১ম প্রকাশ, ২০২৪
দ্বিভুজ
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
প্রোডাক্টিভ ওয়াইফ
ইসরাত জাহান
স্টেপ বাই স্টেপ আইইএলটিএস স্পিকিং
ইসরাত জাহান
স্টেপ বাই স্টেপ আইইএলটিএস রাইটিং
ইসরাত জাহান
স্টেপ বাই স্টেপ আইইএলটিএস রিডিং
ইসরাত জাহান
কেন মেঘ আসে
ইসরাত জাহান
সবার জন্য ইংলিশ
ইসরাত জাহান
বইটির বিস্তারিত দেখুন
| Title | দ্বিভুজ |
| Author | ইসরাত জাহান |
| Publisher | চলন্তিকা |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 80 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.26 Kg |
| ISBN | 9789849911029 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
1 Ratings and 1 Reviews
পাঠকদের মন্তব্য
১টি
Priya Rahman , Dec 6, 2024
"#দ্বিভুজ "অনি একবার চিঠিও লিখেছিল আমাকে। ভার্চুয়াল চিঠি। হোয়াটসঅ্যাপে। সেদিন আমি অনিকে দেখতে গিয়েছিলাম হলুদ কামিজে নিয়ন আলোর হলুদ এক সন্ধ্যায়। " 'বেশি কিছু চাইনি তো। কেবলই যে এক দুপুরের একটি হলুদ খামে তোমায় দেয়া ছয়টি হলুদ গোলাপ। " ★ কথা বলছি আমার সদ্য পড়া লেখক ইসরাত জাহানের নতুন একক গল্পগ্রন্থ "দ্বিভুজ" নিয়ে। দুটি মাঝারি সাইজের ছোটো গল্প 'প্রেমিকার নাম মেঘাগমপ্রিয়' এবং ' কর্তার ইচ্ছায় কর্ম ' নিয়ে বইটি লেখা। লেখকের লেখা এই প্রথম পড়া হলো আমার। ফ্ল্যাপটা বেশ আকর্ষণীয় মনে হয়েছে প্রথম দর্শনেই, লিখেছেন অনুপ দাশগুপ্ত। তাইতো বেশ আগ্রহ নিয়ে বইটি পড়া। বই এবং গল্পের নামগুলোও বেশ ভিন্ন রকমের। যাইহোক বিস্তারিত বলি_ ১. প্রেমিকার নাম মেঘাগমপ্রিয় : "জঞ্জালের এই শহরে কিংবা জীবনে সকল চাওয়া ফুরোলে যখন দু চোখ মুদবে ক্লান্তিতে তখন বুকের বাঁ পাশে শুধু আপনার নিঃশ্বাসটুকুর আওয়াজ শুনে শান্তির নির্জলা আবেশে ঘুমোব শেষ ঘুমের অন্তহীন পথিক হয়ে এটুকুই জেনে, মেঘাগমপ্রিয় নামে আমার একজন প্রেমিকা আছে। " কী চমৎকার এই আহ্বান তাই না? এমনই চমৎকার একটি গল্প হচ্ছে "দ্বিভুজ " বইয়ের প্রথম গল্প 'প্রেমিকার নাম মেঘাগমপ্রিয়'। গল্পটিতে অনি এবং মেঘাগমপ্রিয়র না বলা ভালোবাসার অনুভূতির প্রকাশ লেখক করেছেন সুনিপুণ শব্দচয়নের মাধ্যমে। আরও আছে মেঘাগমপ্রিয়র শৈশব, ও যৌবনের প্রথম ভালোবাসা তার ব্ল্যাক প্রিন্স। গল্পটি শুরু করলে আপনার মনে হবে আপনি কোন কবিতা পড়ছেন। শেষ পর্যন্ত অনির একতরফা হটকারিতামূলক একটি সিন্ধান্ত মেঘাগমপ্রিয়কে পৌঁছে দেয় লাশকাটাঘরের চিকন স্ট্রেচারে হৃদপিণ্ডবিহীন বেওয়ারিশ এক তরুণী করে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে এই গল্পটি। ২. কর্তার ইচ্ছায় কর্ম : "বিশ্বাস যেখানে প্রবল,ঠকে যাওয়ার সম্ভাবনাও সেখানেই। তবুও কাউকে বিশ্বাস করলে পুরোটাই বিশ্বাস করবেন। আধেক না। তাহলে যদি কখনো ঠকেও যান নিজেকে বোঝাতে পারবেন, বিশ্বাস করেছিলাম তাই ঠকেছি। " The boss is always right _ থিউরিতে চলে আমাদের দেশের কর্পোরেট কোম্পানিগুলো। এমনই একটি অফিসে দীর্ঘদিন চাকরি করেন তারান্নুম খান। অফিসের সকলের প্রিয় একটি মুখ। সারাদিনের দৌড়ঝাপ শেষে ক্লান্ত শরীরে যখন বাড়ির পথ ধরেন, তখনই পিছনে ফেলে আসা জীবনের হিসেবের বেহিসাবি খাতাটা খুলে বসেন। জীবন কি শুধু আয় রোজগার, আর ছুটতে থাকারই নাম? নাকি এগুলোর মাঝে টুকরো টুকরো গল্পে বেঁচে থাকার নাম? জীবনের কিছু ভিন্ন রূপ তুলে ধরতেই লেখকের এই গল্পটির আয়োজন। "এ পৃথিবীতে কারো না কারো জন্য মন কেমন করার জন্য কেউ না কেউ থাকে যা বিপরীতের কেউ টেরও পায় না। " ★ সবশেষে বলব, লেখকের লেখনশৈলী আমাকে মুগ্ধ করেছে।এত চমৎকার শব্দচয়ন,বাক্যবিন্যাস বহুদিন পর মন শীতল করা অনুভূতি দিল। এ যেন কোন শিল্পীর কলমে আকাঁ একখন্ড কবিতার খাতা। বইয়ের প্রোডাকশন, বাঁধাই, প্রচ্ছদ চমৎকার ছিলো। সবমিলিয়ে সুখপাঠ্য এক কথায়। লেখকের ভাষায়_ "ভালোবাসার গল্পরা গোধূলির শিখা হয়ে জ্বলে। দেয়ালের সেই লেখা কবে শ্যাওলার অতলে ডুবেছে। হয়তো দেয়ালটাই আর নেই। কিন্তু ভালবাসার গল্পরা মন থেকে মনে ফেরে। শুধু তুমি আসবে বলে।""
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দ্বিভুজ" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: