১ম প্রকাশ, ২০২৩
ঢাবাকা
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ময়ূরাক্ষী
হুমায়ূন আহমেদ
তোমাকে
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র
হুমায়ূন আহমেদ
মিসির আলি সমগ্র ২
হুমায়ূন আহমেদ
হিমু সমগ্র ২য় খণ্ড
হুমায়ূন আহমেদ
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
হুমায়ূন আহমেদ
বইটির বিস্তারিত দেখুন
| Title | ঢাবাকা |
| Author | মোহাম্মদ নাজিম উদ্দিন |
| Publisher | বাতিঘর প্রকাশনী |
| Edition | ১ম প্রকাশ, ২০২৩ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 400 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | উপন্যাস ও সাহিত্য |
| Weight | 0.57 Kg |
| ISBN | 9848742078 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
37 Ratings and 17 Reviews
পাঠকদের মন্তব্য
১৭টি
Israt Jahan Mishu , Sep 27, 2026
"উপন্যাস নয় যেন একটা ১২০ কাউন্টেথ জামদানী শাড়ি 😆। অনেক গুলো সুক্ষ্ম সুতার সুক্ষ্ম বুননে যেমন একটা জামদানী তৈরি হয় সেরকম ভিন্ন ভিন্ন কাহিনী গুলো পারস্পরিক ভাবে এক জায়গায় জড়ো হয়েছে। তবে শেষের দিকে বাংলা সিনেমার ক্লাইম্যাক্সের কথা মনে করিয়ে দিল যেখানে একজন ভিলেনের কাছ থেকে সিনেমার সব চরিত্ররা মিলে প্রতিশোধ নিতে চায় 😁। কিন্তু লেখক এর মুন্সিয়ানায় পুরো বইটাই খুব উপভোগ্য ছিল।"
Leeon Haque , Oct 14, 2024
"ঢাবাকা পড়ে খুব মজা পেলাম।"
ইয়াসির আল সাইফ , Sep 18, 2024
"#Book_Insights 31 ঢাবাকার মতো শহর নেই এ দেশে। বৃদ্ধা গঙ্গোত্রীর তীরে অবস্থিত পরাবাস্তব এ নগর। নানান মানুষের বসবাস, নানান মানুষের আনাগোনা। তাদের জীবন বিচ্ছিন্ন হলেও গল্পগুলো বিচ্ছিন্ন নয়, বরং জড়িয়ে আছে একে অপরের সাথে। এ গল্পটা তেমন কিছুই, একটা শ্মশান ঘাটের লাশ পোড়ানো থেকে শুরু এবং সেখানেই একে একে সব চরিত্রগুলোর এক গল্পে বাধা পড়ে যাওয়া। • ঢাবাকার নাম ও বর্ণনায় ইতোমধ্যে নিশ্চই বুঝে গেছেন, আমাদের দেশের ঠিক কোন শহরের সাথে এর এতো মিল আছে। শুধু নাম কিংবা পরিবেশগত মিল নয়, বরং উপন্যাসটা পড়তে শুরু করলে বুঝবেন এর পরিস্থিতি, জনসমাজ, ব্যবস্থাপনা অনেক কিছুই মিলে যায় আমাদের প্রাণের শহরের সাথে। লেখক খুব চতুরতার সাথে এসবের বুনন ঘটিয়েছেন। বলতে পারেন, একটা প্যারালাল জগৎ এটা। আর উপন্যাসে একটা বাস্তব জগতের প্যারালাল জগৎ তৈরি করতে আপনাকে অনেক কিছু মাথায় রাখতে হয়। যাতে করে একদিকে আপনি বিষয়গুলোর সাথে সম্পর্ক খুঁজে পান, আর অপরদিকে সেসব বিষয় ভিন্ন কিছুও মনে হয়। দুটি কাজ একসাথে ফুটিয়ে তুলতে আর উপভোগ্য করতে যে প্ল্যানিং দরকার তা লেখক বেশ শক্তিশালীভাবে করেছেন। তবে বলে দেই, এর সময়কাল আবার বর্তমান সময় নয়, ৮০-৯০ এর দশকের। • 'চরিত্র' ঠাসা আছে এ গল্পে। যদিও একটা গল্প নয়, বরং প্রত্যেকটা চরিত্রদের আলাদা আলাদা গল্প। এর মাঝে কয়েকটা নারী চরিত্র আবার বেশ ইন্টারেস্টিং, সাহসী, চতুর। কাওকাবুন্নেসা তাদের মধ্যে উল্লেখযোগ্য। এ চরিত্র সম্পর্কে সকলের একটাই অভিমত, 'বাপের জনমে কেউ এমন মেয়ে দেখেনি!' সত্যিই চরিত্রটা তেমনই। কোনো আপোষ নেই, ভয় নেই। আমার মতে, সবচেয়ে শক্তিশালী চরিত্রায়ন তারই। 'পাণ্ডবদা'র চরিত্রটাও ভালো লেগেছে। ঠাণ্ডা মাথার খুনি যাকে বলে, যা করে ভেবে চিন্তে করে। 'চন্ডাল' নামে একটা চরিত্র আছে, যার হাসি আর তুচ্ছ কৌতুকযুক্ত সংলাপ অংশ পড়লে কেমন গা গুলিয়ে আসে। চরিত্রটা লেখাই হয়েছে তেমনভাবে। • এখানে আপনি কাউকে পার্শ্বচরিত্র ধরতে পারবেন না, কারণ গল্পে সবারই একটা অবদান আছে। সবার একটা করে ব্যাক স্টোরি আছে। আর সবার গল্প গিয়ে ঠিক কোথাও না কোথাও মিলে যাবে। • এখানে, কোনো চরিত্রই পুরোপুরি ভালো নয়, সবার মাঝেই ভুল ত্রুটি আছে। অর্থাৎ কেউ খারাপ, তো কেউ বেশি খারাপ। তাই কে নায়ক আর কে খলনায়ক, সেসব প্রসঙ্গে কিছু বলবো না। বললে গল্পের মজা কমে যাবে। তবে খল চরিত্রের উন্মোচন যখন হবে তখনই একেকটা ঘটনার সুতো বেঁধে দেয়া হবে। আর পাঠকও অবাক হবে এই ভেবে, বিচ্ছিন্ন সব ঘটনা কী করে এক জালে আটকে গেলো। গ্রাফিক নভেল হিসেবে কেমন? ঢাবাকা একটা গ্রাফিক নভেল, আর এদিক থেকে আমার মতে গল্পের সাথে মানানসই একটা কাজ। চিত্রগুলো একেকটা চরিত্রের কাঠামো ও কিছু দৃশ্যায়ন ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। যদিও সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই যে, কিছু চিত্র দৃষ্টিকটু মনে হতে পারে, অথবা পাবলিক প্লেসে পড়তে গেলে আপনাকে দ্বিধাগ্রস্ত করতে পারে। সহজ ভাষায়, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। • ব্যাক্তিগত রেটিং: ৪/৫ (মোটাসোটা বই হিসেবে বাইন্ডিং বেশ ভালো। কাগজও ভালো মানের। প্রচ্ছদটা আরেকটু ভালো করা যেতো, এখানে যদিও কিছু চরিত্রের প্রতিকৃতি একসাথে আঁকা হয়েছে।) এক নজরে, • বই: ঢাবাকা • লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন • ধরণ: থ্রিলার উপন্��াস, গ্রাফিক নভেল • প্রকাশনী: বাতিঘর প্রকাশনী • প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০২৩ • প্রচ্ছদ: তানিয়া সুলতানা • অঙ্কন: তানিয়া সুলতানা ও মোহাম্মদ নাজিম উদ্দিন • পৃষ্ঠা সংখ্যা: ৩৮২ ~ ইয়াসির আল সাইফ"
শিহাব আল মুহিদ , May 11, 2024
"প্রথমে দারুন লেগেছিলো, শেষের দিকে একটু গোজামিল লেগেছে। তবে ওভারল উপভোগ korechi"
Kamrun Nahar , Apr 6, 2024
"অনেকগুলো চরিত্রকে একই সুতায় আনতে গিয়ে মাঝখানে বিরক্তিকরে এবং জগাখিচুড়ি হয়ে গিয়েছিল। তবে প্লট টুইস্ট, ব্যাক হিস্টোরি টা ইন্টারেস্টিং ছিল। প্রচ্ছদ গুলো আরো ভাল হতে পারত। নাজিমউদ্দিনের অন্য লেখার চেয়ে এই লেখাটা একটু আলাদা।"
Nafiul Alam Rafin , Feb 15, 2024
"অনেক ঘটনার মিশ্রণ ঘটিয়েছেন লেখক। তবে সফলও হয়েছেন। একবার নিশ্চিন্তে পড়া যায়"
Md Nasimul Islam , Aug 20, 2023
"The worst book of Nazim Uddin"
Ashraful Alam , Jun 10, 2023
"গল্পের প্লট মোটামুটি ভালো। তবে উপস্থাপন ও শব্দ চয়ন সাবলীল হতে পারত।"
Afzal Hossain , Apr 29, 2023
"বিস্তারিত লেখার ধৈর্য নাই আমার৷ মুকিম বাপ নাকি হাকিম বাপ, কে বাপ কে ছেলে লেখক নিজেই সেটা গুলিয়ে ফেলেছে৷ সরলা আর রমলাকেও গুলিয়েছে কয়েক জায়গায়৷ বের করা সুতা আটিঁ বাঁধতে গিয়ে গোঁজামিল হয়ে গেছে৷ বয়সের হিসাব ঠিক থাকে নাই৷ স্কেচগুলো স্পয়লার হিসেবে বদমাইশি করেছে অনেক জায়গায়৷ কিছু স্কেচ না থাকলেই গল্পের থ্রিল আর সারপ্রাইজ ঠিকভাবে এগিয়ে যেত৷ পুরান ঢাকার কথ্যভাষার ব্যবহার দারুন হয়েছে৷ লেখকের পুরান ঢাকায় বেড়ে উঠা রসদ জুগিয়েছে সেটা বলাই বাহুল্য৷ Foreshadow না করে গল্প বানিয়ে বানিয়ে এগিয়ে গেছে বইটি৷ ডটগুলো বেশ ভালভাবেই মিলিয়েছে বলতে হবে, গোঁজামিলের জায়গাগুলো বাদ দিলে৷ ভূমিকাতে লেখকের কথাটি অতিরঞ্জিত৷ কোন রকম পরিকল্পনা ছাড়াই নাকি লিখেছেন তিনি৷ সেরকম কোন পরিকল্পনা নিয়ে লিখেন নি এরকম কথা বললেও চলনসই শুনাতো৷ কোন প্লটিং ছাড়া শুধু তেলতেলিয়ে লিখে গেলাম আর জায়গার জিনিস জায়গায় লেগে গেল- এরকম জিনিস হয় না৷"
H m SHAHARIAR Khan Peash , Apr 24, 2023
"Unnecessary lengthening of the story, other than introduction some random character and explanation, I did not find the story charming or exiting. Also the pictures seem unnecessary too. Disappointed!!!!"
Zunayed , Mar 14, 2023
"এক কথায় অসাধারণ একটি থৃলার। প্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন আবার প্রমান করলেন যে তিনি থৃলার সম্রাট। বেশিরভাগ বাঙালি নতুন কিছু সহজে গ্রহণ করতে পারে না, ঠিক যেমন এই বইটিকে গ্রহণ করতে পারছে না গ্রাফিক নভেল হিসেবে। অথচ গ্রাফিক নভেলের জগতে একটি নতুন ধারার সংযোজন করেছে এই ঢাবাকা। গ্রাফিক নভেল মানেই ইলাস্ট্রেশনে থাকা চরিত্রগুলোর মাথার উপরে ডায়ালগ বক্স থাকবে, এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে বাঙালি পাঠকদের বের করে আনবে বইটি। যারা এই গ্রাফিক নভেলের এই নতুনত্ব নিতে পারছেন না, তাদের জন্য এই বই না। বরং নতুনকে সাদরে গ্রহণ করতে পারে, নতুনের কদর বুঝে সেরকম পাঠকদের জন্যই এই বই। দুই বাংলার থৃলার সম্রাট তাদের জন্যই লিখেন।"
Alfred , Mar 13, 2023
"কয়েকটি চরিত্র৷ বিচিত্র তাদের জীবনের গল্প৷ একটা দিক থেকে তারা সবাই সমান, সবাই এই শহরের এমন একটা অংশের প্রতিনিধিত্ব করে, যেখানে মানব জীবনের অন্ধকারচ্ছন্ন আর কদর্য রূপ প্রকটভাবে উপস্থিত৷ কে নায়ক, কে ই বা খলনায়ক তা নির্ধারণ করা কঠিন৷ সকল চরিত্র তাদের নিজস্ব বৈচিত্রতায় স্বমহিম৷ ঘটনাক্রমে কোনো এক রাতে তারা সবাই মিলিত হয় এক শশ্মানে৷ সেখানেই সুতোর মত জট পাকানো জীবনের গল্পগুলো একে একে আলাদা রূপ পেতে থাকে৷ লেখক ভূমিকায় লিখেছেন, এটি একটি নিরীক্ষাধর্মী লেখা৷ আমিও তার সাথে একমত৷ কারণ, প্রথমত, প্রথাগত উপন্যাসের মত একে ছকে ফেলা যায় না৷ দ্বিতীয়ত, চরিত্র গুলোর মুখের ভাষা আঞ্চলিক, তারা কথা বলতে একটা বাক্যে তিনটা অশ্লীল শব্দ ব্যবহার করে, যা ভদ্র সমাজ পড়তে গেলেও জিহবায় কামড় দেবে৷ তারা রেগে গেলে যেমন মুখ থেকে গালির তুবড়ি ছোটে, তেমনি তাদের ভালোবাসার প্রকাশটাও হয় একদম কৃত্রিমতা বর্জিত৷ মোট কথা, সমাজের সবচেয়ে কদর্য দিকটি লেখক চোখের সামনে মেলে ধরা হয়েছে৷ তাই যারা গল্পের মাঝে অশ্লীল শব্দ/গালি-গালাজ পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তারা মোহাম্মদ নাজিম উদ্দিনের 'ঢাবাকা' এড়িয়ে যেতে পারেন৷ নাম: ঢাবাকা প্রকাশক: বাতিঘর প্রকাশনী জনরা: সামাজিক/থ্রিলার পৃষ্ঠা সংখ্যা: ৩৮৩ গায়ের মূল্য: ৭০০/- ব্যক্তিগত রেটিং: ৪/৫"
Al Azim , Mar 12, 2023
"যদিও বইটা প্রথমদিকে ভালো লাগেনি। পরে এসে খুব ভালো লেগেছে। অসাধারণ একটি বই।"
Md. Zahid Anwar Joney , Mar 11, 2023
"চরিত্র বিশ্লেষণ ছাড়া তেমন কিছু চোখে পড়েনি বইটি পড়ে। আমার কাছে ভালো লাগেনি।"
Mariam Akter Bani , Mar 4, 2023
"যেমনটি আশা করছিলাম ঠিক তেমন গল্প, লেখক আশাহত করেন নি। মোহাম্মদ নাজিমউদ্দীন মানেই বেস্ট থ্রিলার।"
Rony , Mar 2, 2023
"বইটির লেখক। প্রিন্ট কোয়ালিটি। এবং বাধাই নিয়ে। ।। কোন কথা হবে না । । চমৎকার একটি বই।"
Bornomoy , Mar 1, 2023
"ভাল্লাগলো না"
প্রশ্ন ও উত্তর (Q&A)
1 টিবইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
total page koto
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"ঢাবাকা" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: