২য় মুদ্রণ, ২০২৩
দি আলকেমিস্ট
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | দি আলকেমিস্ট |
| Author | পাওলো কোয়েলহো |
| Publisher | অন্যধারা |
| Edition | ২য় মুদ্রণ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 119 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.26 Kg |
| Translator | মোহাম্মদ হাসান শরীফ |
| ISBN | 9789849366171 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
30 Ratings and 23 Reviews
পাঠকদের মন্তব্য
২৩টিIshra Binte , Jun 23, 2026
"Good . , 👍💯"
SM EMON MAHMUD , Mar 28, 2026
"জীবনে একবার হলেও এই বইটি পড়া উচিত।"
880****694 , Dec 2, 2025
"Nice."
ahanaf teacher , Nov 14, 2025
"অসাধারণ বই। আমার পড়া সবচেয়ে ভালো ব ই এটা ।"
আজিজুর রহমান , Aug 31, 2025
"The Alchemist এক তরুণ মেষপালক সান্তিয়াগোর স্বপ্নপূরণের গল্প। মিশরের পিরামিডের কাছে গুপ্তধনের সন্ধান পেতে সে যাত্রা শুরু করে, আর সেই পথে নানা মানুষ, অভিজ্ঞতা ও প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন ও ভাগ্যের সত্য আবিষ্কার করে। উপন্যাসটি দেখায়—“নিজের স্বপ্ন অনুসরণ করাই মানুষের প্রকৃত নিয়তি”, আর মহাবিশ্ব সর্বদা সেই স্বপ্নপূরণে সহযোগিতা করে। সহজ অথচ দার্শনিক ভাষায় লেখা এই বই আশা, আত্মবিশ্বাস ও জীবনের গভীর অর্থ খোঁজার অনুপ্রেরণা জাগায়।"
kms****com , Mar 12, 2025
"Not same as picture, cover quality is bad but page quality is really good"
880****833 , Mar 6, 2025
"বেস্ট বই। খুবই ভালো একটি"
Faria , Feb 3, 2025
"প্রথমে ভেবেছিলাম,,কি কভার দিয়েছে সুন্দর না। পড়ার পড় বুঝলাম,,এই কথাটা আসলেই সত্যি যে বইয়ের চেহারা দেখে কখনো বইয়ের ভেতর টা যাচাই করা উচিৎ না। এক কথায় বই টা খুবই ভালো"
Atkia Rahaman Rafa , Dec 26, 2024
"খুবই সুন্দর বই। এক কথায় অসাধারন 💐💝।।"
মোহাম্মদ মুজাহিদ , Dec 12, 2024
"আমার প্রথম অর্ডার ছিল,খুব ভালো অভিজ্ঞতা - ইনশাআল্লাহ আল্লাহ সহায় হলে আরো বই অর্ডার দিব,সততাও নিষ্ঠার সাথে এগিয়ে যাগ #প্রগতি✨"
880****349 , Aug 25, 2024
"অনেক সুন্দর একটি বই,,অনুপ্রেরণা মূলক।"
MD.Nahid Hasan Dip , Aug 11, 2024
"Its really an outstanding one"
Zonayed Hossen , Mar 14, 2024
"উপন্যাসটি বেশ ভালো। বইয়ের quality is very good"
Mustakim Ahammed Opu , Dec 18, 2023
"awesome story. i like this book."
Sazzad Ahmed , Jun 7, 2023
"জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করেছে। অঅনেককিছু শিখলাম"
Iqbal Hossain , May 22, 2023
"চমৎকার"
Mohammad Abdul Mugni , Jan 31, 2023
"⭐⭐⭐⭐⭐"
Mohammad Aminul Islam , Sep 6, 2021
"thanks for smooth service."
Md. Moktarul Islam , Sep 2, 2021
"অসাধারণ বই। অনুবাদও অনেক ভাল ।"
Tamjid Shajol , Dec 8, 2019
"আচ্ছা স্বপ্ন কি কখনো সত্যি হয়? নাকি শুধুই উর্বর মস্তিষ্কের কোনো কৌশল? যা সাময়িকের জন্য অলীক রাজ্যে পরিভ্রমণের সুযোগ করে দেয়! সান্তিয়াগো বুঝতে পারে না তার দেখা বিশেষ স্বপ্নটার ইঙ্গিত। পুরোপুরি বোঝার আগেই হারিয়ে যায় অতলে। তার কি স্বপ্নটাকে অনুসরণ করা উচিত? স্পেনের আন্দালুসিয়ার সান্তিয়াগো বেড়ে উঠেছে আর দশটা ছেলের মতই। তবে পার্থক্য হচ্ছে বাবার চাওয়া মোতাবেক যাজক না হয়ে বেছে নিয়েছে রাখাল জীবন। তবে পড়া ছাড়েনি। মেষপাল নিয়ে ঘুরে বেড়ালেও বই তার নিত্য সঙ্গী। বইয়ের অক্ষরগুলো কথা বলে। আর তাইতো চারপাশের এত বিচিত্র জিনিসের রূপ, রস, গন্ধ প্রাণভরে উপভোগ করতে পারে। মেষপাল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ইচ্ছে স্বাধীন জীবনটা নিয়ে সে সুখী। তবে ইচ্ছে হয় পশম বিক্রি করতে গিয়ে যে বণিকের মেয়ের সাথে দেখা হয়েছিল তার কাছে ফিরে যেতে। এর মধ্যেই স্বপ্নটা তাকে তাড়া করে বেড়ায়। তাবির জানতে হাজির হয় এক জিপসি বুড়ির কাছে। বুড়ি তাকে শোনায় পিরামিড আর গুপ্তধনের গল্প। বিনিময়ে দাবি করে গুপ্তধনের একাংশ। যে জিনিসের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ সেটার ভাগ চাওয়াটা বিচিত্রই বৈকি! পথে নামে রাখাল বালক। এবার তাকে লক্ষ্য স্থির করতে হবে আসলে সে কি চায়? ঘটনাচক্রে দেখা হয়ে যায় এক বুড়োর সাথে। বুড়ো নিজেকে দাবি করে সালেমের রাজা বলে। প্রথমে তার উপস্থিতিতে বিরক্ত হলেও একসময় তার প্রজ্ঞা আর দর্শনে অভিভূত হয় সান্তিয়াগো। গুপ্তধনের ব্যাপারে নতুন করে আশাবাদী হয়। সালেমের রাজা তার হাতে তুলে দেয় লক্ষণ পাথর উরিম-থুমিম। গুপ্তধনের সন্ধানে প্রয়োজনে পথ দেখাবে তারা। কেউ যদি প্রাণপনে কোনো কিছু চায় মহাবিশ্বের প্রতিটি কণা যোগসাজশে লেগে পড়ে সেই চাহিদা মেটাতে। যাত্রা শুরু হয় রাখাল বালকের। এগুতে হবে প্রতিটি লক্ষণ বিচার করে। প্রতিদিন ঝুলিতে যোগ হতে থাকে কতশত অভিজ্ঞতা! নতুন দেশ, নতুন মানুষ আর বিচিত্র তাদের জীবনযাত্রা। এতদিনের ছোটগন্ডিতে কতকিছু তার অজানা ছিল! আর তাই নিজের অজান্তেই ফাঁদে পড়ে যায়। কিন্তু থামলে চলবে না। লক্ষ্য স্থির করা হয়ে গিয়েছে বহু আগেই। আবার অভিজ্ঞতা সঞ্চয়ে নেমে পড়ে রাখাল বালক। এবার সে শেখে স্বপ্ন কেমন করে মানুষকে বাঁচিয়ে রাখে, স্ফটিকও কেমন করে জীবনকে রঙিন করে তোলে! অবশেষে একদিন আবার বেরিয়ে পড়ে অর্ধসমাপ্ত যাত্রায়। এবার তার শিক্ষক মরুভূমি। বৈরী আবহাওয়া, লুকিয়ে থাকা বিপদ আর নতুন নতুন লক্ষণ তার অভিজ্ঞতার ঝুলিকে বড় করতে থাকে। জীবনে আসে ভালোবাসাও। তবে তার জন্য নিজেকে প্রমাণ করতে হবে। সে কি ধরতে পারবে ধাতুকে সোনা বানানোয় পারদর্শী সালেমের রাজার ইঙ্গিত? বৈশ্বিক ভাষার সাথে আত্মার ভাষা যোগাযোগ স্থাপন করতে পারবে? স্বপ্ন কি সত্যি হয়ে ধরা দেবে? গল্পটা মূলত দু'ভাগে বিভক্ত। একদিকে রাখাল বালকের স্বপ্নপূরণে যাত্রা আর অন্যদিকে পাঠকের স্বপ্নকে পূরণ করার আহ্বান। জীবন আমাদের ততটুকুই দেয় ঠিক যতটুকু আমরা চাই। চেয়েও কোনো কিছু না পাওয়া গেলে বুঝতে হবে চাওয়াটা জোরালো ছিল না। স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার সাহস হয় খুব কম মানুষেরই। স্বপ্নকে অধরা মনে করে এড়িয়ে যাওয়া লোকের সংখ্যাই বেশি। তবে যারা সাহসী হয় তারা সন্ধান পায় পরশ পাথরের। যা হয়ত ছিল তার খুব কাছেই। অনুধাবন করতে না পারায় অনাবিষ্কৃত রয়ে গিয়েছিল বহুকাল। ধাতুকে সোনায় পরিণত করার বিদ্যেটা শুধু এক জায়গায় বা এক অর্থেই সীমাবদ্ধ নয়। চাইলে এই জ্ঞান বদলে দিতে পারে সবকিছু। স্বপ্নকে পুঁজি করেই মানুষের বেঁচে থাকা। কেউ চায় আজীবন স্বপ্নটাকে জিইয়ে রাখতে আবার কেউ চায় তার মুখোমুখি হতে। আত্মতৃপ্তি তখনই আসে যখন স্বপ্নকে ছোঁয়া যায়। রাখাল বালকের গল্প অগোচরে আমাদের বলে যায় সেই অজানা সত্যের কথা। লক্ষণ বিচার করতে পারাটাই আসল। প্রবল ইচ্ছাশক্তি একসময় নিয়ে যায় আকাঙ্ক্ষিত স্বপ্নের দ্বারপ্রান্তে। জীবনের কাছে সঠিক উপায়ে চাইতে শিখলে সে খালি হাতে ফেরায় না। বরং প্রত্যাশার অতীত প্রাপ্তিতে ভরিয়ে দেয়। দি আলকেমিস্ট বইটি পড়ার সুযোগ হয়েছিল অনেক আগেই। তবে যে অনুবাদটি আমি পড়েছি অতি দুঃখের সাথে বলতে হচ্ছে অভিজ্ঞতা সুখকর ছিল না। পড়ে কোনো ইন্টারেস্ট পাচ্ছিলাম না। এক রকম জোর করেই শেষ করেছি। এরপর গল্পটা যখন নিজ থেকে চিন্তা করলাম তখন বুঝতে পারলাম আসলে চমৎকার একটা গল্প ছিল। অনুবাদের দূর্দশার কারণে এত বিরক্ত লাগছিল। সে যাই হোক পরে যখন শুনলাম মোঃ ফুয়াদ আল ফিদাহ-র অনুবাদ বের হচ্ছে তখন ঠিক করি আরেকবার পড়ব। যেহেতু তার অনুবাদের সাথে আগে থেকেই পরিচিতি ছিল তাই ভরসা করতে দ্বিধা হয়নি। এরপর যখন হাতে পেলাম আর পড়লাম বুঝতে পারলাম আমার ধারণা মিথ্যে ছিল না। ভীনদেশী বই অনুবাদের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা থাকে। আর আক্ষরিক অনুবাদের কারণে ক্ষেত্রবিশেষে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে এ বইয়ের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। যেহেতু বইটি দর্শন ঘেঁষা তাই অনেক কথা বলা হয়েছে ইঙ্গিতপূর্ণ ভাষায়। শব্দচয়ন কখনো কখনো জটিল মনে হতে পারে। তবে বইটির গাম্ভীর্য ধরে রাখতে এইটুকু প্রয়োজন ছিল। একটানে শেষ করার মত বই নয় এটি। ধীরে ধীরে অনুভব করে পড়লে তবেই এর প্রকৃত স্বাদ উপভোগ করা সম্ভব হবে। যারা অনুবাদ পড়া নিয়ে দ্বিধায় ছিলেন এতদিন, তারা এবার আর হতাশ হবেন না আশা করি। প্রকাশনীর বাঁধাই, কাগজ, মূল্যমান বরাবরের মতই সন্তোষজনক। তবে কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক চোখে পড়েছে। আর ভেতরের চমৎকার ইলাস্ট্রেশনগুলোর কথা উল্লেখ না করলে অন্যায় হবে। প্রচ্ছদ বেশ নান্দনিক। তবে আর দেরি কেন? আজই যাত্রা শুরু হোক সান্তিয়াগোর সাথে।"
Rakibul Hasan , Nov 9, 2019
""তুমি যখন মন থেকে কিছু করতে চাইবে, পুরো বিশ্ব তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে" এই লাইন যেমনি রাখাল কে স্বপ্ন পেছনে ছুটতে সাহায্য করে তেমনি আপনাকে ও আপনার স্বপ্নের তাড়ানায় ছুটাতে হতে পারে। পাউলো কোয়েনহো অত্যন্ত চমৎকার উপন্যাস দ্যা আলকেমিস্ট । স্বপ্ন পেছনে ছুটতে থাকা রাখাল বলক হতে পারে আপনার স্বপ্নের অনুপ্রেরণা । এই অসাধারণ উপন্যাসটি হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে। সত্যিই উপন্যাসটি এক কথায় অসাধারণ ছিল। লেগে থাকুন স্বপ্ন জয় হবেই"
BookHunter , Sep 12, 2019
"☆☆☆☆☆"
প্রশ্ন ও উত্তর (Q&A)
8 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
Eta ki full boi er bangla onubad? page songkha koto?
মূল বইয়ের সম্পূর্ণটাই কি অনুবাদ করা আছে এই বইয়ে?
এটার কি পেপারব্যাক আছে নাকি শুধুই হার্ডকভার?
বইটি এখন অর্ডার করলে পাওয়া যাবে
ভাই এটা কি এখনো স্টকে আছে
এটা কি সম্পূর্ণ বই নাকি অর্ধেক বা খন্ড আকারে
eta ki original?
এই বইটি কি হার্ডকভার? নাকি পেপারব্যাক?
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দি আলকেমিস্ট" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: