হচ্ছে উন্নত ভাব সৃষ্টির ক্ষমতা। তারপর বলা হয়েছে 'শক্তিশালী এবং প্রেরণা সৃষ্টিকারী আবেগ প্রকাশের আকুলতা'। বইটা পড়ার পর এক মুহুর্ত যখন আমি ভেবেছি আমার মনে হয়েছে, দ্য এ্যালকেমিস্ট রচনার পিঁছনে উপর্যুক্ত বিষয় দুটি যথাযথভাবে কাজ করেছে। পড়তে পড়তে পৃথিবীর পথে পরিভ্রমণের তুমুল এক আকাঙ্ক্ষা মনের গহীনে বুদ্বুদের মতো জেগে ওঠে। 'সান্তিয়াগো' চরিত্রকে আমার কেবলই মনে হতে লাগলো নিজের জীবন যাচাইয়ের কোনো কষ্টিপাথর। ইচ্ছে হতে লাগলো একমনে বসে নিজের স্বপ্ন-ইচ্ছেগুলোকে খুটিয়ে খুটিয়ে দেখে নতুন ভাবে ঝালাই করে নিতে। এটা নিশ্চিত করে বলা যায় এই বইটা পড়লে যে কারো এমন উপলব্ধি হতে পারে। এতোদিন আমি কী চেয়েছি? কেনো চেয়েছি? কীভাবে চেয়েছি?--এমন অসংখ্য প্রশ্নের জন্ম হতে লাগলো মনে। শুধু প্রশ্নের জন্ম দিয়ে থেমে থাকে না দ্য এ্যালকেমিস্ট, বরঞ্চ সালেমের রাজা মেলসিজেদেকের কণ্ঠে শুনিয়ে দেয় উৎসাহ এবং অনুপ্রেরনার অমর বাণী--'আর যখন তুমি কিছু চাও, পুরো সৃষ্টিজগতে সাড়া পড়ে যায়। ফিসফাস করে তোমাকে সাহায্য করার জন্য কোমর বেঁধে নেমে পড়ে সবকিছু।' সো দেরি কেনো? চলো নেমে পড়ি স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের বন্ধুর পথে। . রাত ৯: ০০ গহিরা, আনোয়ারা। 'নাবিক আর ভবঘুরে বিকিকিনি করা লোকজনের মত রাখালরাও কোন না কোন জায়গায় এমন কারোর কথা মনে রাখে যে তাদের থিতু হতে বলে। মুখে না বলুক, মনকে দিয়ে বলায়।' এই অংশটুকু পড়ার পর চোখ বন্ধ করে এক মুহূর্ত স্থির হয়ে রইলাম। মনে হলো আমারও তো অভ্যন্তরে খুব নিবিড়ভাবে কেউ একজন জন্ম নিয়েছে যে প্রতিনিয়ত আমাকে থিতু বানিয়ে চলছে। অবসরে কল্পনায় যাকে উলটপালট করে দেখি আর অজানা বিরহে পুড়ি। আবার মরুদ্যানে যখন সান্তিয়াগো ফাতিমার মুখোমুখি দাঁড়ায় তখন কাহিনীর সাথে একাত্ম হয়ে রোমান্টিসিজমে বাস্তবতা হারিয়ে নিজেই যেনো হয়ে উঠি সান্তিয়াগোর দ্যোতক। সান্তিয়াগো নয়, আমিই যেনো এসে দাঁড়িয়েছি ফাতিমার মুখোমুখি। 'মেয়েটার গহিন চোখ, হাসি আর নিরবতার মাঝামাঝি থাকা ঠোট তাকে সব ভাষার সেরা ভাষার কথা শিখিয়ে ছাড়ে। ভালোবাসা।' এ বর্ণনায় যে জাদু আছে তা বলার আর অপেক্ষা রাখে না। সান্তিয়াগো আর ফাতিমার প্রেম আমাকে বারবার 'শবনম এবং মজনুনের' কথা মনে করিয়ে দিয়েছে। ভালোবাসার যে আশ্চর্য শক্তি এবং বিশুদ্ধ রূপ আমার মন তা এ উভয় যুগলের যাপন এবং যন্ত্রণা থেকে নির্ণিত করে নিয়েছে। ভিন্নমত অবলম্বন করতে পারেন যে কেউ। . ২৪. ০৩. ২০১৯ রাত ১: ২৩। গহিরা, আনোয়ারা। 'দ্য এ্যালকেমিস্ট' কি মাত্র একবার পড়ার বই? উত্তরটা একটু এভাবেই দিচ্ছি, আমি বইটা আবার পড়তে শুরু করেছি। সো...! প্রথমবার যে অসংখ্য লাইন দাগ দিয়ে রেখেছি সেগুলো বেশ কয়েকবার করে পড়ছি। মাত্র যে একদিন আগে বইটা শেষ করলাম তা আমার মনেই হচ্ছে না। মনে হচ্ছে আমি যেনো প্রথমবারের মতো শুরু করলাম। তবে হ্যাঁ, প্রথমবার আবিষ্কারের যে একটা কৌতূহল থাকে দ্বিতীয়বার তা অনেকটা ভাটা পড়ে যায়। তবু 'দ্য এ্যালকেমিস্ট' বারবার পড়ার মতো বই। . ২৫. ০৩. ২০১৯ খ্রিস্টাব্দ। সকাল ১১: ১৫। অফিস (ওয়াহেদ আলী চৌধুরীর হাট)। সান্তিয়াগোর সাথে ইংরেজ লোকটার দেখা হওয়ার পর তাদের যা কথাবার্তা হয়েছে এবং এ্যালকেমিস্টের সাথে সান্তিয়াগোর সাক্ষাতের পর যে কথা হয়েছে তাতে একটা বিষয় আমাকে ভাবিয়েছে। বিষয়টা হচ্ছে 'মহাজাগতিক ভাষা'। এই মহাজাগতিক ভাষা বিষয়ের সাথে ভালো মতো সাক্ষাত পাওয়া যায় আহমদ ছফার 'পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরানেও'। পশু-পাখি, গাছপালা, সাথে মানুষের আত্মার যে আন্তঃসম্পর্ক আছে, আর সেই সম্পর্কের মাত্রা একটা পর্যায়ে পৌঁছে গেলে একে অন্যের ভাষা বুঝতে পারে, দ্য এ্যালকেমিস্টেও ঠিক তেমনটার উল্লেখ পাওয়া যায় অহরহ। পরিবেশের বিভিন্ন উপদানের সাথে যোগাযোগ স্থাপন, তাদের নৈঃশব্দ ভাষা বুঝতে পারার মতো সক্ষমতা অর্জন চাট্যিখানি কথা নয়। কালের কোনো এক বিন্দুতে দাঁড়িয়ে মহাকালের আবহমান সুর হৃদয়ঙ্গম করারও অনুপ্রেরণা জোগায় 'দ্য এ্যালকেমিস্ট'। . সন্ধ্যা: ৭: ৫২ গহিরা, আনোয়ারা। জীবনের যে পর্যায়ে আমি আছি, যাপনের জটিলতায় বলা যায় এক রকম অস্থির। একাডেমিক স্ট্যাডি শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি, প্রচেষ্টা আমাদেরকে রীতিমতো ভীতসন্ত্রস্ত করে তুলছে। অল্প বেতনের ছোটখাটো চাকরীঃ প্রতিনিয়ত উঠছে বিষাদের নাভিশ্বাস। নিন্মোক্ত অংশটুকু পড়ার পর কেমন যেনো থ হয়ে গেলাম। '...আর যখন সব দিন কারো কাছে সমান হয়ে যায় তখন মানুষ তার জীবনে হররোজ ওঠা সূর্যের সাথে আসা নতুন আর ভালো ব্যাপারগুলোকে চিনতে পারে না।' মনে হচ্ছে আমাদের কথাই যেনো এখানে বলা হয়েছে। শঙ্কা, শঙ্কল্পের দোলাচালে পড়ে আমরা যেনো হারাতে বসেছি যাবতীয় আত্মবিশ্বাস। শেষকথা হচ্ছে, 'দ্য এ্যালকেমিস্ট' উপন্যাসের মূল সুর হচ্ছে স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের পথে যতো বিপত্তি-বাঁধা আসুক কোনোভাবে দমে না যাওয়া। সান্তিয়াগো ক্যারেক্টার আমাদের মূলত সে শিক্ষাই দেয়। আপনি যদি আমার মতো হন তবে আপনার জন্য 'দ্য এ্যালকেমিস্ট'। সো আর দেরি কেনো? হয়ে যাক তবে একটা যাপন আন্দালুসিয়ার ভেড়ার রাখাল সান্তিয়াগোর সাথে! বেয়ার গ্রিলসের 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' এর মতো কম রোমাঞ্চের না।"

Dr. Tanvir Islam

Dr. Tanvir Islam , Dec 30, 2020

★ ★ ★ ★ ★

"অনুবাদের মান ভালো নয়।"

Sihab Miah

Sihab Miah , Dec 3, 2020

★ ★ ★ ★ ★

"অনুবাদ নিয়ে মাথা না ঘামিয়ে বিষয় নিয়ে মাথা ঘামান আপনাকে পাল্টে দেওয়ার জন্য বিষয়টিই যথেষ্ট। ধন্যবাদ"

mahdi murtaza

mahdi murtaza , Dec 2, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অসাধারণ অনুবাদ সুন্দর বইয়ের কভার পৃষ্ঠার মান ও ভালো"

Md.hasan shaharier

Md.hasan shaharier , Aug 12, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"excelent book."

Dewan Adnan Tarique

Dewan Adnan Tarique , Jul 17, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ভালো"

rafidekhoda oper

rafidekhoda oper , Jun 25, 2020

★ ★ ★ ★ ★

"This is Simply a Great Creation By Paulo Coulho. Everyone should read it and they will experience the power of coincedences and luck, overall how life runs through it's events..."

Apon Das

Apon Das , May 4, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"খুবই বাজে একটি অনুবাদ এটি। অনুবাদক বাংলায় ভাবানুবাদ করতেই জানেন না। নূন্যতম কোনো সাহিত্যরস নেই বইটিতে। সবার প্রতি অনুরোধ এই অনুবাদটি কিনবেন না। ইংরেজি বুঝলে অবশ্যই ইংরেজি ভার্সন টি কিনবেন। আমার পুরো টাকা টাই জলে।"

Golam Kibria

Golam Kibria , Feb 7, 2020

★ ★ ★ ★ ★

"The Alchemist is an interesting little spiritual fable. A little bit of several religions have an influence on the journey to enlightenment. Not a whole lot of exposition as the author gets right to the point throughout. It should be a quick read (unless you don't care for it - and I have seen many less than satisfied reviews). When I read this I was reminded a lot of Siddhartha. I read that one earlier this year so I have it fresh in my brain. Both of them are short novels (novellas, really) that tell about a simple and fairly unremarkable boy going through many encounters to find ultimate enlightenment. With this being the case, if you liked Siddhartha, I think that not only will you like this, you should read it for sure! With that, I will end my review - leaving it short, just like the book!"

ifthakher

ifthakher , Jan 22, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহো'র মাস্টারপিস "দ্য আলকেমিস্ট" উপন্যাসটার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নাই। দ্যাট'স গ্রেট! অত্যন্ত সাধারণ কাহিনীর মধ্য দিয়ে অসাধারণ দার্শনিকতা, জীবনের দিক নির্দেশনা চমৎকারভাবে ফুঁটিয়ে তুলেছেন। কাহিনীটা সান্তিয়াগো নামের এক বইপড়া রাখাল বালকের স্বপ্নে গুপ্তধনপ্রাপ্তির, যে স্বপ্নে দেখে একটা ছেলে মিশরের পিরামিডে গুপ্তধনের সন্ধান পেয়েছে। এই খোয়াবের ব্যাখা জানতে সে এক মহিলা গণকের শরণাপন্ন হয়। সে যে ভুল স্বপ্ন দেখেনি এক-দশমাংশ গুপ্তধনের বিনিময়ে এটা নিশ্চিত করে মহিলা গণক। সালেমের ছদ্মবেশী রাজাও তাকে এবিষয়ে নিশ্চিত করে। এবং অনেক সদুপদেশ দেয়। তারমধ্যে কোয়েট্যাবল: "সুখের গোপন উৎস হলো, তোমাকে পৃথিবীর সব গোপন বিস্ময় দেখতে হবে, সেইসাথে মনে রাখতে হবে চামচের উপর থাকা একবিন্দু তেলের কথাও।" অসাধারণ একটা কোয়েট! এই যে আমার কথাই বলি, একাডেমিক পাঠ না পড়ে সারাক্ষণ আউট বই নিয়ে বিজি থাকি, এটা পুরোটা ঠিক নয়। ওই যে ওই কথাটা মানতে হবে, মানে, চামচে তেল রাখা লাগবে আবার সব বিস্ময়ও দেখা লাগবে।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ময়ূরাক্ষী
একটু পড়ে দেখুন
ময়ূরাক্ষী হুমায়ূন আহমেদ
(277)
TK. 225 -20% OFF
TK. 180
তোমাকে
একটু পড়ে দেখুন
তোমাকে হুমায়ূন আহমেদ
(186)
TK. 225 -20% OFF
TK. 180
হিমু সমগ্র
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র হুমায়ূন আহমেদ
(314)
TK. 1,000 -20% OFF
TK. 800
মিসির আলি সমগ্র ২
একটু পড়ে দেখুন
মিসির আলি সমগ্র ২ হুমায়ূন আহমেদ
(143)
TK. 500 -20% OFF
TK. 400
হিমু সমগ্র ২য় খণ্ড
একটু পড়ে দেখুন
হিমু সমগ্র ২য় খণ্ড হুমায়ূন আহমেদ
(116)
TK. 600 -20% OFF
TK. 480
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
একটু পড়ে দেখুন
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ হুমায়ূন আহমেদ
(69)
TK. 160 -14% OFF
TK. 138
তিনি ও সে
একটু পড়ে দেখুন
তিনি ও সে হুমায়ূন আহমেদ
(34)
TK. 135 -20% OFF
TK. 108
শুভ্র সমগ্র
একটু পড়ে দেখুন
শুভ্র সমগ্র হুমায়ূন আহমেদ
(90)
TK. 600 -20% OFF
TK. 480

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দ্য এ্যালকেমিস্ট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দ্য এ্যালকেমিস্ট পাতা: 1 / 9
পাতা 2
দ্য এ্যালকেমিস্ট পাতা: 2 / 9
পাতা 3
দ্য এ্যালকেমিস্ট পাতা: 3 / 9
পাতা 4
দ্য এ্যালকেমিস্ট পাতা: 4 / 9
পাতা 5
দ্য এ্যালকেমিস্ট পাতা: 5 / 9
পাতা 6
দ্য এ্যালকেমিস্ট পাতা: 6 / 9
পাতা 7
দ্য এ্যালকেমিস্ট পাতা: 7 / 9
পাতা 8
দ্য এ্যালকেমিস্ট পাতা: 8 / 9
পাতা 9
দ্য এ্যালকেমিস্ট পাতা: 9 / 9
পাতা / 9
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।