হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দ্য বুক অব রুমি - মরিয়ম মাফি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

১ম প্রকাশ, ২০২৬

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দ্য বুক অব রুমি

9 Ratings | 9 Reviews
TK. 300 TK. 500 -40% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

এই বইয়ে রুমির ১০৫টি ছোট গল্প, উপকথা ও শিক্ষামূলক ঘটনা তুলে ধরা হয়েছে। প্রতিটি গল্প সহজ হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক অর্থ—মানুষের জীবন, ভালোবাসা,...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

এই বইয়ে রুমির ১০৫টি ছোট গল্প, উপকথা ও শিক্ষামূলক ঘটনা তুলে ধরা হয়েছে। প্রতিটি গল্প সহজ হলেও এর ভেতরে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক অর্থ—মানুষের জীবন, ভালোবাসা, আত্মা এবং আল্লাহর সঙ
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দ্য বুক অব রুমি
Author মরিয়ম মাফি
Publisher প্রিমিয়াম পাবলিকেশন্স
Edition ১ম প্রকাশ, ২০২৬
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 252
Country বাংলাদেশ
Language বাংলা
Category গল্প
Weight 0.39 Kg
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.89

9 Ratings and 9 Reviews

★★★★★
8
★★★★☆
1
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৯টি
Esrat Jahan Fabia

Esrat Jahan Fabia , Sep 29, 2026

★ ★ ★ ★ ★

"'দ্য বুক অব রুমি' বইটি খুবই চমৎকার। ১০৭ টি গল্প,প্রতিটি গল্প আলাদা আলাদা। প্রতিটি গল্পের মধ্যেই রয়েছে জীবনের শিক্ষনীয় বিষয়। মাওলানা জালালুদ্দিন রুমি বড় বড় দর্শনের কথা কঠিন করে না বলে খুব সহজ ভাবে এই গল্প গুলোর মধ্যে তুলে ধরেছেন। গল্প গুলো শুধু বিনোদনের জন্য নয় বরং শেখানোর জন্যও। কিভাবে জীবনের জটিলতা বোঝানো যায়,ভালোবাসার আবেদন অনুভব করা যায়,দ্বন্দ মেটানো যায়,এইসব কিছুর ইঙ্গিত যেন গল্পের ভিতরেই আছে।৷ বইয়ের অনুবাদ অনেক সহজ ও সাবলীল। প্রচ্ছদ,বাইন্ডিং,পৃষ্ঠার মান সবসময়ের মতোই সুন্দর।"

Nusrat Jahan Nisa

Nusrat Jahan Nisa , Sep 15, 2026

★ ★ ★ ★ ★

"খুব চমৎকার ১০৭ টি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে বইটি। প্রত্যেকটি গল্প যেন কেবল গল্প নয় বরং এক একটি দর্শন। যা মানুষের জীবনের নতুন উপলব্ধিকে জাগ্রত করে। অনুবাদের মান বরাবরের মতোই সহজ এবং সাবলীল।"

azi****com

azi****com , Aug 29, 2026

★ ★ ★ ★ ★

"জালাল উদ্দিন রুমির বই নিয়ে কথা বলার অধিকার, যোগ্যতা, কিংবা দুঃসাহস কোনটাই আমার নেই। আমি মনে করি আমার সাথে অনেক পাঠক একমত প্রকাশ করবেন। তাও অনেক সময় আমাদের অনেক কথা বলতে হয় যাতে সমাজে রুমিকে নিয়ে আরও চর্চা হয় এবং রুমির বই কিংবা রুমিকে নিয়ে লেখা বইগুলো সহজেই পাঠকদের পাঠ্যের মধ্যে চলে আসতে পারে। বইয়ের নামঃ দ্য বুক অব রুমি বইয়ের লেখকঃ জালাল উদ্দিন রুমি অনুবাদকঃ নিশাত আল হুরায়রা আমি আগেই বলে দিয়েছি এই বই নিয়ে কথা বলার আসল কারন এর রিভিউ নয় বরং এই বইয়ের প্রচার হোক। যাতে মানুষ এই বই আরও মানুষ পড়ে। বইটিতে অনেক গুলো অনুগল্প আছে। এই বইটির প্রত্যেকটি গল্পের মধ্যে আছে শিক্ষা। লেখক মাত্র কয়েক লাইনের মধ্যে খুব সুন্দর জীবনের কিছু সত্য বুঝিয়ে দিয়েছেন। যা মনকে এক অদ্ভুত শান্তি দেয়। আমার লেখকের লেখা নিয়ে আর কিছু বলার নাই। কিছু জিনিস নিয়ে বেশি কথা বলতে হয় না। শুধু দেখে যেতে হয়। এটা এমনই এক জিনিস। অনুবাদ নিয়ে কিছু কথাঃ অনুবাদ ভালো হয়েছে। নিশাত আল হুরায়রা ভালো করেছেন অনুবাদে। তবে উন্নতির আরও জায়গা আছে। বেশ কিছু জায়গায় মনে হয়েছে বাক্য তৈরিতে সমস্যা হয়েছে। আশা করি সামনে আরও ভালো করবে। যারা লাইফ নিয়ে একটু হেসেল ফিল করতেছেন আর একটা বই চান জীবনে শান্তি দেওয়ার মত একটা বই তারা এই বইটি দেখতে পারেন।"

Luna

Luna , Aug 28, 2026

★ ★ ★ ★ ★

""Nothing truly is as it seems." The Book of Rumi পড়তে গিয়ে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, সেটা হলো—গল্পগুলো খুব সহজ। কিন্তু শেষ করার পর মনে হয়, এত ছোট একটা গল্পের মধ্যে এত কিছু কীভাবে বলে গেলেন! ১০৫টা ছোট গল্প আর উপকথা। কোথাও মানুষ, কোথাও পশুপাখি, কোথাও একেবারে সাধারণ কোনো ঘটনা কিন্তু প্রতিটা গল্পের আড়ালে যেন মানুষের জীবন আর আমাদের নিজেদেরই কিছু দুর্বলতা লুকিয়ে আছে। অহংকার, লোভ, আত্মপ্রবঞ্চনা, ভালোবাসা, জ্ঞান সবকিছুই এসেছে খুব সহজভাবে। বইটা পড়ার সময় বারবার মনে হয়েছে, আমরা কোনো কিছুকে যেভাবে দেখি, সত্যিটা হয়তো তার চেয়ে অনেক গভীরে। বাইন্ডিং কোয়ালিটি চমৎকার সাথে অনুবাদও যথেষ্ট সাবলীল। ছোট গল্প, কিন্তু ভাবার মতো অনেক কিছু। রুমিকে পড়তে চাইলে বইটা দিয়ে শুরু করা যেতে পারে। বই: দ্য বুক অব রুমি লেখক: মরিয়ম মাফি অনুবাদক: নিশাত আল হুরাইরাহ মুদ্রিত মূল্য: ৫০০৳ পৃষ্ঠা সংখ্যা: ২৪৮ প্রকাশনী: Premium publication রেটিং: ৮/১০ (এটি একান্তই আমার ব্যক্তিগত মতামত। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন৷) © Luna’s Whisper"

Arif Hossain

Arif Hossain , Aug 27, 2026

★ ★ ★ ★ ★

"বই: দ্য বুক অব রুমি লেখক: মরিয়ম মাফি অনুবাদক: নিশাত আল হুরাইরাহ মুদ্রিত মূল্য: ৫০০৳ পৃষ্ঠা সংখ্যা: ২৪৮ প্রকাশনী: প্রিমিয়াম পাবলিকেশন্স ▪️পাঠ_প্রতিক্রিয়াঃ- "দ্য বুক অব রুমি" বইটিতে রয়েছে জালালুদ্দিন মুহাম্মদ রুমির ১০৫ টি ছোটগল্প ও উপকথা। গল্পগুলো খুব সহজ ও সাধারণ ভাষায় লেখা। পড়ার সময় মনে হতে পারে অন্য সাধারণ সব গল্পের মতো এসবও নিছক কোন গল্প মাত্র। কিন্তু গল্পের প্রতিটি লাইন নিয়ে একটু গভীর চিন্তা করলেই, একটু গভীরভাবে উপলব্ধি করতে পারলেই বুঝা যায় এর ভাবার্থ কতটা গভীর। গল্পগুলো খুব সহজ হলেও এর রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ। এর প্রতিটি লাইন, প্রতিটি পৃষ্ঠা আপনাকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শিখাবে। গল্পের প্রতিটি লাইন যেমন নিজ জীবনের প্রতি নতুন ভাবনার আগ্রহ জন্মাবে ঠিক তেমনি ভাবাবে চারপাশের মানুষ ও প্রকৃতি নিয়েও। এই বইয়ে রয়েছে জীবনের গল্প, রয়েছে মৃত্যুর গল্প, আরো রয়েছে রূপক অর্থে শিক্ষনীয় সব গল্প। একটা সামান্য তোতাপাখির কাহিনি থেকেও যে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করা যায়, জীবনে সফলতা অর্জনের জন্য যে নিজেকে কারো সাথে তুলনা করতে হয় না সেটাই বুঝানো হয়েছে। আরো রয়েছে মাছি ও গাধার গল্প। অনেক সময় আমাদের বাহ্যিক পরিস্থিতি একটু উন্নত হলেই তা নিয়ে অহংকার করা শুরু করি। নিজের প্রকৃত অবস্থা ভুলে গিয়ে নিজেকে অনেক বড় ভাবতে থাকি। কিন্তু দিনশেষে আমরা আগের অবস্থানেই থেকে যাই। আবার কখনো মানুষের জীবন নিয়ে যে এত সহজ ভাবনা ভাবি তা আসলে ঠিক নয়। কারো বাহ্যিক সৌন্দর্য দেখে আসলে তার মনের অবস্থা বুঝতে পারা যায় না। প্রত্যেক মানুষের হাসি-খুশির আড়ালে রয়েছে এক করুন আর্তনাৎ। এসব আমরা তার বাহ্যিক অবয়ব দেখে বুঝতে পারিনা। যতটুকু বুঝি তা অনেকাংশেই ভুল। এরকম আরো অনেক শিক্ষনীয় গল্পের সমাহার এই বইটি। বইটির অনুবাদ নিয়ে কোন অভিযোগ নেই। যথেষ্ট ভালো অনুবাদ করেছেন। বানানেও তেমন ভুল চোখে পড়েনি। যার জন্য গল্পগুলো পড়তে কোন অসুবিধা হয়নি। বইয়ের প্রচ্ছদটি খুব ভালো লেগেছে আমার কাছে। ডাস্ট কভার থাকায় বই নষ্ট হবার সম্ভাবনা খুব কম। তাছাড়া বইয়ের বাইন্ডিংও ভালো হয়েছে। আপনার ও আপনার সন্তানদের জন্য বইটি হতে পারে একটি চমৎকার সংগ্রহ।"

Mahdi Misbah

Mahdi Misbah , Aug 27, 2026

★ ★ ★ ★ ★

"বই এর quality অনেক ভালো। সাথে অনুবাদ ও একদম পারফেক্ট। বইটি পড়ার সময় মনে হয় মাওলানা রুমি যেন নিজেই গল্প গুলো বলছেন।"

sizan ys

sizan ys , Jun 19, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"I love the book 😍,"

premium publications

premium publications , Jun 16, 2026

★ ★ ★ ★ ★

"good"

880****429

880****429 , May 23, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আজ দুপুরেই বইটা হাতে পেয়েছি। ডাক্তারের চেম্বারের বাইরে অপেক্ষা করতে করতে পড়ছি। দারুন একটা বই।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

1 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

page koto

zarin • 24 Jun, 2026
A
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 252। ধন্যবাদ।
প্রগতি সাপোর্ট টিম • 24 Jun, 2026

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
ওগো শুনছো
একটু পড়ে দেখুন
ওগো শুনছো মুহাম্মাদ আতীক উল্লাহ
(7)
TK. 260 -50% OFF
TK. 130
মিসির আলির গল্পমালা
একটু পড়ে দেখুন
মিসির আলির গল্পমালা হুমায়ূন আহমেদ
(10)
TK. 300 -20% OFF
TK. 240
শেষ পরিণতি
একটু পড়ে দেখুন
শেষ পরিণতি প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
(2)
TK. 140 -40% OFF
TK. 84
প্রেমের গল্প
একটু পড়ে দেখুন
প্রেমের গল্প হুমায়ূন আহমেদ
(16)
TK. 300 -20% OFF
TK. 240
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
একটু পড়ে দেখুন
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম) মুহাম্মাদ আতীক উল্লাহ
(12)
TK. 240 -50% OFF
TK. 120
অল্প বিদ্যা ভয়ংকর
একটু পড়ে দেখুন
অল্প বিদ্যা ভয়ংকর মাওলানা মুনীরুল ইসলাম
(3)
TK. 280 -47% OFF
TK. 149
শীত ও অন্যান্য গল্প
একটু পড়ে দেখুন
শীত ও অন্যান্য গল্প হুমায়ূন আহমেদ
(13)
TK. 200 -14% OFF
TK. 172
জীবন জাগার সিরিজ - ৫ (আকাশের ঝিলিমিলি তারা)
একটু পড়ে দেখুন
জীবন জাগার সিরিজ - ৫ (আকাশের ঝিলিমিলি তারা) মুহাম্মাদ আতীক উল্লাহ
(6)
TK. 200 -50% OFF
TK. 100

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দ্য বুক অব রুমি" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দ্য বুক অব রুমি পাতা: 1 / 16
পাতা 2
দ্য বুক অব রুমি পাতা: 2 / 16
পাতা 3
দ্য বুক অব রুমি পাতা: 3 / 16
পাতা 4
দ্য বুক অব রুমি পাতা: 4 / 16
পাতা 5
দ্য বুক অব রুমি পাতা: 5 / 16
পাতা 6
দ্য বুক অব রুমি পাতা: 6 / 16
পাতা 7
দ্য বুক অব রুমি পাতা: 7 / 16
পাতা 8
দ্য বুক অব রুমি পাতা: 8 / 16
পাতা 9
দ্য বুক অব রুমি পাতা: 9 / 16
পাতা 10
দ্য বুক অব রুমি পাতা: 10 / 16
পাতা 11
দ্য বুক অব রুমি পাতা: 11 / 16
পাতা 12
দ্য বুক অব রুমি পাতা: 12 / 16
পাতা 13
দ্য বুক অব রুমি পাতা: 13 / 16
পাতা 14
দ্য বুক অব রুমি পাতা: 14 / 16
পাতা 15
দ্য বুক অব রুমি পাতা: 15 / 16
পাতা 16
দ্য বুক অব রুমি পাতা: 16 / 16
পাতা / 16
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।