১ম প্রকাশ, ২০১৬
দূর্বা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | দূর্বা |
| Author | মীম নোশিন নাওয়াল খান |
| Publisher | বিদ্যাপ্রকাশ |
| Edition | ১ম প্রকাশ, ২০১৬ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 157 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.316 Kg |
| ISBN | 9789849173755 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
2 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Tultul Zabin , Nov 15, 2016
"'দূর্বা' অল্পবয়সী লেখিকা মীম নোশিন নাওয়াল খান এর লিখা একটি বই। লেখিকার খুব ছেলেবেলা থেকেই লেখালেখির শুরু। দূর্বা বইটি ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যাপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়। প্রকাশক মজিবর রহমান খোকা। বইটি তে দেখা যায় একজন মধ্যবিত্ত মানুষ তার অনাগত সন্তান কে নিয়ে নানা রকম স্বপ্ন দেখতে থাকেন । অনেক রকম চিন্তা ভাবনা করতে থাকেন, নিয়ম করে চিঠি লিখতে থাকেন, অনাগত সন্তান এর নাম রাখা থেকে শুরু করে নানাবিধ অনেক কিছু নিয়ে কল্পনা করতে থাকেন। তার জন্য চিঠিও লিখতে থাকেন। কিন্তু একটা পর্যায়ে তার স্বপ্ন সত্যি হয় না এবং মানুষ টি যা চিন্তা করে রাখে তা সাথে বাস্তবতার কোনো কিছুই মিলে না। এতে মানুষটি খানিকটা দিশেহারা হওয়ার মত অবস্থায় পড়ে যান এবং তিনি তার কল্পনার সন্তান কে খুজতে থাকেন । গল্পের এক পর্যায়ে তিনি তার কল্পনার মেয়ের এর মতোই একজন কে পেয়ে যান। মেয়েটিও কেমন পিতার অভাব বোধ করছিল। তাকে পেয়ে মেয়েটির ও খুশির সীমা থাকে না। বাবার মতো একজন কে পেয়ে মেয়েটির বাবার অভাব কমে যায়। মেয়েটি চিন্তা করতে থাকে এইটা কি বাবা কি না, কিন্তু বাবা তো বাবা ই,বাবার অভাব কি আঙ্কেল কে দিয়ে পুরন হয়? এই ব্যপার নিয়েই এগুতে থাকে গল্প টি । লেখিকা এই গল্পটি তে অত্যন্ত সুন্দর ভাবে এইরকম একটি সম্পর্ক কে দেখিয়েছেন যা সকল পাঠক/ পাঠিকা দের ভালো লাগবে। লেখিকার অন্যান্য বইসমুহের মধ্যে রয়েছে কনকচাঁপা, স্বপ্নপুরী, বুকের ভেতর স্বপ্ন ইত্যাদি। গল্প লিখার পাশাপাশি সাংবাদিকতা, আলোকচিত্র, ছবি আকা ইত্যাদিতে লেখিকার আগ্রহ রয়েছে। তার প্রাপ্ত পুরষ্কার সমুহের মধ্যে রয়েছে প্রথম আলো ঐতিহ্য গোল্লাছুট গল্পলেখা প্রতিযোগিতা পুরষ্কার, ইউনিসেফ প্রদত্ত মিনা মিডিয়া এ্যাওয়ার্ডস সহ আরো অনেক কিছু। এছাড়াও ভারত ও যুক্তরাষ্ট্র তে তার লিখা শিশু কিশোর দের ম্যাগাজিন এ ছাপা হয়েছে।"
zazafee , Feb 18, 2016
"দূর্বাঃ অসাধারণ এক সাহিত্য কর্ম ................................... মেয়ের স্বপ্নে বিভোর এক বাবার গল্প। যে বাবা তার অনাগত সন্তান মেয়ে হবে বলে দৃঢ় ধারণা রাখতো এবং রোজ ডায়রিতে তার অনাগত মেয়েকে চিঠি লিখতো।বাবার অনেক স্বপ্ন ছিল মেয়েকে নিয়ে।বড় হয়ে মেয়ে বাবার লেখা সেই ডায়েরি পড়বে আর ভাববে বাবা তাকে কতইনা ভালবাসতো।কিন্তু নিয়তি অন্যদিকে মোড় নিল যেমন নদী বাক নেয় তেমনি বদলে গেল সব কিছু।মেয়ের স্বপ্ন বুকে নিয়ে বেচে থাকা সেই বাবার ঘর আলো করে তার মেয়ের আগমনী গান বেজে উঠলোনা।ডায়েরিটা হয়তো আজীবনের জন্যই তালাবন্ধ করে রাখা হলো।মানুষ তার সব স্মৃতি ভুলে যায়না বা ভুলতে পারেনা।মেয়ের স্বপ্নে বিভোর বাবাটাও তাই তার আজীবনের আকাঙ্খিত মেয়েটাকে ভুলতে পারলোনা। দুর্বা একটি ছোট্ট মেয়ে।উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।অত্যন্ত সুনিপুনভাবে লেখক দুর্বা উপন্যাসের প্রধান চরিত্র প্রান্তিকাকে গল্পকথকের ভূমিকায় উপস্থাপন করেছেন আবার কখনো কখনো নিজেই গল্পকথক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।বিদ্যা প্রকাশ থেকে প্রকাশিত লেখকের এটি ঠিক কত তম বই তা জানা নেই তবে বইটি পড়ে কেবলই মনে হয়েছে লেখক যথেষ্ট ভাল লেখার অঙ্গীকার নিয়েই লিখতে শুরু করেছেন। আমরা দেখতে পাই কোন এক বই মেলায় বাবাংকেল নামে পরিচিত লেখক ভদ্রলোকের সাথে প্রান্তিকা নামের ছোট্ট মেয়েটির দেখা হয়।তার পর তাদের মধ্যে সখ্যতা তৈরি হতে থাকে এবং এক সময় সেটা সত্যি সত্যি বাবা মেয়ের সম্পর্কতে রুপ নেয়। তবে গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রান্তিকা এবং বাবাংকেল হলেও কখনো কখনো প্রান্তিকার চাচ্চুকেও অতিব গুরুত্বপুর্ন এক চরিত্র বলেই মনে করতে হয়। সাদামাটা বর্ননার পাশাপাশি হঠাৎই খুনসুটি দুষ্টুমী লক্ষ্যনীয় এবং সেই সাথে আছে মন খারাপ করে দেওয়ার মত অনেক কিছু।স্কুলের খেলার সময় গ্যালারিতে বাবাংকেলকে দেখতে না পেয়ে মেয়েটির ছটফটানি কিংবা রাহিদ ভাইয়া নামের ভাইয়াটা প্রান্তির স্কুলের গেটে ওকে দেখে খাবার কিনে দেওয়ার ঘটনা অবশ্যই সুপাঠকদের কাদাবে। গল্পের কেন্দ্রীয় চরিত্র নিজেকে সব সময় ধোয়াশার মধ্যে রাখতে চেষ্টা করতো এবং পদ্মপাতার জলের সাথে নিজেকে তুলনা করেছে।বাস্তবিক অর্থেও দেখা গেছে সত্যি সত্যি তুহিন আংকেল বা বাবাংকেলও তার কাছে হার মেনে কাদতে বাধ্য হয়েছে। উপন্যাসের শেষ অংশটাতে গিয়ে পাঠকের চোখে জল আসতে বাধ্য। তবে কোন কোন পাঠক কিছুটা বিরক্তও হবে এবং প্রশ্ন তুলবে। শেষ অংশে দেখা যাবে সবার ভালবাসায় পরিপুর্ন কেন্দ্রীয় চরিত্রটি বাবার টানে দেশের বাইরে চলে যাচ্ছে। ঠিক সেই সময় বাবাংকেল এবং তার পরিবার ওকে সিঅফ করার জন্য এয়ারপোর্টে উপস্থিত হয়ে যে নাটকীয় পরিবেশের সৃষ্টি করবে তা পাঠক মাত্রই আবেগের দরুন কেঁদে ফেলতে বাধ্য। উপন্যাসটির প্রচ্ছ্দ একেছেন চারুপিন্টু। গল্পের সাথে মিলিয়ে পচ্ছদ করা হলেও দুর্বা বা প্রান্তিকার যে বয়স আমার দেখতে পাই প্রচ্ছদের মেয়েটি তার থেকে বেশিই বয়স্ক মনে হয়েছে। তবে বহিরাবরণই একটা বইয়ের সব নয়। প্রতিভাধর এই লেখিকার অন্যান্য বইয়ের থেকে এই লেখাটি যথেষ্টই পরিণত বলে মনে হবে। অনাগত মেয়েকে রোজ চিঠি লেখা বাবা যখন সত্যি সত্যি সব হারিয়েও তার সেই মেয়েটিকে ফিরে পেয়েছিলেন ঠিক তখন লেখক জোর করে তার মেয়েকে তার থেকে দূরে সরিয়ে দিয়ে পাঠকে চোখের জলে ভাসানোর যে চেষ্টা করেছেন তা বিফলে যায়নি।গল্প বলার ভঙ্গি এবং বইয়ে বেশ কিছু ছড়া ও লাইন ব্যবহার বইকে করেছে আরো বেশি আকর্ষনীয়। সবর্পরি ক্লাস এইটে পড়ুয়া এক অসাধারণ চরিত্রকে অত্যন্ত সুনিপুনভাবে লেখিকা তার উপন্যাসে ফুটিয়ে তুলতে যে চেষ্টা করেছেন তা অনেকাংশেই সফল বলে ধরে নেওয়া যায়। বোদ্ধা পাঠক এই উপন্যাসটি পড়লে মুগ্ধ হবেন এটা নিশ্চিত করেই বলা যায়। ……………………….#জাজাফী ১৫ ফেব্রুয়ারি ২০১৬"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দূর্বা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: