হোম
0
কার্ট
অফার সাইন ইন
বই খোঁজা হচ্ছে...

কোনো বই খুঁজে পাওয়া যায়নি

বানান ঠিক আছে কিনা যাচাই করুন অথবা অন্য শব্দ দিয়ে খুঁজুন

প্রগতি - PROGOTY
ডেসটিনি ডিজরাপ্টেড - তামিম আনসারি এর প্রচ্ছদ
একটু পড়ে দেখুন

পঞ্চম সংস্করণ । ১৫ মার্চ, ২০২৩

ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

ডেসটিনি ডিজরাপ্টেড

85 Ratings | 30 Reviews
TK. 480 TK. 480 -0% OFF

1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি

"ডেসটিনি ডিজরাপ্টেড অনুবাদক আলী আহমাদ মাবরু" এর বইয়ের নিয়ে কিছু কথা: তামিম আনসারী রচিত ‘Destiny Disrupted: History Of The World Through Islamic Eyes’ বইটি ২০০৯...
একটু পড়ে দেখুন
ক্যাশ অন ডেলিভারি
৭ দিনের রিটার্ন সুবিধা

বইটির বিস্তারিত দেখুন

"ডেসটিনি ডিজরাপ্টেড অনুবাদক আলী আহমাদ মাবরু" এর বইয়ের নিয়ে কিছু কথা: তামিম আনসারী রচিত ‘Destiny Disrupted: History Of The World Through Islamic Eyes’ বইটি ২০০৯ সালে প্রকাশিত হওয়ার
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন
Title ডেসটিনি ডিজরাপ্টেড
Author তামিম আনসারি
Publisher গার্ডিয়ান পাবলিকেশনস
Edition পঞ্চম সংস্করণ । ১৫ মার্চ, ২০২৩
Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) 450
Country বাংলাদেশ
Language বাংলা
Category ইসলামি বই
Weight 0.72 Kg
Translator আলী আহমাদ মাবরুর
ISBN 978-984-8254-11-0
রিপোর্ট ইনকারেক্ট ইনফরমেশন

বিজ্ঞপ্তি

গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।

Reviews and Ratings

Rate this product

4.60

85 Ratings and 30 Reviews

★★★★★
51
★★★★☆
34
★★★☆☆
0
★★☆☆☆
0
★☆☆☆☆
0

পাঠকদের মন্তব্য

৩০টি
Sakil

Sakil , Jul 17, 2026

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"goog"

Riham Rahman

Riham Rahman , Apr 25, 2026

★ ★ ★ ★ ★

"ভালো বই।"

MD ISAN MAHMUD

MD ISAN MAHMUD , Jan 6, 2026

★ ★ ★ ★ ★

"আমার পড়া মাস্টারপিস বইগুলোর মধ্যে একটা। এখানে দেড়হাজার বছরের ইতিহাস নিয়ে আসা হয়েছে।"

NAYEEM MUKTADIR

NAYEEM MUKTADIR , Nov 19, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"তামিম আনসারির "Destiny Disrupted: A History of the World Through Islamic Eyes" বইটি ইতিহাসের এক অনন্য দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এটি পশ্চিমা বিশ্বের প্রচলিত ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে মুসলিম বিশ্বের ইতিহাসকে তাদের নিজস্ব দৃষ্টিতে বিশ্লেষণ করেছে। মূল বিষয়বস্তু বইটি ইসলামের অভ্যুদয় থেকে আধুনিক যুগ পর্যন্ত মুসলিম বিশ্বের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ইতিহাসকে সহজ ও সরল ভাষায় বর্ণনা করে। আনসারি দেখিয়েছেন কীভাবে ইসলামের ইতিহাস পশ্চিমা ইতিহাস থেকে সম্পূর্ণ ভিন্ন পথে বিকশিত হয়েছে। তিনি মুসলিম বিশ্বকে একটি স্বতন্ত্র সভ্যতা হিসেবে চিত্রিত করেছেন, যেখানে ইতিহাসের গতি ও লক্ষ্য পশ্চিমের থেকে ভিন্ন। শৈলী ও বিশ্লেষণ তামিম আনসারির লেখার ভঙ্গি অত্যন্ত সহজবোধ্য এবং আকর্ষণীয়। তিনি বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে গল্পের মতো করে উপস্থাপন করেছেন, যা পাঠকদের জন্য পড়ার অভিজ্ঞতাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। তিনি শুধুমাত্র ঘটনাপ্রবাহের তালিকা দেননি, বরং এই ঘটনাগুলোর পেছনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করেছেন। বইটির একটি বড় গুণ হলো, এটি পশ্চিমা দৃষ্টিকোণ থেকে ইতিহাস বোঝার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। উদাহরণস্বরূপ, আনসারি ক্রুসেড, উপনিবেশবাদ, এবং আধুনিক যুগের বিশ্ব ব্যবস্থাকে মুসলিম দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেছেন। এটি পাঠকদের কাছে ইতিহাসকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয়। বইটির গুরুত্ব "Destiny Disrupted" শুধু ইতিহাসপ্রেমীদের জন্য নয়, বরং যেকোনো পাঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ বই। এটি দেখায় যে ইতিহাসের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি সবসময় সর্বজনীন নয়। তামিম আনসারি পাঠকদের বোঝাতে চেয়েছেন যে ইতিহাসের প্রতিটি দিক একাধিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা সম্ভব। সমালোচনা তবে, বইটির কিছু অংশে লেখকের পক্ষপাতিত্বের অভিযোগ তোলা যেতে পারে। যদিও আনসারি চেষ্টা করেছেন নিরপেক্ষ থাকতে, তবুও বইটি সম্পূর্ণ নিরপেক্ষ নয়। এছাড়া, ইতিহাসের গভীর বিশ্লেষণের বদলে তিনি কখনো কখনো সহজীকরণ করেছেন, যা কিছু পাঠকের জন্য অসন্তোষজনক হতে পারে। শেষ কথা "Destiny Disrupted" একটি প্রয়োজনীয় পাঠ, বিশেষত যারা মুসলিম বিশ্বের ইতিহাস ও পশ্চিমা বিশ্বের সাথে এর সম্পর্ক নিয়ে জানতে আগ্রহী। এটি ইতিহাসের একটি নতুন দরজা খুলে দেয়, যা পাঠকদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে বোঝার সুযোগ দেয়। বইটি বুদ্ধিবৃত্তিক কৌতূহল জাগায় এবং ইতিহাসের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। রেটিং: ৪.৫/৫"

Hasibur Rahman

Hasibur Rahman , May 15, 2024

★ ★ ★ ★ ★

"ডেসটিনি ডিসরাপ্টেট। আমার অন্যতম ফেবারিট একটি বই! বইটির নাম দেখেই উপলব্ধি করতে পারছেন এর বিষয় বস্তু কী! ডেসটিনি ডিসরাপ্টেট এর ভাবার্থ করা যায় লক্ষ্যচূত হওয়া বা ভাগ্য বিড়ম্বনায় পড়া। এক সময়ের দিগ্বিজয়ী মুসলিমরা কীভাবে আস্তে আস্তে নিজেদের লক্ষ্য থেকে সরে এলো, কীভাবে তাদের ভগ্যের বিপর্যয় ঘটল, সেই অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে এই বইয়ে। ডেসটিনি ডিসরাপ্টেট-বইয়ের মূল বিশেষত্ব হলো এর বিশ্লেষণ। মাত্র এক বইয়ে ৫৭০ খৃস্টাব্দ থেকে ২০০১ এর নাইন এলিভেন পর্যন্ত পুরো পৃতিবীর ইতিহাসকে আপনি দেখতে পারবেন ইসলামের চোখে! আপনি মুগ্ধ না হয়ে পারবেন না।"

Farid Rahman

Farid Rahman , May 11, 2024

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"আলহামদুলিল্লাহ"

Mahbub Hasan Siam

Mahbub Hasan Siam , Dec 26, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"পড়ে মনে হবে গল্প পড়ছেন। শেষ পাতায় এসে দেখবেন ১৪'শ বছরের ইতিহাস (আপনার ওরিজিন) জেনে ফেলেছেন।"

মোবারক হোসেন

মোবারক হোসেন , Nov 28, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"সংক্ষিপ্ত পরিসরে বিশ্বের ইতিহাস জানার ক্ষেত্রে বইটি আমার পছন্দের তালিকায় প্রথম স্থানে। সার্থক অনুবাদ বইটির সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে।"

Jahirul Islam

Jahirul Islam , Nov 27, 2023

★ ★ ★ ★ ★

"মুসলমানদের ইতিহাসের যতগুলো বই পড়েছি, তারমধ্যে ‘ডেসটিনি ডিজরাপ্টেড’ বইটি আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে।"

Md Asraf Ullah

Md Asraf Ullah , May 23, 2023

★ ★ ★ ★ ★

"বইয়ের আউটলুক টা সত্যি অসাধারণ! প্রিন্টিং, শব্দের ব্যবহার সবই ভালো ছিলো। অর্ডার করার তিনদিনের মধ্যে হাতে পেয়ে গেছি। ❤️ অনুবাদ যে শুধুই ভাষা পরিবর্তন না সেটারও বাস্তব উদাহরণ আছে এই বইয়ে।যদিও সমালোচনা কম হয়নি বইটি নিয়ে, কিন্তু এমন কিছু জ্ঞান লাভ করতে পারবেন এই বই থেকে যা কল্পনাতীত। ধন্যবাদ, রকমারী কে; এতো অল্প দামে এরকম দামী বই সংগ্রহের সুযোগ করে দিবার জন্য। 😌❤️"

Sultan Al Mabrur

Sultan Al Mabrur , Apr 5, 2023

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Recommended."

kalimulla

kalimulla , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"ডেসটিনি ডিজরাপ্টেড ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস"

asar alo

asar alo , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"প্রচুর তথ্যবহুল বইটি"

Mostafizar

Mostafizar , Oct 30, 2022

★ ★ ★ ★ ★

"A very interesting book"

Marzia Tabassum

Marzia Tabassum , Oct 25, 2022

★ ★ ★ ★ ★

"আমার ক্ষুদ্র এই জীবনে বাংলা সাহিত্যের পর সবচে বেশি বই পড়েছি ইতিহাস নিয়ে। এর মধ্যে ডেসটিনি ডিজরাপ্টেড : ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস বইটিকে ইতিহাসের মাখন মনে হয়েছে। এতে এমন কিছু তথ্য পেয়েছি, যা আমাকে রীতিমতো অবাক করেছে।"

Ayesha Khanam Tinu

Ayesha Khanam Tinu , Oct 22, 2022

★ ★ ★ ★ ★

"চমৎকার আকর্ষণীয় একটি বই"

saiful islam siam

saiful islam siam , Oct 4, 2022

★ ★ ★ ★ ★

"ভালোই"

latifullah Abir

latifullah Abir , Aug 2, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"চমৎকার আকর্ষণীয় একটি বই"

Md. Monowarul Azim

Md. Monowarul Azim , Apr 7, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Valo boi"

Kawsar Ahmad

Kawsar Ahmad , Mar 3, 2022

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Good"

Nowreen Tabassum Ahammed

Nowreen Tabassum Ahammed , Nov 3, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"Destiny disrupted is a book which is the most informative book about the beginning of the civilization of the world. It refers the possibilities of the near future in brief."

Nafiz Imtiaz

Nafiz Imtiaz , May 17, 2021

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"informative"

Rezaul Hasan Rumman

Rezaul Hasan Rumman , Dec 11, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"its a good one. brief but long history."

ahsan habib shahadat

ahsan habib shahadat , Nov 27, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"অত্যন্ত সুসজ্জিত আকারে পৃথিবীর মধ্যযুগীয় ইতিহাস। স্রোতের বিপরীতে গিয়ে লেখা এই বইটি যে কারো জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করবে। লেখক এবং অনুবাদক উভয়ের জন্য ভালোবাসা।"

A.S.M. Belal

A.S.M. Belal , Nov 21, 2020

★ ★ ★ ★ ★

"সৌভাগ্যঞমে বইটির একটা ইংরেজি ভার্সন হাতে পেয়ে পড়ছিলাম, আর ভাবছিলাম কাউকে অনুবাদ করতে বলা যায় কিনা। তারপর এক বন্ধু জানাল বাংলা অনুবাদ হয়েছে বেশ আগেই! অনুবাদক কে অনেক ধন্যবাদ। আর বইটির ব্যাপারে সমালোচনা থাকা টা স্বাভাবিক। ইতিহাসের সার্বজনীন রূপ থাকাটা কঠিন, কারণ এটা মানুষের বিবরন।"

Khayrul Amin

Khayrul Amin , Oct 30, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটি পড়লাম। ইসলাম এর দৃষ্টিতে সত্যিই ইতিহাসকে বুঝা যায়। কিন্তু একটা হলো মুসলিম বিশ্বের একটি বৃহৎ জনগোষ্ঠী যাদের বসবাস হলো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে। এখান এই দুটি দেশের কোন অস্তিত্ব খুজে পাওয়া যায় না।"

Maimoona Prity

Maimoona Prity , Oct 14, 2020

★ ★ ★ ★ ★

""ডেস্টিনি ডিজরাপ্টেড" বইয়ের প্রচ্ছদেই নামটা জ্বলজ্বল করছে এবং ঠিক তার নীচেই যেই লাইনটা বইটি সম্পর্কে আগ্রহ জাগিয়ে তোলার জন্য যথেষ্ট সেটা হলো, "ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস" ইতিহাস তো চিররোমাঞ্চকর, তবে আমাদের শুধু নিছক বিনোদনের জন্য ইতিহাস পাঠ করা উচিত না,ইতিহাস আমাদের উত্তম শিক্ষক। আমরা আমাদের বীরত্বগাথায় পুলকিত যেমন হবো, ঠিক একইভাবে আমাদের অতীতে করা ভুল থেকে শিক্ষা নেবো। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো, ইতিহাসের বয়ানটা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে করা হচ্ছে। কারণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের সামনে কখনো বিকৃত বা কখনো আংশিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে এবং হচ্ছে, যা মোটেও সমীচীন নয়। এতে আমরা ইতিহাস পাঠ থেকে উপকৃত তো হবোই না বরং ক্ষতিগ্রস্ত হবো। আনন্দের ব্যাপার হলো,এ বিবেচনায়,ডেস্টিনি ডিজরাপ্টেড আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছে, 'ইসলামের চোখে'! বইটি আমাদের ফিরিয়ে নিয়ে যাবে আজ থেকে প্রায় ১৪ শত বছর আগে! আমরা বইয়ের প্রতিটি পাতায় পাতায় বিচরণ করবো সুদূর অতীতে এবং ইসলামের চোখ দিয়ে দেখবো কেমন ছিলো সে সময়! আমরা দেখতে পাবো,ইসলাম দ্বীন হিসেবে পূর্ণতা পাওয়ার আগের পৃথিবী, কীভাবে আমাদের আদর্শ মুহাম্মাদ সা. এর জন্ম, তাঁর জীবন বদলে দিলো পুরো পৃথিবীর ভয়াবহ চিত্র, রাসূল সা. এর ওফাত পরবর্তী উদ্ভুত সংকট, খিলাফতের জন্ম,উম্মাহর বিভেদ বিভাজন থেকে শুরু করে খিলাফতের পতন, জাতীয়তাবাদের উত্থান, বর্তমান রাষ্ট্রব্যবস্থা সূচনার প্রেক্ষাপট। এবং বইটি শেষ হয়েছে ২০০১ সালের টুইন টাওয়ারে হামলার ঘটনা বর্ণনার মাধ্যমে। লোভনীয় ব্যাপার হলো, এই ব্যাপক সময়ের ইতিহাস বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে মাত্র প্রায় পাঁচশো পৃষ্ঠার কলেবরে! যেখানে প্রতিটি পাতায় আছে অজস্র তথ্য, বিভিন্ন ঘটনার আগে ও পরের প্রেক্ষাপটের ভারসাম্যপূর্ণ পর্যালোচনা। এই সুবিশাল ইতিহাস এত স্বল্প পরিসরে বিস্তারিত আশা করা বোকামি, এখানে আমাদের প্রয়োজনীয়,গুরুত্বপূর্ণ ইতিহাসগুলোর সংক্ষিপ্তসার অতি আকর্ষণীয় ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। যা পাঠ করে পাঠক হবেন আরও পরিণত। বইটি পাঠককে পরিতৃপ্ত করতে যেমন সক্ষম তেমনি বইটা অনেকটা এপিটাইজারের মতো, এই বই আপনাকে আরও জানতে আগ্রহী করবে, আপনি আরও আগ্রহের সাথে খুঁজবেন আমাদের ইতিহাস! ডেজটিনি ডিজরাপ্টেড লেখক- তামীম আনসারী অনুবাদক- আলী আহমাদ মাবরুর"

উম্মে তুরজাউন মারিয়া

উম্মে তুরজাউন মারিয়া , Oct 7, 2020

★ ★ ★ ★ ★

"বই: ডেসটিনি ডিজরাপ্টেড :ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস লেখক: তামিম আনসারী অনুবাদক: আলী আহমাদ মাবরুর প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন হার্ডকভার মূল্য: ৫০০ পৃষ্ঠা: ৪৩২ 'ডেসটিনি ডিজরাপ্টেড : ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস' বইটি তামিম আনসারীর একটি অনবদ্য ইতিহাস গ্রন্থ। মুসলমানদের ঐতিহাসিক ধারাবাহিকতা'ই বইটির মূল উপজীব্য। অনন্য সাধারণ তথ্যসূচি এবং সুনিপুণ ভাষায় লেখা ইতিহাস গাঁথা একটি বই। ২০০৯ সালে প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অনেক দিন সর্বাধিক বিক্রিত বই হিসেবে পরিচিত ছিল। ২০১০ সালে বইটি নর্থান ক্যালিফোর্নিয়া বুক অ্যাওয়ার্ড লাভ করে। আধুনিক পৃথিবী যতটা বিজ্ঞানমনস্ক, ঠিক ততটাই শেকড়সন্ধানী। এই শেকড়ের সন্ধান করতে গিয়েই বহু ঐতিহাসিক তাদের লেখনীর মাধ্যমে পৃথিবীর ইতিহাস তুলে ধরেছেন। বইটিতে ইসলামের চোখে ইতিহাস বর্ণনা করা হলেও ধর্মীয় দৃষ্টিকোণের পরিবর্তে প্রামাণ্য ঐতিহাসিক ঘটনাগুলোই বেশি প্রাধান্য পেয়েছে। ★★★বইকথন____ ইতিহাস মানেই আমরা কঠিন রসকষহীন প্রচুর তথ্যপূর্ণ গাদাগাদা লেখাকে বুঝি। 'ডেসটিনি ডিজরাপ্টেড' বইটি পড়ার পর এই ধারনাটা বদলে যাবে। লেখক বইটিকে ১৬টি ভাগে ভাগ করেছেন। লেখকের এ ভাগ করার মধ্যেই সামগ্রিক ইতিহাসের মৌলিক ধারনাগুলো জানা যায়। ১ম ভাগে____ এই অধ্যায়ের নাম 'দ্য মিডল ওয়ার্ল্ড'। লেখক এই অধ্যায়ে মধ্যপ্রাচ্যকে মধ্য পৃথিবী হিসেবে আখ্যা দিয়েছেন। এই অধ্যায়ে ইসলামি যুগের আগের চিত্রকে তুলে ধরেছেন। সুমের সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, চালডিয়ান সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, পারস্য সভ্যতা, জরথ্রুষ্ট ধর্মচর্চা ও এর প্রভাব, পারথিয়ানসদের উত্থান, রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং এই যুগগুলোতে সামাজিক, ধর্মীয় বিষয়গুলো আলোচনা করেন। ২য় ভাগে____ এই অধ্যায়ের নাম দ্য হিজরা। হযরত মুহাম্মদ (সঃ)এর আবির্ভাবের ঠিক আগ মুহূর্তে মক্কার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় কাঠামো কেমন ছিলো, নবীজির জন্ম,নবুয়ত লাভ, হিজরতের প্রভাব, গুরুত্ব, মক্কার প্রভাবশালী নেতৃত্বের সাথে তার দ্বন্দ্ব, হিজরি সালের শুরু, মদিনা জীবনের রাসূল (সঃ) এর যুদ্ধ, চ্যালেঞ্জসমূহ, সমাজিক ও মানবিক চেতনার বিকাশ, মক্কা বিজয়,বিদায় হজ ও রাসূলের (সঃ) ওফাতের বিষয়গুলো আলোচনা করেছেন। ৩য় ভাগে____ খেলাফতের জন্ম হিজরি ১১-২৪ বা ৬৩২-৬৪৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত ইতিহাসের বর্ণনা করেছেন। খলিফা নির্বাচন, খিলাফত প্রক্রিয়া বিভিন্ন সমস্যা, নতুন খলিফার কাজের ধরণ, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ, ১ম খলিফার ইন্তেকাল, ২য় খলিফা নির্বাচন, ২য় খলিফার রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, ইসলামের বিকা ও ব্যাপ্তি, সামাজিক ও লিঙ্গবৈষম্য দূরীকরণ ইত্যাদি বিষয় আলোচনা করেছেন। ৪র্থ ভাগে____ এই অধ্যায়ের নাম বিভেদ-বিভাজন। তৃতীয় খলিফা নির্বাচন, রাষ্ট্র পরিচালনা, তার মানবিক গুণাবলী, খেলাফত কালের শেষ সময়ে সৃষ্ট সংকট, হযরত উসমানের শাহাদাত, চতুর্থ খলিফা নির্বাচন, মুয়াবিয়া (রাঃ) সাথে সম্পর্কের অবনতি, হযরত আয়েশার (রাঃ) এই ইস্যুতে ভূমিকা, উটের যুদ্ধের দুঃখজনক ইতিহাস, খেলাফতের মধ্যে প্রথম বিভাজন,আলীর (রাঃ) মৃত্যুর ঘটনা পর্যন্ত আলোচনা করেন। ৫ম ভাগে____ উমাইয়া সাম্রাজ্যের কাহিনী নিয়ে এই অধ্যায়। কারবালার করুন কাহিনীর বর্ণনা,শহীদি চেতনার উদ্ভব,ইয়াজিদের শাসন, খেলাফতের উত্তরাধিকার বিতর্ক, শিয়া জনগোষ্ঠীর সৃষ্টি ও বিকাশ, উমাইয়াদ যুগের সূচনা, সাম্রাজ্যের বিকাশ, উমাইয়াদ শাসকদের বিলাসিতা, রাষ্ট্রীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়ন, আরবী ভাষায় ব্যপকভিত্তিক প্রচলনের ইতিহাস প্রভৃতি আলোচিত হয়েছে। ৬ষ্ঠ ভাগে____ এই অধ্যায়ের নাম আব্বাসিদ যুগ। উমাইয়া সৃষ্ট সামাজিক বৈষম্য, মানুষের অসন্তোষ, একই উম্মতের মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তা ও দৃষ্টিভঙ্গির বিকাশ, খারিজিদের ইতিহাস, উমাইয়াদের পতন, বাগদাদে মুসলমান সভ্যতার নতুন প্রাণকেন্দ্র স্থাপন ইত্যাদি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করেছেন। ৭ম ভাগে____ 'জ্ঞানী, দার্শনিক ও সুফি সাধকদের যুগ' এই অধ্যায়ের নাম। ইসলামের সৃষ্ট নতুন নতুন সমস্যা, প্রশ্নের ব্যাখ্যার প্রয়োজন হলে কিভাবে তার সুরাহা হবে, হাদিসের উৎপত্তি,সংরক্ষণ, বিশুদ্ধতা যাচাই,ইসলামী শরীয়তের উৎস, ইজমা, কিয়াস, মাজহাব সৃষ্টি, শিয়া সুন্নিদের চিন্তার মধ্যকার ফারাক,গ্রিক ও অন্যান্য দার্শনিকদের নিয়ে আলোচনা,মুসলিম মনিষী ও দার্শনিক, সুন্নিদের চার মাজহাব, সুফিবাদের উত্থানের কারণ ও ইতিহাস নিয়ে এই অধ্যায়ে আলোচনা করেন। ৮ম ভাগে____ তুর্কিদের আবির্ভাব ও উত্থান দিয়ে এই অধ্যায়ের শিরোনাম। আগের অধ্যায়ের ধারাবাহিকতায় বুদ্ধিবৃত্তির আন্দোলনের বিকাশ, উমাইয়াদ বংশের আবারো শাসন প্রতিষ্ঠা, মিশরে ফাতিমাইদের খেলাফত প্রতিষ্ঠা, খেলাফতের ভিন্নতা, আন্দালুসিয়ার ইতিহাস, মামলুক শ্রেণীর উত্থান, সুলতান মাহমুদ গজনবীর বিজয়াভিযান, মহাকবি ফেরদৌসি ও শাহনামা, সেলজুকদের আবির্ভাব ও উত্থান, নিজাম-উল-মুলকের আমল, তার কাজের ধরণ ও উন্নয়নের চিত্র ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। ৯ম ভাগে____ 'ব্যপক বিপর্যয় ও নৈরাজ্য' এই অধ্যায়ের শিরোনাম।অনগ্রসর ইউরোপের ধারাবাহিক উন্নয়ন, ফিলিস্তিন সংকটের সূচনা ইতিহাস, মুসলমানদের কিছু রাজ্যের দখল হয়ে যাওয়া, জেরুজালেম দখল, খ্রিষ্টান বাহিনীর পৈশাচিকতা, বাগদাদ দখল সহ আরো বিভিন্ন মুসলমান রাষ্ট্রের পতন নিয়ে আলোচিত হয়েছে। ১০ম ভাগে____ এই অধ্যায়ের নাম 'পুনরুত্থান'। তৈমুর লং এর আগ্রাসন, ইবনে তাইমিয়ার আগমন ও ইসলামের পুনরুত্থানের ক্ষেত্রে অবদান, সুফিবাদের ক্রমাগত বিকাশ, জালালউদ্দিন রুমির আগমন, অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠা, শিয়াদের বিষয়, পারস্য সাম্রাজ্য শিল্পকলার প্রভাব ও অসাধারণ স্থাপত্য শিল্প, মোঘলদের ২০০ বছরের সফল শাসন নিয়ে আলোচনা করেন। একাদশ ভাগে____ এ অধ্যায়ের নাম ইউরোপের তৎকালীন অবস্থা। এই অধ্যায়টা সম্পর্কে আমার কৌতুহল অনেক দিনের। এ অধ্যায়ে লেখক মুসলিস সাম্রাজ্যের প্রতি ইউরোপিয়ানদের তীব্র লোভ, ইতালীয়দের প্রাথমিক সাফল্য, ইউরোপিয়ানদের মুদ্রা, বাণিজ্য কৌশল প্রভৃতি বিষয় এ অধ্যায়ে ঠাঁই পেয়েছে। দ্বাদশ ভাগে____ 'পাশ্চাত্যের প্রাচ্যমুখী অভিযান' এই নামে দ্বাদশ অধ্যায়। ব্যবসায়ী হয়ে মুসলিম সাম্রাজ্যে ইউরোপিয়ানদের আগমন, ভাস্কো দা গামার অভিযান, ব্রিটিশদের উপমহাদেশে শাসন কৌশল, নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস, মিসরের ইতিহাস, ইউরোপিয়ানরা কিভাবে ক্রমশ ভোগ, দখল করেছে তার ইতিহাস এ অধ্যায়ে আলোচিত হয়েছে। ত্রয়োদশ ভাগে____ এই অধ্যায়ের শিরোনাম সংস্কার আন্দোলন। এই অধ্যায়ে মুসলমান সমাজে সংস্কারের প্রয়োজনীয়তা কীভাবে সৃষ্টি হলো, খ্রিষ্টানদের প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সাথে মুসলমানদের সংস্কার আন্দোলনের পার্থক্যসর আরো বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। চতুর্দশ ভাগে____ শিল্প, সংবিধানতন্ত্র, জাতীয়তাবাদ এই অধ্যায়ের আলোচিত বিষয়। ইউরোপিয়ানদের প্রভাব মুসলিম রাষ্টের শিক্ষা, শিল্প, সংবিধান, জাতীয়তাবাদে বিস্তরভাবে পড়ে। পঞ্চদশ ভাগে____ 'ধর্মনিরপেক্ষ আধুনিকপন্থিদের উথান' এই অধ্যায়ের নাম। মুসলিম খেলাফতের পতন, তুরস্কে কামাল আতাতুর্কের ইতিহাস, মুসলিম দেশগুলোতে ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠার ইতিহাস এই অধ্যায়ে তুলে ধরেন। ষোড়শ ভাগে____ এই অধ্যায়ের শিরোনাম আধুনিকতার সংকট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুসলিম রাষ্ট্রে এর প্রভাব, ভারত, পাকিস্তানের জন্ম ইত্যাদি বিষয় আলোচনা করেন সপ্তদশ ভগে____ 'স্রোতের বিপরীতমুখে যাত্রা' এই অধ্যায়ের নাম। ইতিহাসের নতুন খেলোয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব, জামাল আব্দুল নাসেরের পতন, ধর্মনিরপেক্ষবাদীদের সাথে ওয়াহাবীদের বিবাদ, ইরাক-ইরান যুদ্ধ, সমাজের বৈষম্য সৃষ্টি, সাদ্দাম হোসেনের কুয়েত দখল এবং সর্বশেষ আমেরিকার টুইন টাওয়ারে হামলায় এসে ইতিহাস বিবরণীর সমাপ্তি ঘটে। ★★★ভালোলাগা___ ১৩০০ বছরের মোটামুটি ক্রোনোলজিক্যাল এই বর্ণনা লেখক যেভাবে তুলে ধরেছেন সেটা আসলে কোন একাডেমিক বর্ণনা না,বরং পাঠকের সাথে যেনো বসে গল্প শোনানোর মতো। ইতিহাসের মতো জটিল একটা বিষয়কে লেখক ভেঙেচূরে নতুন আঙ্গিকে সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন যে ইতিহাসকেও সত্য, সুন্দর, রসালো ভাবে তুলে ধরা যায়। ভারিক্কী কোন কিছু নেই,আছে দ্রুতগতির সুলিখিত সহজবোধ্য তথ্য,আছে এনেকডোট,আছে কিছু কিছু ক্ষেত্রে লেখকের নিজের ব্যাখ্যা যা পাঠকের পড়তে পড়তে একঘেয়েমি চলে আসেনা। বরং লেখকের সাথে ইতিহাসে ডুবে যেতে হয়। ★★★বইটি যাদের জন্য___ ইসলামের দৃষ্টিতে পুরো বিশ্বের ইতিহাস জানতে হলে এই বইটিকে মৌলিক বই বলা যায়। যারা ইতিহাস জানতে চান কিন্তু প্রচুর সাল, তথ্যের মধ্যে মনোযোগ রাখতে পারেননা তাদের জন্য বইটি। অনুবাদক আলী আহমাদ মাবরুর বইটি সম্পর্কে বলেছেন, "এই বইটিকে ইসলামি ইতিহাসের বিশ্বকোষ হিসেবে বিবেচনা করা যায় এবং এই বইয়ে যে পরিমাণ তথ্য রয়েছে তা দিয়ে আরো বেশ কয়েকটি বই লেখাও সম্ভব।" বিশ্বের সত্য ও আদি ইতিহাস ইসলামী দৃষ্টিকোণ থেকে সামগ্রিক ভাবে জানতে হলে এই বইটি পড়ে সবচেয়ে বেশি উপকৃত হবে। বইটিতে তামিম আনসারী সমগ্র বিশ্বের ইতিহাসকে এতো সুন্দর ও গোছালো ভাবে প্রকাশ করেছেন, তাতে যেকোনো মানুষ আকৃষ্ট হবে। ★★★লেখক পরিচিতি____ লেখক তামিম আনসারির জন্ম ১৯৪৮ সালের ৪ নভেম্বর আফগানিস্তানের কাবুলে। বর্তমানে একজন পাবলিক স্পিকার হিসেবে তিনি খুব জনপ্রিয়। ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর তিনি বেশকিছু বই লিখে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। যার মধ্যে অন্যতম হলো 'ডেসটিনি ডিজরাপ্টেড', ইস্ট অব কাবুল: ওয়েস্ট অব নিউইয়র্ক। ২০০৯ সালে 'ডেসটিনি ডিজরাপ্টেড' বইটির প্রথম প্রকাশের পর তুমুল জনপ্রিয়তা লাভ করে। ★★★অনুবাদক পরিচিতি____ 'ডেসটিনি ডিজরাপ্টেড' বইটির বাংলা অনুবাদ করেছেন আলী আহমদ মাবরুর। পেশায় সাংবাদিক। তিনি তাঁর অনুবাদ গ্রন্থগুলোতে সবসময় সাবলীল ভাষা ব্যবহারের মাধ্যমে পাঠকের আকর্ষণ ধরে রাখতে চেষ্টা করেন। 'ডেসটিনি ডিজরাপ্টেড' বইটিতেও তার ব্যতিক্রম ঘটেনি। এই বইটি তার প্রথম অনুবাদ গ্রন্থ। ★★★মন্তব্য_____ মাত্র ৪৩২ পৃষ্ঠার মধ্যে সমগ্র ইতিহাসের একটা সামগ্রিক ধারণা তুলে ধরা মোটেও সহজ বিষয় নয়। তাই লেখককে গুরুত্ব অনুসারে কিছু বিষয় এড়িয়ে যেতে হয়েছে। লেখকের বাছাইপর্বের কাজটির জন্য বইটি আমাকে মুগ্ধ করেছে। বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন, সমৃদ্ধি ইতিহাস এসব বিষয় খুব সুনিপুণ, নিখুত ও নিরপেক্ষভাবে তুলে ধরেছেন। তাছাড়া বইয়ের প্রচ্ছদ ও মলাট খুব সুন্দর ছিলো। ভেতরের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় মানচিত্র ব্যবহার করে পাঠকদের বুঝতে সহযোগিতা করেছেন। চমৎকার এই বই লেখার জন্য ধন্যবাদ অবশ্য-ই লেখকের প্রাপ্য। সেই সাথে অনুবাদ করে বাংলা ভাষাভাষীদের পড়ার সুযোগ করে দেওয়া জন্য অনুবাদক আলী আহমদ মাবরুর এবং গার্ডিয়ান প্রকাশনীকে ধন্যবাদ। #bookreviewguardian"

Md. Faysal Patwary

Md. Faysal Patwary , Oct 4, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"কেউ যদি এক নজরে পুরো ইসলামের ইতিহাস জানতে চায় তাহলে এই বইটা তার জন্য বেস্ট। এই বইয়ের ছোট্ট একটি প্যারা দিয়েও বিশাল বিশাল আকারের বই লেখা যাবে। অন্য অনেক সাধারন ইতিহাসের বইয়ের মত এটা নয় এটা হচ্ছে কিছুটা সাহিত্যিক ঢঙে গল্প আকারে লেখা। পাঠক পড়ার সময় মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। বইটি পড়ার পর যেটা মনে হবে পাঠকের কিছুই জানা হয়নি। আরো অনেক জানতে হবে। পাঠকের জানার তৃষ্ণা আরো অনেক বেড়ে যাবে। মাস্টারপিস একটা বই।"

Shamil Abdullah

Shamil Abdullah , Aug 23, 2020

★ ★ ★ ★ ★
যাচাইকৃত মূল্যায়ন

"বইটা এক কথাই, রাসুল (সা. ) এর সময় থেকে বর্তমানের টুইন টাওয়ার হামলা পর্যন্ত ইতিহাস এই বইতে পাবেন । এটা পড়তে প্রথমে সবার একটু বিরক্ত হতে পারে কিন্তু বইটা সম্পূর্ণ না পড়তে গেলে কেউ বুঝবেনে এই বইয়ের মর্মার্থ 😊"

প্রশ্ন ও উত্তর (Q&A)

2 টি

বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর

Q

এইটা কি হার্ডকভার

Shoaib Akhter • 06 May, 2023
A
জি, এটা হার্ডকভার।
Al Amin Sarker • 06 May, 2023
Q

এই বইটির নতুন সংস্করণ কবে বের হবে বলতে পারবেন কি?

SK. AZRAF SAMI • 09 Dec, 2020
A
দুঃখিত না। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Md. Mahmud Alam • 09 Dec, 2020

সম্পর্কিত অন্যান্য বই

সবগুলো দেখুন →
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ
একটু পড়ে দেখুন
৬ ভলিউমে ১০ খন্ড সহীহুল বুখারী শরীফ জননী বুক ডিপো
(2)
TK. 7,050 -62% OFF
TK. 2,699
তাকরিরে তিরমিযী
একটু পড়ে দেখুন
তাকরিরে তিরমিযী মুফতি মো. সাইফুল ইসলাম
কোনো রেটিং নেই
TK. 300 -47% OFF
TK. 159
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই
একটু পড়ে দেখুন
হিফজ শিক্ষার্থীদের জন্য তথ্য বই মাওলানা আনিসুর রহমান
কোনো রেটিং নেই
TK. 70 -40% OFF
TK. 42
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড
একটু পড়ে দেখুন
এসো আরবি শিখি বাংলা - প্রথম খণ্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(4)
TK. 200 -50% OFF
TK. 100
বেহেশতি জেওর (মাসায়েল অংশ)
একটু পড়ে দেখুন
বেহেশতি জেওর (মাসায়েল অংশ) حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
(3)
TK. 350 -30% OFF
TK. 245
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা)
একটু পড়ে দেখুন
সহজ তাজবিদ শিক্ষা (কায়দা-আমপারা) কওমী লাইব্রেরী
কোনো রেটিং নেই
TK. 100 -41% OFF
TK. 59
আরবী শব্দমালা
একটু পড়ে দেখুন
আরবী শব্দমালা কুতুবখানায়ে রশিদিয়া
(1)
TK. 80 -42% OFF
TK. 46
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড
একটু পড়ে দেখুন
এসো আরবী শিখি বাংলা - প্রথম খন্ড মাওলানা আবু তাহের মেছবাহ
(2)
TK. 200 -41% OFF
TK. 119

বইটির রিভিউ লিখুন

আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বইটি সম্পর্কে প্রশ্ন করুন

আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!

আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।

"ডেসটিনি ডিজরাপ্টেড" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।

লগইন বা একাউন্ট প্রয়োজন

রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।

বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন

সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।

বইটি শেয়ার করুন

বন্ধুদের সাথে এই বইয়ের তথ্য শেয়ার করতে পারেন

বইয়ের কিছু অংশ পড়ুন

পাতা:

পাতা 1
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 1 / 13
পাতা 2
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 2 / 13
পাতা 3
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 3 / 13
পাতা 4
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 4 / 13
পাতা 5
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 5 / 13
পাতা 6
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 6 / 13
পাতা 7
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 7 / 13
পাতা 8
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 8 / 13
পাতা 9
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 9 / 13
পাতা 10
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 10 / 13
পাতা 11
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 11 / 13
পাতা 12
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 12 / 13
পাতা 13
ডেসটিনি ডিজরাপ্টেড পাতা: 13 / 13
পাতা / 13
এই তথ্যটি জেনে রাখুন।

প্রগতি একটি নতুন প্লাটফর্ম হওয়ায় এখনো আমাদের কোনো ওয়ারহাউজ নেই। তাই আমরা রকমারির মাধ্যমে পন্য পাঠাবো। তবে এতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবেনা।