১ম প্রকাশ, ২০২৬
দ্য 48 লজ অব পাওয়ার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
How Psychology Works
ডিকে পাবলিশিং
খুব পড়ি বুঝে পড়ি
মাওলানা সাফওয়ান হাবীব রাইয়ান
পরীক্ষার সাতসতেরো
মাসুম আবদুল্লাহ
প্রিয় তলেবে এলেম তোমাকে বলছি
হাফেজা মার্জিয়া উম্মে হাবীবা
তুহফাতুল মুতাআল্লিম শরহু তা’লিমুল মুতাআল্লিম - আরবি-বাংলা
আল্লামা শায়খ বুরহান উদ্দীন আযযারনূজী র.
এসো খত্বে রুক‘আ শিখি
মাওলানা মাসুদুর রহমান
বইটির বিস্তারিত দেখুন
| Title | দ্য 48 লজ অব পাওয়ার |
| Author | রবার্ট গ্রীন |
| Publisher | প্রিমিয়াম পাবলিকেশন্স |
| Edition | ১ম প্রকাশ, ২০২৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 624 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | আত্মউন্নয়ন ও মোটিভেশন |
| Weight | 0.75 Kg |
| Translator | রিয়াজ মোরশেদ সায়েম |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
13 Ratings and 8 Reviews
পাঠকদের মন্তব্য
৮টিAlamgir Kabir , Sep 29, 2026
"আপনার যেকোনো বিষয়ে ক্ষমতা অর্জন, রক্ষা এবং মানুষের মনস্তাত্ত্বিক কৌশল বোঝার একটি অসাধারণ ঐতিহাসিক ও বাস্তবমুখী নির্দেশিকা হচ্ছে রবার্ট গ্রিনের লেখা "দ্য ৪৮ লজ অফ পাওয়ার" বইটি পড়ার পড়ার পর অনেকেই নানাভাবে সমালোচনা করেছে।আপনি যদি বইটি পড়েন তাহলে সেটা অন্ধ অনুসরণ করার জন্য নয়। আমাদের মনস্তত্ত্ব এবং পৃথিবীর বাস্তব রাজনীতি কীভাবে চলে তা জানার জন্য এটি একটি চমৎকার মনস্তাত্ত্বিক একটি বই। আমরা যদি মুক্ত মনে বইটি পড়ি তাহল আমাদের কৌশলগত বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। রবার্ট গ্রিন অত্যন্ত চমৎকারভাবে ক্ষমতা কীভাবে কাজ করে—তা ৪৮টি সূত্রের মাধ্যমে A to Z তুলে ধরেছেন, অর্থাৎ মহান সেনাপতি, রাষ্ট্রনায়ক, প্রলুব্ধকারী ব্যক্তিত্ব এবং এমনকি ফরচুন ৫০০ কোম্পানির শীর্ষ প্রধান নির্বাহীদের ক্ষেত্রে। কিন্তু আমাদের অধিকাংশই এমনভাবে ক্ষমতার মুখোমুখি হই না যেমনটি এই উদাহরণগুলোতে অনুমান করা হয়েছে। আমরা বরং ক্ষমতাকে অনুভব করি অনেক বেশি পরিবর্তনশীল, নমনীয় এবং পারস্পরিক ঐকমত্যের ওপর ভিত্তি করে গঠিত এক রূপ হিসেবে। এই পারস্পরিক সম্পর্ক এমন মানুষদের সাথে তৈরি হয়, যাদের সাথে আমাদের বারবার ও দীর্ঘ বছর ধরে কাজ করতে হয় এবং যাদেরকে আমরা চাইলেও ‘ব্যবহার্য বা ছুঁড়ে ফেলার মতো’ মনে করতে পারি না। এই ধরনের স্বাভাবিক ও দৈনন্দিন পরিস্থিতিতে—যেখানে ক্ষমতা প্রয়োগকারীরা তাদের সহকর্মীদের মৃত্যুদণ্ড দেওয়া, বিষপ্রয়োগ করা বা চাকরিচ্যুত করার ক্ষমতাও রাখেন না—ক্ষমতা কীভাবে কাজ করে তা বোঝার ক্ষেত্রে এই বইটি সীমিত পরিসরে কার্যকর। বইটি নিখুঁতভাবে দেখায় কীভাবে নিরঙ্কুশ ক্ষমতা অর্জিত, সংরক্ষিত এবং হারিয়ে যায়। তবে এমন এক বিশ্বে প্রভাব বিস্তার করার নির্দেশিকা হিসেবে এটি তুলনামূলকভাবে কম কার্যকর, যেখানে ক্ষমতা অনেক বেশি বিকেন্দ্রীভূত ও অস্থির—যে বৈশিষ্ট্যগুলো লেখক তাঁর ‘আইনগুলোর’ ভিত্তি হিসেবে ব্যবহার করা প্রায় কোনো উদাহরণেই দেখতে পান না। বইটি থেকে আমার প্রাপ্ত ইতিবাচক দিক: • চমৎকার ঐতিহাসিক ঘটনা ও গল্পনির্ভর হওয়ায় বইটির বর্ণনাভঙ্গি বেশ আকর্ষণীয়। • ক্ষমতা ও রাজনীতি কীভাবে কাজ করে, তা বাস্তবসম্মতভাবে বুঝতে সাহায্য করে। • অন্য কেউ যাতে আপনার ওপর প্রভাব বিস্তার করতে না পারে বা আপনাকে ধোকা দিতে না পারে, সে বিষয়ে সচেতন করে তোলে। বইটি থেকে আমার প্রাপ্ত নেতিবাচক দিক ও সমালোচনা: • বইটির অনেক নিয়ম বেশ নিষ্ঠুর, পরশ্রীকাতর ও নৈতিকতাহীন মনে হতে পারে, যা মানুষকে কিছুটা পরামানন্দ বা অবিশ্বাসী করে তুলতে পারে। • এখানে মানব সম্পর্ককে কেবল ক্ষমতা ও আধিপত্য বিস্তারের লড়াই হিসেবে দেখানো হয়েছে। আমার দৃষ্টিতে ৪৮ সূত্রের সেরা সূত্র: প্রথম সূত্র: কখনো গুরুকে নিজের চেয়ে বেশি প্রতিভাবান বা উজ্জ্বল দেখাবেন না। চতুর্থ সূত্র: সবসময় প্রয়োজনের চেয়ে কম কথা বলুন। নবম সূত্র: তর্কে নয়, সবসময় কাজের মাধ্যমে জয়ী হোন। আটত্রিশতম সূত্র: নিজের মতো করে চিন্তা করুন, কিন্তু অন্যদের মতো আচরণ করুন। একটি জরুরি পরামর্শ: বইটি পড়ার সময় এর নীতিগুলোকে অন্ধভাবে মানুষের ক্ষতি করার জন্য গ্রহণ না করে, "অন্যরা কীভাবে আপনার ওপর ক্ষমতা খাটানোর চেষ্টা করতে পারে এবং তা থেকে আপনি কীভাবে নিজেকে বাঁচাবেন"—এই দৃষ্টিকোণ থেকে পড়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।"
Mah-muda Sultana , Sep 29, 2026
"ক্ষমতার খেলা সমাজ থেকে কখনোই মুছে যায় না। আপনি পছন্দ করুন বা না করুন, মানুষ সবসময় কোনো না কোনো ক্ষমতার সমীকরণের মধ্যে বাস করছে। রবার্ট গ্রিনের বিখ্যাত বই 'দ্য ৪৮ লজ অব পাওয়ার'। বইটির মূল বিষয়বস্তু হলো ক্ষমতা অর্জন, তা বজায় রাখা এবং শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা। ইতিহাসের বিভিন্ন ঘটনা, রাজদরবার, রাজনীতি, যুদ্ধ, ব্যবসা এবং ব্যক্তিগত সম্পর্কের উদাহরণ ব্যবহার করে লেখক দেখিয়েছেন মানুষ কীভাবে ক্ষমতা অর্জন করে, ধরে রাখে এবং কখনো কখনো হারিয়ে ফেলে। বইটি আসলে ক্ষমতা অর্জন,ধরে রাখা , বাস্তবজীবনে এর প্রয়োগ; এসব নিয়ে ৪৮ নিয়ম বা সুত্র লেখা। যেমন: সুত্র -১: মালিককে কখনো ছাপিয়ে যাবেন না । সুত্র -৩: নিজের উদ্দেশ্য গোপন রাখুন। সুত্র -১৫: শত্রুকে সমূলে বিনাশ করুন। সুত্র -৪৬: নিজেকে কখনো নিখুঁত হিসেবে তুলে ধরবেন না। প্রতিটি নিয়ম লেখক খুব সুক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন। প্রতিটি সূত্র প্রয়োগের দৃষ্টান্ত, ক্ষমতার চাবিকাঠি, চিত্রকল্প ও প্রামাণ্য উক্তি,সূত্রের উলটো পিঠ ,সব নিখুঁত বর্ণনা করেছেন। এসব বর্ণনার সঙ্গে লেখক ইতিহাস থেকে বিভিন্ন ঘটনা ও ব্যক্তির উদাহরণ তুলে ধরেছেন। বইটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। লেখক মানুষের আচরণের সুন্দর বা আদর্শ দিকের পাশাপাশি ঈর্ষা, প্রতিযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা, প্রতারণা, অহংকার এবং স্বার্থপরতার মতো অস্বস্তিকর বাস্তবতাগুলোকেও সামনে আনেন। ফলে বইটি পড়তে গিয়ে পাঠক নিজের চারপাশের মানুষ ও সামাজিক সম্পর্ককে নতুনভাবে পর্যবেক্ষণ করতে পারেন। তবে বইটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ৪৮টি নিয়ম কে সব পরিস্থিতিতে প্রয়োগযোগ্য হিসেবে গ্রহণ করা ঠিক হবে না। কর্মক্ষেত্র, বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি বিষয়কে শুধু ক্ষমতার লড়াই হিসেবে দেখলে সম্পর্কের বিশ্বাস, সহমর্মিতা ও নৈতিকতার গুরুত্ব কমে যেতে পারে। আমার কাছে বইটির সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো ক্ষমতা অর্জনের কৌশল শেখার পাশাপাশি ক্ষমতার প্রভাব সম্পর্কে সচেতন হওয়া। অনুবাদের মান বেশ ভালো ছিল। বইটা পড়তে আমার একটুও অসুবিধা হয়নি। বইটি কেবল চালবাজি করার জন্য পড়ার দরকার নেই। বরং অন্য কেউ যেন আপনার ওপর এই চালগুলো প্রয়োগ করে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে ,সেটি বোঝার জন্য এটি পড়া উচিত। যারা মনস্তত্ত্ব, ইতিহাস, রাজনীতি কিংবা কর্মক্ষেত্রের কূটনীতি বুঝতে আগ্রহী, তাঁদের জন্য রবার্ট গ্রিনের এই বইটি অবশ্যই পঠনযোগ্য।"
Tanvir Mridha , Sep 28, 2026
"#বুক_রিভিউ বই: দ্য ৪৮ লজ অব পাওয়ার লেখক: রবার্ট গ্রিন অনুবাদক: রিয়াজ মোরশেদ সায়েম প্রকাশনী: প্রিমিয়াম পাবলিকেশন মুদ্রিত মূল্য : ৮০০ টাকা পৃষ্ঠা সংখ্যা : ৬২৪ পৃষ্ঠা ইতিহাসের পাতায় চোখ বুলালে দেখা যায় ক্ষমতার লড়াই কখনোই থেমে থাকেনি। রাজপ্রাসাদের দরবার থেকে শুরু করে আধুনিক করপোরেট অফিস পর্যন্ত মানুষের প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখার খেলা সবখানেই বিদ্যমান। রবার্ট গ্রিন তাঁর 'দ্য ৪৮ লজ অব পাওয়ার বইটিতে প্রায় ৩,০০০ বছরের ইতিহাস পর্যবেক্ষণ করে ক্ষমতা অর্জন, তা রক্ষা করা এবং প্রতিপক্ষের চাল ভেস্তে দেওয়ার ৪৮টি মূলনীতি বা সূত্র সংকলন করেছেন। বইটির ভূমিকাতেই রবার্ট গ্রিন তাঁর অবস্থান স্পষ্ট করে দেন। তাঁর মতে মানুষ যতই নৈতিকতা, ভদ্রতা কিংবা সমতার কথা বলুক না কেন সামাজিক জীবনে ক্ষমতার আকাঙ্ক্ষা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এড়িয়ে চলা কঠিন। তাঁর আলোচনায় ক্ষমতা কেবল অন্যকে শাসন করার অধিকারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ক্ষমতা হলো নিজের অবস্থান, স্বাধীনতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং পরিস্থিতির ওপর প্রভাব বিস্তারের সামর্থ্য রাখা। লেখক এই ধারণাকে ব্যাখ্যা করতে রেনেসাঁ যুগের রাজদরবারের সঙ্গে আধুনিক সমাজের তুলনা করেছেন। অতীতে রাজদরবারে একজন সভাসদকে যেমন শাসকের অনুগ্রহ অর্জন করতে হতো অন্য সভাসদদের প্রতিযোগিতার মধ্যে নিজের অবস্থান রক্ষা করতে হতো তেমনি আধুনিক কর্মক্ষেত্র সামাজিক সম্পর্ক কিংবা পেশাগত জীবনে মানুষকে নিজের আচরণ, বক্তব্য ও উপস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হয়। ☞ বইটির মূল দর্শন অত্যন্ত স্পষ্ট সেটা হলো ক্ষমতার খেলা থেকে কেউ মুক্ত নয়। আপনি যদি মনে করেন আপনি এই খেলার বাইরে থাকবেন তবে আপনি অন্যদের চালের শিকার হবেন। লেখক এখানে ক্ষমতার বাস্তবতাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন ক্ষমতার খেলায় আবেগের স্থান নেই। রাগ, লোভ বা অতিরিক্ত ভালোবাসা মানুষকে দুর্বল করে তোলে। কৌশলগত সাফল্য পেতে হলে নিজেকে বস্তুনিষ্ঠ ও ধৈর্যশীল তৈরি করতে হবে। নিজের পরবর্তী পদক্ষেপ বা আসল লক্ষ্য কী তা সবসময় গোপন রাখা বুদ্ধিমত্তা। সঠিক সময়ে সঠিক চাল দেওয়াই ক্ষমতার অন্যতম স্তম্ভ। এবং কোনো একক বা নির্দিষ্ট নিয়মে আটকে না থেকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাই আসল শক্তি। বইটিতে নীতি-নৈতিকতার উর্ধ্বে উঠে মানুষ কীভাবে বাস্তবে আচরণ করে তা দেখিয়েছে। কর্মক্ষেত্র, কূটনীতি বা দৈনন্দিন জীবনে জটিল মানুষদের চেনার জন্য বইটি একটি চমৎকার নির্দেশিকা। ☞ বইটির পাঠ-অভিজ্ঞতাকে সবচেয়ে সমৃদ্ধ করেছে এর ঐতিহাসিক উপস্থাপনা। রবার্ট গ্রিন প্রাচীন গ্রিস, রোম, চীন, জাপান, ইউরোপের রাজদরবার এবং আধুনিক ইতিহাসের বিভিন্ন ঘটনা থেকে উদাহরণ এনেছেন। বইটিতে নিকোলো ম্যাকিয়াভেলি, সান-ৎসু, বালতাসার গ্রাসিয়ান, প্লুটার্কসহ বিভিন্ন চিন্তাবিদ ও ঐতিহাসিক ব্যক্তিত্বের রচনা এবং জীবনকাহিনির প্রভাব রয়েছে। লেখক নিজেও ভূমিকায় এই দীর্ঘ ঐতিহাসিক ঐতিহ্যকে তাঁর ৪৮টি সূত্রের উৎস হিসেবে উল্লেখ করেছেন। এই উপস্থাপনার আরও একটি বিশেষ আকর্ষণ হলো এই পরিচিত ঐতিহাসিক ঘটনাকে লেখক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন। যার ফলে এ ধরনের উদাহরণ ও ব্যাখ্যা বইটিকে নিছক তাত্ত্বিক আলোচনা থেকে বের করে এনে পাঠযোগ্য ও কৌতূহলপূর্ণ করে তুলেছে। ☞ একটা বইয়ের ভালো খারাপ দুটো দিকি থাকে। অনেক সমালোচকের মতে বইটির কিছু নিয়ম অতিরিক্ত স্বার্থপর বা চালবাজিমূলক মনে হতে পারে। গ্রিনের দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তিনি ক্ষমতার খেলাকে অনেকাংশে নৈতিকতার ঊর্ধ্বে স্থাপন করেন। তাঁর কাছে কোনো কাজের পেছনে ব্যক্তির ঘোষিত উদ্দেশ্যের চেয়ে কাজটির বাস্তব ফলাফল অধিক গুরুত্বপূর্ণ। মানুষ কী বলছে তার চেয়ে সে কী করছে এবং সেই কাজ অন্যদের ওপর কী প্রভাব ফেলছে লেখক সেদিকে বেশি মনোযোগ দিতে বলেন। এই দৃষ্টিভঙ্গিই বইটির শক্তি এবং একই সঙ্গে এর সবচেয়ে বড় বিতর্কের জায়গা। কারণ ক্ষমতার সম্পর্ক বোঝার জন্য মানুষের স্বার্থ, অহংবোধ ও আচরণ বিশ্লেষণ করা প্রয়োজনীয় হলেও সব সম্পর্ককে ক্ষমতার প্রতিযোগিতা হিসেবে দেখা হলে বিশ্বাস, ভালোবাসা, সহযোগিতা ও নৈতিক দায়িত্বের মতো মানবিক মূল্যবোধগুলোও সন্দেহের চোখে পড়তে পারে। তাই অন্ধভাবে এই নিয়মগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে গেলে ব্যক্তিগত সম্পর্ক বা বিশ্বাসের জায়গা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই বইটিকে একটি প্রতিরক্ষামূলক জ্ঞানসূচক গাইড হিসেবে দেখাই বুদ্ধিমানের কাজ। ☞ পরিশেষে বলবো সময় আর সুযোগ থাকলে বইটি পড়ে দেখতে পারেন। আর প্রিমিয়াম পাবলিকেশন এই প্রোডাকশনটা নিয়ে আলাদা করে একটু বলতে হয় কারণ অত্যন্ত ভালো হয়েছে এই কাজটা৷ চাকচিক্যের দিক থেকে যেমন আকর্ষণীয় অনুবাদও তেমন ঝরঝরে। পড়তে মন্দ লাগেনি।"
Mehnaz Sumona , Sep 27, 2026
"ক্ষমতা, মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা আর বাস্তবতার নির্মম সত্য নিয়ে একটি পূর্ণাঙ্গ ম্যানুয়াল হলো রবার্ট গ্রিনের ‘দ্য ৪৮ লজ অব পাওয়ার’। আমরা বিশ্বকে সততা ও নীতি-নৈতিকতার সরল চশমায় দেখতে চাইলেও, বাস্তবতার দাবার বোর্ডে ক্ষমতা ও প্রভাব অর্জনের এক অদৃশ্য লড়াই প্রতিদিন চলছে। লেখক চার হাজার বছরের ইতিহাস ঘেঁটে ম্যাকিয়াভেলি, সান জু, জুলিয়াস সিজার বা নেপোলিয়নের মতো ব্যক্তিত্বদের জীবন থেকে ৪৮টি অপ্রিয় কিন্তু খাঁটি সত্য ও প্র্যাকটিক্যাল কৌশল তুলে ধরেছেন। বইটির বেশ কিছু নীতি সাধারণ চোখে নিষ্ঠুর বা সুযোগসন্ধানী মনে হতে পারে, তবে লেখক এখানে নীতি-নৈতিকতার ভাষণ দিতে আসেননি—বাস্তবতা যেমন, ঠিক তেমনই এঁকেছেন। সরলতার সুযোগ নিয়ে কেউ যেন আপনাকে নিজের চালের গুটি না বানাতে পারে, বইটি মূলত সেই সচেতনতার শক্ত বর্ম গড়ে দেয়। এত কঠিন ও মনস্তাত্ত্বিক বিষয়কে রিয়াজ মোরশেদ সায়েম এত সুন্দর ও ঝরঝরে বাংলায় রূপান্তর করেছেন যে পড়তে একদমই ক্লান্তি আসে না। Premium Publications-এর অনুবাদ, মানসম্মত ছাপা ও চমৎকার বাঁধাই সত্যি প্রশংসনীয়। নিজেকে মনস্তাত্ত্বিকভাবে সচেতন রাখতে বইটি সবার পড়া উচিত। 🤍"
Arif Hossain , Sep 26, 2026
"বই: দ্য ৪৮ লজ অব পাওয়ার লেখক: রবার্ট গ্রিন অনুবাদক: রিয়াজ মোরশেদ সায়েম মুদ্রিত মূল্য: ৮০০৳ পৃষ্ঠা সংখ্যা: ৬২৪ প্রকাশনী: প্রিমিয়াম পাবলিকেশন্স 'দ্য ৪৮ লজ অব পাওয়ার' হলো বিশ্বখ্যাত মার্কিন লেখক রবার্ট গ্রিন রচিত একটি আত্ম-উন্নয়নমূলক জনপ্রিয় নন ফিকশন বই। এতে ক্ষমতা, কৌশল, প্রলোভন এবং মানব আচরণের গভীর মনস্তত্ত্ব নিয়ে লেখক তার গবেষণাধর্মী ও বিশ্লেষণাত্মক আলোচনা করেছেন। বইটিতে তিনি তিন হাজার বছরের ইতিহাস, ঐতিহাসিক ঘটনা এবং নিকোলো ম্যাকিয়াভেলি, সুন জু, ফ্রিডরিখ নিটশে ও গ্রাসিয়ানের মতো চিন্তাবিদদের রচনা বিশ্লেষণ করে ক্ষমতার ৪৮ টি নীতি তুলে ধরেছেন। এটি শুধু ক্ষমতার কৌশল নিয়ে রচিত কোন গ্রন্থ নয়, বরং এতে মানুষের আকাঙ্খা, দুর্বলতা, উচ্চাকাঙ্খা, সম্পর্ক ও আচরণের অন্তর্নিহিত কারণগুলোও উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়… আমাদের মন যখন কোন কারণে গভীর বিষাদে আচ্ছন্ন থাকে। তখন কারো কাছ থেকে একটু সান্ত্বনার বাণী শুনতে খুব ইচ্ছে করে। এমতাবস্থায় কেউ আমাদের মনকে শান্ত করার চেষ্টা করলে আমরা খুব আবেগাপ্লুত হয়ে পড়ি। একটু মানসিক শান্তি পাওয়ার আকাঙ্খায় আমাদের দুঃখের কারণগুলো তার সাথে শেয়ার করি। যাকে খুব আপন ভেবে দুঃখ প্রাপ্তির কারণগুলো বলে থাকি, তার সাথেই যখন মনমালিন্য হয় তখন সেই শুভাকাঙ্ক্ষীই আমাদের দুর্বলতার জায়গাগুলোতে বারবার আঘাত করতে থাকে। কিংবা তার ব্যাক্তিস্বার্থে আমাদের ব্যবহার করে। আমরা প্রতিবাদ করার সুযুগটুকু পাই না। কারণ আমাদের জীবনের সব দূর্বল দিকগুলোর কথা তাকে আগেই জানিয়ে দিয়েছিলাম। আবার যখন খুব আনন্দে থাকি তখন নিজের অজান্তেই মুখ ফস্কে এমন সব কথা বলে ফেলি যা আদতে বলা উচিত নয়। কিংবা অহংকারের বশবর্তী হয়ে এমনসব আচরণ করে থাকি যার জন্য আমাদের নিশ্চিত সাফল্য থেমে যায়। আর এজন্যই লেখক রবার্ট গ্রিন এই বইয়ে প্রয়োজনের চেয়ে সবসময় কম কথা বলার পরামর্শ দিয়েছেন। এইরকম গুরুত্বপূর্ণ ৪৮ টি নীতির সমন্বয়ে এই বইটি রচিত। লেখক সূত্রগুলোকে আরও ভালোভাবে বুঝানোর সুবিধার্থে ইতিহাসের সাহায্য নিয়েছেন। ইতিহাস থেকে বিভিন্ন উদাহরণ নিয়ে সুত্রগুলোকে বিস্তারিত ব্যাখা করেছেন। শুধু তাই নয় কোন সূত্র কখন প্রয়োগ করতে হবে এবং কোথায় কোন সূত্র প্রয়োগ করা ঠিক নয় তাও বুঝিয়েছেন। এই বইটি যদি আগে পড়া হতো তাহলে হয়তো আমাদের অতীত জীবনে করে ফেলা অনেক ভুল থেকে বেঁচে যেতাম। এই ৪৮ টি নীতি আগে থেকে জানা থাকলে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারতাম। ফলে আবেগের বশবর্তী হয়ে করে ফেলা ভুলগুলো থেকে রক্ষা পেতাম। এই বই আমাদের শিখাবে মানুষ কীভাবে পদে পদে ভুল করে। কীভাবে ক্ষমতা অর্জন করতে হয় তা শিখানোর পাশাপাশি ক্ষমতাশীনরা কীভাবে আমাদের ব্যবহার করে তাও খুব ভালোভাবে বুঝিয়ে দিবে। বইটি পড়লে অন্তত কারও ক্ষমতার বলি হওয়া থেকে নিজেকে রক্ষা করা যাবে। তবে একজন পাঠকের যেকোন বইয়ের সবকিছু ভালো নাই লাগতে পারে। এটা উচিতও। সবকিছুকে অন্ধভাবে মেনে নেওয়া ঠিকও নয়। এখানে লেখকের ব্যার্থতাও হতে পারে আবার পাঠকের বুঝার অক্ষমতাও হতে পারে। যেই নীতি গুলো ভালো লাগবে না সেগুলো এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বইটির অনুবাদ সহজ ও সাবলীল ছিল। বইয়ের বাইন্ডিংও খুব মজবুত। পেজগুলো আরেকটু উন্নত হতে পারতো। ওপরে ডাস্ট কভার থাকায় বইটি দীর্ঘদিন সংরক্ষণের উপযোগী।"
Raj Rasel Dmc , Sep 25, 2026
"বই রিভিউ, দ্য ৪৮ লজ অব পাওয়ার বইটি এমন ৪৮ টি সূত্র নিয়ে গঠিত হয়েছে যা ক্ষমতা আত্মরক্ষা এবং নিজস্ব স্বার্থ হাসিলের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, বইটির মুল লেখক ``রবার্ট গ্রিন" একজন ইহুদি, বইটি ১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর যখন প্রথম প্রকাশিত হয় তখন বিভিন্ন কারণে আলোচিত এবং সমালোচিত হয়। বইটি আলোচনায় আসা এবং সমালোচিত হওয়ার মূল কারণ আমার কাছে মনে হয়েছে বইয়ের সূত্র এবং এর ব্যাখ্যাগুলো। কিন্তু বইটির জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে এখানে গভীর বাস্তবতা তুলে ধরা হয়েছে, ক্ষমতাশীল ব্যক্তিরা টিকে থাকার জন্য কিভাবে আপনাকে আমাকে ব্যবহার করছে তা আপনি সহজেই বুঝতে পারবেন। আপনি ধারণা পাবেন কিভাবে আপনাকে ফাঁদে আটকানো হয়। কিন্তু এগুলো যদি আপনি প্রয়োগ করতে চান তাহলে তা আপনার কল্যাণের থেকেও অকল্যাণকর বেশি হতে পারে। লেখক এখানে ৩,০০০ বছরের ক্ষমতা ও ইতিহাসের নানা ঘটনার সারসংক্ষেপ তুলে ধরেছে বইটিতে মোট ৪৮টি আইন বা সূত্র রয়েছে যা মানুষের মনস্তত্ত্ব ও আচরণ বুঝতে সাহায্য করে, যার কারণ আপনি যদি বইটি ঠান্ডা মাথায় পড়েন তাহলে আপনি খুব ভালো ভাবে মানুষের মনস্ততও্ব বুঝতে পারবেন। অনুবাদ : বইটি অনুবাদ করেছেন রিয়াজ মোরশেদ সায়েম, ইতিপূর্বে আমি তার অনুবাদ করা একটি বই পড়েছিলাম যার নাম ছিল অনুবাদ যথেষ্ট ভাল ছিল, এই বইয়ের অনুবাদটিও যথেষ্ট ভালো হয়েছে অল্প কিছু যায়গায় বুঝতে সমস্যা হতে পারে তা নিতান্তই সামান্য বিষয়।"
mun****com , Sep 17, 2026
"বই : দ্য ৪৮ লজ অব পাওয়ার লেখক : রবার্ট গ্রিন অনুবাদক : রিয়াজ মোরশেদ সায়েম রিভিউ : মাসুম ইসলাম মুন্না জনরা : আত্ন উন্নয়ন ও মোটিভেশন প্রকাশনী : প্রিমিয়াম পাবলিকেশন্স পৃষ্ঠা : ৬২৪ বইয়ের ধরণ : হার্ডকভার (জ্যাকেটসহ) মুদ্রিত মূল্য : ৮০০৳ লেখক পরিচিতি : রবার্ট গ্রিন বিশ্বখ্যাত মার্কিন লেখক , কৌশলবিদ ও পরামর্শক । ক্ষমতা , কৌশল , প্রলোভন এবং মানব আচরণের গভীর মনস্তত্ত্ব নিয়ে তার গবেষণাধর্মী ও বিশ্লেষণাত্নক লেখালেখি তাঁকে বিশ্বজুড়ে স্বতন্ত্র মর্যাদা এনে দিয়েছে । তার লেখার অন্যতম বৈশিষ্ট্য ইতিহাস , ইতিহাসের প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবনকাহিনী এবং বাস্তবভিত্তিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের অনন্য সমন্বয় । অনুবাদক পরিচিতি : রিয়াজ মোরশেদ সায়েম - জন্মগ্রহণ করেন কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে । মৌলিক এবং অনুবাদ দুটো ক্ষেত্রেই কাজ করেছেন । মৌলিক এর মধ্যে কাব্যগ্রন্থ , থ্রীলার উপন্যাস লিখেছেন । সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরুপ ২০২৩ সালে অর্জন করেছেন 'দ্বীপশিখা সাহিত্য পুরষ্কার' । কাহিনী : সৃষ্টির আদিকাল থেকেই জীবজগতে ক্ষমতা এক মূখ্য ভূমিকা রেখে আসছে জীবনে । এই ক্ষমতাকে ঘিরে শত সহস্র মানুষের লড়াই থেমে নেই আদি কাল থেকে এখন পর্যন্তও । লড়াই চলছেই । এর মধ্যে তারাই ক্ষমতা লাভ করে ক্ষমতাবান হন যারা মানুষকে তার কিছু শক্তিবলে আকৃষ্ট করতে সক্ষম হন । এই ক্ষমতাকে নিয়ে ঘিরেই রচিত হয়েছে রবার্ট গ্রিন এর 'দ্য ৪৮ লজ অব পাওয়ার । এই বইতে দেখানো হয়েছে কিভাবে একজন মানুষ অন্য সকল মানুষদের থেকে নিজেকে আলাদা করে ক্ষমতা অর্জন করবে । এই আলাদা মাঝে মাঝে অতিরিক্ত কিছু গুণ আমাদের যুক্ত করতে হয় আমাদের । কখনো আবার আমাদের কিছু অভ্যাস ত্যাগ করতে হয় , যা ক্ষমত পাওয়ার পথে কাটা হয়ে থাকে । লেখার ধরণ : বইটি লেখার সময় লেখক ইতিহাস ও লোককথা এবং গল্পের সাহায্য নিয়েছেন । যার ফলে পড়ার সময় কোন নিয়ম কিভাবে পূর্বে কাজ করেছে এবং কাজ করেনি সেটা বোঝা গেছে খুব সহজেই । লেখাটা ছিল দূর্দান্ত । আর অনুবাদের প্রসঙ্গ বলতে গেলে অনুবাদটাও দারুণ হয়েছে । বইয়ের প্রোডাকশন : বইটি প্রিমিয়াম কোয়ালিটির । কাগজের মানও বেশ ভালোই । সাথে হার্ডকভার এবং জ্যাকেটও ভালো ছিলো । সর্বোপরি বইটি মান এবং সাজসজ্জাতে সেরা একটি বই ।"
Nazmul Hasan , Sep 15, 2026
"অসাধারণ অনুবাদ"
প্রশ্ন ও উত্তর (Q&A)
3 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি কত পেজ
কোন প্রকাশনীর এটা
Kon prokasoni
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দ্য 48 লজ অব পাওয়ার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: