হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
দুআ বিশ্বাসীদের হাতিয়ার - মাসুদ শরীফ এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

দ্বিতীয় সংস্করণ ২০ ফেব্রুয়ারি, ২০২১

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

দুআ বিশ্বাসীদের হাতিয়ার

39 Ratings | 28 Reviews
TK. 260 TK. 260 -0% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

দুআ কি কোনো জাদুমন্ত্র? সব দুআই কি কবুল হয়? কী করলে দুআ কবুলের সম্ভাবনা বাড়ে? কী করলে দুআ বিফল হয়? দুআর মাধ্যমে কি তাকদির বদলানো যায়? তা হলে আগে থেকে সব লি...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

দুআ কি কোনো জাদুমন্ত্র? সব দুআই কি কবুল হয়? কী করলে দুআ কবুলের সম্ভাবনা বাড়ে? কী করলে দুআ বিফল হয়? দুআর মাধ্যমে কি তাকদির বদলানো যায়? তা হলে আগে থেকে সব লিখে রাখার মানে কী? দুআ করত
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title দুআ বিশ্বাসীদের হাতিয়ার
Author মাসুদ শরীফ
Publisher গার্ডিয়ান পাবলিকেশনস
Edition দ্বিতীয় সংস্করণ ২০ ফেব্রুয়ারি, ২০২১
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 199
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.43 Kg
Translator মাসুদ শরীফ
ISBN 9789848254172
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.87

39 Ratings and 28 Reviews

★★★★★
34
★★★★☆
5
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

২৮টি
Eng.Akram Hossain

Eng.Akram Hossain , Jan 2, 2024

★ ★ ★ ★ ★

"১-স্ত্রী দুশ্চরিত্রের,কিন্তু তারপরও তালাক দিচ্ছেনা। ২-সাক্ষী না রেখে যে লোক ঋণ হিসেবে কাউকে টাকা পয়সা দেয়। ৩-বোকা লোককে যে টাকা-পয়সা দেয়, "এই ৩ ধরনের লোক দুআ করবে কিন্ত তাদের দুআ কবুল হবে না"-বলেছেন মুহাম্মাদ সঃ আমার প্রভু শুধু তার প্রতি তোমাদের প্রার্থনার কারণে তোমাদের দিকে ফেরেন। কিন্তু এখন যখন তোমরা তাকে অস্বীকার করলে এবার তাঁর শাস্তি হবে স্থায়ী(সূরা ফুরকানঃ ৭৭) -দুআ: বিশ্বাসীদের হাতিয়ার বই থেকে নেয়া। মাসুদ শরীফ ভাইয়ের অনুবাদ এত প্রোজ্জ্বল মাশাআল্লাহ, ইদানীং কালে এত সাবলীল অনুবাদ আর চোখে পড়েনি। গোটা বইয়ে দুআ নিয়ে আসাধারন লিখেছেন ড.ইয়াসির ক্বাদি। ভাগ্য পরিবর্তন করার কারো কোন শক্তি নেই, শুধুমাত্র দুআ ব্যতীত। এই দোয়া কেমন হবে? কখন হবে? দুআ কিভাবে করতে হবে? দুআ কেন কবুল হয়না! কি ভূল হচ্ছে! দুআ তে কি করা যাবে না!দুআ নিয়ে এ সব জানতে হলে পড়তে হবে গার্ডিয়ানের দুআ: বিশ্বাসীদের হাতিয়ার।"

Suraiya

Suraiya , Dec 10, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"This book is very helpful for me"

Sharmin Aktar

Sharmin Aktar , Mar 25, 2023

★ ★ ★ ★ ★

"পড়ছি গার্ডিয়ান পাবলিকেশন্সের " দুআ বিশ্বাসীদের হাতিয়ার" । এই বইটি পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান মুসলিম লেখক ডঃ ইয়াসির ক্বাদির লেখা এবং মাসুদ শরীফের অনুবাদ । এই বই পড়ার আগে আমি ভেবেছিলাম দোয়া মানেই বুঝি নির্দিষ্ট কিছু আরবি শব্দে পড়া কথামালা । যেমন অনেকে বলে অমুক দোয়া পড়লে এতো সওয়াব , অমুক দোয়া পড়লে জীবনের সব গুনা মাফ । অমুক দোয়া পড়লে জান্নাত নিশ্চিত...। সারা জীবন অন্যায় করে এসব সর্টকার্ট টেকনিক হিসাবে দোয়া পড়ে পার পাওয়ার পথ খুঁজাকে আমার কাছে কেমন যেন মনে হয় ..। "ইসলাম তো মানবিকতার ধর্ম । মানুষ মানুষের সাথে জুলুম করবে না , কারও অধিকার লঙ্ঘন করবে না, কথা কাজে স্বচ্ছতা বজায় রাখবে, অন্যকে ঠকাবে না... ইত্যাদি । এটাই তে ইসলামের মূল কথা। সারা জীবন মানুষকে ঠকালো, জীবনাচরণে মানবিকতার কোন বালাই নেই । আর কয়েকটা দুর্বোধ্য আরবি শব্দমালা তসবিতে জপবে আর জান্নাত পেয়ে যাবে!! দোয়ার প্রতি এই ভুল ধারণা থেকে এই বইটা অনেক দিন আগে কেনার পরও পড়া আর হয়ে উঠেনি । কয়েকদিন হল শুরু করেছি এই বই পড়া...অসাধারণ ভালো লাগা কাজ করছে । দোয়া সম্পর্কে আমার যে ভ্রান্ত ধারণা ছিল তা একেবারেই পরিবর্তন হয়ে যাচ্ছে । বুঝলাম কিছু শব্দ তসবিদানাতে দিন রাত জপে নিজের জান্নাত লাভের জন্য দোয়া না করলেও আমিও তো দোয়া করি । দোয়া বলতে আসলে দুর্বোধ্য কোন শব্দমালা তসবিহতে জপে যাওয়া না । দোয়া অর্থ হচ্ছে আল্লাহকে ডাকা বা তার প্রশংসা করা । সূরা মুমিনুনের ৬০ নং আয়াতে আলালহ বলেছেন "তোমরা আমাকে ডাকো । আমি তোমাদের ডাকে সাড়া দেব ।" খাত্তাবি বলেছেন- " দুআ মানে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা । আবিরাম তার সহযোগিতা চাওয়া । এর মূল কথা আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব মেলে ধরা ।...( শা'নুদ দুআ ) নবীজি সাঃ বলেছেন- " আল্লাহর কাছে যখনই কেউ কিছু চায়, হয় আল্লাহ তাকে তা দেন, অথবা অনুরূপ খারাপ কিছু তার থেকে দূরে রাখেন; যদি না সে খারাপ কিছু চায় বা আত্মীয়তার সম্পর্ক ভাঙতে চায় । এক সাহাবি তখন বললেন, "তাহলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবো"। নবীজি বললেন, "চাও, আল্লাহর প্রাচুর্যের সীমা নাই । " ইবনু হাজার রহঃ বলেছেন- "প্রত্যেক দুআকারীর দুআ কবুল করা হয় । তবে সেই দুআ ভিন্নতর হতে পারে । কখনও প্রার্থিত জিনিসটাই দেওয়া হয় । কখনো -বা এর সমমানের কিছু । " (ফাতহুল বারি ) (দুআ বিশ্বাসীদের হাতিয়ার)"

Nasrin Nahar

Nasrin Nahar , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"A really wonderful book."

kalimulla

kalimulla , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"i love book"

Sahadhot

Sahadhot , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"Dua is a magic spell? Are all dui accepted? What do you do to increase the probability of acceptance of dua? What if dua fails? What can be changed through Duar? Then what is the meaning of writing everything in advance? Do you need some manners to make dua? These questions often get you, don't you? Most of the questions and doubts we have about dua will be answered in this book, inshallah. The confidence of being accepted will increase. Some misconceptions about dua will be removed. Du'a is not just mumbled words. Dua means a deep conversation with Almighty Allah. The unfailing tool of believers."

asar alo

asar alo , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"nice book"

Mostafizar

Mostafizar , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"good"

Marzia Tabassum

Marzia Tabassum , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"الدعاء هو السحر؟ هل كل الدوي معترف به؟ ماذا تفعل لزيادة احتمالية قبول الدعاء؟ ماذا تفعل؟ هل تفشل الدعاء؟ ما الذي يمكن تغييره من خلال دوار؟ ثم ما معنى كتابة كل شيء مقدما؟ هل تحتاج إلى بعض الأخلاق لعمل الدعاء؟ غالبًا ما تصيبك هذه الأسئلة ، أليس كذلك؟ مع الدعاء معظم الأسئلة والشكوك التي تدور في أذهاننا سنجيب عليها في هذا الكتاب إن شاء الله. سيزيد الثقة لتكون مقبولة. ستتم إزالة بعض المفاهيم الخاطئة حول الدعاء. تمتم الدعاء للتو Go ليس جزءًا من الكلمات غير المفهومة. الدعاء يعني محادثة عميقة مع الله سبحانه وتعالى. المؤمنون معصومون أدوات"

kobir

kobir , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"Dua is a magic? Are all dui recognized? What do you do to increase the probability of acceptance of dua? What do you do? Does dua fail? What can be changed through Duar? Then what is the meaning of writing everything in advance? Do you need some manners to make dua? These questions often get you, don't you? with dua Most of the questions and doubts we have in our minds will be answered in this book, inshallah. will increase Confidence to be accepted. Some misconceptions about dua will be removed. The dua just muttered Go is not some unintelligible word particle. Dua means a deep conversation with Almighty Allah. Believers are infallible tools"

musahid vai

musahid vai , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"দুআ কি কোনো জাদমুন্ত্র? সব দুআই কি কবলু হয়? কী করলে দুআ কবুলের সম্ভাবনা বাড়ে? কী করলে দুআ বিফল হয়? দুআর মাধ্যমে কি তাকদির বদলানো যায়? তা হলে আগে থেকে সব লিখে রাখার মানে কী? দুআ করতেও কি কিছু আদবকেতা মানা লাগে? হামেশাই এই প্রশ্নগুলো আপনাকে পেয়ে বসে, তাই না? দুআ নিয়ে আমাদের মনে যত প্রশ্ন আছে, সন্দেহ আছে, তার বেশিরভাগেরই জবাব মিলবে এ বইতে ইনশাআল্লাহ্। বাড়বে আ কবুল হওয়ার আত্মবিশ্বাস। দূর হবে দুআ নিয়ে প্রচলিত কিছু ভ্রান্তিবিলাস। দুআ শুধুবিড়বিড় করে পড়ে যাওয়া কিছু অবোধ্য শব্দকণা নয়। দুআ মানে সুমহান আল্লাহর সঙ্গে নিবিড় কথপোকথন। বিশ্বাসীদের অব্যর্থ হাতিয়ার।"

Ayesha Khanam Tinu

Ayesha Khanam Tinu , Oct 24, 2022

★ ★ ★ ★ ★

"দুআ কি কোনো জাদমুন্ত্র? সব দুআই কি কবলু হয়? কী করলে দুআ কবুলের সম্ভাবনা বাড়ে? কী করলে দুআ বিফল হয়? দুআর মাধ্যমে কি তাকদির বদলানো যায়? তা হলে আগে থেকে সব লিখে রাখার মানে কী? দুআ করতেও কি কিছু আদবকেতা মানা লাগে? হামেশাই এই প্রশ্নগুলো আপনাকে পেয়ে বসে, তাই না? দুআ নিয়ে আমাদের মনে যত প্রশ্ন আছে, সন্দেহ আছে, তার বেশিরভাগেরই জবাব মিলবে এ বইতে ইনশাআল্লাহ্।"

Noman Tasnif

Noman Tasnif , Apr 1, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"দোয়া বিষয়ক একটি অসাধারণ । আল্লাহ কবুল করুন।"

abm ahad Uddin

abm ahad Uddin , Feb 25, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Johir Uddin Masud

Johir Uddin Masud , Feb 10, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সত্যিই অসাধারণ একটা বই।"

Rokib hasan

Rokib hasan , Oct 19, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

arifin saadi

arifin saadi , Dec 22, 2020

★ ★ ★ ★ ★

"ভালো লেগেছে পড়ে, অনেক কিছু জানতে পেরেছি।"

Farzana Ashrafi

Farzana Ashrafi , Oct 25, 2020

★ ★ ★ ★ ★

"দুআ নিয়ে আমাদের মধ্যে বেশ ভ্রান্তি এবং অজ্ঞতা রয়েছে। দুআর গুরুত্ব এবং মাহাত্ম সম্পর্কেও অনেকেই জানিনা। ফরজ নামাজ শেষে স্বল্পতম সময়ে প্রচলিত গুটি কয়েক মুখস্ত দুআ কোন রকমে পাঠ করাটাই রেওয়াজে পরিণত হয়েছে। নতুন বাড়িতে ওঠা, ব্যবসায় প্রতিষ্ঠান চালু বা মৃত ব্যক্তির জন্য 'হুযুর' ডেকে দুআ করিয়ে দেবার মাঝেই দুআর গুরুত্ব সীমাবদ্ধ হয়ে গেছে। অথচ আমাদের রাসূল (সা.) শুধু দুআকেই একটা ইবাদত হিসেবে বর্ণনা করেছেন। আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম দুআ। দুআ নিয়ে সকল অজ্ঞতা এবং ভ্রান্তি নিরসন করে, দুআর গুরুত্ব এবং মাহাত্ম সম্পর্কে আমাদের সচেতন করার চমৎকার একটা প্রয়াস ড. ইয়াসীর ক্বাদীর 'Dua: The Weapon of Believers' বইয়ের অনুবাদ 'দুআ: বিশ্বাসীদের হাতিয়ার' নামক বইটি। প্রচলিত অন্য সব দুআর বই থেকে ভিন্ন বইটি দুআর কোন সংকলন নয়। দুআর মর্যাদা, নিয়ম এবং কবুলের আদবকেতার প্রামাণ্য গ্রন্থ এটি। দুআর গুরুত্ব, মাহাত্ম, প্রয়োজনীয়তা নিয়ে নানা সময়ে লেখা আলীমদের বইয়ের সারনির্যাসকে নিজের ভাষায় সহজ করে গুছিয়ে লিখেছেন ড. ক্বাদী। ইংরেজি থেকে বইটির অনুবাদ করেছেন মাসুদ শরীফ। পাঠকদের বোঝার সুবিধার্তে পুরো বইটাকে বিভিন্ন শিরোনাম, উপ-শিরোনামে ভাগ করে আলোচনা করা হয়েছে। প্রথমেই রয়েছে 'কিছু বুনিয়াদি বিষয়' শিরোনামে আলোচনা। দুআ কি, ইবাদাত হিসেবে দুআ, দুআর সাথে ঈমাণের সম্পর্ক, আল্লাহ ছাড়া আর কারো কাছে দুআ করা যাবে কিনা ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে 'দুআর ধরন' নিয়ে। তৃতীয় অধ্যায়ের শিরোনাম 'দুআর মর্যাদা ও ফায়দা'। এখানে দুআর মর্যাদা, গুরুত্ব, প্রয়োজনীতা নিয়ে আলোচনা করা হয়েছে। অন্যসব ইবাদাতের মত দুআর জন্যও রয়েছে কতগুলো অবশ্য পালনীয় শর্ত, যেগুলো পূরন না করলে দুআ কবুল হয় না। এসব নিয়েই তৃতীয় অধ্যায় 'দুআর কিছু শর্ত'। দুআ কবুলের জন্য দুআ করার সময় কিছু কাজ করতে হয়। সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে 'দুআর আদবকেতা' শিরোনামে চতুর্থ অধ্যায়ে। দুআর সাথে বেমানান এবং আল্লাহর অপছন্দনীয় কাজ গুলো নিয়ে আলোচনা করা হয়েছে 'দুআর সময় যা করা ঠিক নয়' শিরোনামে। 'দুআ করার সুবর্ণ সময়'। কিছু বিশেষ সময় আছে যখন দুআ কবুল হয়। হাদীসে বর্ণিত হয়েছে এ সময়গুলোর কথা। সেই সময়গুলো নিয়েই এই অধ্যায়ের আলোচনা। মুমিনের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন তার আল্লাহ তার দুআ কবুল করে নেন। 'দুআ কবুলের সম্ভাবনাময় পরিস্থতি'-তে এসেছে তারই বর্ণনা। কুরআন-সুন্নাহর ভাষ্যে যে বিষয়গুলো দুআ'যেসব বিষয় দুআ কবুলের সম্ভাবনা বাড়িয়ে দেয়' শিরোনামের আলোচনায়। দুআ কবুল না হওয়ার কারণগুলো গুলো নিয়ে আলোচনা করা হয়েছে 'দুআ কবুল হওয়ার পথে প্রতিবন্ধকতা' শিরোনামে। 'দুআ কবুলে দেরি হওয়ার কারণ' শিরোনামে আলোচনা করা হয়েছে যেসব কারণে দুআ কুবল হতে দেরি হয় সে সমস্ত কারণগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও দুআর কিছু অনুমোদিত বিষয়, উসিলা, দুআর সাথে তাকদীরের সম্পর্ক, দুআর বিবিধ বিষয়াবলি, দুআর মাঝে বিদআত, দুআ সংক্রান্ত কিছু দুর্বল হাদীস প্রভৃতি বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। লেখক ড. ইয়াসীর ক্বাদী আমেরিকার সবচে প্রভাবশালী ইসলামিক পন্ডিতদের একজন। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সস্পন্ন করেছেন। ধর্মতত্ত্বে পিএইচডি পেয়েছেন ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে 'আল-মাগরিব ইন্সটিটিউট'- এর এ্যাকাডেমিক বিভাগের ডীন হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি টেনিসির 'রোডস কলেজ'-র ধর্মশিক্ষা বিভাগেরও একজন অধ্যাপক। Riyaa: Hidden Shirk, An Introduction to the Science of the Qu'raan, Ways to Increase Your Earnings from The Quran and Sunnah, An Explanation of Four Principles of Shirk প্রভৃতি তার লেখা কয়েকটি বই। অনুবাদক মাসুদ শরীফ তার দক্ষ অনুবাদ শৈলীর কারণে বোদ্ধা পাঠকের প্রশংসা কুড়িয়েছেন। 'দুআ' নামক হাতিয়ারটি কে সর্বরকম ভাবে ঘষে মেজে কিভাব শানিত, অভ্যর্থ অস্ত্রে পরিণত করতে পারি 'দুআ: বিশ্বাসীদের হাতিয়ার' আমাকে সেটাই শিখিয়েছে। ছোট-বড় প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর কাছে হাত পাতার যে অসম্ভব প্রশান্তিদায়ক অনুভূতি বাস্তব অভিজ্ঞতা হবার আগ পর্যন্ত সেটা অজানাই ছিল। শুধুমাত্র দুআর গুরুত্ব, মাহাত্ম, আদব নিয়ে লেখা বই আগে চোখে পড়েনি। সেদিক থেকেও বইটা অনন্য। সাথে চমৎকার ঝরঝরে অনুবাদ, নির্ভুল বানান, রুচিশীল প্রচ্ছদ এবং পৃষ্ঠাসজ্জা, উন্নত বাঁধাই। সব মিলিয়ে চমৎকার সুখপাঠ্য একটা বই। দুআর মত এত চমৎকার একটা ইবাদাতকে আমরা রীতিমত অবহেলাই করি। অথচ একমাত্র দুআই তাকদীরকে পরিবর্তন করতে পারে। এমনই শক্তিশালী অব্যর্থ অস্ত্র দুআ। বান্দা যখন নিজের সমস্ত দুর্বলতা-অক্ষমতা নিয়ে তার মহামহিম রবের কাছে একটু করুণার আশায় হাত উঠায় তিনি তখন সেই হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। দুআ নামক হাতিয়ারকে শানিত করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হওয়ার জন্য অবশ্যই আপনাকে পড়তে হবে 'দুআ: বিশ্বাসীদের হাতিয়ার' বইটি।"

JAHIDUL ISLAM

JAHIDUL ISLAM , Oct 20, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"দুয়াও আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ তা জানতাম না। দুয়ার আদব এবং দুয়া কবুলের সময় সম্পর্কে প্রথম জানতে পারলাম। লেখক এবং অনুবাদক দুজনের জন্যই রইল শুভকামনা এবং আন্তরিক দুয়া,আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।"

Niha Afroj

Niha Afroj , Oct 15, 2020

★ ★ ★ ★ ★

"#Bookreviewguardian বই: দোয়া বিশ্বাসীদের হাতিয়ার লেখক: ড. ইয়াসির ক্বাদি অনুবাদ: মাসুদ শরীফ প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন ক্যাটাগরি: দোয়া, দরুদ ও জিকির মূল্য:২৪৪৳ বুক রিভিউ:- 🌸দুআ কি কোনো জাদুমন্ত্র? সব দুআই কি কবুল হয়? কী করলে দুআ কবুলের সম্ভাবনা বাড়ে? কী করলে দুআ বিফল হয়? দুআর মাধ্যমে কি তাকদির বদলানো যায়? তা হলে আগে থেকে সব লিখে রাখার মানে কী? ,🌸দুআ করতেও কি কিছু আদবকেতা মানা লাগে?হামেশাই এই প্রশ্নগুলো আপনাকে পেয়ে বসে, তাই না? 🌸দুআ নিয়ে আমাদের মনে যত প্রশ্ন আছে, সন্দেহ আছে, তার বেশিরভাগেরই জবাব মিলবে এ বইতে ইনশাআল্লাহ্‌। বাড়বে দুআ কবুল হওয়ার আত্মবিশ্বাস। দূর হবে দুআ নিয়ে প্রচলিত কিছু ভ্রান্তিবিলাস।দুআ শুধু বিড়বিড় করে পড়ে যাওয়া কিছু অবোধ্য শব্দকণা নয়। দুআ মানে সুমহান আল্লাহর সঙ্গে নিবিড় কথপোকথন। বিশ্বাসীদের অব্যর্থ হাতিয়ার। 🌸-কোন ক্ষেত্রে কি দোয়া করতে হয় এই নিয়ে অনেক বই আছে। কিন্তু দোয়া যে কেবল মন্ত্রপাঠ নয় বরং স্বতন্ত ইবাদত । দু'আ ও যে আদবের সাথে ,আন্তরিকতার সাথে করতে হয় সেই ধারণাকে গেঁথে দেবে এই বই। দোয়ার মর্যাদা, কবুলের শর্ত ও আদব সম্পর্কে পূর্ণাঙ্গ একটি পাঠ।"

Md. Abdullah-Al-Mamun

Md. Abdullah-Al-Mamun , Oct 5, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Nice"

Md Imran Hossain

Md Imran Hossain , Feb 22, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"excellent book"

supti

supti , Jan 8, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"It's really a good book . This book will increase faith on dua of a believer ."

আব্দুল্লাহ মাহমুদ

আব্দুল্লাহ মাহমুদ , Nov 27, 2019

★ ★ ★ ★ ★

"দোয়া দোয়া দোয়া – ছোট বেলা থেকে আজ পর্যন্ত আম্মু সময়ে-অসময়ে কানের কাছে চিল্লায়। কোন সময় এর গুরুত্ব বুঝিনি, কিভাবে করতে হবে তা তো জানতামই না। বইটির প্রচ্ছদে লেখা: দুআর মর্যাদা, নিয়ম এবং কবুলের আদবকেতার প্রামাণ্য গ্রন্থ। বইটিও ঠিক তাই এবং আমাদের দেশের পরিপ্রেক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। -------------------------------------------------------------------- বিষয়বস্তু ও সারাংশঃ প্রথমেই চিত্রকর দুআর গুরুত্ব চিত্রিত করেছেন। চিত্র দেখে ভালই বোঝা যাচ্ছে যে দু’আ একটি ইবাদত। আর ইবাদত, আমাদের বারংবার করে যেতে হবে; এটি একটি দায়িত্ব, একটি কর্তব্য। সমস্ত চিত্রে বারবার এই অংশটি গাঢ় কালি দিয়ে পূর্ণ করা হয়েছে। অতঃপর দুআর ধরণ অঙ্কিত হয়েছে। সুস্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সব কিছু। এরপর দেখানো হয়েছে দুআর মাহাত্ম্য, এর মর্যাদা। এটি শুধু গুরুত্বপূর্ণই নয়, বরং আরও অনেক কিছু। মুহাম্মাদ (স) বলেন, “আল্লাহর দৃষ্টিতে দুআর চেয়ে মহৎ কিছুই নেই”। আল্লাহর কাছে সবকিছু আছে অসীম পরিমাণে; তাই তার কাছে চাইতে হবে বেশি বেশি। দুআ করা ছেড়ে দেওয়া আসলে, এক উদ্ধত আচরণ। এবার আসল দুআ এর শর্তাদি উল্লেখনের পালা। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুআ ফুলপ্রুফ। করলে ফল মিলবেই। কিন্তু কথা হচ্ছে ‘দুআ’ করতে হবে। আমরা নিয়ম-কানুন না জানার কারণে অনেক সময়ই ‘দুআ’ করতে পারিনা। দু’আ করার সময় মনে রাখতে হবে যে, আমরা চাইছি মহাবিশ্বের মালিকের কাছে; চিন্তা করুন – প্রধান মন্ত্রীর সামনে গেলে কি আপনি উদ্ধতের সাথে বলবেন আমায় এটা দিন, ওটা দিন – ঢাকায় এই জায়গায় ফ্ল্যাট দিন, ঐ জায়গায় বাড়ি দিন? না, আপনি বরং খুব সম্মানের সাথে নিচু স্বরে কথা বলবেন। তো এখানে আপনি চাইছেন সবকিছুর মালিক আল্লাহর কাছে, পূর্ণমনোযোগের সাথে, বিনয়ের সাথে চাইতে হবে তার কাছে। চাওয়ার মধ্যে খুশু থাকতে হবে। আয় রোজগার অবশ্যই হালাল হতে হবে। দু’আ শুরু করতে হবে আল্লাহর প্রশংসা, তার সুন্দর সুন্দর নাম এবং নবি (স) এর উপর দরুদ পাঠ দ্বারা। আল্লাহর কাছ থেকে সবসময় ভালোটি আশা করতে হবে। এই বিশ্বাসের সাথে দু’আ করতে হবে যে অবশ্যই আল্লাহ দু’আ কবুল করবেন। এছাড়াও দু’আর আরও আদবকেতা বর্ণিত হয়েছে পরবর্তী অধ্যায় এ। নিজের পাপ স্বীকার ও তার জন্য ক্ষমা প্রার্থনা করে দু’আ শুরু করা উত্তম (পূর্ববর্তী প্যারাগ্রাফে উল্লিখিত শর্তাদি পূরণের পর)। কোনমতে দু’আ করাটি অনুচিত। নিজের প্রয়োজন বিশদভাবে বর্ণনা করেই চাওয়া উচিত। অল্প কথায় বেশি বোঝায় এমন দু’আ করা অধিক উত্তম। আমরা সুন্দর গজল অনেক সময়ই দু’আ বলে চালিয়ে দিই। এটি করা ঠিক নয়। দু’আয় কবিতার ব্যবহার অনুচিত। নিরাশভাবে দু’আ করা উচিত নয়; আমরা সবসময় আল্লাহ থেকে সেরাটি আশা করব। ‘আল্লাহ, এটা দিয়ে দিন, আর কিচ্ছু কখনো চাইব না এর পরে’ এমন কিছু বলা বরাবরই ভুল। আল্লাহর কাছে অসিম পরিমাণে আছে, আপনি চাইলে আল্লাহ আপনাকে দিচ্ছেন, আর চাইবেন না কেন আপনি? উপরন্তু এভাবে চাওয়ায় মনে হয় যে দু’আ কারী আল্লাহ কে দানশীল মনে করছে না। এমন সময়ে আসল সুবর্ণ সময়। চিত্রকর গেলেন তার কাজের জন্য আল্লাহর কাছে দু’আ করতে... লেখক দু’আ করার জন্য সঠিক সময়ের বর্ণনা দিচ্ছেন এ অধ্যায়ে। এরপরের অধ্যায় এ দু’আ কবুলের সম্ভাবনাময় পরিস্থিতির কথা উল্লেখ করেন লেখক। তার পরের অধ্যায় লেখক সেসব বিষয় উল্লেখ করেন, যা দু’আ কবুলের সম্ভাবনাই বাড়িয়ে দেয়। এই অধ্যায় টি এক নিপুণ কারুকাজ। পরের অধ্যায় এমন কাজ বর্ণিত হয়েছে, যার ফলে দু’আ কবুল হয় না। তার পরের অধ্যায় এ শাইখ ইয়াসির ক্বাদি দু’আ কবুলে দেরি হবার কারণসমূহ চরম দক্ষতার সাথে বর্ণিত করেন। দু’আর প্রতিফলন পৃথিবীতে না ঘটলেও, হয়ত এর প্রতিদান দেওয়া হতে পারে আখিরাতে। দু’আ প্রতিবার কবুল হতে থাকলেও নিজেদের কারো অমুখাপেক্ষী ভাবতে শুরু করতে পারতাম আমরা। নবীজির দু’আ পর্যন্ত একবার কবুল হয় নি! তাই কখনোই প্রতিফলন দেখতে না পেলে নিরাশ হওয়া উচিত না। এখানে ইয়াসির ক্বাদি, ইবনুল জাউযীর অসাধারণ এক বাক্যালাপ তুলে ধরেন। সেটি ছিল তার ও তার নিজ নফসের মধ্যে এক কাল্পনিক আলাপ। তারপর দু’আর কিছু অনুমোদিত বিষয়, দু’আ এ উসিলার সঠিক ব্যবহার, দু’আর সাথে তাকদিরের সম্পর্ক দেখিয়েছেন। অতঃপর এসেছে বিবিধ। সব শেষে লেখক দু’আর মাঝে বিদ’আত সমূহ পরিদৃষ্ট করেন। দু’আ সংক্রান্ত কিছু দুর্বল হাদিসের কথাও উল্লেখ করেন। এখানে মাসুদ শরিফ ভাইয়ের প্রশংসা না করলেই নয়। এক প্রাণোজ্জল অনুবাদ করেছেন তিনি, সবসময়ই যেমন করেন। সমস্ত বইজুড়ে এমন সব উৎকৃষ্ট শব্দাদি ব্যবহার করেছেন যে কি বলব! এক অন্যরকম ভাবধারা বজিয়ে রেখেছেন তিনি অনুবাদে। বই হতে কিছু উক্তি------------------------------------------------- হাদিসঃ কেউ যখন (আল্লাহর কাছে) কিছু চায়, সে যেন তার চাওয়াকে প্রাচুর্য ময় করে। কারণ, সে তার প্রভুর কাছে চাইছে। (পৃষ্ঠাঃ ৪৩) কুরআনঃ আমার কাছে দু’আ কর, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আমার ইবাদাতে যে ঔদ্ধত্য দেখাবে, তাকে আমি অবমাননাকর অবস্থায় জাহান্নামে ঢুকাব। (৪৩) কবিঃ আল্লাহর কাছে চাওয়া বন্ধ করলে তিনি রেগে যান, আর আদম সন্তানের কাছে কিছু চাইলে সে রেগে যায়! (৪৪) ইবনুল কায়্যিমঃ দু’আ আর তাকদিরের বেলায় তিন ধরণের ফল হতে পারে। দু’আর জোর যদি তাকদিরের চেয়ে বেশি হয়, তাহলে ভাগ্যলিখন পুরোপুরি বদলে যায়। দু’আ যদি কমজোরি হয়, তাহলে তাকদিরে যা থাকে, তাই হয় তবে দু’আর কারণে সেই দুর্দশার কিছুটা লাঘব হয় মাত্র। আর দুটোই যদি সমান শক্তির হয়, তাহলে একটি আরেকটিকে বাধা দিতে থাকে। (৪৭) ইয়াসির ক্বাদিঃ একদল দল মসজিদে উচ্চস্বরে জিকির করছিল বলে ইবনু মাসউদ মাসজিদ থেকে তাদের বের করে দিয়েছিলেন। বের করার সময় বলেছিলেন, ‘আমার মনে হয় তোমরা বিদ’আতি। (৮০) ইয়াসির ক্বাদিঃ আমরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাব, তাঁর কাছ থেকে সাড়া প্রত্যাশা করব, তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন, আমাদের কোথায় কোথায় ভুল আছে, সেগুলো ভেবে দেখা উচিত। বেশুমার অপরাধের কথা মনে করে বিনয়ে কাচমাচু হয়ে যাওয়া উচিত। আজ আমরা যার কাছে হাত পাতছি, কতসময় কতভাবে আমরা তাকে অমান্য করেছি, অপরাধ করেছি, তাঁর হক আদায় করিনি। সারাদিনের ফরজ কাজগুলো তরক করে আল্লাহর কাছে একের পর এক চেয়ে যাওয়া কি এক ধরণের ধৃষ্টতা নয়? (৮২) হাদিসঃ কষ্টের সময় কেউ যদি চায় আল্লাহ তার দু’আ কবুল করুক, তাহলে ভালো সময়টাতে সে যেন তার দু’আ বাড়িয়ে দেয়। (৮৮) আইশা (রা): যা কিছু চাইবার আল্লাহর কাছে চাও, এমনকি জুতোর ফিতেটুকু হলেও। কারণ, আল্লাহ যদি কোন কিছু সহজ না করেন, তাহলে কিছুই সম্ভব হবে না। (৯২) ওয়াহাব বিন মুনাব্বিহঃ ভালো ভালো কাজ না করে দু’আ করা, আর ধনুক ছাড়া তির ছোড়া একই কথা। (১৩৮) ইয়াসির ক্বাদিঃ দেখুন, আপনি যেনতেন কারো কাছে চাচ্ছেন না। চাচ্ছেন মহান দাতা, মহানুভব আল্লাহর কাছে। কাজেই বৈধ যেকোন জিনিস আল্লাহর কাছে মন খুলে চান। (আল কারিম) মহান দাতা আল্লাহর দানের সঙ্গে কি কারো তুলনা চলে? তিনি যে আল-মান্নান – যিনি ক্রমাগত দিতেই থাকেন কোন বিনিময়ের প্রত্যাশা ছাড়া! তিনি যে (আল-বার) কল্যাণকামী। আল-ওয়াহহাব – চিরদাতা। আল-আকরাম – সর্বোচ্চ দাতা। তো এমন কারো কাছে যখন চাইবেন, রয়ে সয়ে কেন চাইবেন? দানশীল হিসেবে পরিচিত কারো কাছে কোন ভিক্ষুক যে পরিমাণে চায়, দানশীল হিসেবে যিনি পরিচিত নন, তার কাছেও কি সে একই ভাবে চায়? দানশীল ব্যক্তির কাছ থেকে অল্প পেলে ভিখারির মন তুষ্ট হয় না। কিন্তু কৃপণ লোকের কাছে দু টাকা পেলেও সে অনেক খুশি থাকে। একজন ভিখারির জন্য দানশীল কারো করুণার চেয়ে আপনার জীবনে স্রষ্টার প্রয়োজন অনেক অনেক বেশি। অনেক বেশি মুখাপেক্ষী আপনি তাঁর প্রতি। তাহলে কেন চাওয়ার সময় মন খুলে চাইতে পারছেন না?"

Al Amin

Al Amin , Oct 11, 2019

★ ★ ★ ★ ★

"Jajakallah khayran boi ti khub sundur anak kaje asbe onak kisu sikha jabe"

Md.Sarfaraz Akunjee

Md.Sarfaraz Akunjee , Jul 8, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"khub valo akti Kitab .........onek valo lagse"

Tahsin Shahriar

Tahsin Shahriar , Mar 6, 2019

★ ★ ★ ★ ★

"Jazakallah vaiya. May Allah grant your work and give you the best in this duniya and hereafter. I'll be waiting for more translations like this."

Anas Bin Harun

Anas Bin Harun , Feb 15, 2019

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"কোন ক্ষেত্রে কী দুআ করতে হবে সে নিয়ে অনেক বই-ই আছে। তার মাঝে হিসনুল মুসলিম তো আছেই। কিন্তু দুআ যে কেবল মন্ত্রপাঠ নয়, বরং স্বতন্ত্র ইবাদাত; দুআ-ও যে আদবের সাথে, আন্তরিকতার সাথে করতে হয় সেই ধারণা গেঁথে দিবে এই বইটি। দুআ-র মর্যাদা এবং তা কবুলের শর্ত ও আদব সম্পর্কে পূর্ণাঙ্গ একটি পাঠ নিতে বইটি মনযোগ দিয়ে পড়া একান্ত কাম্য।"

প্রশ্ন ও উত্তর (Q&A)

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?

বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"দুআ বিশ্বাসীদের হাতিয়ার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 1 / 20
পাতা 2
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 2 / 20
পাতা 3
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 3 / 20
পাতা 4
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 4 / 20
পাতা 5
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 5 / 20
পাতা 6
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 6 / 20
পাতা 7
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 7 / 20
পাতা 8
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 8 / 20
পাতা 9
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 9 / 20
পাতা 10
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 10 / 20
পাতা 11
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 11 / 20
পাতা 12
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 12 / 20
পাতা 13
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 13 / 20
পাতা 14
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 14 / 20
পাতা 15
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 15 / 20
পাতা 16
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 16 / 20
পাতা 17
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 17 / 20
পাতা 18
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 18 / 20
পাতা 19
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 19 / 20
পাতা 20
দুআ বিশ্বাসীদের হাতিয়ার পাতা: 20 / 20
পাতা / 20
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।