১ম প্রকাশ, ২০২১
দৃঢ় করো ঈমানী বন্ধন
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
জননী বুক ডিপো
তাকরিরে তিরমিযী
মুফতি মো. সাইফুল ইসলাম
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
মাওলানা আনিসুর রহমান
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
মাওলানা আবু তাহের মেছবাহ
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
কওমী লাইব্রেরী
বইটির বিস্তারিত দেখুন
| Title | দৃঢ় করো ঈমানী বন্ধন |
| Author | মুসআদ হুসাইন মুহাম্মাদ |
| Publisher | আয়ান প্রকাশন |
| Edition | ১ম প্রকাশ, ২০২১ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | ইসলামি বই |
| Weight | 0.16 Kg |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
23 Ratings and 22 Reviews
পাঠকদের মন্তব্য
২২টি
MD.Shahjada Khondoker , Jul 19, 2026
"110 টাকায় এমন সুন্দর ইমানি বই, মাশাআল্লাহ। অননেক ভালো সবাই নিতে পারেন"
Mullick Family2020 , Oct 11, 2021
"📓প্রাককথন ______________ আমাদের যাপিত জীবনের চেনা এমন কিছু সম্পর্কের নাম থাকে যা আমাদের স্মরণে আসলে নিউরনের কোটি কোটি কোষের চাপা উল্লাস ধ্বনি পরিলক্ষিত হয়। এমনই এক সম্পর্কের নাম বন্ধুত্ব। যার সংজ্ঞা কেবল কিছু শব্দের মধ্য মধ্য সীমাবদ্ধতা নয়, তা মানুষের হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক। জীবন বলয়ের চেতন-অবচেতনে গড়ে উঠেছে আমাদের বন্ধুত্ব। গড়ে উঠেছে হৃদ্যতা, ভালোবাসা। প্রবাদে আছে "সৎ সঙ্গে স্বর্গবাস,অসৎ সঙ্গে সর্বনাশ", কেউবা এই সম্পর্কের জেরে দ্বিপান্বিত হয় চেতনালোকে আবার কেউবা হারিয়ে যায় গহীন আঁধারে, ভ্রান্তির সাগরে। হাশরের মাঠে মানুষগন আক্ষেপের সঙ্গে বলবে, ‘হায় আমার দুর্ভাগ্য! আমার আফসোস! যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, অবশ্যই সে আমাকে বিভ্রান্ত করেছিল আমার নিকট উপদেশ বাণী (কোরআন) পৌঁছার পর।’ [সুরা ফুরকান : ২৮-২৯]। এজন্য বন্ধু হিসেবে কাউকে গ্রহণ করার আগে দেখা উচিত তার ঈমান ও বিশ্বাস, আমল ও চরিত্র। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে গুণকে অগ্রাধিকার দেয়ার প্রসঙ্গে মহান আল্লাহ তা’য়ালা বলেন, ‘হে ঈমানদাররা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।’ [সুরা তাওবা : ১১৯] মানুষের মেধা-মনন, চিন্তা-চেতনা, বোধ-উপলব্ধি বিনির্মাণে রয়েছে পরিচয় ও বন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ইসলাম এ ব্যাপারে যথাযথ গুরুত্বারোপ করেছে। ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের আছে কিছু নীতিমালা ও দিকনির্দেশনা। একজন মুসলিমের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের কীরূপ হবে তারই এক সুসজ্জিত রূপ তুলে ধরেছেন মুসআদ হুসাইন মুহাম্মাদ রচিত 'দ্য বন্ড অব ফেইথ'। বইটির অনুবাদ নিয়ে পাঠকদের কাছে হাজির হয়েছেন আহলুল্লাহ মুনীব যা আমরা বইয়ের পাতায় দেখতে পাব। 📖 বইয়ের বিষয়বস্তু ____________________ বক্ষমান বইটি মোট ৩২টি অধ্যায়ে সুসজ্জিত করা হয়েছে। প্রথম অধ্যায় সাজানো হয়েছে সুন্দর চরিত্র সম্পর্কিত কুরআনের আয়াত দিয়ে। উত্তম চরিত্র হিসেবে রাসূল সাঃ শ্রেষ্ঠ, তারই বর্ণনাতীত ধারণা পাওয়া যায়। এরপরেই আছে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা। একজন নেককার, আল্লাহভীরু,পরহেজকার মানুষের সংস্পর্শে থাকার যে কল্যাণময় দিক, তা নিয়ে আলোকপাত করা হয়েছে। এর পরের অধ্যায়ে আছে ভ্রাতিত্বের ভিত্তি,সম্পদে ভাইয়ের অধিকার,আল্লাহর জন্য ভালোবাসা। বিশ্বস্ততা ও তার বিভিন্ন ক্ষেত্রের অধ্যায়ে আলোকপাত করা হয়েছে বিশ্বস্ততার নানা ক্ষেত্র- গোপনীয়তা বজায় রাখা, আমানত রক্ষা করা ইত্যাদি এবং এর উপকারিতা। অন্যান্য অধ্যায় গুলোতে থাকছে -সত্যবাদী হও, সততা: কুরআন ও হাদীসের বাণী, তোমার উচ্চারণেও আছে ভাইয়ের অধিকার, ভুলগুলো ক্ষমা করো, কৃত্রিমতা পরিহার করা, তার জন্য দুআ করো, ভ্রাতৃত্বের শিষ্টাচার এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উপকারিতা। 📖 বিশেষ বৈশিষ্ট্য ____________________ ● বইটির সহজ, সরল অনুবাদ সবার পঠনের জন্য উপযোগী যা বইটিকে প্রাঞ্জল করে তুলেছে। ● শিরোনামের সাথে প্রত্যেক বিষয়ের যে সম্পর্ক তা শর্ট পিডিএফ পড়েই বোঝা যায়। আলোচিত প্রত্যেক বিষয়ের ওপর কোরআন-হাদিসের আয়াত ও সংখ্যা সংযোজন করার ফলে পাঠকদের পড়তে সুবিধে হবে। ● গল্পের মাধ্যমে সুন্দর কিছু উদাহরণের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে বিশ্বস্ততা ও সততার অনুপম গুণাবলী। ● একজন মুসলিমের বন্ধুর ভালোবাসার পর্যায়, তার হক, তার জন্য ভালোবাসার যে সমাহার তা নজর কাড়ে। ●বইটির কভার অত্যন্ত মনোরম এবং নজরকাড়া। 📖বইটি কাদের জন্য ___________________ এককথায় যদি বলতে হয় তাহলে বলবো বইটি আসলে সবার জন্য। আমাদের বন্ধুত্ব জীবন শুরু হয় বুঝ হওয়ার পর থেকেই এবং তা কখনও অটুট থাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত। মৃত্যুর পরও জান্নাত পর্যন্ত যেন আমাদের এই সুন্দর সম্পর্ক স্থায়ী হয় তারই প্রচেষ্টা আমরা যেন করতে পারি। তাছাড়া এ প্রসঙ্গে সাহাবি ও মণীষীদের জীবনের মুগ্ধকর বহু ছবি ছড়িয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। যাদের পথনির্দেশের আলোকবর্তিকা আমাদের চলার পথকে করবে মসৃণ ও কুসুমাস্তীর্ন। আমরা যাতে ভুল বন্ধু নির্বাচন করে ঘোর অমনিশায় তলিয়ে না যাই, অসৎ সঙ্গে পড়ে জীবনের দুর্দশা ডেকে না আনি এসব নিয়েই 'দ্যা বন্ড অফ ফেইথ'। বইটি পাঠকের সামনে একজন মুসলিমের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুসজ্জিত রূপ তুলে ধরবে ইনশাআল্লাহ। 📖 নিজস্ব অনুভূতি ____________________ শর্ট পিডিএফ পড়ে নিজের অনুভূতি কখনই ব্যাখ্যা করা যায় না, আর ভাষায় প্রকাশ? সে তো আরো কঠিন কাজ। বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের যে মেলবন্ধন পাওয়া যায় তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত বইটি। ইসলামের বন্ধুত্ব নির্বাচনের যে দিক তুলে ধরা হয়েছে তা জানা আমাদের কার্যভার। আমাদের চিনতে হবে প্রকৃত বন্ধুকে। বন্ধুত্ব রক্ষা করা পারস্পরিক সুসম্পর্ক অপরিহার্য। কেননা পারস্পরিক সুসম্পর্ক, সৌহার্দ্র্য ও সম্প্রীতি ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। জীবন সায়াহ্নে এসে বন্ধুত্ব নিয়ে আমাদের যাতে আফসোস করতে না হয়, বইটি তারই এক নজির।বন্ধুত্বের বন্ধনী এমন দৃঢ় হওয়া উচিত যখন আমাদের অনুপস্থিতে বন্ধু দোয়া করবে। আমাদের সম্পর্ক হওয়া উচিত "আনা উহিব্বুকি ফিল্লাহর" ন্যায়! 📖এক নজরে বইটি ____________________ 📙 বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) 🖋️ মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ 🖋️ অনুবাদ- আহলুল্লাহ মুনীব 🖋️ সম্পাদনা- হামদুল্লাহ লাবীব মুদ্রিত মূল্য- ২২০৳ পৃষ্ঠা সংখ্যা- ১১২ বাইন্ডিং- পেপারব্যাক"
Israt Jahan Oishi , Oct 2, 2021
"কথায় আছে সৎ সঙ্গে সর্গবাস - অসৎ সঙ্গে সর্বনাশ, এই বিষয়টি আপনি কতোটা গুরুত্ব সহকারে বিবেচনা করেন? সত্যিই কি একজন মানুষ অন্যের আচরণ দ্বারা প্রভাবিত হয়? বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ভালোবাসা শব্দগুলো আমাদের সবার কাছেই খুব পরিচিত। চলার পথে কতো নতুন মানুষের সাথে পরিচয় হয়, সখ্যতা গড়ে উঠে হোক সেটা স্থায়ী কিংবা অস্থায়ী, একসাথে পথ চলার সময়টাতে তাদের থেকে ভালো - মন্দ অনেক কিছু জানতে পারি। যে বন্ধুত্ব গড়ে উঠে দুনিয়াকেন্দ্রিক বিষয়ের উপর তা হয়তো একটা সময়ের পর নিস্তেজ হয়ে যায়, তবে সৌভাগ্যবান তারাই যারা তাদের বন্ধুত্বের মূল বুনিয়াদ হিসেবে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যার গন্তব্য হয় জান্নাত পর্যন্ত, সুবহানাল্লাহ। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়ের উপর জোর দেওয়া প্রয়োজন তার ধারণা আমাদের নেই বললেই চলে, অনেকে হয়তো এটা ভেবেও অবাক হবেন যে বন্ধু নির্বাচনের জন্যও ইসলামিক নীতি আছে। জ্ঞানের স্বল্পতা থাকায়, কাদের বন্ধু হিসেবে গ্রহণ করবো আর কাদের করবো না এই বিষয় নিয়ে আমরা অনেকে দ্বিধাদ্বন্দে পড়ে যাই। পবিত্র কুরআনুল কারিম এবং হাদিসের দালিলিক রেফারেন্স সহকারে এই বিষয়ের সমস্ত সংশয় দূর করতেই আয়ানের নতুন উপহার দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)। শর্ট পিডিএফ থেকেঃ ---------------------------- শর্ট পিডিএফ হতে দেখলাম ভূমিকাসহ সর্বমোট ৩০ টি ভিন্ন শিরোনামে বইটি সাজানো হয়েছে। যার মধ্যে শর্ট পিডিএফে আসা আলোচনাগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি, ◑ সুন্দর চরিত্র: কুরআনের বাণী শিরোনামের লেখাটিতে মহান আল্লাহর ইরশাদকৃত কুরআনের আয়াত তার সাথে হাদিসের দালিলিক রেফারেন্স দিয়ে উত্তম চরিত্রের গুরুত্ব বুঝানো হয়েছে। ◑ বিশ্বস্ত হও শিরোনামের লেখাটির মূল প্রতিপাদ্য বিষয় যেকোনো সম্পর্কে পরস্পরের প্রতি বিশ্বাস থাকা। লেখার ভেতর উঠে এসেছে আমাদের আইডল রাসূল সা. এর পবিত্র জীবনের প্রতিটি পর্যায়ের বিশ্বস্ততার চিত্র, যা থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো ইন শা আল্লাহ্। ◑ বিশ্বস্ততার প্রতিদান শিরোনামের লেখা মাত্র ১ পৃষ্ঠা দেওয়া আছে তাই এই বিষয়ে সুস্পষ্ট কিছু বলতে পারছি না, আফওয়ান। ◑ বিশ্বস্ততা ও তার বিভিন্ন ক্ষেত্র শিরোনামের লেখায় বিশ্বস্ততার ক্ষেত্রগুলো পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। যার মধ্যে ২ টি পয়েন্ট হলোঃ ১. কারো গোপন কথা, অন্য কারো কাছে প্রকাশ না করা। ২. কেউ কাউকে একটি কথা অন্য কাউকে পৌঁছে দিলে বললে সেই কথা কোনোরূপ পরিবর্তন না করে পৌঁছে দেওয়া। ✪ একজন বিশ্বস্ত মানুষ একাধারে আল্লাহ ও তার বান্দাদের নিকট পছন্দনীয়, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিশ্বস্ততার মূল্য শিরোনামের আদলে। ◑ সত্যবাদিতা মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। সত্যবাদিতার পুরষ্কার, রাসূল সা. এর উপদেশ ইত্যাদি সম্পর্কিত আলোচনা দিয়ে শেষ হয়েছে শর্ট পিডিএফ। বইটি কেনো পড়বেনঃ ------------------------------- মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ জীবনযাপনের প্রতিটি পর্যায়ে এক মানুষের অন্য মানুষের সাহায্য-সহযোগিতা প্রয়োজন। সাহায্য পেতে গিয়ে যদি আপনি প্রতারণার স্বীকার হোন তবে আপনার কেমন লাগবে, যে বন্ধুকে এতোটা বিশ্বাস করেন সে যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তবে নিশ্চয়ই আপনার খারাপ লাগবে। এই বিষয়গুলো যাতে আপনার সাথে না ঘটে উপরন্তু আপনার বন্ধু যেনো হয় আল্লাহর সন্তুষ্টি কুড়ানোর মাধ্যম সেই বিষয়ে জানতে অবশ্যই আপনাকে বইটি পড়তে হবে। বইটি কাদের জন্যঃ -------------------------- কিছু বই এমন আছে যা সবার জন্যই উপকারী এই বইটিও তার ব্যতিক্রম হবে না ইন শা আল্লাহ্। ব্যক্তিগত জীবনে যেহেতু সবারই বন্ধুর প্রয়োজন হয়, তাই বন্ধু নির্বাচনের প্রকৃত মূলমন্ত্র উদঘাটন করতে সবারই বইটি সংগ্রহ করা উচিত। তবে যাদের মনের কোণে উঁকি দেয় একজন মুসলমানের বন্ধু কেমন হবে? কেমন হবে বন্ধুত্বের সম্পর্কের ভিত্তি? একে অপরের প্রতি কি মনোভাব পোষণ করা উচিত? বন্ধু নির্বাচনে কুরআন হাদিসে কি দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তাদের জন্য বইটি বেশি কার্যকরী হবে বলে মনে করছি৷ শর্ট পিডিএফ পড়ে অনুভূতিঃ ----------------------------------------- বইটির ভিন্নমাত্রার বিষয়বস্তুর লেখাগুলো বেশ উপভোগ করেছি আলহামদুলিল্লাহ। ইসলামিক বিভিন্ন ক্যাটাগরির বই পড়ার সুযোগ হলেও আলাদা করে বন্ধু নির্বাচনের উপর কোনো বই পড়ার সুযোগ হয় নি কখনো। সত্যি বলতে শর্ট পিডিএফ পড়ে আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি এই বিষয়ে আমার জ্ঞানের স্বল্পতা রয়েছে, আল্লাহুম্মাগফিরলি। বইটি মুসলিম উম্মাহের জন্য এক অভিনব সংকলন হবে ইন শা আল্লাহ্। সত্যি বলতে অনুবাদকৃত বইয়ের ক্ষেত্রে অনুবাদকের দক্ষতার উপর বইয়ের গ্রহণযোগ্যতা অনেকাংশে নির্ভর করে সে হিসেবে অনুবাদক আহলুল্লাহ মুনীব সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনুবাদ খুব সহজ সাবলীল মনে হয়েছে, সব ধরনের পাঠক সহজেই বইটি হৃদয়ঙ্গম করতে পারবে ইন শা আল্লাহ। শর্ট পিডিএফে মন্দ লাগার মতো কিছু আমি খুঁজে পাই নি, বাকিটা আল্লাহ্ ভালো জানেন। তবে একটা বিষয়ে একটু বলতে চাই, শর্ট পিডিএফে একটা অধ্যায়ের একটা দুইটা পেইজ দিয়ে বেশ কিছু অধ্যায় কাভার করা হয়েছে এই বিষয়টি ভালো লাগে নি, এর চেয়ে ১ম দিকের ১-২ টা অধ্যায় পূর্ণাঙ্গ তুলে ধরলে মনে হয় পাঠক হিসেবে বইটি সম্পর্কে আরেকটু ভালো ধারণা পেতাম। সবশেষে ভিন্ন স্বাদের চমৎকার একটি বই যারা পাঠকের হাতে তুলে দিচ্ছেন তাদের কল্যাণ কামণা করছি৷ প্রকাশনীর প্রতি অনুরোধ বইটির বাইন্ডিং, পৃষ্ঠার মান যাতে গ্রহণযোগ্য হয় সে বিষয়ে একটু খেয়াল রাখবেন৷ বই সম্পর্কেঃ ----------------- বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ অনুবাদ- আহলুল্লাহ মুনীব সম্পাদনা- হামদুল্লাহ লাবীব মুদ্রিত মূল্য- ২২০৳ পৃষ্ঠা সংখ্যা- ১১২ বাইন্ডিং- পেপারব্যাক প্রকাশনায়"
নাফিসা ইয়াসমিন , Oct 1, 2021
"ভ্রাতৃত্ব- বন্ধুত্ব জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ।এই নামের মাঝে যুক্তবর্ণগুলো যেন ভালোবাসার অটুট বন্ধনেরই প্রতিফলন। জীবনের চড়াই উতরাইয়ে দেখা মেলে নানা জনের, তন্মধ্যে কিছু জনের সাথে গড়ে ওঠে হৃদ্যতা, আবদ্ধ হই ভালোবাসার নিবিড় বন্ধনে। এই বন্ধুত্বের বলয়ে কিছু মানুষের সাথে হয় ক্ষনিকের আলাপন আবার কিছু সখ্যতা থেকে যায় আমরণ। মানুষের মেধা-মনন, চিন্তা-চেতনা, বোধ-উপলব্ধিতে ছাপ ফেলে আমাদের এই সম্পর্ক গুলো। শুধু তাই নয়, মানুষের আচার ব্যবহার, আখলাক গঠন, ঈমানের পরিচর্যার ক্ষেত্রেও জীবন পথের সঙ্গী সাথীদের গুরুত্ব অপরিসীম। তাই ইসলাম বন্ধুত্ব নির্বাচনে যথাযথ গুরুত্বারোপ করে এবং ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের আছে কিছু নীতিমালা আছে কিছু দিকনির্দেশনা। সম্প্রীতি, সৌহার্দ্য ও সহানুভূতির ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত এক দেহের ন্যায়, যার একটি অঙ্গ অসুস্থ হলে গোটা দেহ জ¦র ও অনিদ্রায় আক্রান্ত হয়। (-সহীহ বুখারী,সহীহ মুসলিম)। ইসলামের সুমহান আদর্শের মধ্যে পড়ে একমাত্র আল্লাহর জন্য অপর মুমিনকে ভালোবাসা এবং আল্লাহর জন্য সঙ্গ ত্যাগ করা। আমরা চলার পথে কেমন বন্ধুত্ব নির্বাচন করবো, আল্লাহর জন্য ভ্রাতৃত্বের দাবী কিরূপ হওয়া উচিত, কোন গুণাবলীর দ্বারা পারস্পরিক সম্পর্কের ভীত মজবুত করবো, সর্বোপরি বন্ধু নির্বাচনেরমাদ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের সুষ্পষ্ট দিক নির্দেশিকা দিতে আয়ান প্রকাশনার এই বারের অনন্য প্রয়াস "দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন )" বইটি। প্রিভিউ কথন -------------------- পাঠকদের সুবিধার্থে একটি ষোলো পৃষ্ঠার ছোট্ট পিডিএফ উন্মুক্ত করা হয়েছে যা থেকে বইটির স্বরূপ ধারণা করা যায়। বইটির বিষয়বস্তু সজ্জিত হয়েছে প্রায় ২৯ টি অধ্যায়ে বিভিন্ন শিরোনামে। 🍂সূচিপত্র থেকে একঝলক দেখে নেওয়া যাক🍂 📚সুন্দর চরিত্র : কুরআনের বাণী 📚 সুন্দর চরিত্র : নবীজীর বাণী 📚 বন্ধু নির্বাচন 📚 আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের শর্ত 📚আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ভিত্তি 📚আল্লাহর জন্য ভ্রাতৃত্ব ও ভালোবাসার কিছু দাবি 📚 প্রয়োজন পূরণে অন্যকে প্রাধান্য দাও 📚বিশ্বস্ততার প্রতিদান 📚 বিশ্বস্ততার মূল্য 📚সত্যবাদী হও 📚সততা: কুরআন ও হাদীসের বাণী 📚নবিজিবন: সততার অনুপম প্রকাশ 📚ভুলগুলো ক্ষমা করো 📚ভ্রাতৃত্বের শিষ্টাচার 📚 তোমার ভাইয়ের অধিকার 📚 কৃত্রিমতা পরিহার করো 📚আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উপকারিতা পাঠ্যসূচি থেকে সহজেই অনুমেয় বইটির বিষয়বস্তু আবর্তিত হয়েছে , মুমিনের পারস্পরিক ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য এবং আখলাক ও ঈমানের দাবি রক্ষা করতে মুমিনের বন্ধুত্ব নির্বাচন কেমন হবে।এই প্রসঙ্গে এসেছে নবীজির (সাঃ) অনুপম আদর্শের কথা। এই প্রসঙ্গে উঠে এসেছে সাহাবি ও মণীষীদের জীবনের মুগ্ধকর বহু ছবি যেগুলো ছড়িয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। যাদের পথনির্দেশের আলোকবর্তিকা আমাদের চলার পথকে করবে মসৃণ ও কুসুমাস্তীর্ন। এসব নিয়েই দ্যা বন্ড অফ ফেইথ বইটি। বইটির বিশেষত্ব ও প্রয়োজনীয়তা ----------------------------------------------- 📚বইটি তরুণ প্রজন্মের সামনে একজন মুসলিমের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুসজ্জিত রূপ তুলে ধরবে। উপলব্ধি করতে শেখায় ইসলামে ভ্রাতৃত্বের বন্ধনকে কেমনভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 📚শর্ট পিডিএফের পাতায় আর একবার ডহুল প্রচলিত হাদীস টি মুখরিত হয়েছে যে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে যে সাত শ্রেণীর ব্যাক্তিকে আরশের ছায়াতলে স্থান দেবে তন্মধ্যে তারা থাকবে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, এবং রবের জন্য বিচ্ছেদ ঘটাতো। অনুপ্রাণিত করে মুমিন দের মাঝে হৃদ্যতার সম্পর্ককে। 📚 বইটি কিশোর ও তরুণদের জন্য তো বটেই সমগ্র মুমিনদের জন্যই আদর্শ হতে চলেছে।কারণ বন্ধু নির্বাচনের শিক্ষা এই বই থেকে মিলবে আশা করা যায়। 📚 উদ্বুদ্ধ করে প্রিয় নবীজি সাঃ ও তাঁর সাহাবীদের অনুপম আদর্শে জীবন গড়তে। অপর মুসলিম ভাইয়ের প্রয়োজনকে নিজের থেকে অগ্রাধিকার দিতে। 📚 বইটির সূচিপত্রে উল্লিখিত অধ্যায় গুলো সততা, বিশ্বস্ততার আদর্শে কুরআন ও হাদীসের আলোকে জীবন গড়তে অনুপ্রেরণা জোগাবে ইন শা আল্লাহ। 📚 সর্বোপরি সুন্দর চরিত্র গঠন, সুরভিত আখলাকের অধিকারী হতে এবং আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসে আল্লাহ প্রেমিক হওয়ার পাঠ দেবে ইন শা আল্লাহ। 📚 বইয়ের পাতায় পাতায় কুরআন ও হাদীসের অথেনটিক রেফারেন্স বইটিকে আলাদা মাত্রা এনে দেয়। সেই সাথে ঝরঝরে অনুবাদ, সাবলীল রচনাশৈলী ও চমৎকার শব্দবিন্যাস বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পাঠ্য- অভিমত ------------------------ "দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন )" বইটির নামকরণ যেমন চমকপ্রদ তেমনি সূচিপত্র থেকে বোঝা যায় বইটির বিষয়বস্তুও চমকপ্রদ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান , ইসলাম শেখায় ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হয় ঈমানের দাবির ওপর। ইসলামী ভ্রাতৃত্বের মানদ- ঈমান। তাই একজন মুমিন অপর মুমিনের প্রতি সম্প্রীতি-ভালবাসা, সহানুভূতি ও সহযোগিতার হাত সম্প্রসারিত করবে, তা সে যে দেশের হোক, যে ভাষারই হোক। শর্ট পিডিএফ টির ভেতরে যে ধ্বনি মুখরিত হয়েছে তা হলো, ইসলামের সুস্পষ্ট নির্দেশনা হল, তাকওয়া ও কল্যাণের কাজে মুসলমানগণ পরস্পরকে সহযোগিতা করবে। নিজেদের মাঝে প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখবে এবং অন্যায়ের পক্ষাবলম্বন ও সহযোগিতা থেকে বিরত থাকবে। উপলব্ধি করতে শেখায় যে, ইসলামের সীমাহীন সৌন্দর্য এই যে, ইসলাম প্রীতি-সৌহার্দ্যরে চূড়ান্ত স্তরের প্রতিও মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে। ঈমানী ভাইয়ের জন্য আপন স্বার্থ বিসর্জনেরও উৎসাহ দেয়। সুতরাং বইটি বর্তমান প্রজন্ম সহ সকলের জন্যই একটি গাইডলাইন হতে চলেছে ইন শা আল্লাহ। 📚এক নজরে বই পরিচিতি বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)️ মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ অনুবাদ- আহলুল্লাহ মুনীব সম্পাদনা- হামদুল্লাহ লাবীব মুদ্রিত মূল্য- ২২০৳ পৃষ্ঠা সংখ্যা- ১১২ বাইন্ডিং- পেপারব্যাক প্রকাশনায়: আয়ান প্রকাশন"
Meherunnesha Khatun , Sep 30, 2021
"জীবন এক রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে বহু মানুষের সাথেই আমাদের পরিচয় হয়, দেখা হয়, কথা হয়, বন্ধুত্ব ও সখ্যতা তৈরি হয়। খোশগল্প, আড্ডায় পার করে দিই দিনভর। স্থাপিত হয় ভালোবাসা এবং হৃদ্যতার সম্পর্ক। তারমধ্যে কিছু সম্পর্কের স্থায়িত্বকাল হয় কয়েক দিন বা কয়েক মাস কিংবা কয়েক বছর, আর কিছু সম্পর্ক হয় চিরস্থায়ী জান্নাত পর্যন্ত। খারাপ ভালো সব ধরনের মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার ফলে কেউ তলিয়ে যায় অন্ধকারের অতল গহ্বরে আর কেউ দুনিয়া-আখিরাত উভয় জগতেই সাফল্যের চূড়ান্ত সীমানায় পৌঁছায়। ইসলামে বন্ধুত্ব নির্বাচনে যথাযথ নীতিমালা এবং দিকনির্দেশনা দেওয়া আছে। ইসলাম যেমন জীবনসাথী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়েছে, ঠিক তেমন অধিক হারে মুত্তাকী বন্ধু গ্রহণের কথাও বলেছে। একজন মুসলিমের ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব কেমন হওয়া উচিত - তার সুসজ্জিত রূপরেখাই হলো মুসআদ হুসাইন মুহাম্মাদের রচিত বই 'দ্য বন্ড অব ফেইথ'। বইটি অনুবাদ করে পাঠকের টেবিলে উপস্থাপন করেছেন আহলুল্লাহ মুনীব - যা আয়ান প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ▪ বইটির বিষয়বস্তু :- প্রকাশিতব্য বইটির শর্ট পিডিএফ পড়ার সৌভাগ্য হওয়ায় সূচিপত্র থেকে জানতে পারি, আলোচ্য বইটির বিষয়বস্তু বত্রিশটি অধ্যায়ে সন্নিবিষ্ট। প্রথম অধ্যায়ে রয়েছে সুন্দর চরিত্র সম্পর্কিত কুরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা। তারপরের অধ্যায়ে থাকবে সুন্দর চরিত্র নিয়ে নবিজির বাণী, দিকনির্দেশনা, নিষেধাজ্ঞা ইত্যাদি। কীভাবে বন্ধুত্ব নির্বাচন করতে হয়, উত্তম বন্ধু কেমন ও তাদের পরিচয়, নেক্বকার বন্ধুরা কতটা কল্যাণময়-বরকতময় ইত্যাদি বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে তৃতীয় অধ্যায়ে। এছাড়াও অন্যান্য অধ্যায়ে রয়েছে বিশ্বস্ততার প্রতিদান, বিশ্বস্ততা ও তার বিভিন্ন ক্ষেত্র, বিশ্বস্ততার মূল্য, সত্যবাদী হওয়ার ফজিলত, কুরআন ও হাদীসের আলোকে সততা, ভাইয়ের অধিকার, কৃত্রিমতা পরিহারের কথা, ভ্রাতৃত্বের শিষ্টাচার, আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উপকারিতা ইত্যাদি। ▪ শর্ট পিডিএফের আলোকে বইটির বিশেষত্ব :- ◑ সব ধরনের পাঠকের বোঝার উপযোগী করেই লেখা হয়েছে। অত্যন্ত সহজ, সরল, এবং প্রাঞ্জল অনুবাদ। ◑ বইটিতে কুরআনের আয়াত এবং হাদীস লেখার সাথে সাথেই তার রেফারেন্স উল্লেখ রয়েছে। অর্থাৎ আলাদা করে নাম্বারিং দেখে সেই আয়াত কিংবা হাদীসের রেফারেন্স খুঁজতে হবে না। ◑ ইতিহাসের পাতা থেকে মুক্তোর মতো ছেঁকে আনা হয়েছে সাহাবী, মণীষীদের ঈমানী বন্ধনের সুরভিত প্রতিচ্ছবি এবং তাঁদের পথনির্দেশের আলোকবর্তিকা। ◑ আমাদের বন্ধুত্ব কিংবা শত্রুতা হবে কেবল আল্লাহর জন্য এবং সেই বন্ধুত্বের হক-দায়িত্ব-কর্তব্য কীভাবে আদায় করতে হয় তার সুস্পষ্ট দিকনির্দেশনা দেবে আলোচ্য বইটি। ▪ বইটি কাদের জন্য এবং কেন পড়বেন :- আমরা প্রত্যেকেই সুখি হতে চাই। আর সেই সুখের অনেকটা অংশই নির্ভর করে মানসিক শান্তির উপর, সম্পর্কের অটুট বন্ধনের উপর। কাছের মানুষ, ভাই, বন্ধু ইত্যাদি চেনা সম্পর্কের মানুষ গুলোর চরিত্রে যখন 'বিশ্বাসঘাতক' এর তকমা লেগে যায় তখন জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। তাই এমন পরিস্থিতির সম্মুখীন যাতে কখনই হতে না হয়, সেইজন্য বন্ধুত্ব নির্বাচনে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি প্রতিটা সম্পর্কে যত্নবানও হতে হবে। এই বইটি যেহেতু ঈমানী বন্ধন অটুট করার প্রতি আহ্বান জানাচ্ছে তাই প্রত্যেকেরই এটি সংগ্রহে রাখা উচিত। নিজের দূর্বলতাকে পরিবর্তনের জন্য, মানুষ চেনার জন্য এবং উত্তম বন্ধু নির্বাচনের উপায় জানার জন্য এমন একটি বই নিঃসন্দেহে ভীষণ উপকার বয়ে আনবে ইন শা আল্লাহ। ▪ শর্ট পিডিএফ পড়ে অনুভূতি :- শর্ট পিডিএফটা বেশ ভালো ভাবেই উপভোগ করতে পেরেছি। যদিও জানি না পুরো বইটা কেমন হবে। তবে সূচীপত্র দেখে মনে হয়েছে বইটা মন্দ হবে না, বরং অসাধারণ হবে। এক অনন্য স্বাদ আস্বাদন করাবে পাঠকমণ্ডলীকে। প্রথমে বইয়ের নামকরণ আর সূচীপত্র - এই দুটো জিনিস ঠিকঠাক মেলাতে পারিনি। কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল একটার সাথে একটার কোনো মিল নেই। বড্ড অর্থহীন লাগছিল। পরবর্তীতে এটিই আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করেছে। যদিও পুরো বইটা পড়লে তবেই সব পরিষ্কার হবে আমার কাছে। বইয়ের প্রচ্ছদ, কন্টেন্ট, অনুবাদ, লেখনশৈলী সবমিলিয়ে দারুণ একটা উপহার পেতে চলেছি বলে আশাবাদী। আপাতত অপেক্ষায় থাকি বইটির জন্য। আর এই বইয়ের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে যেন আল্লাহ উত্তম বিনিময় দান করেন- আমিন। একনজরে বই পরিচিতি ➖➖➖➖➖➖➖➖ বই :- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) লেখক :- মুসআদ হুসাইন মুহাম্মাদ অনুবাদক :- আহলুল্লাহ মুনীব সম্পাদক :- হামদুল্লাহ লাবীব প্রকাশক :- আয়ান প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা :- ১১২ প্রচ্ছদ মূল্য :- ২২০৳ বাইন্ডিং :- পেপারব্যাক"
Mohua Mim , Sep 28, 2021
"★বইয়ের কিছু কথোপকথন — নিশ্চয়ই আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং তার দিনের স্বর্থে কারো সঙ্গ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া একটি পুন্যময় ইবাদত। ঈমান পূর্নতা লাভ করে, যখন কারো প্রতি তার ভলবাসা হয় কেবল আল্লাহর জন্য। সুন্দর চরিত্রের ওপর নাম হলো দীনে ইসলাম। নেকদার লোকদের সাথে মিশলে কতইনা উপকার বয়ে আনে। মানুষ তার বন্ধুর ধ্যান-ধারনার অনুযায়ী হয়ে থাকে। তাই নেককার মানুষের সংস্পর্শে কল্যানকর হতে পারে। বিশ্বস্ততার সাথে সম্পর্ক অটুট রাখে। আল্লাহ তাআ'লা আমাদের আমানতের ব্যপারে যত্নশীল থাকতে আদেশ দিয়েছেন। সততার কথাও ফুটিয়ে তুলেছে। সততা হলো রহমানের বন্ধু। নিজের অস্তিত্বকে বিলীন করে দেই সততার গুনে। ▫️বইটি নানা দিক তুলে ধরেছে আল্লাহর জন্য ভালোবাসা, নেককার লোকদের সাথে বন্ধুত্ব,বিশ্বস্ততার সাথে সম্পর্কে বজায় রাখতে,আমানতে যত্নশীল হতে এবং সতাত হতে। ▪️বইটি পড়ে দৃর বন্দনে আবদ্ধ হওয়ার প্রতি যত্নশীল হতে পারবে আশা করছি। ★বইয়ের বিষয় সমূহ— বইঃদ্য বন্ড অব ফেইথ মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ মুদ্রিত মূল্য- ২২০৳ পৃষ্ঠা সংখ্যা- ১১২ কভার- পেপারব্যাক"
Siraajam Binte Kamal , Sep 27, 2021
"❝সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত সুগন্ধি বিক্রেতা ও হাপরে ফুতকারকারী ব্যক্তির ন্যায়। সুগন্ধি বিক্রেতা হয়তো তোমাকে কিছু সুগন্ধি দিবে বা তুমি তার কাছ থেকে সুগন্ধি ক্রয় করবে কিংবা তুমি তার কাছ থেকে উত্তম ঘ্রাণ পাবে। আর হাপরে ফুতকারকারী হয়ত সে তোমার কাপড়কে জ্বালিয়ে দেবে অথবা তুমি তার কাছ থেকে পাবে দুর্গন্ধ।❞ [ বুখারী: ২৫৫৩৩] . 🔸 অবতরণিকা: __________________ মানুষ তার সাথীর দ্বারাই প্রভাবিত হয়। কথায় আছে, ❝সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ❞ একদমই ঠিক তাই। আমরা প্রভাবিত হই, আমাদের বন্ধুদের দ্বারা, চারপাশের পরিবেশের দ্বারা। যদি আমার সাথী ভালো হয় আমিও ভালো কাজ করব, ভালো কাজ করার চেষ্টা করব, ভালো উপদেশ পাবো, ভালো চিন্তা করতে পারব। আর যদি আমার সাথী বিপরীত চরিত্রের হয় তো আমি নিজ চেষ্টায় যতই ভালো থাকার চেষ্টা করি না কেনো! একসময় ঠিকই বিপরীত রাস্তায় চলতে শুরু করবো। তো কেমন হবে একজন মুসলিমের বন্ধু, কেমন হবে তার বন্ধুত্ব, আর কিভাবে টিকিয়ে রাখব সেই সম্পর্ক! আদ্দোপান্ত্য নিয়ে আয়ান প্রকাশনের এবারের বই “দ্য বন্ড অব ফেইথ”। . 🔸বই পর্যালোচনা: _____________________ বন্ধু নির্বাচন বলতেও কি কিছু আছে? কিভাবে করব বন্ধু নির্বাচন! আর বন্ধুত্ব করার উদ্দেশ্য কী? এই প্রশ্নগুলো কখনো কি মনে এসেছে? হয়তো হ্যাঁ, হয়তো বা না। তবে এবার ঠিকই ভাবতে হবে আমাদের বন্ধুত্ব নিয়ে, ভাবতে হবে কিভাবে আমাদের বন্ধুতের সম্পর্ক একটা আর্দশ সম্পর্কে গড়ে উঠবে। আর কিভাবে বন্ধুত্ব আমাদের জন্য উপকারী হবে দুনিয়া ও আখিরাত উভয় সময়ে। “দ্য বন্ড অব ফেইথ” প্রকাশিতব্য এই বইটিতে আলোচিত হয়েছে: বন্ধু নির্বাচন কী, কেনো বন্ধু নির্বাচন করবো! আল্লাহর জন্য বন্ধুত্ব মুসলিমের বন্ধুত্ব কেমন হওয়া উচিত মুসলিমের বন্ধু কারা বন্ধুদের সাথে মুসলিমের আচরণ একজন প্রকৃত বন্ধুর গুণাবলি ভ্রাতৃত্বের দাবি, শর্ত, ভিত্তি, উপকারিতা সততা বিশ্বস্ততা দ্বারা বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বের হক, বন্ধুর প্রতি দায়িত্ব ও কর্তব্য বিশ্বস্ততার প্রতিদান কৃত্রিমতা পরিহারের গুরুত্ব কুরআন ও হাদীসে উল্লিখিত বন্ধুতের সংঙ্গা ও কিছু দৃষ্টান্তসহ অত্যন্ত প্রয়োজনীয় আমাদের অজানা আরো অনেক বিষয়। বইটির সূচিপত্রে দৃষ্টিপাত করলে তা সহজেই অনুমেয়। . 🔸শর্ট পিডিএফ পড়ে অনুভূতি: ______________________________ মুসআদ হুসাইন মুহাম্মদ এর লেখা “দ্য বন্ড অব ফেইথ” বইটি আয়ান প্রকাশন ২৯টি অধ্যায়ে সুশৃঙ্খলভাবে সাজিয়েছেন। আমার মনে হয়েছে, বইটি টিনেজদের জন্য বা উঠতি বয়সীদের জন্য বেশি উপকারী হবে। কারণ, এই বয়সটাতেই সাধারণত আমরা বন্ধুত্ব গড়ে তুলি। নানা মানুষের সাথে পরিচয় হয়। এই বয়সেই আমাদের চিন্তাভাবনার গন্ডিটাও ছোট হয়। আর সমাজে আমাদের এক ধাপ এগিয়ে চলা শুরু হয় এ'বয়সেই। তো আমার মনে হয়েছে, এই বইটা এই বয়সীদের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। ইন শা আল্লাহ! আর আমাদের যাদের বন্ধুত্ব হয়ে গেছে বা বন্ধু রয়েছে, আমাদের বন্ধুত্ব নিয়েও ভাবার সময় এসেছে। বন্ধুত্বের শক্তি দিয়ে গোটা সমাজ বদলানোর প্রয়াস নেওয়ার সময় এসেছে। . 🔸বইটি কাদের জন্য: ______________________ বইটি কাদের জন্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বইটি আমাদের সকলের জন্য, মুসলিমদের জন্য। আর যারা বন্ধুত্বকে অর্থবহ করে তুলতে চায়, বন্ধুত্বের শক্তি দিয়ে গোটা সমাজ বদলে দিতে চায়, বন্ধুত্বকে জান্নাত অবধি চায় তাদের জন্য বইটি অবশ্য পাঠ্য বলেই বলব আমি। . 🔸যবনিকাপাত: __________________ ঈমান দৃঢ় করতে, সিরাত্বাল মুস্তাকিমের পথে চলতে, নবীর (সা:) সুন্নাহ মানার ক্ষেত্রে উম্মাহর এই দুর্দিনে সাথে একজন বন্ধু থাকলে খুবই ভালো হয়। যে বন্ধু আমাদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে। যে বন্ধু ভুল আর ঠিক বুঝিয়ে দিবে, হক্বের পথে ডাকবে।এরকম বন্ধুত্ব কে না চায়! একদিন মুহতারমা মাজিদা রিফা (মহানবী বইয়ের লেখিকা) আপুর একটা স্ট্যাটাস পড়েছিলাম। সবকিছু ভুলে গেলেও একটা লাইন হৃদয়ে গেঁথে গিয়েছে। ❝দ্বীনি বোনেরা ঈমানের অক্সিজেন।❞ ঠিক তাই, যখন নড়বড়ে ঈমান নিয়ে ফেসবুকে আসি তখন ফেসবুক ফ্রেন্ড অর্থাৎ দ্বীনি বোনদের নানা নসীহাহ, উপদেশ, অনুপ্রেরণামূলক কথা রিমাইন্ডার হিসেবে কাজ করে। ঈমান আরো দৃঢ় হয়। আমল করার উৎসাহ জাগে। আলহামদুলিল্লাহ! তো “দ্য বন্ড অব ফেইথ” প্রাঞ্জল ভাষায় গোছানো এই বইটি আমাদের জন্য কতটা সহায়ক হবে তা বুঝাই যাচ্ছে। বইটি পাঠক সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস। ইন শা আল্লাহ! ❝বন্ধুবর্গ সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়।❞ [সূরা যুখরুফ: ৬৭] আমাদের বন্ধু আমাদের নাজাতের উছিলা হোক। বন্ধুত্ব স্থায়ী হোক চিরকাল। আমীন। . 🔸বই পরিচিত: _________________ বই: দ্য বন্ড অব ফেইথ মূললেখা: মুসআদ হুসাইন মুহাম্মদ অনুবাদ: আহলুল্লাহ মুনীব সম্পাদনা: হামদুল্লাহ লাবীব প্রকাশনী: আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ১১২ মলাট মূল্য: ২২০/-"
Jakaria Abdullah , Sep 27, 2021
"সমাজের প্রতিটি সদস্যের সাথে অপর সদস্যের যে সম্পর্ক থাকে সাধারণত তা হয় দেশীয় বা গোত্রীয় সম্পর্ক। ইসলাম সেই সম্পর্ককে আরও উন্নত স্তরে নিয়ে গিয়ে _ মানুষের সম্পর্ককে ভাই-ভাই হিসেবে আখ্যায়িত করেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন _ "মুসলমান মুসলমানের ভাই, তারা একে অপরের ওপর জুলুম করবে না এবং একে অপরকে জুলুমের মুখে ছেড়েও দেবে না। তোমাদের মধ্যে যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহও তার প্রয়োজন পূরণ করবেন। যে কোন মুসলমানের একটি কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে একটি কষ্ট থেকে বাঁচাবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহও কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।" [বুখারী: ২৪৪২]। ইসলাম যেমন ভ্রাতৃত্বের প্রতি গুরুত্বরোপ করে তেমনি বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও ইসলামে রয়েছে বেশ কিছু দিকনির্দেশনা। দ্বীন পালনের ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন করা একটা বড় ফ্যাক্ট। কথায় আছে, আতড়ওয়ালার সাথে মিশলে আতড়ের সুবাস নিজের শরীরেও পাওয়া যায় ঠিক যেমন নেশাখোরদের সাথে মিশলে পাওয়া যায় দুর্গন্ধ। বন্ধু নির্বাচনের গুরুত্ব প্রদান করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন _ "মানুষ তার বন্ধুর ধ্যান-ধারণার অনুসারী হয়ে থাকে। সুতরাং তোমাদের সকলের খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। " [আবু দাউদ: ৪৮৩৩]। ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের নীতিমালা, দিকনির্দেশনা এবং সাহাবী ও সালাফদের জীবনের কিছু প্রতিচ্ছবি নিয়েই 'আয়ান প্রকাশনী' থেকে প্রকাশিত হয়ে আসছে "দ্য বন্ড অব ফেইথ" (দৃঢ় করো ঈমানী বন্ধন) নামক বইটি। চলুন, বই সম্পর্কে অল্পবিস্তর জেনে নেওয়া যাক _ প্রকাশনী বইটির ১৬ পৃষ্ঠার একটি শর্ট পিডিএফ উন্মুক্ত করেছে। যেখানে প্রায় ২৯ টি শিরোনামের আলোকে সারগর্ভ আলোচনা স্থান পেয়েছে। বইটি পাঠে জানা যাবে _ কুরআন ও হাদিসের আলোকে সুন্দর চরিত্র, কেমন বন্ধু নির্বাচন করা উচিত, আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের শর্ত ও ভিত্তি, চিত্তাকর্ষক দুটি ঘটনা, সম্পদের মাঝে ভাইয়ের অধিকার, এরপর হজরত মূসা আলাইহিস সালাম-কে কেন্দ্র করে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আলোচনা করা হয়েছে। তারপর আলোচনা এসেছে কুরআন ও হাদিসের বাণীর দ্বারা সততা এবং নবিজিবনে সততার অনুপম প্রকাশ নিয়ে। অতঃপর, লেখক কিছু উপদেশমূলক আলোচনা করেছেন। যেমন _ তোমার ভাইয়ের অধিকার, ভুলগুলো ক্ষমা করো, কৃত্রিমতা পরিহার করো, তার জন্য দু'আ করো। পরিশেষে ভ্রাতৃত্বের শিষ্টাচার এবং সর্বশেষ আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উপকারিকা উল্লেখপূর্বক বইটি সমাপ্ত করা হয়েছে। বইটির নামকরণ সুন্দর হয়েছে। প্রায় প্রতিটি আলোচনায় কুরআন ও হাদিসের বাণী উল্লেখ করা হয়েছে। অনুবাদ প্রাঞ্জল তবে প্রচ্ছদ ভালো লাগে নি। বর্তমান ফিতনার যুগে মুসলিম-মুসলিম মারামারি, কাটাকাটি, হিংসা -বিদ্বেষ, কাঁদাছোড়াছুড়ির এ সময়ে বইটির আলোচনা বেশ উপকারী হবে বলে আশাবাদী। সর্বোপরি, বইটি মুসলিম উম্মাহর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং নিজেদের ঈমানি চেতনাকে পাকাপোক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। বইটির সাফল্য কামনা করছি।"
Muhammad Umar Ahmad , Sep 27, 2021
"বিসমিল্লাহির রহমানির রহিম 📜শুরুর কথাঃ মানুষ পৃথিবীতে পরিণত বয়সের হলেই অনেকের সাথে হৃদ্যতা ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়। কেউ খারাপ বন্ধু সংস্পর্শে আসে কেউবা ভালো কারো। আর এই চলমান প্রক্রিয়ার মাঝে একজন মানুষ তার জীবন অতিবাহিত করে৷ পরিবারের চেয়ে একজন মানুষ তার চারপাশের মানুষজনের সাথে বেশী সময় অতিবাহিত করে। ইসলাম হলো আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলাম আমাদের এসকল বন্ধুত্ব নির্ধারণের মাপকাঠি দিয়েছে। নিশ্চয়ই আমাদের বন্ধুত্ব ও শত্রুতা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। দ্বীন ইসলামের স্বার্থে কাউকে ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া একটি বড় পূণ্যময় ইবাদাত৷ ভালো বন্ধু উদাহরণ হলো, আতর বিক্রেতার মতো অন্যদিকে খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের মতো। পবিত্র কুরআন কারীমে ইরশাদ হয়েছে- اِنَّمَا الْمُؤْمِنُوْنَ اِخْوَةٌ فَاَصْلِحُوْا بَیْنَ اَخَوَیْكُمْ. মুমিনগণ পরস্পর ভাই ভাই। সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মাঝে মীমাংসা করে দাও। -সূরা হুজুরাত (৪৯) : ১০ অন্যত্র ইরশাদ হয়েছে- وَ تَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَ التَّقْوٰی وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَان. তোমরা তাকওয়া ও ন্যায় কাজে পরস্পরে সহযোগিতা করো। পাপাচার ও অন্যায় কাজে সহযোগিতা করো না। -সূরা মায়েদা (৬) : ০২ হাদীসে এসেছে- الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ، وَالْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ، يَكُفّ عَلَيْهِ ضَيْعَتَهُ، وَيَحُوطُهُ مِنْ وَرَائِهِ. মুমিন মুমিনের জন্য আয়না। মুমিন মুমিনের ভাই। সে তার জমি সংরক্ষণ করে এবং তার অনুপস্থিতিতে তাকে হেফাযত করে। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯১৮ যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দুনিয়াতে একত্রিত হয়, মুহাব্বাত করে একে অপরকে, তাদের কে ভয়াবহ বিচার দিবসে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার আরশের নিচে স্থান দিবেন, যেদিন তার ছায়া ব্যাতিত আর কোন ছায়া থাকবে না৷ 📄পিডিএফ সমাচারঃ উন্মুক্ত পিডিএফ পড়েছি আমি। বইটি মূলত আত্মশুদ্ধি কেন্দ্রিক। বইটি কলেবর ছোট হলেও বইটিতে একজন মানুষের প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা উঠে এসেছে। চারিত্রিক আলোচনা থেকে শুরু করে, বন্ধু নির্বাচন , অবশেষে চারিত্রিক সংশোধনে এসে বইটি শেষ হয়েছে। বইটি বেশ প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে চলার পথে। কারণ মানুষ ভুল বন্ধু নির্বাচন করে জাহান্নামের পথে চলতে থাকে, অন্যদিকে মুমিন আল্লাহওয়ালা বন্ধু তাকে জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষ তার বন্ধুর আর্দশে অনুপ্রানিত হয়। সেই জন্য রাসুল (সা) সর্তক করে আমাদের বলেছেন, " মানুষ যেনো খেয়াল করে সে কার সাথে বন্ধুত্ব করছে।" এই ছোট কলেবর কিন্তু গুরুত্বপূর্ণ বইটি আমাদের জন্য প্রকাশ করতে যাচ্ছে আয়ান প্রকাশন - Ayan Prokashan। 📚যে সব আলোচনা স্থান পেয়েছেঃ বইটির সব আলোচনায় গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও কিছু আলোচনা থাকে যেগুলোকে বইটির প্রাণ বলা চলে। তেমনি কিছু আলোচনা হচ্ছে, সুন্দর চরিত্র,বন্ধু নির্বাচন, আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের শর্ত ও ভিত্তি, আল্লাহর জন্য ভালোবাসার কিছু দাবি, ফেরেশতা ও বিশ্বস্ত ব্যবসায়ী, সততা: কুরআন ও হাদিসের বাণী, নবিজিবন: সততার অনুপম প্রকাশ, আল্লাহর জন্য ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তা ও উপকারিতা। যারা নিজের দৈনন্দিন জীবনকে আল্লাহর আদেশ ও নবীজির সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে চাই বইটি তাদের চলার পথে সহায়ক হবে ইনশাআল্লাহ। এবং এভাবে তারা চললে এগিয়ে যাবে জান্নাতের পথে এই কামনায় করছি৷ সবশেষে এটুকুই বলতে চাই, বইটি ও বইটি সাথে সংশ্লিষ্ট সকল কে আমাদের রব কবুল ও উত্তম প্রতিদান দান করুন। (আমীন ইয়া রব্বাল আলামীন) 📚এক নজরে বই পরিচিতি ▪️বইঃ দ্যা বন্ড অব ফেইথ ( দৃঢ় করো ঈমানী বন্ধন) ▪️মূলঃ মুসআদ হুসাইন মুহাম্মাদ ▪️অনুবাদঃ আহলুল্লাহ মুনীব ▪️সম্পাদনাঃ হামদুল্লাহ লাবীব ▪️মুদ্রিত মূল্যঃ ২২০৳ ▪️পৃষ্ঠা সংখ্যাঃ ১১২ ▪️কভারঃ পেপারব্যাক ▪️প্রকাশনীঃ আয়ান প্রকাশন"
Sanjida Meher Sanju , Sep 27, 2021
"প্রবাদে আছে, “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।“ বন্ধু মানেই জীবনের বিশাল একটা অংশ তার সাথে ভাগ করে নেয়া। জানা অজানা সকল বিষয় অকোপটে তার কাছে বলে দেয়া। সেই বন্ধুটাই যদি হয় আল্লাহওয়ালা, পরহেজগার, নেককার আর খোদাভিরু তবে কতইনা উত্তম হয় একজন মুসলিমের জন্য। আর সেসব বদকার, আল্লাহওয়ালা নয় এমন বন্ধু তো কেবল ক্ষতিইই ডেকে আনে। মানুষের জীবনের অনুপম এক দিক হলো উত্তম চরিত্র। যে লোক চরিত্রের দিক দিয়ে উত্তম সেই লোক সবার কাছে বিশ্বাসযোগ্য। কেননা একজন চরিত্রবান লোক কখনো অন্যের ক্ষতি করতে পারতে না। বন্ধু হিসেবে সকলের কাছে সমাদৃত হয়ে থাকে। এমন একজন লোক ছিলেন সারা জাহানের শ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)। মক্কার কাফেররা তাকে কতই না অপছন্দ করতো দ্বীনের জন্য। অথচ সেইসব লোকেরাই তাদের মূল্যবান সকল সম্পদ গচ্ছিত রাখতো নবীজির কাছে। তারা জানতো নবীজির চরিত্র উত্তম চরিত্র। এ মানুষ কখনো তাদের সম্পদকে নষ্ট করবে না। উন্নত চরিত্রের বন্ধুরা আল্লাহর দিকে ডেকে নিয়ে যায়। আখিরাতের জীবনকে সুন্দর করার পরামর্শ দান করে। আর অনুন্নত চরিত্রের বন্ধুরা দুনিয়াবি মোহে মত্ম থাকে। আখিরাত নিয়ে তাদের চিন্তাভাবনা থাকে না। তাই বন্ধু নির্বাচনের সময় ৩টি জিনিশ খেয়াল রাখা উচিত। যথাঃ ১. বন্ধুকে হতে হবে জ্ঞানী এবং বিচক্ষণ ২. বন্ধুর চরিত্র হতে হবে সুন্দর এবং মাধুর্যময় ৩. বন্ধুকে হতে হবে নেককার ও পূণ্যবান অতএব, আমাদের নেককারদের সাথে বন্ধুত্বটা হোক আল্লাহর জন্য। তেমনি বদকার লোকেদের সাথে বন্ধুত্ব ছিন্ন হোক কেবলি আল্লাহরই জন্য। বইটির_ভালোলাগার_দিকঃ ১. বইটিতে গল্পের মাধ্যমে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ২. বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ দুইটি সম্পর্কে আলাদাভাবে আলোচনা করা হয়েছে। ৩. কাদের সাথে বন্ধুত্ব করা একজন মুসলিমের জন্য উচিত সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৪. উন্নত চরিত্র এবং অনুন্নত চরিত্র বন্ধুত্বের মাঝে কিভাবে প্রভাব ফেলে সে সম্পর্কে বলা হয়েছে। ৫. আল্লাহর জন্য সম্পর্ক রক্ষা এবং ত্যাগ কেনো প্রয়োজন সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। পাঠকের_মতামতঃ শর্ট পিডিএফ পড়েই বইটি পড়ার প্রতি আকর্ষণবোধ করছি। এর অন্যতম কারণ হলো বইয়ের ভাষার সহজসরলতা। বইটিকে পাঠকের মনে মুগ্ধ করে তুলেছে। কোনোরূপ কাঠিন্যের আশ্রয় না নিয়ে সোজাসুজিভাব লিখে যাওয়ায় পড়তে আরামবোধ হয়েছে। তবে একটা ব্যাপার না বললেই নয়। বইটিতে বানান ভুল রয়েছে অনেক জায়গায়। যা চোখে লাগার মতো। সম্পাদক আরেকটু সর্তকতা অবলম্বন করলে বইটি আরও উন্নত মানের একটি বই হতো। তবে গল্পের মান এবং বইয়ের বিষয়বস্তু একজন পাঠককে বইটি পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে বাধ্য। বইয়ের প্রচ্ছদ এবং ছাপা হরফও বইটির সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আশাকরি বইটি পাঠকনন্দিত হবে ইনশাআল্লাহ। সমাজে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ দুটির স্থান খুবই গুরুত্বপূর্ণ। এর সামাজিকতা রক্ষা করতে না পারলে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় রয়েছে। আমরা অনেকেই জানি না কীভাবে এই দুটো সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখা যায়। কিংবা টিকিয়ে রাখার গুরুত্ব কতখানি। বইটি তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে বলেই মনে করছি, ইনশাআল্লাহ। আল্লাহ তা'আলা প্রকাশনী, লেখক, সম্পাদক এবং বইয়ের সংশ্লিষ্ট সকলকে উত্তম জাজাহ দান করুন, আমিন। এক_নজরে_বই_বৃত্তান্তঃ বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ অনুবাদ- আহলুল্লাহ মুনীব সম্পাদনা- হামদুল্লাহ লাবীব মুদ্রিত মূল্য- ২২০৳ পৃষ্ঠা সংখ্যা- ১১২ বাইন্ডিং- পেপারব্যাক"
Robin , Sep 26, 2021
"বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ সুবহানুতায়ালা জন্য। যাবতীয় দুরুদ ও সালাম, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পরিবার-পরিজনের প্রতি এবং সাহাবীদের প্রতি। আল্লাহ আপনাকে হেফাজত করুন। নিশ্চয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং তার দ্বীনের স্বার্থে কারো সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় একটি পূর্ণ ইবাদত। সর্বাধিক আনুগত্যের অন্তর্ভুক্ত। পূর্ণাঙ্গ ঈমানের পরিচায়ক। কেননা বান্দার ঈমান তখনই পূর্ণতা লাভ করে যখন কারো প্রতি তার ভালোবাসা হয় কেবল আল্লাহর জন্য। তাতে থাকে না দুনিয়ার হীনস্বার্থ। আলেয়ার পিছুটান । সে ভালবাসার ভিত্তি থাকে না অস্থায়ী কোন বস্তুর উপর। কেননা আল্লাহর জন্য ভালোবাসা এতে থাকেনা বস্তুগত কোন হেতু। তাদের মাঝে সুন্দর সম্পর্ক গড়ে ওঠার পেছনে পারস্পারিক কার্যকারণ থাকে কেবল দুটি। ১. আল্লাহর জন্যই ভালোবাসা। ২. আল্লাহর জন্যই পরস্পর পৃথক হওয়া। নেককার,আল্লাহওয়ালা,খোদাভীরু এবং পরহেজগার এমন লোকদের সংস্পর্শ মানুষের জন্য কতইনা কল্যাণ ও উপকার বয়ে আনে। আল্লাহর জন্য কাউকে ভালোবাসার মধ্যে রয়েছে এক অনাবিল সুখ। এতে মিশ্রিত রয়েছে আল্লাহর রহমত। আয়ান প্রকাশন থেকে প্রকাশতি দ্য বন্ড অব ফেইথ বইটি ঈমানি বন্ধন কে দৃঢ় করতে বিশেষ অবদান রাখবে বলে আশা করি। বাস্তব পেক্ষাপটে সময়োপযোগী একটি বই। ইনশা আল্লাহ বইটি পাঠক মহলে অনেক সারা ফেলবে বইটি তে রয়েছে মানুষের জন্য উপকারী অনেক বিষয়বস্তু যেই গুলো ইসলাম পালনে অনেক উপকারী হবে ইনশা আল্লাহ। ---------------- বই- দ্যা বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন। মূলঃ মুসআদ হুসাইন মুহাম্মদ। মুদ্রিত মূল্যঃ ২২০৳ পৃষ্ঠাঃ ১১২। বাইন্ডিংঃ পেপারব্যাক। প্রকাশনাঃ আয়ান প্রকাশন।"
salma akther , Sep 26, 2021
"দ্য বন্ড অব ফেইথ 🔹শুরুর কথা:--- সৎ সঙ্গে সর্গবাস,অসৎ সঙ্গে সর্বনাশ।ইরানের বিখ্যাত মনীষী শেখ সাদী (রহ:) এর এই প্রবাদ বাক্যটির মূল বক্তব্য হচ্ছে,একজন উত্তর বন্ধু যেমন জীবনের গতি পাল্টে দিতে পারে,তেমনি একজন অসৎ বন্ধু জীবনকে ধ্বংসের চূড়ান্ত সীমায় পৌঁছে দিতে পারে। একজন অসৎ বন্ধু বিষাক্ত সাপের থেকেও ভয়ংকর। বিষাক্ত সাপ কেবল জীবনের ক্ষতি করে কিন্তু অসৎ বন্ধু জীবনের সাথে সাথে আমাদের ঈমান ও শেষ করে দেয়।"দ্য বন্ড অব ফেইথ" বইটি পাঠের মাধ্যমে পাঠক সৎ বন্ধু নির্বাচন ও সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল আয়ত্ব করতে পারবে ইনশাআল্লাহ। 🔹প্রচ্ছদ ও নামকরণ:-- দৃষ্টি নন্দন প্রচ্ছদ এবং শ্রুতিমধুর আনকমন নামে বইটি ভূয়সী প্রশংসার দাবীদার। 🔹বই কথন(শর্ট পিডিএফের আলোকে):-- বইটিতে মোট ২১অধ্যায়ে কুরআন হাদীসের আলোকে একজন মুমিন কেমন করে আল্লাহর প্রিয় হতে পারে,সুন্দর চরিত্রের অধিকারী কেমন করে হতে হয়, উত্তম বন্ধু কেমন করে নির্বাচন করতে হয় এবং সেই বন্ধুত্ব কেমন করে সুদৃঢ় রাখতে হয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে।আলোচনা করা হয়েছে অপর ভাইয়ে অধিকার ভ্রাতৃত্ববোধ,বিশ্বস্তা,সত্যবাদীতা ইত্যাদি বিষয় সমূহ শিক্ষনীয় গল্প ও ঘটনার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। 🔹ভাষা-শৈলী:-- একদম সহজ-সাবলীল ভাষায় অনুবাদক বইটি অনুবাদ করেছেন।বইটি পড়ে পাঠক বিরক্ত হবেনা বরং এক বসাতেই বইটি শেষ করতে চাইবে বলে আমার ধারণা। 🔹নিজস্ব মতামত:--- সামাজিক জীব হিসেবে মানুষকে বিভিন্ন মানুষের সান্নিধ্যে আসতে হয়। ভিন্ন ভিন্ন ব্যক্তির চিন্তা,বিশ্বাস প্রবণতা আমাদের ব্যক্তিত্বে প্রভাব ফেলে সৎ সঙ্গ আমাদের জীবনের পরিপূর্ণতা দান করে এবং অসৎ সঙ্গ আমাদের ধ্বংস করে।তাই আমাদের সঠিক বন্ধু নির্বাচন করতে হবে।"দ্য বন্ড অব ফেইথ " বইটি পাঠের মাধ্যমে সঠিক বন্ধু নির্বাচন এবং সেই সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল আলোচনা করা হয়েছে।বইটি সবার জন্য উপকারী বলে আমি মনে করি। 🔹শেষ কথা:-- রাসূল (সা:) বলেছেন,শেষ বিচারের দিন সকল বন্ধুই শত্রুতে পরিণত হবে তবে একমাএ সৎ বন্ধুই সেদিন প্রকৃত বন্ধু হিসেবে পরিচয় দিবে। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সততা,আমানতদারি,সত্যবাদি,বিশ্বস্থতা প্রভৃতিগুণের প্রতি লক্ষ রাখতে হবে। তাই বন্ধুত্ব যদি করতে হয় তাহলে ইসলামের নির্দেশনা অনুসারে বন্ধু নির্বাচন করতে হবে।আর এই সব বিষয়ে "দ্য বন্ড অব ফেইথ " বইটিতে আলোচনা করা হয়েছে। বইটির সাথে জরিত সকলকে আল্লাহ্ উত্তম প্রতিদান দান করুন। আমিন। 📖একনজরে বইটি বই:-দ্য বন্ড অব ফেইথ(দৃঢ় কর ঈমানী বন্ধন) লেখক:-মুসআদ হুসাইন মুহাম্মদ অনুবাদ:-আহলুল্লাহ মুনীব সম্পাদনা:-হামদুল্লাহ লাবীব মুদ্রিত মূল্য:-২২০৳ পৃষ্ঠা:-১১২ বাইন্ডিং:-পেপারব্যক প্রকাশনায়:-আয়ান প্রকাশন"
Md. Arif Monawar , Sep 26, 2021
"◾দ্য বন্ড অব ফেইথ◾ মানুষ মাত্রই বন্ধনে আবদ্ধ। কিন্তু একজন মুমিনের জন্য এ বন্ধনের এক বিশেষ মাত্রা রয়েছে। ব্যক্তির সাথে আল্লাহর, পরিবার, সমাজ, প্রতিবেশী, বন্ধুবান্ধবসহ সকলের সাথে বন্ধনে আবদ্ধ। একজন মুসলিম হিসেবে সকল বন্ধন হতে হবে ইসলামের নির্দেশিত সীমার মধ্যে। এ বন্ধন যদি ভালো হয় তবে তা একজন মানুষের জীবনকে ভালোর দিকে পরিচালিত করবে। কিন্তু যদি তা মন্দ হয় তবে তা ইহকাল ও পরকাল উভয় জগতের জন্যই ধ্বংস। বন্ধন বা সম্পর্কের এমনই প্রভাব আমাদের জীবনে।এ গুরুত্বের কথা মাথায় রেখেই মুসআদ হুসাইন মুহাম্মাদের লেখা বই দ্য বন্ড অব ফেইথ। মুসলিমের জীবনে বন্ধনের পরিসীমা, বন্ধনের ধরন, বন্ধু নির্বাচন, বন্ধনের ক্ষেত্রে কুরআন ও হাদিসের বিধান - এক কথায় বন্ধনের সামগ্রিক বিষয়াদি নিয়ে বইটি লেখা। বইটিতে যে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে: - সুন্দর চরিত্র - আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব - বিশ্বাস - কুরআন হাদিস থেকে বিশ্বাসের নানা ঘটনা - বিশ্বস্ততার নানা ক্ষেত্র - ভাইয়ের অধিকার - ভ্রাতৃত্বের শিষ্টাচার ও উপকারীতা এইভাবে সুন্দর করে বইটি সাজানো। আশা করি বইটি সকল মুসলমানের জন্য অনেক উপকারী হবে। এক পলকে বইটি:- বইয়ের নামঃ দ্য বন্ড অব ফেইথ ( দৃঢ় করো ঈমানী বন্ধন ) মূল লেখকঃ মুসআদ হুসাইন মুহাম্মাদ অনুবাদক: আহলুল্লাহ মুনীব প্রকাশনীঃ আয়ান প্রকাশন সম্পাদনায়ঃ হামদুল্লাহ লাবীব বিষয়: ঈমান, আকীদা, বিশ্বাস প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ২০২১ প্রচ্ছদমূল্যঃ ২২০ টাকা পৃষ্ঠা সংখ্যাঃ ১১২ বাইন্ডিংঃ পেপারব্যাক গ্রন্থস্বত্ব: আয়ান টিম বানান: ফেরদাউস মিক্বদাদ প্রচ্ছদ ও পৃষ্ঠাসজ্জাঃ ফেরদাউস মিক্বদাদ"
Fabiha Binte Kashem , Sep 26, 2021
"বিসমিল্লাহির রাহমানির রাহীম। ভাতৃত্ব,ৃসৌহার্দ,বন্ধুত্ব,বন্ধন - শব্দগুলো আমাদের জীবনের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে। ইসলাম তো এই শব্দগুলোর আধার। ইসলাম কখনোই বিচ্ছেদ সমর্থন করে না। পারস্পরিক সুস্পর্ক বজায় রাখা, ভাতৃত্বের বন্ধন অটুট রাখা উম্মাহর সংহতির অন্যতম মূলমন্ত্র। তাই বন্ধুত্ব বা ভাতৃত্বের প্রগাঢ় বন্ধনে আবদ্ধ হবার আগে দেখে নিতে হবে আপনি কার সাথে আপনার বন্ধন শক্তিশালী করতে যাচ্ছেন। আয়ান প্রকাশনীর প্রকাশিতব্য "দ্য বন্ড অব ফেইথ" বইটি এসব মূল্যবান আলোচনা নিয়েই পাঠক মহলের অপেক্ষা করছে। 🍀 কথায় আছে - 'সৎসঙ্গে স্বর্গবাস,অসৎ সঙ্গে সর্বনাশ।' কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাই, কোন সঙ্গটি অসৎ এবং অকল্যাণকর তা বুঝে ওঠার আগেই মানুষ সেই সঙ্গ দ্বারা অনেকাংশে প্রভাবিত হয়ে যায়। সম্পর্কগুলো যেমন আমাদের জন্য নিয়ামাত,ঠিক তেমনি ফিতনাও বটে। যে বন্ধুত্ব,ভাতৃত্ব আপনার জন্য ইহকালীন ও পরকালীন কল্যাণ বয়ে আনবে তা নিঃসন্দেহে আপনার জন্য নিয়ামাত। কিন্তু যে সম্পর্ক আপনাকে ইবাদাত থেকে দূরে সরাবে,আপনার চরিত্রে হাজারো অনৈতিক রোগের সমারোহ ঘটাবে তা কখনও নিয়ামাত হতে পারে না। এই বন্ধুত্ব-ভাতৃত্ব এবং প্রীতির সম্পর্কগুলো গড়ে উঠে বিশ্বাস আর ভরসার ভিত্তিতে। তাই আপনার বিশ্বাসের মূল্যবান স্থানটিতে কাকে স্পেস দিচ্ছেন ভেবে দেখা উচিত নয় কি? সেজন্যই, রাব্বে কারীমের মনোনিত দ্বীন ইসলামে সবকিছুর জন্য একটি নির্দিষ্ট সীমা এবং সুনির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে। আয়ান প্রকাশনীর প্রকাশিতব্য "দ্য বনড অব ফেইথ" বইটিতে এই প্রত্যেকটি বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। 🍀 "দ্য বন্ড অব ফেইথ" বইটি যেমন সময়োপযোগী,ঠিক তেমনি সকল বয়সের পাঠকদের জন্য প্রযোজ্য। জীবনের যে কোন বয়সে,যে কোন মূহুর্তে যে কারোর সাথে বন্ধুত্ব, ভাতৃত্ব গড়ে উঠতে পারে। তাই বইটি সব বয়সের পাঠকদের পড়া উচিত বলে আমি মনে করি। সবচে' বড় বিষয় হলো বর্তমান সময়ে আমরা মুশরিক,নাস্তিকদেরও আমাদের বন্ধু তালিকায় অন্তর্ভুক্ত করে ফেলি। আজকাল আমাদের একটাই মোটো - 'মনের থাকলেই বন্ধু,তার বিশ্বাস-নীতি নিয়ে মাথাব্যথা নেই'। অথচ, ইসলাম বলছে মুশরিক, সংশয়বাদী,অবিশ্বাসী,আল্লাহদ্রোহী - কখনো বিশ্বাসী বা মুমিনদের বন্ধু হতে পারে না। যখন আপনি তাকে বন্ধু হিসেবে মেনে নেবেন সেটার অর্থ এই যে আপনার ঈমান কমজোর। তাছাড়া , "দ্য বন্ড অব ফেইথ" বইটি আমাদের আরও জানান দেবে একজন উত্তম বন্ধুর কি কি গুণাবলী থাকতে হবে,কিভাবে সেই গুণাবলীসমূহ নিজের চরিত্রে আবাদ করা যায়, বন্ধুত্ব ভাতৃত্ব হওয়া উচিত আল্লাহর জন্যই ইত্যাদি মূল্যবান নাসীহাহ। আশা করছি প্রকাশিতব্য বইটি হাল আমলের মানুষজনের জন্য বিশেষ উপকারী হিসেবে সাবিত হবে। আর বইপ্রিয়দের জন্য হবে সুখপাঠ্য। বইটির সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আমীন। 📙 বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) 🖋️ মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ 🖋️ অনুবাদ- আহলুল্লাহ মুনীব 🖋️ সম্পাদনা- হামদুল্লাহ লাবীব মুদ্রিত মূল্য- ২২০৳ পৃষ্ঠা সংখ্যা- ১১২ কভার- পেপারব্যাক"
Saikat Ahmed , Sep 26, 2021
"⬛️ভূমিকা ◼️ছোটবেলা থেকেই আমরা "সততা একটি মহৎ গুন","মিথ্যা বলা মহাপাপ" ইত্যাদি বলে আসলেও বাস্তব জীবনে আমরা এর প্রতিফলন দেখাতে পারি না। সততা,বিশ্বস্ততা ইত্যাদি কোন অবহেলিত বস্তুর মতোই আমাদের কাছে বিবেচিত হয়। অথচ আমরা জানি না এসব চারিত্রিক গুনাবলির মহত্ত।আমরা ধরে রাখতে পারি না একটা সুন্দর চরিত্র। এসব বিষয়ের গুরত্ব বোঝা কিংবা এগুলোর চর্চা করা আমাদের তথাকথিত ব্যস্ততাপূর্ণ জীবনের অন্তরালেই রয়ে যায় । ◼️ যেখানে সুন্দর চরিত্রই আমাদের ঈমানের অন্যতম মানদন্ড সেখানে আমরা এর প্রতি অত্যন্ত উদাসীন। তাই সুন্দর চরিত্র গঠন ও আমাদের ঈমানী বন্ধনকে দৃঢ় করার জন্য আয়ান প্রকাশন এর উদ্যেগে প্রকাশিত হতে যাচ্ছে "মুসঅাদ হুসাইন মুহাম্মদ" রচিত "আহলুল্লাহ মুনীব" অনুদূতি "দ্য বন্ড অফ ফেইথ" বইটি। ⬛️যা যা থাকবে বইটিতেঃ ৩০ টি আলাদা আলাদা শিরোনামে সুন্দর চরিত্র গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে।যার মধ্যে উল্লেখযোগ্য কিছু শিরোনাম হচ্ছে বন্ধু নির্বাচন,বিশ্বস্ততার প্রাধান্য,কৃত্রিমত্তা পরিহার করো,ভুলগুলো ক্ষমা করো,ভ্রাতৃত্বের শিষ্টাচার ইত্যাদি । গল্প,কুরআন ও হাদিসের আলোকে সহজ ও সাবলীল ভাষায় উক্ত বিষয়গুলো আলোচনার কারণে পাঠকের সবগুলো বিষয় বুঝতে সুবিধা হবে এবং এখান থেকে পুর্নাঙ্গ জ্ঞান লাভ করে বাস্তব জীবনে সেগুলোর প্রয়োগ করে নিজের চরিত্রকে আরো উন্নত করে নিজের ঈমানী বন্ধনকে আরো মজবুত করতে পারবে ইন শা আল্লাহ। একনজরে বইটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যঃ ◼️ কুরআন ও হাদিসের আলোকে সুন্দর চরিত্র গঠনের গুরুত্ব ও তাৎপর্য বর্ননা। ◼️গল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়সম্পর্কে পাঠদান। ◼️বাস্তব জীবনে সুন্দর চরিত্র চর্চার প্রয়োজনীয় বিষয়সমূহ বিস্তারিতভাবে বিবরণ দেওয়া। ◼️সহজ,সরল ভাষায় প্রত্যেকটি বিষয় উপস্থাপন। ◼️সুন্দর অলংকরণ ও বিন্যাস। ◼️সর্বোপরি, বইটির সরল অনুবাদ বইটিকে পূর্নতা দান করেছে। ⬛শর্ট পিডিএফ পড়ে আমার পাঠ্যানুভুতিঃ বইটির পড়ার শুরুতেই যে বিষয়টি আমাকে মুগ্ধ করেছে সেটি হলো বইটির অলংকরণ ও বিন্যাস। এককথায় চমৎকার। যার কারণে বইটিতে মনোযোগ ধরে রাখা অনেকটাই সহজ হবে। তাছাড়া,বইটির অনুবাদ নিয়ে নতুন করে বলার কিছু নেই। বইটির সহজ ও সরল অনুবাদই বইটিকে পূর্নতা দান করেছে। প্রত্যেকটা অধ্যায়তেই কুরআন ও হাদিসের রেফারেন্স এর কারণে পাঠকের মনেও কোন বিষয় নিয়ে সন্দেহপ্রবনতায় ভোগার সুযোগ নেই। সবাই বইটি থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবে বলে আমি আশাবাদী। প্রত্যেক মুসলিমেরই বইটি একবার হলেও পড়ে দেখা উচিত। ⬛ যে কারণে বইটি আপনার পড়া উচিতঃ একজন মুসলিম হিসেবে উত্তর চরিত্র থাকা আমাদের সবারই আবশ্যক একটি বিষয়। উত্তম চরিত্র ঈমানী বন্ধন দৃঢ় করে,সবার সাথে সম্পর্ক সুন্দর করে ও আখিরাতের সফলতার পথের দিকে মানুষকে ধাবিত করে। তাছাড়াও একটি সুন্দর সমাজ গঠনের জন্যও এর গুরুত্ব অপরিসীম। উত্তম চরিত্র চর্চার মাধ্যমে বিষাক্ত সমাজকে অনেকটাই পুনর্গঠন করা সম্ভব। এর জন্য সর্বপ্রথম আমাদের নিজেরদেরকে বদলাতে হবে। তবে দিশেহারা পথিকের যেমন একটা নির্দেশনা প্রয়োজন তেমনি আমাদেরও এক্ষেত্রে একটি নির্দেশনা প্রয়োজন। এক্ষেত্রে আয়ান প্রকাশন থেকে প্রকাশিতব্য "দ্য বন্ড অফ ফেইথ" আপনার জন্য একটি দিক নির্দেশক হিসেবে কাজ করবে। আশা করি বইটিকে অনুসরণ করে আপনারাও পৌছে যেতে পারবেন আপনাদের কাংখিত সফলতায়। ইন শা আল্লাহ। ◼️ মুসলিম জাতির জন্য একটি ম্যাসেজ, ◾জীবনে চলার পথে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না । অনেক সময় আমরা ভুল লোকের সাথে মিশের আমাদের সুন্দর চরিত্রকে কুলষিত করি । আমরা আল্লাহ তায়লার কাছে সবসময় এধরণের লোকের থেকে পানাহ চাইবো এবং এধরনের মানুষের সাথে বন্ধুত্ব করব না । এজন্য আমাদেরও বন্ধু নির্বাচনের জন্য কিছু জ্ঞান অর্জন করা সম্ভব । "দ্য বন্ড অফ ফেইথ" বইটির বন্ধু নির্বাচন অধ্যায়টি এক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারবে । আমরা সবসময় ভালো মানুষকে আমাদের বন্ধু হিসেবে গ্রহন করবো এবং এসব মানুষকে আমাদের সাথে মিশতে দিয়ে আমাদের পরকালীন সফলতাকে রহিত করবো না । আল্লাহ তায়লা সবাইকে সফলতা দান করুক । আমীন । ◼️বই পরিচিতিঃ ◾বইয়ের নামঃ দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) ◾মূলঃ মুসআদ হুসাইন মুহাম্মাদ ◾অনুবাদকঃ আহলুল্লাহ মুনীব ◾সম্পাদনাঃ হামদুল্লাহ লাবীব ◾মুদ্রিত মূল্যঃ ২২০৳ ◾পৃষ্ঠা সংখ্যাঃ ১১২ ◾বাইন্ডিং পেপারব্যাক ◾প্রকাশনায়ঃ আয়ান প্রকাশন"
Md. Shabeeb Ameen , Sep 25, 2021
"◼️শুরুর কথাঃ ◾ছোটবেলা থেকেই আমাদেরকে আমাদের Aim in life বা তুমি কি হতে চাও জিজ্ঞেস করলে আমরা বেশিরভাগ মানুষই বিনা বাক্য ব্যয়ে বলে থাকি 'আমি মানুষ হতে চাই'। আদর্শ মানুষের কোন গুণাবলি আমাদের মধ্যে থাক বা না থাক মুখে মুখে আমরা ঠিকই আওড়াতে থাকি আমি একজন আদর্শ মানুষ হবো আর ঠিক কতজন মানুষ যে আদর্শ মানুষ হতে পারে তা বর্তমান বিশ্বের দিকে তাকালে খুব সহজেই দৃষ্টিগোচর হয়। ◾আমাদের মধ্যে না আছে বিশ্বস্ততা, না আছে ভ্রাতৃত্ববোধ, না আছে একতা, সততা, বন্ধুত্বপূর্ণ মনোভাব। এসকল বিষয় আমাদের আদর্শ মানুষ হবার সামনে যেন একেকটা বড় বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে। আর এ দেয়াল গুলোকে টর্চ লাইটের আলো ফেলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার জন্যই যেন আয়ান প্রকাশন থেকে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে মুসআদ হুসাইন মুহাম্মাদ-এর লেখা 'দ্য বন্ড অব ফেইথ' বইটি। ◼️যা যা থাকবে বইটিতেঃ ◾বইটির সূচিপত্র থেকে সুন্দর চরিত্র সম্পর্কে কুরআনের আয়াত ও হাদীস, বন্ধু নির্বাচন, আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের শর্ত; ভিত্তি; দাবি ও উপকারিতা, কিছু চিত্তাকর্ষক ঘটনা; দৃশ্য ও দৃষ্টান্ত, বিশ্বস্ততার প্রাধান্য; প্রতিদান; মূল্য ও বিশ্বস্ততা প্রকাশের বিভিন্ন ক্ষেত্র, সত্য ও সততা সম্পর্কিত কুরআন ও হাদীসের বাণী; গুরুত্ব ও সততা অনুপম প্রকাশ, ভ্রাতৃত্বের শিষ্টাচার ও অধিকার এবং কৃত্রিমতা পরিহার এরকম প্রায় ৩০টি আলাদা আলাদা শিরোনামে এসকল বিষয়ে বিস্তারিত আলোচনার আভাস পাওয়া যায়। বইটি উপরোক্ত বিষয় সমূহ খুবই সহজ এবং সাবলীল ভাষায় ব্যক্ত করে যা পাঠককে উক্ত বিষয়গুলো সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান দান করবে। এছাড়াও বইটি পড়ে আপনি জানতে পারবেন- ◾কুরআন ও হাদিসের আলোকে সুন্দর চরিত্রের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব ◾যেভাবে সঠিক বন্ধু নির্বাচন করতে হয় ◾আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উপকারিতা ◾সম্পদের মাঝে ভাইয়ের অধিকার ◾বিশ্বস্ততার প্রতিদান ◾কুরআন ও হাদিসের আলোকে সততা ◾ভ্রাতৃত্বের মধ্যে কৃত্রিমতা পরিহার করার গুরুত্ব ◼️শর্ট পিডিএফ পড়ে আমার অনুভূতিঃ বইটি খুব সহজ,সরল এবং প্রাঞ্জল ভাষায় অনূদিত হয়েছে তাই যেকোনো সাধারণ পাঠক খুব সহজেই পড়তে এবং বিষয়গুলোর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। বইটি শুরুই হয়েছে পবিত্র কুরআনের আয়াত দিয়ে। সর্বোপরি, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রতিটি মুসলমানেরই বইটি পড়া উচিত বলে মনে করি। ◼️যে কারণে বইটি সকলের পড়া উচিতঃ ◾বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই, মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয় আজ চরমরূপ লাভ করেছে। দৈনিক পত্রিকাগুলোর পাতা খুললেই আমরা দেখতে পাই, চারিদিকে শুধু চুরি-ডাকাতি, খুন-খারাবি আর ধর্ষণের নির্মম চিত্র। এরজন্য দায়ী আমরাই। এই কলুষিত সমাজকে বদলানোর আগে প্রথমেই আমাদের নিজেদেরকে বদলাতে হবে। আর আমাদের এ বদলানোর পিছনে এবং আমাদের মধ্যে ঈমানী বন্ধনকে দৃঢ়তা দান করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে 'দ্য বন্ড অব ফেইথ' বইটি। বইটিতে এমন এমন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে যা প্রাত্যহিক জীবনে প্রতিনিয়তই কাজে লাগবে এবং মানুষে মানুষে ভ্রাতৃত্বের পবিত্র বন্ধনে আবদ্ধ হতে অনুপ্রেরণা জোগাবে। ◼️পরিশেষে, ◾হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, "মানুষ তার বন্ধুর ধ্যান-ধারণার অনুসারী হয়ে থাকে" অর্থাৎ আপনার বন্ধু যেমন হবে তার একটি প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার উপরও পড়বে। যেমনটা বাংলা প্রবাদ বাক্যেও আমরা দেখতে পাই, "সঙ্গ দোষে লোহা ভাসে।" আল্লাহ আমাদেরকে প্রকৃত বন্ধু নির্বাচন করতে, প্রত্যেক মুসলিমের মধ্য ঈমানী বন্ধনের দৃঢ়তা দান করে এবং প্রত্যেককে একেকজন আদর্শ মানুষ হিসেবে জীবন ধারণের তৌফিক দান করুক। আমীন। ◼️বই পরিচিতিঃ ◾বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) ◾মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ ◾অনুবাদ- আহলুল্লাহ মুনীব ◾সম্পাদনা- হামদুল্লাহ লাবীব ◾মুদ্রিত মূল্য- ২২০৳ ◾পৃষ্ঠা সংখ্যা- ১১২ ◾বাইন্ডিং- পেপারব্যাক ◾প্রকাশনায়: আয়ান প্রকাশন"
Ruponti Shahrin , Sep 24, 2021
"নেককার, আল্লাহওয়ালা, খোদাভীরু এবং পরহেজগার- এমন লোকদের সংস্পর্শ মানুষের জন্য কতইনা কল্যাণ ও উপকার বয়ে আনে! আর কতইনা ক্ষতিকর০ অসৎ, দুনিয়ামুখী-বস্তুবাদীদের সঙ্গ। বলছিলাম এমন বন্ধুদের পরিচয় সম্পর্কে যা জান্নাতের ঠিকানা নির্দেশ করে। আর যেই বন্ধুকে খুঁজে না পেলে ইহকাল ও আখিরাত দোজাহানেই অপূরণীয় ক্ষতির হাতছানি। দ্য বন্ড অফ ফেইথ- বইটি এমন কিছু সুক্ষ্ণ বিষয় নিয়ে লেখা হয়েছে যা জীবনঘনিষ্ঠ। আবার আখিরাতের হিসাব-নিকাশের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আল্লাহ পাক কুরআনুল কারীমে এরশাদ করেছেন- ‘আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে।’ (সূরা কাহফঃ আয়াত ২৮) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে আল্লাহর পাক এই বাণী নাযিল করলেও আমাদের জন্য তা জীবন গড়ার পাথেয়। বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব এমন দুটি সম্পর্ক যার আদর্শে রচিত হয় চিন্তাচেতনা, দর্শন ও কর্মপদ্ধতি। মিশরের ফেরাউন তার অর্ধেক বুদ্ধি কাজে লাগিয়েছিল। কিন্তু মূল চালিকাশক্তি ছিল হামান। সে ছিল তার উপদেষ্টা। আর এভাবেই সে ও তার বন্ধু চিরতরে পৃথিবীর বুকে ধৃষ্টতার নজির হিসেবে পেশ হলো। আল্লাহর অবাধ্যতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল শুধু হামানের প্ররোচনায়। তাই বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধে সতর্কতা অবলম্বন করা বিচক্ষণতা ও প্রজ্ঞার পরিচয় বহন করে। বইটির আকর্ষণীয় দিকঃ - গল্পে গল্পে নীতি শিক্ষা রয়েছে। - বন্ধুত্ব ও ভ্রাতৃত্বকে আলাদা ও সমান উদাহরণসহ দুইভাবেই ব্যাখ্যা করা হয়েছে। - নবীজীবনের সততার অনুপম প্রকাশ বর্ণিত হয়েছে। - সম্পর্কের অধিকার ও শিষ্টাচার সম্পর্কে বিধিবিধান দেয়া হয়েছে। - আল্লাহর জন্য দুই সম্পর্ক রক্ষা ও পরিত্যাগের উপকারিতা আলোকপাত করা হয়েছে। - কৃত্রিমতা বর্জিত, বিশ্বত্ব সম্পর্কের বুনিয়াদ নিয়েও রয়েছে কিছু কথা। - চরিত্রের উন্নয়ন কীভাবে সম্পর্কের উন্নয়নের সাথে জড়িত তা নিয়ে রয়েছে টিপস। মতামতঃ খুবই সহজ-সরল প্রকাশভঙ্গী। বাহুল্য বর্জিত। সাহিত্যের কাব্যিক ভাব বা লিখনশৈলী পরিহার করে একদম সহজ বাংলায় রচিত হয়েছে। কিন্তু পাঠকের চোখ বানান প্রমাদে আটকে যাবে। সুচীপত্র থেকে শুরু করে বইয়ের আলোচনার পাতাতেও শব্দের বানান ভুল চোখে পড়েছে। যেগুলো সম্পাদনার গাফেলতি বা তাড়াহুড়োর ফল হলেও রুচিশীল পাঠকের জন্য দৃষ্টিকটু। বাংলা ভাষাভাষীদের জন্য ইসলামি সাহিত্যের প্রচার প্রসার বৃদ্ধির সাথে সাথে এর রস ও মাধুর্য ধরে রাখতে লিখনশৈলীর ভূমিকা ব্যাপক। তাই প্রকাশিতব্য বইটির সম্পাদনা ও পরিমার্জনের প্রতি গুরুত্ব দেয়ার তাগিদ অনুভব করছি। পাঠকগণ, আশা করি, ঈমানী বন্ধন দৃঢ় করতে বইটি খুব প্রেরণা যোগাবে। সাথে সাথে কিছু চিত্তাকর্ষক আলোচনা ও বিরল দৃষ্টান্তের উদাহরণ, কারও কারও জীবন পাল্টে দেবে। আর কারও জীবনকে দ্বিতীয়বার ঢেলে সাজাবে। বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ এমন দুটি স্পর্শকাতর সম্পর্ক যা সুন্দর করে টিকিয়ে না রাখতে পারাও অসম্মানের। আবার আদর্শবান বন্ধু ও ভাইয়ের সাথে চলার পথের শেষ গন্তব্য জান্নাতুল ফিরদাউস। আল্লাহুম্মা বারিক লাহু।"
Rashed , Sep 22, 2021
"বই পরিচিতি : ___________ বই : দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানি বন্ধন) লেখক : মুসআদ হুসাইন মুহাম্মাদ অনুবাদক : আহলুল্লাহ মুনীব সম্পাদনা : হামদুল্লাহ লাবীব মুদ্রিত মূল্য : ২২০৳ পৃষ্ঠা সংখ্যা : ১১২ প্রচ্ছদ : ফেরদাউস মিক্বদাদ প্রকাশন : আয়ান প্রকাশন ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব : ___________________ ধরিত্রীতে বেঁচে থাকার জন্য মানুষের যেমন খাদ্য, বস্ত্র ও বাসস্থান প্রয়োজন, তেমনি সমাজে বসবাস করার জন্য প্রয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির। কেননা মানুষ সামাজিক জীব; সমাজবদ্ধ হয়ে চলা মানুষের সহজাত প্রবৃত্তি। আর মানুষের স্বভাব-প্রকৃতিই এমন যে, কোনো মানুষ একাকী থাকতে চায় না। সমাজের অন্য সবার সঙ্গে প্রীতির মেলবন্ধনে জড়িয়ে থাকতে আগ্রহী। এই পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সম্প্রীতির মায়াজাল মানুষের মধ্যে বন্ধুত্বের আবহ সৃষ্টি করে। ইসলাম সম্পূর্ণ জীবনব্যবস্থার নাম। এখানে বন্ধু হিসেবে আমি-আপনি কাকে গ্রহণ করব–সে বিষয়েও দিক নির্দেশনা বিদ্যমান। আল্লাহপাক পবিত্র কুরআনুল কারিমে বলেন, 'মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে,তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না।'- সুরা ইমরান :২৮ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'মানুষ তার বন্ধুর ধর্ম (স্বভাব-চরিত্র) দ্বারা প্রভাবিত। সুতরাং সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা যেন অবশ্যই যাচাই করে নেয়। - মুসনাদে আহমাদ, তিরমিজি। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি (রহ.) বলেছেন, 'যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে পাঁচটি গুণ থাকা চাই। তা হলো-'বুদ্ধিমত্তা ও সৎ স্বভাবের অধিকারী হওয়া এবং পাপাচারী, বেদআতি ও দুনিয়াসক্ত না হওয়া।' পাঠ অনুভূতি : ____________ আমাদের এখন বন্ধুর অভাব নেই। বিশেষ করে তরুণ প্রজন্ম এ দিকটায় সবচেয়ে বেশি এগিয়ে। তবে বন্ধু নির্বাচনে আমরা অনেকেই ভুল করে বসি, আর সেই ভুলের মাশুল সারাজীবন বয়ে বেড়াতে হয়। মাদক থেকে শুরু করে কঠিন কঠিন বদঅভ্যাসে লিপ্ত হয়ে যাই এই বন্ধুদের সাথে চলতে গিয়ে। যতক্ষণ ভালোবাসা থাকে ততক্ষণ তার প্রিয়পাত্র হয়ে পাশে থাকি; যেই কিনা স্বার্থে আঘাত লাগে—তখন সে বন্ধুকে হত্যা করতেও দ্বিধাবোধ করি না। আফসোস! আজ যদি বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে ইসলামের দিকনির্দেশনা অনুসরণ করতাম, তাহলে এই সমাজ ও রাষ্ট্রের চেহারা এরকম হতো না। আয়ান প্রকাশন থেকে প্রকাশিতব্য বই 'দ্য বন্ড অব ফেইথ' বইটির শর্ট পিডিএফ আমি পড়েছি। বইটিতে লেখক বন্ধু নির্বাচন, বন্ধুর হক আদায় করা, আল্লাহর জন্য করা বন্ধুত্বের শর্ত ও ভিত্তি, ইসলামে ভ্রাতৃত্ববন্ধনের উপকারিতা, সততা ও বিশ্বস্ততার পরিচয় দেওয়া, প্রয়োজন পূরণে এগিয়ে থাকা, তার ভুলগুলো ক্ষমা করা এবং তার জন্য দুআ করা ইত্যাদি বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করেছেন। বইটি পড়ার মাধ্যমে আমরা বন্ধুর হক, তার সাথে আচরণ কেমন হওয়া চাই এবং কোন কোন বন্ধু আমার জীবনকে ফুলের মতো সুবাসিত করে তুলবে তাদের পরিচয় খুঁজে পাবো। জানতে পারব, ভ্রাতৃত্বের এই মধুর সম্পর্ক বজায় রাখার জন্য কুরআন-হাদিসে কী কী আদেশ আমাদের দেওয়া দিয়েছে। আল্লাহপাক বইটির সঙ্গে সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।"
Amit Hasan , Sep 22, 2021
"■ শুরুর কথা- দুনিয়াবী জীবনে বিভিন্ন তাগিদে আমাদের একে অন্যের সংস্পর্শে আসতে হতে হয় এটি সৃষ্টিশীল প্রক্রিয়া। ভালো মানুষের সংস্পর্শে আসলে আমরা যেরকম ভালোর দ্বারা প্রভাবিত হই ঠিক তেমনি খারাপ মানুষের সংস্পর্শে আসলে তাদের মন্দ দিকগুলো আমাদেরকে প্রভাবিত করে। ইসলামি দৃষ্টিতে অবশ্যই মন্দ কাজ পরিতাজ্য। তাই আমাদের উচিত এমন মানুষদের সংস্পর্শে আসা যাদের নিজেদের জীবন ইসলামী ধারায় আলোকিত। আর তাদের সংস্পর্শে আমরাও যেন তাদের আলোকচ্ছটায় নিজেদের জীবনকে আল্লাহর রঙে রাঙাতে পারি। কিভাবে আমরা আমাদের জীবনের পারস্পরিক সম্পর্ক বা বন্ধন গুলোকে শক্তিশালী করবো? কিভাবে আমরা আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়ন করবো? সম্পর্ক বা বন্ধনকে দৃঢ় করতে কোন গুণগুলো ধারণ করা প্রয়োজন? কোন গুলো বর্জনীয়; তারই জানান দেবে আলোচ্য বই "দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন )" ■ বইটিতে যা যা থাকবে- বইটি আকর্ষণীয় ২৯ টি অধ্যায়ে সুসজ্জিত। সূচিপত্র দেখেই ধারণা করা যায় বইটি ভেতর কেমন হবে। বইটিতে আমাদের প্রাত্যহিক জীবনে আল্লাহ ও মানুষের সাথে বন্ধন গঠনে যে মানবীয় গুণগুলো একজন মুসলিমের মাঝে থাকা উচিত। যেমন- বিশ্বস্ততা, ভ্রাতৃত্ব,বন্ধুত্ব, সুন্দর চরিত্র, সত্যবাদিতা ইত্যাদি গুণগুলোকে কুরআন হাদিসের আলোকে, কিছু আকর্ষনীয় গল্পের আলোকে আলোকপাত করা হয়েছে। এই গুণগুলোর প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এই গুণগুলো অর্জনে আমাদের করণীয়সমূহ আলোকপাত করা হয়েছে। ■ শর্ট পিডিএফ পড়ে পাঠ্যানুভূতি- শর্ট পিডিএফে বইটির ভিন্ন ভিন্ন সাতটি অধ্যায়ের চয়িতাংশ আলোচিত হয়েছে। সুন্দর চরিত্র গঠনে কুরআনের নসীহত, বন্ধু নির্বাচনে আমাদের করণীয়তা, বিশ্বস্ত হও, বিশ্বস্ততার প্রতিদান, এর বিভিন্ন ক্ষেত্র, এর মূল্য ইত্যাদি শিরোনামে এই গুণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হবে পাঠক। এছাড়া সত্যবাদী হও শিরোনামে সত্যবাদিতার গুরুত্ব সম্পর্কে আলোচনা রয়েছে। পঠিত অংশের প্রতিটি পাতায় কুরআন ও হাদিসের যথাযথ রেফারেন্স সহিত আলোচনা করা হয়েছে। বইটির অনুবাদও যথেষ্ট সহজ, সরল ও প্রাঞ্জল মনে হয়েছে। বাংলা ভাষায় বইটি অনন্য ভূমিকা রাখতে পারবে আশা করছি। ■ বইটি কেন পড়া উচিত- একজন মানুষের জীবনে ইসলামের সূচনা হয় ঈমান তথা বিশ্বাস আনয়ন করার মাধ্যমে। আর সেই বিশ্বাস হতে হয় দৃঢ়তাপূর্ণ যা তাকে এমন এক জীবনব্যবস্থার দিকে ধাবিত করে সেই জীবনবিধান ওহীর নূর দ্বারা পরিপূর্ণ। আর সেই ওহীর নূরের আলোকচ্ছটায় যে আলোকিত হয় সেই মানবাত্না লাভ করে এমন সব মানবীয় গুণ যা তার ঈমানকে যেমন মজবুত করে তেমন তার প্রভাবে প্রভাবিত হয় পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। যার প্রভাব হয় সুদূরপ্রসারী। এমনই কিছু মানবীয় গুণাবলীর কথা, সেগুলো কিভাবে পূর্ণতা পাবে, কিভাবে আমাদের সামাজিক বন্ধন গুলো আরো সুদৃঢ় ও মজবুত হবে তার কথা জানান দেবে আলোচ্য বইটি। এই বিষয়গুলো জানতে বইটি পাঠ করা আবশ্যক বলে মনে করি। ■ শেষ কথা- বর্তমান মুসলিম সম্প্রদায় অন্ধকারে নিমজ্জিত তারা তাদের পথের দিশা হারিয়ে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য বাদ দিয়ে দুনিয়াবী সফলতার জন্য আল্লাহর বিরুদ্ধ শক্তি ঘোর ইসলামের শত্রু গুলোর সাথে সম্পর্ক স্থাপন করছে যা মোটেও কাম্য নয়। এই বইটি আশা করি প্রতিটি মুসলিম ব্যক্তিকে চিন্তার খোরাক জোগাবে কাদের সাথে সম্পর্ক উন্নয়ন করা উচিত এবং কাদের সাথে সম্পর্ক ছিন্ন করা প্রয়োজন। ■ এক নজরে বই- ~বই- দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন)️ ~মূল- মুসআদ হুসাইন মুহাম্মাদ ~অনুবাদ- আহলুল্লাহ মুনীব ~সম্পাদনা- হামদুল্লাহ লাবীব ~মুদ্রিত মূল্য- ২২০৳ ~পৃষ্ঠা সংখ্যা- ১১২ ~বাইন্ডিং- পেপারব্যাক ~প্রকাশনায়: আয়ান প্রকাশন"
মুহাম্মদ রুবেল মিয়া , Sep 22, 2021
"বইয়ের নাম : দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) লেখক : মুসআদ হুসাইন মুহাম্মাদ সম্পাদক : হামদুল্লাহ লাবীব প্রকাশনায় : আয়ান প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ১১২ মুদ্রিত মূল্য : ২২০ টাকা বাইন্ডিং : পেপারব্যাক জীবনে চলার পথে কতো মানুষের সাথেইতো আমাদের বন্ধুত্ব হয়। কারো সাথে বন্ধুত্ব হয় ক্ষনিকের, আবার কারো সাথে সারাজীবনের। বন্ধুত্ব প্রতিষ্ঠা করার আদেশ ইসলামের অন্যতম একটি সৌন্দর্য। তবে ইসলামে বন্ধুত্ব করার ক্ষেত্রে রয়েছে কিছু দিকনির্দেশনা ও বিধিনিষেধ। আমাদের মনে রাখতে হবে, বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তেমনি শত্রুতাও হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইসলামে কাফিরকে বন্ধু বানানোর অনুমতি নেই। বন্ধুত্ব করতে হবে মুমিন এবং মুত্তাকিদের সাথে। যারা মুসলিম এবং আল্লাহওয়ালা তাঁরাই অন্য মুসলিমের বন্ধু হওয়ার অধিক উপযুক্ত। বন্ধুত্ব প্রতিষ্ঠা করার পর আসে বন্ধুত্বের হক এবং বন্ধুর প্রতি দায়িত্ব ও কর্তব্য। ইসলাম বন্ধুত্বের প্রতি যেমন উৎসাহ দেয় তেমনি বন্ধুত্ব ধরে রাখার প্রতিও উৎসাহ দেয়। আর কিভাবে ইসলামি উপায়ে বন্ধুত্ব ধরে রাখা যাবে, বন্ধুত্বের হক আদায় করা যাবে এবং বন্ধুত্বকে সুদৃঢ় করা যাবে সে সম্পর্কে জ্ঞানার্জন করা আমাদের জন্য জরুরি। আর সে জরুরি দিকটির কথা লক্ষ্য রেখেই আয়ান প্রকাশন নিয়ে আসছে "দ্য বন্ড অফ ফেইথ" অর্থাৎ দৃঢ় করো ঈমানী বন্ধন নামক বইটি। বইটির আলোচ্য বিষয় : দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) বইটিতে বন্ধুত্ব প্রতিষ্ঠা, বন্ধুত্বের হক এবং বন্ধুদের প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ে লিখিত একটি গ্রন্থ। বইটিতে কাদের সাথে বন্ধুত্ব করা যাবে, কাদের সাথে করা যাবেনা, কারা মুসলিমদের প্রকৃত বন্ধু, বন্ধু নির্বাচন, ইসলামে বন্ধুত্বের শর্ত, বন্ধুদের প্রতি মুসলিমের আচরণ, বন্ধুত্ব ধরে রাখতে একজন ব্যক্তির মাঝে যে গুণগুলো থাকা প্রয়োজন সে গুণগুলোর বিস্তারিত আলোচনা এবং কুরআন ও হাদিসে বর্ণিত সৎ বন্ধুত্বের কিছু দৃষ্টান্ত আলোচনা করা হয়েছে। বইটি পাঠ করার প্রয়োজনীয়তা: চলতে ফিরতে আমরা কতো জনকেই তো বন্ধু বানাই। কারো সাথে বন্ধুত্ব গাঢ় হয়, কারো সাথে হয়না। কিন্তু ইসলামে বন্ধুত্বের ব্যপারেও আছে দিকনির্দেশনা ও বিধিনিষেধ, তা কি আমরা জানি? অথচ আমাদের বন্ধুত্ব এবং শত্রুতা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। এজন্যই আল্লাহর জন্য বন্ধুত্ব ও আল্লাহর জন্য শত্রুতা আমরা কিভাবে গড়বো সে সম্পর্কে জ্ঞানার্জন করা আমাদের অন্যতম দায়িত্ব। সে দায়িত্ব আদায়ের লক্ষ্যেই আমাদের পড়তে হবে দ্য বন্ড অব ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) বইটি। তাছাড়া বন্ধুত্বের মধ্যে রয়েছে বন্ধুত্বের হক। সে সম্পর্কে জানার জন্যও বইটি পড়া আমাদের জন্য জরুরি। ইনশাআল্লাহ বইটি আমাদের বন্ধুত্ব ও শত্রুতার মাপকাঠি এবং বন্ধুত্বের হক আদায় ও সেই সম্পর্ককে দুনিয়া ও আখিরাতের সফলতার কারণ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।"
উম্মে হানি নাসরিন , Sep 19, 2021
"ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব, হৃদ্যতা ও ভালোবাসা শব্দগুলো কে ঘিরেই আবর্তিত হয় মানব জীবন। এই বন্ধন গুলোই যেন আমাদের জীবনে টিকে থাকার শক্তি। সজ্জন কুজন সবার সঙ্গেই গড়ে উঠে এই বন্ধন, যা আমাদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সম্পর্ক যদি হয় কুজন কারো সঙ্গে তবে তার হৃদয় হয়ে পড়ে কলুষিত এবং অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় সে। কিন্তু সুন্দর ও সৎ স্বভাবের সঙ্গী সন্ধান দেয় সত্য ও সুন্দর পথের। কেননা মানুষের মেধা- মনন, চিন্তা-চেতনা, বোধ-উপলব্ধি বিনির্মানে রয়েছে এসব সম্পর্কের গুরুত্বপূর্ণ ভূমিকা। আর তাই তো ইসলাম এসব ভ্রাতৃত্ব, বন্ধন এবং সঙ্গী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কিছু নীতিমালা এবং দিকনির্দেশনা নির্ধারণ করে দিয়েছে। নিশ্চয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং দ্বীনের স্বার্থে কারো সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া একটি পূণ্যময় ইবাদাত, পূর্ণাঙ্গ ঈমানের পরিচায়ক। ইসলামে ভ্রাতৃত্ব বন্ধনের স্বরুপ এবং সাহাবী মনীষীদের ভ্রাতৃত্ব বন্ধনের নজীর তুলে ধরতেই লেখক মুসআদ হুসাইন মুহাম্মদ রচনা করেছেন, " দ্য বন্ড অফ ফেইথ ( দৃঢ় করো ঈমানী বন্ধন) " নামক বিখ্যাত গ্রন্থ। বইয়ের ভেতরঃ ১১২ পৃষ্ঠার ছোট্ট এই বইটিতে লেখক তুলে ধরেছেন কোরআন হাদিসের আলোকে সুন্দর চরিত্র, বন্ধু নির্বাচন, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ভিত্তি, কিছু চিত্তাকর্ষক কাহিনী, হযরত মুসা (আঃ) এর একটি ঘটনা, বিশ্বস্ততা ও এর নানা দিক, কোরআন হাদিসের আলোকে সত্যবাদীতা, ভ্রাতৃত্বের অধিকার শিষ্ঠাচার এবং উপকারীতা। কোরআন হাদিসের দালিলিক প্রমাণ উপস্থাপন করে লেখক অত্যন্ত সাবলীল ভাবে ভ্রাতৃত্বের বন্ধনকে তুলে ধরেছেন। শর্ট পিডিএফ পাঠে অনুভূতিঃ ১৬ পৃষ্ঠার পিডিএফে মূলত সূচীপত্র ও ভূমিকা সহ সুন্দর চরিত্র, বন্ধু নির্বাচন, বিশ্বস্ত হও, বিশ্বস্ততার প্রতিদান ও এর বিভিন্ন ক্ষেত্র, বিশ্বস্ততার মূল্য সত্যবাদী হও টপিক গুলো আংশিক দেয়া আছে। এটুকু পাঠেই বুঝতে পারি বইটা প্রত্যেক মুসলিমের ঈমানের পূর্ণতা এনে দিতে সহায়ক হবে। কেননা এটা পড়েই প্রত্যেক মুসলিম বুঝতে পারবে কিভাবে আল্লাহর জন্য ভ্রাতৃত্ব বন্ধন গড়তে হয় আর কিভাবে আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে হয়। তাছাড়া বইটা উত্তম চারিত্রিক গুণাবলী অর্জনে এবং একটি সুন্দর কল্যাণমূলক সমাজ নির্মাণেও সহায়ক হবে আশা করি। সহজ সরল অনুবাদ এবং এর সাবলীল ভাষার কারণে বইটি সব মহলে সমান ভাবে গ্রহণ যোগ্য হবে বলে আমি মনে করি। ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন গড়তে গিয়ে যারা হীনমন্যতায় ভোগে, যারা সম্পর্ক গড়ার ক্ষেত্রে শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দেয় কিংবা আল্লাহর জন্য যারা সম্পর্ক গড়া এবং সম্পর্ক ছিন্ন করার প্রয়োজন মনে করতে চায়না বইটা তাদের জন্য। বইটা তাদের ঐ সমস্ত ভ্রান্তির ভেড়াজাল থেকে মুক্ত করে সত্য পথের দিশা দেখিয়ে দিবে। একনজরে বইঃ দ্য বন্ড অফ ফেইথ (দৃঢ় করো ঈমানী বন্ধন) মূল- মুসআদ হুসাইন মুহাম্মদ অনুবাদ- আহলুল্লাহ মুনীব সম্পাদনা - হামদুল্লাহ লাবীব মুদ্রিত মূল্য - ২২০ টাকা পৃষ্ঠা সংখ্যা - ১১২ বাইন্ডিং - পেপারব্যাক প্রকাশনা- আয়ান প্রকাশন"
Fahim Shahriar , Sep 18, 2021
"দ্য বন্ড অব ফেইথ মুসআদ হুসাইন মুহাম্মাদ পৃষ্ঠাঃ১১২ মূল্যঃ২২০৳ ১৬ পৃষ্ঠার পিডিএফ পড়ে মনে হয়েছে বিশ্বাসের দেয়ালকে মজবুত করতে চাই এমন কেউ চাইলেই বইটি সহায়ক হিসেবে পেতে পারে। চরিত্রবান ব্যক্তি মাত্রই সবার কাছে প্রশংসার দাবি রাখে। ★চরিত্র নিয়ে কোরআন ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ★বন্ধু নির্বাচন কাকে ও কেন করবো ★আল্লাহর জন্য বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের শর্ত, ভিত্তি, দাবি ও উপকারিতা ; পাশাপাশি দুটি ঘটনাও উল্লেখ আছে বলে সুচি থেকে জানা যায়। ★সততা, বিশ্বস্ততা যে বিশ্বাসের বন্ডকে দৃঢ় করে তার ধারণাও বইটির শর্ট পিডিএফ থেকে জেনেছি। মোটকথা বইটি মাত্রই পাঠকের জন্য উপকারী হবে বলে আশাবাদী।"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দৃঢ় করো ঈমানী বন্ধন" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: