৬ষ্ঠ মুদ্রণ, ২০২২
দৃষ্টিপাত
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | দৃষ্টিপাত |
| Author | যাযাবর |
| Publisher | জয় প্রকাশন |
| Edition | ৬ষ্ঠ মুদ্রণ, ২০২২ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 104 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.2 Kg |
| ISBN | 9847015400987 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 3 Reviews
পাঠকদের মন্তব্য
৩টি
SYED ZAHIDUL ISLAM , Mar 26, 2022
"Thanks."
Tareq Topu , Jun 3, 2021
"very good book, price is very good, delevary time acceptble. tnks to Rokomai.com"
Mohammed Mahbub-Un-Nabi , May 20, 2017
"“প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা। কিন্তু প্রবঞ্চিতকে দেয় কি? তাকে দেয় দাহ। যে আগুন আলো দেয় না অথচ দহন করে, সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দহনে পলে পলে দগ্ধ হলেন কাণ্ডজ্ঞানহীন হতভাগ্য চারুদত্ত আধারকার।“ যে বই থেকে এ লাইন টি নেয়া ,পাঠকমাত্রই ধরে নেবেন বইটি একটি চমৎকার রোমান্টিক উপন্যাস অথবা গল্প গ্রন্থ । এখানেই ছোট্ট্র একটা সমস্যা । যে বইয়ের কথা বলছি সেটি যে কোন সময়ে করা বাংলা ভাষায় লেখা সেরা ১০০ বইয়ের তালিকায় থাকবে ঠিকই ; কিন্তু বইটাকে ঠিক কোন ধরনের বইয়ের তালিকায় রাখা যাবে মানে উপন্যাস ,ভ্রমন কাহিনি , দিন লিপি না আত্মজীবনি তার সমাধান কেউই করতে পারবে বলে মনে হয় না । আজকে বলছি ”যাযাবর” এর "দৃষ্টিপাত" এর কথা । যাযাবর নামের আড়ালের লেখক বিনয় মুখোপাধ্যায় । ছদ্ম নামের আড়ালের মতোই বইয়ের প্রস্তাবনাটিও চমকপ্রদ । সরাসরিই লেখকের ভাষায় : “এই রচনাটির একটু ভূমিকা আবশ্যক৷ ১৯৩৬ সালে একটি বাঙ্গালী যুবক লন্ডনে ব্যারিস্টারি পড়িতে যায়৷ যুদ্ধ শুরু হওয়ার পরে গাওয়ার স্ট্রিটের ভারতীয় আবাসটি জার্মান বোমার আঘাতে বিধ্বস্ত হইলে আত্মীয়বর্গের নির্বন্ধাতিশয্যে যুবকটি ভারতবর্ষে ফিরিয়া আসে৷ স্যার স্ট্যাফোর্ড ক্রীপসের আলোচনার প্রাক্কালে বিলাতের একটি প্রাদেশিক পত্রিকা তাহাকে তাহাদের নিজস্ব সংবাদদাতা নিযুক্ত করিয়া দিল্লীতে পাঠান৷ লন্ডনে অবস্থানকালে এই পত্রিকায় সে মাঝে মাঝে প্রবন্ধ লিখিত৷ দিল্লীতে যাইয়া যুবকটি তাহার এক বান্ধবীকে কতগুলো পত্র লেখে৷ বর্তমান রচনাটি সেই পত্রগুলি হইতে সংকলিত............. এই স্বল্পপরিসর পত্ররচনার মধ্যে লেখকের যে সাহিত্যিক প্রতিভার আভাস আছে, হয়তো উত্তরকালে বিস্তৃত সাহিত্য চর্চার মধ্যে একদা তাহা যথার্থ পরিণতি লাভ করিতে পারিত৷ গভীর পরিতাপের বিষয়, কিছুকাল পূর্বে এক আকস্মিক দূর্ঘটনায় তার অকালমৃতু্য সেই সম্ভাবনার উপরে নিশ্চিত যবনিকা টানিয়া দিয়াছে৷” কিন্তু এই প্রস্তাবনাটি আসলে চমকপ্রদ এবং যুগপৎ বিক্রয় ও আত্মরক্ষা কৌশল । কারন ছদ্ম নামের আড়ালের ব্যাক্তিটি চাকরী জীবনে ছিলেন ইণ্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের একজন পদস্থ কর্মচারী; প্রেস কাউন্সিলের কার্যাধক্ষ (সেক্রেটারি)হিসেবে যিনি চাকরী জীবন শেষ করেন । এ বইয়ে তিনি যে ভাষায় এবং উচ্চকিত চিত্তে বিভিন্ন রাজনৈতিক আলোচনা করেছিলেন আপন পরিচয়ে তা কখনোই ব্যক্ত করতে পারতেন না। দৃষ্টিপাত' ধারাবাহিক ভাবে মাসিক বসুমতীতে প্রকাশিত হয়েছিল, পরে বই হিসেবে প্রকাশিত হয় ১৯৪৭ সালে। ১৯৫০ সালে সমকালীন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ বই হিসেবে 'দৃষ্টিপাত' নরসিংহ দাস পুরস্কারে সন্মানিত হয়। ১৯৬০ সালে এর হিন্দী অনুবাদ প্রকাশিত হয়। ৩৮ বছরের লেখক জীবনে লেখক মোট বই লিখেছেন ৬-৮ টি । খেলা বিষয়ক দুটি স্বনামে , বাকী গুলো যথারীতি যাযাবর নামের আড়ালে । শ্রী পথচারী নামের আড়ালেও তার কিছু লেখা রয়েছে । বইটির আখ্যান মোটা দাগে দুভাবে বিভক্ত : এক - সমসাময়িক দিল্লি , স্যার স্ট্যাফোর্ড ক্রীপস মিশন , আর তারই প্রাসঙ্গিকতায় ইতিহাস ,রাজনীতি , সাহিত্য , দর্শন আর মানব চরিত্র বিশ্লেষন । আর দুই - মারাঠি যুবক চারুদত্ত আধারকার আর বাঙালি, বিবাহিতা সুনন্দার প্রেমকাহিনী । বিষয় বস্তুর বিচিত্রতা আর ভাষার ভাবের বিন্যাস বইটির পাঠককে বারবার টেনে ধরেছে । শব্দ চয়ন ও তার ব্যবহারে লেখকের মুনশীয়ানা উপভোগ্য । একটা নমুনা: ”আমরা বিস্মিত । পাকল স্তম্ভিত। পারিষদেরা হতবাক” দিনলিপি, চিঠিতে পাঠক কত শতবার যে কপি করেছে “নাটকের যেখানে শেষ, জীবনের সেখানে শুরু” কিংবা “আধুনিক বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ”এর মতো লাইন গুলো । জীবন, সমাজ, সংস্কার কিংবা পেশাজীবীদের নিয়ে তার যে বক্তব্য তা আজো চিরন্তন : • পলিটিক্সের মতো মানুষের জীবনও হচ্ছে একটা অ্যাডজস্টমেন্ট আর কম্প্রমাইজ। এ দারুণ ইনফ্লেশনের বাজারেও সংসারে শুধু হৃদয়ের দাম খুব বেশি নয়। • কিন্তু পৃথিবীতে অন্য আর পাচটা নীতিবোধের ন্যায় আমাদের শালীনতা জ্ঞানটাও আপেক্ষিক।দেশাচারের দ্বারা তার রকমফের ঘটে ,প্রয়োজনের খাতিরে হয় রদবদল । • হিন্দুরা তপস্বী, তারা দিয়েছে বেদ ও উপনিষদ৷ মুসলমানেরা শিল্পী, তারা দিয়েছে তাজ ও রঙমহল৷ হিন্দুরা সাধক, তারা দিয়েছে দর্শন৷ মুসলমানেরা গুণী, তারা দিয়েছে সঙ্গীত৷ হিন্দুরা গর্ব মেধার, মুসলমানেরা গৌরব হৃদয়ের৷ • সংস্কারের মুক্তি তো যুক্তি দিয়ে হয় না, যেমন বুদ্ধি দিয়ে জয় হয় না ভূতের ভয়৷ সংস্কার রাতারাতি পরিহার করতে হলে চাই বিপ্লব, রয়ে-সয়ে করতে হলে চাই অভ্যাস৷ • জেন্টলম্যানরা যদি জার্নালিস্ট হতে পারেন, জার্নালিস্টরা জেন্টলম্যান হতে পারবেন না কেন? দেবদাস যদি বাংলা সাহিত্যের বিয়োগাত্মক প্রেমের বড় রাজ পুত্র হয় তবে “চারুদত্ত আধারকার” ছোট জন। যার জবানীতে লেখক বয়ান করেছেন: • যে নারী, প্রেম তার পক্ষে একটা সাধারণ ঘটনা মাত্র। আবিষ্কার নয়, যেমন পুরুষের কাছে। মেয়েরা স্বভাবত সাবধানী, তাই প্রেমে পড়ে তারা ঘর বাঁধে। ছেলেরা স্বভাবতই বেপরোয়া, তাই প্রেমে পড়ে তারা ঘর ভাঙ্গে। প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা আটপৌরে শাড়ির মতই নিতান্ত সাধারণ। তাতে না আছে উল্লাস, না আছে বিষ্ময়, না আছে উচ্ছ্বলতা। ছেলেদের পক্ষে প্রেম জীবনের দুর্লভ বিলাস, গরীবের ঘরে ঘরে বেনারসী শাড়ির মতো ঐশ্বর্যময়, যে পায় সে অনেক দাম দিয়েই পায়। তাই প্রেমে পড়ে একমাত্র পুরুষেরাই করতে পারে দুরূহ ত্যাগ এবং দুঃসাধ্যসাধন। • পরিহাসকে মনে করেছি প্রেম; খেলাকে ভেবেছি সত্য। কিন্তু আমি তো একা নই। জগতে আমার মতো মুর্খরাই তো জীবনকে করেছে বিচিত্র; সুখে দুঃখে অনন্ত মিশ্রিত। .....তাদের , ত্রুটি, বুদ্ধিহীনতা নিয়ে কবি রচনা করেছেন কাব্য, সাধক বেঁধেছেন গান, শিল্পী অঙ্কন করেছেন চিত্র, ভাস্কর পাষাণখণ্ডে উত্কীর্ণ করেছেন অপূর্ব সুষমা । • জগতে যুগে যুগে কিং এডওয়ার্ডেরাই করেছে মিসেস সিম্পসনের জন্য রাজ্য বর্জন, প্রিন্সেস এলিজাবেথেরা করেনি কোনো জন, স্মিথ বা ম্যাকেঞ্জির জন্য সামান্য ত্যাগ। বিবাহিতা নারীকে ভালোবেসে সর্বদেশে সর্বকালে আজীবন নিঃসঙ্গ জীবন কাটিয়েছে একাধিক পুরুষ; পরের স্বামীর প্রেমে পড়ে কোনোদিন কোনো নারী রয়নি চিরকুমারী। কোন পাঠকের যদি মনে হয় সব Quotable line তুলে দিয়েছি তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা তিন বন্ধু এক জনের পর এক জন বইটা পড়ে Quotable line দাগাতে দাগাতে তিন রংয়ে বইয়ের ৮০% লাইনই দাগিয়ে ফেলেছিলাম । আর এখানেতো ১% এরও কম Quotable line তুলে ধরেছি । (চুপি চুপি পাঠকদের জানিয়ে রাখি যতগুলো Quotable line তুলে দিয়েছি তার ৯০ ভাগই ইতমধ্যে বিভিন্ন জন এই বইয়ের রিভিওমত কোথায় না কোথায় ও ব্যবহার করেছেন কিন্তু)"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দৃষ্টিপাত" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: