১ম প্রকাশ, ২০১৮
দ্য ডটার অফ টাইম
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
এ ডেথ ইন টোকিও
কেইগো হিগাশিনো
কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম
হিসাশি কাশিওয়াই
কারমিল্লা (পূর্ণাঙ্গ অনুবাদ)
জোসেফ শেরিডান লি ফানু
ভয় ও ভৌতিক সমগ্র
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
নূরজাহান
মো: খালিদ হাসান
ভয় সমগ্র (গল্প)
হেমেন্দ্রকুমার রায়
বইটির বিস্তারিত দেখুন
| Title | দ্য ডটার অফ টাইম |
| Author | জোসেফিন টে |
| Publisher | রোদেলা প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০১৮ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 190 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | Mystery, Detective, Horror, Thriller and Adventure |
| Weight | 0.25 Kg |
| Translator | মাদিহা মৌ |
| ISBN | 9789849311027 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
Shuvo Datta Roy , Apr 7, 2021
"খুবই বাজে অনুবাদ। অনেক কষ্ট করে দুই পাতা পরে ক্ষান্ত দিয়েছি ।"
ratna , Oct 9, 2020
"মানুষ এত আজে বাজে অনুবাদ করে কেন? পরে মনে হইলো গুগল translator এর করা বাংলা অনুবাদ পড়লাম!!! মাদিবা আপু , অনুবাদ এক প্রকার সাহিত্য কেমন? না পারলে অনুবাদ করবেন না, দয়া করে।"
রাফায়েত রহমান রাতুল , Nov 3, 2019
"অপরাধি ধরতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় আ্যলান গ্র্যান্ট। সবসময় অপরাধি, রহস্য নিয়ে ব্যস্ত থাকা ইন্সপেক্টরের অবশ্য হাসপাতালে থাকাকালীন সময়টা একদমই বিরক্ত লাগছে। তার কাছের বন্ধুবান্ধব, সহকর্মীদের সবাইই তাকে বিরক্ত থেকে মুক্ত থাকার অনেক উপায় বলেছে। কিন্তু কোনোভাবেই বিরক্তি কাটাতে পারছে না গ্র্যান্ট। এমনকি বেস্টসেলার বা বিখ্যাত লেখকদের বই পড়াতেও অরুচি লেগে গেছে। এমনকি মার্তার সুপারিশ করা অমিমাংসিত ঐতিহাসিক রহস্য সমাধান করার আইডিয়াটাও মনে ধরেনি তার। তাই আর কোনো উপায় না পেয়ে মার্তা একদিন তার জন্য বেশ কিছু প্রতিকৃতির চেহারার ছবি নিয়ে আসে। মানুষের চেহারার প্রতি একটা আলাদা ঝোঁক আছে গ্র্যান্টের। চেহারা থেকে মানুষের আচরণ সম্পর্কে ধারণা করতে বেশ পছন্দ করে ও। এবং এই কাজটায় বেশ সফলও। বিরক্তি দূর করার জন্য এরচেয়ে ভালো আর কিছু হতে পারে না তার জন্য। মার্তার আনা ছবিগুলো দেখে দেখে তাই করছিলো গ্র্যান্ট। তবে একটা বিশেষ ছবি দেখেই আগ্রহ বেড়ে গেলো তার। লোকটার চেহারা প্রথমে দেখে সে যেটা ভেবেছিলো, প্রচলিত ইতিহাসের সাথে সেটা মিলছে না। ছবিতে ঐ লোকটার চেহারা তার আচরণ সম্পর্কে বলছে এক কথা, কিন্তু প্রচলিত ইতিহাস বলছে ভিন্ন কথা। ব্যাপারটা কোনোভাবেই হজম হচ্ছিলো না গ্র্যান্টের। তার মতে, মানুষের চেহারা কখনো ভুল বলতে পারে না। কিন্তু প্রচলিত ইতিহাসটাও নিশ্চয় ভুল নয়? নাকি ভুল? হাসপাতালের বেডে শুয়েই একটা রহস্য পেয়ে গেলো গ্র্যান্ট। ইতিহাসের অমিমাংসিত এক রহস্য। ইতিহাস কি আসলেই ভুল? নাকি সে ই ভুল করছে? ভুল থাকলে সে কি পারবে ভুলটা শুধরে দিতে? প্রথমেই বলে নিচ্ছি বইটা লেখা হয়েছে ইংল্যান্ডের ওয়ার অফ রোজেস এবং কিং রিচার্ড কর্তৃক দুই রাজকুমারের হত্যা রহস্যের পটভূমিকে ঘিরে। এটা কাল্পনিক কোনো রহস্য না, এটা বাস্তব। এবং ১৪৮৩ সালের ঐ রহস্য এখনো অমিমাংসিত হয়েই আছে। একপক্ষ এক যুক্তি দেখাচ্ছে তো, অন্য পক্ষ দেখাচ্ছ আরেক যুক্তি। নিশ্চিত ভাবেই এই বইটা না পড়লে কোনোদিনও এই রহস্যের ব্যাপারে জানা হতো না আমার। বইয়ে আসলে সাহিত্যের নিদর্শন যতটুকু আছে, তারথেকেও বেশি আছে ইতিহাস জানানোর প্রচেষ্টা। কাল্পনিক চরিত্রের মাধ্যমে নিপুণতার সাথে ইতিহাসের রহস্য তুলে ধরা হয়েছে বইটাতে। বইটা পড়তে গিয়ে বেশ কয়েক রকমের প্রতিক্রিয়া হয়েছে আমার। শুরুর দিকে প্রতিক্রিয়া ছিলো - খুবই বোরিং, একঘেয়ে। মাঝের দিকে - একধরণের রহস্যের জালে জড়িয়ে গিয়েছিলাম। রহস্যের পরিমাণ তেমন না, কিন্তু তীব্রতা প্রচুর। শেষের আগে আগে - বইটা দ্রুত শেষ করতে হবে, রহস্যের সমাধান না জানা পর্যন্ত কোনো শান্তি নেই। শেষের পর - অসাধারণ... অনেক মিস্ট্রি বই পড়েছি, কিন্তু এটার মতো এতো জমজমাট রহস্যের অনুভূতি পাই নাই কোনোটাতেই। এই একটা বই বেশ কয়েকবার পড়লেও কখনো পুরোনো লাগবে না। বরংচ প্রতিবার রহস্য নিয়ে ভাবার নতুন নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যাবে। ব্রিটিশ ক্রাইম রাইটার্স অ্যাসোসিয়েশন বইটিকে গত শ্তাব্দীর সেরা রহস্য উপন্যাস হিসেবে মর্যাদা দিয়েছে। এবং মিস্ট্রি রাইটার্স অফ আমেরিকার মতে এটি আছে সর্বকালের সেরা রহস্য উপন্যাসের তালিকার চার নম্বরে। আসলেই, এটা সেরা রহস্য উপন্যাস। বইটি বেশ কয়েকবছর আগে অনুবাদ করা, অনুবাদকেরও প্রথম অনুবাদ। আরো আগেই এটি প্রকাশ হবার কথা ছিলো, তবে কোনো কারণে হয়নি। যাই হোক, অনুবাদকের সাথে বন্ধুত্বতার সুবাদে আসলেই বইটি বেশ কয়েকবার পড়ার সুযোগ হয়েছে আমার। সেই প্রাথমিক পর্যায়ে পড়েছি, প্রাথমিক পর্যায়ের ভুল সংশোধনের পড়েছি, এরপর আরো একবার পড়েছি, আর এবার তো চূড়ান্ত সংস্করণটাও পড়ে ফেললাম। প্রথম কাজ হিসেবে অনুবাদ বেশ ভালো ছিলো। প্রতিবারই সম্পাদনার পর অনুবাদের মান আরো ভালো হয়েছে। চূড়ান্তটাতেও মান বেশ ভালো। অন্তত প্রথম অনুবাদ হিসেবে ধরলে। প্রথমদিকে অনুবাদ কিছুটা কাঠখোট্টা লেগেছে, এটা হয়তো কাহিনির কারণেও লাগতে পারে। মূল ইংরেজিটাও প্রথমদিকে খুব একটা স্বস্তিদায়ক ছিলো না। এরপর ধীরে ধীরে কাহিনির সাথে সাথে অনুবাদও মসৃণ হয়ে গেছে। হালকা হালকা হোঁচট ছিলো, তবে তাতে গল্পের ভাষ্য বুঝতে কোনো সমস্যা হয়নি। সবমিলিয়ে অ্যাভারেজের থেকে ওপরে ছিলো অনুবাদটা।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দ্য ডটার অফ টাইম" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: