১ম প্রকাশ, ২০১৯
দীর্ঘ ঈ কার
1200+ টাকার অর্ডারে পাচ্ছেন ফ্রি ডেলিভারি
এ জাতীয় আরো বই দেখুন
ওগো শুনছো
মুহাম্মাদ আতীক উল্লাহ
মিসির আলির গল্পমালা
হুমায়ূন আহমেদ
শেষ পরিণতি
প্রফেসর দেওয়ান মোঃ আজিজুল ইসলাম
প্রেমের গল্প
হুমায়ূন আহমেদ
জীবন জাগার সিরিজ -৬ (আমি যদি পাখি হতাম)
মুহাম্মাদ আতীক উল্লাহ
অল্প বিদ্যা ভয়ংকর
মাওলানা মুনীরুল ইসলাম
বইটির বিস্তারিত দেখুন
| Title | দীর্ঘ ঈ কার |
| Author | ইয়াসির মনন |
| Publisher | সব্যসাচী |
| Edition | ১ম প্রকাশ, ২০১৯ |
| Number of Pages (পৃষ্ঠা সংখ্যা) | 48 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Category | গল্প |
| Weight | 0.14 Kg |
| ISBN | 9789849355625 |
বিজ্ঞপ্তি
গ্রাহকদের অবগতির জন্য বিশেষ বার্তা
Reviews and Ratings
Rate this product
4 Ratings and 2 Reviews
পাঠকদের মন্তব্য
২টি
Rezaul Karim , Nov 7, 2019
"বইটি সাধারণত পাঁচটি গল্পের দ্বারা লেখা হয়েছে। বৃহস্পতিবার, কনসিভ, দীর্ঘ ঈ কার, বাটারফ্লাই এবং ভাইরাস নামক পাঁচটি গল্প মিলে এই বই। বৃহস্পতিবার গল্পে দেখা যায় একজন ডিভোর্সী নারীর আত্মকথা। "যার ঐটা থাকে না, সে আবার বাচ্চা আশা করে কীভাবে? খাওয়াবে কী?" একজন নারী সমাজে কতটা অবহেলিত হয় তার নিজের স্বামীর কাছে শুধুমাত্র বাচ্চা না হওয়ার কারণে তা স্পষ্ট লিখে দিয়েছেন লেখক। সারা বইয়ে আমার এই গল্পটাই ভালো লেগেছে। ব্যাক্তিগত ভাবে এই নারীর জন্য আমার খারাপও লেগেছে। বাকী সব গল্পগুলোও ভালো ছিলো তবে আমার কাছে কিছুটা ঝিমিয়ে পড়া মনে হয়েছে। কিছু শব্দ লেখার কারণে চলে এসেছে যা গল্পের মাঝে না আনলেও পারতেন। তবে প্রতিটা গল্পের এন্ডিং এ কোন না কোন মেসেজ ছিলো। যারা গল্প পছন্দ করেন তারা পড়ে ফেলতে পারেন।"
সৈয়দা ফাতিমা বানু , Mar 28, 2019
"#প্রগতি_রিভিউ_প্রতিযোগ_মার্চ 'যার ঐটা নাই সে আবার বাচ্চা আশা করে কীভাবে? খাওয়াবে কি?' ব্রেস্ট ক্যান্সারে ভুক্তভোগী রিয়ার কানে এখনো বাজে প্রাক্তন স্বামীর মন্তব্যগুলো। পথেঘাটেও কি কম অশালীন কথা শুনতে হয়? তবু ক্যান্সার জয় করে একলা পথ এগিয়ে যায় রিয়া। আর অপেক্ষা করে থাকে প্রতিটি বৃহস্পতিবারের জন্য। কেন এই অপেক্ষা? উত্তর আছে 'বৃহস্পতিবার' গল্পটিতে। 'কনসিভ' গল্পটা আমার সবচেয়ে ভালো লেগেছে। সাদিয়া আর ইফতেখারের ভালোবাসার সংসারে চাওয়া একজন ছোট্ট অতিথির। প্রায় পাঁচ বছর ধরে চেষ্টা করেও পারছে না তারা সন্তান নিতে। ইফতির কত পরিকল্পনা, অফিস থেকে লম্বা ছুটি নেবে সুখবরটা পেলে, 'মেয়েরা মা হওয়ার সময়ে ছুটি নিতে পারলে, বাপরা কেন নিতে পারবে না?' কিন্তু দিন দিন হতাশার চাপ যেন বেড়েই চলেছে। সজীব আর অবনীর প্রেমটা অনলাইনে, তারপর বসুন্ধরা সিটিতে দেখা। দুজনের অনেক কিছুই মিলে যায়, সেই থেকে ভালোলাগা এবং ভালোবাসার পরিণতির গল্প 'দীর্ঘ ঈ কার'। এই গল্পটা সবচেয়ে দূর্বল লেগেছে, সোজাসাপ্টা কাহিনীতে তেমন নতুনত্ব কিছু ছিলো না। 'বাটারফ্লাই' মা-ছেলের বন্ধনের গল্প। পিতৃহীন ছেলেকে একা হাতে কাপড় সেলাই করে বড় করেছেন। মৃত্যুর কিছুদিন আগে মা একটা শব্দ উচ্চারণ করেছিলেন 'বাটার'। যে মা ছেলের সব প্রয়োজন পূরণ করেছেন আজীবন, তার শেষ চাওয়া পূর্ণ করতে না অতৃপ্তিতে ভুগছে ছেলে। কি চেয়েছিলেন মা? বইয়ের শেষ গল্পটি ভিন্নস্বাদের একটি সায়েন্স ফিকশন। সমাজে যে অবিশ্বাস আর নিজেকে উন্নত ভাবার ভাইরাস, সেটাই যান্ত্রিক মানবের মধ্যে দিয়েও দেখিয়েছেন লেখক। এই গল্পের লেখনী একটু দূর্বল ছিলো। এই পাঁচটি ছোটগল্পের সমন্বয়ে ইয়াসির মননের 'দীর্ঘ ঈ কার' বইটি। গল্পগুলোর মধ্যে একটা মিল আছে, প্রতিটিই মানবিক সম্পর্কের গল্প। চরিত্রগুলো আমাদের মাঝ থেকেই উঠে এসেছে। পড়তে আধ ঘন্টাও লাগবে না এমনই ছোট ছোট গল্পগুলো, কিন্তু রবীন্দ্রনাথের মত করে বলতে গেলে বইটি শেষ করার পর 'অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ।' লেখকের গল্প বলার ধরন সাবলীল। যতিচিহ্নের ব্যবহারে বেশ ছাপার ভুল ছিল, তবে বইয়ের বাইন্ডিং ও প্রচ্ছদ চমৎকার। আকারে ছোট্ট বইটি বহনের উপযোগী, তাই বাসে বসে বা একটুকরো অবসরে পড়ে ফেলতে পারেন 'দীর্ঘ ঈ কার'। বই: দীর্ঘ ঈ কার লেখক: ইয়াসির মনন প্রকাশনায়: সব্যসাচী প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৯ পৃষ্ঠাসংখ্যা: ৪৮ মূল্য: ১৫২ টাকা"
প্রশ্ন ও উত্তর (Q&A)
বইটি সম্পর্কে পাঠক ও ক্রেতাদের সাধারণ জিজ্ঞাসা এবং প্রগতি সাপোর্ট টিমের নির্ভরযোগ্য উত্তর
বইটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে?
বইটির সংস্করণ, বিষয়বস্তু, ডেলিভারি বা অন্য যেকোনো তথ্যের জন্য নিঃসংকোচে প্রশ্ন করুন। আমাদের টিম দ্রুত উত্তর দেবে।
সম্পর্কিত অন্যান্য বই
সবগুলো দেখুন →
বইটির রিভিউ লিখুন
আপনার রিভিউ ও রেটিং সফলভাবে জমা নেওয়া হয়েছে!
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
বইটি সম্পর্কে প্রশ্ন করুন
আপনার প্রশ্নটি সফলভাবে জমা নেওয়া হয়েছে!
আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর প্রদান করবে। উত্তর দেওয়া হলে তা এই বইয়ের পাতায় প্রদর্শিত হবে।
"দীর্ঘ ঈ কার" বইটি সম্পর্কে আপনার যা জানার আছে লিখুন। আমাদের সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
লগইন বা একাউন্ট প্রয়োজন
রিভিউ, রেটিং ও প্রশ্ন করার জন্য একটি একাউন্ট খুলে নিন অথবা আপনার একাউন্টে লগইন করুন।
বইটি ডেলিভারি পাওয়ার পর রিভিউ দিন
সঠিক ও নির্ভরযোগ্য মূল্যায়নের সুবিধার্থে আমাদের ওয়েবসাইটে শুধুমাত্র বইটি কিনে সফলভাবে ডেলিভারি পাওয়ার পরেই রিভিউ বা রেটিং প্রদান করা যায়।
বইয়ের কিছু অংশ পড়ুন
পাতা: